মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার

মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার। আজকের এই পুরো আলোচনার মধ্যে মোবাইল ফোন কেন গরম হয় এবং মোবাইল ফোন গরম হলে কি ক্ষতি হতে পারে।
মোবাইল-ফোন-গরম-হয়ে-যাচ্ছে-জানুন-কারণ-ও-প্রতিকার
সেই সাথে মোবাইল ফোন গরম হওয়া কি স্বাভাবিক এবং কখন মোবাইল ফোন গরম হলে সার্ভিস সেন্টারে দেখাতে হবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। তাই দেরি না করে চলুন মোবাইল ফোন গরম হওয়া বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিই।

পেইজ সূচিপত্রঃ মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার

মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার

মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো। বর্তমানে স্মার্ট ফোনগুলো ব্যবহার করার সময় গরম হওয়ার সমস্যাটা প্রায়ই দেখা যায়। কিন্তু অনেকেই আমরা আছি যারা এই গরম হওয়ার পেছনের কারণ সম্পর্কে জানিনা।
ফোন আসলে এমনি এমনি গরম হয় না।  ফোন গরম হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে এবং ফোন গরম হওয়া থেকে বাঁচতে হলে কিছু পদক্ষেপও আছে। মোবাইল ফোন যে কারনে গরম হয়। ফোন গরম হওয়ার অন্যতম কারণ হচ্ছে, ফোনটি গরম পরিবেশে ব্যবহার করা হলে। তারপর ফোন চার্জে রেখে ব্যবহার করলে।

নেটওয়ার্ক ভালোভাবে না পেলে বা নেটওয়ার্কের সমস্যা থাকলে। অনেক বেশি মোবাইল ফোনের ব্রাইটনেস বাড়িয়ে ব্যবহার করলে, হাই কোয়ালিটির গেম খেললে, অনেকক্ষণ ধরে ভিডিও দেখলে বা ভিডিও করলে, টানা অনেকক্ষণ ধরে ফোন ব্যবহার করলে, ফোনে অনেক ভারী অ্যাপ ইন্সটল করে ব্যবহার করলে ফোন গরম হয়।

মোবাইল ফোন এসব কারণে গরম হলে কিভাবে ফোন ঠান্ডা রাখবেন

ফোন অনেক বেশি গরম হলে আপনি সেই ফোনকে ঠান্ডা রাখতে ১০ থেকে ১৫ মিনিট অফ করে রাখবেন। এতে করে আপনার গরম হওয়া ফোন ঠান্ডা হবে। অবশ্যই ফোন চার্জে দেওয়ার সময় ব্যবহার করবেন না। চেষ্টা করবেন ফোনটি চার্জে দেওয়ার ৫ মিনিট আগে বন্ধ করে রাখার এবং চার্জ থেকে টানার পাঁচ মিনিট পর ফোনটি ব্যবহার করার। এতে করে আপনার ব্যাটারি ভালো থাকবে এবং ফোন গরম হওয়ার সমস্যা দূর হবে। 

তবে ফোন যদি চার্জে রেখে আপনি চালান, তাহলে সেটা আপনার ফোনের ব্যাটারির সমস্যা করবে এবং ফোন অনেক বেশি গরম হয়ে যাবে। তাই চার্জে রেখে ফোন চালাবেন না। অবশ্যই ফোন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন ফোনের যেসব ব্যাকগ্রাউন্ড অ্যাপ আছে, সেগুলো বন্ধ করে দিবেন। প্রয়োজন ছাড়া ব্রাইটনেস বেশি দিয়ে ব্যবহার করবেন না। ফোন ব্যবহার করার সময় টানা অনেকক্ষণ ব্যবহার করবেন না, মাঝেমধ্যে ফোনকে অফ রাখবেন।

ফোন গরম জায়গায় বা রোদে ব্যবহার করবেন না। খুব ভারী অ্যাপ ফোনে চালাবেন না, গেম খেলার সময় মাঝেমধ্যে ফোনকে অফ করে রেস্টে রাখবেন। হাই কোয়ালিটির গেম বেশি খেলবেন না। অনেকক্ষণ ধরে টানা ভিডিও করবেন না ও দেখবেন না। ফোন আপডেট করার সময় সতর্ক হয়ে আপডেট করবেন। কারণ অনেক সময় নতুন আপডেট আসলে সেই আপডেটে অনেক রকম সমস্যা থাকে। যে সমস্যা ফোনকে গরম করতেও পারে। 

