বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম যারা জানতে চান, তারা আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। আজকে বিকাশে বিদেশ থেকে টাকা পাঠানোর নিয়ম সহ আমরা আলোচনা করবো বিদেশ থেকে বিকাশে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?
বিদেশ-থেকে-বিকাশে-টাকা-পাঠানোর-নিয়ম
এই টাকা পেতে কতদিন সময় লাগে? বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে যেসব সুবিধা পাওয়া যায়? যে সকল দেশ থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন এবং এই টাকা পাঠাতে কত টাকা খরচ হবে ইত্যাদি বিষয় নিয়ে। তাই দেরি না করে চলুন বিদেশ থেকে বিকাশে টাকা পাঠা নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।

পেজ সূচিপত্রঃ বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

আপনারা যারা প্রবাসে আছেন এবং ভাবছেন কিভাবে দ্রুত বিদেশে উপার্জন করা টাকা দেশে পরিবারের কাছে পাঠাবেন। তাদেরকে এখন আমি বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম জানাবো। এই নিয়ম জেনে নিলে আপনারা খুব সহজেই বিদেশ থেকে আপনাদের কষ্ট করা উপার্জনের টাকা ঝামেলা ছাড়া কয়েক মিনিটের মধ্যেই পাঠাতে পারবেন।
বর্তমান সময়ে প্রায় পঞ্চাশটির বেশি দেশ থেকে বাংলাদেশে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায়। যা প্রবাসী ভাইবোনদের দেশে টাকা পাঠানোর কষ্ট অনেক সহজ করে দিয়েছে। এখন হয়তো অনেকে ভাবছেন বিকাশে বিদেশ থেকে টাকা পাঠানো নিরাপদ হবে কি? বিকাশে বিদেশ থেকে টাকা পাঠানো নিরাপদ হবে।

কারণ বিকাশ বাংলাদেশ ব্যাংক দ্বারা পরিচালিত হয়। তাছাড়া বিকাশে টাকা পাঠালে, টাকা সরাসরি প্রাপকের একাউন্টে জমা হয়। পরে প্রাপক যখন ইচ্ছা এই টাকা বিকাশ এজেন্টে গিয়ে তুলতে পারে বা বিকাশ অ্যাপ দিয়ে বিভিন্ন প্রয়োজনে টাকা ব্যবহার করতে পারে। যেহেতু এখানে টাকা লেনদেন করার জন্য তৃতীয় কোন পক্ষ থাকেনা।

তাই বিদেশ থেকে পাঠানো টাকা হারানোর ঝুঁকিও থাকে না। আরেকটি কথা বিদেশ থেকে বিকাশে রেমিটেন্স পাঠালে, এই টাকার উপর কোন চার্জ বা কর দেওয়া লাগে না। বরং এই টাকার উপর সরকারিভাবে ২.৫% প্রণোদনা পাওয়া যেতে পারে। প্রবাসে থাকা ভাই ও বোনেরা মানি ট্রান্সফার অর্গানাইজেশন বা

মানি এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বিকাশ একাউন্টে বৈধভাবে রেমিটেন্স পাঠাতে পারবেন। এই টাকা পাঠাতে প্রয়োজন বিকাশ নাম্বার ও জাতীয় পরিচয়পত্রের নিবন্ধিত পূর্ণ নাম। বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনি নিকটে থাকা অনুমোদিত মানি ট্রান্সফার এজেন্ট বা ব্যাংকে যাবেন। এরপর বাংলাদেশে যার কাছে টাকা পাঠাবেন।

অর্থাৎ যে প্রাপক তার বিকাশ নম্বর, তার পূর্ণ নাম এবং কত টাকা পাঠাবেন তা বলতে হবে। এরপর পাঠানো টাকা ও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলে, কয়েক মিনিটের মধ্যে প্রাপকের বিকাশ একাউন্টে টাকা জমা হয়ে যাবে। আশাকরি আপনারা বিকাশে বিদেশ থেকে টাকা পাঠানোর নিয়ম জানতে পেরেছেন।

বিদেশ থেকে বিকাশে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়

বিদেশ থেকে বিকাশে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? এ নিয়ে অনেকের প্রশ্ন থাকে। অনেকেই সঠিক তথ্য দেয়, আবার অনেকেই ভুল তথ্য দেয়। যাই হোক এখন আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট তথ্য জানাবো। যে তথ্যে থাকবে বিদেশ থেকে বিকাশে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?

