কর্পূর আর ন্যাপথলিন কি এক? পার্থক্য ও ব্যবহার

কর্পূর আর ন্যাপথলিন কি এক এবং ন্যাপথলিন ও কর্পূর কি কাজে ব্যবহার হয় এই বিষয়ে এখন আমি আমার আর্টিকেলের মধ্যে বিস্তারিত আলোচনা করবো।
কর্পূর-আর-ন্যাপথলিন-কি-এক
আপনি যদি ন্যাপথলিন এর উপকারিতা সম্পর্কে জানতে চান। তাহলে আমার আর্টিকেলটি ভালোভাবে পড়বেন। চলুন দেরি না করে কর্পূর আর ন্যাপথলিন সম্পর্কে সব তথ্য জেনে নেওয়া যাক।

পেজ সুচিপত্রঃ কর্পূর আর ন্যাপথলিন কি এক

কর্পূর আর ন্যাপথলিন কি এক

কর্পূর আর ন্যাপথলিন কি এক এই বিষয়ে অনেকেই আছে যারা জানতে চান। কর্পূর আর ন্যাপথলিন এই দুটো জিনিস আমরা অনেকেই আমাদের আশেপাশে দেখে থাকি। এই দুইটা জিনিস দেখতে এক রকম হওয়ার কারণে এই দুইটাকে অনেকেই এক জিনিস বলে। কিন্তু আসলে এই দুইটা একদম আলাদা এবং এই দুইটি উপাদানের কাজও আলাদা।
কর্পূর হচ্ছে এক ধরনের চকচকে সাদা পদার্থ। কর্পূর একটি প্রাকৃতিক উপাদান, কারণ এটি গাছ থেকে তৈরি করা হয়। গাছের কাঠ বা পাতার নির্যাস থেকে এই কর্পূর তৈরি করা হয়। এর গন্ধ অনেক সুন্দর এবং এর গন্ধ পরিবেশের আবহাওয়াতে ঠান্ডা ও সতেজ একটা ভাব তৈরি করে। কর্পূর খুব সহজেই বাতাসের সাথে বাষ্পীয় হয়ে মিশে যায়।

এতে এর সুগন্ধ বাতাসের সাথে মিশে চার পাশে ছড়িয়ে পরে। এই কর্পূর অনেক মানুষ ঘরকে সুগন্ধ করার জন্য ব্যবহার করে। এছাড়াও এটা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহারের জন্য বেশ জনপ্রিয়। কর্পূর যে শুধু সুগন্ধ ছড়ানোর জন্য ব্যবহার করা হয় তা কিন্তু না। এটা চিকিৎসার জন্যেও অনেক চিকিৎসক ব্যবহার করে থাকে।

এই কর্পূর ব্যবহার করে মলম, তেল এবং ওষুধ বানানো হয়। যেটা ব্যবহার করা হয় মাথা ব্যথা কমাতে, ঠান্ডা, সর্দির মতো সংক্রমণ জনক রোগ প্রতিরোধ করা জন্য। এর ব্যবহারে শরীরে একটা ঠান্ডা অনুভূতি পাওয়া যায়, যেটা শরীরকে সতেজ ও টাটকা রাখতে সাহায্য করে। ন্যাপথলিন হচ্ছে রাসায়নিক একটি পদার্থ। 

এটা দেখতে ছোট সাদা বল ও ট্যাবলেটের মতো লাগে। এটা ব্যবহার করা হয় পোকামাকড় দূরে রাখার জন্য। বিশেষ করে আলমারিতে কাপড় রাখলে সেগুলোকে পোকামাকড় যেন নষ্ট না করতে পারে। এ জন্য এই ন্যাপথলিন আলমারিতে রাখা হয়। ন্যাপথলিনের গন্ধ পোকামাকড়ের জন্য বিষাক্ত। যার কারণে ন্যাপথলিন এর আশেপাশে পোকামাকড় যায় না।

এই ন্যাপথলিন আলমারিতে রাখলে সেটা ধীরে ধীরে গ্যাস তৈরি করে। সেই গ্যাসের জন্য পোকামাকড় কাছে আসতে পারে না এবং দূরে থাকে। অনেকে এই ন্যাপথলিনের গুলি কাপড়ের আলমারিতে, বইয়ের ভেতর এবং দোকানে রাখে। এই ট্যাবলেট আলমারি অথবা দোকানে বা ঘরের কোনায় রেখে দিলে পোকামাকড়ের ঝুঁকি থাকে না।

