আউটসোর্সিং এর সুবিধা ও অসুবিধা - আউটসোর্সিং কাকে বলে?

আজকের এই বিশেষ আলোচনাতে আমি আউটসোর্সিং এর সুবিধা ও অসুবিধা সহ আউটসোর্সিং কাকে বলে? এই বিষয়ে আলোচনা করবো। এই আলোচনা মনোযোগ দিয়ে পড়লে বেকারত্ব দূর করতে আউটসোর্সিং এর ভূমিকা,
আউটসোর্সিং-এর-সুবিধা-ও-অসুবিধা
আর্থ সামাজিক উন্নয়নে আউটসোর্সিং এর ভূমিকা এবং আউটসোর্সিং এর কাজ গুলো কি কি, তা জানতে পারবেন। তাই দেরি না করে আউটসোর্সিং আসলে কি? এটা কিভাবে কাজ করে এবং এর গুরুত্ব কতটুকু, তার বিস্তারিত জেনে নিন।

পেইজ সূচিপত্রঃ আউটসোর্সিং এর সুবিধা ও অসুবিধা

আউটসোর্সিং এর সুবিধা ও অসুবিধা

আউটসোর্সিং এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো। এখন আউটসোর্সিং শুধু বড় কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। কারণ বর্তমান সময়ে এই আউটসোর্সিং কে মানুষ নিজেদের ক্যারিয়ার ও ইনকামের মাধ্যম করে নিচ্ছে। আউটসোর্সিং করে বর্তমানে ঘরে বসে থেকে দেশ এবং দেশের বাইরের গ্রাহকদের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে।
আপনারা চাইলেও আউটসোর্সিং করতে পারেন। তবে আউটসোর্সিং শুরু করার আগে এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কারণ এই কাজের যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও আছে। তাই আগে থেকে এর ভালো এবং খারাপ দুটো দিক জানা থাকলে। সঠিকভাবে প্রস্তুতি নিয়ে সতর্কভাবে আউটসোর্সিং এর কাজ করা সহজ হবে।

আউটসোর্সিং এর সুবিধা

আউটসোর্সিং করলে আপনি অনেক সুবিধা পাবেন। কারণ আউটসোর্সিং এর ইনকাম পুরোটাই আসে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে। এই কাজ করার জন্য আপনাকে অফিস যাওয়া লাগে না এবং নিজের সুবিধা মত সময়ে কাজ করতে পারবেন। আপনারা যদি ভালো দক্ষ হোন, তবে দেশের মধ্যে এবং বিদেশি গ্রাহকদের কাছ থেকে নিয়মিত কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

যখন কাজ পেয়ে, তা নিয়মিত করবেন। তখন আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং দক্ষতা অর্জনের পাশাপাশি আপনার ইনকামও বাড়তে থাকবে। অপরদিকে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্যেও আউটসোর্সিং করা ভালো লাভজনক হবে। কারণ আউটসোর্সিং এ কম খরচে দক্ষ লোক দিয়ে কাজ করা যায়। এতে ব্যবসার আসল কাজের ওপর গুরুত্ব বেশি দেওয়া সম্ভব হয়।

আউটসোর্সিং এর অসুবিধা

আউটসোর্সিং এর সুবিধা ভালো থাকলেও, এর কিন্তু অসুবিধাও আছে। যেগুলোকে কখনো অবহেলা করা উচিত হবে না। অসুবিধা বলতে এ সেক্টরে নতুন কাজ শুরু করলে কাজ পাওয়া অনেক কঠিন হয় এবং অনেক সময় ধরে নিজের দক্ষতা প্রমাণ করতে হয়। আবার সব ধরনের গ্রাহক বিশ্বাসযোগ্য হয় না। অফিসিয়াল মার্কেটপ্লেস ছাড়া বাইরে অনিরাপদ মার্কেটপ্লেসে কাজ করলে।

অনেক সময় কাজ শেষ করার পরেও। পেমেন্ট নিয়ে সমস্যা বা প্রতারণার শিকার হতে হয়। এগুলোর পাশাপাশি বড় সমস্যা হয়ে দাঁড়ায় বিদেশি কাজ করার সময়। কারণ বিদেশীদের সাথে কাজ করার সময় ভাষাগত জটিলতা, সময়ের ব্যবধান ও যোগাযোগের ঘাটতির জন্য। কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আবার প্রতিষ্ঠানের কাজ করালে গোপন তথ্যগুলো। অন্য প্রতিষ্ঠানের কাছে চলে যাবার ঝুঁকিও থাকে। 

