ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম - প্রবাসী একাউন্ট সুবিধা

ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম সহ আজকে আমরা ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট সুবিধা এবং এই অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগে তা, আলোচনা করবো।
ব্র্যাক-ব্যাংক-প্রবাসী-একাউন্ট-খোলার-নিয়ম
আপনারা কি বিদেশ বা দেশে থেকে ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট খুলতে চান? তাহলে এই আর্টিকেলটি ভালোভাবে পড়ে নিবেন। এই আর্টিকেলে অফলাইনে ও অনলাইনে একাউন্ট খোলা শেখানো হয়েছে। তাই দেরি না করে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

পেজ সূচিপত্রঃ ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম

ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম

আপনারা অনেকে আছেন যারা ব্রাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম জানতে চেয়েছেন। ব্র্যাক ব্যাংকে দুইভাবে প্রবাসী একাউন্ট খুলতে পারবেন। যারা প্রবাসী আছেন, তারা চাইলে বিদেশ থেকে অনলাইনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন। আবার দেশে থেকে অফিসিয়াল ভাবে ব্যাংক শাখায় গিয়েও খুলতে পারবেন।
অনেকেই অনলাইনে সার্চ করে শাখায় গিয়ে কিভাবে ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট খোলা যায়? আবার অনেকে সার্চ করে অনলাইনে কিভাবে ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলা যায়? আপনাদের সুবিধার জন্য এখন আমি অনলাইন এবং অফলাইন দুই ভাবেই ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট খোলার নিয়ম জানাবো। নিচে অনলাইনে ও শাখায় গিয়ে কিভাবে ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট খুলবেন তা, বলা হলো।

অনলাইনে ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি বিদেশ থেকে অথবা দেশে থেকে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে একটি প্রবাসী একাউন্ট খুলতে চান, তাহলে প্রথমে আপনি ব্র্যাক ব্যাংকের www.bracbank.com এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন।

আপনি চাইলে কিন্তু গুগল প্লেস্টোর থেকেও, আপনার ফোনে ব্র্যাক ব্যাংকের আস্থা (Astha) অ্যাপ ডাউনলোড করে প্রবাসী একাউন্ট খুলতে পারেন। আমি আপনাদেরকে আস্থা অ্যাপ দিয়ে এই একাউন্ট খোলার নিয়ম বলবো।
  • প্রথমে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোরে প্রবেশ করে আস্থা অ্যাপ লিখে সার্চ করবেন। এই অ্যাপ আপনার ফোনে ডাউনলোড বা ইন্সটল করবেন। ইন্সটল বা ডাউনলোড হয়ে গেলে এখানে আপনি সাইনআপ অথবা লগইন করবেন।
  • আস্থা অ্যাপে ঢুকে হোমস্ক্রিনে আপনি একাউন্ট(Accounts) লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর মাই অ্যাকাউন্ট(My Accounts) সিলেক্ট থাকা অবস্থায় নিচে ওপেন একাউন্ট (Open Account) লেখা থাকবে ওখানে ক্লিক করতে হবে।
  • ওপেন একাউন্টে ক্লিক করার পর, প্রবাসী একাউন্ট(Probashi Account) লেখা অপশন সিলেক্ট করে এগিয়ে যেতে হবে। এর পরবর্তী ধাপে প্রবাসী একাউন্ট এপ্লিকেশনের একটি ফর্ম আসবে। এই ফর্মে চাওয়া সকল তথ্য আপনাকে পূরণ করতে হবে।
  • প্রবাসী একাউন্ট অ্যাপ্লিকেশনের তথ্য পূরণ করা হলে, পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে। পরবর্তী ধাপে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এখানে জমা দিতে হবে। যেমন আপনার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড অথবা ভিসা প্রমানপত্র।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট ভালোভাবে সাবমিট করার পর। আপনার ফেস ভেরিফিকেশন হতে পারে। ফেস ভেরিফিকেশন সহ সকল তথ্য এখানে সাবমিট করে ডান করলেই, আপনার প্রবাসী একাউন্ট সফলভাবে খোলা সম্পূর্ণ হবে।
  • পরবর্তীতে ব্র্যাক ব্যাংক কৃতপক্ষ আপনার দেওয়া, এই তথ্যগুলো যাচাই করে আপনার অ্যাকাউন্ট চালু করে দেবে। আপনাদের সুবিধার্থে আমি এখানে একটি ছবি দিচ্ছি। এ ছবি দেখে আপনি চাইলে, ধাপে ধাপে অ্যাকাউন্টটি খুলতে পারবেন।
অনলাইনে-ব্র্যাক-ব্যাংক-প্রবাসী-একাউন্ট-খোলার-নিয়ম
অনলাইনে প্রবাসী একাউন্ট খুলতে যা প্রয়োজন হবে
১. পাসপোর্ট
২. ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কপি
৩. সচল একটি ফোন নাম্বার ও ইমেইল
৪. ভিসা বা ওয়ার্ক পারমিট
৫. একাউন্টের নমিনের ভোটার আইডি কার্ডের ছবি সহ প্রয়োজনীয় কিছু তথ্য