এই ন্যাপথলিনের গুলি কখনোই খাওয়া বা হাতে রাখা উচিত না। এমনকি বাচ্চাদের আশেপাশেও এটি রাখা মোটেও উচিত নয়। কারণ ন্যাপথলিন রাসায়নিক বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি করা হয়। এটা শরীরের সংস্পর্শে আসলে শরীরের জন্য খারাপ হতে পারে। কর্পূর আর ন্যাপথলিন এক জিনিস না, এই দুইটা জিনিস একদম আলাদা।

কর্পূর প্রাকৃতিক উপাদান, এটা ঘরের বা বিভিন্ন অনুষ্ঠানে সুগন্ধ ছড়ানোর জন্য মানুষ ব্যবহার করে। আবার চিকিৎসা কাজে ডাক্তারেরা ব্যবহার করে। আর ন্যাপথলিন হচ্ছে একটি কৃত্রিম রাসায়নিক পদার্থ। যেটা পোকামাকড়কে দূর করার জন্য ব্যবহার করা হয়। এই উপাদান দুইটি ব্যবহার করার সময় সতর্ক হয়ে ব্যবহার করতে হবে  থাকতে হবে।

ন্যাপথলিন এর সংকেত কি

ন্যাপথলিন এক ধরনের অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং এটা দেখতে ছোট ছোট সাদা বল বা ট্যাবলেট এর মতো হয়। এই ন্যাপথলিন ব্যবহার করা হয় পোকামাকড় দূরে রাখার জন্য। ন্যাপথলিনের রাসায়নিক সংকেত হচ্ছে (C₁₀H₈)। এখানে সি মানে হচ্ছে কার্বন আর এইচ মানে হচ্ছে হাইড্রোজেন। পুরো অর্থ হচ্ছে ১০টি কার্বন ও ৮টি হাইড্রোজেন। অর্থাৎ ন্যাপথলিন তৈরিতে দশটি কার্বন ও আটটি হাইড্রোজেন পরমাণু থাকে।

ন্যাপথলিন এর উপকারিতা

আপনারা অনেকেই ন্যাপথলিনের উপকারিতা সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না। আমরা অনেকেই আছি যারা ন্যাপথলিন এর ব্যবহার আমাদের অনেক কাজে করি। বিশেষ করে এটা আমরা আলমারি ও ঘরে থাকা পোকামাকড় দূর করতে ব্যবহার করি। ন্যাপথলিন এর উপকারিতা অনেক আছে,

যেগুলো আমাদের জানা দরকার। ন্যাপথলিন পোকামাকড় ও কীটপতঙ্গ দূর করার জন্য অনেক ভালো কাজ করে। আলমারিতে রাখা জামাকাপড় যেন পোকামাকড়ে নষ্ট না করতে পারে, সেজন্য এর ব্যবহার করা হয়। এর গন্ধ পোকামাকড়কে দূরে রাখে। ঘরে যদি দুর্গন্ধ থাকে, তাহলে দুর্গন্ধ কমানোর জন্য ন্যাপথলিন অনেক ভালো কাজ করে।

ন্যাপথলিনের গন্ধ বাতাসে মিশে ঘরের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় পাওয়া গেছে যে ন্যাপথলিন এর গন্ধ নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এছাড়াও এই ন্যাপথলিন অনেক কম খরচে ও সহজ ভাবে ব্যবহার করা যায়। তবে এর ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে,

কারণ এটা বিষাক্ত রাসায়নিক পদার্থ। এটা সরাসরি খাওয়া বা এর গন্ধে বেশিক্ষণ নিঃশ্বাস নিলে। তা স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ছোট বাচ্চা বা বাড়ির পোষা প্রাণীদের থেকে এটা দূরে রাখা ভালো। তা না হলে এটা ছোট বাচ্চাদের ও বাড়ির পোষা প্রাণীর ক্ষতি হতে পারে।

FAQ/আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কর্পূরের আরেক নাম কি?
উত্তরঃ এই উপাদানটিকে বাংলায় আমরা কর্পূর নামে চিনে থাকি। তবে এর আন্তর্জাতিক নাম বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যামফার। তাই বাইরের কোন দেশ থেকে যদি কিনতে চান তবে দোকানে গিয়ে ক্যামফার বললে খুব সহজেই পেয়ে যাবেন।

প্রশ্নঃ কর্পূর এর অর্থ কি?
উত্তরঃ কর্পূরের অর্থ হচ্ছে এটি একটি প্রাকৃতিক সুগন্ধ জাতীয় উপাদান। এটা এক ধরনের গাছ থেকে প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়ে থাকে। এটা সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয়। তাই এই কর্পূর বিভিন্ন অনুষ্ঠানে সুগন্ধ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটা বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করা হয়।