যা পরবর্তীতে প্রতিষ্ঠানকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। সবকিছু মিলিয়ে আউটসোর্সিং কাজে ভালো সম্ভাবনা আছে। কিন্তু এখানে সফল হতে হলে, শুধু টাকার কথা ভাবলে হবে না। বরং এখানে আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হবে। একজন ভালো বিশ্বস্ত গ্রাহক ও অফিসিয়াল মার্কেটপ্লেস খুজতে হবে। সেই সাথে কাজের অর্ডার নিয়ে, নিয়মিত কাজ কমপ্লিট করে। কাজ জমা দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

আউটসোর্সিং কাকে বলে?

আপনারা যারা আউটসোর্সিং কাকে বলে? জানেন না, তারা এই আলোচনাটি গুরুত্ব দিয়ে পড়বেন। আউটসোর্সিং হচ্ছে, এমন প্রক্রিয়া যেখানে প্রতিষ্ঠান বা কোম্পানি। অথবা একজন ব্যক্তি, তাদের নির্দিষ্ট কাজ নিজে না করে। বাইরের কোন মানুষকে দিয়ে করিয়ে নেয়।

এখানে বাইরের মানুষ বলতে একজন দক্ষ ব্যক্তি হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে। অথবা অন্য কোন প্রতিষ্ঠান হতে পারে। আরেকটু সহজ ভাবে বুঝতে গেলে, আপনার প্রতিষ্ঠানের কর্মচারীরা যে কাজ করতে পারতো। সেই কাজ আপনি আপনার প্রয়োজন মতো,

বাইরের একজন অভিজ্ঞ ও দক্ষ লোককে দিয়ে করিয়ে নিলেন, এটাকেই আউটসোর্সিং বলে। বর্তমান সময়ে আউটসোর্সিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিতে পারবেন। যেমন ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাস্টমার সাপোর্ট, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, 

ভিডিও এডিটিং সহ বিভিন্ন ধরনের কাজ। আউটসোর্সিং এর সুবিধাতে যেমন ব্যক্তি বা প্রতিষ্ঠান কম খরচে ভালো কাজ করিয়ে নিতে পারে। তেমনি ফ্রিল্যান্সাররা দেশ ও বিদেশের গ্রাহকদের সাথে কাজ করার সুযোগ পেয়ে, ভালো টাকা ইনকাম করতে পারে। আশাকরছি আউটসোর্সিং কি? বা কাকে বলে, তা আপনারা জানতে পেরেছেন

কেন আউটসোর্সিং করবেন?

আপনারা কেন আউটসোর্সিং করবেন? আউটসোর্সিং অনেক সুবিধা ও কর্মক্ষেত্র তৈরি করেছে। এছাড়াও এর ভবিষ্যত অনেক সুন্দর আছে। আউটসোর্সিং এর কারণে ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুজনে ভালো সুবিধা নিতে পারছে। কারণ আউটসোর্সিং এর কারণে একটি প্রতিষ্ঠান বা কোম্পানি অনেক কম সময়ে,

কম খরচে দক্ষ মানুষের কাছে। তাদের প্রয়োজনীয় কাজগুলো অনেক প্রফেশনাল ভাবে করিয়ে নিতে পারে।এজন্য প্রতিষ্ঠান বা কোম্পানিকে সব কাজের জন্য আলাদা কর্মী নিয়োগ দিতে হয় না। একারণে কোম্পানির সময় ও খরচ দুটাই কম লাগে। এতে মালিক বা কর্মচারীরা প্রতিষ্ঠানের মূল কাজগুলোতে ভালোভাবে মনোযোগ দিতে পারে।

অন্যদিকে যারা, এইসব কাজ ফ্রিল্যান্সার বা দক্ষ লোক হিসেবে করে। তাদের আউটসোর্সিং এর মাধ্যমে একটা বড় আয়ের সুযোগ তৈরি হয়। এই কাজগুলো নিজেদের সুবিধা মতো তারা করতে পারে। এমনকি এখানে দক্ষতা যত বাড়বে। দিন দিন আয়ের পরিমাণ ততটাই বাড়বে।