যেসব ফোন অনেক বেশি গরম হয়, সেগুলোকে জিন্সের পকেটে বেশিক্ষণ রাখবেন না এবং ওইসব ফোনগুলোকে কিনবেন না। ফোন ব্যবহার করার সময় কোনো অ্যাপে যদি আপনি কাজ করেন। আর সেই অ্যাপে যদি কাজ করার সময় ফোন অনেক বেশি গরম হয়, তাহলে সেই অ্যাপকে আনইন্সটল করে দেবেন। আর যদি এগুলো সমস্যা না থাকে। তারপরও যদি আপনার ফোন গরম হয়, তাহলে অবশ্যই আপনি সার্ভিস সেন্টারে ফোনটিকে নিয়ে যাবেন এবং তাদেরকে দেখাবেন।

চার্জ দিলে মোবাইল গরম হয় কেন

চার্জে ফোন দিলে গরম হয় এ বিষয়ে আমরা অনেকে আছি যারা আসল তথ্য জানিনা। বর্তমান সময়ে যে স্মার্টফোনগুলো আছে। দেখবেন চার্জে দেওয়ার পর হালকা গরম হয় কিন্তু অনেকেই জানে না এই ফোন গরম হয় কেন এবং কি কারণে। এই না জানার কারণে অনেকেই ভয় পাই। আসলে বর্তমান সময়ে যেসব স্মার্টফোনগুলো তৈরি হচ্ছে সেগুলোর ব্যাটারীতে লিথিয়াম ও আয়রন থাকে।

এর কারণে যখন মোবাইল ফোনে চার্জ দেওয়া হয়। তখন ব্যাটারির চার্জ নেয়ার সময় কিছুটা গরম হয়। তারপর এই ফোনগুলোর চার্জার গুলো ফাস্ট চার্জিং হওয়ার কারণে অনেক তাড়াতাড়ি ব্যাটারির মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে এবং বেশি ভোল্টেজ ও কারেন্ট ব্যাটারিতে প্রবেশ করার কারণে। এই ব্যাটারি কিছুটা গরম হয়ে যায়। অনেকে আছে যারা ফোনকে চার্জে দিয়ে ব্যবহার করে।

চার্জে দিয়ে যদি ফোন টিপা হয়, যেমন ভিডিও দেখা গেম খেলা ইত্যাদি। তাহলে চার্জের সময় ব্যাটারের উপর ও ফোন ব্যবহার করলে ফোনের প্রসেসরের উপরেও চাপ পড়ে। যার কারণে ফোন অনেক বেশি গরম হয়ে যায়, যেটা ব্যাটারির সমস্যা করতে পারে। তাছাড়া আরও একটি কারণ আছে, মোবাইল চার্জে দিয়ে গরম হওয়ার পেছনে। সেটি হচ্ছে অরজিনাল চার্জার ব্যবহার না করে,

ডুবলিকেট বা কম কোয়ালিটির চার্জার ব্যবহার করা। এই ধরনের চার্জার ব্যবহার করার কারণে ব্যাটারীতে ভালোভাবে চার্জের ভোল্ট যায় না এবং সেটা অস্বাভাবিক হয়ে যায়। যার কারণে ব্যাটারি ক্ষতি হতে পারে ও অনেক গরম হওয়া সম্ভাবনা দেখা দেয়। তাছাড়া অনেকদিন ধরে যদি ব্যবহার করা হয়, ব্যাটারির সমস্যা থাকে অথবা ফোনের অ্যাপের ওভার লোড পড়ে, তাহলে ফোন চার্জে দিলে গরম হতে পারে।

ফোন বেশিরভাগ এইসব কারণেই গরম হয়ে থাকে। এসব বিষয়গুলো যদি আপনি খেয়াল করে সতর্ক হয়ে ব্যবহার করেন, তাহলে ফোন গরম হওয়ার সমস্যা থাকবে না। আর যদি ফোন হালকা গরম বা মাঝে মাঝে গরম হওয়ার সমস্যা না থাকে। মানে ধরেন যদি গরমটা স্বাভাবিক মাত্রায় না থাকে। এটা বারবার যদি গরম হয়, তাহলে কিন্তু এটা স্বাভাবিক গরম না। এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি ফোনটি সার্ভিস সেন্টারে দেখাবেন।

