কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা ও ভবিষ্যত AI এর সম্ভাবনা
কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা নিয়ে জানতে চাইলে এই আর্টিকেল আপনার জন্য।
এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কি, এআই কিভাবে কাজ করে, আমাদের দৈনন্দিন
জীবনে এর ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব কতটুকু তা নিয়ে বিস্তারিত
আলোচনা করা হয়েছে।
পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো ও খারাপ দিক, চাকরিতে এর প্রভাব এবং ভবিষ্যতে
এর অবস্থান কতটুকু তা, এই আলোচনার মধ্যে তুলে ধরা হয়েছে। কৃত্রিম
বুদ্ধিমত্তা সম্বন্ধে সব ধারণা পেতে আর্টিকেলটি পুরোটাই পড়ার চেষ্টা
করবেন।
পেজ সূচিপত্রঃ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা
- কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা
-
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কি
-
কৃত্রিম বুদ্ধিমত্তার সংক্ষিপ্ত ইতিহাস
-
আমাদের প্রতিদিনের জীবনে AI এর ব্যবহার
-
কৃত্রিম বুদ্ধিমত্তা AI কি মানুষের চাকরি কেড়ে নেবে?
-
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সতর্কতা
-
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর সম্ভাবনা
- (FAQ) কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর
-
মন্তব্যঃ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য মানুষের কঠিন কাজ অনেক সহজে তাড়াতাড়ি এবং অনেক
প্রফেশনাল ভাবে করা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার দিন দিন শিক্ষা
ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, স্বাস্থ্যসেবায়, গবেষণাতে, শিল্পকারখানা সহ জীবনের
সাথে জড়িয়ে থাকা প্রতিটি কাজেই বাড়ছে।
আরো পড়ুনঃ মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার
সঠিকভাবে ব্যবহার করতে পারলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের
অনেক ধরনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কিন্তু এর এতো সুবিধা
থাকার পরেও, এর কিছু অসুবিধাও আছে। যার কারণে আমাদের, এখান থেকে
সাহায্য নিতে বা ব্যবহার করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা জানতে
হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা
দ্রুত ও দক্ষতার সাথে কাজ করেঃ AI এর বড় সুবিধা হচ্ছে, এই প্রযুক্তি খুব কম
সময়ের মধ্যে অনেক বেশি কাজ সম্পন্ন করতে পারে। যেসব কাজ বারবার করতে হয়।
সেগুলোকে সক্রিয়ভাবে করিয়ে শ্রম ও সময় সাশ্রয় করা যায়। এতে
কর্মদক্ষতা বাড়ে এবং কাজের গুণগতমান উন্নত হয়।
২৪ ঘন্টা টানা কাজ করতে পারেঃ মানুষের মতো বিশ্রাম ও ছুটির দরকার হয় না। এজন্য
AI চালিত সিস্টেম দিনরাত সমানভাবে কাজ করতে পারে। তাই গ্রাহক সেবা, অনলাইন
বিভিন্ন সহায়তা সহ বিভিন্ন প্রযুক্তি সেবাতে AI অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। এতে ব্যবহারকারী সবসময়, তাদের প্রয়োজন মতো এখান থেকে সাহায্য পায়।
গবেষণাকে এগোতে এবং নতুন উদ্ভাবন করতেঃ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে
নতুন আবিষ্কার ও গবেষণার গতিকে বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা অনেক