তাছাড়া আউটসোর্সিং করলে স্বাধীনভাবে আপনারা কাজ করতে পারবেন এবং কাজগুলো করে দেওয়ার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ফলে ভবিষ্যতেও ভালো কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। যা থেকে আপনার সুন্দর ক্যারিয়ার গড়ে ওঠার ভালো সুযোগ থাকবে। এজন্যই আপনারা চাইলে আউটসোর্সিং করতে পারেন।

আউটসোর্সিং এর সাথে ফ্রিল্যান্সিং এর সম্পর্ক কি?

আমি বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এর সাথে ফ্রিল্যান্সিং এর সম্পর্ক নিয়ে গবেষণা করলাম। বেশ কিছু জায়গায় সঠিক কথা দেওয়া আছে। আবার বেশ কিছু জায়গায় আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংকে একেবারে গুলিয়ে ফেলা হয়েছে। এতে অনেকের মনে হতে পারে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং একই বিষয়।

কিন্তু আসলে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই দুইটির অর্থ এক না। তবে এদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কারণ আউটসোর্সিং হচ্ছে কাজ করতে দেওয়া প্রক্রিয়াকে বোঝায়। আর ফ্রিল্যান্সিং মানে হচ্ছে, সেই কাজ নিয়ে স্বাধীনভাবে দক্ষতার সাথে সম্পূর্ণ করা বোঝায়।

আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারলেন না। চলুন এটিকে আরেকটু সহজ ভাবে বলি, যেন আপনারা ভালভাবে বুঝতে পারেন। যখন কোন কোম্পানি বা ব্যক্তি, তাদের কাজ কোম্পানির বাইরের কোন মানুষকে দিয়ে করাই, তখন তাকে আউটসোর্সিং বলা হয়।

আর প্রতিষ্ঠানের বাইরের যে ব্যক্তি এই কাজ নিয়ে ভালোভাবে সম্পূর্ণ করে, তাকে বলা হয় ফ্রিল্যান্সার। এর মানে হচ্ছে একজন গ্রাহক যিনি কাজ করিয়ে নিবেন, সেটাকে আউটসোর্সিং বলে। আর যে কাজ করে দিবে তাকে ফ্রিল্যান্সার বলে। কিন্তু এখানে আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, 

তা হচ্ছে সব আউটসোর্সিং ফ্রিল্যান্সারের মাধ্যমে হয় না। অনেক প্রতিষ্ঠান বা কোম্পানি আছে, যারা এজেন্সির কাছেও আউটসোর্সের কাজ করিয়ে নেয়। আবার অনেক ফ্রিল্যান্সার আছে, আউটসোর্স করা বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করে। এজন্যই বলতে হচ্ছে, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং একে অপরের সাথে ঘনিষ্ঠ বা সম্পর্ক থাকলেও। এই দুইটির অর্থ ও কাজ কিন্তু আলাদা।

আউটসোর্সিং এর কাজ গুলো কি কি?

আউটসোর্সিং এর কাজগুলো কি কি? তা অনেকেই জানতে চেয়েছেন। আউটসোর্সিং এর কাজ বলতে প্রায় সব ধরনের ডিজিটাল ও অনলাইন ভিত্তিক কাজগুলোকেই বুঝানো হয়। দিন দিন প্রযুক্তির যেভাবে উন্নতি হচ্ছে, এ কারণেই ছোট বড় সব ধরনের ব্যবসা সহ আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানিগুলো। তাদের কোম্পানির বিভিন্ন ধরনের কাজ দক্ষ ফ্রিল্যান্সার বা কোন এজেন্সির মাধ্যমে করিয়ে নিচ্ছে। অর্থাৎ আউটসোর্স করছে। আউটসোর্সিং এর মধ্যে অনেকগুলো কাজ আছে। যেমন,
  • ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, SEO, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ডেটা এন্ট্রি, কাস্টমার সাপোর্ট।
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ট্রান্সলেশন, ইমেইল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বুককিপিং ও ট্রান্সক্রিপশন।
এই কাজগুলো ছাড়াও বর্তমান সময়ে আউটসোর্সিং এর মধ্যে এআই সম্পর্কিত বিভিন্ন কাজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন, ডাটা এনালাইসিস, ক্লাউড সার্ভিস, সাইবার সিকিউরিটি সিস্টেম সহ ইকমার্স ম্যানেজমেন্ট এর মতো কাজগুলোর চাহিদা অনেক বেড়েছে।

