ফ্রিল্যান্সিংয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

আজকের এই আর্টিকেলে ফ্রিল্যান্সিংয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় সহ থাকছে, ফ্রিল্যান্সিং শেখার সঠিক উপায়। আপনারা যারা ফ্রিল্যান্সিং করে মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে চাইছেন।
ফ্রিল্যান্সিংয়ে-মাসে-৫০-হাজার-টাকা-আয়-করার-উপায়
তাদের জন্য আজকের আর্টিকেল অনেক দরকারি হবে। তাই চলেন কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন, কোন বিষয়ে শিখবেন, কোথায় কাজ করবেন এবং কিভাবে টাকা ইনকাম করবেন চলেন তার পুরো প্রসেস আমরা জেনে নিই।

পেজ সূচিপত্রঃ ফ্রিল্যান্সিংয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

ফ্রিল্যান্সিংয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

অনেকেই ফ্রিল্যান্সিংয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় খুঁজে বেড়ায়। আর এর মধ্যে বেশি তরুণরা এইসব বিষয়গুলো ইউটিউবে, গুগলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খোঁজে। কিন্তু আসল কথা হচ্ছে, ফ্রিল্যান্সিং করা এত সহজ কথা না। আবার ফ্রিল্যান্সিং করে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করাও এতটা সহজ না। কোনদিনও ফ্রিল্যান্সিং করে একদিনে ৫০ হাজার টাকা ইনকাম করা যাবে না।
এই টাকা ইনকাম করার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আপনার কাজের দক্ষতা বাড়াতে হবে, নিয়মিত কাজ করতে হবে এবং কাজকে আপডেট করতে হবে। আপনারা ফ্রিল্যান্সিংয়ের যেকোন একটি কাজ যদি বেছে নেন। আর এই কাজ যদি অনেকদিন ধরে নিয়মিত করতে থাকেন। তবে একটা সময় পর আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। কনটেন্ট রাইটিং,

তারপর গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট। বাজারে এই কাজগুলোর চাহিদা বেশি, তাই এ কাজগুলোর মধ্যে যেকোন একটি কাজ প্রথমে বেছে নেবেন। মনে রাখবেন একসাথে অনেকগুলো কাজ করবেন না। প্রথম দিকে একটি কাজ শিখবেন এবং সেই কাজ নিয়মিত করতে থাকবেন এবং ভালো দক্ষতা অর্জন করবেন।

কাজ শেখার পর আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। অনেকেই কাজ শেখার পর টাকা তাড়াতাড়ি ইনকাম করতে চাই। কিন্তু টাকা ইনকাম করতে সময় লাগে, তাই ধৈর্য হারা যাবেনা। কাজ শেখার পর আপনার কাজের কিছু নমুনা আপনার প্রোফাইলে প্রমাণ হিসেবে রাখবেন। এতে গ্রাহক আপনার কাজের প্রতি বিশ্বাস করে কাজ দিবে। আপনি কাজ শেখার পর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করবেন। 

বর্তমানে সবথেকে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের নাম হচ্ছে, ফাইবার ওয়েবসাইট, ফ্রিল্যান্সার ওয়েবসাইট এবং আপওয়ার্ক ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে নিজের একটি প্রোফাইল তৈরি করবেন এবং সেখানে আপনার কাজের পোর্টফলিও সুন্দর করে সাজাবেন। তাছাড়া এখন অনেক ক্লাইন্ট ভিডিও কলে এবং মেসেজে কথা বলে। তাই আপনারা একটু করে ইংরেজিতে যেন মেসেজ বা কথা বলতে পারেন তা শিখবেন।

অনেক সময় গ্রাহকরা ইংরেজিতে কথা বলা এবং কনফিডেন্স দেখে কাজ দিয়ে দেয়। তাই সবসময় নিজের মধ্যে কনফিডেন্স রাখবেন। প্রথমে খুব বড় আশা করে হতাশ হবেন না। ছোট ছোট কাজ দিয়ে শুরু করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার আয়ও বৃদ্ধি হবে। শুধু ফোকাস রাখবেন ধৈর্য ধরে সঠিক নিয়ম মেনে নিয়মিত কাজ করার। আর সময়ের সাথে কাজকে আপডেট করা। তাহলে একটা সময় পর ৫০ হাজার কেন এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন।

