কচু শাকের উপকারিতা ও অপকারিতা
কচু শাকের উপকারিতা ও অপকারিতা এবং গর্ভাবস্থায় কচু শাক খাওয়ার উপকারিতা কি এই
সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আমার এই আর্টিকেলের মাধ্যমে।
আপনি যদি কচু শাকের পুষ্টি গুনাগুন সম্পর্কে জানতে চান? তাহলে অবশ্যই আমার এই
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন। চলুন তাহলে কচু শাক ও কচু লতি সম্পর্কে
বিস্তারিত জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ কচু শাকের উপকারিতা ও অপকারিতা
- কচু শাকের উপকারিতা ও অপকারিতা
- গর্ভাবস্থায় কচু শাক খাওয়ার উপকারিতা
- FAQ/কচু শাক সম্পর্কে কিছু আলোচিত প্রশ্নের উত্তর
- কচু শাকের পুষ্টি গুনাগুন
- কচু শাক খেলে কি হয়
- কচুর লতির উপকারিতা কি
- কচুর লতির অপকারিতা কি
- কচু শাক খেলে কি এলার্জি হয়
- কচুর লতিতে কি এলার্জি আছে
- কচু শাক খেলে কি রক্তচাপ বাড়ে
- FAQ/কচু শাক সম্পর্কে আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্যঃ কচু শাকের উপকারিতা ও অপকারিতা
কচু শাকের উপকারিতা ও অপকারিতা
আপনারা কি জানেন কচু শাকের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে? আপনারা যদি
জানতেন, তবে কখনোই এই শাককে অবহেলা করতেন না। এই শাকের উপকারিতা অনেক বেশি। সঠিক
নিয়ম মেনে আপনারা যদি ভালোভাবে এই শাক রান্না করতে পারেন এবং পরিমাণ মতো খেতে
পারেন। তাহলে এখান থেকে আপনারা আপনাদের শরীরের জন্য অনেক পুষ্টি উপাদান পাবেন।
আরো পড়ুনঃ জায়ফল এর দাম? জায়ফলের ভালো ও খারাপ দিক
কারণ কচু শাকের মধ্যে অনেক বেশি খনিজ, ভিটামিন ও ফাইবার থাকে। এইসব
উপাদানগুলো শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে ও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
তবে এর এতো ভালো দিক থাকার পরেও এর কিছু খারাপ দিক আছে। তাই কচু শাক খাওয়ার
আগে কচু শাক সম্পর্কিত সকল তথ্য ভালোভাবে জেনে নিতে হবে। চলেন এই শাকের ভালো
এবং খারাপ উভয় দিকটি জেনে নেই।
কচু শাকের উপকারিতা
আপনারা যদি ভালোভাবে কচু শাক রান্না করে নিয়মিত অল্প পরিমাণে খেতে পারেন। তবে
কচু শাকের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদানগুলো আপনার শরীরে রক্তের ঘাটতি পূরণ করবে।
দাঁত ও হাড় শক্ত করবে, চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে, ডায়াবেটিস থাকলে তা
নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে এবং আপনার হজম শক্তি বাড়াবে।
সেই সাথে আপনার হৃদরোগ হওয়ার ঝুঁকি কমাবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
চুলের স্বাস্থ্য ভালো রাখবে, এমনকি যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান। তাদের জন্য
অনেক ভালো এই কচু শাক। মহিলাদের জন্য এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য
এই কচুর অনেক ভালো। কচুর শাক সঠিক নিয়ম মেনে খেলে এই উপকারী গুণগুলো
পাবেন।
কেননা কচু শাকের মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, বিটা
ক্যারোটিন, ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি, খনিজ উপাদান,
ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। এই উপাদানগুলো শরীরের অসুখ দূর করে শরীরকে