বেশি। কারণ AI বিজ্ঞান ও প্রযুক্তির জটিল তথ্যগুলোকে বিশ্লেষণ করতে এবং নতুন
সমাধান খুঁজে বার করতে খুব ভালো কাজ করতে পারে। যা গবেষকদের গবেষণা কাজকে আরো সহজ
ও দ্রুত করে তুলেছে।
কৃষি খাতেঃ Ai কৃষকদের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি করতে এবং ক্ষতি
কমাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকরা এআই এর সাহায্যে
আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করতে পারে। ফসলের রোগ সনাক্ত করতে পারে। মাটির অবস্থা
পর্যবেক্ষণ সহ সঠিক সময়ে কৃষি বিষয়ে সব ধরনের পরামর্শ পেতে সাহায্য করছে (AI),
যা কৃষকের জন্য ভালো উপকারী হয়ে উঠেছে।
শিক্ষা ব্যবস্থায়ঃ শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ AI
শিক্ষার্থীদের মনের মতো করে শেখার সুযোগ তৈরি করেছে। এআই শিক্ষার্থীর
দুর্বলতা ও অগ্রগতি সহজে বুঝতে পারে এবং সেগুলো বিশ্লেষণ করে উপযুক্ত শিক্ষা
বিষয়ক তথ্য প্রদান করতে পারে। এতে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া আরো সহজ
হয় এবং ফলাফল ভালো হয়।
ঝুঁকিপূর্ণ কাজে এআইঃ এমন অনেক কাজ আছে, যেগুলো মানুষের জন্য
ঝুঁকিপূর্ণ। যেমন খনি অনুসন্ধান করা, মহাকাশের গবেষণা করা, সমুদ্রে অভিযান
বা তেজস্ক্রিয় পরিবেশে কাজ করা। এইসব জায়গাগুলোতে মানুষের জীবন
যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু এইগুলো এআই (AI) নিয়ন্ত্রিত যন্ত্র বা রোবট দিয়ে
করালে জীবন যাওয়ার ঝুঁকি থাকে না. এবং এতে কাজ ভালোভাবে নিরাপদে সম্পন্ন করা
যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার অসুবিধা
মানুষের ওপর প্রযুক্তি নির্ভরতাঃ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কৃত্রিম
বুদ্ধিমত্তা ব্যবহার করার কারণে মানুষ প্রযুক্তির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়তে
পারে। যা মানুষের সমস্যা সমাধান করার কৌশল, বিশ্লেষণ এবং সৃজনশীল
চিন্তার ক্ষতি করতে পারে এবং মানুষের দক্ষতার চর্চা কমিয়ে দিতে পারে।
ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাঃ কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে চিন্তা করার
ক্ষমতা নেই। AI কাজ করে ডাটা এবং অ্যালগরিদমের মাধ্যমে। এর মাধ্যমেই এআই
সিদ্ধান্ত গ্রহণ করে। তাই কোন উৎস বা জায়গাতে যদি ভুল তথ্য ব্যবহার করা বা
অসম্পূর্ণ কোন তথ্য হয়। তাহলে এআইও ভুল তথ্য দিতে পারে। এই ভুল
স্বাস্থ্যসেবায়, নিরাপত্তায় এবং অর্থনীতি বিষয়গুলোতে বড় ধরনের ক্ষতি করতে
পারে।
কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাবঃ এআই (AI) একই কাজ বারবার করতে পারে।
তাছাড়া এমন কিছু কাজ আছে, যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে দেয়। এতে
কিছু পেশায় মানুষ বাদে Ai যন্ত্র গুলোর চাহিদা বাড়তে পারে। এজন্য মানুষের
কর্মসংস্থান কমার সম্ভাবনা থাকে। এতে এইসব মানুষকে নতুন দক্ষতা অর্জন করে নতুন
কাজ খুঁজতে হতে পারে।
অপব্যবহারের সম্ভাবনাঃ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের বিভিন্ন কাজে সুবিধা
দিলেও। ভুয়া তথ্য তৈরি করা, প্রতারণা করা সহ সাইবার অপরাধ বা ক্ষতিকর