একটি কোম্পানি কেন আউটসোর্সিং করে

আপনাদের অনেকের কাছে একটি কমন প্রশ্ন ছিল। এই প্রশ্ন হচ্ছে, একটি কোম্পানি কেন আউটসোর্সিং করে? একটি কোম্পানি আউটসোর্সিং করে অনেক কারণে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে, সময় বাঁচাতে, খরচ কমাতে এবং দক্ষ ও প্রফেশনাল ভাবে কাজ করাতে। অনেক সময় বিভিন্ন ধরনের কাজ, 
আউটসোর্সিং-এর-কাজ-গুলো-কি-কি
একজন স্থায়ী কর্মী নিয়োগ দিয়ে করিয়ে নেওয়া লাভবান হয় না। এজন্য অনেক কোম্পানি, তাদের কিছু নির্দিষ্ট কাজ বাইরের দক্ষ লোক বা প্রতিষ্ঠান দ্বারা করাই। এজন্য তাদের খরচ অনেক কম হয় এবং প্রফেশনাল কাজ করিয়ে পাওয়া যায়। এইভাবে কাজ করিয়ে নিলে কোম্পানি, তাদের মূল ব্যবসায়ী কার্যক্রমে বেশি নজর দিতে পারে। 

অনেক সময় এমন কিছু কাজ থাকে। যে কাজ করার জন্য কোম্পানিতে ভালো দক্ষ কর্মী বা প্রযুক্তি থাকে না। তখন কোম্পানি নতুন ভাবে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ার বদলে। সময় কাঁচাতে একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার বা প্রতিষ্ঠানকে কাজ দেয়। এতে কাজ তাড়াতাড়ি হয়, কোম্পানির উৎপাদন বাড়ে।  এমনকি কাজের মান অনেক ভালো পাওয়া যায়। 
ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ, ডিজিটাল মার্কেটিং, কাস্টমার সাপোর্ট, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, হিসাবরক্ষক সহ সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো বেশিরভাগ কোম্পানি বাইরে আউটসোর্স করে থাকে। আসলে এজন্য বেশিরভাগ কোম্পানি। তাদের খরচ কমাতে, তাড়াতাড়ি কাজ করিয়ে নিতে এবং ব্যবসার মূল লক্ষ্যকে এগোতে আউটসোর্সিং করে থাকে।

আউটসোর্সিং এর মাধ্যমে কিভাবে সিস্টেম উন্নয়ন করা যায়

আউটসোর্সিং এর মাধ্যমে অনেক কোম্পানি। তাদের কাজের গতি, দক্ষতা ও প্রযুক্তিগত ক্ষমতা উন্নত করে। কোম্পানি আউটসোর্সিং করে যখন, তাদের প্রতিষ্ঠানে কোন দক্ষ কর্মী এবং প্রয়োজনীয় প্রযুক্তি না থাকে। এই সমস্যায় কোম্পানি একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার বা প্রতিষ্ঠানকে, তাদের কাজ দেয়। এতে তাড়াতাড়ি মানসম্মত কাজ করে পাওয়া যায়,

যা কোম্পানির সিস্টেম উন্নয়নে ভালো ভূমিকা রাখে। যেমন ধরেন কোন কোম্পানি যদি নতুন মোবাইল অ্যাপ বা সফটওয়্যার, ওয়েবসাইট, কাস্টমার সাপোর্ট সিস্টেম সহ ডিজিটাল মার্কেটিং ব্যবস্থা চালু করতে চাই। তাহলে তারা এই কাজগুলো ভালো অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নিতে পারে। এতে নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ার মতো ঝামেলা থাকে না এবং

কম সময়ে উন্নত মানের সিস্টেম তৈরি করা যায়। আউটসোর্সিং এর মাধ্যমে অনেক সময় কোম্পানির সাইবার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি। সফটওয়্যার আপডেট করে, ডাটা ম্যানেজমেন্ট উন্নত এবং ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে কাজ করে। এতে কোম্পানির সিস্টেম আগের থেকে অনেক উন্নত হয়। ফলে কাজে গতি আসে, ভুল কমে ও প্রতিষ্ঠান লাভবান হয়।