মোবাইল ফোন গরম হলে কি ক্ষতি হতে পারে

অনেকে আছেন যারা মোবাইল ফোন গরম হওয়ার বিষয়টাকে খুব একটা মনোযোগ দিয়ে দেখেন না। অনেকেই মনে করে এটা স্বাভাবিক বিষয়। জি হ্যাঁ যদি ফোন ব্যবহার করার সময় বা চার্জে দেওয়ার সময় ফোন হালকা গরম হয়, তাহলে এটা স্বাভাবিক। তবে এই ফোন যদি অনেক বেশি গরম হয়। যেমন ধরেন, ফোন হাতে নিলে অসহ্য লাগে। তারপর অনেকদিন ধরে যদি এই গরম হওয়ার সমস্যাটা থাকে, তাহলে এটা স্বাভাবিক বিষয় আর থাকবে না। 

তখন আপনাকে এই মোবাইল ফোনটি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ভালো করাতে হবে। ফোন যদি অনেক বেশি গরম হয়, তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে। ফোন যদি ঘন ঘন অনেক বেশি গরম হয়, তাহলে এটা ব্যাটারির উপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। তাছাড়া ফোন বেশি গরম হলে, এটা ফোনের কার্যক্ষমতাকে অনেক কমিয়ে দিতে পারে। যার কারণে ফোন স্লো হয়ে যাওয়ার সমস্যা হতে পারে।

অনেক সময় বেশি গরম হওয়ার কারণে ফোন অটোমেটিক বন্ধ হয়ে যায়। অনেক সময় ধরে যদি এই গরম হওয়ার সমস্যা থাকে, তাহলে এটা মাদারবোর্ড প্রসেসর এবং ডিসপ্লের সমস্যা করতে পারে। এমনকি ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফোন যদি অনেক বেশি গরম হয়ে যায়, তাহলে সে অবস্থায় ফোন না চালিয়ে অফ করে ঠান্ডা হতে দিবেন। আর যদি এই সমস্যা অনেক বেশি হয়, তাহলে অবশ্যই আপনি মেকারের দোকানে ফোনটি দেখাবেন।

ডাটা চালু করলে মোবাইল গরম হয় কেন

মোবাইল ফোনের ইন্টারনেট যখন চালু করা হয়, তখন ফোনের মধ্যে থাকা নেটওয়ার্ক চিপ ফোনের প্রসেসর এবং ব্যাটারি এইগুলোর কাজ শুরু হয়। যার কারণে ফোন হালকা গরম হয়। মোবাইল ফোনের ডাটা চালু করার পর যদি অল্প গরম হয়, তাহলে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ডাটা চালু করার পর যদি ফোন অনেক বেশি গরম হয়,
তাহলে অবশ্যই একটু খেয়াল করতে হবে। মোবাইল ফোনে ডাটা চালু করলে মোবাইল ফোন গরম হওয়ার কারণ হতে পারে, নেটওয়ার্কের সিগন্যাল খারাপ হওয়া। নেটওয়ার্কের সিগন্যাল যদি খারাপ হয়, তাহলে ফোন অতিরিক্ত চেষ্টা করে নেটওয়ার্ক ধরে রাখার। যার কারণে ফোনের ব্যাটারি, প্রসেসর ও নেটওয়ার্ক চিপের ওপর অনেক চাপ পড়ে।

যার কারণে ফোন গরম হতে পারে। তাছাড়া ফোনের ডাটা চালু করলে ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপগুলো থাকে। সেসব অ্যাপ ডাটা ব্যবহার করে, ফলে মোবাইল গরম হয়। এছাড়াও ডাটা চালু করার পর যদি ভিডিও করা হয় বা লাইভ করা হয়, তাহলে ফোন আরো গরম হতে পারে। এরকম গরম হলে অবশ্যই ফোনকে অফ করে ঠান্ডা হতে দিবেন।

আর যদি এরকম সমস্যাটা আরো বেশি হয় ও ফোন যদি অনেক বেশি গরম লাগে, তাহলে অবশ্যই যেসব অ্যাপ অটোমেটিক ডাটা ব্যবহার করছে। মানে যেগুলোকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বলা হয়। সে অ্যাপ গুলো বন্ধ করবেন। নেটওয়ার্ক ঠিক মত পাচ্ছে কিনা সেটা যাচাই করবেন। তারপরেও যদি গরম হওয়ার সমস্যা ভালো না হয়, তাহলে মোবাইল সার্ভিস সেন্টারে দেখাবেন।

