পায়ের তালুর নিচে ব্যথা কেন হয়?

পায়ের তালুর নিচে ব্যথা কেন হয়? এই বিষয়ে অনেকেরই প্রশ্ন আছে। এজন্য আজকে আমরা পায়ের তালুর ব্যথা কেন হয়, কি খেলে পায়ের তালুর ব্যথা কমবে ও কখন এই ব্যথা হলে ডাক্তারকে দেখানো উচিত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
পায়ের-তালুর-নিচে-ব্যথা-কেন-হয়
আপনাদের যাদের পায়ের তালুর নিচে ব্যথা আছে বা মাঝেমধ্যে এরকম ব্যথা হয়। তাদের এই ব্যথা কিভাবে কমবে, কখন কিভাবে যত্ন নিবেন তা আজকের এই আর্টিকেল থেকে জানতে পারবেন। তাই এখন আমরা পায়ের তালুর ব্যথা নিয়ে সব ধরনের তথ্য জেনে নেব।

পেজ সূচিপত্রঃ পায়ের তালুর নিচে ব্যথা কেন হয়

পায়ের তালুর নিচে ব্যথা কেন হয়

পায়ের তালুর নিচে ব্যথা কেন হয়? এই বিষয়ে উল্লেখ করতে গিয়ে আমরা এই ব্যাথার কারণগুলোকে তিন ভাগে ভাগ করেছি। প্রথম কারণ হচ্ছে শারীরিক অসুস্থতা, দ্বিতীয় কারণ হচ্ছে দৈনন্দিন অভ্যাস ও সাধারণ কারণ,
তৃতীয় হচ্ছে অন্যান্য কারণ জনিত সমস্যা। এই অবস্থাকে তিন ভাগে ভাগ করার কারণ হচ্ছে, পায়ের তালুর ব্যথা শুধু একরকম কারণে হয় না। এই ব্যথা বিভিন্ন কারণে হয়, এজন্য আমরা এই ব্যথা হওয়ার কারণগুলোকে তিন ভাগের মধ্যে আওতাভুক্ত করেছি।

শারীরিক বা পায়ের সমস্যাজনিত কারণ

ক) সব থেকে বেশি পায়ের তালুতে ব্যথা দেখা দেয় প্ল্যান্টার ফ্যাসাইটিস এর জন্য। পায়ের গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত একটা শক্ত টিস্যু থাকে, এই টিস্যুকে প্ল্যান্টার ফ্যাসিয়া বলে। যখন এই টিস্যুতে অনেক বেশি চাপ পড়ে বা টান ধরে, তখন এই টিস্যুতে প্রদাহ তৈরি হয়। আর এখান থেকেই তখন পায়ের তালুতে ব্যথা হওয়া শুরু করে। এর কারনে দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়, সকালে ঘুম থেকে ওঠার পর হাঁটলে ব্যথা হয় ও পায়ের গোড়া থেকে আঙ্গুল পর্যন্ত টান ধরে থাকে।

খ) অনেকের পায়ের তালুতে ব্যথা হয় পায়ের গঠনগত সমস্যার জন্য। অনেকের পায়ের তালু একেবারে সমান থাকে। এজন্য অনেকের হাঁটার সময় পায়ের তালুতে সঠিকভাবে চাপ পড়ে না। এতে পায়ের তালুর নিচে ব্যথা হয়। যার কারণে অনেকক্ষণ হাঁটলে পায়ের তালু ব্যথা করে, খুব তাড়াতাড়ি পা ক্লান্ত হয়ে যায় এবং পায়ের তলাতে চাপ তৈরি হয়।

