মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় ২০২৬

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় নিয়ে আজকের এই আর্টিকেল। মাসে কিভাবে ৩০ হাজার টাকা আয় করবেন এই বিষয়ে বাস্তব কিছু পরিকল্পনা আজ আপনাদেরকে জানাবো।
মাসে-৩০-হাজার-টাকা-আয়-করার-উপায়
আমি এমন কিছু কাজের কথা আজকে আপনাদেরকে বলবো। যে কাজগুলো আপনি সঠিক নিয়ম মেনে করলে এই টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন। তাই দেরি না করে চলুন মাসে ৩০ হাজার ইনকাম করার টিপস জেনে নিন।

পেইজ সূচিপত্রঃ মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় নিয়ে আজকের এই আলোচনা। এখনকার সময়ে মাসে ৩০ টাকা ইনকাম করা খুব বেশি কঠিন না। কিন্তু এই টাকা ইনকাম করতে হলে, আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট মানে পরিশ্রম, ধৈর্য ও সময় দিতে হবে। আপনি যদি কোন কাজে দক্ষ হয়ে থাকেন, তবে সেই কাজটি দিয়েই শুরু করতে পারেন।
বর্তমান সময়ে অফলাইন অনলাইন দুইটা থেকেই আপনি ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনাকে সঠিক নিয়ম ও সঠিক পরিকল্পনা নিয়ে আগাতে হবে। অনেকেই আছে যারা বর্তমান সময়ে অনলাইন অথবা অনলাইনে ব্যবসা করে মাস শেষে ৩০ কেন, এর থেকে বেশি টাকা ইনকাম করছে। কেউ আবার চাকরির পাশাপাশি ইনকাম করে তার আয় বাড়াচ্ছে।

আপনি যদি সঠিক কাজ বেছে নিয়ে সেই কাজ নিয়মিত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে। মাস শেষে ৩০ হাজার টাকা আয় করার জন্য আপনার লাগবে, একটি বিষয়ের উপর দক্ষ অর্জন করা এবং সেই কাজ নিয়মিত করা। কাজ করতে করতে আয়ের দিকে তাকানো যাবে না, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আপনি মাস শেষে অনেক রকম উপায়ে টাকা আয় করতে পারবেন।

আর এই উপায় গুলো হচ্ছেঃ ইউটিউব থেকে, বাংলা আর্টিকেল লিখে, ডিজিটাল মার্কেটিং করে, অনলাইনে ও অফলাইনে কাজ করে। এখন আপনি কোন উপায়ে কাজ করবেন। সেগুলো আমি সুন্দর করে আপনাদেরকে বলবো। ভালোভাবে এই উপায় গুলো জেনে সঠিকভাবে কাজ করবেন। তাহলে আপনি মাস শেষে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন। নিচে উপায় গুলো উল্লেখ করা হলো।

ইউটিউব থেকে মাসে ৩০ হাজার টাকা আয়

আপনি চাইলে ইউটিউব থেকে মাস শেষে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করে। মাস শেষে ভালো টাকা ইনকাম করছে। আপনিও এই কাজ করতে পারবেন। আপনি যদি ধৈর্য ধরে নিয়মিত মানুষের কাজে আসে এরকম ভিডিও বানাতে পারেন,

তাহলে আপনি একটা সময় এই ইউটিউব চ্যানেল থেকে মাস শেষে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন ইউটিউব থেকে টাকা ইনকাম করা যতটা সহজ ভাবছেন, ততটা সহজ কিন্তু না। ইউটিউবে অনেক বেশি প্রতিযোগিতা থাকে, তাই তাদের থেকে আপনাকে বেশি ভালো কনটেন্ট বা ভিডিও বানাতে হবে।

ভালোভাবে ভিডিওতে উপস্থাপন করার নলেজ থাকা লাগবে। আপনি যদি ধৈর্য ধরে সঠিক প্ল্যানিং করে ভিডিও বানিয়ে ইউটিউবে নিয়মিত পাবলিশ করতে থাকেন, তাহলে আপনি দেখবেন একটা সময় সফলতা পেয়ে যাবেন। এখানে কিন্তু ধৈর্য হারা যাবে না। ধৈর্য হারালে এখানে সফলতা আসবে না।

অনেকেই এই ইউটিউব জগতে প্রায় পাঁচ থেকে দশ মাসের মধ্যে ইনকাম শুরু করতে পারে। আবার অনেকের এর থেকে বেশি সময় লাগতে পারে। যারা ধৈর্য ধরে এই কাজ করেছে, তারাই সফলতা পেয়েছে। তাই আপনিও চাইলে ধৈর্য ধরে এই কাজটি করতে পারেন।

