ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি ২০২৬ সর্বশেষ আপডেট

ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি সহ ইসলামী ব্যাংকের হোম লোন নেওয়ার যোগ্যতা, হোম লোন নিতে প্রয়োজনীয় কাগজপত্র এবং ইসলামী ব্যাংক লোন ইন্টারেস্ট রেট কত তা, জানানো হবে।
ইসলামী-ব্যাংক-হোম-লোন-পদ্ধতি
আপনারা যারা ইসলামী ব্যাংক থেকে বাড়িঘর কেনা বা তৈরি করার জন্য লোন নিতে চাচ্ছেন। তাদের জন্য আজকের এই আর্টিকেল অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই চেষ্টা করবেন আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার।

পেজ সূচিপত্রঃ ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি

ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি

নিজের একটি বাড়ি বা ফ্লাট কেনা বা তৈরি করার স্বপ্ন অনেকের। কিন্তু বর্তমান সময়ে জমির দাম, ফ্যাটের দাম বা বাড়ি তৈরি করার জন্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অনেক বেশি হওয়াতে। অনেকেই নিজের সঞ্চয়ের টাকা দিয়ে বাড়ি কেনা বা তৈরি করার পুরো খরচ বহন করতে পারে না।
এজন্যই অনেক পরিবার আছে, যারা বাড়ি তৈরি করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য ব্যাংকের মাধ্যমে হোম লোন নেওয়ার কথা ভাবে। কিন্তু ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি সম্পর্কে অনেকের ধারণা নেই। এ কারণে অনেকে অনলাইনে ইসলামী ব্যাংক হোম লোনের পদ্ধতি সম্পর্কে সার্চ করে জানতে চাই। 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটিকে হোম লোন বলে না, তারা হাউজিং ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (HIP) বলে। এই পদ্ধতির মাধ্যমে আপনারা বাড়ি তৈরি করা, ফ্ল্যাট কেনা সহ বাড়ি ঠিক করা বা বাড়ির কোন কাজ করার জন্য নির্দিষ্ট শর্তে লোনের সুবিধা পাবেন।

ইসলামী ব্যাংক হোম লোন কী?

আমরা কমবেশি অনেকেই জানি মাটি কেনা, বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে আর্থিক সুবিধা নেওয়াকে হোম লোন বলা হয়। কিন্তু ইসলামী ব্যাংক এটাকে হাউজিং ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নামে পরিচালনা করে। ইসলামি ব্যাংক এই প্রোগ্রাম বা পদ্ধতির মাধ্যমে যারা বাড়ি বানাতে চান বা কিনতে চান,

অথবা বাড়ির কোন কাজ করাতে চান, তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হয়। এজন্য এই লোন পদ্ধতি জানতে হলে, প্রথমে বুঝতে হবে এটি সাধারণ সুদ ভিত্তিক ঋণ নয়। বরং ইসলামী ব্যাংক নির্ধারিত বিনিয়োগ কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়।

ইসলামী ব্যাংকে হোম লোন নেওয়ার যোগ্যতা

ইসলামী ব্যাংকে হোম লোন নিতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। ব্যাংকের আপডেট তথ্য মতে এই লোন বাড়ির মালিক, চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী সহ প্রবাসীরাও নেওয়ার জন্য আবেদন করতে পারবে। এই লোন নেওয়ার জন্য আবেদনকারীর বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৬৫ বছর হতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে আয়ের উৎস ও যোগ্যতা বিবেচনা করে,

বয়সের সীমা ৭০ পর্যন্ত হতে পারে। বয়স ও পেশা ঠিক থাকলেই যে ইসলামী ব্যাংক থেকে হোম লোন নিতে পারবেন তা না। এ লোন নিতে হলে আবেদনকারীর মাসিক আয় সম্পত্তির মূল্য প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা পরিশোধ করার সক্ষমতা ব্যাংক কৃতপক্ষে যাচাই বাছাই করবে। এসব তথ্য ছাড়াও ব্যাংকের আরো কিছু অন্যান্য নির্ধারিত শর্ত বিবেচনা করা হতে পারে।