কোন সময় মোবাইল ফোন গরম হওয়া স্বাভাবিক

আমরা অনেকেই মোবাইল ফোন ব্যবহার করার সময়। ফোন গরম হলে অনেক ভয় পেয়ে থাকি। যে ফোনের কোন সমস্যা হলো নাকি? ফোন তো আসলে সব সময় ঠান্ডা থাকে না। যখন ব্যবহার করা হয়, তখন স্বাভাবিকভাবেই ফোন হালকা গরম হতে পারে। কারণ ফোন ব্যবহার করার সময় ফোনের মধ্যে থাকা প্রসেসর, ব্যাটারি, নেটওয়ার্ক ইত্যাদির কাজ চলে।

আর এই কাজ চলাকালে স্বাভাবিকভাবেই সেখানে তাপ তৈরি হয়। যার কারণে ফোন গরম হতে পারে, তবে মোবাইল ফোন গরম হওয়ার কিছু স্বাভাবিক বিষয় থাকে। এগুলোর বাইরে যদি ফোন অনেক বেশি গরম হয় বা সমস্যা হয়। তাহলে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে মোবাইল ফোন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।

কোন অবস্থায় ফোন গরম হলে, আপনি এটাকে স্বাভাবিক ভাববেন। আপনার ফোন চার্জে দেওয়ার সময় হালকা গরম হতে পারে। কারণ এ সময় ব্যাটারির মধ্যে বিদ্যুৎ অনেক দ্রুত গতিতে প্রবেশ করে। তাই স্বাভাবিকভাবেই ব্যাটারি হালকা গরম হয়। তারপর আপনার ফোনে যদি উচ্চ গ্রাফিক্সের গেম, ভিডিও এডিটিং অ্যাপ অথবা বড় ভারী ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়।

তাহলে তা আপনার ফোনের প্রসেসরের উপর চাপ পড়ে। যার কারণে ফোন স্বাভাবিকভাবেই হালকা গরম হতে পারে। ফোনে অনেকক্ষণ ধরে ভিডিও দেখলে বা ভিডিও করলে, ফোন স্বাভাবিকভাবেই হালকা গরম হতে পারে। ফোনে নেটওয়ার্কের সমস্যা হলে, ফোন হালকা গরম হতে পারে। এছাড়াও যেটা কমন বিষয় সেটা হচ্ছে গরম আবহাওয়াতে ফোন ব্যবহার করলে,

স্বাভাবিকভাবেই ফোন গরম হতে পারে। এই সময়গুলোতে যদি আপনার ফোন গরম হয়, তাহলে এগুলো স্বাভাবিক। আর যদি ফোন অনেক বেশি গরম হয় এবং এই সমস্যাটা যদি অনেক ঘন ঘন হয়। ফোন হাতে নেওয়ার পর যদি হাতে অসহ জ্বালা হয়। ফোনে কাজ না করলেও ফোন এমনি এমনি গরম হয় এবং অটোমেটিক ফোন বন্ধ হয়ে যায়, তাহলে এটা স্বাভাবিক না। এরকম সমস্যা হলে আপনি ফোনের সার্ভিস সেন্টারে দেখাবেন।

মোবাইল ফোন গরম হলে ফ্রিজে রাখা যাবে কি

মোবাইল ফোনে গেম খেলার সময় ফোন অনেক গরম হয়ে যায়। আবার অনেক সময় অন্য কোন কাজ করলেও ফোন গরম হয়ে যায়। আর এই গরম হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি সেই ফোনকে ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিই। কিন্তু আমরা কি জানি, যে এটা আসলে ফোনের জন্য ভালো না খারাপ? আমরা ভাবি যে ফোন গরম হলে, সেটাকে ফ্রিজে তাড়াতাড়ি রেখে দিলেই।

ফোন ঠান্ডা হয়ে যায় এবং এটা ফোনের জন্য ভালো। কিন্তু আসলে এটা ফোনের জন্য ভালো না বরং ক্ষতি হতে পারে। কেন মোবাইল ফোন গরম হলে ফ্রিজে থাকলে ক্ষতি হয় বা ফ্রিজে রাখা যাবে না। গরম মোবাইল ফোন ফ্রিজে যদি রাখেন, তাহলে এটা সেই গরম ফোনের ভেতরে পানি জমাতে পারে। যেটা মাদারবোর্ডের সমস্যা করতে পারে এবং শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাও থাকে।

