ইসলামী ব্যাংক স্টুডেন্ট লোন - যোগ্যতা ও আবেদন পদ্ধতি ২০২৬

আজকের আলোচনায় ইসলামী ব্যাংক স্টুডেন্ট লোন পাওয়ার যোগ্যতা, কত টাকা ঋণ পাবেন, কোন কাজে এই টাকা ব্যবহার করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের নিয়ম, কত টাকা মুনাফা, জামানত কি, কিস্তি প্রক্রিয়া কি এবং আবেদন কেন প্রত্যাখ্যান হয়?
ইসলামী-ব্যাংক-স্টুডেন্ট-লোন
এসব বিষয়গুলো বিস্তারিত জানানো হবে। আপনারা যারা ইসলামী ব্যাংক থেকে শিক্ষা ঋণ নেওয়ার কথা ভাবছেন। তাদের জন্য আজকের আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই প্রথম থেকে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন।

পেজ সূচিপত্রঃ ইসলামী ব্যাংক স্টুডেন্ট লোন

ইসলামী ব্যাংক স্টুডেন্ট লোন কী?

ইসলামী ব্যাংক স্টুডেন্ট লোন শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত সকল প্রয়োজন মেটাতে নির্দিষ্ট কাঠামোর অধীনে লোনের সুবিধা দেয়। এই লোনের মধ্যে শিক্ষার্থীদের বইয়ের টাকা, ভর্তির ফি, সেমিস্টার ফি, হোস্টেল ফি সহ শিক্ষার জন্য অন্যান্য নির্দিষ্ট খরচ বহন করা হয়।
আমরা যেটাকে ইসলামী ব্যাংকের স্টুডেন্ট লোন বলে জানি, এটাকে ইসলামী ব্যাংক এডুকেশন ইনভেস্টমেন্ট স্কিম বলে। এই বিনিয়োগ বা লোন পরিচালনা করার জন্য। ইসলামী ব্যাংক বিভিন্ন শরিয়া ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে। এই শিক্ষা স্কিমে পড়ালেখার জন্য

প্রয়োজনীয় উপকরণ কেনা ও সেমিস্টার ফি সার্ভিস কস্টের ক্ষেত্রে বাই মোয়াজ্জাল এবং ফরওয়ার্ড ইজারা শরিয়া ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতিতে প্রথমে ইসলামী ব্যাংক আপনার শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ করবে। পরবর্তীতে তা নির্দিষ্ট মেয়াদে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে।

কারা ইসলামী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন পাবে?

যেসব শিক্ষার্থীরা এদেশের নাগরিক তারাই মূলত ইসলামী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন পাবে। ইসলামী ব্যাংকের অফিসিয়াল তথ্য মতে শিক্ষার্থীর সর্বোচ্চ ৩০ বছর রাখা হয়েছে। আর যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বছরের নিচে। তাদের বাবা মাকে বৈধ অভিভাবক হিসেবে আবেদন কারতে হবে।

যে শিক্ষার্থী লোনের জন্য আবেদন করবে। তার অভিভাবক বা পিতা মাতার সর্বোচ্চ বয়স ৬৫ রাখা হয়েছে। এই লোন শুধু আমি শিক্ষার্থী বললেই পাবেন না। এই লোন পেতে হলে শিক্ষার্থী কোন ক্লাসে পড়ছে, কি উদ্দেশ্যে অর্থ প্রয়োজন, অর্থ পরিশোধের সক্ষমতা আছে কিনা এসব বিষয় বিবেচনা করা হয়।

সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ করতে হয়। আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ থাকা লাগবে। যেসব শিক্ষার্থীরা মেধাবী কিন্তু বঞ্চিত তাদেরকে বেশি অগ্রধিকার দেওয়া হবে।

কত টাকা স্টুডেন্ট লোন পাওয়া যায়?