যেকোনো কাজ করার মত ঘটনা এর মাধ্যমে ঘটতে পারে। যা ব্যক্তি এবং সমাজের জন্য
অনেক ঝুঁকিপূর্ণ।
নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগঃ এআই দিন দিন যত উন্নত হচ্ছে, এর
ব্যবহার এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা তত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম
বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ব্যবহারে যথাযথ নীতিমালা, মানবিক তদারকি সহ নিরাপত্তা
ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নয়তো প্রযুক্তির ভুল ব্যবহার অনাকাঙ্ক্ষিত কোন
সমস্যা বা দুর্ঘটনা ঘটাতে পারে।
মানবিক অনুভূতি ও বিবেচনার ঘাটতিঃ মানুষ যখন সিদ্ধান্ত নেয়, তখন এই
সিদ্ধান্ত হয় তার যুক্তির মাধ্যমে এবং আবেগ নৈতিকতা ও সামাজিক বাস্তবতাকে
বিবেচনা করে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এআই (Ai) এর মানুষের মতো মানবিক
অনুভূতি নেয়। তাই অনেক পরিস্থিতিতে Ai মানবিক প্রয়োজনগুলো ভালোভাবে
বুঝতে সক্ষম হয় না।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কি
কৃত্রিম বুদ্ধিমত্তা Ai এমন একটা আধুনিক প্রযুক্তি, যেটা যন্ত্রকে মানুষের কিছু
বুদ্ধিবৃত্তিক কাজ অনুসরণ করার শক্তি দেয় এবং বিভিন্ন ধরনের কাজকে তাড়াতাড়ি
করতে সাহায্য করে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা Ai এমন ভাবে তৈরি করা হয়েছে, যে এটা
মানুষের মতো চিন্তা করতে পারবে, মানুষের মত শিখতে পারবে,
বিশ্লেষণ করতে পারবে এবং সিদ্ধান্ত নিতে পারবে। মানুষ যেভাবে শেখে এবং
পরিস্থিতি মত নিজের সিদ্ধান্ত নিতে পারে। তেমনি এআইও বিপুল পরিমাণের তথ্য
বিশ্লেষণ করে। বিভিন্ন ধরনের প্যাটার্ন সনাক্ত করে, সেই তথ্যের উপর সিদ্ধান্ত
গ্রহণ করতে পারে। কিন্তু এআই মানুষের মত এত সচেতন না। এআই প্রোগ্রাম,
অ্যালগরিদম ও ডাটার মাধ্যমে কাজ করে। স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট,
সার্চ ইঞ্জিন, চ্যাটবট, নিজে চালিত যানবাহন, কৃষি ও অনলাইন কেনাকাটা ব্যবস্থা
সহ বিভিন্ন বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়। এআই এর কারণে আমাদের
সাধারণ জীবন, শিক্ষাজীবন, শিল্পক্ষেত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে
ভালো সুবিধা পাওয়া যাচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সংক্ষিপ্ত ইতিহাস
কয়েক দশকের গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা AI
আজ বিশ্বের সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে পরিণত হয়েছে। আর এর প্রভাব
ভবিষ্যতেও অনেক বাড়বে বলে ধারণা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের ধারণা
নতুন ভাবে তৈরি হয়নি। এই ধারণা বহুৎ বছর আগে থেকে বিজ্ঞানীরা তৈরি করার
চিন্তা করেছিলেন।
যা মানুষের মতো চিন্তা করতে পারবে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। কিন্তু এই
প্রযুক্তির উন্নয়ন শুরু হয়েছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। (Alan
Turing) যিনি ব্রিটিশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। তিনি ১৯৫০ সালে
একটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। সেখানে তিনি প্রশ্ন তুলেন
যন্ত্র কি চিন্তা করতে পারে?