অফলাইনে বা শাখায় ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম

আপনারা যারা অফলাইনে বা শাখায় গিয়ে ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট খুলতে চান। তারা নিকটে থাকা ব্রাক ব্যাংক অফিসে যোগাযোগ করবেন। এজেন্ট অফিসে গিয়েও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। শাখায় গিয়ে ব্যাংক কর্মকর্তা বা ম্যানেজারেরকে একাউন্ট খোলার কথা বলবেন।

এরপর তারা আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য একটি ফর্ম দিবে, এই ফর্মে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর এই ফর্মের সাথে কিছু কাগজপত্র জমা দিতে হবে। নিচে একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টের নাম বলা হলো।

অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো
  • আবেদনকারীর পাসপোর্ট বা প্রথম ছয় পৃষ্ঠার ফটোকপি
  • ওর পারমিটের ফটোকপি বা রেসিডেন্স পারমিটের ফটোকপি
  • আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার
  • আবেদনকারীর জাতীয় ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • একাউন্টের নমিনির ১কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সাথে জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি।
এ কাগজগুলো বাদেও আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে। তাই ব্যাংক একাউন্ট খোলার আগে, ব্যাংক কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য নিয়ে নিবেন। তারপর প্রয়োজনীয় কাগজপত্র গুলো সঙ্গে নিয়ে ব্যাংকে যাবেন। তারপর ব্যাংক কর্মকর্তাদের দিয়ে একাউন্ট খুলিয়ে নিবেন।

ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট সুবিধা

ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্টে অনেক সুবিধা আছে। যেসব মানুষ বিদেশে কর্মরত আছেন, তারা এই একাউন্টের মাধ্যমে সহজে রেমিটেন্স পাঠাতে ও সঞ্চয় করতে পারবেন। ব্র্যাক ব্যাংক প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের সঞ্চয়ী, কারেন্ট ও ভার্চুয়াল প্রবাসী একাউন্ট সুবিধার ব্যবস্থা করেছেন।

যেখানে আপনারা খুব সহজেই ব্যাংক থেকে আধুনিক সুবিধা নিতে পারবেন। আপনারা ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট বিদেশে থাকা অবস্থায় অনলাইনের মাধ্যমে খুলতে পারবেন। বৈধভাবে এই অ্যাকাউন্টের দ্বারা বিদেশি রেমিটেন্স পাঠানো এবং গ্রহণ করা যায়। সেভিংস একাউন্টে লাভ ও সুদের সুবিধা পাওয়া যায়।
সাথে কারেন্ট একাউন্ট খুললে এখানে সুদবিহীন লেনদেনের সুযোগও পাবেন। এই ব্যাংকে থেকে আপনারা আধুনিক অনেক সুবিধা যেমন, ডেবিট কার্ড, চেকবুক ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পাবেন। আপনারা ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল Astha অ্যাপ ব্যবহার করে। একাউন্টের ব্যালেন্স, টাকা ট্রান্সফার এবং লেনদেনের হিস্টোরি দেখতে পারবেন।

আপনারা ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট খুললে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, মোবাইলের মাধ্যমে একাউন্ট পরিচালনা করতে পারবেন। ফলে বারবার ব্যাংক শাখা যেতে হবে না। এখানে আপনারা নিরাপদে সঞ্চয় করতে পারবেন। এছাড়াও প্রবাসীরা এই ব্যাংকে কিছু নির্ধারিত শর্ত যদি পূরণ করতে পারলে, তারা লাইফ ইন্সুরেন্স এর সুবিধাও পেতে পারে।

ব্র্যাক ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে?