প্রথমে জেনে নিন ফ্রিল্যান্সিং আসলে কি

যে কাজে কাউকে জবাবদিহিতা করতে হয় না। নিজেই নিজের কাজ স্বাধীনভাবে করতে পারা যায়। এটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটি কাজ প্রথমে শিখতে হবে এবং এই কাজে ভালোভাবে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতা কাজে লাগিয়ে অনলাইনে বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ করে। তাদের কাছ থেকে কাজ নিয়ে,

তাদের কাজ করে দিয়ে টাকা ইনকাম করাকেই ফ্রিল্যান্সিং ইনকাম এবং ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিংয়ের জন্য এখন মানুষ আর আগের মত চাকরির ওপর নির্ভরশীল হয়ে নেই। এখন ইন্টারনেট থাকার জন্য কাজের ধরনের পরিবর্তন এসেছে। তাই মানুষ এখন ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন দেশের গ্রাহকদের সাথে কথা বলে কাজ নিচ্ছে, 

তাদের কাজ করে দিচ্ছে এবং টাকা ইনকাম করছে। ফ্রিল্যান্সিং বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তরুণদের মধ্যে। ফ্রিল্যান্সিং কাজের ধরন অনেক রকম আছে। এর মধ্যে বেশ চাহিদা থাকে গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং ও ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখে আপনারা ফাইবার ফ্রিল্যান্সার টপ টাল গুরু এসব মার্কেটপ্লেসে কাজ খুঁজবেন।

এইসব মার্কেটপ্লেসগুলো থেকে কাজ নিয়ে তখন কাজ সম্পন্ন করতে হয়। এ কাজগুলো করাকেই ফ্রিল্যান্সিং বলে। এখানে আপনার ওপর কোন চাপ থাকবে না, কেউ আপনাকে কাজের জন্য পেশারও দিবে না। তাই বলে এই কাজ যে সহজ তা না। এ কাজ করতে আপনাকে ধৈর্য ধরতে হবে। অনেক পরিশ্রম করতে হবে এবং নিজেকে দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।

ফ্রিল্যান্সিংয়ে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করা কি সম্ভব

ফ্রিল্যান্সিং করে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করা অসম্ভব বলে কিছু না। আপনি যদি ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে পারেন। তবে আপনিও একটা সময় পর মাসে ৫০ হাজার টাকার অধিক ইনকাম করতে পারবেন। কিন্তু প্রথমে যদি আপনি আশা করেন কাজ শিখে প্রথম মাসে ৫০ হাজার টাকা ইনকাম করবেন, তাহলে এটা সম্ভব হবে না।

কারণ কাজ শিখে সিখেই ৫০ হাজার টাকা ইনকাম করা যাবে না। এই টাকা ইনকাম করতে হলে, আপনাকে ফ্রিল্যান্সিং জগতে যে কাজের চাহিদা ভালো। এই কাজগুলোর মধ্যে একটি কাজ বেছে নিতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন সহ ইত্যাদি।

তারপর এই কাজ ভালোভাবে নিয়মিত করতে থাকতে হবে। কাজ শেখার পর প্রতিদিন এই কাজ করতেই থাকতে হবে প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস করতে করতে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনার কাজের প্রমাণ দিতে হবে। একদিনে কাজ পাবেন না, তাই ধৈর্য ধরে নিয়মিত এইসব মার্কেটপ্লেস গুলোতে একটিভ থাকার চেষ্টা করবেন।

একটা সময় দেখবেন একটা করে অর্ডার আস্তে আস্তে অর্ডারের সংখ্যা বাড়বে। তবে কাজের মান ভালো থাকতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং নিজেকে দায়িত্বশীল প্রমাণ করতে হবে। এ ভাবেই আপনি নিয়মিত ধৈর্য ধরে কাজ করতে করতে। একটা সময় পর দেখবেন, মাস শেষে ৫০ হাজার টাকা ইনকাম করা। আপনার কাছে কোন ব্যাপারই হবে না।