সুস্থ রাখতে সাহায্য করে। তাই আপনারা মাঝেমধ্যে ভালোভাবে কচুর শাক রান্না করে
অল্প করে খাওয়ার চেষ্টা করবেন।
কচু শাকের অপকারিতা
কচু শাক খেলে গলা ধরতে পারে বা চুলকাতে পারে। কারণ কচু শাকের মধ্যে অক্সালেট
থাকে। আর কচু শাক রান্না করার সময় যদি ভালোভাবে রান্না না করা হয়। তাহলে এটা
গলায় চুলকানি বা অস্বস্তি তৈরি করতে পারে। এর জন্য এই শাক রান্না করার পর বা
রান্না করার সময় লেবুর রস বা টক দিয়ে রান্না করতে হবে, নইতো গলা ধরবে।
তারপর কচু শাক যদি অনেক বেশি খাওয়া হয়। তাহলে শরীরের মধ্যে অক্সালেট জমতে পারে,
যেটা কিডনিতে পাথর তৈরি করতে পারে। বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য
অতিরিক্ত খাওয়া উচিত নয়। কচু শাক অনেক গ্যাস তৈরি করে। তাই যাদের গ্যাসের
সমস্যা আছে বা হজম শক্তি কম, তারা যদি এটা বেশি খায়।
তাহলে এটা পেটের মধ্যে গ্যাস তৈরি করতে পারে, সেই সাথে পেট ফোলা ভাব ও ডায়রিয়া
হতে পারে। এছাড়াও যাদের শরীরে আয়রনের পরিমাণ অনেক বেশি। তাদের জন্য কচু শাক
অতিরিক্ত খাওয়া উচিত নয়। কারণ শরীরের মধ্যে আয়রন বেড়ে গেলে সেটা স্বাস্থ্যের
জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
গর্ভাবস্থায় এমনিতেই গ্যাসের সমস্যা বেশি থাকে। আর এ সময় যদি কোন গর্ভবতী মা
কচু শাক বেশি খায়, তাহলে এটা তার পেটে গ্যাস এবং কিডনির সমস্যা তৈরি করতে পারে।
তাই গর্ভবতী মহিলার উচিত হবে, কচু শাক কম খাওয়া। আরও একটি সমস্যা বা অপকারিতা
আছে। যেটা কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিতে পারে, যেমন এলার্জি।
কচুর শাক খেলে কিছু মানুষের এলার্জির প্রতিক্রিয়া হতে পারে। যার কারণে শরীরে
চুলকানি, ত্বক লাল হওয় সহ শ্বাসকষ্ট হতে পারে। তাই যাদের কচু শাকে এলার্জি আছে,
তারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিবেন।
গর্ভাবস্থায় কচু শাক খাওয়ার উপকারিতা
কচু শাকের মধ্যে অনেক ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সহ
বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে। সঠিকভাবে যদি কচু শাকের তরকারি
রান্না করতে পারেন। তবে এইসব উপাদানগুলো শরীর ভালোভাবে পাবে এবং শরীরের পুষ্টির
ঘাটতি থাকলে তা পূরণ হবে। এইসব উপাদানগুলো একজন গর্ভবতী নারীর শরীরের জন্য অনেক
উপকারী।
কচু শাক গর্ভবতী মায়ের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে। পাশাপাশি গর্ভে থাকা
সন্তানের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। গর্ভাবস্থায় কচু শাক যদি
খাওয়া যায়, তবে শরীরে রক্ত বাড়বে। গর্ভবতী মায়ের দাঁত ও হাড়ের স্বাস্থ্য
ভালো থাকবে। এমন কি গর্ভে থাকা সন্তানেরেও দাঁত ও হাড় শক্ত
হবে। গর্ভাবস্থায় কচু শাক খাওয়া হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
এতে শরীর সহজে অসুস্থ হবে না। এই শাকে থাকা প্রাকৃতিক উপাদানগুলো সন্তানের সঠিক
বিকাশ হতে সাহায্য করবে এবং গর্ভবতী মা ও গর্ভে থাকা সন্তানের শরীরকে সতেজ,
সুস্থ ও শক্তিশালী করবে। কোষ্ঠকাঠিন্য থাকলে তাও কমবে, তবে এর এতো উপকারিতা
থাকার পরেও। গর্ভাবস্থায় কিন্তু এই শাক বেশি খাওয়া যাবেনা। কারণ এই শাক বেশি
খেলে গ্যাস হতে পারে।
FAQ/কচু শাক সম্পর্কে কিছু আলোচিত প্রশ্নের উত্তর
প্রশ্নঃ কচু শাক খেলে কি রক্ত বাড়ে?