ইসলামী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন কত টাকা পাবেন। এটা নির্ভর করবে আপনার শিক্ষার ধরন, কি প্রয়োজনে অর্থ নিবেন এবং আপনার অর্থ পরিশোধ করা সক্ষমতার ওপর। ইসলামী ব্যাংকের বর্তমান তথ্যে পড়ালেখার উপকরণের জন্য এইচএসসি বা সম্মান পর্যায়ে, সর্বোচ্চ ১ লাখ টাকা থেকে স্নাতক বা উচ্চতর পর্যায়ে

শিক্ষার্থীদের শিক্ষা খরচের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত, বিনিয়োগের সীমা নির্ধারণ করা আছে। তবে ভর্তি বা সেমিস্টার ফি এর ক্ষেত্রে এর পরিমাণ আলাদা। যেমন মেডিকেল শিক্ষার্থীদের জন্য ২০ লাখ টাকা ও স্থানীয় ছাত্র ছাত্রীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ রয়েছে। আর বিদেশে পড়াশোনার জন্য জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে।

বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছে। তাই বলে প্রত্যেক আবেদনকারী এই পরিমাণে অর্থ পাবেন এমন না। ইসলামী ব্যাংক কৃতপক্ষ আবেদনকারীর যোগ্যতা, অর্থ নেওয়ার উদ্দেশ্য, পরিশোধ করার সক্ষমতা এবং নিরাপত্তা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। যে আপনি কত টাকা পাওয়ার যোগ্যতা রাখেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ঋণ দেওয়া হবে।

স্টুডেন্ট লোন কোন কোন কাজে ব্যবহার করা যাবে?

স্টুডেন্ট লোনের অর্থ নির্দিষ্ট শিক্ষা সংক্রান্ত কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়। ইসলামী ব্যাংকের অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে বলা হয়েছে বই ও শিক্ষা সংশ্লিষ্ট উপকরণ কেনার জন্য। সেই সাথে ভর্তি ফি, সেমিস্টার ফি, হোস্টেল খরচ সহ শিক্ষার সাথে জড়িত সেবার খরচ পরিশোধে ব্যবহার করা যাবে।

উদাহরণঃ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেন এখন তার প্রয়োজনীয় বই কিনতে হবে সেই সাথে ভর্তি ও সেমিস্টার ফি দেওয়া লাগবে এক্ষেত্রে স্টুডেন্ট লোন এইসব খরচ পরিশোধ করার আওতার মধ্যে পড়বে।

পরামর্শঃ স্টুডেন্ট লোন নিয়ে ব্যক্তিগত কেনাকাটা, ভ্রমণ, ব্যবসা কিংবা শিক্ষার বাইরে ব্যবহার করা ঠিক নয়। আপনারা ব্যাংক থেকে যে উদ্দেশ্যে অর্থ নিবেন, সে উদ্দেশ্যে টাকা ব্যয় করা উচিত। অনেক সময় ব্যাংক প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ফি স্টেটমেন্ট, ভর্তি সংক্রান্ত কাগজ বা খরচের প্রমাণপত্র চাইতে পারে।

ইসলামী ব্যাংক শিক্ষা ঋণ নেওয়ার শর্ত

ইসলামী ব্যাংক শিক্ষা ঋণ নেওয়ার শর্ত অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তবে বর্তমানে ইসলামী ব্যাংকের অফিসিয়াল তথ্য অনুযায়ী আবেদনকারী শিক্ষার্থীর ৩০ বছরের বেশি হওয়া যাবে না এবং অভিভাবকের সর্বোচ্চ ৬৫ বছর হতে হবে। ঋণ দেওয়ার উদ্দেশ্য এবং ঋণের পরিমাণের ওপর নির্ভর করে মেয়াদ পরিবর্তন হতে পারে। শিক্ষা উপকরণ কেনার জন্য সর্বোচ্চ মেয়াদ দুই বছর।

আর ভর্তি ফি ও অন্যান্য ফি এর ক্ষেত্রে এক বছর পর্যন্ত মেয়াদ হতে পারে, তবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সীমাবদ্ধতার কথা উল্লেখ রয়েছে। তাছাড়া ঋণের পরিমাণ যদি বাড়ে অর্থাৎ ব্যাংক আপনাকে যদি বেশি টাকা ঋণ দেয়, তবে নিরাপত্তা শর্তও কঠিন হতে পারে। এজন্য শুধু বয়স ও শিক্ষার্থী হওয়ার যোগ্যতা থাকলে আবেদন একসেপ্ট হয়ে যাবে, এটা ভাবা উচিত হবে না।

স্টুডেন্ট লোনে সুদ নাকি মুনাফা?