ফ্রিল্যান্সিং শুরু করার আগে যেসব বিষয়ে জানতে হবে

প্রথমে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাইছেন। তাদেরকে আগে জানতে হবে ফ্রিল্যান্সিং আসলে কি? অনেকেই ফ্রিল্যান্সিংকে মনে করে শুধু টাকা ইনকামের একটি ব্যবস্থা। কিন্তু এটা শুধু টাকা ইনকামের ব্যবস্থা নয়। বরং এটা একটি দক্ষ পেশা ভিত্তিক ইনকাম। প্রথমে আপনাকে একটি কাজ বেছে নিতে হবে।

তারপর সেই কাজের ওপর আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রতিযোগিতা অনেক, তাই এমন ভাবে কাজ শিখতে হবে। যেন অন্যদের থেকে আপনি ভালো এক্সপার্ট হতে পারেন। ফ্রিল্যান্সিং শুরু করার আগে, কখনোই আপনারা একসাথে অনেকগুলো কাজ করবেন না। প্রথমে যেকোন একটি বেছে নিবেন এবং সেই কাজকে ভালোভাবে শিখবেন।

খুব তাড়াতাড়ি ফল পাওয়ার চেষ্টা করবেন না। কারণ ফ্রিল্যান্সিং জগৎটাই হচ্ছে ধৈর্যের। প্রতিদিন একটা সময় বেছে নিবেন। এ সময় শুধুমাত্র আপনি আপনার বেছে নেওয়া কাজে ফোকাস দিবেন। গ্রাহকদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। তাই ইংরেজিতে কথা বলার বা যোগাযোগ করার সক্ষমতা অর্জন করতে হবে। কাজের প্রমাণ, যাকে পোর্টফোলিও বলা হয়।

এই বিষয়ে ভালোভাবে ধারণা নিতে হবে। এই পোর্টফলিও দেখিয়ে গ্রাহককে বিশ্বাস করাতে হবে, যে আপনি কাজ পারেন। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে মার্কেটপ্লেসের ধারণা নিতে হবে। কিভাবে এ মার্কেটপ্লেস গুলোতে কাজ করা হয়, কিভাবে কাজ জমা দেওয়া হয় এবং কিভাবে পেমেন্ট নিতে হয় ইত্যাদি সম্পর্কে। সব সময় নতুন কিছু শেখার মন মানসিকতা রাখতে হবে।

সময় ম্যানেজমেন্ট করা শিখতে হবে। আর প্রথমদিকে টাকা ইনকাম কম হবে, তাই বলে ধৈর্য হারা যাবে না। প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন সে বিষয়ে আগে থেকেই সতর্ক থাকতে হবে। ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে হবে। ফ্রিল্যান্সিং শুরু করার আগে যদি আপনারা এ কাজগুলো করেন, এই বিষয়গুলোর উপর নজর রাখেন এবং সতর্ক থাকেন, তবে আপনি সফলতা পাবেন।

ফ্রিল্যান্সিংয়ে যেসব কাজগুলোর চাহিদা বেশি থাকে

বর্তমান সময়ে এসে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে সব থেকে বেশি চাহিদা দেখা যাচ্ছে। ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং এআই ভিত্তিক কাজগুলোর। অনেকেই তাদের ব্যবসা বা কোম্পানির জন্য লোগো ডিজাইন, থাম্বেল, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার ইত্যাদি বানিয়ে নেয়। আর দিন দিন এই কাজগুলোর চাহিদা অনেক বাড়ছে। 

তাই ফ্রিল্যান্সিং জগতে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বেশি। এছাড়াও অনেকেই তাদের ওয়েবসাইট, ব্লগ, এসিও এবং প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য কনটেন্ট রাইটার খুঁজে থাকেন। তাই বলা যায় ফ্রিল্যান্সিং জগতে রাইটিংয়েরও ভালো চাহিদা আছে। তাছাড়া ফ্রিল্যান্সিংয়ে আরো অনেক ধরনের কাজে চাহিদা আছে। বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ,

ভিডিও এডিটিং ও ছবি এডিটিং এর কাজ, এসিওর কাজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ এবং এআই ভিত্তিক কাজের। এগুলো ছাড়াও ইউ আই বা ইউ এক্স ডিজাইনারদের এবং ইমেইল ম্যানেজমেন্ট, ডাটা অর্গানাইজিং, কাস্টমার সাপোর্টের কাজের চাহিদা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক বেশি। তাই আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাইছেন। এই কাজগুলোর মধ্যে একটি কাজ বেছে নিয়ে ধৈর্য ধরে কাজ করে যাবেন।

