কিডনি রোগী কি ড্রাগন ফল খেতে পারবে?

কিডনি রোগী কি ড্রাগন ফল খেতে পারবে এবং ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে যত তথ্য আছে সব তথ্য এখন আমি আপনাদেরকে সুন্দর করে বলবো।
কিডনি-রোগী-কি-ড্রাগন-ফল-খেতে-পারবে
এখান থেকে আপনারা ড্রাগন ফল খাওয়ার নিয়ম এবং কিডনি রোগীর জন্য ড্রাগন ফল খাওয়ার সর্তকতা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। তাই আর দেরি না করে ড্রাগন ফল চলুন জেনে নেওয়া যাক।

পেজ সুচিপত্রঃ কিডনি রোগী কি ড্রাগন ফল খেতে পারবে

কিডনি রোগী কি ড্রাগন ফল খেতে পারবে

আপনারা অনেকেই আছেন যারা জানতে চেয়েছেন, কিডনি রোগী কি ড্রাগন ফল খেতে পারবে? ড্রাগন ফলে অনেক পুষ্টি থাকে। এই ফল খেলে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। কারণ ড্রাগন ফলের মধ্যে অনেক বেশি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন সি ও পানি থাকে।
যেগুলো শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করার পাশাপাশি শরীরকে সতেজ করতে ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ড্রাগন ফল কিডনির রোগীদের জন্য ক্ষতিকর না। যদি তারা অল্প করে সঠিক নিয়ম মেনে খেতে পারে। কিন্তু যাদের কিডনি রোগ অনেক বেশি, তাদের জন্য কিছুটা সমস্যা হতে পারে।

এছাড়াও কিডনির অসুখের জন্য ডাক্তার যদি খাবার মেনে বেছে খেতে বলে বা খাবারের মেনু মেনে চলতে বলে। তাহলে ড্রাগন ফল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি কিডনির সমস্যা বেশি থাকে, তাহলে এটা কিডনির রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে পারে। কারণ ড্রাগন ফলের মধ্যে পটাশিয়াম থাকে।

কিডনির রোগীরা ড্রাগন ফল বেশি খেলে শরীরের মধ্যে পটাশিয়াম জমে যেতে পারে। যেটা কিডনি রোগীদের জন্য ক্ষতিকর। তাই ড্রাগন ফল যাদের কিডনির অসুখ আছে, তারা খাওয়ার সময় অল্প করে সঠিক নিয়ম মেনে খাবেন। আর সব থেকে নিরাপদ হবে। এটি খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া।

কিডনি রোগীর জন্য ড্রাগন ফলের উপকারিতা

কিডনি রোগীরা যদি ড্রাগন ফল খায়, তবে তারা এই ফল থেকে কিছু উপকার পেতে পারে। কিন্তু উপকারিতা নিতে হলে অবশ্যই তাকে নিয়ম মেনে এই ফল খেতে হবে। ড্রাগন ফলের মধ্যে ফাইবার ভালো পাওয়া যায়। এছাড়াও এই ফলে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি সহ ম্যাগনেসিয়াম আয়রন এবং আরো বেশ কিছু খনিজ উপাদান থাকে। তাই কিডনি রোগীরা যদি এ সময় ড্রাগন ফল খায়,

তাহলে তাদের শরীরের কোষ ভালো রাখতে, হজম শক্তি ভালো রাখতে, কোষ্ঠকাঠিন্য কমাতে, শরীরকে হাইড্রেট রাখতে ও শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু কিডনির অসুখ যদি বেশি থাকে। তাহলে কিডনির সমস্যার ধরন হিসেবে কতটুকু ড্রাগন ফল খাওয়া যাবে। আর কতটুকু যাবে না, তার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া নিরাপদ হবে।

ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা

এখন আমি আপনাদেরকে ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানাবো। ড্রাগন ফল যদি সঠিক নিয়ম মতো খাওয়া যায়। তাহলে এটা আমাদের স্বাস্থ্যের অনেক উপকার করবে। কারণ ড্রাগন ফলের মধ্যে অনেক বেশি প্রাকৃতিক ভিটামিন, মিনারেল, এন্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে। 

যেগুলো শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে এবং শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে সাহায্য করে। শুধুই যে এর উপকারিতা আছে তা কিন্তু নয় ড্রাগন ফলের ভালো দিক থাকার পাশাপাশি এর কিছু খারাপ দিক রয়েছে। তাই চলুন এই ফলের উপকারিতা ও অপকারিতা দুটোই জেনে নেওয়া যাক।