গ) অনেকের পায়ের তালুর ব্যথা টেন্ডোনাইটিস সমস্যার জন্য হয়। যখন হাড়ের সাথে লেগে থাকা পেশির টেন্ডনে চাপ পড়ে এবং এখান থেকে প্রদাহ তৈরি হয়। তখন এটাকে টেন্ডোনাইটিস সমস্যা বলে। এই সমস্যা যখন পায়ের গোড়ালিতে বা পায়ের তালুর আশেপাশে হয়। তখন পায়ের তালুতে ব্যথা দেখা দেয়। এরকম সমস্যা হলে হাঁটার সময় পায়ে টান ধরে, পা নড়ালে ব্যথা করে। এই সমস্যা হয় বেশি ব্যায়াম করলে বা ভুলভাবে হাঁটাচলা করলে।

ঘ) পায়ের তালুতে অনেক সময় মেটাটারসালজিয়া জন্য ব্যথা হয়। পায়ের আঙ্গুলের নিচের হাড়গুলোতে যখন বেশি চাপ পড়ে এবং এজন্য যে ব্যথা পায়ের তালুতে হয়। এটাকেই মেটাটারসালজিয়া সমস্যা বলা হয়। অনেকেই পায়ের এই সমস্যাকে অবহেলা করেন, যা মোটেও ঠিক না। এর জন্য হাঁটার সময় পায়ের তালুতে ব্যথা ও জ্বালাপোড়া করে। আর দৌড়ানো ও লাফানোর সময় ব্যথা আরো বেড়ে যায়। এই সমস্যা খেলাধুলা করার কারণে এবং শক্ত জুতা ও হাই হিল পড়ার জন্যে বেশি হয়।

ঙ) অনেক সময় পায়ের স্ট্রেস ফ্যাকচার হলে পায়ের তালুতে ব্যথা হয়। এই সমস্যা হঠাৎ করে হয় না যখন অনেক দিন ধরে পায়ের তালুতে চাপ পড়তে থাকে এবং এর যত্ন ভালোভাবে না নেওয়া হয় তখন পায়ের চাপের কারণে এখান থেকে আস্তে আস্তে পায়ের হাড়ে স্টেস ফ্যাকচার তৈরি হয়। এর জন্য হাঁটার সময় ব্যথা বাড়ে পা হালকা ফোলা ভাব থাকে এবং পায়ের বিভিন্ন স্থানে চাপ দিলে ব্যথা লাগে। এছাড়াও মটন্স নিউরোমা জনিত কারণেও পায়ের তলায় ব্যথা হয়।

পায়ের তালুতে ব্যথা হওয়ার সাধারণ কারণ

আমরা অনেকেই ভাবি পায়ের পাতায় ব্যথা করলে, এটা অসুখের কারণে হতে পারে। কিন্তু আসলে সব সময় পায়ের তলাতে ব্যথা অসুখের কারণে হয় না। এই ব্যথা অনেক সময় আমাদের সাবধান না থাকার কারণেও হতে পারে। যেমন ধরেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে কাজ করলে, 

হুট করে অনেক বেশি হাঁটাহাঁটি করলে বা দৌড়ালে, ভুল জুতা বা শক্ত জুতা পরলে, খালি পায়ে শক্ত মেঝেতে যেমন, টাইলস বা শাহানে হাঁটলে পায়ের তালুতে ব্যথা করতে পারে। এগুলো বাদেও ওজন বেশি বাড়লে, অনেকদিন ভালোমতো ঘুম বা বিশ্রাম না নিয়ে কাজ করলে।

তারপর ফুটবল, ক্রিকেট, জিম অর্থাৎ শারীরিক ব্যায়াম বা খেলাধুলা অতিরিক্ত করলে, অনেকক্ষণ বসে থাকার পর হুট করে দৌড়াদৌড়ি বা হাটাহাটি করলে, পায়ের তালুর টিস্যুতে হুট করে চাপ পড়তে পারে। এর কারণে পায়ের তালুতে এক ধরনের টিস্যু থাকে। এই টিস্যুতে চাপ পড়ে প্রদাহ তৈরি হয়ে ব্যথা হয়।

