ভিসার জন্য আবেদন করতে কি কি লাগে জানুন

ভিসার জন্য আবেদন করতে কি কি লাগে এবং ভিসা কিভাবে আবেদন করতে হয়, এর পুরো প্রক্রিয়া সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানাবো।
ভিসার-জন্য-আবেদন-করতে-কি-কি-লাগে
অনলাইনে ভিসা আবেদন করার নিয়ম সহ ভিসা রিজেক্ট হওয়ার কারণ সম্পর্কে জানাবো এবং ভিসা আবেদন করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে তাও বলবো। ভিসা সম্পর্কে সকল তথ্য জানতে চাইলে ভালোভাবে আজকের এই পুরো আলোচনা পড়বেন।

পেজ সুচিপত্রঃ ভিসার জন্য আবেদন করতে কি কি লাগে

ভিসার জন্য আবেদন করতে কি কি লাগে

আপনারা যারা ভিসার জন্য আবেদন করতে চাইছেন, তাদের জন্য এখন আমি ভিসার জন্য আবেদন করতে কি কি লাগে সেগুলো বলবো। আপনারা কম বেশি অনেকেই আছেন যারা ভিসা আবেদন করার জন্য কি লাগে তা জানেন না। যার কারণে গুগল, ইউটিউবে এ তথ্যগুলো জানার জন্য খুঁজে থাকেন।
আপনাদের সুবিধার জন্য ভিসার আবেদন করতে যা লাগে নিচে বলা হলো। আপনি যদি ভিসার জন্য আবেদন করতে যান তাহলে আপনার কিছু কাগজপত্রের দরকার হবে। এই কাগজপত্রগুলো আপনি যে দেশে ভিসা জন্য আবেদন করছেন। তার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।

১/পাসপোর্ট লাগবেঃ ভিসা আবেদন করার জন্য প্রথমেই আপনার পাসপোর্ট এর দরকার হবে। এই পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টে কমপক্ষে দুই থেকে তিনটি পৃষ্ঠা থাকা লাগবে। আপনার যদি পুরনো পাসপোর্ট থাকে, তবে সেটাও নিয়ে নেবেন। 

২/ভিসার আবেদন ফরমঃ প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা ভিসার ফরম থাকে। তাই আপনি যে দেশে ভিসা নিতে চাচ্ছেন, সে দেশের ভিসা ফর্ম তুলবেন। এই ভিসা ফর্ম আপনি অনলাইনে পূরণ করতে পারবেন। আবার হাতে কলমেও পূরণ করতে পারবেন। এই ভিসা ফর্ম আপনার সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন।

৩/পাসপোর্ট সাইজের ছবিঃ ভিসার ফরম পূরণ করার পর সেই ফর্মে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। নতুন করে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তুলে রাখবেন। কারণ ভিসা আবেদনের জন্য আপনার এই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

৪/জাতীয় পরিচয় পত্রঃ ভিসার আবেদন ফরম পূরণ করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র বা এর ফটোকপি লাগবে। যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে জন্ম সনদের কাগজ দিয়েও হবে। এই কাগজ আপনি যে দেশের নাগরিক তা প্রমাণ করতে ব্যবহার করা হবে।

৫/আর্থিক সামর্থের প্রমাণঃ ভিসা আবেদন করার সময়। আপনি বিদেশে গিয়ে নিজের খরচ চালাতে পারবেন কিনা, এই বিষয়ে ভিসা অফিস জানতে চাইবে। যার কারণে ভিসার আবেদন করতে আপনার শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এর প্রমাণ দিতে হবে। আর চাকরিজীবী হলে স্যালারি স্লিপ দেখাতে হবে।

৬/ভ্রমণের প্রমাণঃ অনেক সময় ভিসায় আবেদন করার জন্য আপনাকে আপনার ভ্রমণ করার প্রমাণ দেখাতে হতে পারে। যেমন ধরেন আপনি কিসের মাধ্যমে ভ্রমণ করবেন তার ফ্লাইট টিকিট, কোথায় থাকবেন সে হোটেল বা জায়গার ঠিকানা। সেখানে কি করবেন বা কি করতে যাচ্ছেন, তার প্রমাণ দিতে হবে।