এ থেকেই পরবর্তী সময়ে এআই গবেষণার ভিত্তি তৈরি হয়েছিল। তিনি টার্নিং টেস্ট
নামে একটা পরীক্ষার ধারণাও দিয়েছিল। যা যন্ত্রের বুদ্ধিমত্তা মূল্যায়ন করার
জন্য ব্যবহৃত হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ১৯৫৬ সালে (John
McCarthy) ব্যবহার করেছিলেন। এ সময় থেকে এআই গবেষণা স্বতন্ত্র হিসেবে পরিচিত
লাভ করেছিল।
এরপর বিজ্ঞানীরা মানুষের মতো চিন্তা করতে পারে এরকম কম্পিউটার তৈরির কাজ শুরু
করেছিল। তারপর কয়েক দশক ধরে Ai গবেষণায় অনেক উন্নতি ও পতন হয়েছিল। সমস্যাটা
হয়েছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও কম্পিউটার শক্তির অভাবে। কিন্তু পরবর্তীতে
ইন্টারনেট, শক্তিশালী কম্পিউটার
এবং অনেক বেশি ডেটার সহজলভ্যতার জন্য ২১ শতকে এসে Ai নতুন গতি পেয়েছিল।
বর্তমান সময়ে ডিপ লার্নিং, মেশিন লার্নিং সহ উন্নত মানের অ্যালগরিদমের
সাহায্যে এআই আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। যা শিক্ষাক্ষেত্র,
স্মার্টফোন, কৃষি কাজ সহ বিভিন্ন ধরনের প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে।
আমাদের প্রতিদিনের জীবনে AI এর ব্যবহার
প্রতিদিন আমরা Ai ব্যবহার করি। কিন্তু এটা আমরা অনেকেই জানিনা। যেমন
ধরেন স্মার্টফোন ব্যবহার শুরু করা থেকে শিক্ষা, বিনোদন, যোগাযোগ, কেনাকাটা
সহ প্রায় সকল প্রযুক্তিতে Ai এর ভূমিকা আছে। স্মার্টফোনে এআই ব্যবহার করা
হয়, সার্চ ইঞ্জিনে এআই ব্যবহার করা হয়,
সোশ্যাল মিডিয়াতে এআই ব্যবহার করা হয়, অনলাইন কেনাকাটা সহ আরো বিভিন্ন
ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিচে এর বিস্তারিত উল্লেখ করছি ভালোভাবে জেনে
নিবেন। এতে পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। আমাদের প্রতিদিনের জীবনে Ai এর
ব্যবহার কতটুকু।
স্মার্টফোনঃ স্মার্টফোনে এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত
হয়। যেমন ফেস আনলক, স্মার্ট ক্যামেরা, ভয়েস
কমান্ড, সক্রিয় ছবি তোলা সহ ফিঙ্গারপ্রিন্ট। এই প্রযুক্তি গুলো
ব্যবহার করা হয়, এআই এর মাধ্যমে।
সার্চইঞ্জিনঃ ইন্টারনেটে কোন তথ্য যখন আমরা খুঁজি। তখন এই সার্চ
ইঞ্জিন Ai এর সাহায্যে আমাদের প্রশ্নকে বুঝে। তারপর আমাদের প্রশ্নের উত্তর
দেখানোর চেষ্টা করে। এর কারণে আমরা দ্রুত আমাদের দরকারি তথ্যগুলো
খুঁজে পায়।
সোশ্যাল মিডিয়াঃ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এআইয়ের মাধ্যমে চালানো
হয়। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এআই ব্যবহার করে। ব্যবহারকারীর আগ্রহ
বুঝতে পারে এবং ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ভিডিও, বিজ্ঞাপন ও পোস্ট
দেখাতে সাহায্য করে।
শিক্ষাক্ষেত্রেঃ শিক্ষামূলক প্ল্যাটফর্ম অনেক আছে, যেগুলোতে এআই ব্যবহার
করা হয়। এআই ব্যবহার করে শিক্ষার্থীদের শেখার ধরন বিশ্লেষণ করা হয়
এবং তাদের জন্য সহজ ও উপযুক্ত শিক্ষার ব্যবস্থা তৈরি করা
হয়। এতে শিক্ষা গ্রহণের প্রক্রিয়া আরো সহজ হয় এবং কার্যকর হয়।
অনুবাদ ও ভাষা শিক্ষায়ঃ এআই এর মাধ্যমে অনেকগুলো প্ল্যাটফর্মে
ভাষা ঠিক করা যায়, ভাষা শেখা যায়, ভাষা সংশোধন ও বানান ঠিক করা হয়। এসব
প্লাটফর্মগুলোতে Ai ব্যবহারে ভাষার কারণে বাধা পাওয়া বিষয়গুলো দিন দিন
কমছে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হচ্ছে।
স্বাস্থ্যসেবায়ঃ শরীরের অসুখ ও রোগ শনাক্ত করতে, চিকিৎসা সহায়তা
দিতে এবং স্বাস্থ্য সংক্রান্ত সব তথ্য বিশ্লেষণ করতে এআই ব্যবহার করা
হয়। এআইয়ের মাধ্যমেই মূলত উন্নত মানের চিকিৎসা ব্যবস্থাগুলো চালানো
হচ্ছে। এগুলোর মাধ্যমে চিকিৎসকদের দ্রুত চিকিৎসা নিতে ও সিদ্ধান্ত
গ্রহণ করা সহজ হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা AI কি মানুষের চাকরি কেড়ে নেবে?