ইসলামী ব্যাংকের স্টুডেন্ট লোনকে সুদের সাথে সরাসরি তুলনা করা ঠিক হবে না। কারণ ইসলামী ব্যাংক স্টুডেন্ট লোন অর্থাৎ এডুকেশন ইনভেস্টমেন্ট স্কিম পদ্ধতিকে বাই মুয়াজ্জাল এবং ফরওয়ার্ড ইযারা দ্বারা পরিচালিত করা হয়। যা ইসলামী ব্যাংক বিনিয়োগ হিসেবে পরিচালনা করছে।

ব্যাংকের বর্তমান এই স্কিমের জন্য বার্ষিক ৮.৫% হার উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মোট অনুমোদিত অর্থের ওপর ০.৫০% প্রসেসিং ফি, সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তাই স্টুডেন্ট লোনে সুদ নাকি মুনাফা এই প্রশ্নের উত্তর জানতে হলে, লোনের চুক্তি ভালোভাবে দেখতে হবে।

স্টুডেন্ট লোন আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র

যেসব শিক্ষার্থীরা মেধাবী কিন্তু বঞ্চিত তারা ইসলামী ব্যাংক থেকে স্টুডেন্ট লোন বা শিক্ষা ঋণ নেওয়ার জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে চলুন তা জেনে নিই।

১. সকল একাডেমিক সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি
২. শিক্ষার্থীর জন্ম সনদ বা এনআইডি কার্ডের ফটোকপি
৩. ভর্তি বা সেমিস্টার ফি সংক্রান্ত কাগজ
৪. অভিভাবকের ভোটার আইডি কার্ডের ফটোকপি
৫. শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবকের পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৬. আয়ের উৎস বা আর্থিক সক্ষমতার প্রমাণ
৭. ব্যাংক চাওয়া গ্যারান্টি বা নিরাপত্তার কাগজ

স্টুডেন্ট লোন আবেদন করার নিয়ম

অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অভাবের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই ইসলামী ব্যাংক এসব মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য, এডুকেশন ইনভেস্টমেন্ট স্কিম পদ্ধতি চালু করেছে। যা নিতে হলে আপনাকে একটি বিশেষ প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে। চলুন কিভাবে স্টুডেন্ট লোন নেওয়ার জন্য আবেদন করবেন, তা জেনে নেই।

আপনারা প্রথমে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন। এরপর স্টুডেন্ট ইনভেস্টমেন্ট স্কিম এই অপশন নির্বাচন করবেন। তারপর আবেদন ফরম আসবে তা পূরণ করতে হবে। এই ফর্ম পূরণ করার জন্য আপনার প্রয়োজন হবে।
  • শিক্ষার্থের ভোটার আইডি কার্ড বা জন্ম সনদ
  • একাডেমিক সকল সার্টিফিকেটের ফটোকপি
  • ভর্তি ফি সেমিস্টার ফি সংক্রান্ত কাগজপত্র
  • পিতা মাতা বা অভিভাবকের আয়ের উৎস
  • শিক্ষার্থীর এবং অভিভাবকের পাসওয়ার্ড সাইজের ছবি
ভালোভাবে ফরম পূরণ করার পর প্রয়োজনীয় কাগজপত্র গুলো রেডি করে। আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখায় যাবেন। তারপর এডুকেশন ইনভেস্টমেন্ট ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। তাদেরকে আপনার আবেদন ফরমের তথ্য দিবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন।

পরবর্তীতে ব্যাংক আপনার কাগজপত্র যাচাই বাছাই করবে। কাগজপত্র এবং প্রয়োজনীয় সকল তথ্য ঠিক থাকলে ব্যাংক আপনার লোন ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এপ্রুভ করে দিবে। ব্যাংক থেকে লোন অনুমোদিত হলে চুক্তির শর্তগুলো ভালোভাবে পড়ে স্বাক্ষর করবেন।

স্টুডেন্ট লোন পেতে কত সময় লাগবে?

ইসলামী ব্যাংকের অফিসিয়াল তথ্য মতে এডুকেশন ইনভেস্টমেন্ট স্কিম আবেদন করার কতদিনের মধ্যে অনুমোদন হবে তার কোন উল্লেখ করা হয়নি। তবে আপনি যদি ব্যাংকের নির্ধারিত শর্ত পূরণ করতে পারেন এবং সঠিক কাগজপত্র এবং নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন। তাহলে ব্যাংক আপনার কাগজপত্র যাচাই বাছাই করার পর সাধারণত ১৫ থেকে ৩০ দিনের মধ্যে অনুমোদন দিতে পারে।
islami-bank-student-loan
সতর্কতাঃ যদি আপনার বিশ্ববিদ্যালয় বা সেমিস্টার ফি দেওয়ার নির্দিষ্ট তারিখ থাকে। তাহলে শেষ মুহূর্তে এই লোনের জন্য আবেদন না করে। চেষ্টা করবেন যথেষ্ট সময় আগে আবেদন করার। এতে লোন পেতে দেরি হলেও সমস্যা হবে না।

স্টুডেন্ট লোনের কিস্তি কিভাবে পরিশোধ করতে হয়?