বাংলা আর্টিকেল লিখে মাসে ৩০ হাজার টাকা আয়

বর্তমান সময়ে আপনি চাইলে বাংলা আর্টিকেল লিখেও মাস শেষে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন। আপনি যদি লিখতে ভালোবাসেন ও যেকোনো বিষয়ে জানার আগ্রহ থাকে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রয়েছে, তাহলে অবশ্যই আপনি বাংলা আর্টিকেল লিখার জ্ঞান অর্জন করতে পারেন।

আপনি যদি বাংলা আর্টিকেল লেখার জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে এই আর্টিকেল লিখেই আপনি মাস শেষে ভালো ঢাকায় ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে অনেক প্রতিষ্ঠান আছে, যারা তাদের ওয়েবসাইট বা বিভিন্ন প্রজেক্ট এর জন্য আর্টিকেল লিখিয়ে থাকে। আপনি যদি আর্টিকেল লিখতে দক্ষ হয়ে থাকেন, 

তাহলে এইসব প্রতিষ্ঠানে আপনি আর্টিকেল লিখতে পারবেন। এই আর্টিকেল লিখতে কোন বয়স বা পেশার দরকার হয় না। এখানে কেবলমাত্র ভালোভাবে আর্টিকেল লিখে মানুষের কাছে উপস্থাপন করতে পারলেই আপনি খুব সহজেই এ কাজ পেয়ে যাবেন। আপনি যদি অন্যের প্রতিষ্ঠানে কাজ করতে না চান, তবেও কোন সমস্যা নাই। 

আপনি চাইলে নিজের ওয়েবসাইট খুলে, সেখানে আর্টিকেল লিখেও ইনকাম করতে পারবেন। তবে নিজে ওয়েবসাইট খুলে যদি কাজ করতে চান, তাহলে এটার জন্য আপনাকে অনেক ধৈর্য ও পরিশ্রম করতে হবে। তাহলে আপনি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই আছে যারা বাংলা আর্টিকেল লিখে মাস শেষে ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি ইনকাম করছে।

ডিজিটাল মার্কেটিং করে ৩০ হাজার টাকা আয়

এখনকার সময়ে ডিজিটাল মার্কেটিং এর নাম শুনে নি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। বর্তমানে দুনিয়া দিন দিন আপডেট হচ্ছে এবং মার্কেটপ্লেস গুলোতেও এই আধুনিকতার ছোঁয়া দিন দিন বেড়েই চলেছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হয়ে থাকেন। তবে আপনিও মাস শেষে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

তবে আপনাকে ডিজিটাল মার্কেটিং এ ভালো কাজ জানা লাগবে এবং কাজ পাওয়ার দক্ষতা থাকা লাগবে। কারণ কাজ না পেলে তো আপনার ইনকাম হবে না। তাই কাজ পাওয়ার দক্ষতা এখানে জরুরী। অনলাইনের মাধ্যমে কোন পণ্য বা ব্যবসার প্রচার করা এবং সেই পণ্য বা ব্যবসাকে উচ্চ লেভেলে পৌঁছানোর কাজই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে করা হয়। যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে, গুগলে, ইউটিউবে ইত্যাদি। আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক পেইড এডস চালিয়ে মাস শেষে ৩০০০০ টাকা ইনকাম করতে পারবেন। এটা বেশিরভাগ যেগুলো ছোট ব্যবসায়িক বা ই কমার্স ব্যবসা করে। তারা তাদের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছাতে এই কাজ করিয়ে থাকে।

আপনি যদি পাঁচ থেকে সাত হাজার টাকা পারিশ্রমিক নিয়ে ৪ থেকে ৫ জনের কাছে কাজ নিতে পারেন। তাবে মাসে আপনার ত্রিশ হাজার টাকা ইনকাম করা কোন ব্যাপার না। এছাড়াও আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও করেও ইনকাম করতে পারবেন। অনেকেই এই ডিজিটাল মার্কেটিং করে মাসে অনেক টাকা ইনকাম করছে। তাই আপনিও বসে না থেকে, এই কাজের দক্ষতা অর্জন করে শুরু করে দিতে পারেন।

অনলাইন ব্যবসা থেকে ৩০ হাজার টাকা আয়

এখন তো দেখতেই পাচ্ছেন অফলাইনের থেকে অনলাইনের ব্যবসায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। আর সব থেকে কিন্তু লাভ করছে এ অনলাইন ব্যবসাতে থাকা মানুষগুলোই। তাই আপনি চাইলেও এই অনলাইনে ব্যবসা করে মাসে ৩০ কেন তার থেকে বেশি টাকাও ইনকাম করতে পারবেন। তবে এই কাজ করতে হলে, অবশ্যই আপনাকে নিয়মিত এর পেছনে সময় দিতে হবে, কাজ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। 