ড্রাগন ফলের উপকারিতা

শরীরের শক্তি বাড়ায়ঃ যাদের শরীর অনেক দুর্বল তাদের জন্য ড্রাগন ফল ভালো খাবার। কারণ ড্রাগন ফলের মধ্যে ভিটামিন এবং মিনারেল ভালো পাওয়া যায়। এই উপাদানগুলো শরীরকে ভেতর থেকে শক্তি দেয় এবং শরীরকে সতেজ ও টাটকা করতে সাহায্য করে। তাই শরীর দুর্বল থাকলে এই দুর্বলতা কমাতে ড্রাগন ফল অনেক ভালো কাজ করে।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ ড্রাগন ফলের মধ্যে প্রাকৃতিক এন্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে। এই উপাদানগুলো শরীরকে বিভিন্ন ধরনের খারাপ ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থাকে রক্ষা করে। যার কারণে শরীর সহজে অসুস্থ হয় না এবং শরীর থাকে সুস্থ।

হজম শক্তি বাড়ায়ঃ ড্রাগন ফল পেটের অনেক ধরনের সমস্যা ভালো করতে সাহায্য করে। ড্রাগন ফলের মধ্যে ফাইবার থাকে। এই ফাইবার হজমের সমস্যা ভালো করে। যাদের ভালোভাবে হজম প্রক্রিয়া কাজ করে না। ফলে গ্যাস, পেট জ্বালাপোড়া করা এবং পেট ফোলা ভাব হয় তাদের জন্য ভালো খাবার এই ফল। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কোষ্ঠকাঠিন্য কমাতেও এই ফল অনেক উপকারী।

হৃদপিন্ডের স্বাস্থ্য ভালো রাখেঃ ড্রাগন ফল শরীরের মধ্যে ভালো চর্বি বাড়ায় এবং খারাপ চর্বির পরিমাণ কমায়। যার কারণে শরীরে রক্তের মধ্যে কোলেস্টেরলের নিয়ন্ত্রণে থাকে এবং হৃদপিন্ডের বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকলে, তার ঝুঁকি কমে যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেঃ ড্রাগন ফলের মধ্যে থাকা প্রাকৃতিক ফাইবার শরীরের রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং নিয়ন্ত্রণে রাখে। যার কারণে এটা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। তবে অতিরিক্ত না এটা থেকে ডায়াবেটিস রোগীরা উপকার পেতে চাইলে অবশ্যই সেটা সীমিত পরিমানে খেতে হবে।

ওজন কমাতেঃ ড্রাগন ফলের মধ্যে ক্যালোরি অনেক কম থাকে। আবার এর মধ্যে প্রাকৃতিক ফাইবার বেশি থাকে। এটা যদি খাওয়া হয়, তাহলে এই ফাইবার পেটকে তাড়াতাড়ি ভরীয়ে দেয়। ফলে খিদা কম লাগে বেশি খাওয়া কমে যায়। যার কারণে ওজন কমতে শুরু করে। যাদের বেশি ওজন তারা যদি ওজন কমাতে চান, তাহলে এই ফল ডাইটে রেখে খেতে পারেন।

ড্রাগন ফলের আরো কিছু উপকারিতা

ত্বক ও চুল সুন্দর করেঃ ড্রাগন ফল ত্বককে ভেতর থেকে সুন্দর করতে সাহায্য করে ও চুলের গোড়াকে শক্ত করে। চুল পড়া বন্ধ করে সেই সাথে চুল দেখতেও অনেক ঝলমলে হয়ে ওঠে। কারণ ড্রাগন ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে।

ক্যান্সার প্রতিরোধ করেঃ ড্রাগন ফলের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে। যেগুলো শরীরের মধ্যে ক্যান্সার উৎপন্নকারী কোষগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। যার কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকলে সেই ঝুঁকি এই ড্রাগন ফল খুব সহজেই কমিয়ে দিয়ে থাকে। তাই নিয়মিত ড্রাগন ফল খাওয়া ভালো।

হাড়ের ও দাঁতের জন্যঃ ড্রাগন ফলের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাস ভালো পরিমানে পাওয়া যায়। এই গুলো দাঁতের ক্ষয় রোধ করে এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখে। সেই সাথে এটা হাড় গঠন করতে সাহায্য করে এবং হাড়কে মজবুত করে। ড্রাগন ফল শরীরের রক্তের ঘাটতি পূরণ করে। কারণ ড্রাগন ফলে আয়রন থাকে। যা শরীরে হিমোগ্লোবিন বাড়ায় শরীরের মধ্যে রক্তের ঘাটতি কমাতে সাহায্য করে।