পায়ের তালুতে ব্যথা হওয়ার অন্যসব কারণ

হাড়ের, টিস্যু, অস্বাভাবিক চলাফেরা, দৌড়ানো ও লাফানোর জন্য সবসময় পায়ের পাতায় ব্যথা হবে। এটা কোন কথা না। পায়ের পাতাতে ব্যথা অন্য অনেকগুলো কারণেও হতে পারে। যা প্রথমে অনেকেই বুঝতে পারে না। পরে আস্তে আস্তে এই সমস্যাগুলো বাড়লে তা ব্যথা হিসেবে দেখা দেয়। যাদের ডায়াবেটিস অনেকদিন ধরে নিয়ন্ত্রণের বাইরে থাকে।

তাদের পায়ের টিস্যু দুর্বল হতে থাকে, এতে পায়ের তালুতে ব্যথা, জ্বালাপোড়া ও পা অবশ হওয়ার সমস্যা দেখা দেয়। অনেক সময় শরীরে ভিটামিন ও খনিজের অভাবে পায়ের তালুতে ব্যথা হতে পারে। এমনকি পায়ে রক্ত চলাচল কম করলেও এই ব্যথা হতে পারে। কারণ পায়ে ঠিকভাবে রক্ত চলাচল না করতে পারলে। অক্সিজেনও পায়ের টিস্যুতে পৌঁছাতে পারেনা, এতে পায়ের তলায় ব্যথা হয়। 

এই সমস্যা বেশি ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের রোগীদের হয়। বয়স বাড়ার জন্যেও কিন্তু এই ব্যথা হতে পারে। এমনকি শরীরে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাও পায়ের তালুতে ব্যথা হতে পারে। বিশেষজ্ঞরা বলেন পায়ের তালুতে ব্যথা ত্বকের সংক্রমণ থেকেও হতে পারে। যদি ত্বকে ফাঙ্গালজনিত সংক্রমণ হয়, তাহলে পায়ের তলার টিস্যুতে প্রদাহ বাড়িয়ে ব্যথা তৈরি করতে পারে।

এই সমস্যা বেশি তখনই ঘটে যখন পা কেটে যায় এবং ভালোভাবে যত্ন না নেওয়া হয়। তাছাড়া আঘাত জনিত কারণেও পায়ের তালুতে ব্যথা হতে পারে। একটি সতর্কবার্তা হচ্ছে অনেক গর্ভবতী মহিলাদের পায়ের তালুতে ব্যথা দেখা দেয়। এর কারণ হতে পারে, তাদের শরীরের ওজন বেড়ে যাওয়া এবং হরমোনের পরিবর্তন ঘটা। তাই গর্ভকালীন সময়ে একজন মাকে সতর্ক থাকতে হবে।

পায়ের তালুতে ব্যথা হলে কি করব

আপনাদের যদি পায়ের পাতায় হঠাৎ ব্যথা শুরু হয়। তাহলে আপনারা মোটেও ঘাবড়াবেন না। অনেক সময় এটা হওয়া স্বাভাবিক। এ সময় বেশ কিছু নিয়ম ফলো করলে এবং ঠিকভাবে পায়ের যত্ন নিলে, এই ব্যথা ভালো হয়ে যাবে। কিন্তু এই ব্যথা যদি অনেকদিন থাকে এবং ব্যথা যদি দিন দিন বাড়ে। তাহলে এটাকে স্বাভাবিক বলা যাবে না।

এরকম অবস্থায় আপনারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন, গিয়ে পায়ের পরীক্ষা করিয়ে চিকিৎসা নিবেন। যদি পায়ের তলায় ব্যথা করে, তবে আপনারা কিছুদিন বাড়িতে রেস্ট নিবেন অর্থাৎ বিশ্রাম নিবেন। খেয়াল রাখবেন ব্যথা হওয়া পায়ের উপর যেন চাপ না লাগে। হাঁটাচলা করার সময় নরম এবং পায়ের সাথে ফিট হয়, এরকম জুতা বা সেন্ডেল পড়বেন।