অনলাইনে ব্যবসা করতে অনেক বেশি টাকার দরকার হয় না। কারণ এখানে আপনার দোকান ভাড়া করা লাগে না। আপনি ঘরে বসে থেকেই এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। যেখানে আপনার বড় ধরনের একটা ইনভেস্ট বেঁচে যাচ্ছে। আপনি অনলাইন ব্যবসা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে করতে পারবেন। বর্তমানে সব থেকে জনপ্রিয় অনলাইন ব্যবসার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক।

এখানে ব্যবসায়িকরা, তাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে পেজ খুলে, সেখানে তাদের পণ্য বা সার্ভিস বিক্রি করছে এবং ভালো টাকা লাভ করছে। এছাড়াও আপনি ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, দারাজ ও ইউটিউব সহ আরো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে এ ব্যবসা করতে পারবেন। আপনি অনলাইনে কি ধরনের ব্যবসা করে মাসে ৩০০০০ টাকা ইনকাম করতে পারবেন, চলুন সে ব্যবসা গুলো সম্পর্কে জেনে নিই।

অনলাইনে বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট বিক্রি করা

আপনি অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে ইউটিউবে অথবা আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে। সেগুলোতে জামা কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন। বর্তমান সময়ে জামা কাপড়ের ব্যবসা অনলাইনে লাভজনক ব্যবসা হিসেবে ভালো চলছে। এছাড়াও আপনি চাইলে কসমেটিক্স নিয়ে, রান্নার কাজে ব্যবহার করা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে, ইসলামিক সামগ্রী নিয়ে,

মোবাইল এর এক্সেসরিজ নিয়ে, ইলেকট্রনিক্স পণ্য নিয়ে অথবা ছোট বাচ্চাদের খেলনা নিয়ে আপনি কাজ করতে পারেন। এই পণ্যগুলোর মধ্যে আপনি যদি দিনে পাঁচ থেকে সাতটি পণ্য বিক্রি করতে পারেন। আর সেই পণ্যগুলোতে আপনি যদি দেড়শ থেকে ২০০ টাকা লাভ করতে পারেন, তাহলে মাস শেষে আপনি ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে আপনি ড্রপ শিপিং ব্যবসা করতে পারেন

বর্তমান সময়ে ড্রপ শিপিং ব্যবসা করে অনেকেই মাস শেষে ভালো টাকা ইনকাম করছে। এখানে বেশি কিছু আপনাকে করতে হবে না। শুধুমাত্র আপনি কাস্টমার খুঁজবেন এবং সে কাস্টমারের কাছে পণ্য বিক্রি করবেন, মানে পণ্যের অর্ডার নিবেন। অর্ডার নেওয়া হলে, আপনি কাস্টমারের তথ্য সাপ্লায়ার এর কাছে দিবেন।

সাপ্লায়ার সরাসরি সেই পণ্যগুলো কাস্টমারের কাছে পৌঁছে দিবে। এখানে আপনাকে পণ্য স্টকে রাখতে হয় না এবং পণ্য প্যাকেজিং পণ্য ডেলিভারি আরো যেগুলো কাজ আছে কোন কিছুই আপনাকে করতে হবে না। এই ব্যবসাটা আপনি অল্প টাকাতেই করতে পারবেন। তবে এই ব্যবসাতে লাভ করতে হলে,

অবশ্যই আপনাকে ভালো একজন সাপ্লায়ার খুঁজতে হবে এবং তার সাথে ব্যবসা করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে পণ্যের মান ভালো রাখতে হবে। পণ্যের মান ভালো না থাকলে আপনি এই ব্যবসাতে সফলতা লাভ করতে পারবেন না। তাই বলছি যে এই ব্যবসা করতে হলে অবশ্যই একজন ভালো সাপ্লায়ার খুজে করবেন।

অনলাইনে ডিজিটাল পণ্য বা কোর্স বানিয়ে বিক্রি করতে পারেন

আপনি যদি কোন কাজে দক্ষ হয়ে থাকেন, তবে সে দক্ষতাকে কোর্স বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন। যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন। আপনার এই দক্ষতাকে আপনি নিজে রেকর্ড করবেন বা বই আকারে লিখবেন। কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় তার পুরো প্রসেস নিয়ে আপনি আলোচনা করবেন আপনার এই বই বা ভিডিওতে।

যেন আপনার এই ভিডিও বা বই পড়ে অন্যরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারে। এরকম কোর্স বানিয়ে আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। অনলাইন ডিজিটাল পণ্য মানে হচ্ছে, যেগুলোকে ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না। শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে এইগুলো ব্যবহার করা যায় বা ডাউনলোড করা যায়। আপনি ডিজিটাল পণ্য হিসেবে আরো অনেক ধরনের কাজ বিক্রি করতে পারেন।