ইসলামী ব্যাংক হোম লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

অনেকেই ইসলামী ব্যাংক থেকে হোম লোন নেওয়ার জন্য কি কাগজপত্র লাগবে তা জানে না। আর এই না জানার কারণে তারা অনেক জায়গায় খোঁজাখুঁজি করে। এজন্য আজকে এই মুহূর্তে ইসলামী ব্যাংক হোম লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রর তালিকা দিবো। যেগুলো দিয়ে খুব সহজে এই লোনের জন্য আপনারা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর ও গ্যারান্টার এর ভোটের আইডি কার্ডের ফটোকপি।
  • আবেদনকারীর ও গ্যারান্টার এর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • সম্পত্তির দলিলের সত্যায়িত করা কাগজপত্রের কপি।
  • ইউটিলিটির সাম্প্রতিক সময়ের বিল।
  • টিন সার্টিফিকেট এর ফটোকপি।
  • আয়ের উৎস বা প্রমাণ। চাকরিজীবীর স্যালারি সার্টিফিকেট ও ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট। আর ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ও ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
  • যে কাজের জন্য লোন নিবেন সে কাজের পরিকল্পনা বা প্রকল্পের নকশা।

ইসলামী ব্যাংক হোম লোন কত টাকা দেয়?

ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতির মাধ্যমে সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্ন গুলোর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক হোম লোন সর্বোচ্চ কত টাকা দেয়? ইসলামী ব্যাংকের হোম লোন অর্থাৎ হাউজিং ইনভেস্টমেন্ট প্রোগ্রামের তথ্য মতে, আবাসিক ভবন কেনা বা বাড়ি তৈরি করার জন্য। সর্বোচ্চ ২ কোটি টাকা বিনিয়োগের পরিমাণ উল্লেখ করা হয়েছে।

কিন্তু এর মানে প্রত্যেক গ্রাহক যে ২ কোটি টাকা পাবে তা নয়। কত টাকা লোন পাবেন পুরোটাই নির্ধারণ করা হবে আবেদনকারীর আয়, সম্পত্তির মূল্য, প্রকল্পের ব্যয়, নিজস্ব কত টাকা আছে এসব বিষয়ের উপর। বাড়ি বা ফ্ল্যাট কিনতে যত টাকায় লাগুক। ব্যাংক আপনার আর্থিক সক্ষমতা দেখে কত টাকা বিনিয়োগ করা যাবে তা, নির্ধারণ করবে।

ইসলামী ব্যাংক হোম লোন ইন্টারেস্ট রেট

অন্যান্য সব ব্যাংকের থেকে ইসলামী ব্যাংক হোম লোন ইন্টারেস্ট রেট অনেক কম রাখে। বর্তমান তথ্য মতে ইসলামী ব্যাংক হোম লোন দেওয়ার ক্ষেত্রে। এই লোন ইসলামি শরিয়া অনুযায়ী নয় শতাংশ বা ৯% ইন্টারেস্ট রেট নিয়ে থাকে। তবে এই ইন্টারেস্ট রেট পরিমাণ সবসময় এক রকম থাকে না।

ব্যাংকের নিয়মনীতি পরিবর্তনের মাধ্যমে ইন্টারেস্ট রেটের পরিমাণও পাল্টাতে পারে। এজন্য আপনারা যখন ইসলামী ব্যাংক থেকে বাড়িঘর নির্মাণ বা কেনার জন্য লোন নিবেন। তখন এই লোনের ইন্টারেস্ট রেট কত ভালোভাবে যাচাই করবেন।

ইসলামী ব্যাংক থেকে হোম লোন নেওয়ার আবেদন প্রক্রিয়া

ইসলামী ব্যাংক থেকে হোম লোন নেওয়ার পদ্ধতি জানতে হলে। প্রথমে আপনি নির্ধারণ করবেন বাড়ি করবেন, ফ্ল্যাট কিনবেন, নাকি বাড়ির কোনো কাজ করবেন। ডিসিশন চূড়ান্ত করার পর আপনি নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় যোগাযোগ করবেন। চলুন কিভাবে এই লোন নেওয়ার জন্য আবেদন করবেন, তার প্রতিটা ধাপ জেনে নিই।
  • ইসলামী ব্যাংক শাখায় গিয়ে হাউজিং ইনভেসমেন্ট প্রোগ্রাম সম্পর্কে জেনে। হোম লোন নিতে ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন।
  • ব্যাংক থেকে লোনের আবেদন ফরম নিয়ে পূরণ করবেন। এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন।
  • প্রয়োজনীয় কাগজপত্র এবং জামানত সহ ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ করার পর ব্যাংক আপনার করা আবেদন ও তথ্য ভালোভাবে যাচাই করবে। প্রয়োজনে আপনার সম্পত্তি পরিদর্শনও করতে পারে।
  • হুম আপনার আবেদন ফরম এবং ব্যাংক নির্ধারিত শর্ত সঠিকভাবে পূরণ হলে। ব্যাংকের নির্ধারিত সময় অনুযায়ী লোনের টাকা আপনার একাউন্টে ট্রান্সফার করা হবে। এরপর প্রয়োজনীয় চুক্তি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইসলামী ব্যাংক হোম লোনের মাসিক কিস্তি কত?