নতুনদের জন্য কোন কাজ শেখা সহজ হবে

বেশিরভাগ যারা নতুন ফ্রিল্যান্সিং করতে আসে, তারা অনেকেই কোন কাজ দিয়ে শুরু করবে তা নিয়ে ভুল ডিসিশন নেয়। পরবর্তীতে তারা অনেক জটিল সমস্যার মধ্যে পড়ে এবং কাজ করতে করতে ধৈর্য হারিয়ে ফেলে। যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাইছে, তাদের উচিত হবে। কোন কাজের ওপর তাদের আগ্রহ বেশি, সেই কাজ বেছে নেওয়া। যেমন কেউ ভিডিও এডিটিং করতে পছন্দ করে,
ফ্রিল্যান্সিংয়ে-মাসে-৫০-হাজার-টাকা-আয়-করার-উপায়
কেউ লেখালেখি করতে পছন্দ করে, কেউ কোডিং করতে, কেউ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে। আবার কেউ ডিজাইনের কাজ ভালো পারে। তাই প্রথমে আপনি কোন কাজ করতে পছন্দ করেন এবং কোন কাজে আপনার আগ্রহ বেশি সে কাজ বেছে নিতে হবে। যারা নতুন তাদের খুব কঠিন কাজ প্রথমে বেছে নেওয়া উচিত হবে না। আমার মতে যারা নতুন ফ্রিল্যান্সিং জগতে আসতে চাইছেন।
তারা প্রথমে সহজ কাজ দিয়ে শুরু করবেন। যেমন ধরেন যারা লেখালেখির কাজ পছন্দ করেন। তারা কন্টেন্ট রাইটিং করতে পারেন। বর্তমান সময়ে কন্টেন্ট রাইটিং করে নিজের ওয়েবসাইটে এসিও করে। অনেকেই ভালো টাকা ইনকাম করছে। এমনকি আমি হোসাইন নিজেও কন্টেন্ট রাইটিং করছি। কন্টেন্ট রাইটিং ছাড়াও নতুন যারা আছেন। তারা ডিজাইনের কাজ ক্যানভা দিয়ে করা শিখবেন।

ক্যানভাতে আপনি ফেসবুকের পোস্ট, ইউটিউব থাম্বেল, ব্যানার, লোগো এবং বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারবেন। তাছাড়া আপনারা যারা নতুন। তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং, ছবি এডিটিং ও ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজগুলো শিখতে পারেন। এগুলো নতুন অবস্থায় নতুনদের জন্য শেখা সহজ হবে।

কাজ পাওয়ার জন্য জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোর নাম

ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার জন্য, এখন অনেক দেশে অনলাইন বিভিন্ন মার্কেটপ্লেস তৈরি করা হয়েছে। এসব মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার এবং গ্রাহকদের জন্য বানানো হয়েছে। এই প্লাটফর্ম গুলোতে গ্রাহক তাদের কাজের ধরন এবং কেমন কাজে লাগবে তা নিয়ে পোস্ট করেন। আর সেখানে ফ্রিল্যান্সাররা গিয়ে, তাদের দক্ষতা অনুযায়ী সেইসব কাজের জন্য আবেদন করেন। 

তারপর কাজ নিয়ে সেই কাজ সম্পূর্ণ করে জমা দেয়। এইসব মার্কেটপ্লেসে নতুন ফ্রিল্যান্সার ও পুরনো ফ্রিল্যান্সার উভয়েই ব্যবহার করতে পারে। কাজ পাওয়ার জন্য যেসব মার্কেটপ্লেসগুলো সব থেকে ভালো সেগুলোর নাম হচ্ছে। (১) ফাইবার Fiverr, (২) আপওয়াক Upwork, (৩) পিপল পার আওয়ার PeopleperHour, (৪) ফ্রিল্যান্সার Freelancer, (৫) টপটাল Toptal, (৬) গুরু Guru, (৭) ৯৯ ডিজাইনস 99Designs,

(৮) লিংকডিন Linkedin সহ আরো বেশ কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস আছে। যেগুলোতে একজন ফ্রিল্যান্সার তার দক্ষতা কাজে লাগিয়ে নিয়মিত কাজের অডার নিচ্ছে। যারা নতুন কাজ শিখছেন, তারা এসব মার্কেটপ্লেস গুলোর পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও কাজ নেওয়ার চেষ্টা করবেন। আর ফ্রিল্যান্সিংয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় জানতে চাইলে, উপরের প্রথম পয়েন্ট মনোযোগ দিয়ে পড়বেন।