৭/ভিসা ফি এর প্রমানঃ প্রতিটা দেশের ভিসা আবেদন করার জন্য একেক রকম ফি দেওয়া লাগে। তাই আপনি কোন দেশের ভিসা আবেদন করছেন। সে দেশের ফি যত লাগবে, সে পরিমাণ ফি জমা দেওয়ার পর। এর একটি প্রমাণ পত্র বা রশিদের কাগজ নিয়ে নিবেন, তারপর তা প্রমান হিসেবে জমা দিবেন। এই ফি কিন্তু ফেরতযোগ্য না।

৮/ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী কাগজপত্রের প্রমাণঃ ভ্রমণ ভিসার জন্য গেলে আপনাকে হোটেল বুকিং ফ্লাইটের টিকিট প্রমাণ হিসেবে দেখাতে হবে। স্টুডেন্ট ভিসার জন্য গেলে এডমিশন লেটার ও ফি জমার প্রমাণ দেখাতে হবে। কাজ বা চাকরির জন্য আপনাকে চাকরির অফার লেটার প্রমাণ পত্র হিসেবে দেখাতে হবে। আর যদি চিকিৎসার জন্য যান হাসপাতালের অ্যাপোয়েন্ট লেটার দেখাতে হবে।

এগুলো ছাড়াও আপনার অতিরিক্ত আরো কিছু কাগজপত্রের দরকার হতে পারে। যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ট্যাক্সের কাগজ, বিবাহিত বা অবিবাহিত প্রমাণপত্র ইত্যাদি। আপনি যেখানে গিয়ে ভিসা আবেদন করবেন। তাদের কাছ থেকে আরেকটু স্পষ্ট ভাবে জেনে নেবেন যে কি কি লাগবে। তখন সে হিসেবে আপনি কাগজপত্র রেডি করবেন, তারপর জমা দিবেন।

ভিসা পেতে কতদিন সময় লাগে

আপনি ভিসা আবেদন করবেন কোন দেশের জন্য, সে দেশের নিয়ম, সে দেশের ভিসার ধরন এবং আপনি ভিসা আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট দিবেন। এইগুলোর উপর নির্ভর করে ভিসা পেতে কিছুদিন কম বেশি হতে পারে। কিছু কিছু দেশ আছে, যেগুলোতে ভিসা প্রসেসিং করতে অনেক সময় লাগে।

আবার কিছু দেশ আছে, যেগুলোতে কম সময়ের মধ্যেই ভিসা দিয়ে দেয়। যদি আপনার কাগজপত্র ঠিক থাকে। তাহলে আপনি তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবেন। আর কাগজপত্রে ভুল থাকলে দেরি হতে পারে। তাছাড়া ভিসার ধরন হিসেবে সময় কম বেশি হতে পারে। টুরিস্ট ভিসা তাড়াতাড়ি পাওয়া যায়।

কিন্তু স্টুডেন্ট ভিসা ও কাজের ভিসা পেতে সময় বেশি লাগে। কিছু কিছু দেশের ভিসা আবেদন করার পর ইন্টারভিউ দেওয়া লাগে। যার কারণে ভিসা পেতে সময় বেশি লাগে। তবে সাধারণ ভিসার ধরন এবং ভিসা পেতে কত সময় লাগে, তার হালকা একটা ধারণা আমি আপনাদের দিবো। যেন আপনি আইডিয়া নিতে পারেন, কোন ভিসা কতদিনের মধ্যে পাওয়া যায়।

টুরিস্ট ভিসার জন্য আবেদন করার পর, এই ভিসা পেতে আপনার সময় লাগতে পারে ৭ থেকে ৩০ দিন। যদি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন। তবে এই ভিসা পেতে ৩ থেকে ৮ সপ্তাহ সময় লাগতে পারে। আপনি যদি কাজের জন্য বা চাকরি করার জন্য ভিসা আবেদন করলে। এই ভিসা পেতে আপনার ৪ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

তাছাড়া ব্যবসায়িক হিসেবে ভিসার আবেদন করলে, ৭ থেকে ৩০ দিনের মতো সময় লাগতে পারে। সব থেকে তাড়াতাড়ি ভিসা পাওয়া যায় চিকিৎসা ক্ষেত্রে। এই ভিসা পেতে আপনার ৭ থেকে ১০ দিন লাগতে পারে। অনেক সময় ২ থেকে ৩ দিনের মধ্যেও এই ভিসা পাওয়া যায়, তবে সেটা জরুরি অবস্থায়। আর কোন সমস্যা থাকলে, এটা ৭ থেকে ১ মাস সময় লাগতে পারে