বেকারত্ব দূর করতে আউটসোর্সিং এর ভূমিকা

এখন অনেক বড় কোম্পানি সহ ছোট অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বিভিন্ন কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করিয়ে থাকে। কারণ তারা, তাদের খরচ বাঁচাতে, সময় বাঁচাতে এবং তাদের ব্যবসাতে নজর দিতে। এই কাজগুলো বাইরের মানুষ দ্বারা করিয়ে নেয়। কিন্তু বর্তমান সময়ে এই কাজগুলো করার মতো মানুষ খুব বেশি পাওয়া যায় না।

তবে যেসব মানুষ বেকার হয়ে বসে আছেন। তারা আউটসোর্সিং এর যেকোন কাজ শিখে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। আর যারা আউটসোর্সিং এর কাজ করতে জানেন। তারা চাইলে এ কাজগুলো করে নিজের বেকারত্ব দূর করতে পারবেন। কিন্তু এই কাজ করতে চাইলে, আপনাদেরকে এর ওপর ভালো দক্ষতা অর্জন করতে হবে।

সেই সাথে সময় মত কাজ করার মন মানসিকতা থাকতে হবে। বর্তমান সময়ে আউটসোর্সিং এর কাজ অনেক বাড়ছে। কিন্তু তুলনামূলক দক্ষ কর্মী পাওয়া কঠিন হচ্ছে। তাই আপনারা যদি একটি কাজের ওপর ভালো দক্ষ হতে পারেন। তবে এই কাজগুলোর জন্য আপনাদের চাহিদা ভালো থাকবে। এতে আপনারা কোম্পানি বা ব্যক্তি থেকে কাজ নিয়ে,

আপনাদের বেকারত্ব দূর করতে পারবেন। ভালো বিষয় হচ্ছে দিন দিন আউটসোর্সিং এর কাজ কমার বদলে বাড়তে থাকবে। তাই আপনারা যদি সময়ের সাথে আউটসোর্সিং এর কাজগুলো শিখে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। তাহলে আপনাদের বেকারত্ব দূর করতে আউটসোর্সিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আর্থ সামাজিক উন্নয়নে আউটসোর্সিং এর ভূমিকা

আউটসোর্সিং করা শুধু ব্যক্তিগত লাভ নয়। বরং আউটসোর্সিং করে ব্যক্তিগত আয় বা লাভের পাশাপাশি দেশ ও সমাজকে আর্থিকভাবে সচ্ছল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন দক্ষতা কাজে লাগিয়ে দেশের মানুষ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান বা কোম্পানির হয়ে, অনলাইনের মাধ্যমে কাজ করে। তখন যেমন তাদের ভালো টাকা ইনকাম হয়। 

তেমনি দেশে বৈদেশিক মুদ্রা ইনকামও বৃদ্ধি পায়। এর প্রভাব ব্যক্তির পরিবার সহ সমাজ ও জাতীয় অর্থনীতিতেও গভীরভাবে পড়ে। আউটসোর্সিং করে অনেক শিক্ষিত ছাত্র ছাত্রী, চাকরিজীবী বা সাধারণ মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে। এতে বেকারত্ব দূর হওয়ার, পাশাপাশি আউটসোর্সিং করে নিয়মিত অর্থ ইনকাম করা যায়।

আর এই ইনকামের কারণে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যসেবাতে এবং মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সুবিধা হয়। যা শুধু ব্যক্তি জীবন নয় সামাজিক উন্নয়নেও সাহায্য করে। আউটসোর্সিং এর মধ্যে অনেকগুলো কাজ থাকে। তাই আপনারা এ কাজগুলো শিখতে পারলে, বিদেশি গ্রাহকদের সাথে কাজ করার সুযোগ বাড়বে।

এতে তাদের সাথে কাজ করে ভালোভাবে দক্ষ হওয়া যাবে। বিদেশি বাজার বুঝা যাবে এবং নতুন উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়বে। যা দেশকে ডিজিটাল অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। তাই আপনাদের যদি প্রযুক্তি বিষয়ে ভালো জ্ঞান থাকে। তাহলে আর্থ সামাজিক উন্নয়নে আউটসোর্সিং এর ভূমিকা অনেক থাকবে।

আউটসোর্সিং এর কাজ কিভাবে শিখব?

