হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান
হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান নিয়ে আজকের এই
আর্টিকেল। যাদের হোয়াটসঅ্যাপে ছবি লোড হচ্ছে না। তারা খুব সহজেই
কয়েকটি পদ্ধতিতে এই সমস্যার সমাধান করে নিতে পারবেন।
তাছাড়া হোয়াটসঅ্যাপের পিডিএফ খোলা না গেলে এবং হোয়াটসঅ্যাপে অডিও শোনা না গেলে
যা করা লাগবে তা বলা হবে। যাদের whatsapp এর এই সমস্যাগুলো আছে, তারা
আজকের আলোচনা ভালোভাবে দেখে নিবেন।
পেজ সূচিপত্রঃ হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান
- হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান
-
কিভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপে ছবি লোড হচ্ছে না?
-
কখন এই সমস্যা বেশি হয়?
-
ইন্টারনেট এবং প্রাইভেসি সংক্রান্ত বিষয়ে
-
পিডিএফ খোলা না গেলে যা করবেন
-
অডিও শোনা না গেলে যা করবেন
-
FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান
হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান
হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান আজকে আমি আপনাদেরকে দিব। অনেক
সময় অনেকের এই হোয়াটসঅ্যাপে ছবি লোডিং হয় না। আবার ডাউনলোড করলেও ছবি ডাউনলোড
করা যায় না। হোয়াটসঅ্যাপে এই সমস্যাগুলো হওয়ার পেছনে অনেক কারণ থাকে। যে
কারণগুলো জানলে খুব সহজেই এই সমস্যাগুলো ভালো করা যাবে।
হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ হচ্ছে, ইন্টারনেট সংযোগ দুর্বল
থাকা। এছাড়াও আরো কয়েকটি কারণে হোয়াটসঅ্যাপে ছবি লোড হয় না এবং ছবি
ডাউনলোড হয় না। সে কারণগুলো হচ্ছে, মোবাইল ফোনের স্টোরেজে জায়গা না থাকলে,
হোয়াটসঅ্যাপের পারমিশন বন্ধ থাকলে। ফোনের ডেট ও টাইম ভুল থাকলে। অ্যাপের মধ্যে
চিস জমে গেলে,
হোয়াটসঅ্যাপ আপডেট না থাকলে ও ফোনের ডাটা সেভার অন থাকলে, এই সমস্যা গুলো দেখা
দেয়। আবার কিছু ক্ষেত্রে whatsapp এর নিজস্ব সার্ভারে সমস্যা থাকলে এই
সমস্যা হয় তাও। যদি এই সমস্যাগুলোর মধ্যে কোন একটি সমস্যা হয়। তাহলে
কিভাবে আপনি এর সমাধান করবেন চলুন সে সমাধান ধাপে ধাপে জেনে নিই।
ইন্টারনেটের সমস্যা থাকলে যেভাবে সমাধান করবেন
যদি আপনার ইন্টারনেট ভালোভাবে কাজ না করে বা ইন্টারনেট সোলো থাকে। তাহলে কিন্তু
আপনার হোয়াটসঅ্যাপে ছবি ভালোভাবে লোড নিবে না। আবার ডাউনলোডও করতে পারবেন না।
তাই আপনার ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা এবং ইন্টারনেটের স্পিড ভালো আছে কিনা, তা
আগে চেক করবেন।