ইসলামী ব্যাংকের স্টুডেন্ট লোনের কিস্তি লোনের ধরন, মেয়াদ ও চুক্তির উপর নির্ধারণ করা হয়। এজন্য কিস্তি দেওয়ার আগে আবেদনকারীকে চুক্তিতে থাকা পরিশোধযোগ্য অর্থ, মাসিক বা নির্ধারিত কিস্তির পরিমাণ, পরিশোধের তারিখ এবং পরিশোধ করতে দেরি হলে কি প্রযোজ্য হবে।
এসব বিষয় পরিস্কার ভাবে বুঝে নেওয়া উচিত। নিজের মাসিক আয় বা পরিবারের আর্থিক সক্ষমতা যদি না থাকে, তবে কিস্তি না নেওয়াই উচিত হবে। কারণ শিক্ষার জন্য অর্থ পাওয়া গেলেও নিয়মিত টাকা পরিশোধ করার সক্ষমতা না থাকলে, ভবিষ্যতে আর্থিকভাবে চাপে পড়তে হবে।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট লোন সুবিধা ও অসুবিধা

স্টুডেন্ট লোনের সব থেকে বড় সুবিধা হচ্ছে শিক্ষার জন্য প্রয়োজনীয় খরচ মেটাতে বড় অংকে টাকা এখান থেকে পাওয়া যায়। ইসলামী ব্যাংকের অফিসিয়াল তথ্য মতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, ভর্তি হওয়ার টাকা ও সেমিস্টার ফি।

সেই সাথে বিদেশে পড়াশোনার জন্য আলাদাভাবে বিনিয়োগ সীমা রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামী ব্যাংক এই স্কিমকে শরিয়া ভিত্তিক পদ্ধতিতে পরিচালনা করে থাকে। এর এত সুবিধা থাকার পরেও এর কিছু অসুবিধা আছে। যেমন এখানে অনেক টাকা পাওয়ার সীমা থাকলেও,

সবাই এখানে সর্বোচ্চ অর্থ পাবে না। যত বেশি অর্থ এখান থেকে লোন নেওয়া হবে। তত বেশি শর্ত ও আর্থিক সক্ষমতা দেখাতে হবে। এজন্য লোন নেওয়ার আগে আপনারা মোট খরচ, মুনাফার হার, প্রসেসিং ফি, জামানত, মেয়াদ এবং কিস্তি কত টাকা দিতে হবে, সবকিছু হিসাব করে সিদ্ধান্ত নিবেন।

ইসলামী ব্যাংক শিক্ষা ঋণ বনাম প্রচলিত শিক্ষা ঋণ

ইসলামী ব্যাংকের শিক্ষার ঋণ এবং প্রচলিত ব্যাংকের শিক্ষা ঋণের মধ্যে বড় পার্থক্য হচ্ছে, অর্থায়নের কাঠামো। ইসলামী ব্যাংক শিক্ষা ঋণে বিভিন্ন শরিয়া ভিত্তিক পদ্ধতি ব্যবহার করে। কিন্তু প্রচলিত ব্যাংকের শিক্ষা ঋণ মূল অর্থের ওপর নির্ধারিত সুদের কাঠামোতে পরিচালিত হয়।

ইসলামী ব্যাংকের অফিসিয়াল তথ্য মতে এই ঋণ নিলে মুনাফা ৭% থেকে ৯% হারে দেওয়া লাগে, যা দীর্ঘ মেয়াদী হয়। কিন্তু অন্যান্য প্রচলিত ব্যাংকে এই শিক্ষা ঋণের জন্য ৯% থেকে ১২% সুদ দিতে হয়। যার নির্ধারিত মেয়াদ নেই বা কম সময় থাকে।

এছাড়াও ইসলামী ব্যাংক মানবিক দিকগুলো বিবেচনা করে। ধরেন কোন কারণে আপনার পড়ালেখা শেষ হতে সময় বেশি লাগলো। এক্ষেত্রে তারা মানবিক দিক বিবেচনা করে ঋণের অর্থ পরিশোধ করার মেয়াদ বাড়িয়ে দেয়। যা প্রচলিত ব্যাংকের কাছ থেকে পাওয়া কঠিন বা যায় না।