কত বছর মেয়াদে, কত টাকা, কিভাবে কত পারসেন্টে ইসলামী ব্যাংক থেকে হোম লোন নিয়েছেন এবং এটা পরিশোধের নিয়ম কি এসব বিষয়গুলোর উপর মাসিক কিস্তি কত তা, নির্ভর করে। যেমন ধরেন ২০ লাখ টাকা হোম লোন এবং ১০ লাখ টাকা হোম লোন নিলে এই দুইটার একই রকম কিস্তির পরিমাণ হবে না।

ঠিক একইভাবে ১০ বছরের মেয়াদ ও ১৫ বছরের মেয়াদে একই রকম মাসিক কিস্তি পরিশোধের পরিমাণ হবে না। এজন্য আপনারা অনলাইন অন্যের কিস্তির অংক দেখে নিজের কিস্তির পরিমাণ মিলাবেন না। টাকার পরিমান ও পরিশোধের মেয়াদের ওপর নির্ভর করে মাসিক কিস্তি কত টাকা দিতে হবে তা নির্ধারণ করা হবে।

ইসলামী ব্যাংক হোম লোন পেতে কত সময় লাগে?

ইসলামী ব্যাংকে এরকম কোন তথ্য উল্লেখ নেই, যা আপনাকে জানাবে ইসলামী ব্যাংক হোম লোন পেতে কত সময় লাগে। ইসলামী ব্যাংক থেকে হোম লোন পেতে কত দিন লাগবে, এটা ব্যাংক কৃতপক্ষ এবং আবেদনকারীর যোগ্যতা ও জমা দেওয়া কাগজপত্রের ওপর নির্ভর করবে। আপনি যদি ব্যাংকের শর্ত ও যোগ্যতা পূরণ করতে পারেন।
ইসলামী-ব্যাংক-হোম-লোন-পদ্ধতি
পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সঠিক ভাবে জমা দিতে পারেন। তবে খুব দ্রুত ইসলামী ব্যাংক থেকে হোম লোন পাওয়ার সম্ভাবনা থাকবে। বেশিরভাগ সময় ব্যাংক কর্মকর্তারা কাগজপত্র ও তথ্য যাচাই বাছাই করতে ১৫ থেকে ৩০ দিনের মধ্যে হোম লোন কার্যকর করে থাকে।

ইসলামী ব্যাংক হোম লোনের জামানত কী?

ইসলামী ব্যাংক থেকে হোম লোন নেওয়ার জন্য জামানত হিসেবে। আপনার কাছে ব্যাংক কৃতপক্ষ আপনার জমি বা বাড়ির কাগজপত্র জমা নিতে পারে। অবশ্যই জামানত হিসেবে যে সম্পত্তি আপনি দিবেন এর কাগজপত্র পরিষ্কার থাকতে হবে।
অর্থাৎ মালিকানা নিয়ে কোন বিরোধ বা ঝামেলা থাকা যাবে না। ব্যাংক হোম লোন নেওয়ার সময় জামানত দেওয়ার আগে, আপনার সম্পত্তির দলিল, নামজারি কর সহ যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো আইনগতভাবে যাচাই করে নিবেন।

ইসলামী ব্যাংক হোম লোনের সুবিধা অসুবিধা

ইসলামী ব্যাংক থেকে হোম লোন নেওয়ার সুবিধা হচ্ছে, এটা দীর্ঘ মেয়াদে নিতে পারবেন। যেমন ধরেন এখান থেকে লোন নিলে আপনি সর্বোচ্চ ১৫ বছরে লোন পরিশোধ করার সময় পাবেন। পাশাপাশি বাড়ি বা ফ্লাট তৈরি বা কেনার জন্য। আপনারা এখানে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত লোন পেতে পারেন।

আর সব থেকে বড় সুবিধা হচ্ছে। এখানে শুধুমাত্র বাড়ি ক্রয় বা নির্মাণ করার জন্যই লোন পাবেন না। বরং বাড়ির যেকোন সংস্কার ও সম্প্রসারণ করার জন্য আর্থিক সুবিধাও পাবেন। এত সুবিধা থাকার পরেও এর বেশ অসুবিধার দিকও রয়েছে। যেমন ধরেন ব্যাংক থেকে আপনাকে ৭০ পার্সেন্ট আর্থিক সহযোগিতা দিবে।