ভিসা আসলে কি জানেন কি

ভিসা হচ্ছে একটি সরকারি অনুমতি প্রক্রিয়া। এটার দরকার হয়, যখন আপনি আপনার দেশ থেকে অন্য কোন দেশে যাবেন তখন। কোন দেশে গেলে সে দেশের সরকারের অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। এই অনুমতি পত্রটাই হচ্ছে ভিসা। শুধুমাত্র আপনার পাসপোর্ট থাকলেই আপনি বিদেশ যেতে পারবেন না। সে দেশের অনুমতি পত্র অর্থাৎ ভিসা লাগবে।

যেটা সে দেশের সরকার আপনাকে দিবে। কোনো দেশে গেলে, এই ভিসা লাগে কারণ। এই ভিসা প্রমাণ করবে, আপনি বৈধভাবে দেশে প্রবেশ করেছেন, সেই দেশের নিয়ম কানুন মেনে চলবেন। তাছাড়া এতে আপনার যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে। যা থেকে তারা আপনার পরিচয় প্রমাণ হিসেবে, তাদের কাছে রাখবে।

অনলাইনে ভিসা আবেদন ফরম

এখন কিন্তু আপনি সহজ ভাবেই আপনার সময় বাঁচিয়ে ঘরে থেকে অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে visa.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে ভিসার জন্য আবেদন ফরম পূরণ করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি ভিসার আবেদন ফরম পূরণ করার পাশাপাশি।

আপনি এখানে বিভিন্ন দেশের ভিসা সম্পর্কেও তথ্য জানতে পারবেন। আপনি চাইলে কিন্তু অনলাইন ছাড়াও ভিসার আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে সরাসরি ভিসা অফিসে যেতে হবে। সেখানে গিয়ে কোন দেশে যাবেন, সেই দেশের ভিসা ফরম নিয়ে পূরণ করতে হবে। এই ফর্ম পূরণ করার সময় অফিসের কর্মকর্তাদের পরামর্শ নিবেন।

তাছাড়া আপনি চাইলে এই ভিসা এজেন্সি বা দালালের মাধ্যমেও আবেদন করাতে পারবেন। এর জন্য আপনাকে ভিসা এজেন্সির কাছে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে। তারা তখন আপনার হয়ে ভিসা আবেদন ফরম পূরণ করবে। কিন্তু কোন এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসা এপ্লাই করার আগে সতর্ক থাকবেন। চেষ্টা করবেন ভরসাযোগ্য কোন এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করার।

ভিসা কিভাবে করতে হয়

ভিসা কিভাবে করতে হয় তা জানতে চেয়েছেন। ভিসা করতে হলে প্রথমে আপনি কোন দেশের ভিসা নিবেন তা নিশ্চিত করতে হবে। এরপর আপনি কোন ধরনের ভিসা নিবেন তা নিশ্চিত করতে হবে। যেমন ধরেন মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা, ব্যবসায়িক ভিসা ও কাজের ভিসা।

কোন দেশের কোন ভিসা নিবেন, সে ভিসার ধরন নিশ্চিত করার পর ভিসা অফিসে যাবেন। আপনি চাইলে ওয়েবসাইট থেকেও করতে পারেন। ওয়েবসাইট থেকে করলে অনলাইন ভিসা আবেদন ফরমে আপনার সকল তথ্য দিয়ে পূরণ করবেন। আবেদন ফরম পূরণ করা হলে, ভিসার জন্য যেসব কাগজপত্র দরকার তা জমা দেবেন।

জমা দেওয়ার পর ভিসার জন্য যে ফি নির্ধারণ করা থাকবে তা পরিশোধ করবেন। আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে এই ফি দিতে পারবেন। এরপর এই ফর্মটি সাবমিট করতে হবে। ভিসা ফর্ম সাবমিট হওয়ার পর, ভিসা প্রসেসিং এর জন্য অপেক্ষা করতে হবে।

আর যদি অফিসে গিয়ে করেন। তবে সেখান থেকে ফর্ম নিয়ে ফর্ম পূরণ করে, অফিসে জমা দিয়ে দিতে হবে। এভাবে সহজে আপনি আপনার ভিসা করে নিতে পারবেন। আর ভিসার জন্য আবেদন করতে কি কি লাগে তা জানতে চাইলে উপরের প্রথম পয়েন্ট টা পড়তে পারেন।