দরকার পড়লে অন্য কোন অ্যাপে ঢুকবেন, তারপর চেক করবেন ইন্টারনেট চলছে কিনা। এগুলো
দেখার পর যদি সমস্যা সমাধান না হয়। তাহলে আপনি আপনার ফোনের নেট বন্ধ করে। আবার
অন করবেন প্রয়োজন পড়লে ফোন রিস্টার্ট করে দেখবেন। অনেক সময় ফোন রিস্টার্ট
করলেই এই সমস্যা ভালো হয়ে যায়।
ফোনের স্টোরেজে জায়গা না থাকলে যেভাবে সমাধান করবেন
অনেক সময় ফোনের মেমোরিতে যদি জায়গা কম থাকে। তাহলে কিন্তু ছবি ডাউনলোড হয় না,
আবার ছবি লোডও হয় না। তাই এরকম সমস্যা যদি হয়। তাহলে আগে আপনি আপনার ফোনের
মেমোরি থেকে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ডিলিট করবেন।
তারপর আপনার ফোনের মেমোরির জায়গা ফাঁকা করবেন। জায়গা ফাঁকা করা হলে, আপনি
আপনার ফোনের ফাইল ম্যানেজার থেকে আপনার মেমোরিতে কতটুকু জায়গা আছে, তা চেক করে
দেখবেন। ছবি লোড এবং ডাউনলোড না হলে অনেক সময় এভাবে কাজ করলে এই
সমস্যা ভালো হয়ে যায়।
হোয়াটসঅ্যাপের পারমিশন বন্ধ থাকলে যেভাবে সমাধান করবে
অনেক সময় whatsapp এর পারমিশন বন্ধ থাকলে কিন্তু ছবি লোড হতে চাই না। আবার ছবি
ডাউনলোডও হয় না। এরকম সমস্যা যদি হয়, তাহলে আপনি আপনার ফোন
থেকে হোয়াটসঅ্যাপের হিস্টোরেজ পারমিশন চালু করে দিবেন। প্রথমে আপনি
আপনার ফোনের Settings এ যাবেন। এরপর Apps অপশনে যাবেন। তারপর Manage apps এই
অপশনে ক্লিক করবেন।
ভিতরে গিয়ে অনেক গুলো অ্যাপ দেখতে পাবেন। ওখানে whatsapp খুঁজে তার ওপর
ক্লিক করবেন। তারপর App Permissions অপশনে ঢুকবেন, সেখানে Files and media অপশনে
ক্লিক করবেন। ভিতরে যদি Don't allow করা থাকে, তবে Allow করে দিবেন। তারপর দেখবেন
আপনার হোয়াটসঅ্যাপে ছবি লোড হবে এবং ডাউনলোড করতে পারবেন।
ফোনে ডেট ও সময় ভুল থাকলে যেভাবে সমাধান করবেন
অনেক সময় উপরের পদ্ধতি গুলো এপ্লাই করার পরেও, হোয়াটসঅ্যাপের ছবি লোড হয় না
এবং ডাউনলোড করা যায় না। এর কারণ হতে পারে ফোনের ডেট ও সময় যদি ভুল থাকে
তাহলে। তাই আপনি আপনার ফোনের সেটিংএ যাবেন।
সেটিংএ গিয়ে অনেক ফোনে Date & time অপশন সামনে থাকে। আবার অনেক ফোনে
Additional settings এর মধ্যে Date & Time থাকে। সেখানে ক্লিক করে Set Time
Automatically এই অপশন চালু করে দিবেন। এ কাজ করলে আপনার হোয়াটসঅ্যাপের ছবি লোড
না হওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে।
অ্যাপে Cache জমা হলে সমস্যা হতে পারে
উপরের কারণগুলো ছাড়াও অনেক সময় হোয়াটসঅ্যাপের ছবি লোড হয় না অ্যাপে
চিস জমা থাকলে। এই সমস্যা বেশি দেখা যায়, যখন অনেকদিন ধরে whatsapp ব্যবহার