মাসে ৫০ হাজার টাকা ইনকাম করতে কি করতে হবে

আপনারা যদি মাসে ৫০ হাজার টাকা ইনকাম করতে চান। তবে প্রথমে আপনাদেরকে ফ্রিল্যান্সিং করার জন্য একটি কাজ বেছে নিতে হবে। যে কাজ আপনার পছন্দ এবং আপনি মোটামুটি দক্ষ। এই কাজ হতে পারে কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং সহ আরো অন্যান্য। প্রথমে কাজ বেছে নিয়ে এই কাজ ভালোভাবে শিখবেন।

এতে ভালো দক্ষতা অর্জন করার পর নিয়মিত প্র্যাকটিস করতে থাকবেন। তারপর মার্কেটপ্লেসে নিজের একাউন্ট করবেন, একাউন্ট সুন্দর করে সাজাবেন এবং পোর্টফলিও বা কাজের প্রমাণ তৈরি করবেন। শুরুতে অনেক বড় কাজ না করে ধাপে ধাপে ছোট কাজগুলো দিয়ে শুরু করবেন। ক্লায়েন্টের সাথে যোগাযোগ ভালো রাখবেন। তাদের সাথে ভদ্রভাবে কথা বলবেন বা তারতারি রিপ্লাই করবেন।

ঠিকমতো কাজ বুঝে নেবেন এবং বুঝিয়ে দিবেন। কাজ করার সময় নির্ধারণ করবেন এবং ভালোভাবে সময় ম্যানেজমেন্ট করা শিখবেন। এইভাবে নিয়মিত টানা কাজ করতে থাকবেন। এ সময়ের মধ্যে ধৈর্য হারা যাবে না। ধৈর্য ধরবেন, নিয়মিত কাজ করবেন এবং সময়ের সাথে নিজের কাজ আপডেট করবেন। এইভাবে হার না মেনে ধৈর্য ধরে কাজ করতে থাকলে। একটা সময় পর আপনি এখান থেকে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন।

ফ্রিল্যান্সিংয়ে যেসব ভুল করা যাবে না

ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে অনেকেই অনেক রকম ভুল করে। আর এই ভুলগুলোর জন্যই তারা ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারে না এবং খুব অল্প সময়ে ফ্রিল্যান্সিং ছেড়ে দেয়। ফ্রিল্যান্সিং করার সময় মনোভাব রাখতে হবে নতুন কিছু শেখার। তারপর নিজের পছন্দ মত একটি কাজ বেছে নিতে হবে। যে কাজ করতে আপনার পছন্দ হয় এবং আপনি করতে আগ্রহী।

ফ্রিল্যান্সিং করার সময় ধৈর্য হারা যাবে না। ধৈর্য ধরে নিয়ম মেনে কাজ করে যেতে হবে। এ সময় অনেকেই একটি ভুল করে, যেমন একসাথে অনেকগুলো কাজ শিখে। কখনোই ফ্রিল্যান্সিং করার সময় একসাথে অনেকগুলো কাজ শিখবেন না বা করবেন না। ফ্রিল্যান্সিং করার সময় খুব তাড়াতাড়ি ইনকামের আশা করবেন না।

যে কাজ শিখবেন ভালোভাবে পুরোটাই শিখার চেষ্টা করবেন। অর্ধেক কাজ শিখে ছেড়ে দিবেন না। সব সময় নিজের কাজের নমুনা রেডি করে রাখবেন। অনেক সময় নিজের কাজের প্রোর্টফোলিও না থাকার কারণে ক্লাইন্টকে কাজ বোঝানো কঠিন হয়ে যায়। সব সময় ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলবেন, দেরিতে রিপ্লাই দেওয়া যাবে না, 

অস্পষ্টভাবে এবং অপ্রফেশনাল আচরণ করা যাবে না। নিজের কাজের দাম খুব কম আবার খুব বেশি নিবেন না। যেটা স্বাভাবিক দাম সেভাবেই নিজের কাজের মূল্য নির্ধারণ করবেন। সব সময় ক্লায়েন্ট থেকে কাজ ভালোভাবে বুঝে নেবেন। ক্লায়েন্ট কিভাবে কাজ করে নিতে চাইছে, তা বুঝবেন নয়তো পরে সমস্যা হতে পারে। এমনকি ক্লায়েন্টের সাথে এনিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।