ভিসা রিজেক্ট হওয়ার কারণ

অনেকেই ভিসা আবেদন করেন তারপরে অনেকের ভিসা রিজেক্ট হয়ে যায়। এর কারণ অনেকগুলো হতে পারে। ভিসার আবেদন সাধারণ কিছু ভুলে এবং অসতর্কতার কারণে রিজেক্ট হয়ে যায়। আপনারা যেন আগে থেকেই, ভিসা রিজেক্ট হওয়ার কারণগুলো জেনে সতর্ক হয়ে ভিসা আবেদন করতে পারেন।

তার জন্য এখন আমি এই কারণগুলো আপনাদেরকে জানাবো। ভিসা আবেদন করার সময় ভুল তথ্য থাকলে, আপনাদের ভিসা রিজেক্ট হয়ে যাবে। আপনি বিদেশে গিয়ে আপনার খরচ চালাতে পারবেন কিনা। এর জন্য ব্যাংক ব্যালেন্সের স্টেটমেন্ট দেখানো লাগবে। যদি আপনার অর্থ কম থাকে,

তাহলে ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। নকল কাগজপত্র যদি জমা দেন, তাহলে ভিসা রিজেক্ট হতে পারে। এছাড়াও নকল কাগজপত্র জমা দিলে, এতে ভিসা রিজেক্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে কোনদিন আবেদন করলে, তখন সমস্যা হবে। যদি আপনি ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কারভাবে না বলতে পারেন।

তারপর যেগুলো উন্নত দেশের ভিসা। সেগুলোতে ইন্টারভিউ ভালোভাবে দিতে না পারেন। আবার আগে কোন ভ্রমণের অভিজ্ঞতা যদি যা থাকে। তাহলে ভিসার আবেদন বাদ হয়ে যেতে পারে। তাই ভিসায় যখন আবেদন করবেন। তখন এই কারণগুলো ঠিক করার চেষ্টা করবেন। আর ভিসা যখন আবেদন করবেন তখন সতর্ক থাকবেন।

ভিসা পাওয়ার জন্য যা করতে হবে

আপনি যদি কোন দেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেন। তাহলে এই ভিসা পাওয়ার জন্য আপনাকে ভালোভাবে, এই ভিসার জন্য আবেদন করতে হবে। ভালোভাবে ভিসার আবেদন বলতে আমি বুঝাচ্ছি। ভিসার আবেদন ফরমে আপনার তথ্যগুলো একদম সঠিকভাবে দিবেন।
আর আপনি কি কারণে ভ্রমণ করতে চাচ্ছেন সেই বিষয়টা উল্লেখ করবেন। কিছু ভিসাতে আপনার ব্যাংক ব্যালেন্সের স্টেটমেন্ট দেখতে পারে।তাই চেষ্টা করবেন ব্যাংকে টাকা বেশি রাখার। তারপর ভিসা আবেদন করার জন্য কাগজপত্র একেবারে পরিষ্কারভাবে, সঠিক নিয়ম মেনে জমা দিবেন।

ভুল তথ্য বা ভুয়া কোন তথ্য ভিসা আবেদনের জন্য দিবেন না। এতে আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে। তাড়াহুড়া করে ভিসার জন্য আবেদন করবেন না। ভিসা পাওয়ার জন্য আমি যেসব নিয়ম বললাম। এগুলো যদি আপনি মেনে ভিসা আবেদন করেন, তাহলে আপনার ভিসা পেতে সহজ হবে।

ভিসা আবেদন করতে কত টাকা লাগে

আপনারা কমবেশি অনেকেই আছেন যারা ভিসা আবেদন করতে কত টাকা লাগে তা জানেন না। ভিসা আবেদন করতে কত টাকা লাগে। এটা নির্ভর করে কোন দেশের ভিসা আপনি নিচ্ছেন, সে দেশের উপরে। কারণ একেক দেশের একেক রকম ভিসা আবেদনের ফি লাগে। তবে আপনি যদি ভারতে টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন।
ভিসার-জন্য-আবেদন-করতে-কি-কি-লাগে
তাহলে আপনার টাকা লাগতে পারে এক হাজার থেকে তিন হাজার। আর থাইল্যান্ডে ভিসা আবেদন করতে ৩ থেকে ৪ হাজার টাকার আশেপাশে খরচ হতে পারে। সিঙ্গাপুরে ২ থেকে ৩ হাজার টাকা লাগতে পারে। কিন্তু এই টাকার পরিমান সবসময় একরকম থাকে না। তাছাড়া আপনি যদি কোন এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসার আবেদন করেন।