উত্তরঃ কচু শাক শরীরের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। কারণ কচু
শাকের মধ্যে প্রচুর আয়রন থাকে। এই আয়রন শরীরের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা
বাড়ায়। যার কারণে শরীরে ভালো রক্ত উৎপন্ন হয় এবং শরীরের রক্তের ঘাটতি
থাকলে, সেটা পূরণ হয়ে যায়। তাই বলা যায় কচু শাক খেলে রক্ত বাড়ে।
প্রশ্নঃ কচু খেলে কি মোটা হয়?
উত্তরঃ কচুর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যার কারণে কচু খেলে
এই ফাইবার পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খিদা লাগেনা। এছাড়াও
কচুর মধ্যে ফাইবার থাকার পাশাপাশি এর মধ্যে ক্যালরির পরিমাণও কম থাকে। যার
কারণে শরীরে অতিরিক্ত চর্বি জমার সম্ভাবনা থাকে না। তাই বলা যায় কচু
খেলে মোটা হয় না। বরং এটা ওজনকে নিয়ন্ত্রণে বা ওজন কমাতে সাহায্য করে।
প্রশ্নঃ কোন শাক খেলে রক্ত হয়?
উত্তরঃ রক্ত বাড়নোর জন্য মূলত যেসব সবজির মধ্যে আয়রন, ভিটামিন বি১২ সহ
ফলেট বেশি পরিমাণে থাকে, সেইসব শাক খেতে হবে। যে শাক খেলে রক্ত হবে
শাকগুলোর নাম হচ্ছেঃ কচু শাক, পালং শাক, কলমি শাক, লাল শাক, পুঁইশাক, সিম
শাক। এই শাক গুলো আপনি যদি নিয়মিত খান। তাহলে শরীরে
রক্ত বাড়বে।
প্রশ্নঃ কচু শাকের ইংরেজি নাম কি?
উত্তরঃ আমাদের দেশে মূলত এই শাকের নাম কচু শাক বলা হয়ে থাকে। তবে এই
শাকের ইংরেজি নাম হচ্ছে Taro leaves টারো লেভেস। এছাড়াও কচু শাকের
বৈজ্ঞানিক নাম হচ্ছে Colocasia esculenta।
প্রশ্নঃ কচুতে কি কি ভিটামিন আছে?
উত্তরঃ কচু অনেক পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এর মধ্যে প্রচুর
পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান থাকে। এইগুলো শরীরের জন্য অনেক উপকারী হিসেবে
কাজ করে। কচুর মধ্যে যেসব ভিটামিন থাকে। সেসব ভিটামিনের নাম
হচ্ছেঃ ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স ও
ভিটামিন ই থাকে।
কচু শাকের পুষ্টি গুনাগুন
কচু শাকের পুষ্টি গুনাগুন সম্পর্কে আপনারা অনেকে আছেন যারা জানতে
চেয়েছেন। কচু শাক অনেক পুষ্টিকর একটি সবজি। এর মধ্যে
ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরো অনেক
রকমের পুষ্টি উপাদানে ভরপুর। এটা সঠিক নিয়ম মেনে যদি মাঝেমধ্যেই খাওয়া
হয়,
তাহলে এটা শরীরের জন্য অনেক উপকার করবে। এই কচু শাকের মধ্যে প্রচুর
পরিমাণে ভিটামিন সি থাকে। যার কারণে রোগ প্রতিরোধ করার ক্ষমতা
বাড়ে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত কচু শাক নিয়মিত খাদ্য তালিকায়
রাখা। চলুন কচু শাকের মধ্যে কোন কোন পুষ্টি গুনাগুন আছে সেগুলো সম্পর্কে
জেনে নিই।
| পুষ্টি উপাদানের নাম |
|---|
| ক্যালরি |
| পানি |
| প্রোটিন |
| কার্বোহাইড্রেট |
| ফ্যাট |
| ফাইবার |
| ভিটামিন এ |
| ভিটামিন সি |
| ভিটামিন কে |
| ক্যালসিয়াম |
| আয়রন |
| পটাশিয়াম |
| ম্যাগনেসিয়াম |
| ফসফরাস |
| ফলেট |
কচু শাক খেলে কি হয়
এখন আমি আপনাদেরকে কচু শাক খেলে কি হয় সে সম্পর্কে জানাবো। আপনি যদি কচু শাক
আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে এটা থেকে আপনার শরীর ও