যেমন ধরেন ফেসবুকের পোস্ট ডিজাইন করা, সিভি বানানো, লোগো তৈরি করে, প্রেজেন্টেশন বানিয়ে বিক্রি, বিভিন্ন ধরনের মোবাইলের সফটওয়্যার বিক্রি করে, ওয়েবসাইটের থিম বিক্রি করে, ডোমেইন নেম আগে থেকে কিনে বিক্রি করা, এক্সেল শিট বিক্রি করতে পারেন। এছাড়াও আরও অনেক ধরনের জিনিস অনলাইনে বিক্রি করে মাসে আপনি বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন।

অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম

এখনকার সময়ে সবথেকে লাভজনক এবং ভালো একটি ব্যবসা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করা। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে, এমন একটি ব্যবসা যেখানে আপনি নিজের কোন পণ্য বিক্রি করবেন না। অন্যের পণ্য প্রচার করে বিক্রি করবেন এবং সেখান থেকে আপনি ভালো একটা কমিশন তাদের কাছ থেকে নিবেন। বর্তমান সময়ে অনেকেই এই ব্যবসা করে মাস শেষে ভালো টাকা ইনকাম করছে।

আপনিও চাইলে এফিলিয়েট মার্কেটিং করে অন্যের পণ্য সেল করে সেখান থেকে ভালো কমিশন নিতে পারেন। আপনি যদি কোন কোম্পানির পণ্য প্রচার করে বিক্রি করতে পারেন। দিনে যদি আপনার প্রচারকৃত লিংক থেকে দশটি প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আর সেই প্রোডাক্টগুলোতে যদি ১০০ টাকা করে কমিশন পান, তবে প্রতিদিন আপনি ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। যা মাস শেষে ৩০ হাজার টাকা হবে।

অনলাইনে অর্ডার নিয়ে কাজ করে ইনকাম

অনলাইনে আপনি প্রিন্ট অন ডিমান্ড এই ব্যবসাটি করতে পারেন। এই ব্যবসাটি হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে আপনি আগে অর্ডার নিবেন। তারপর সেই পণ্য রেডি করে কাস্টমারের কাছে ডেলিভারি করবেন। এই ব্যবসা করতে হলে আপনাকে আগে থেকে পণ্য স্টক করা লাগবে না। যার কারণে আপনার ব্যবসায় লস হওয়ার ঝুঁকিও কম থাকবে। যখন আপনাকে কাস্টমার কোন পণ্যের জন্য অর্ডার করবে।

তখন আপনি সেই অর্ডার নিয়ে পণ্যের ডিজাইন তৈরি করবেন এবং সেই পণ্য তৈরি করবেন। তারপর পন্য রেডি হলে কাস্টমারের কাছে সাফলাই করবেন। এটা আপনি অনেক ধরনের পণ্য নিয়ে করতে পারেন। যেমন ধরেন টি শার্ট, মগ, ক্যাপ, হুডি, জ্যাকেট, ফোন কভার, পোস্টার সহ আরো অনেক কিছু। এই কাজগুলো করেও আপনি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন।

অফলাইন ব্যবসা থেকে ৩০ হাজার টাকা আয়

অফলাইনে ব্যবসা করেও মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম করা যাবে। তবে এর জন্য আপনাকে পরিশ্রম একটু বেশি করতে হবে। অফলাইনে আপনি যদি ব্যবসা করে মাস শেষে ভালো টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে বেশ কিছু উদ্যোগ নিতে হবে। অফলাইন ব্যবসা বলতে বোঝাচ্ছি যে ব্যবসা গুলো ইন্টারনেটের মাধ্যমে না করে। বাস্তবে বাজারে বা কোন নির্দিষ্ট লোকেশনে দোকান দিয়ে
অথবা পশুপাখি, কৃষি কাজ করাকে বুঝাচ্ছি। যে কাজ আপনি সরাসরি উপস্থিত থেকে মানুষকে করে দিবেন বা সার্ভিস দিবেন। অফলাইনে অনেক ধরনের ব্যবসা আছে, যে ব্যবসা গুলো আপনি খুব সহজেই করতে পারবেন। এই ব্যবসা গুলোর মধ্যে আপনি মুদিখানার দোকান, চায়ের দোকান, ফাস্টফুডের দোকান, মোবাইল সার্ভিসের দোকান, কাপড়ের দোকান, কুরিয়ার সার্ভিস এজেন্ট,

টিউশনি করানো, ফটোকপির দোকানসহ আরো অনেক ব্যবসা করতে পারেন। এই ব্যবসা গুলো যদি আপনি ধৈর্য ধরে করতে পারেন। আর আপনার সার্ভিস যদি ভালো হয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি এই সকল ব্যবসা গুলোতে সফলতা লাভ করতে পারবেন। চলুন কোন ব্যবসা গুলো আপনি অফলাইনে বা সরজমিনে দোকান মাস শেষে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন তা জেনে নিন।