করা হয়। আর নিয়মিত এই অ্যাপের Cache পরিষ্কার করা হয় না। তখন আস্তে
আস্তে এই অ্যাপে চিস জমে বেশি হয়ে যায়। তখন এই সমস্যা দেখা দেয়। যদি এই
সমস্যার কারণে হয়,
তাহলে আপনাকে আপনার অ্যাপের মধ্যে গিয়ে। অ্যাপের চিস পরিষ্কার করতে
হবে। প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন। তারপর অ্যাপস অপশনে যাবেন।
তারপর ম্যানেজ অ্যাপসে যাবেন, সেখানে whatsapp খুঁজে বের করবেন। তারপর ক্লিক করে
ঢুকবেন সেখানে আপনি দেখতে পাবেন Clear data অপশন। এখানে ক্লিক করে Clear cache
করে দিবেন। খেয়াল রাখবেন যেনো Clear all data না হয়।
হোয়াটসঅ্যাপের সার্ভার বন্ধ থাকলে সমস্যা হতে পারে
মাঝেমধ্যে whatsapp এর সার্ভার যদি বন্ধ থাকে। তাহলে কিন্তু আপনার ফোনের
হোয়াটসঅ্যাপের ছবি লোডিং হতে সমস্যা হয়, আবার ডাউনলোডও করা যায় না। তাই এরকম
সমস্যা থাকলে, প্রথমে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আর অন্য মানুষের ফোনে
হোয়াটসঅ্যাপের একই সমস্যা হচ্ছে কিনা সেটা খেয়াল করবেন।
যদি অন্যদেরকে সমস্যা না হয়। শুধুমাত্র আপনার হয়, তাহলে আপনার ফোন অফ করে অন
করে দেখবেন। অনেক সময় ফোন অফ অন করলে হোয়াটসঅ্যাপের সমস্যা গুলো ঠিক হয়ে যায়।
এটা করেও যদি সমস্যার সমাধান না পান তাহলে হোয়াটসঅ্যাপ আনইন্সটল করে আবার ইন্সটল
করবেন।
কিভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপে ছবি লোড হচ্ছে না?
Whatsapp এ কেউ যদি আপনাকে ছবি দেয়। তাহলে সেই ছবি যদি গোল গোল
হয়ে ঘুরে। তারপরেও যদি ছবি লোডিং না হয়। তাহলে বুঝতে হবে, এটা ছবি লোড
না হওয়ার সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া অনেক সময় ছবি ঝাপসা দেখা যায়।
তার উপর ডাউনলোডিং আইকন দেখা যেতে পারে। অনেকক্ষণ ধরে ডাউনলোড আইকন ঘুরার
পরেও,
যদি ছবিটি লোড বা ডাউনলোড না হয়। তাহলে বুঝতে হবে ছবি লোড হচ্ছে না।
হোয়াটসঅ্যাপে ছবি বারবার ডাউনলোড করলেও। ডাউনলোড যদি না হয়, তাহলে বুঝতে
হবে ছবিটি লোড নিতে পারছে না। অনেক সময় হোয়াটসঅ্যাপে ছবি লোড না হতে পারলে
ডাউনলোড ফেল, can't download, প্লিজ ট্রাই এগেন লেটার,
এই ধরনের লেখাও দেখা দিতে পারে। এই সমস্যাগুলো যদি হয়, তাহলে আপনি খুব সহজে
বুঝে নেবেন। যে আপনার হোয়াটসঅ্যাপে ছবি লোড হচ্ছে না। আর এরকম সমস্যা
যদি আপনার দেখা দেয়। তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তা
উপর থেকে হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান এই পয়েন্ট দেখে
আসবেন।
কখন এই সমস্যা বেশি হয়?