ব্যথা হওয়া জায়গায় বরফ অথবা গরম কুসুম পানি দিয়ে সেঁক দিতে পারেন। এতে ব্যথা করা জায়গায় আরাম পাবেন। রাবার বল পায়ের পাতার নিচে রেখে হালকা চাপ দিয়ে, পায়ের পাতার চারদিক ঘুরিয়ে ম্যাসাজ করবেন। শক্ত মেঝেতে খালি পায়ে হাঁটবেন না, বেশি বেশি পানি এবং পুষ্টিকর ও ভিটামিনযুক্ত খাবার খাবেন।

অনেক সময় শরীরে পুষ্টির ঘাটতিতে এই ব্যথা হতে পারে। হুট করে অনেক বেশি দৌড়াদৌড়ি, খেলাধুলা, হাটাহাটি বা ব্যায়াম করবেন না। আর শরীরের ওজন বেশি থাকলে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। এই পদক্ষেপগুলো নেওয়ার পরেও, যদি পায়ের পাতায় ব্যথা না কমে। তখন এই ব্যথা আসলে কি কারনে বা কি রোগের জন্য হচ্ছে, তা পরীক্ষা করাতে হবে।

আপনার আসলে পায়ের পাতায় ব্যথা হবার অসুখ কি, এটা নিশ্চিত হতে আপনি আল্ট্রাসাউন্ড, সিটিস্ক্যান, পায়ের এক্সরে ও এমআরআই স্ক্যান করাবেন। এই পরীক্ষাগুলো করার পর তা ডাক্তারকে দেখাবেন। ডাক্তার আপনার রিপোর্টগুলো দেখে আপনার অসুখ আসলে কি তা নির্ণয় করবে। তারপর তারা তখন আপনার পায়ের চিকিৎসা শুরু করবেন।

পায়ের তালুতে ব্যথার ঔষধ

পায়ের তালুতে ব্যথা অনেক রকম কারণে হয়। এখন আপনি যদি ব্যথার কারণ এবং ব্যথার অসুখ সম্পর্কে না জানেন। তাহলেতো আপনি না জেনে পায়ের তালুর ব্যাথার জন্য যেকোন ওষুধ ব্যবহার করতে পারবেন না। কারণ ব্যথা আসলে কি সমস্যার জন্য হচ্ছে, তা না জেনে তো ওষুধ খেলে বা ব্যবহার করলে উল্টো সমস্যা আরো বাড়তে পারে। তাই পায়ের তালুতে ব্যথা কি সমস্যার জন্য হচ্ছে,
তা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। এরপর তখন অসুখ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে পায়ের তালুর ব্যথার ওষুধ খাওয়া বা ব্যবহার করা নিরাপদ হবে না। তাই আপনাদের যদি পায়ের তালুতে ব্যথা হয়। আগে একটি ভালো অর্থোপেডিক ডাক্তার বা হাসপাতালে গিয়ে পরীক্ষা করিয়ে চিকিৎসা নিতে হবে, এটা নিরাপদও হবে।

কি খেলে পায়ের তালুর ব্যথা কমবে

পায়ের পাতায় ব্যথা হলে শুধুমাত্র আমরা ওষুধ, পায়ের যত্ন ও বিশ্রাম নেওয়ায় বুঝি। কিন্তু আমরা অনেকেই জানি না যে, এই ব্যথা কমাতে আমাদের খাবারেরও অনেক ভূমিকা থাকে। আমরা যদি ক্যালসিয়াম যুক্ত খাবার নিয়মিত খেতে থাকি। এতে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ থাকবে এবং আমাদের পেশিতে টান ও ব্যথা কমবে।
পায়ের-তালুর-নিচে-ব্যথা-কেন-হয়
ক্যালসিয়াম খাবার হিসেবে আমরা দুধ, টক দই, ছোট মাছ তিল, কালোজিরা ও শাক সবজি খেতে পারি। এগুলো বাদেও আমরা যদি নিয়মিত ডিম, সামুদ্রিক মাছ, দুধ জাতীয় খাবার, এভোকাডো, বাদাম, কলা, পালংশাক, কুমড়ার বিচি, ডাল, মুরগির মাংস, ভেজানো ছোলা, আদা, কাঁচা হলুদ, রসুন এবং ফলমূল খেতে পারি।