Ai দিন দিন যেভাবে উন্নতি লাভ করছে, তাতে অনেক মানুষের মধ্যে সাধারণ একটি
প্রশ্ন জমা হয়েছে। যে এআই কি ভবিষ্যতে মানুষের চাকরি কেড়ে নেবে? এই
প্রশ্নের উত্তর সরাসরি হ্যাঁ বা নায়ে দেওয়া যাবে না। কারণ এআই কিছু চাকরি
বা কাজের পরিবর্তন ঘটাতে পারে।
পাশাপাশি আবার নতুন চাকরি বা কাজের সুযোগ্য তৈরি করতে পারে। আগে ধরেন যেসব
কাজগুলো বারবার একই নিয়মে করতে হতো। যেমন ডাটা বিশ্লেষণ হতে পারে, ডাটা
এন্ট্রি হতে পারে, প্রশাসনিক কাজ সহ উৎপাদন প্রক্রিয়া ক্ষেত্রেও হতে পারে।
এইসব ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার কারণে।
এতে মানুষের চাহিদা কমতে পারে, তবে নতুন প্রযুক্তি আসার পরে। পুরনো কিছু
কাজ কমে গেলেও, নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এআই এর কারণে সফটওয়্যার উন্নয়ন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি,
মেসিন লার্নিংসহ বিভিন্ন পেশার চাহিদা বাড়াচ্ছে।
এছাড়া কাজের সৃজনশীলতা, মানবিক বিষয়, নেতৃত্ব, আবেগ ও জটিল সিদ্ধান্তগুলো
নেওয়ার ক্ষেত্রে মানুষের গুরুত্ব এখনো অনেক বেশি। এআই খুব দ্রুত কাজ
সম্পন্ন করতে পারে। যার কারণে মানুষ আরো গুরুত্বপূর্ণ কাজে ও সৃজনশীল কাজে
মনোযোগ দিতে পারে।
এআই চাকরির জগতে চাকরির ধরন পরিবর্তন করতে পারে এবং কিছু চাকরি ঝুঁকিতে
ফেলতে পারে। কিন্তু এটা আবার নতুন কর্মসংস্থান তৈরি করবে। এর জন্য নতুন
দক্ষতা অর্জন করতে হবে। ভবিষ্যতে কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য আপনাদেরকে
প্রযুক্তির সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে নেওয়া ও নতুন দক্ষতা অর্জন করা
শিখতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সতর্কতা
কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করার কারণে, এটা আমাদের জীবনের সাথে
জড়িয়ে থাকা কাজ সহজ ও দ্রুত করলেও। এটা ব্যবহার করার সময় আমাদের সতর্ক
থাকতে হবে এবং বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। যখন কৃত্রিম
বুদ্ধিমত্তা এআই ব্যবহার করবেন। তখন তথ্যগুলো ভুল না সঠিক,
তা বিবেচনা করে কোন জায়গায় উপস্থাপন করবেন। কারণ Ai অনেক সময়
গুরুত্বপূর্ণ তথ্য ভুল দেয়, যা বড় ধরনের ক্ষতি করতে পারে। তারপর এআই