স্বাস্থ্যের জন্য ভালো উপকার পাবেন। কারণ কচুশাক পুষ্টিগুনে ভরপুর একটি সবজি।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় চালতা খাওয়ার উপকারিতা
তবে এই সবজি থেকে উপকার পেতে হলে ভালোভাবে রান্না করতে হবে। কচু শাকের মধ্যে
প্রচুর পরিমাণে আয়রন আছে যা আপনার শরীরের রক্তশূন্যতা দূর করবে। আপনি যদি কচু
শাক খান, তাহলে (ভিটামিন এ) আপনার দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করবে ও রাতকানা
রোগ প্রতিরোধ করবে।
আপনার শরীরে ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করে আপনার দাঁত ও হাড় মজবুত করবে। নিয়মিত
কচু শাক খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফলে সহজে জ্বর, সর্দি,
কাশি ও ঠান্ডাজনিত অসুখ হবে না। কচু শাক রক্তপাত কমাতে সাহায্য করে, কারণ কচু
শাকের মধ্যে ভিটামিন কে থাকে।
আর ভিটামিন কে শরীরের রক্ত জমাট বাধাতে সাহায্য করে। যার কারণে অতিরিক্ত রক্তপাত
হওয়ার ঝুঁকি থাকে না। এই কচু শাক সহজেই হজম হয় ও পেটের হজম প্রক্রিয়া ভালো
থাকে। কোষ্ঠকাঠিন্য থাকলে তাও কমে যায়। যাদের রক্তচাপ সমস্যা আছে, তাদের জন্য
কচু শাক অনেক উপকারী।
কারণ কচু শাকের মধ্যে পটাশিয়াম থাকে। আর এই পটাশিয়াম রক্তকে স্বাভাবিক মাত্রায়
রাখে। এছাড়াও এটি যদি গর্ভবতী মহিলারা খায়, তাহলে গর্ভবতী মহিলার শরীরের
যে পুষ্টির ঘাটতি থাকে। সেই পুষ্টির ঘাটতি পূরণ সহ পেটে থাকা
সন্তানের মস্তিষ্কের স্নায়ু গঠন, হাড় ও দাঁতের সঠিক বিকাশে সাহায্য
করে।
কচুর লতির উপকারিতা কি
কচুর শাক খেলে যে উপকার পাওয়া যায় মূলত সেসব উপকার গুলোই আপনি কচুর লতির
মধ্যেও পাবেন। কারণ কচুর লতির মধ্যেও ফাইবার, ভিটামিন,
অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদান থাকে। তাই আপনারা
সঠিকভাবে কচুর লতি রান্না করে খেতে পারলে।
এইসব উপাদানগুলো থেকে ভালো উপকার পাবেন। কচুর লতি ভালোভাবে রান্না করে খেতে
পারলে। এটা আপনাদের শরীরকে সতেজ ও টাটকা রাখতে সাহায্য করবে। শরীরে পুষ্টির
ঘাটতি থাকলে, তা পূরণ করবে এবং কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করবে। সেই সাথে
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে,
চোখের দৃষ্টি শক্তি বাড়াবে, রক্তচাপের সমস্যা কমাবে ও ওজনকে নিয়ন্ত্রণে
রাখবে। এছাড়া অনেক উপকার কচুর লতি খেলে পাওয়া যাবেন। মাঝেমধ্যে অল্প করে কচুর
লতি রান্না করে খেতে পারলে। সহজে আপনাদের শরীরে অসুখ বিসুখ হবে না।
তাই নিয়ম করে মাঝেমধ্যে কচুর লতি খাওয়ার চেষ্টা করবেন।
কচুর লতির অপকারিতা কি
কচুর লতি যদি আপনারা ভালোভাবে রান্না করে খেতে পারেন। তবে এখান থেকে ভালো
উপকার পাবেন। কিন্তু যেকোন খাবারের ভালো এবং খারাপ দুটো দিকেই থাকে। তাই কচুর
লতির ক্ষেত্রেও ঠিক তেমনটাই আছে। কিন্তু উপকারের থেকে এর অপকারিতা গুলো
অনেক কম। আপনারা যদি বেশি করে কচুর লতি খান, তবে এতে আপনাদের পেট খারাপ
হতে পারে।
হজমের সমস্যা বাড়তে পারে এবং পেটে গ্যাস হতে পারে। এমনকি কোষ্ঠকাঠিন্যের মতো
সমস্যাও দেখা দিতে পারে। তাছাড়া কচুর লতি খেলে গলা ধরতে পারে। তাই আপনারা টক