তাহলে এইগুলো আমাদের শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করবে। যা পায়ের টিস্যুর টান এবং প্রদাহ কমিয়ে পায়ের তালুর ব্যথা কমাবে। অনেক সময় শরীরে পানির ঘাটতি থাকলেও পেশিতে টান ধরে পায়ের তালু ব্যথা করতে পারে। তাই প্রতিদিন বেশি করে পানি খাবেন, যেন শরীরে পানির ঘাটতি না থাকে।

পায়ের তালুর ব্যথার জন্য কোন ডাক্তার দেখানো উচিত

পায়ের তালুতে যদি আপনাদের ব্যথা করে। আর এই ব্যথা যদি কিছুদিনের মধ্যেই পায়ের যত্ন নেওয়ার পরেও না কমে। তাহলে আপনারা দেরি না করে তাড়াতাড়ি ডাক্তার দেখাবেন। এখন অনেকেই প্রশ্ন করেছেন যে এই ব্যথার জন্য কোন ডাক্তার দেখানো উচিত। আসলে পায়ের তালুতে ব্যথা বিভিন্ন কারণে হয়।

তাই পায়ের পাতার ব্যথার কারণ জেনে ভিন্ন ধরনের ডাক্তার দেখানোর দরকার পড়তে পারে। যদি আপনার পায়ের তলার ব্যথা পায়ের হাড়, জয়েন্ট, পেশির এবং লিগামেন্ট সমস্যা থাকে। তাহলে আপনি অর্থোপেডিক ডাক্তারকে দেখাবেন। যদি এই ব্যথা পেশি, টেন্ডন বা ভুলভাবে হাঁটার জন্য হয়। তবে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাতে হবে।

যদি পায়ে জ্বালাপোড়া করে, পা অবশ হয়ে যায় এবং ঝিনঝিন করে। তাহলে নিউরোলজি ডাক্তার দেখানো উচিত। আর যদি ডায়াবেটিস থাকে, তবে ডায়াবেটিস ডাক্তারকে দেখাবেন। আর আগে থেকে যদি গেটেবাত, প্রদাহ বা উইরিক এসিড থাকে। তাহলে আপনি একজন বিশেষজ্ঞ রিউমাটোলজি ডাক্তার কে দেখাবেন।

পায়ের তালুর ব্যাথাতে রক্ত পরীক্ষা করতে হয় কি?

পায়ের তালুতে অনেক সময় এমনি হঠাৎ করে ব্যথা হয়। এটা বেশি হয় অস্বাভাবিক ভাবে চলাফেরা হাঁটাহাঁটি, খেলাধুলা, শক্ত জুতাপড়া ইত্যাদির কারণে। কিন্তু এই ব্যথা যদি অনেকদিন থেকে থাকে। আর এই ব্যথা যদি প্রতিদিন বাড়তেই থাকে। তারপর পায়ের তালু ব্যথার সাথে শরীরের অন্য কোন অসুখ জড়িত আছে কিনা, তা দেখার জন্য ডাক্তার রক্ত পরীক্ষা দিতে পারে।

কারণ এমনি ব্যথা হলে শারীরিক লক্ষণ এবং সাধারণ ধারণা থেকেই ডাক্তারেরা পায়ের পাতা ব্যথার কারণ ধরে ফেলতে পারে। কিন্তু অনেক সময় এই ব্যথা শরীরের কোন অসুখের সাথে জড়িয়ে থাকে। যা এমনি সাধারণ লক্ষণ দেখে বোঝা যায় না। এজন্যই ডাক্তারেরা তখন রক্ত পরীক্ষা করে রোগ নির্ণয় করে। তাই মাঝে মধ্যে বা কিছু ক্ষেত্রে পায়ের তালুর ব্যাথাতে রক্ত পরীক্ষা করতে হতে পারে।