অনেকেই প্রশ্ন করেছেন আউটসোর্সিং এর কাজ কিভাবে শিখব? আসলে আউটসোর্সিং এর কাজ কিন্তু এক ধরনের হয় না। এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে। তাই প্রথমেই আপনি কোন ধরনের কাজ করতে পছন্দ করেন, সে কাজ বেছে নিতে হবে। যখন কাজ বেছে নেওয়া হয়ে যাবে।

তখন সে কাজের উপর আপনাকে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। এবার হয়তো বলছেন, এই দক্ষতা কিভাবে অর্জন করবো? জি এটাই এখন আমি আপনাদেরকে বলবো। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। এখন ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনি প্রথমে অনলাইন বা

গুগলে এই বিষয়ে সার্চ করবেন। লিখবেন ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো। এই লেখার পর অনেকগুলো ভিডিও বা আর্টিকেল আসবে। সেগুলো আপনি ভালোভাবে দেখবেন বা পড়বেন। এইসব ভিডিও দেখার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। 

তাছাড়া বর্তমানে ইউটিউব চ্যানেলে অনেক আউটসোর্সিং এর ওপর ক্লাস ভিডিও পাওয়া যায়। এগুলো দেখেও কিন্তু আউটসোর্সিং এর কাজ শিখতে পারবেন। তবে আপনি প্রফেশনাল ভাবে আউটসোর্সিং এর কাজগুলো শিখতে চাইলে, আমার পরামর্শ থাকবে। ভালো একটি প্রতিষ্ঠান দেখে ভর্তি হয়ে যাওয়া।

আউটসোর্সিং এর ভবিষ্যৎ

আউটসোর্সিং এর ভবিষ্যৎ চাহিদা অনেক বেশি বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছে। বিশেষজ্ঞরা বলছে যেভাবে প্রযুক্তির উন্নতি ঘটছে এবং ইন্টারনেট সহ দূর থেকে কাজ করার প্রবণতা যেভাবে দিন দিন বাড়ছে। তা প্রতিনিয়ত আউটসোর্সিং এর চাহিদা বাড়িয়ে তুলেছে।

এখনকার সময়ে শুধু বড় কোম্পানির উপর আউটসোর্সিং নির্ভর করে না। বরং ছোট ব্যবসা বা কোম্পানিও খরচ কমাতে ভালো মানের কাজ দ্রুত করিয়ে নিতে আউটসোর্সিং এর উপর ভালো গুরুত্ব দিচ্ছে। এর জন্য আগামী দিনগুলোতেও এই খাতের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তাই প্রযুক্তি বিষয়ে নিজেদের দক্ষতা অনেক বেশি বাড়াতে হবে। কারণ ভবিষ্যতে সাধারণ দক্ষতা থাকলেই সফল হওয়া কঠিন হবে। এতে দিন দিন প্রতিযোগিতা বাড়ছে, তাই এই ফিল্ডে টিকে থাকার জন্য। নিয়মিত নতুন প্রযুক্তি শিখে নিজের দক্ষতা বাড়াতে হবে এবং ইংরেজিতে কথা বলার যোগ্যতা তৈরি করতে হবে।

(FAQ) আউটসোর্সিং সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্নঃ আউটসোর্সিং এর উদাহরণ কি?
উত্তরঃ আউটসোর্সিং এর একটি উদাহরণ হচ্ছে, ধরেন একটি কোম্পানির পণ্য প্রচারের জন্য। একজন ডিজিটাল মার্কেট লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে কোম্পানিতে কোন ডিজিটাল মার্কেটার নেই। তখন তারা তাদের পণ্য মার্কেটিং করার জন্য। বাইর থেকে একজন ফ্রিল্যান্সার বা প্রতিষ্ঠানকে দিয়ে সে কাজ করিয়ে নেয়। এটাকেই আউটসোর্সিং এর একটি উদাহরণ বলা যেতে পারে।