মুদিখানার দোকান দিয়ে ইনকাম

আপনি আপনার এলাকায় অথবা বাজারে মুদিখানার দোকান দিতে পারেন। মুদিখানার দোকান দিয়ে আপনি যদি ভালোভাবে বেচাকেনা করতে পারেন। কম করে হলেও যদি আপনি প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকার বিক্রি করতে পারেন। আর সেখান থেকে আপনি যদি এক হাজার টাকা লাভ বার করতে পারেন, তাহলে মাস শেষে আপনি ২৫ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

তাই আপনি চাইলে মুদিখানার দোকান দিয়েও মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারেন। তবে এই ব্যবসা করতে হলে, আপনাকে প্রথমে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। আপনি যদি মুদির দোকানে ভালো টাকা ইনভেস্ট করতে পারেন। আর দোকানের মাল পাইকারিতে বিক্রি করতে পারেন, তাহলে আপনার দোকানে ভালো বিক্রি হবে। ফলে আপনি এখান থেকে মাসে ভালো টাকা রোজগার করতে পারবেন।

চা ও ফাস্টফুডের দোকান দিয়ে ইনকাম

আপনি যদি বাজারে অথবা স্কুল বা কোন সরকারি প্রতিষ্ঠানের সামনে যা চা ফাস্টফুডের দোকান দিতে পারে তাহলে সেই ব্যবসা আপনার অনেক ভালো চলবে এবং এখান থেকে আপনি মাস শেষে পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনার দোকানে চায়ের পাশাপাশি সিঙ্গারা, পরোটা বা লুচি, ঝাল বড়া বার্গার, লুডুস এই খাবারগুলো বিক্রি করতে পারেন।

চা ও ফাস্টফুড অনেক বিক্রি হয় এবং এইগুলোতে লাভও অনেক বেশি হয়। আপনি যদি ফাস্টফুডের দোকানে চা এবং ফাস্ট ফুড প্রতিদিনে কম করে হলেও এক থেকে দেড় হাজার টাকা লাভ করতে পারেন। তবে এই টাকায় মাস শেষে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা হয়ে যায়। তাই আপনি চাইলে চা ও ফাস্টফুডের দোকান দিয়ে মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারে।

কাপড়ের ব্যবসা করে ইনকাম

আপনি যদি মাস শেষে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে চান, তবে আপনার জন্য কাপড়ের ব্যবসা করা ভালো হবে। কাপড়ের ব্যবসা কখনোই পুরনো হয় না, এটা সব সময় চলতেই থাকে। কারণ কাপড় ব্যবসা এমন একটি ব্যবসা যেটা সারা বছরই বিক্রি হয়। আপনি যদি মার্কেট বুঝে কম দামে মানুষকে কাপড় দিতে পারেন,

তাহলে আপনার কাপড় অনেকগুলো বিক্রি হবে ও মানুষও আপনার এখান থেকে কাপড় নিবে। তবে অবশ্যই কাপড়ের কোয়ালিটি যেন ভালো থাকে সেটা খেয়াল রাখবেন। আপনি যদি এইভাবে কাপড়ের ব্যবসা পাইকারিতে কিনে এনে মানুষকে কম দামে লাভ রেখে বিক্রি করেন। তবে আপনি এখান থেকে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

টিউশনি করিয়ে ইনকাম করা

আপনি যদি কোন বিষয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে সে দক্ষতা কাজে লাগিয়ে আপনি মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি পড়াতে ভালো পারেন অথবা আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা অন্য কোনো বিষয়ে জ্ঞান থাকে। তাহলে সেই জ্ঞান আপনি অন্যদেরকে শিখিয়ে টাকা ইনকাম করতে পারেন। প্রথমে এমন একটা জায়গা নিতে হবে,

যেখানে আপনি ১৫ থেকে ২০ জন ছাত্র ছাত্রী পড়াতে পারেন বা শিক্ষা দিতে পারেন। জনপ্রতি আপনি যদি একজন ছাত্র বা ছাত্রের কাছে আপনার কোচিং ফি ১০০০ বা ১৫০০ টাকা রাখেন। তাহলে আপনি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনি যদি কোন বিষয়ে দক্ষ হয়ে থাকেন তবে আজ থেকেই আপনি কোচিং বা টিউশনি শুরু করাতে পারেন।

মাছ চাষ করে ইনকাম

আমাদের দেশে মাছের চাহিদা অনেক বেশি। আপনি যদি এই মাছ চাষ করতে পারেন, তবে এটা থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। প্রথমেই আপনাকে এই ব্যবসা করতে পুকুর নিতে হবে। পুকুর যদি নিজের থাকে, তাহলে ব্যবসায় আরো বেশি লাভ করতে পারবেন। তারপর সেই পুকুরে আপনাকে মাছের পোনা ছাড়তে হবে এবং নিয়মিত মাছকে খাবার দিতে হবে।