মানসিক চাপ কমাতেঃ যাদের মানসিক চাপ বেশি হয় ও দুশ্চিন্তায় ভোগেন। ঘুমও ভালো হয় না, তাদের জন্য ড্রাগন ফল ভালো। ড্রাগন ফলের মধ্যে ম্যাগনেসিয়াম থাকার কারণে এটা মানসিক চাপ কমাতে সাহায্য করে। যার কারণে দুশ্চিন্তা থাকলে দূর হয়। সেই সাথে ঘুমও ভালো হয়, যার কারণে মন থাকে সবসময় হাসিখুশি।

চোখের দৃষ্টি শক্তি বাড়াতেঃ ড্রাগন ফল চোখের দৃষ্টি শক্তি কম থাকলে সেটাকে বাড়াতে সাহায্য করে। কারণ ড্রাগন ফলের মধ্যে ভিটামিন এ সহ বিটা ক্যারোটিন অনেক বেশি থাকে। এই উপাদান গুলো শরীরে গেলে রাতকানা রোগ থাকলে সেটাকে প্রতিরোধ করে এবং চোখের দৃষ্টি শক্তি কম থাকলে সেটাকে বাড়াতে সাহায্য করে।

ড্রাগন ফলের অপকারিতা

ডায়রিয়ার সমস্যাঃ যদিও ড্রাগন ফল স্বাস্থ্যর জন্য অনেক ভালো। তারপরেও এটা যদি বেশি করে খাওয়া হয়, তাহলে এটা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। বেশি ড্রাগন ফল খাওয়া হলে এটা হজমের সমস্যা কমানোর চাইতে বাড়িয়ে দিতে পারে। যার কারণে পেট খারাপ হওয়া বা ডায়রিয়া হতে পারে। এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য আছে, তাদের কষ্ঠোকাঠিন্য সমস্যাও বাড়তে পারে। তাই ড্রাগন ফল অল্প খেতে হবে।

এলার্জি সমস্যাঃ সবার জন্য একই সমস্যা দেখা দেয় না। তবুও কিছু মানুষের জন্য ড্রাগন ফল এলার্জির সমস্যা তৈরি করতে পারে। যেমন ড্রাগন ফল খাওয়ার পর শরীরে চুলকানি, ফুসকুড়ি, ত্বক লাল হয়ে যাওয়া, চোখ মুখ ফুলে যাওয়া এবং শ্বাসকষ্ট হওয়ার মত সমস্যাও দেখা দিতে পারে। তাই ড্রাগন ফল খাওয়ার পর এই সব প্রতিক্রিয়া দেখা দিলে তাড়াতাড়ি খাওয়া বন্ধ করতে হবে। দরকার পরলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডায়াবেটিস রোগীদের জন্যঃ ড্রাগন ফল যদি ডায়াবেটিস রোগীরা অনেক খায়, তাহলে তাদের ডায়াবেটিস বেড়ে যেতে পারে। যেটা কখনোই একজন ডায়াবেটিস রোগীর জন্য ভালো নয়। তাই ড্রাগন ফল ডায়াবেটিস রোগীদের বেশি খাওয়া উচিত নয়। কারণ ড্রাগন ফলের মধ্যে প্রাকৃতিক চিনি থাকে। তাই ডায়াবেটিস রোগীরা অল্প পরিমাণে ড্রাগন ফল খাবে, তা না হলে এটা সাস্থের ক্ষতি করবে।

গ্যাসের সমস্যাঃ ড্রাগন ফল যেহেতু ফাইবারযুক্ত একটি প্রাকৃতিক ফল। তাই এটা যদি অতিরিক্ত খাওয়া হয়, তাহলে এটা পেটের মধ্যে হজম প্রক্রিয়াকে দুর্বল করে দিতে পারে। যার কারণে পেটের মধ্যে গ্যাসের সমস্যা এবং পেট ফোলা ভাব ও জ্বালাপোড়া করতে পারে। তাই ড্রাগন ফল বেশি না খেয়ে সঠিক পরিমাণ মতো খাওয়া উচিত।

ওজন বাড়াতে পারেঃ ড্রাগন ফল ওজন কমানোর জন্য ভালো কাজ করে। কিন্তু এই ফলের মধ্যে প্রাকৃতিক চিনি থাকার কারণে। এটা যদি অতিরিক্ত খাওয়া হয়, তাহলে এটা শরীরের মধ্যে ক্যালরির মাত্রা বাড়াতে পারে। যার কারণে স্বাভাবিকভাবেই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