প্ল্যাটফর্মগুলোতে নিজেদের ব্যক্তিগত কোন পাসওয়ার্ড, ছবি, ব্যাংকএকাউন্ট
বা নিজের পারসোনাল কোন তথ্য ছড়াবেন না।
এতে নিজের প্রাইভেসি বিপদের মুখে পড়তে পারে। যেকোন তথ্য নেওয়ার সময়
এআই এর উপর সম্পূর্ণভাবে নির্ভর করবেন না। বিশেষজ্ঞদের পরামর্শ নিবেন এবং
তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে বিশ্লেষণ করার মাধ্যমে গ্রহণ করবেন। কোন তথ্য
কৃত্রিম বুদ্ধিমত্তা (Ai) থেকে নিয়ে না দেখে ব্যবহার করবেন না।
ভালোভাবে দেখবেন, পড়বেন তারপর সেটাকে ঠিক করে নিজের প্রয়োজন মতো
ব্যবহার করবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন ভালো কাজে ব্যবহার করা যায়।
তেমনি খারাপ কাজেও ব্যবহার করা যায়। তাই কখনোই অন্যের ক্ষতি হয় বা
সমাজে নেতিবাচক প্রভাব পড়ে এরকম কাজ। এর মাধ্যমে করবেন না, সবসময় সতর্ক
থাকবেন।
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর সম্ভাবনা
বিশেষজ্ঞরা মনে করে ভবিষ্যতে এআই মানুষের জীবন সহ মানুষের কর্মক্ষেত্র
ও প্রযুক্তির উপর অনেক বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তারা মনে
করে ভবিষ্যতে এআইভিত্তিক শিক্ষাব্যবস্থা অনেক উন্নত হবে। এতে
শিক্ষার্থীরা ভালো দক্ষতা অর্জন করতে পারবে এবং তাদের শেখার গতি
ও ব্যক্তিগত শিক্ষা ব্যবস্থা আরো ভালো হবে। স্বাস্থ্য সেবায়
রোগসনাক্ত করতে ও চিকিৎসা উন্নত করতে।
এআই এর ব্যবহার আরো বাড়বে এবং খুব তাড়াতাড়ি চিকিৎসা প্রদান করা
সম্ভব হবে। কৃষি ও খাদ্য উৎপাদনেও এর প্রভাব বৃদ্ধি
পাবে। এআই ব্যবহার করার কারণে ফসলের রোগ নির্ণয় করা যাবে। কিভাবে
বেশি উৎপাদন করা যায় এবং ফসল থেকে ক্ষতি কম হয়, তা জানা সহজ হবে।
ব্যবসা, শিল্পখাত ও গবেষণায় এআই বিশ্লেষণ করতে, গ্রাহক সেবা দিতে,
উৎপাদন
এবং বাজার বাবস্থা সহ গবেষণার জটিল বিষয় সহজে বিশ্লেষণ করতে ও সমাধান
দিতে সাহায্য করবে। এজন্য বিশেষজ্ঞরা বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের
জন্য ভবিষ্যৎ সম্ভাবনা অনেক সুন্দর ও উজ্জ্বল হবে। তারা বলে
এআই এর মাধ্যমে যদি সঠিক পরিকল্পনা করা যায় এবং নৈতিক ব্যবহার ও দক্ষ
জনশক্তি তৈরি করা হয়। তবে এটা মানবজীবনকে অনেক সহজ, নিরাপদ ও উন্নতির
দিকে নিয়ে যাবে।
(FAQ) কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ AI এর সুবিধা কি কি?