বাকি ৩০% আপনার আর্থিক সক্ষমতা থাকতে হবে। যা অনেকের জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও এই লোন সুবিধা নিতে হলে ব্যক্তিগত সম্পত্তি ব্যাংকে জামানত রাখতে হয়। আরেকটি বিষয় হচ্ছে আপনার কাগজপত্র ও আপনার যোগ্যতা যাচাই বাছাই করতে অনেক সময় লাগতে পারে। যা জরুরী প্রয়োজনে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়।

হোম লোন নেওয়ার আগে যেসব বিষয় যাচাই করবেন

হোম লোন শুধু নিলেই হবে না। হোম লোন নেওয়ার আগে আপনারা মাসিক কিস্তি কত টাকা দিতে হবে তা, ভালোভাবে জেনে নিবেন। এরপর আপনার মাসিক আয় কত এবং নিয়মিত কত টাকা মাসে খরচ করেন হিসাব করবেন। তারপর দেখবেন কিস্তি দেওয়ার পর পরিবারের অন্য জরুরি খরচ চালানো সম্ভব হচ্ছে কিনা। হোম লোন নেওয়ার আগে সম্পত্তির কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন।

জমির মালিকানা, নামজারি, অনুমোদন সহ আইনগত অন্য জরুরী বিষয়ে সমস্যা আছে কিনা তা, জেনে নিবেন। ব্যাংক থেকে লোন নেওয়ার সময় লিখিতভাবে রিটার্ন রেট, মেয়াদ, মোট কত টাকা পরিশোধ করতে হবে, অন্যান্য সব নিয়ম, চার্জ এবং আগাম নিষ্পত্তির নিয়ম জেনে নিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হোম লোনে ব্যাংকের অংশ এবং নিজের অংশ কতটুকু থাকবে তা, হিসাব করবেন।

কাদের জন্য ইসলামী ব্যাংক হোম লোন পাওয়া কঠিন

যাদের ব্যক্তিগত সম্পত্তি নেই বা মালিকানা সম্পত্তির ঝামেলা থাকলে এবং নিয়মিত আয়ের উৎস না থাকলে। ইসলামী ব্যাংক থেকে হোম লোন পাওয়া কঠিন হতে পারে। এছাড়াও যেসব ব্যক্তির আগেই একটি লোন নেওয়া আছে। তাদের ক্ষেত্রেও নতুন ভাবে ব্যাংক হোম লোন পাওয়া কঠিন হবে। এগুলোর পাশাপাশি বয়সের সীমাবদ্ধতা, 

নির্ভরযোগ্য আয়ের উৎস সহ ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ যদি না হয়। তবে ইসলামী ব্যাংক হোম লোন পাওয়া তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়বে। কারণ ব্যাংক আপনাকে লোন তখনই দিবে। যখন এই লোন পরিশোধ করার সক্ষমতা আপনার মধ্যে তারা দেখতে পাবে।

কোন ক্ষেত্রে লোন Reject হতে পারে?

আপনাদের অজান্তেই অনেকের ক্ষেত্রে লোন রিজেক্ট হয়ে যায়। কিন্তু এর কারণ অনেকেই জানেন না। যাই হোক চলুন কোন ক্ষেত্রে লোন রিজেক্ট হতে পারে জেনে নিই। যদি আগে কখনো আপনি লোন নিয়ে থাকেন এবং তা সময় মতো পরিশোধ না করেন। তবে আপনার লোন রিজেক্ট হতে পারে। তাছাড়া ভুল বা অসম্পূর্ণ তথ্য লোন নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করলে তা, রিজেক্ট হতে পারে।

সম্পত্তির মালিকানা নিয়ে সমস্যা থাকলে, জামানত দিতে না পারলে, পর্যাপ্ত পরিমাণে আয় ইনকাম না থাকলে এবং ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ করতে না পারলে। আবেদন বাতিল বা রিজেক্ট হয়ে যেতে পারে। এজন্য আপনাদের যদি আগের লোন বাকি থাকে পরিশোধ করবেন। তারপর সঠিক তথ্য ও কাগজপত্র ভালোভাবে যাচাই করে ব্যাংকে জমা দিবেন।