কিডনির রোগীদের জন্যঃ কিডনির অসুখ থাকা অবস্থায় অতিরিক্ত ড্রাগন ফল খাওয়া হলে কিডনিতে পটাশিয়াম জমতে পারে। কারণ ড্রাগন ফলের মধ্যে পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম মূলত কিডনির সমস্যা থাকলে শরীর থেকে ভালোভাবে বার হতে পারে না। যার কারণে এটা কিডনির ক্ষতি করার পাশাপাশি শরীরের আরো অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে।

ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়াঃ যারা ডায়াবেটিসের ওষুধ ও রক্ত পাতলা করার ওষুধ খান। তারা যদি ড্রাগন ফল খান, তবে এই ওষুধগুলোর সাথে ড্রাগন ফল বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। কারণ ড্রাগন ফলের মধ্যে ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদানগুলো রক্তকে পাতলা করার জন্য কাজ করে। আর এর সাথে যদি রক্ত পাতলা করার ওষুধ খান, তাহলে রক্ত পাতলা হয়ে রক্ত ক্ষরণ দেখা দিতে পারে।

    গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়ার উপকারিতা

    গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়ের শরীর অনেক দুর্বল থাকে। এ সময় শরীরে অনেক পুষ্টির দরকার হয়। পুষ্টির এই ঘাটতি পূরণ করার জন্য। গর্ভবতী মাকে বিভিন্ন ধরনের খাবার মেনে বেছে খেতে হয় এবং অনেক নিয়মের মধ্যে চলতে হয়। ড্রাগন ফল গর্ভবতী মায়ের জন্য উপকারী খাবার হতে পারে।

    যদি গর্ভবতী মা গর্ভাবস্থায় অল্প ড্রাগন ফল খায়, তবে এই ফল থেকে মা এবং পেটের বাচ্চা দুজনেই বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারে। যেমন ধরেন ড্রাগন ফলে ভিটামিন সি পাওয়া যায়। গর্ভাবস্থায় খাওয়া হলে শরীর ভিটামিন সি পাবে। যা গর্ভবতী মায়ের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে।
    সেই সাথে শরীরেকে সংক্রমণ থেকে রক্ষা করবে। ড্রাগন ফলে ফাইবার, কার্বোহাইড্রেট, পর্যাপ্ত পানি এবং অনেক ধরনের খনিজ পদার্থ যেমন ম্যাগনেসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই গর্ভাবস্থায় খাওয়া হলে এই ফলের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান গুলো হজম শক্তি বাড়াতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে,

    শরীরের দুর্বলতা দূর করে শক্তি ধরে রাখতে, শরীরকে হাইড্রেট রাখতে এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গর্ভাবস্থায় অল্প ড্রাগন ফল খেলে এটা মা এবং বাচ্চার জন্য ভালো উপকারী হতে পারে। তবে গর্ভাবস্থায় নিরাপদ থাকতে, এই ফল খাওয়ার আগে ডাক্তারের কাছে জেনে খাবেন।

    বাচ্চাদের ড্রাগন ফল খাওয়ার উপকারিতা

    এই ফল বাচ্চাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই ফলের মধ্যে অনেক বেশি পুষ্টি উপাদান আছে। যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন ও খনিজ পদার্থ। এই উপাদানগুলো শিশুর জন্য অনেক ভালো। এই ফল বাচ্চাদের শরীরকে হাইড্রেট রাখতে ভালো কাজ করে। বিশেষ করে গরমের দিনে যেসব বাচ্চারা বেশি খেলাধুলা করে।

    তাদের শরীরের মধ্যে পানির শূন্যতা দেখা দেয়। আর ড্রাগন ফলের মধ্যে প্রচুর পানি থাকে। তাই বাচ্চাদের ড্রাগন ফল খাওয়ালে, বাচ্চাদের শরীরের পানির ঘাটতি পূরণ করে থাকে। এছাড়াও বাচ্চাদের হজম শক্তি সাধারণত কম হয়ে থাকে। যার কারণে কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা দেখা দেয়। এ সমস্যা ভালো করতে কাজ করে এই ড্রাগন ফল।