উত্তরঃ এআইয়ের সুবিধা অনেক। তবে এর বড় সুবিধা হচ্ছে, খুব
তাড়াতাড়ি তথ্যের উত্তর, তথ্যের বিশ্লেষণ এবং তথ্যের সমাধান দিতে
পারে। কঠিন কাজগুলোকে সহজ এবং তাড়াতাড়ি করতে সাহায্য করে। এমনকি যেসব
কাজগুলো বারবার করতে হয়। সেগুলোকে সহজ করে বড় ধরনের খরচ বাঁচায়।
প্রশ্নঃ কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত কোথায় ব্যবহৃত হয়?
উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তা নেটওয়ার্ক ভিত্তিক বিভিন্ন ধরনের
কাজে ব্যবহার করা হয়। এগুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে।
যেমন শিক্ষায়, চিকিৎসায়, কৃষিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে
অনলাইন বিভিন্ন প্লাটফর্মে, কম্পিউটার ও স্মার্টফোনে।
প্রশ্নঃ AI ব্যবহার করলে কি হয়?
উত্তরঃ কঠিন কাজ তাড়াতাড়ি সহজে ও নির্ভুলভাবে করতে এআই ব্যবহার
করা যায়। এই ব্যবহার করলে এইসব কাজগুলো তাড়াতাড়ি করা যায় এতে
সময় ও শ্রম দুটোই বাচে। এছাড়াও এআই তথ্য বিশ্লেষণ করতে এবং কাজে
দক্ষতা বাড়াতে সাহায্য করে।
প্রশ্নঃ AI এর আবিষ্কারক কে?
উত্তরঃ আপনারা কি জানেন যে এআই এর একজন কোন আবিষ্কারক
নাই। কিন্তু তারপরেও কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থিকে AI এর
আবিস্কারক বলা হয়। কারণ তিনি সব প্রথম ১৯৫৬ সালে আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স এই শব্দ ব্যবহার করেছিল এজন্য।
আরো পড়ুনঃ ১৫ হাজার টাকা দামের মধ্যে মোবাইল
প্রশ্নঃ কৃত্রিম বুদ্ধিমত্তায় অ্যালগরিদম কি?
উত্তরঃ কৃত্রিম বুদ্ধিমত্তায় অ্যালগোরিদম হচ্ছে, পরিচালনা করার
জন্য নির্দিষ্ট একটা নিয়ম ও নির্দেশনার কোড। যার মাধ্যমে এআই
তথ্য বিশ্লেষণ করতে পারে, শিখতে পারে এবং সিদ্ধান্ত দিতে পারে। অর্থাৎ
অ্যালগরিদম এমন একটি ব্যবস্থা। যা এআইকে পরিচালনা ও কাজ করার
নির্দেশ করে এবং অ্যালগরিদম এর নির্দেশ অনুযায়ী, তখন এআই কাজ
করে।
মন্তব্যঃ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধা
আজকের এই আলোচনাটা ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা
অসুবিধা নিয়ে। আমাদের জীবনকে সহজ ও উন্নত করতে কৃত্রিম
বুদ্ধিমত্তা (AI) এর ভূমিকা অনেক বেশি। বর্তমান সময়ে সময় ও
পরিশ্রম বাচাতে এবং মেধা বাড়াতে এর কার্যকারীতা অনেক। কিন্তু এর এতো
ভালো দিক থাকার পরেও, যদি আমরা সতর্ক না থাকি, তাহলে এটা ব্যাক্তিজীবন,
সমাজ এবং দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই সবসময় এআই ভিত্তিক প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকতে হবে।
সতর্কতার সাথে সঠিক পরিকল্পনা নিয়ে নৈতিক ভাবে ব্যবহারের মাধ্যমে এআই
মানবজীবনকে সহজ, নিরাপদ ও উন্নতির দিকে নিয়ে যাবে। এছাড়াও পুরো
আলোচনাটি পড়লে আপনারা ভবিষ্যতে AI এর সম্ভাবনা, AI এর সতর্কতা,
কর্মজীবনে এর প্রভাব সহ আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা বিষয়। আর এর
ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url