প্রশ্নঃ আউটসোর্সিং চাকরি কি স্থায়ী হয়?
উত্তরঃ আউটসোর্সিং এর কাজ চুক্তিভিত্তিক বা প্রজেক্ট ভিত্তিক হয়ে থাকে। তাই আউটসোর্সিং এর কাজ স্থায়ী চাকরির মত হয় না। তবে আপনি যদি কাজে ভাল দক্ষ হয়ে থাকেন এবং গ্রাহকের চাহিদা বুঝে সময় মত কাজ জমা দিতে পারেন। তবে একই গ্রাহকের সাথে অনেকদিন কাজ করার সুযোগ থাকতে পারে।
আর্থ-সামাজিক-উন্নয়নে-আউটসোর্সিং-এর-ভূমিকা
প্রশ্নঃ আউটসোর্সিং কেন বাড়ছে?
উত্তরঃ কম খরচে কম সময়ের মধ্যে ভালো মানের কাজ করিয়ে নিতে অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান আউটসোর্সিং এর ওপর আস্থা রাখছে। এ কারণেই মূলত আউটসোর্সিং দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া বেকারত্ব দূর করতে, ইন্টারনেট সহজ হওয়ায় দূর থেকে কাজ করার সুযোগ হচ্ছে। এতে ফ্রিল্যান্সারের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে আউটসোর্সিং এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।

প্রশ্নঃ আউটসোর্সিং এর ধরন কয়টি?
উত্তরঃ আউটসোর্সিং এর ধরন মূলত তিনটি হয়ে থাকে। অনেকেই আউটসোর্সিং এর ধরন বিষয়ে জানতে চাই। আউটসোর্সিং এর এই তিনটি ধরনের নাম হচ্ছে, দেশীয় আউটসোর্সিং, বিদেশি আউটসোর্সিং এবং অভ্যন্তরীণ আউটসোর্সিং।
প্রশ্নঃ আউটসোর্সিং এর গুরুত্ব?
উত্তরঃ আউটসোর্সিং এর গুরুত্ব অনেক এবং এর প্রভাব আমাদের জীবন ও অর্থনীতি অবস্থাকে অনেক উন্নত করেছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে কোম্পানি কম খরচে, কম সময়ে প্রফেশনাল কাজ করিয়ে নিতে পারে। অপরদিকে এই কাজগুলো করে দক্ষ ব্যক্তিরা, তাদের বেকারত্ব দূর করে অনেক টাকা আয় করতে পারে। এতে কর্মসংস্থান তৈরি হয়, বৈদেশিক মুদ্রা অর্জন হয়, যা দেশের অর্থনৈতিক অবস্থা আরো শক্তিশালী করে।

মন্তব্যঃ আউটসোর্সিং এর সুবিধা ও অসুবিধা - আউটসোর্সিং কাকে বলে?

আউটসোর্সিং এর সুবিধা ও অসুবিধা সহ আউটসোর্সিং কাকে বলে? আশাকরি উক্ত আর্টিকেল পড়ার পর আপনারা ভালোভাবে, তা জানতে পেরেছেন। আউটসোর্সিং অনেক ভালো একটা মাধ্যম বিশেষ করে আউটসোর্সিং এর কাজ করে কোম্পানি এবং দক্ষ ব্যক্তি উভয়েই, তাদের আর্থিক অবস্থাকে আরো উন্নত করতে সক্ষম হচ্ছে। তাই আপনারাও চাইলে বেকার বসে না থেকে আউটসোর্সিংয়ের ওপর অভিজ্ঞতা অর্জন করে কাজ করতে পারেন। ভবিষ্যতে কিন্তু এর চাহিদা অনেক বাড়বে।

আমরা আজকে সমাজ ও দেশের আর্থিক উন্নয়নে আউটসোর্সিংয়ের ভূমিকা, বেকারত্ব দূর করতে আউটসোর্সিংয়ের গুরুত্ব সহ একটি কোম্পানি কেন আউটসোর্সিং করে? আউটসোর্সিং এর মধ্যে কি কি কাজ থাকে? এই বিষয়গুলো আলোচনা করেছি। যেগুলো জানা থাকলে ভবিষ্যতে আপনারা এই কাজ শিখে নিজের ব্যক্তিগত জীবন সহ দেশের অর্থনীতিতেও অবদান রাখা যাবে। তাই এই আলোচনা অনেক গুরুত্বপূর্ণ এজন্য চেষ্টা করবেন সম্পূর্ণ আলোচনাটি পড়ার।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url