স্টুডেন্ট লোন নেওয়ার আগে ১০টি বিষয় যাচাই করুন

শিক্ষার জন্য লোন নেওয়া সহজ হলেও পরবর্তীতে পরিশোধ করা অনেক কঠিন হয়। তাছাড়া এমনিতেও যেকোন লোন নেওয়া বড় একটি আর্থিক সিদ্ধান্ত। তাই আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাচাই করা উচিত।

১. আপনি লোন নেওয়ার যোগ্য কিনা তা যাচাই করবেন। বয়স ও শিক্ষার্থী সংক্রান্ত শর্তগুলো ভালোভাবে পড়বেন।
২. কত টাকা প্রয়োজন শুধুমাত্র ততটুকুই নির্ধারণ করুন। অযথা সর্বোচ্চ সীমা দেখে বেশি অর্থ চাইবেন না।
৩. লোনের অর্থ আপনার শিক্ষা খরচের আওতায় পড়ছে কিনা, তা যাচাই করবেন।
৪. বর্তমান সময়ে নেওয়া অর্থের মুনাফার হার কত, তা যাচাই করবেন।
৫. মোট খরচ অর্থাৎ প্রসেসিং ফি কত টাকা এর যোগ করে দেখবেন।
৬. লোনের মেয়াদ কতদিন অর্থাৎ কত দিনের মধ্যে নেওয়া অর্থ পরিশোধ করতে হবে যাচাই করবেন।
৭. মাসিক কিস্তি আপনি দিতে পারবেন কিনা তার হিসাব করবেন।
৮. জামানত হিসেবে কি দিতে হবে ব্যাংক থেকে জানবেন।
৯. শুধু মাসিক কিস্তি কত টাকা দিতে হবে জানলে হবে না সবমিলিয়ে কত টাকা দিতে হবে, তা জানবেন।
১০. লোন নেওয়ার সময় ব্যাংকের শর্ত ও নিয়ম ভালোভাবে পড়বেন, তারপর স্বাক্ষর করবেন।

কেন স্টুডেন্ট লোন আবেদন প্রত্যাখ্যান হতে পারে?

শুধু আবেদন জমা দিলেই শিক্ষা ঋণ পাওয়া যায় না। ব্যাংকের নিজস্ব কিছু নীতিমালা আছে, যার মাধ্যমে আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়। অনেক সময় যোগ্যতা শর্ত পূরণ করা না হলে, কাগজপত্র সম্পূর্ণ জমা না দিলে, শিক্ষা খরচের প্রমাণপত্র না থাকলে,

ঋণ নেওয়া অর্থ পরিশোধ করার সক্ষমতা নিয়ে ব্যাংক অসন্তুষ্ট হলে। অথবা প্রয়োজনীয় নিরাপত্তা বা জামানত দিতে না পারলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। এই সমস্যাটা বেশি হয় বড় অংকের অর্থ নেওয়ার সময়। তাই আপনার আবেদন যদি প্রত্যাখ্যান হয়ে যায়,

তবে ব্যাংক লোন দিবে না। এই ধারণা না করে ব্যাংকের কোন শর্ত পূরণ হয়নি তা শাখা থেকে জেনে নিবেন। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করে পুনরায় আবেদন করবেন। সবকিছু সঠিক থাকলে আপনার আবেদন অনুমোদন দেওয়া হবে।

স্টুডেন্ট লোন কখন এবং কেন নিবেন?

যখন শিক্ষার প্রয়োজনে ব্যয় করা নিজের ও পরিবারের পক্ষে সামাল দেওয়া কঠিন হবে তখন শিক্ষা ঋণ নিতে পারেন। ধরেন আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সেমিস্টার ফি সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী দরকার। এ সময় টাকার ঘাটতি থাকলে স্টুডেন্ট লোন কাজে লাগতে পারে।

কিন্তু অযথা খরচ, অপ্রয়োজনীয় কেনাকাটা বা ভবিষ্যতে আয় সম্পর্কে অনিশ্চিত হয়ে বড় অংকের অর্থ নেওয়া উচিত হবে না। যদি দেখেন পড়ালেখা শেষ করে আয়ের ব্যবস্থা হবে, পরিবারের আর্থিক অবস্থা ভালো এবং কিস্তি পরিশোধ সক্ষমতা আছে, তবেই স্টুডেন্ট লোন নেওয়ার সিদ্ধান্ত নিবেন।