মাঝেমধ্যে পানি এবং মাছের অসুখ টেস্ট করতে হবে, যেন মাছের কোন অসুখ বিসুখ না হয়। আপনি যদি এক বিঘা পুকুরে মাছ চাষ করেন, তবে এখান থেকে আপনি বছরে ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেটা প্রতি মাসে আপনার ২০ থেকে ৩০ হাজার টাকা গড়ে পড়বে। তাই আপনি যদি মাছ চাষে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই ব্যবসা করতে পারেন।

পশুপাখি পালন করে ইনকাম

আপনি পশুপাখি পালন করেও টাকা ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আপনি যেপশু বা পাখি পালন করতে চাইছেন তা পালন করার প্রশিক্ষণ নিবেন। কিভাবে এই পশুপাখির পরিচর্যা করতে হয়, সেগুলো আগে শিখবেন এবং ব্যবসায় কিভাবে লাভ করবেন সে সম্পর্কে সঠিক পরিকল্পনা করবেন। সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণ নেওয়ার পর আপনি পশুপাখি পালন করে ব্যবসা করতে পারেন।

এই ব্যবসার মধ্যে আপনি গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, কবুতর বা কোয়েল পাখির খামার দিয়েও শুরু করতে পারেন। এইসব ব্যবসাতে সফলতা আসে একটু দেরিতে। কিন্তু একবার সফলতা আসলে আপনি এখান থেকে প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনি চাইলে পশুপাখি পালনের জন্য খামার দিয়ে ব্যবসা করে ভালো টাকা রোজগার করতে পারেন।

গাড়ির ব্যবসা করে ইনকাম

আপনার যদি টাকা পয়সা বেশি থাকে, তাহলে আপনি চারটা থেকে পাঁচটা অটো রিক্সা বা অটো কিনে সেগুলোকে ভাড়ায় দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন। এখনকার সময়ে এই ব্যবসাটা অনেক ভালো চলছে এবং অনেকেই এই ব্যবসা করে ভালো একটা পর্যায়ে চলে গেছে। আপনি যদি রিক্সা বা অটো রিক্সা কিনে সেগুলো ভাড়ায় চালাতে দেন।

তাহলে প্রতি অটো থেকে প্রতিদিন আপনি যদি কম করে হলেও তিনশ টাকা করে পান। পাঁচটা অটো থেকে ১৫০০ টাকা প্রতিদিন ইনকাম হবে। যেটা মাস শেষে প্রায় ৩৫ হাজার টাকা। তাই আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন। তবে এই ব্যবসাটা করতে টাকা একটু বেশি লাগবে। কিন্তু এখান থেকে আপনি মাস শেষে ভালো টাকাও লাভ করতে পারবেন।

পণ্য প্যাকেজিং ব্যবসা করে ইনকাম

আপনি যদি চান তবে পণ্য প্যাকেজিং করেও টাকা ইনকাম করতে পারবেন। এই কাজ করতে খুব বেশি অভিজ্ঞতার দরকার হয় না। কিছুদিন প্যাকেজিংয়ের কাজ করলেই এটা শিখা হয়ে যায়। অনেকগুলো কোম্পানি আছে, যারা তাদের পণ্যগুলোকে অন্যদের দ্বারা প্যাকেজিং করিয়ে নেয় এবং মাস শেষে তাদেরকে ভালো টাকা দেয়। আপনার যদি পণ্য প্যাকেজিং এর অভিজ্ঞতা থাকে,

তবে এই ব্যবসা করতে পারেন। শুধুমাত্র কোন ব্যবসায়িক বা কারখানার এজেন্টদের সাথে কথা বলে তাদের কাছ থেকে পণ্য প্যাকেজিং এর অর্ডার নিবেন এবং তাদের সেই পণ্যগুলোকে প্যাকেজিং করে সাপ্লাই দিবে। এইভাবে আস্তে আস্তে যদি আপনি ছোট থেকে শুরু করেন দেখবেন একটা সময় আপনার ব্যবসা বড় হয়ে যাবে এই ব্যবসা খুব অল্প টাকাতেই শুরু করা যায় তাই এটা যে কেউ ইচ্ছা করলে শুরু করতে পারবে।

জমি, বাড়ি বা ফ্লাটের ব্যবসা করে ইনকাম

আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে অথবা আপনার যদি জমি বাড়ি বা ফ্ল্যাট থাকে। তাহলে সেগুলো ভাড়া দিয়েও টাকা ইনকাম করতে পারেন। আপনার যদি টাকা থাকে, তবে আপনি সেই টাকা ইনভেস্ট করে জমি কিনতে পারেন। সেই জমি কম দামে কিনে কিছুদিন রেখে আবার বেশি দামে বিক্রি করতে পারেন।