ব্র্যাক ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগবে? এটা নির্ভর করবে, আপনি এখানে কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন তার ওপর। কারণ এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেমন ধরেন প্রবাসী একাউন্ট, কারেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট, স্টুডেন্ট একাউন্ট, ব্যবসায়িক অ্যাকাউন্ট ইত্যাদি। এই ব্যাংকে এমন কিছু একাউন্ট আছে, যেগুলো খুলতে কোন টাকা লাগে না।

তবে সেভিংস একাউন্ট খোলার জন্য সর্বনিম্ন ৩০০ থেকে ৫০০ টাকা লাগতে পারে। আর হ্যাপি সেভার্স একাউন্ট, প্রবাসী পরিবার সেভিংস অ্যাকাউন্ট, ত্রিপল বেনিফিট সেভিংস একাউন্ট এর মত বেশ কিছু অ্যাকাউন্ট খুলতে দুই হাজার টাকা লাগবে। তবে সবথেকে ভালো হয়, আপনি ব্র্যাক ব্যাংকে একাউন্ট খোলার আগে ব্যাংকে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া।

ব্র্যাক ব্যাংক কত টাকা লোন দেয়?

আসলে ব্র্যাক ব্যাংক কত টাকা লোন দেয়, তা নির্ভর করবে। আপনি কোন ধরনের ঋণ নেওয়ার জন্য আবেদন করেছেন তার ওপর। মনে রাখবেন ব্যাংক ঋণ দেবে আপনার পেশাগত যোগ্যতা, আপনার ইনকাম কেমন এবং লোন পরিশোধ করার যোগ্যতা আছে কিনা তা, দেখে। বর্তমান সময়ে ব্র্যাক ব্যাংকে পার্সোনাল লোনের পরিমাণ সর্বনিম্ন ১লাখ টাকা থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত দিতে পারে।

তাছাড়া এখানে হোম লোন, গাড়ি লোন, ব্যবসায়িক লোন, কৃষি লোন, স্টুডেন্ট লোন ও অন্যান্য বিভিন্ন ধরনের লোন নেওয়ার জন্য টাকার পরিমাণ ও শর্ত আলাদা হতে পারে। শুধু আবেদন করলেই ব্র্যাক ব্যাংক থেকে লোন পাবেন না। বরং এখানে আপনার আবেদন করা কাগজপত্র, আপনার আর্থিক অবস্থা, আপনার লেনদেনের হিস্টরি যাচাই করার পর। সব কিছু ঠিক থাকলে, তারা আপনাকে লোন দিবে।

বিদেশ থেকে ব্র্যাক ব্যাংকের প্রবাসী একাউন্ট খোলা যায়?

বাংলাদেশী যারা প্রবাসী বিদেশে আছে, তাদের কথা চিন্তা করে ব্র্যাক ব্যাংক প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করেছে। এই অ্যাকাউন্ট প্রবাসীরা বিদেশে থাকা অবস্থাতেই অনলাইনের মাধ্যমে কিছু কাগজপত্র ও শর্ত পূরণ করার মাধ্যমে খুলতে পারবে। এই সুবিধা চালু করার জন্য প্রবাসী একাউন্ট খুলতে ব্যাংকের শাখায় যাওয়া লাগবে না।

কিন্তু প্রবাসীদের এ একাউন্ট খুলতে বা আবেদন করতে পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট সহ প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র বা ডকমেন্ট জমা দেওয়া লাগতে পারে। আপনারা প্রবাস থেকে এই একাউন্ট খুলতে চাইলে, উপরে (ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম) এই পয়েন্টের আলোচনা ভালোভাবে পড়বেন। এখানে কিভাবে অনলাইনে এবং শাখায় গিয়ে একাউন্ট খুলতে হয় দুটোই দেখানো হয়েছে।

ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্টের চার্জ ও ফি

ব্রাক ব্যাংক প্রবাসী একাউন্টের চার্জ ও ফি একাউন্ট ধরন অনুযায়ী কম বেশি হতে পারে। বর্তমানে ব্র্যাক ব্যাংক নতুন নিয়ম করেছে, যা জুলাই মাস থেকে কার্যকর হয়েছে। আগে সাধারণ অ্যাকাউন্ট গুলোতে কোন চার্জ ফি কাটা হতো না। কিন্তু বর্তমানে সাধারণ অ্যাকাউন্টগুলো বাৎসরিক ফিয়ের আওতাভুক্ত হয়েছে।