আচার অথবা লেবুর রস দিয়ে রান্না করবেন। এই লতিতে অক্সালেট উপাদান থাকে, তাই
বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তারপর যাদের অ্যালার্জি
আছে,
তাদের ত্বকে চুলকানি, জ্বালাপোড়া শহ শ্বাসকষ্ট হওয়ার মত সমস্যা হতে পারে।
এরকম সমস্যা হলে দ্রুত কচুর লতি খাওয়া বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
আর গর্ভবতী মহিলারা যদি বেশি পরিমাণে খাই, তবে এটা তাদের স্বাস্থ্যের ওপর
ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই গর্ভাবস্থায় ডাক্তারকে জেনে গর্ভবতী নারীরা
এই কচুর লতি রান্না করে খাবেন।
কচু শাক খেলে কি এলার্জি হয়
আপনারা জানতে চেয়েছেন কচু শাক খেলে কি এলার্জি হয় এই বিষয়ে। আসলে কচু শাক
খেলে সবার ক্ষেত্রে এলার্জি হয় না। এটা মূলত কিছু মানুষের ক্ষেত্রে এলার্জির
সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই এলার্জিজনিত সমস্যা আছে বা
কচুতে যাদের শরীর সংবেদনশীল। তাদের জন্য এটা এলার্জি তৈরি করে। যাদের কচু শাক
খেলে এলার্জির সমস্যা হয়, তারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন।
আপনি এই কচু শাককে ভালোভাবে ধুয়ে সঠিক নিয়মে রান্না করে। এতে লেবুর রস অথবা
টক মিশিয়ে অল্প খেয়ে দেখতে পারেন। আপনার যদি এটি খাওয়ার পর গলা চুলকায়,
ত্বকে ফুসকুড়ি বার হয়, শরীর ফুলে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং পেটের
সমস্যা দেখা দেয়। তাহলে বুঝে নিতে হবে, এলার্জি জনিত সমস্যা। আর এই সমস্যা
হলে এটা খাওয়া বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
কচুর লতিতে কি এলার্জি আছে
কচুর লতিতে এলার্জি আছে, তবে তা সবার ক্ষেত্রে দেখা দেয় না। এটা
মূলত যাদের শরীর সংবেদনশীল বা আগে থেকেই শাক সবজিতে এলার্জি
হয়। তাদের ক্ষেত্রে এলার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যাদের কচুর
লতি খাওয়ার পর এলার্জির সমস্যা হয়। তাদের উচিত হবে কচুর লতি খাওয়া বন্ধ করা
এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া।
কচু শাক খেলে কি রক্তচাপ বাড়ে
আপনি যদি সঠিক নিয়ম ও পরিমাণ অনুযায়ী কচুর শাক খেতে পারেন। তাহলে এটা আপনার
রক্তচাপ বাড়াবে না। বরং আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে। যাদের উচ্চ
রক্তচাপ জনিত সমস্যা আছে। তাদের জন্য কচু শাক অনেক ভালো ও উপকারী।
কারণ কচু শাকের মধ্যে পটাশিয়াম ভালো পরিমাণে থাকে। এই পটাশিয়াম শরীর থেকে
অতিরিক্ত সোডিয়াম বার করে দেয় এবং রক্তচাপ স্বাভাবিক করে তোলে। আবার এতে
থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফায়বার হৃদপিন্ডের স্বাস্থ্য ভালো রাখে ও
হৃদপিন্ডে ভালোভাবে রক্ত চলাচল করতে সাহায্য করে।
তাই বলা যায় কচু শাক খেলে রক্তচাপ বাড়ে না বরং রক্তচাপ কমে। আশাকরছি
কচুর শাক খেলে কি রক্তচাপ বাড়ে, তা আপনারা জানতে পেরেছেন। এছাড়াও আপনারা
কিন্তু উপর থেকে চাইলে কচু শাকের উপকারিতা ও অপকারিতা সম্পর্কেও জেনে আসতে
পারে
FAQ/কচু শাক সম্পর্কে আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ কচুর লতি খেলে কি ইউরিক এসিড বাড়ে?