ফ্রিল্যান্সিংয়ে প্রতিদিন কতটুকু সময় দিতে হয়

ফ্রিল্যান্সিং করার জন্য প্রতিদিন কতটুকু সময় দিতে হবে। এই নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আসলে ফ্রিল্যান্সিং করার জন্য প্রতিদিন কতটুকু সময় দিতে হবে। তা পুরোটাই নির্ভর করে কাজের উপর। আপনি কোন ধরনের কাজ করছেন, কিভাবে করছেন এবং আপনার পরিকল্পনা কী,

এগুলোর উপর নির্ভর করে ফ্রিল্যান্সিংয়ে সময় কম আবার বেশি দিতে হয়। তবে যারা নতুন ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখছেন বা ছোট পরিসরে কাজ শুরু করেছেন। তাদের দিনে কম করে হলেও ৪ থেকে ৫ঘন্টা সময় দিতে হবে। আর যারা কাজ অলরেডি শিখে নিয়েছেন এবং কাজ করছেন। তাদের ৬ থেকে ৭ ঘন্টা সময় দিতে হবে।

আর যারা প্রফেশনাল অর্থাৎ ফুল টাইম যারা ফ্রিল্যান্সিং করে, যাদের পুরো আয়ের উৎস এই ফ্রিল্যান্সিং থেকে আসে। তাদের দিনে ৮ থেকে ১০ ঘন্টা বা তার থেকে বেশি সময় দিতে হতে পারে। তাই বলা যায় ফ্রিল্যান্সিংয়ে প্রতিদিন কতটুকু সময় দিতে হবে। তা নির্ভর করে কাজের উপর, কাজের ধরনের উপর এবং কে কিভাবে পরিকল্পনা করেছে বা করছে তার ওপর।

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যাবে কি

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যাবে। তবে এটা অনেক কঠিন হয়ে পড়বে। যদি সময় ম্যানেজমেন্ট ভালোভাবে করা না হয়। অনেকেই আছে যারা বলে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায়। আসলে পড়াশোনা পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যাবে কি, তা নির্ভর করবে আপনি কিভাবে আপনার সময় ব্যবস্থাপনা করছেন।

আপনি কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং শিখছেন। পড়াশোনা খুব বেশি না কম এ বিষয়গুলো দেখতে হবে। কারণ ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে দিনে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতে হবে। আর দিনে চার থেকে পাঁচ ঘন্টা সময় দেওয়া একজন শিক্ষার্থীর পক্ষে সম্ভব হবে কিনা, তা পুরোটাই তার ওপর নির্ভর করে। পড়াশোনার চাপ যদি খুব বেশি থাকে, তবে ফ্রিল্যান্সিং করতে কষ্ট হতে পারে। 

কিন্তু যেগুলো সহজ কাজ এগুলা পড়াশোনার পাশাপাশি শেখা যেতে পারে। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে অভিজ্ঞতা অল্প অল্প করে নিতে পারলে। এটা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং জগতে ভালো বেনিফিট দিতে পারবে। অনেক স্টুডেন্ট আছে যারা পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে। তবে যাদের পড়াশোনা চাপ বেশি। তাদেরকে ফ্রিল্যান্সিং করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে।