(FAQ) আলোচিত কিছু সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্নঃ স্টুডেন্ট লোন কিভাবে পাওয়া যায়?
উত্তরঃ স্টুডেন্ট লোন নেওয়ার জন্য ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। তাদের শর্ত ও যোগ্যতা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। সকল তথ্য যাচাই করার পর। আপনি যদি যোগ্য হন, তবে আপনাকে অনুমোদন দেওয়া হবে।

প্রশ্নঃ আমি কি ১০০% ছাত্র ঋণ পেতে পারি?
উত্তরঃ কোন নির্দিষ্ট আবেদনকারী কখনোই, তার প্রয়োজনের পুরো অর্থ ঋণ পায় না। ইসলামী ব্যাংক সাধারণত ৭০% খরচ বহন করবে। বাকি ৩০% আবেদনকারীকে বহন করতে হবে। তাছাড়া ব্যাংকের নির্ধারিত সীমা যোগ্যতা, প্রয়োজন এবং অন্যান্য শর্তের ভিত্তিতে এই অর্থ নির্ধারণ করা হয়।

প্রশ্নঃ শিক্ষা ঋণ কি হালাল?
উত্তরঃ ইসলামী ব্যাংক এডুকেশন ইনভেস্টমেন্ট স্কিমকে সুদভিত্তিক ঋণের পরিবর্তে, বাই মুয়াজ্জাল ও ফরওয়ার্ড ইযারা দ্বারা পরিচালনা করে। যা ইসলামী ব্যাংক জানিয়েছে শরিয়া ভিত্তিক পদ্ধতি। তবে ঋণের চুক্তি ও শর্তগুলো আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য কিনা। সে বিষয়ে যোগ্য আলেমের মতামত নেওয়া উত্তম হবে।
ইসলামী-ব্যাংক-শিক্ষা-লোন-পদ্ধতি
প্রশ্নঃ শিক্ষা লোন নিতে কি জামানত লাগবে?
উত্তরঃ সব ধরনের লোনে একই রকম জামানত লাগে না। তাই কি ধরনের লোন নিবেন, তার ওপর নির্ভর করে জামানত লাগতে পারে। এজন্য ঋণ নেওয়ার আগে কত টাকা ঋণ নিবেন? কি ঋণ নিবেন, তা নিশ্চিত করে। জামানত কি দিতে হবে ব্যাংকের শাখা থেকে জেনে নেওয়া উচিত।
প্রশ্নঃ মাদ্রাসার ছাত্ররা কি স্টুডেন্ট লোন পাবে?
উত্তরঃ জেনারেল শাখার শিক্ষার্থী হোক বা মাদ্রাসার শিক্ষার্থী হোক। দেশের যেকোনো ছাত্রছাত্রীরা স্টুডেন্ট লোন পাবে, তবে এক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষা স্তর ও প্রতিষ্ঠানের কি ধরনের কাগজপত্র প্রয়োজন হবে। তা ব্যাংকের শাখা থেকে জেনে নেওয়া উচিত হবে।

মন্তব্যঃ ইসলামী ব্যাংক স্টুডেন্ট লোন

পড়ালেখার খরচ মেটাতে হিমশিম খেলে, আর্থিকভাবে সহায়তার প্রয়োজনে ইসলামী ব্যাংকে এডুকেশন ইনভেস্টমেন্ট স্কিম পদ্ধতি আপনার জন্য উপকারী হতে পারে। কিন্তু এতে শুধু কত টাকা পাবেন তা দেখলে হবে না। যোগ্যতা, অর্থ ব্যবহারের উদ্দেশ্য, এর মুনাফার হার কত, প্রসেসিং ফি কত, কত দিনের মেয়াদ, জামানত কি এবং ভবিষ্যৎ কিস্তি সবকিছু ভালোভাবে বিবেচনা করতে হবে।

ইসলামী ব্যাংকের বর্তমান অফিশিয়াল তথ্য মতে শিক্ষা সামগ্রী, ভর্তি ফি, সেমিস্টার ফি এবং বিদেশে পড়াশোনা করার জন্য আলাদা বিনিয়োগ রয়েছে। এজন্য আবেদন করার আগে আপনারা প্রয়োজনীয় অর্থ এবং পরিশোধ করার সক্ষমতা হিসাব করে আবেদন করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আবেদন করার আগে ব্যাংকের সর্বশেষ শর্ত ও নিয়ম লিখিতভাবে জেনে নিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url