তাহলে আপনার টাকা এমনিতেই বেশি লাগবে। তাই ভিসা আবেদন করতে কত টাকা লাগবে। তার সঠিকভাবে বলা যাচ্ছে না। ভিসা আবেদন করার জন্য কত টাকা লাগবে তা জানতে আপনাকে ভিসা অফিসে যেতে হবে। অথবা এজেন্সি বা দালালের সাথে কথা বলে জানতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, ভিসা আবেদন করার সময় আগে জেনে নিবেন।

এই ভিসার টাকা ফেরত দিবে কিনা। কারণ অনেক দেশের ভিসা আছে, যেগুলোতে আবেদন করার পর ভিসা না হলেও টাকা নিয়ে নেয়। ওই টাকা আর ফেরত দেয় না। তাই এই বিষয়ে আগে থেকেই জেনে নিবেন। তারপর ওই ভাবে প্রস্তুতি নিয়ে ভিসার জন্য আবেদন করবেন।

বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসা ফ্রি

আপনারা যারা জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ থেকে কোন কোন দেশের ভিসা ফ্রি। তাদেরকে এখন এই বিষয়ে বলা হবে। পাসপোর্ট রেংকিং এ বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থান ৯৫ স্থানে। আমাদের বাংলাদেশী পাসপোর্ট ধারীরা ভিসা ছাড়াই এখন প্রায় ৩৭ টি দেশে যেতে পারবে।

আপনার যদি বাংলাদেশী পাসপোর্ট থাকে। তাহলে আপনি যে দেশগুলোতে ভিসা ছাড়া যেতে পারবেন। সে দেশগুলোর নাম হচ্ছে নেপাল, মালদ্বীপ, নুউয়ে, সেশেলস, তিমুর, কম্বোডিয়া, ভুটান, বাহামা, বলিভিয়া, বাবাডোজ, জিবুতি, কুক আইল্যান্ড, ফিজি, গ্রেনাডা, হাইতি,

কোমোরো আইল্যান্ডস, কেনিয়া, শ্রীলঙ্কা, সামোয়া, টুভ্যালু, কিরিবাতি, ভানুয়াতু, মাইক্রোনেশিয়া। এছাড়াও আরো বেশ কিছু দেশ আছে যেগুলোতে আপনি ভিসা ছাড়াই যেতে পারবেন। কিন্তু একটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আর সেটা হচ্ছে আপনি যদি, এই দেশগুলোর মধ্যে কোনোটাতে যান। 

তাহলে আগে সেই দেশের ভিসার নিয়ম নীতি ভালোভাবে জেনে নিবেন। কারণ এইসব দেশের ভিসার নিয়ম নীতি মাঝে মধ্যেই পরিবর্তন হতে পারে। তাই আপনি এই সব দেশে যাওয়ার আগে, এই দেশগুলোর অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে, তাদের ভিসা বিষয়ে আপডেট তথ্য দেখে নিবেন। 

ভিসা কত প্রকার কি কি

কোনো দেশে আপনি যদি ভ্রমণ করতে যান এবং এই ভ্রমণ করার উদ্দেশ্য কি? ও কি কারণে ভ্রমণ করছেন এই সব বিষয়ের উপর নির্ভর করে ভিসার প্রকার অনেকগুলো হয়। যেমন ধরেন, আপনি যদি কোন দেশে ঘুরতে যান। অথবা আপনার আত্মীয় স্বজনের বাড়ি যান।

তাহলে এর জন্য আপনাকে যে ভিসা নিতে হবে, সেটা হচ্ছে টুরিস্ট ভিসা। আপনি যদি পড়ালেখা করার জন্য বিদেশে যেতে চান, তাহলে এর জন্য আপনাকে নিতে হবে স্টুডেন্ট ভিসা। আপনি যদি কোন ব্যবসায়িক কাজের জন্য বিদেশ যেতে চান, তাহলে আপনাকে বিজনেস ভিসা নিতে হবে।