এই সমস্যা সব সময় হয় না। কিন্তু মাঝেমধ্যেই কিছু কারণে ছবির লোড না
হওয়ার মতো সমস্যা হতে পারে। বেশিরভাগ ছবি লোড না হওয়া
সমস্যার কারণ হচ্ছে। ইন্টারনেট স্পিড কম থাকা বা ইন্টারনেট সংযোগ
বারবার ডিসকানেক্ট হয়ে যাওয়া। আবার কখনো কখনো
মোবাইলের মেমোরিতে জায়গা কম থাকলে,
আরো পড়ুনঃ মোবাইল ফোন গরম হওয়ার কারণ ও প্রতিকার
হোয়াটসঅ্যাপ আপডেট করা না থাকলে, ফোনের ডাটা সেভার বন্ধ করা থাকলে এবং
মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভার বন্ধ থাকলে, এই সমস্যা হতে
পারে। তাই এরকম সমস্যা যদি আপনার ফোনের হোয়াটসঅ্যাপে হয়। তাহলে
আপনি উপরের পদ্ধতি গুলো আপনার ফোনে অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনি এর সমাধান
পেয়ে যাবেন।
ইন্টারনেট এবং প্রাইভেসি সংক্রান্ত বিষয়ে
অনেক সময় হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ। ইন্টারনেট এবং প্রাইভেসি
সংক্রান্ত বিষয়ের উপরেও নির্ভর করে। যদি আপনারা এই সমস্যাটা বুঝতে না
পারেন। তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপের ছবি লোড হওয়ার সমস্যা বারবার
হবে। তাই আপনারা আপনাদের ইন্টারনেট আগে ভালোভাবে চেক করবেন।
কারণ অনেক সময় ইন্টারনেট ভালোভাবে কাজ না করলে বা মোবাইলের ডাটা স্পিড কম
থাকলে। এই ধরনের সমস্যা হতে পারে। তাছাড়া হোয়াটসঅ্যাপের মধ্যে মিডিয়া
অটো ডাউনলোড একটি সেটিং থাকে। এই সেটিং যদি বন্ধ করা থাকে, তবে
হোয়াটসঅ্যাপে ছবি ডাউনলোড হবে না। আবার অনেক সময় এই অপশনটা ওয়াইফাই এর
জন্য চালু থাকে।
যার কারণে মোবাইল ডাটা অন করলে ছবি লোড হয় না। অনেক সময় ফোনের
প্রাইভেসির কারণে অনেকেই, তাদের অজান্তে ফোনের সেটিংস এ গিয়ে অ্যাপের
পারমিশন বন্ধ করে রাখে। যার কারণে হোয়াটসঅ্যাপ থেকে ছবি লোড হয় না এবং
ডাউনলোডও করা যায় না। আরও একটি বিষয়ের জন্য এই সমস্যা হয়, তা
হচ্ছে কিছু কিছু ফোনে ডাটা সেভার চালু করা থাকে।
ডাটা সেভার চালু করা থাকলে হোয়াটসঅ্যাপ তার নিজস্ব কাজ ভালোভাবে করতে পারে
না। ফলে ছবি লোড এবং ডাউনলোড সমস্যা হতে পারে। তাই আপনারা
যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগ
ভালোভাবে চেক করবেন। ফোনের গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস ঠিক করে রাখবেন।
তাহলেই আপনার এ ধরনের সমস্যা খুব একটা থাকবে না।
পিডিএফ খোলা না গেলে যা করবেন
আপনার ফোনে কি পিডিএফ খোলা যাচ্ছে না? আপনার পিডিএফ খোলা না গেলে, এর
অনেকগুলো কারণ থাকতে পারে। এই কারণগুলো আপনি যদি ধরতে পারেন। তাহলে আপনি
এর সমাধান সহজে করতে পারবেন। চলুন পিডিএফ না খোলার কারণ এবং এর সমাধান
জেনে নেই।
অনেক সময় যে অ্যাপের মাধ্যমে আপনি পিডিএফ খুলছেন। সে অ্যাপটি সঠিকভাবে কাজ
করেনা। আবার পুরনো পিডিএফ যদি হয়, তাহলে সেটা সব সময় খোলা যায়
না। তাই আপনার ফোনের অ্যাপ ভালোভাবে কাজ করছে কিনা, তা চেক করে
নিবেন। অনেক সময় ঠিকভাবে পিডিএফ ফাইল ডাউনলোড না করতে পারলে ফাইল ওপেন
করা যায় না।