    কারণ ড্রাগন ফলের মধ্যে ফাইবার আছে। এই ফাইবার হজমের উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এটা বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সহজেই সর্দি কাশি জ্বর হতে পারে না। ড্রাগন ফল শিশুদের হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্রাগন ফলের মধ্যে থাকা ক্যালসিয়াম শিশুদের উঠতি বয়সে অনেক দরকারি।

    তাদের হাড় শক্ত করার জন্য ক্যালসিয়াম ও ফসফরাস দরকার হয়। আর এই উপাদানগুলো ড্রাগন ফল থেকে পাওয়া যায়। আপনি যদি বাচ্চাদের কে সঠিক নিয়ম মেনে অল্প করে ড্রাগন ফল খাওয়ান, তাহলে তাদের শরীর সুস্থ থাকার পাশাপাশি তার শরীরের সঠিক গঠনে সাহায্য করবে।

    ড্রাগন ফল খাওয়ার সঠিক সময়

    ড্রাগন ফল খাওয়ার সঠিক সময় সম্পর্কে আপনারা অনেকে আছেন যারা জানতে চেয়েছেন। আপনি ড্রাগন ফল থেকে ভালো উপকার নিতে চাইলে এই ফল সকালে খালি পেটে নাস্তার সাথে বা বিকাল বেলায় খাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি এই সময় এই ফল খেতে পারেন।

    তাহলে এই ফল থেকে আপনি ভালো স্বাস্থ্য উপকারিতা পাবেন। আপনার শরীরের বিভিন্ন সমস্যা দূর হবে এবং শরীর হয়ে উঠবে সতেজ ও শক্তিশালী। এছাড়াও আপনি উপরে গিয়ে কিডনি রোগী কি ড্রাগন ফল খেতে পারবে এই বিষয়ে জেনে আসতে পারেন। সেখানে আমি সুন্দরভাবে এই বিষয়ে ব্যাখ্যা করেছি।

    ড্রাগন ফল খাওয়ার নিয়ম

    আপনি যদি সঠিক নিয়ম না মেনে ড্রাগন ফল খান, তাহলে এর উপকারিতা পাবেন না। তাই আপনাকে আগে জানতে হবে এই ফল খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। প্রথমেই এই ফল আপনাকে সঠিক সময়ে খেতে হবে। আপনি এই ফল সকালে অথবা বিকালে খেতে পারেন। রাতের বেলায় এটি খাওয়া উচিত হবে না। এই ফলটি খাওয়ার সময় পরিমাণ মতো খেতে হবে।

    যেটার পরিমাণ হতে হবে দিনে সর্বোচ্চ একটি ড্রাগন ফল। এর থেকে বেশি খেলে এটা হজমের সমস্যা এবং ডায়রিয়ার সমস্যা বাড়াতে পারে। ড্রাগন ফল টাটকা হতে হবে। এই ফল বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর ভেতরের অংশটুকু খেয়ে ফেলতে হবে। আপনি চাইলে ড্রাগন ফলের শরবত করেও খেতে পারেন।

    এই ফলের নরম অংশটুকু ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনি শরবত বানিয়ে খাবেন। যারা ছোট বাচ্চা তাদেরকে এটি অল্প খাওয়াতে হবে। আর যারা গর্ভবতী মহিলা তাদের এই ফলটি খাওয়ার আগে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। যাদের ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই এটি সীমিত পরিমানে খেতে হবে। তবে সব থেকে ভালো হয় এটি খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

    FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

    প্রশ্নঃ কেন এই ফলের নাম ড্রাগন?
    উত্তরঃ ড্রাগন ফলের খোসা গোলাপি রঙের হয় এবং এই ফলের খোসায় সবুজ কাটার মতো অংশ বার হয়ে থাকে। এরকম অবস্থায় এই ফলকে দেখতে একদম ড্রাগনের শরীরের আঁশের মতো মনে হয়। যার কারণে এই ফলকে ড্রাগন বলা হয়। এছাড়াও চীনে ড্রাগন নাম সৌভাগ্য ও শক্তির প্রতীক হিসেবে পরিচিত এবং এই ফলটি দেখতে যেহেতু ড্রাগনের মতো ও উপকারিতা ভালো পাওয়া যায়। তাই তারাও এই ফলকে ড্রাগন নামে ডাকে।

    প্রশ্নঃ ড্রাগন ফলের ইংরেজি ও বৈজ্ঞানিক নাম কী?
    উত্তরঃ ড্রাগন ফলের ইংরেজি নাম হচ্ছে Dragon Fruit এবং এই ফলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে Hylocereus undated। আশাকরছি আপনি ড্রাগন ফলের ইংরেজি নাম এবং ড্রাগন ফলের বৈজ্ঞানিক নাম দুটোই আমার এই আলোচনা থেকে জানতে পেরেছেন।