পায়ের তলায় ব্যথা হলে তাকে কি বলে

পায়ের তলায় ব্যথা হলে আমরা বাঙালিরা এই ব্যথাকে পায়ের তালুর ব্যথা বলে থাকি এবং আমরা সাধারণ মানুষেরা এটাকে এই নামেই বেশি চিনি ও ডাকি। কিন্তু পায়ের তলায় ব্যথা হলে এটাকে চিকিৎসা বিজ্ঞানে অন্য নামে ডাকা হয়।

এর নাম ব্যথার ধরন ও ব্যথার কারণ হিসেবে চিকিৎসাবিজ্ঞানে আলাদা আলাদা দেওয়া হয়েছে। পায়ের তলার ব্যথা হলে ব্যথার ধরন ও কারণ অনুযায়ী এই ব্যথাকে প্ল্যান্টার ফ্যাসাইটিস, স্ট্রেস ফ্র্যাকচার, টেন্ডোনাইটিস, মেটাটারসালজিয়া ও মটন্স নিউরোমা এই নাম গুলোই বলা হয়।

কোন রোগের জন্য পায়ের তালুতে ব্যথা হয়

পায়ের তালুতে অনেকগুলো কারণে ব্যথা হতে পারে। অনেক সময় এই ব্যথা ভুলভাবে হাঁটলে, খেলাধুলা বেশি করলে, ব্যায়াম বেশি করলে, জুতা শক্ত পরলে হয়। কিন্তু এমন কিছু অসুখ বা রোগ আছে যেগুলোর জন্যেও পায়ের তালুতে ব্যথা হতে পারে। যে রোগের জন্য পায়ের পাতায় ব্যথা হয় সে রোগগুলো হচ্ছে, ডায়াবেটিস, 

ইউরিক এসিড বাড়লে, শরীরে ভিটামিন বি১২, ভিটামিন ডি এবং পুষ্টির ঘাটতি থাকলে। তারপর প্ল্যান্টার ফ্যাসাইটিস, মটন্স নিউরোমা, স্ট্রেস ফ্র্যাকচার, মেটাটারসালজিয়া ও টেন্ডোনাইটিস রোগ থাকলে এই ব্যথা হতে পারে। এ রোগের জন্য যদি আপনাদের পায়ের তালু ব্যথা করে। তাহলে তাড়াতাড়ি ডাক্তারের চিকিৎসা নেওয়া শুরু করবেন।

(FAQ) পায়ের তালুর ব্যথা নিয়ে সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্নঃ রাতে পায়ের তালুতে টান ধরে কেন?
উত্তরঃ রাতে পায়ের তালুতে টান ধরার কারণ অনেকগুলো হতে পারে এর মধ্যে বেশি টান ধরে কারণ শরীরে পানির ঘাটতি থাকলে বেশি হাঁটাহাঁটি করলে শরীরে পুষ্টির ঘাটতি থাকলে এবং একভাবে অনেকক্ষণ বসে থাকলে। আবার শারীরিক কোন অসুখ থাকলেও পায়ের তালুতে টান ধরতে পারে। যেমন ডাইবেটিস হাড় ও পেশির সমস্যা এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে।
পায়ের-তালুর-নিচে-ব্যথা-কেন-হয়
প্রশ্নঃ হাঁটলে পায়ের পাতায় ব্যথা বাড়ে কেন?
উত্তরঃ হাঁটার সময় পায়ের উপর শরীরের ওজনের চাপ পড়ে, এতে পায়ের হাড় এবং টিস্যুতে সমস্যা থাকলে, সেখানে প্রদাহ হয়ে ব্যথা বাড়ে। এই সমস্যা বেশি দেখা যায় যখন প্ল্যান্টার ফ্যাসাইটিস এর অসুখ থাকে, আবার শক্ত জুতা পড়ার জন্যেও এই ব্যথা বাড়ে।