এই ব্যবসা করে আপনি খুব তাড়াতাড়ি অনেক টাকার মালিক হতে পারবেন। এছাড়াও আপনার যদি বাড়ি বা জমি থাকে, অথবা আপনি যদি বড় ৩ থেকে ৪ তলা বিল্ডিং বানাতে পারেন। তাহলে সেই বিল্ডিং এর ফ্ল্যাট ভাড়া দিয়েও আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

পার্লারের ব্যবসা করে ইনকাম করতে পারেন

আপনার যদি পার্লারের কাজ জানা থাকে বা পার্লারের ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই এই বিষয়ে আগে আপনি প্রশিক্ষণ নিবেন। ভালোভাবে এই কাজ জানার পর আপনি চাইলে ছোট করে পার্লারের কাজ শুরু করতে পারেন। আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয় এবং আপনি যদি কাস্টমারের মনের মতো মেকআপ ডিজাইন করে দিতে পারেন,

তাহলে আসতে আসতে আপনার পার্লার প্রচার হবে এবং আপনি আস্তে আস্তে কাস্টমারও বেশি পাবেন। পরবর্তীতে আপনি চাইলে আপনার পার্লারে কয়েকজন লোক রেখে পারলার ব্যবসা বড় করতে পারবেন। পার্লার ব্যবসা ঠিক মতো চললে এখান থেকে কিন্তু মাস শেষে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, যেটা ২০ থেকে ৩০ হাজার টাকারও বেশি হতে পারে।

মাসে ৩০ হাজার টাকা আয়ের বাস্তব পরিকল্পনা

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় নিয়ে বাস্তব পরিকল্পনাগুলো হচ্ছে, প্রথমে আপনি যে ধরনের কাজ করতে চান, সে কাজ বেছে নিবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, ইউটিউব চ্যানেল খুলে আয় করতে চান অথবা পশুপাখি বা মুদির দোকান দিতে চান, তাহলে এই বিষয়গুলোর উপর আপনি আগে প্রশিক্ষণ নিবেন। তারপর সেই কাজ আপনি শুরু করবেন। পাঁচ সাত মাস টানা কাজ করবেন এবং এ সময় ইনকামের কোন চিন্তা করবেন না। 

আপনার কাজের মান যদি ভালো হয় এবং আপনি যদি ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে পারেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আস্তে আস্তে আপনার ইনকাম শুরু হবে, যেটা থেকে আপনি মাস শেষে ২০ থেকে ৩০ হাজারের বেশি ইনকাম করতে পারবেন। সব সময় মাথায় রাখবেন পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করা যায় না। তাই যেকোনো কাজে ধৈর্য, কষ্ট ও পরিশ্রম করতে হবে ও মাঝ পথে গিয়ে কখনোই হাল ছাড়বেন না।

৩০ হাজার টাকা আয় করতে কত সময় লাগবে

ইনকামটা নির্ভর করে আপনি কি ধরনের কাজ করছেন সেই কাজের উপর। এমন কিছু কাজ আছে যেগুলোতে আপনি আজ করলে কালকেই টাকা ইনকাম করতে পারবেন। আবার এমন কিছু কাজ আছে যেগুলো আপনাকে শিখতে হবে। তারপর সেই কাজগুলো টানা পাঁচ থেকে ছয় মাস করতে হবে। তারপর ইনকাম হওয়ার চান্স থাকে।
মাসে-৩০-হাজার-টাকা-আয়-করার-উপায়
তবে অনেকের ক্ষেত্রে এটা এক বছরেরও বেশি সময় লাগতে পারে। যেমন আপনি যদি অনলাইনে ডিজিটাল মার্কেটিং, ব্লগিং, ইউটিউব অথবা বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলো আগে শেখা লাগবে। যেটাতে সময় প্রায় দুই থেকে তিন মাস লাগতে পারে।

কাজ শেখার পর টানা পাঁচ থেকে ছয় মাস আপনাকে সেই কাজ করতে হবে। এরপর আপনি ইনকাম করতে পারবেন। তবে অনলাইনে ইনকাম নির্ভর করে আপনার পরিশ্রম, ধৈর্য এবং নিয়মিত কাজের ওপর। আপনি যত বেশি কাজ করবেন এবং যত সময় দিতে পারবেন। তত তাড়াতাড়ি আপনার ইনকাম শুরু হবে। 

আর আপনি যদি অফলাইনে, যেমন ধরেন পশুপাখি পালন, তারপর মাছ চাষ, তারপর মুদির দোকান। এছাড়াও আরও যে ব্যবসা গুলো আছে সেগুলো প্রায় তিন থেকে ছয় মাসের মধ্যেই ইনকাম করতে পারবেন। এককথায় বলা যায় আপনি যে কোন কাজই করেন না কেন যদি সেটা এক বছর টানা করতে পারেন তাহলে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর/FAQ