    প্রশ্নঃ কিডনি রোগীরা কি বেল খেতে পারবে?
    উত্তরঃ বেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বেলের মধ্যে অনেক পুষ্টিকর উপাদান থাকে। যেগুলো শরীর ও স্বাস্থ্যের জন্য উপকারী। তবে যাদের কিডনির অসুখ আছে, তারা এই বেল অল্প করে খাবেন। অল্প করে খেলে ভালো উপকার পাবেন। কিন্তু বেশি খেলে সমস্যা হতে পারে। কারণ বেলের মধ্যে প্রাকৃতিক খনিজ উপাদান পাওয়া যায়। এগুলো কিডনির সমস্যা বাড়াতে পারে। তাই কিডনির অসুখ থাকলে ডাক্তারের কাছে জেনে বেল খাওয়া উচিত হবে।

    প্রশ্নঃ কিডনি রোগী কি আঙ্গুর খেতে পারবে?
    উত্তরঃ যদি কিডনির অসুখ কম থাকে তাহলে আঙ্গুর অল্প খাওয়া যাবে কারণ আঙ্গুরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি সহ আরো অনেক পুষ্টিগুণ থাকে। এগুলো শরীরের জন্য ভালো উপকারী। কিন্তু এতে পটাশিয়াম থাকে তাই কিডনির অসুখ বেশি থাকলে অতিরিক্ত আঙ্গুর খাওয়া উচিত না। তাই কিডনির অসুখ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আঙ্গুর খাওয়া নিরাপদ হবে।

    প্রশ্নঃ ড্রাগন ফল খেলে কি রক্ত বাড়ে?
    উত্তরঃ ড্রাগন ফল খেলে শরীরের রক্তের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। কারণ ড্রাগন ফলের মধ্যে আইরন ভালো পাওয়া যায় সেই সাথে এই ফলে ভিটামিন সিও থাকে যা শরীরে হিমোগ্লোবিন বাড়াই এবং রক্ত তৈরিতে ভালো কাজ করে ফলে শরীরে রক্ত তৈরি হয় এবং শরীরের রক্তের ঘাটতি পূরণ হয় এই যাদের শরীরের রক্ত কম তাদের জন্য ভালো হতে পারে।

    ড্রাগন ফলের পুষ্টিগুণ সম্পর্কে

    ড্রাগন ফলের পুষ্টি উপাদানের নাম এই পুষ্টি উপাদান গুলোর কাজ
    ক্যালরি খেতে থাকা ক্যালরি শরীরে শক্তি বাড়াতে কাজ করে
    পানি শরীরের পানির ঘাটতি পূরণ করে
    কার্বোহাইড্রেট শরীরের শক্তি তৈরি করে
    প্রোটিন শরীরের কোষ গঠন করতে এবং টিস্যু ভালো রাখতে কাজ করে
    চর্বি শরীরের শক্তি ধরে রাখে
    ফাইবার হজম শক্তি ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়
    ভিটামিন সি ত্বকের জন্য এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে
    ভিটামিন বি১ শরীরের শক্তি বাড়ায় ও মস্তিষ্ক ভালো রাখে
    ভিটামিন বি২ শরীরের কোষ বাড়ায় ও শক্তি ধরে রাখে
    ভিটামিন বি৩ হজম স্বাস্থ্য ভালো করে
    ক্যালসিয়াম হাড়ের ও দাঁতের জন্য ভালো
    অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর জীবাণু থেকে রক্ষা করে
    ম্যাগনেসিয়াম শরীরের পেশী গঠন ও মস্তিষ্ক ভালো করে
    আয়রন শরীরের রক্তের ঘাটতি পূরণ করে
    ফসফরাস হারকে শক্ত করতে এবং শরীরকে ভালো রাখতে কাজ করে

    ড্রাগন ফল খেলে কি ওজন বাড়ে

    ড্রাগন ফল ওজন নিয়ন্ত্রণ বা ওজন কমানোর জন্য অনেক মানুষ খায়। কারণ এর মধ্যে ফাইবার থাকে এবং ক্যালরির পরিমাণ অনেক কম থাকে। যা ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ড্রাগন ফল যদি অতিরিক্ত খান। তাহলে এই ড্রাগন ফল শরীরের মধ্যে শর্করার বাড়িয়ে ক্যালরি জমিয়ে দিতে পারে।