যেমন রেগুলার একাউন্টে এসএমএস এলার্ট ফি ভ্যাটসহ ৫৭৫ টাকা এবং তারা আগামী সেভারস একাউন্টে ভ্যাটসহ ২৮৭.৫ টাকা বাৎসরিক ফি হিসেবে দিতে হবে। আপনি যদি ডেবিট কার্ড নেন, তাহলে বাৎসরিক ফি রেগুলার একাউন্টে ভ্যাট সহ ৬৯০ টাকা এবং তারা আগামী সেভার্স একাউন্টে ৩৪৫ টাকা লাগবে।

তাছাড়া আপনি কত টাকা লেনদেন করছেন, এর উপরেও নির্ভর করে এই একাউন্টের উপর আপনাকে বাৎসরিক ফি বা চার্জ দেওয়া লাগতে পারে। তাই আপনারা যদি ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট খুলতে চান। তাহলে আগে ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, একাউন্ট ও অ্যাকাউন্টের চার্জ এবং ফি সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জেনে নিবেন।

ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট বন্ধ করার নিয়ম

আপনাদের যদি ব্যাক ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে। আর এই অ্যাকাউন্ট কিভাবে বন্ধ করতে হয় তা, আপনার জানা না থাকে। তবে এখনকার এই আলোচনা আপনার জন্য প্রয়োজন হবে। ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট বন্ধ করার নিয়ম খুব সোজা। প্রথমে আপনার একাউন্টে যদি কোন লেনদেন থাকে।
ব্র্যাক-ব্যাংক-প্রবাসী-একাউন্ট-সুবিধা
তাহলে আগে সেগুলোকে ভালোভাবে সম্পন্ন করতে হবে। আপনার বাৎসরিক চার্জ বা ফি বাকি থাকলে তা, পরিশোধ করতে হবে। এরপর আপনার একাউন্ট বন্ধ করার জন্য ব্যাংক ম্যানেজার বরাবর একটি আবেদন পত্র জমা দিতে হবে। অথবা আপনাকে ব্যাংক শাখায় গিয়ে, তাদের থেকে একাউন্ট বন্ধ করার জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 
এরপর ব্যাংক একাউন্ট বন্ধ করার জন্য ব্যাংক থেকে নেওয়া চেক বুক, ডেবিট কার্ড ও সুবিধা সমূহগুলো জমা দিতে হবে। যদি আপনার একাউন্টে কোন টাকা থাকে। তবে আপনার কাগজ ও আবেদন পত্র যাচাই শেষে তা, আপনার হাতে পে অর্ডারের মাধ্যমে দেওয়া হবে এবং স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।

মন্তব্যঃ ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম

আপনারা যারা প্রবাসী আছেন তারা প্রবাস থেকে কিভাবে একাউন্ট খুলবেন। এজন্য আমি ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে উপরের প্রথম পয়েন্টে আলোচনা করেছি। এখানে আপনাদের সুবিধার জন্য অনলাইনে কিভাবে ব্র্যাক ব্যাংকে প্রবাসী একাউন্ট করবেন সে নিয়ম বলেছি এবং শাখায় গিয়ে কিভাবে একাউন্ট খুলতে হয় সেটাও বলেছি। ব্র্যাক ব্যাংকে একাউন্ট করার আগে, আপনারা এই ব্যাংকের শর্ত সমূহ ভালোভাবে দেখে নিবেন।

ভালোভাবে যাচাই বাছাই করার পর ব্যাংক একাউন্ট খুলবেন। যাইহোক আজকের পুরো আলোচনাটা ভালোভাবে পড়বেন। কারণ আমি এই আলোচনার মধ্যে ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট সুবিধা সহ এই ব্যাংকে একাউন্ট খুলতে কত টাকা লাগে? এই ব্যাংক কত টাকা লোন দেয়? এই ব্যাংকে প্রবাসী একাউন্টের চার্জ ও ফি এবং এই একাউন্ট কিভাবে বন্ধ করবেন তাও জানানো হয়েছে। আশাকরি এই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url