বিদেশ থেকে বিকাশে আগে মাসিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঠানো যেত। কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন নিয়ম করেছে, বিদেশ থেকে বিকাশের মাধ্যমে বর্তমানে আপনি একবারে ২ লক্ষ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন। আর মাসিক সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পাঠাতে পারবেন। এর বেশি টাকা বিকাশের মাধ্যমে পাঠালে তা, ফেল্ড দেখাবে।

অর্থাৎ এক মাসে আপনি তিন লক্ষ টাকার বেশি পাঠাতে পারবেন না। বিকাশের মাধ্যমে আপনারা যদি বিদেশ থেকে রেমিটেন্স পাঠান। তবে এই টাকার উপর আপনারা সরকারি প্রণোদনা ২.৫% পাবেন। যা প্রবাসীদের জন্য লাভজনক, সম্ভবত ১ লাখ টাকার উপরে টাকা পাঠালে ২.৫% সরকারি অনুমোদন পাওয়া যায়।

বিদেশ থেকে বিকাশে টাকা আসতে কতদিন সময় লাগে

বর্তমান সময়ে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে কয়েক মিনিটের মধ্যেই টাকা চলে আসে। আপনারও যদি বিকাশের মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স পাঠান। তাহলে এই টাকা আসতে ৫ মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগতে পারে। তবে এই টাকা কত দ্রুত বিদেশ থেকে বিকাশে আসবে তা,
বিদেশ-থেকে-বিকাশে-টাকা-পাঠানোর-নিয়ম
নির্ভর করবে প্রেরণকারী প্রতিষ্ঠানের উপর, পরিচয় যাচাই, ব্যাংকিং সময় ও যে দেশ থেকে টাকা পাঠাচ্ছেন, সে দেশের নিয়মের উপর। অনেক সময় বিদেশ থেকে বিকাশে টাকা আসতে অনেক সময় লাগে। এটা বেশি হয় তথ্য যাচাই, প্রযুক্তিগত সমস্যা ও সরকারি ছুটির কারণে। 

সর্বোচ্চ কয়েক ঘন্টা থেকে যদি একদিনের মধ্যে আপনি বিদেশ থেকে পাঠানো টাকা না পান। তবে যে প্রতিষ্ঠান থেকে আপনি টাকা পাঠিয়েছেন, সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং লেনদেনের তথ্য জেনে নিবেন। আশাকরি উক্ত আলোচনা পড়ার পর আপনারা জানতে পেরেছেন, বিদেশ থেকে বিকাশে টাকা আসতে কতদিন সময় লাগে।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্কতা

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নয়তো আপনারা আপনাদের কষ্টে উপার্জন করা টাকা হারাতে পারেন। প্রথমে বলি বিদেশ থেকে আপনারা বিকাশে মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা পাঠাতে পারবেন। এর থেকে বেশি পাঠালে অর্থ লেনদেন করা যাবে না।

এজন্য বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে তিন লাখ টাকার কম পাঠাবেন। বিদেশ থেকে বিকাশে টাকা পাঠাবেন। তখন যে মানি ট্রান্সফার প্রতিষ্ঠান বা এক্সচেঞ্জ হাউস ব্যবহার করছেন তা, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত কিনা তা, নিশ্চিত হবেন। অবৈধ হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো থেকে বিরত থাকবেন।

কারণ অনেক সময় অবৈধ হুন্ডিতে টাকা পাঠানোর কারনে টাকা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও অবৈধ হন্ডিতে টাকা পাঠালে, আপনারা সরকারি রেমিটেন্স প্রণোদনার সুবিধা পাবেন না। টাকা যখন পাঠাবেন প্রাপকের বিকাশ নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নাম ভালোভাবে লিখবেন।
ভুল তথ্য দিলে ভুল একাউন্টে টাকা চলে যেতে পারে। লেনদেন সম্পূর্ণ করা হলে লেনদেনের রশিদ বা ট্রানজেকশন নম্বর নিয়ে নিবেন। পরবর্তীতে কোন সমস্যা হলে এসব তথ্য প্রয়োজন হবে। কখনোই আপনি নিজের বিকাশ পিন, ওটিপি নাম্বার সহ ব্যক্তিগত কোন তথ্য কাউকে জানাবেন না।

কেউ যদি কল বা এসএমএস এর মাধ্যমে আপনার কাছে আপনার বিকাশ বা ব্যাংক সম্পর্কে গোপন তথ্য চাই, তাহলে কখনোই আপনি আপনার পিন নাম্বার বা পাসওয়ার্ড কিছুই বলবেন না।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে সুবিধা

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। এর মধ্যে বড় সুবিধা হচ্ছে, কয়েক মিনিটের মধ্যেই বিদেশ থেকে বিকাশের মাধ্যমে দেশে টাকা চলে আসে। এতে আগের মতো অনেকদিন বা অনেক সময় টাকার জন্য অপেক্ষা করতে হয় না।

বিদেশ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে কোনো ব্যাংক একাউন্টের প্রয়োজন হয় না। বিকাশের মাধ্যমে আপনারা ২৪ ঘন্টায় সেবা গ্রহণ করতে পারবেন। এই টাকা আপনারা এজেন্ট পয়েন্টে গিয়ে খুব দ্রুত ক্যাশ আউট করে নিতে পারবেন। অথবা বিকাশ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন বিল পরিশোধ সহ,