এছাড়াও আপনি যদি বিদেশে চাকরি অথবা কাজ করার জন্য যান। তাহলে আপনাকে ওয়ার্ক ভিসা নিতে হবে এবং চিকিৎসা করাতে গেলে মেডিকেল ভিসা লাগবে। তাছাড়া আপনি এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার মধ্যে। অন্য আরেকটি দেশে কিছুক্ষণের জন্য অবস্থান করলে,

সেখানে আপনাকে ট্রানজিট ট ভিসা নিতে হবে। আর আপনি যদি কোন দেশে স্থায়ীভাবে বসবাস করতে চান। তাহলে আপনাকে রেসিডেন্স ভিসা নিতে হবে। আসল কথা হচ্ছে, আপনি কি কাজের জন্য বা কি উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশে যাবেন। তার ওপর নির্ভর করে এই ভিসা কয়েক প্রকার হতে পারে। 

সৌদি ভিসার দাম কত

আসলে সৌদি ভিসার দাম নির্ভর করবে আপনি যে প্রতিষ্ঠান থেকে ভিসা নিবেন তার ওপর। এই ভিসার দাম মাঝেমধ্যেই পাল্টানো হয়। যার কারণে কখনো কম। আবার কখনো বেশি হতে পারে। তাই নিশ্চিতভাবে বলা যাবে না যে সৌদি ভিসার দাম আসলে কত।

তবে আমি আপনাকে বর্তমান সময়ে ভিসার দাম সম্পর্কে হালকা একটা আইডিয়া দিবো। যেটা পরবর্তীতে এক রকম নাও থাকতে পারে। যদি আপনি সৌদি আরবের টুরিস্ট ভিসা নিতে চান, আপনাকে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা সহ সরকারি ফি দিয়ে প্রায় ১০ থেকে ২০ হাজার টাকা লাগবে।

আর আপনি যদি ওমরা ভিসা নিতে চান, তাহলে এই ভিসা নিতে আপনার ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে। আপনি যদি একাই তিন মাসের জন্য এন্ট্রি ভিসা নেন, তাহলে ১০ থেকে ১৫ হাজার টাকা। আর ফ্যামিলি নিয়ে হলে এই ভিসাতে আপনার ১৫ থেকে ৩০ হাজার টাকার বেশি লাগতে পারে।

আমি কিন্তু আগেই বলেছি, এই ভিসার দাম একেক এজেন্সিতে একেক রকম হতে পারে। তাছাড়া মাঝেমধ্যেই এই ভিসার দামগুলো পরিবর্তন হয়। যার কারণে আমার এই তথ্যের সাথে ভিসার দাম মিলতে নাও পারে। এজন্য ভিসা নেওয়ার আগে সৌদির অফিসিয়াল ভিসা ওয়েবসাইট থেকে, তাদের আপডেট তথ্য জেনে নেওয়া ভালো হবে।

ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা

ভিসা আবেদন করার সময় অনেক জন আছে, যারা ছোটখাটো ভুল করে। যার কারণে তাদের ভিসা বাতিল হয়ে যায়। আবার অনেকেই ভিসা আবেদন করতে প্রতারণার শিকার হয়। তাই আপনাদেরকে এখন এমন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে জানাবো।

যখন আপনি ভিসার জন্য আবেদন ফরম পূরণ করবেন। তখন সেখানে আপনি আপনার সকল তথ্য সঠিক দিবেন। ভুয়া কোন তথ্য ব্যবহার করবেন না। কারণ ভুয়া তথ্য ব্যবহার করলে ভিসা বাতিল হয়ে যেতে পারে। আর একবার বাতিল হয়ে গেলে পরবর্তীতে ভিসা পেতে কঠিন হবে।

ভিসার জন্য যখন অনলাইনে আবেদন করবেন। চেষ্টা করবেন অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করার, এতে প্রতারণার ঝুঁকি কম থাকবে। তাড়াতাড়ি ভিসা পাওয়ার আশায় অপরিচিত কোন দালাল বা চিনেন না এরকম মানুষের কাছে কাজ করাবেন না। কাগজপত্র জমা দিবেন,

তখন ভালোভাবে কাগজ সঠিক কি তা দেখে নিবেন। অবশ্যই ভিসা আবেদন করার আগে ভিসার শর্ত জেনে নিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, আপনার ব্যক্তিগত কোন তথ্য যেমন, পাসপোর্ট, ব্যাংকের স্টেটমেন্ট এগুলো কারো কাছে শেয়ার করবেন না। এতে করে আপনি থাকবেন নিরাপদে এবং ঝামেলা মুক্ত।