FAQ/ফ্রিল্যান্সিং নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে?
উত্তরঃ ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগবে। তা পুরোপুরি একজন স্টুডেন্টের উপর নির্ভর করে। তবে ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক প্রতিষ্ঠান তিন মাস ও ছয় মাসের হয় কোর্স বানিয়ে রাখে। তিন মাস বা ছয় মাসে ফ্রিল্যান্সিং কোর্স করার পরেও। প্রফেশনাল ভাবে দক্ষ হতে প্রায় এক বছর থেকে দুই বছর সময় লাগে। অনেক ক্ষেত্রে কাজের ধরনের ওপর নির্ভর করে কম সময়েও শেখা যায়। আবার অনেক সময় প্রায় তিন থেকে চার বছরও লেগে যায়।
ফ্রিল্যান্সিংয়ে-মাসে-৫০-হাজার-টাকা-আয়-করার-উপায়
প্রশ্নঃ ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব?
উত্তরঃ ফ্রিল্যান্সিং ধৈর্যের কাজ এখানে একদিনে টাকা ইনকাম করা সম্ভব নয়। নিয়মিত কাজ করতে থাকলে এবং কাজের মান বাড়াতে পারলে আস্তে আস্তে অল্প টাকা ইনকাম হবে। আসলে ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায়। এটা কখনোই নির্দিষ্ট ভাবে বলা যাবে না। কেননা কেউ ইনকাম করতে পারেনা, কেউ ১০হাজার, কেউ ৫০হাজার, কেউ আবার লক্ষ টাকা ইনকাম করে। তাই ফ্রিল্যান্সিংয়ের টাকা নির্ভর করে কাজের ধরন ও কাজের দক্ষতার ওপর।

প্রশ্নঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়?
উত্তরঃ কিছু কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে, যেগুলো মোবাইল দিয়ে করা যাবে। কিন্তু এমন কিছু কাজ থাকে। যেগুলো মোবাইল দিয়ে করা যায় না, তখন কম্পিউটারের দরকার হয়। তাই ফ্রিল্যান্সিং করতে চাইলে মোবাইলের উপর নির্ভর না করে। একটি ল্যাপটপ বা ডেক্সটপ কিনার চেষ্টা করবেন। এতে আপনারা ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়ায়।

প্রশ্নঃ ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগে?
উত্তরঃ ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগবে, সেটা আপনি কোন বিষয়ে ফ্রিল্যান্সিং শিখবেন। তার ওপর নির্ভর করবে। ফ্রিল্যান্সিংয়ের কাজের ধরন অনুযায়ী কোর্স ফি দিতে হয়। আবার প্রতিষ্ঠান ভেদেও ফ্রিল্যান্সিং শেখার জন্য টাকা কম ও বেশি হতে পারে। যেমন কিছু প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য ১৫ হাজার টাকা নেয়। আবার কিছু প্রতিষ্ঠানে ১০হাজার টাকাও নেয়। তাই ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা লাগবে পুরোটাই প্রতিষ্ঠানের উপর এবং কোন কাজ শিখবেন তার উপর নির্ভর করে।
প্রশ্নঃ ফ্রিল্যান্সিং করতে ইংরেজি কি জানা লাগে?
উত্তরঃ যেসব কাজগুলো ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হয় এবং ক্লাইন্টকে বুঝিয়ে কাজ জমা দিতে হয়। এসব কাজগুলো নেওয়া এবং দেওয়ার সময় ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলতে হতে পারে। আর অনেক ক্লাইন্ট থাকে, যারা ইংরেজিতে কথা বলে। তাই ফ্রিল্যান্সিং করতে চাইলে ইংরেজিতে কথা বলা বা মেসেজ করার মত যোগ্যতা আপনার একটু হলেও থাকতে হবে।

মন্তব্যঃ ফ্রিল্যান্সিংয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়

ফ্রিল্যান্সিংয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় নিয়ে প্রতিটা ধাপ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশাকরছি কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তার পুরো প্রসেস সম্পর্কে জানতে পেরেছেন। আপনারা যারা ফ্রিল্যান্সিং করে মাসে ভালো টাকা ইনকাম করতে চাইছেন। তারা সব সময় মাথায় একটি কথা রাখবেন। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং হুট করেই আপনাকে টাকা এনে দিবে না। এখানে আপনার ধৈর্য এবং দক্ষ হওয়া লাগবে অনেক।

কারণ এখানে প্রতিযোগিতা অনেক। এখানে আপনি যত এক্সপার্ট হতে পারবেন। ততই মার্কেটপ্লেসে টিকে থাকতে পারবেন। তাই ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনার পছন্দের একটি কাজ বেছে নিবেন তার উপর ভালোভাবে দক্ষতা অর্জন করবেন। সময়ের সাথে সাথে আপনার কাজকে ও নিজেকে আপডেট করবেন। নতুন কিছু শেখার মন মানসিকতা রাখবেন। ধৈর্য ধরে সঠিক নিয়ম মেনে নিয়মিত কাজ করবেন। দেখবেন একটা সময় পর আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো সাকসেস অর্জন করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url