প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে এই ব্যথা হতে পারে?
উত্তরঃ শরীরে পানির ঘাটতি এবং পুষ্টির ঘাটতি থাকলে, পায়ের তালুতে ব্যথা হতে পারে। তবে সবথেকে ব্যথা হওয়ার সমস্যা বাড়ে যখন শরীরে ভিটামিন ডি, ভিটামিন বি১২, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম কম থাকে। এগুলো ছাড়াও অন্যান্য কারণেও এই ব্যথা হতে পারে। তাই ডাক্তারের চিকিৎসা নেওয়ায় ভালো হবে।

প্রশ্নঃ ব্যথা কতদিন থাকলে ডাক্তার দেখাতে হবে?
উত্তরঃ পায়ের তলায় ব্যথা যদি দুই সপ্তাহের বেশি হয়ে যায়। আর এই ব্যথা কমার বদলে যদি বাড়তেই থাকে। তাহলে এটা শারীরিক কোন অসুখের জন্য হতে পারে। এজন্য এরকম অবস্থায় কখনোই আপনারা দেরি করবেন না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে চিকিৎসা শুরু করবেন।
প্রশ্নঃ তালুর ব্যথা কমাতে গরম নাকি ঠান্ডা সেঁক ভালো?
উত্তরঃ পায়ের তলায় আঘাত পেয়ে যদি ব্যথা হয়, পা ফুলে যায়। তাহলে এখানে আপনারা ঠান্ডা সেঁক দিলে ভালো উপকার পাবেন। ঠান্ডা সেঁক দিলে আপনাদের ব্যথা, ফোলা ভাব অনেকটাই কমবে। আর ব্যথা যদি অনেক দিনের হয়, পেশিতে টান ধরে বা প্ল্যান্টার ফ্যাসাইটিস জনিত সমস্যা হয়। এখানে আপনারা গরম সেঁক দিবেন। গরম শেখ দিলে পেশি শিথিল হয়ে রক্ত চলাচল বাড়বে ও ব্যথা কমবে।

মন্তব্যঃ পায়ের তালুর নিচে ব্যথা কেন হয়

পায়ের তালুর নিচে ব্যথা কেন হয়? এই নিয়ে যাদের প্রশ্ন ছিল তারা তাদের উত্তর আশাকরি পেয়েছেন। পায়ের তালুতে ব্যথা অনেক কারণে হয়। এটা স্বাভাবিক চলাফেরা, দৌড়াদৌড়ি, হাঁটাচলা, শক্ত জুতা পড়া। শরীরে পানির ও পুষ্টির ঘাটতি থাকা, শরীরে অসুখ থাকা, ডায়াবেটিস থাকা ইত্যাদি কারণে হয়। তাই আপনাদের যদি পায়ের তালুতে ব্যথা হয়। প্রথমে কিছুদিন আপনারা বিশ্রাম নিয়ে পায়ের যত্ন নিবেন। পায়ের উপর চাপ যেন বেশি না পড়ে, এদিকে খেয়াল রাখবেন।

এইভাবে কিছুদিন যত্ন নেওয়ার পরেও যদি আপনাদের ব্যথা না কমে। তবে আপনারা মেডিকেলে গিয়ে আপনাদের পায়ের পরীক্ষা করাবেন। তারপর একজন অর্থপেডিক ডাক্তারকে দেখাবেন। ডাক্তার যে পরামর্শ ও ওষুধ ব্যবহার করতে দিবে। সে নিয়মগুলো মানবেন ও পায়ের যত্ন নিবেন। আস্তে আস্তে দেখবেন, আপনার এই ব্যথা ঠিক হয়ে গেছে। পায়ের তালুর ব্যথা যদি অনেকদিন ধরে থাকে। কখনো আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চিকিৎসা নিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url