এক অ্যাকাউন্ট থেকে আরেক একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেই সাথে ব্যাংকে টাকা স্থানান্তর করতে পারবেন। সব থেকে সুবিধা হচ্ছে, আপনারা বিদেশ থেকে বিকাশে রেমিটেন্স পাঠালে, সরকারি প্রণোদনা পাবেন। তবে এই প্রণোদনা নিতে হলে সরকারি কিছু শর্ত পূরণ করতে হবে।

যে সকল দেশ থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন

বর্তমানে আপনারা ৫০ টির বেশি দেশ থেকে বিকাশের মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠাতে পারবেন। কিন্তু সব দেশের নাম এখানে বলা সম্ভব হবে না। তাই আমি যেগুলো বেশি প্রয়োজনীয় বা জনপ্রিয় দেশ সেগুলোর নাম বলবো। আপনারা বিকাশের মাধ্যমে বাংলাদেশে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মালয়েশিয়া,

সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, পর্তুগাল, চীন, দক্ষিণ আফ্রিকা সহ আরো ৩০টির বেশি দেশ থেকে টাকা পাঠাতে পারবেন। আপনারা চাইলে কিন্তু উপরে গিয়ে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম জেনে আসতে পারেন।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর খরচ কত?

এখন আমরা বলবো বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর খরচ কত? বিদেশ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে সাধারণত কোন টাকা খরচ করতে হয় না। তবে এই টাকা দেশে প্রাপকের বিকাশ একাউন্টে আসার পর। বিকাশ এজেন্টে গিয়ে ক্যাশ আউট করলে বা টাকা উঠাতে গেলে,

প্রতি হাজারে ৭টাকা খরচ হবে। অর্থাৎ আপনি যদি ১০ হাজার টাকা বিদেশ থেকে বিকাশে পাঠান। তবে এই টাকা ক্যাশ আউট করে তুলতে খরচ হবে ৭০ টাকা। আর আপনি যদি বিদেশ থেকে বিকাশের মাধ্যমে ১লাখ টাকা পাঠান। তাহলে এই টাকা তুলতে ৭০০ টাকা ক্যাশ আউট খরচ কাটা হবে।

আমেরিকা থেকে কি বিকাশে টাকা পাঠানো যায়?

বর্তমানে পঞ্চাশটির বেশি দেশ থেকে বাংলাদেশে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায়। এই ৫০টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র। অর্থাৎ আমেরিকা থেকেও বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায়।
বিদেশ-থেকে-বিকাশে-টাকা-পাঠানোর-খরচ
আপনারা যারা আমেরিকাতে আছেন, তারা সহজেই আন্তর্জাতিক রেমিট্যান্স পার্টনারের মাধ্যমে, সরাসরি বাংলাদেশের বিকাশ একাউন্টে বৈধভাবে টাকা পাঠাতে পারবেন। এমনকি কিছু শর্ত পূরণ করলে আপনারা রেমিটেন্সের উপর আড়াই শতাংশ সরকারি প্রণোদনাও পাবেন।
যে সকল দেশ থেকে আপনারা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। সে দেশগুলোর নাম জানতে চাইলে, উপরের আলোচনাগুলো ভালোভাবে পড়ে নিবেন। এতে আপনারা দেশগুলোর নাম সহ বিকাশে বিদেশ থেকে টাকা পাঠানোর নিয়মও জানতে পারবেন।

মন্তব্যঃ বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম নিয়ে আজকের আর্টিকেল লেখা হয়েছে। আশাকরি এই আর্টিকেল পড়ার পর, কিভাবে বিদেশ থেকে বিকাশের মাধ্যমে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারবেন তা, জানতে পেরেছেন। আমরা বিকাশে বিদেশ থেকে টাকা পাঠানোর নিয়ম, বিদেশ থেকে বিকাশে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়, বিদেশ থেকে বিকাশে টাকা আসতে কত দিন সময় লাগে,  বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্কতা ও 

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠালে যেসব সুবিধা পাওয়া সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। তাই আপনারা যারা প্রবাসী বিদেশে আছেন, তারা চাইলে নিরাপদে বিকাশের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাতে পারেন। টাকা পাঠানোর আগে অবশ্যই বাংলাদেশ ব্যাংক অনুমোদিত মানি ট্রান্সফার প্রতিষ্ঠান বা এক্সচেঞ্জ হাউজ ব্যবহার করবেন। টাকা সাধারণত ৫ থেকে ৩০ মিনিটের মধ্যে চলে আসে। তবে টাকা আসতে যদি একদিনের বেশি সময় লাগে তাহলে দ্রুত এজেন্সিতে যোগাযোগ করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url