    যার কারণে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। তাই ওজন কমাতে চাইলে এটা অল্প করে ডায়েটে রেখে খেতে পারেন। আর ওজন বাড়াতে চাইলে বেশি করে খেতে পারেন। তবে বেশি খাওয়া উচিত না। বেশি খেলে শারীরিক সমস্যা হতে পারে। তাই অল্প করে খাওয়ায় সব থেকে ভালো হবে।

    ড্রাগন ফলের খোসার উপকারিতা

    আমরা অনেকেই ড্রাগন ফলের খোসার উপকারিতা সম্পর্কে জানিনা। যার কারণে আমরা এই ফলের খোসা ফেলে দিই। কিন্তু আমরা যদি জানতাম যে এর কত উপকারিতা থাকে, তাহলে কখনোই আমরা এই ফলে খোসা ফেলে দিতাম না। এই ফলের যে রকম পুষ্টি গুণাগুণ আছে। তেমনি এই ফলের খোসাতেও কিছু ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

    যেগুলো স্বাস্থ্যের এবং রূপচর্চার জন্য অনেক ভালো হতে পারে। এই খোসার মধ্যে বিটা ক্যারোটিন, ফ্লাভোনয়েড ও অ্যান্থোসায়ানিন উপাদান থাকে। এই উপাদানগুলো শরীরের মধ্যে থাকা ফ্রি রেডিক্যাল দূর করতে সাহায্য করে। যেটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও ড্রাগন ফলের এমন কিছু উপাদান আছে। 

    যেগুলো রক্তে চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করে। যার কারণে ডায়াবেটিস থাকে স্বাভাবিক। হার্টের জন্য এই খোসার উপকারিতা অনেক। কারণ এই খোসায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ, যা রক্তে কোলেস্টেরল কমায়। ফলে হার্টের মধ্যে রক্ত সঞ্চালন ভালো থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এই খোসার মধ্যে ফাইবার থাকে,

    যার কারণে এটা ওজন নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও এটা চুলের এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে করে। ত্বককে করে উজ্জ্বল এবং চুল পড়া কমায়। বিভিন্ন ধরনের ভাইরাস রোগ দূর করে। এই উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়ায়। ড্রাগন ফলের যে পুষ্টিগুণ থাকে, তার খোসার মধ্যেও এই পুষ্টিগুণ গুলো ভালো পাওয়া যায়।

    কিডনি রোগীর জন্য ড্রাগন ফল খাওয়ার সর্তকতা

    যারা কিডনির রোগী তাদের ড্রাগন ফল খাওয়ার সময় সতর্ক থাকতে হবে। কারণ কিডনিতে সমস্যা হলে শুধু ড্রাগন ফলই না অনেক ধরনের খাবার মেনে বেছে খেতে হয়। তেমনি ড্রাগন ফলও খেতে হবে নিয়ম মেনে।

    তা না হলে ড্রাগন ফলের খনিজ উপাদান শরীরে বেড়ে কিডনিতে চাপ ফেলতে পারে। যদি কিডনির অসুখ বেশি থাকে বিশেষ করে যদি ডায়ালাইসিস চলে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে এই ফল খাওয়ার সময়। আর কিডনি রোগী যদি নিয়মিত ড্রাগন ফল খেতে চাই, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

    কিডনি রোগী প্রতিদিন কতটুকু ড্রাগন ফল খাবে

    যদি কিডনির অসুখ হয় তবে ড্রাগন ফল খেতে হবে অল্প করে। অল্প করে এই ফল খেলে সমস্যা হওয়ার ঝুঁকি কম থাকে। একজন কিডনির রোগী দিনে ৬০ থেকে ১০০ গ্রাম এই ফল বা এই ফলের জুস খেতে পারবে।
    কিডনি-রোগী-কি-ড্রাগন-ফল-খেতে-পারবে
    কিন্তু এই পরিমানটাও কিডনির অসুখের ওপর নির্ভর করে কম ও বেশি হতে পারে। তবে নিরাপদে থাকতে হলে সব থেকে ভালো হবে যে কিডনির রোগীদের এই ফল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া।