ইসলামী ব্যাংকের যোগাযোগ তথ্য

হেল্পলাইন নম্বরঃ ১৬২৫৯/
ইমেইলঃ info@islamibankbd.com
ওয়েব সাইটঃ www.islamibankbd.com
ব্যাংকের শাখাঃ আপনার নিকটে থাকা ইসলামী ব্যাংক শাখাতে যোগাযোগ করবেন

(FAQ) আলোচিত কিছু সাধারণ প্রশ্নের উত্তর

প্রশ্নঃ অনলাইনে ইসলামী ব্যাংক হোম লোনের আবেদন করা যায় কি?
উত্তরঃ ইসলামী ব্যাংক থেকে হোম লোন আবেদন করতে হলে ব্যাংক থেকে আবেদন ফরম সংগ্রহ করে। সঠিকভাবে পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তাই বলা যায় অনলাইনে ইসলামী ব্যাংকে হোম লোনের আবেদন প্রক্রিয়া এখনো চালু করা হয়নি। লোনের জন্য আবেদন করতে হলে আপনাকে ব্যাংক শাখাতে যেতে হবে।

প্রশ্নঃ ইসলামী ব্যাংক হোম লোন কত বছরের জন্য নেওয়া যায়?
উত্তরঃ ইসলামী ব্যাংক তথ্য মতে ইসলামী হাউজিং ইনভেস্টমেন্ট প্রোগ্রামের পদ্ধতিতে এর মেয়াদ সর্বোচ্চ ১৫ বছর রাখা হয়েছে। তবে বাণিজ্যিক ভবনের জন্য সর্বোচ্চ ১০ বছর বলা হয়েছে।

প্রশ্নঃ ইসলামী ব্যাংক হোম লোনের কিস্তি দিতে না পারলে কি হয়?
উত্তরঃ সময়মতো ইসলামী ব্যাংক থেকে নেওয়া হোম লোনের কিস্তি দিতে না পারলে। ব্যাংকের নির্ধারিত নিয়ম ও চুক্তি মোতাবেক, আপনার বিরুদ্ধে জরিমানা বা ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি কিস্তিতে দিতে সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তবে দ্রুত ব্যাংক শাখায় যোগাযোগ করে করণীয় কি? জেনে নেওয়া উচিত হবে।
ইসলামী-ব্যাংক-হোম-লোন-পদ্ধতি
প্রশ্নঃ ইসলামী ব্যাংক হোম লোন আগাম পরিশোধ করা যায় কি?
উত্তরঃ অনেক ব্যাংকে অগ্রিম হোম লোন পরিশোধ করার নিয়ম আছে। তবে অগ্রিম হোম লোন পরিশোধ করার জন্য নির্দিষ্ট কোন শর্ত আছে কিনা তা, ব্যাংকের নীতিমালা ও চুক্তির ওপর নির্ভর করবে। এজন্য আপনারা ইসলামী ব্যাংক হোম লোন আগাম পরিশোধ করা যায় কিনা তা, লোন নেওয়ার আগে ব্যাংক থেকে জেনে নিবেন।
প্রশ্নঃ ইসলামী ব্যাংক হোম লোন নিতে ন্যূনতম বয়স কত?
উত্তরঃ বর্তমান ইসলামী ব্যাংক ব্যাংকের নিয়ম অনুযায়ী এই ব্যাংক থেকে হোম লোন নিতে হলে ন্যূনতম বয়স ২১ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৬৫ বছর। তবে বিশেষ কারণে সর্বোচ্চ বয়স ৭০ বছর পর্যন্ত হতে পারে।

মন্তব্যঃ ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি

আজকের আর্টিকেলে ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশাকরি আজকের এই আলোচনা থেকে আপনারা ইসলামী ব্যাংক থেকে হোম লোন নেওয়ার আবেদন প্রক্রিয়া জানতে পেরেছেন। সেই সাথে ইসলামী ব্যাংক হোম লোন কি, ইসলামী ব্যাংকে হোম লোন নেওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, সর্বোচ্চ কত টাকা লোন দেয় এবং ইসলামী ব্যাংক লোন ইন্টারেস্ট রেট সহ যাবতীয় সুবিধা অসুবিধা সহ সকল তথ্য জেনেছেন।

বর্তমান সময়ে একটি বাড়ি করা অনেকের স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণ করার জন্য ইসলামী ব্যাংক, তাদের হোম লোন পদ্ধতি চালু করেছে। যাতে সকল মানুষ সামর্থের মধ্যে, তাদের বাসস্থান নিশ্চিত করতে পারে। যাই হোক উপরের তথ্যগুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়ার আগে আপনারা এই ব্যাংকের শাখায় অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url