তাই ভালোভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করে ওপেন করার চেষ্টা করবেন। এগুলো
ছাড়াও আরো কয়েকটি কারণ আছে, যে কারণগুলোর জন্য হোয়াটসঅ্যাপে পিডিএফ খোলা
যায় না। কারণগুলো হচ্ছে কম্পিউটারে বা ফোনের মেমোরিতে জায়গা কম থাকলে।
পিডিএফ ওপেন নাও হতে পারে। তাই চেষ্টা করবেন এরকম সমস্যা হলে,
কম্পিউটার বা মোবাইল ফোনের মেমোরি হালকা ফাঁকা করে রাখতে। এছাড়াও অনেক
সময় পিডিএফ ফাইল এর নিরাপত্তার জন্য, এখানে পাসওয়ার্ড ব্যবহার করা
হয়। তাই পিডিএফ ফাইল ওপেন করার সময় যদি ওপেন না হয়ে পাসওয়ার্ড
চাই। তাহলে সঠিক পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তবেই আপনি এই পিডিএফ ফাইল খুলতে
পারবেন।
এইভাবে কাজ করার পরেও যদি সমস্যার সমাধান আপনি না পান। তাহলে সেই পিডিএফ
ফাইলটি আপনি অন্য ফোনে বা অন্য ডিভাইসে ওপেন করে দেখবেন। যদি অন্য
ফোনে এই পিডিএফ ফাইলটি খোলা যায়। তাহলে বুঝতে হবে ডিভাইসে সমস্যা
আছে। আর যদি খোলা না যায়। তাহলে বুঝতে হবে পিডিএফ ফাইলে সমস্যা আছে।
অডিও শোনা না গেলে যা করবেন
আপনি যদি অডিও শুনতে না পান? তাহলে আপনি আপনার ডিভাইসের ভলিউম চেক করবেন।
সেখানে ভলিউম কম বা মিউট করা আছে কিনা তা দেখবেন। এটা করার পরেও যদি
আপনি অডিও শুনতে না পান। তবে আপনি ফোন সাইলেন্ট করা আছে কিনা এ বিষয়টা
দেখবেন।
যদি ডু নট ডিস্টার্ব মোডে থাকে তবে তা অফ করে দিবেন। এগুলো ঠিক থাকার পরেও
যদি অডিও শুনতে না পান। তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন এবং সেটিং এ
গিয়ে ভলিউম বা মিডিয়া সেটিং ঠিক করবেন। কারণ অনেক সময় হোয়াটসঅ্যাপের
মধ্যে সেটিংস উলটপালট থাকলে সাউন্ড শোনা যায় না।
আরেকটি বিষয় হচ্ছে, ব্লুটুথ হেডফোন আপনার ফোনে কানেক্ট আছে, কি না খেয়াল
করবেন। এবারও যদি আপনি অডিও শুনতে না পান। তাহলে আপনি আপনার ফোন একবার
রিস্টার্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ আপডেট করে, Clear Cache করবেন। এতে
আশা করা যায় আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন।
FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপে ছবি লোড হচ্ছে না কেন?
উত্তরঃ বেশিরভাগ ইন্টারনেটের সমস্যার কারণে হোয়াটসঅ্যাপে ছবি লোড হয়
না। তাই আপনার যদি হোয়াটসঅ্যাপে ছবি লোড না হয়। তাহলে প্রথমে আপনি আপনার
ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা দেখবেন।
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপ সমস্যা হলে কি করব?
উত্তরঃ হোয়াটসঅ্যাপে যদি সমস্যা হয়। তাহলে প্রথমে আপনি আপনার
ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা দেখবেন। ইন্টারনেট কানেকশন ঠিক থাকলে ফোনটি
একবার রিস্টার্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ গুগল প্লেস্টোর থেকে আপডেট করে
নিবেন। যদি তারপরও সমস্যা থাকে, তবে হোয়াটসঅ্যাপ আনইন্সটল করে
আবার ইন্সটল করে দেখবেন।
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপ আপডেট হচ্ছে না কেন?