প্রশ্নঃ মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় কী কী?
উত্তরঃ আপনি যদি পণ্য প্যাকেজিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মাছচাষ, গরু পালন ও আর্টিকেল লিখতে পারেন। তবে এই কাজগুলোর মধ্যে একটি কাজ বেছে নিতে হবে ও এই কাজের ওপর সঠিক পরিকল্পনা নিয়ে ধৈর্য ধরে আপনাকে কাজ করে যেতে হবে। নিয়মিত আপনি যদি কাজ করতে পারেন, তাহলে প্রায় পাঁচ থেকে ছয় মাস পরেই আপনি প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

প্রশ্নঃ ঘরে বসে অনলাইনে কিভাবে আয় করা যায়?
উত্তরঃ ঘরে বসে আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান, তবে ড্রপ শিপিং, এফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, ইউটিউবিং, ডিজিটাল মার্কেটিং কাজ শিখতে পারেন। এই কাজগুলো যদি আপনি শিখে নিয়মিত করতে পারেন। তবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।

প্রশ্নঃ ডিজিটাল মার্কেটিং করতে টাকা লাগে কি?
উত্তরঃ আপনি যদি ডিজিটাল মার্কেটিং ফ্রিতে শিখতে চান, তবে গুগল ও ইউটিউব থেকে আপনি খুব সহজেই সিখে নিতে পারবেন। কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় এই বিষয়ে youtube এ আপনি ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও গুগলে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় এ বিষয়ে অনেকগুলো আর্টিকেল পেয়ে যাবেন। আমাদের কাছে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে অফার প্রাইজে ১৫০০০ টাকায় করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে যোগাযোগ করুন।

প্রশ্নঃ আর্টিকেল লিখে টাকা ইনকাম করা যায় কি?
উত্তরঃ আপনারা অনেকেই জানতে চেয়েছেন আর্টিকেল লিখে টাকা ইনকাম করা যায় কি। আপনি যদি সঠিক গাইডলাইন নিয়ে আর্টিকেল লেখা শিখতে পারেন। আর আর্টিকেল যদি আপনি ভালো মানের লিখতে পারেন, তবে এই আর্টিকেল অন্য কোন প্রতিষ্ঠানের জন্য আপনি লিখে মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি নিজের ওয়েবসাইট খুলে। সেখানে আর্টিকেল লিখতে পারেন, তবে সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন।
প্রশ্নঃ পণ্য প্যাকেজিং ব্যবসা কি লাভজনক?
উত্তরঃ পণ্য প্যাকেজিং ব্যবসা লাভজনক কিন্তু। এটা করার জন্য আপনাকে এই কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে ধৈর্য ধরে এই কাজ করে যেতে হবে। অবশ্যই প্রথমে এই ব্যবসা ছোট থেকে শুরু করবেন। পরবর্তীতে যখন অর্ডার বেশি পাবেন, তখন আস্তে আস্তে এই ব্যবসা আপনি বড় করবেন। আপনি যদি ভালোভাবে পন্য প্যাকেজিং করতে পারেন তবে আপনি অনেক বেশি অর্ডার পাবেন। যার কারণে এটা থেকে আপনি অনেক লাভ করতে পারবেন।

মন্তব্যঃ মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়

মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায় নিয়ে যে কথাগুলো বললাম আশাকরি সেগুলো যদি আপনি ঠিক নিয়ম মেনে ধৈর্য ধরে টানা কাজ করতে পারেন। তবে অবশ্যই আপনি এই কাজগুলো থেকে একটা সময় ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমি উপরে যে উপায় গুলো নিয়ে কথা বলেছি, সে উপায়গুলো আপনি যদি ভালোভাবে ফলো করতে পারেন। তাহলে মাস শেষে শুধু ৩০ হাজার না। বরং এর থেকে বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন।

তবে একটা কথা মাথায় রাখবেন, টাকা কিন্তু সহজে ইনকাম করা যায় না। টাকা ইনকাম করতে অনেক ধৈর্য ও পরিশ্রমের দরকার হয়। তাই আপনি যে কাজই করুন না কেন, আপনাকে কিন্তু ধৈর্য ও কাঠের পরিশ্রম করতে হবে। কখনই মাঝপথে হাল ছেড়ে দিবেন না। অনেকেই আছে যারা মাঝ পথে হাল ছেড়ে দেয়। যার কারণে তারা সফলতা দেখতে পায় না কিন্তু যারা ধৈর্য ধরে পরিশ্রম করে যায়, তারা একটা সময় সফলতার দেখতে পায় এবং মাস শেষে ভালো টাকা তারা ইনকাম করতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url