    ড্রাগন ফল সম্পর্কিত কিছু আলোচিত প্রশ্নের উত্তর

    প্রশ্নঃ ড্রাগন ফল খেলে কি গ্যাস হয়?
    উত্তরঃ ড্রাগন ফল যদি সঠিক নিয়ম এবং পরিমাণ অনুযায়ী খাওয়া হয়। তাহলে এটা গ্যাস করে না বরং পেটের বিভিন্ন সমস্যা ভালো করে থাকে এবং গ্যাস দূর করে। তবে এটা যদি পরিমাণ এর চেয়ে বেশি অর্থাৎ দিনে একটি ড্রাগন ফল এর বেশি যদি খাওয়া হয় তাহলে গ্যাস হতে পারে। তাই অতিরিক্ত না খেয়ে সীমিত পরিমানে খাওয়া উচিত।

    প্রশ্নঃ ওজন কমাতে ড্রাগন ফল খাওয়া যাবে কি?
    উত্তরঃ ড্রাগন ফল এর মধ্যে ফাইবার অনেক বেশি পরিমাণে থাকে এবং এই ফলটিতে ক্যালরি ও অনেক কম থাকে। যার কারণে ওজন বাড়ার সম্ভাবনা থাকে না। এই ফলটি মূলত ওজনকে কমানোর জন্য ভালো কাজ করে। কারণ এর ফাইবার পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখে এবং শরীরে অতিরিক্ত ক্যালরিও জমে না। যার কারণে আস্তে আস্তে ওজন কমতে শুরু করে। তাই বলা যায় ওজন কমাতে ড্রাগন ফল খাওয়া যাবে।

    প্রশ্নঃ ড্রাগন ফল খেলে কি পায়খানা লাল হয়?
    উত্তরঃ ড্রাগন ফল লাল হওয়ার কারণে এটি খাওয়ার পর পায়খানা বা প্রসাব করার সময় সেটির রং লাল হতে পারে। তাই বলা যায় ড্রাগন ফল খেলে পায়খানা লাল হয়।

    প্রশ্নঃ ড্রাগন ফল মুখে মাখলে ত্বকের কি কি উপকার হয়?
    উত্তরঃ ড্রাগন ফল ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক উপকারী। এই ফলটি যদি মুখে মাখা হয় তাহলে এই ফলটিতে থাকা প্রাকৃতিক পুষ্টি গুনাগুন গুলো ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। সেই সাথে ত্বকে ব্রণ বা দাগ থাকলে সেই দাগ দূর করে। ত্বকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে। ত্বককে নরম মসৃণ এবং সুন্দর করে। এছাড়াও এটি ত্বকে মাখলে রোদে পোড়া দাগ এবং রোদ থেকে ত্বককে সুরক্ষা দিয়ে থাকে।
    প্রশ্নঃ একটি ড্রাগন ফলে কত ক্যালরি থাকে?
    উত্তরঃ একটি ড্রাগন ফল সেটার ওজন যদি ১০০ গ্রাম হয়। তাহলে এটার মধ্যে প্রায় ৬০ ক্যালোরি থাকে আর যদি ১০০ গ্রামের উপরে একটি ড্রাগন ফলের ওজন হয়। তাহলে এই ড্রাগন ফলের মধ্যে ক্যালোরি পরিমাণ থাকতে পারে ১৬০ থেকে ২০০ ক্যালোরি। আশা করছি একটি ড্রাগন ফলে কত ক্যালরি থাকে সেটা জানতে পেরেছেন।

    লেখকের মন্তব্যঃ কিডনি রোগী কি ড্রাগন ফল খেতে পারবে

    কিডনি রোগী কি ড্রাগন ফল খেতে পারবে? ড্রাগন ফল শরীরের পুষ্টির জন্য অনেক ভালো খাবার। এর মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে। যা খাওয়া হলে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ হয় এবং শরীর ও মন ভালো থাকে। এই ফল কিডনি রোগীদের জন্যেও ভালো হতে পারে। কারণ এর মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরো অনেক ভালো উপকারী উপাদান থাকে। যদি অল্প করে খাওয়া হয়, তবে তা কিডনির জন্য ভালো হতে পারে।

    কিন্তু বেশি খাওয়া যাবে না বেশি খাওয়া হলেই কিডনির সমস্যা হতে পারে। তাই কিডনির অসুখ থাকলে এই ফল ডাক্তারকে জেনে খেতে হবে। আর যারা সুস্থ মানুষ তারা নিয়মিত এই ফল খেতে পারবেন। সুস্থ মানুষ নিয়মিত খেতে পারলে তা শরীরের জন্য অনেক ভালো। ড্রাগন ফল কিন্তু গর্ভাবস্থায় খাওয়াও ভালো, তবে অল্প করে খেতে হবে। কিন্তু শারীরিক সমস্যা থাকলে ডাক্তারকে জেনে খেতে হবে। 

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url