FAQ/ভিসা সম্পর্কে কিছু আলোচিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ভিসা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ আপনি চাইলে ভিসা অনলাইনের মাধ্যমে পাবেন, সরাসরি ভিসা দূতাবাসে গিয়েও পাবেন। আবার এজেন্টের মাধ্যমেও পেয়ে যাবেন। ভিসা আবেদন কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। যেমন অনলাইনে ভিসা আবেদন ফরম পূরণ করে, ভিসা দূতাবাসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসার আবেদন করে। এছাড়াও এজেন্সি বা এজেন্ট এর মাধ্যমে ভিসার আবেদন করে আপনি সহজে ভিসা পেয়ে যাবেন।
ভিসার-জন্য-আবেদন-করতে-কি-কি-লাগে
প্রশ্নঃ ভিসার জন্য কয়টি কাগজপত্র লাগে?
উত্তরঃ বিভিন্ন দেশের ভিসার ধরন হিসেবে ৫ থেকে ১০টির মতো কাগজপত্র লাগতে পারে। যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, ইনভিটেশন লেটারের প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট, আবেদন ফি এর রশিদ, যে উদ্দেশ্যে ভিসা নিবেন সেই উদ্দেশ্যজনক কিছু প্রমাণের কাগজ।

প্রশ্নঃ বাংলাদেশীদের জন্য জাপান ভিসা ফ্রি?
উত্তরঃ অনেকেই ভাবেন বাংলাদেশীদের জন্য জাপানের ভিসা হয়তো ফ্রি। কিন্তু এটা ভাবা যাবে না। জাপানে আপনি যদি যেতে চান বা যান, তাহলে অবশ্যই আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা নিয়েই সে দেশে আপনি যেতে পারবেন, তাছাড়া পারবেন না। তাই বলা যায় বাংলাদেশিদের জন্য জাপানের ভিসা ফ্রি না।

প্রশ্নঃ কোন দেশের ভিসা সবচেয়ে শক্তিশালী?
উত্তরঃ বর্তমানে সবচেয়ে শক্তিশালী ভিসা দেশ হচ্ছে জাপান। এই দেশটির প্রায় ১৯৫ টি দেশে ফ্রি ভিসার সুবিধা আছে। তাই বলা যায় জাপানের ভিসা সব থেকে বেশি শক্তিশালী। আশা করছি কোন দেশের ভিসা বেশি শক্তিশালী তা জানতে পেরেছেন।
প্রশ্নঃ সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করে কোন দেশ?
উত্তরঃ আপনারা প্রশ্ন করেছেন সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করে কোন দেশ? এর উত্তর দুই ভাবে হবে। যেমন আপনি যদি বাংলাদেশকে কোন দেশ বেশি ভিসা প্রত্যাখ্যান করেছে জানতে চান। তাহলে সেটার উত্তর হবে যুক্তরাষ্ট্র। আর আপনি যদি জানতে চান, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করে কোন দেশ, তাহলে উত্তর হবে ক্যামেরুন।

লেখকের মন্তব্যঃ ভিসার জন্য আবেদন করতে কি কি লাগে

আশাকরছি উপরের প্রথম পয়েন্টের আলোচনা থেকে আপনি ভিসার জন্য আবেদন করতে কি কি লাগে তা জানতে পেরেছেন। আপনারা যদি সঠিক তথ্য দিয়ে আপনাদের ভিসার আবেদন ফরম পূরণ করতে পারেন এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো যদি সঠিকভাবে জমা দিতে পারেন। তাহলে আপনার ভিসা খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আপনার তথ্যগুলো যদি সঠিক থাকে, তাহলে আপনার ভিসার আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম হবে।

তাই ভিসা আবেদন করার সময় ভুল তথ্য বা প্রতারণা করার চেষ্টা করবেন না। আরেকটি বিষয় ভিসা আবেদন করার সময় অপরিচিত কোন দালাল বা এজেন্সির মাধ্যমে করবেন না। এতে প্রতারণার ঝুঁকি থাকে, তাই পরিচিত কোন মানুষ অথবা নিজেই অফিসিয়াল ওয়েবসাইট অথবা সরকারি ভিসা অফিসে গিয়ে ভিসার জন্য আবেদন করার চেষ্টা করবেন। এতে আপনি নিরাপদে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজেই আপনার ভিসা পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url