উত্তরঃ অনেক সময় হোয়াটসঅ্যাপ আপডেট হয় না। এর কারণ অনেকগুলো হতে
পারে। তবে বেশিরভাগ সমস্যা হয়, ইন্টারনেট কানেকশন ভালো না থাকলে। মোবাইলের
মেমোরিতে জায়গা না থাকলে, গুগল প্লে স্টোর অ্যাপে সমস্যা থাকলে। আবার
ফোনের ডেট টাইম ভুল থাকলে এই সমস্যা হয়। অনেক সময় পুরানা ফোনের জন্য
হোয়াটসঅ্যাপ আপডেট করা যায় না।
প্রশ্নঃ কেন হোয়াটসঅ্যাপে নতুন বার্তা দেখাচ্ছে না?
উত্তরঃ ইন্টারনেটের স্পিড খারাপ থাকলে, অনেক সময় হোয়াটসঅ্যাপে নতুন
এসএমএস দেখা যায় না। এই সমস্যা দেখা দিলে আপনি আগে ইন্টারনেট কানেকশন চেক
করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ডে নোটিফিকেশন বন্ধ থাকলে, অ্যাপ পারমিশনে
সমস্যা হলে। অথবা হোয়াটসঅ্যাপ আপডেট না করা থাকলে। এই সমস্যা দেখা দেয়, তাই
হোয়াটসঅ্যাপ আপডেট করবেন। অ্যাপ পারমিশন দিবেন এবং ফোনের ডেট এন্ড টাইম সঠিক
রাখবেন।
আরো পড়ুনঃ ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি
প্রশ্নঃ গ্যালারিতে ছবি দেখাচ্ছে না কেন?
উত্তরঃ অনেক সময় হোয়াটসঅ্যাপের গ্যালারিতে ছবি দেখা যায় না। এই
সমস্যাটা সমাধান করতে হলে আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনে সেটিংয়ে যেতে
হবে। সেটিংসে গিয়ে অ্যাপ অপশনে গিয়ে ম্যানেজ অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ
খুজবেন সেখানে অ্যাপ পারমিশনে গিয়ে ফাইল অ্যান্ড মিডিয়া Allow করে দিবেন। এতে
আপনার সমস্যা ঠিক হয়ে যাবে।
শেষ কথাঃ হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান
হোয়াটসঅ্যাপে ছবি লোড না হওয়ার কারণ ও সমাধান নিয়ে আজকের আটিকেলটি
লিখেছিলাম। আশাকরছি আপনাদের হোয়াটসঅ্যাপে ছবি কেন লোড হয় না। তার কারণ
জানতে পেরেছেন এবং এই সমস্যাগুলো থাকলে কীভাবে সমাধান করতে হবে তাও জানতে
পেরেছেন। বেশিরভাগ হোয়াটসঅ্যাপে সমস্যা হয়, ইন্টারনেট সংযোগ খারাপ
থাকলে। তাই হোয়াটসঅ্যাপে যদি কোন সমস্যা হয়।
তাহলে আগে আপনি আপনার ইন্টারনেটের স্পিড ঠিক আছে কিনা দেখবেন। ইন্টারনেট
কানেকশন ঠিক থাকার পরেও যদি সমস্যা থাকে। তবে আপনি উপরের পদ্ধতি গুলো আপনার
ফোনে এপ্লাই করতে পারেন। এই পদ্ধতি গুলো মেনে চললে আপনার অ্যাপের
সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আবার হোয়াটসঅ্যাপের সমস্যা
থাকলে ফোন রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়। তাই হোয়াটসঅ্যাপে সমস্যা হলে,
আপনিও আপনার ফোন রিস্টার্ট করে দেখবেন।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url