উত্তরঃ কচুর লতি সরাসরি শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়ায় না। তবে
এটা ইউরিক এসিডের ওপর পরোক্ষভাবে প্রভাব ফেলে। কারণ কচুর
লতির মধ্যে অক্সালেট উপাদান থাকে। এই উপাদান শরীরের মধ্যে জমে
কিডনির সমস্যা তৈরি করে। যার কারণে ইউরিক এসিড বাড়ার সমস্যা দেখা
দেয়। কচুর লতিতে বেশি পিউরিন থাকে না। তাই এতে ইউরিক এসিড বাড়ে না।
তবে যাদের কিডনির সমস্যা আছে, তাদের জন্য কচুর লতি সমস্যা তৈরি করতে
পারে।
প্রশ্নঃ কচুর মুখিতে কত ক্যালরি থাকে?
উত্তরঃ কচুর মুখি পুষ্টিগুনে ভরপুর একটি প্রাকৃতিক সবজি। প্রায় ১০০ গ্রাম
কচুর মুখীতে ক্যালোরি থাকে ১৪৫ থেকে ১৫০ গ্রাম মতো। যাদের
ডায়াবেটিসের সমস্যা আছে, তারা এটি পরিমাণে অল্প খাবেন। কারণ এর মধ্যে
ক্যালরির পরিমাণ একটু বেশি থাকে। যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতির কারণ হতে
পারে।
প্রশ্নঃ কচু শাক গলায় ধরে কেন?
উত্তরঃ কচু শাক খেলে গলায় ধরে এটার একমাত্র কারণ হচ্ছে কচু শাকের মধ্যে
ক্যালসিয়াম, অক্সালেট উপাদান থাকে। এই উপাদান গলার মধ্যে আটকে যায়। যার
কারণে গলায় চুলকানি, গলায় জ্বালা ও গলায় অস্বস্তি ভাব তৈরি হয়।
প্রশ্নঃ কচুর মুখি খাওয়ার উপকারিতা?
উত্তরঃ কচুর মুখি শরীর ও স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক
উপকারী। এটি অল্প করে খেলে আপনি অনেক উপকার পাবেন। যেমন হজম
শক্তি বাড়বে, পেটের স্বাস্থ্য ভালো থাকবে, ডায়াবেটিস থাকবে
নিয়ন্ত্রণে, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করবে, হৃদরোগ ঝুঁকি
কমাবে, শরীরের রক্তশূন্যতা দূর করবে, ওজন কমাতে সাহায্য করবে।
লেখকের মন্তব্যঃ কচু শাকের উপকারিতা ও অপকারিতা
আপনারা অনেকেই কচু শাকের উপকারিতা ও অপকারিতা জানতেন না। এজন্য আমি আমার পুরো
আর্টিকেল জুড়ে কচু শাক খাওয়ার ভালো ও খারাপ দিক নিয়ে আলোচনা করেছি। সেই
সাথে কচুর শাকে কি কি ভিটামিন ও প্রাকৃতিক উপাদান থাকে, সেগুলো জানিয়েছি।
আপনারা কচুর শাক যদি ভালোভাবে রান্না করতে পারেন এবং এই রান্না করা শাক যদি
মাঝেমধ্যে অল্প করে খেতে পারেন।
তবে এখান থেকে আপনারা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো উপকারীগুণ পাবেন।
আপনাদের শরীরে যদি পুষ্টির ঘাটতি থাকে তা পূরণ হবে। তবে কচুর শাক খাওয়া
শরীরের জন্য ভালো বলে বেশি খাওয়া যাবে না। সব সময় পরিমিত খাওয়ার চেষ্টা
করবেন। কচুর শাক রান্না করে খাওয়ার পর যদি আপনার শরীরে অস্বাভাবিক
প্রতিক্রিয়া দেখা দেয়। তবে তাড়াতাড়ি খাওয়া বন্ধ করতে হবে এবং ডাক্তার
পরামর্শ নিতে হবে।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url