ফ্রিজে গরম ফোন রাখলে, এটা ফোনের ব্যাটারির সমস্যা করতে পারে। কারণ এখনকার ফোন গুলোর মধ্যে যে ব্যাটারি গুলো থাকে। সে ব্যাটারিগুলো লিথিয়াম ও আয়রন দিয়ে তৈরি করা হয়। ব্যাটারি গরম হওয়ার পর হঠাৎ করে যদি ঠান্ডা জায়গায় রাখা হয় যেমন ফ্রিজে, তাহলে এই ব্যাটারির রাসায়নিক স্বাভাবিকতা নষ্ট হতে পারে এবং ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে। 

হঠাৎ গরম থেকে ঠান্ডা আবহাওয়া পেলে এটা ফোনের ডিসপ্লের উপর চাপ ফেলবে। সেই সাথে এটা টাচ করার সময় সমস্যা দেখা দিতে পারে এবং ভেতরের যে যন্ত্রপাতি গুলো থাকে। সেগুলোর সমস্যা করতে পারে। তাই গরম ফোন ফ্রিজে না রেখে সেটাকে বন্ধ করে স্বাভাবিকভাবে ঠান্ডা হতে দিতে হবে। তা না হলে ফোনের সমস্যা হতে পারে। এ জন্য মোবাইল ফোন গরম হলে ফ্রিজে রাখা উচিত না।

কখন সার্ভিস সেন্টারে ফোন নিয়ে যেতে হবে

ফোন ব্যবহার করার সময় যদি এটা স্বাভাবিকভাবে গরম হয়, তাহলে এটা কোন খারাপ বিষয় না। তবে এই ফোন ব্যবহার করার সময় যদি অনেক বেশি গরম হয়। আবার ব্যবহার না করলেও যদি ফোন গরম হয়, তাহলে অবশ্যই আপনাকে তখন এই ফোন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। কি কি সমস্যা দেখা দিলে আপনি এই ফোন সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। প্রথম সমস্যাটি হচ্ছে, যদি ফোন ব্যবহার করার সময়,

অনেক বেশি গরম হয়ে যায় ও হাতে নিয়ে রাখতে সমস্যা হয়। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে, ফোনে কোন ধরনের কাজ না করলেও ফোন এমনি এমনি যদি গরম হয়। তৃতীয় সমস্যাটি হচ্ছে, ফোনের ব্যাটারি ফুলে গেলে। যেমন ফোনের পিছন দিকের কভার ফুলে উঠলে এবং ডিসপ্লের সামনের দিকে চেড়ে গেলে। ফোন চার্জে দেওয়ার পর চার্জ হতে অনেক সময় লাগলে, চার্জ দেওয়ার সময় ফোন অনেক বেশি গরম হয়ে গেলে, ফোন অটোমেটিক বন্ধ হয়ে গেলে।

চার্জ হতে হতে চার্জ হওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ফোন চালানোর সময় বারবার হ্যাং করলে। ফোনে কোনো ধরনের অ্যাপ চালানোর সময় যদি ফোন অনেক গরম হয়। তারপর ফোন চালানোর সময় অনেক তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। এই রকম সমস্যাগুলো যদি দেখা দেয়, তখন আপনি দেরি করবেন না। তাড়াতাড়ি সার্ভিস সেন্টারে আপনার ফোন নিয়ে গিয়ে ভালো করাবেন। তা না হলে এটা আপনার ফোনের বড় ধরনের ক্ষতি করতে পারে।

মোবাইল গরম হওয়া নিয়ে আলোচিত প্রশ্নের উত্তর/FAQ

প্রশ্নঃ মোবাইল বেশি চার্জ দিলে কি হয়?
উত্তরঃ অনেকেই ভাবেন মোবাইলে বেশি চার্জ মানে ১০০% চার্জ করলে ভালো। তবে এটা বিশেষজ্ঞরা মোটেও ভালো বলেনি। তারা বলেছেন এইভাবে চার্জ দিলে ব্যাটারির আয়ু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার অনেকেই আছে, যারা সারারাত মোবাইল ফোনে চার্জে দিয়ে রেখে দেয়। এটা মোটেও ভালো বিষয় না। এটা ব্যাটারির বড় ধরনের সমস্যা করতে পারে। যার কারণে ব্যাটারি ফুলে যায়। ব্যাটারীতে চার্জ থাকে না, আরো অনেক ধরনের সমস্যা হয়।

প্রশ্নঃ মোবাইল অতিরিক্ত গরম হয় কেন?
উত্তরঃ মোবাইল অতিরিক্ত গরম হওয়ার কারণ হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা থাকা। অনেক ভারী অ্যাপস ব্যবহার করা, ডাটা অন করে অনেকক্ষণ ধরে ভিডিও দেখা বা ভিডিও করা। হাই গ্রাফিক্সের গেম খেলা, চার্জে দিয়ে মোবাইল ফোন টিপা। অতিরিক্ত গরম জায়গাতে মোবাইল ফোন চালা ইত্যাদি কারণে মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। 

প্রশ্নঃ মোবাইল ফোন বেশি গরম হলে সমস্যা আছে কি?
উত্তরঃ মোবাইল ফোন আপনি যদি অনেক বেশি ব্যবহার করেন এবং এটা যদি নিয়ম না মেনে এর ওপর অনেক বেশি চাপ ফেলেন। তাহলে এটা অতিরিক্ত গরম হতে পারে। যার কারণে এটা আপনার ফোনের প্রসেসর, ব্যাটারির এবং ডিসপ্লের উপর খারাপ প্রভাব ফেলবে। ফলে আপনার ডিসপ্লে সমস্যা, প্রসেসরের সমস্যা এবং ব্যাটারির সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত গরম হলে ফোনকে বন্ধ করে ঠান্ডা হতে দিবেন। আর যেগুলো ভারী অ্যাপস সেগুলো কম ব্যবহার করবেন।

প্রশ্নঃ ব্যাটারি ফুলে গেলে সমস্যা আছে কি?
উত্তরঃ জি হা ব্যাটারি যদি ফুলে যাই, তাহলে অবশ্যই তাড়াতাড়ি আপনি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এটি ভালো করাবেন। তা না হলে এটা আপনার ফোনের বড় ধরনের সমস্যা করতে পারে। এমনকি আপনারও বড় ধরনের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই ব্যাটারি যদি ফুলে যায়, তাহলে দেরি করবেন না তাড়াতাড়ি এটা ঠিক করে নিবেন।
প্রশ্নঃ মোবাইল ফোন হঠাৎ বন্ধ হয়ে যায় কেন?
উত্তরঃ অনেকগুলো কারণেই মোবাইল ফোন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে মোবাইল ফোনের ব্যাটারির যদি সমস্যা থাকে বা ফুলে যাই, তাহলে ফোন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। অতিরিক্ত ফোন গরম হয়ে গেলে ফোন নিজে নিজেই বন্ধ হয়ে যেতে পারে। ফোনের নতুন আপডেট আসলে এবং সেই আপডেটের সমস্যা থাকলে, ফোনের মেমোরিতে যদি জায়গা না থাকে। তাছাড়া মাদারবোর্ড বা হার্ডওয়্যারের যদি কোন সমস্যা হয়, তাহলে ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে।

মন্তব্যঃ মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার

আজকে আমি এই আলোচনাতে মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি মোবাইল ফোন কেন গরম হয় এবং কি কারনে গরম হয় এবং কিভাবে আপনি এই সমস্যাগুলো দূর করবেন ও মোবাইলকে ঠান্ডা রাখবেন। তার সকল বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আপনার ফোন যদি ঘন ঘন গরম হয় এবং ব্যাটারি ফুলে যায়। অথবা ফোন না চালিয়েও যদি ফোন গরম হয়, তাহলে অবশ্যই আপনি সেটাকে স্বাভাবিক ভাবে নিবেন না।

এরকম অস্বাভাবিক সমস্যা দেখা দিলে আপনি তাড়াতাড়ি মোবাইল ফোনের সার্ভিস সেন্টারে আপনার ফোনটিকে নিয়ে যাবেন এবং সেখানে ফোনটির সার্ভিস করাবেন। তা না হলে আপনার ফোনের বড় ধরনের সমস্যা হতে পারে। এটা আপনার ফোনের জন্য ভালো এবং আপনার জন্য ভালো হবে। আশাকরছি আজকের এই তথ্যভিত্তিক আলোচনাটি আপনার কাছে ভালো লেগেছে। এরকম আরো তথ্য ভিত্তিক আলোচনা যদি আপনি জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত চেক করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url