প্রশ্নঃ ন্যাপথলিন দিলে কি ছারপোকা দূর হয়?
উত্তরঃ ন্যাপথলিন হচ্ছে একটি বিষাক্ত পদার্থ। এটা যদি ঘরের কোনায় রাখা হয়। আর ছারপোকা যে জায়গায় থাকে, সেসব স্থানে রাখা হয়। তাহলে ন্যাপথলিনের বিষাক্ত গন্ধে ছারপোকা থাকতে পারে না। যার কারণে ন্যাপথলিন দিলে ছারপোকা দূর হয়ে যায়।

প্রশ্নঃ ন্যাপথলিন কি বিষাক্ত?
উত্তরঃ ন্যাপথলিন তৈরি করা হয় রাসায়নিক বিভিন্ন বিষাক্ত পদার্থ দিয়ে। এটা যদি মানুষ ভুল নিয়মে ব্যবহার করে বা এর সংস্পর্শে অনেকদিন ধরে থাকে। তাহলে এটা শ্বাসনালী ও ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে। এছাড়াও এটা যদি খাওয়া হয়, তাহলে পেটের মধ্যে বিষক্রিয়া হতে পারে। বেশিদিন এর সংস্পর্শে থাকলে চর্ম রোগ হতে পারে এবং ছোট বাচ্চা ও প্রাণীদের শারীরিক অবস্থার ওপর খারাপ প্রভাব পরতে পারে।

প্রশ্নঃ ন্যাপথলিন নিষিদ্ধ কেন?
উত্তরঃ ন্যাপথলিন বিষাক্ত পদার্থ হওয়ার কারণে, এটা মানুষের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। যার কারণে এটা বেশ কিছু দেশে নিষিদ্ধ করা হয়েছে। এটার নিষিদ্ধের কারণ হচ্ছে, ন্যাপথলিন শুধু পোকামাকড় দূর করে না, এটা মানুষ ও প্রাণীর জন্যেও বিষাক্ত। এটা শ্বাসকষ্ট ও ফুসফুসের ক্ষতি করে। এর গন্ধ বাতাস দূষণ করে এবং এটা যদি ভুলক্রমে কোনো মানুষকে খেয়ে ফেলে, তাহলে এটা বিষক্রিয়া হয়ে তার জীবন চলে যেতে পারে। এই ন্যাপথলিন নিষিদ্ধ হওয়ার কারণ হচ্ছে, এটা মানুষের এবং প্রাণীর জন্য ক্ষতিকর। আবার এটা পরিবেশ দূষণেও দায়ী। এর জন্য এটাকে অনেক দেশ নিষিদ্ধ করেছে।

কর্পূর এর উপকারিতা

আপনারা অনেকেই কর্পূর এর উপকারিতা সম্পর্কে জানতে চেয়েছেন। কর্পূর গাছের কাঠ থেকে তৈরি করা হয়। এই কর্পূর প্রাচীনকাল থেকেই বিভিন্ন চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে এটা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানী ও গ্রাম্য চিকিৎসায় বেশি ব্যবহার করা হয়। কর্পূরের অনেক ভালো দিক আছে যেগুলো সম্পর্কে আমাদের জানা ভালো।

শ্বাসকষ্ট ও ঠান্ডার জন্য ভালোঃ যাদের শ্বাসকষ্ট বা ঠান্ডা জনিত সমস্যা আছে, তাদের জন্য কর্পূর অনেক ভালো। কারণ কর্পূরের গন্ধ শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে। যার কারণে শ্বাসকষ্ট থাকলে সেটা কমে যায় এবং এর গন্ধ ও কর্পূরের তেল ব্যবহার করলে সর্দি, কাশি ও নাক বন্ধ থাকলে ভালো হয়ে যায়।

ব্যথা দূর করতে ভালোঃ কোন আঘাতের ব্যথা অথবা শরীরের কোন ব্যথা থাকলে কর্পূর যুক্ত তেল হালকা গরম করে, সেই ব্যথার জায়গা গুলোতে যদি ভালোভাবে মালিস করা হয়। শরীরের ব্যথা বা আঘাতপ্রাপ্ত ব্যথাগুলো দূর হবে। বিশেষ করে জয়েন্টের ব্যথা, মাংসপেশির ব্যথা ও অ্যাট্রাইটিসে ভালো আরাম পাওয়া যায় এর ব্যাবহারে।

ত্বকের স্বাস্থ্য ভালো করেঃ কর্পূর ত্বকের যত সমস্যা আছে, সে সমস্যা গুলোকে ভালো করতে সাহায্য করে। কারণ কর্পূরের মধ্যে এন্টিসেপটিক গুণাগুণ আছে। যার কারণে ত্বকে হওয়া ফোড়া, চুলকানি, দাগ ও ত্বকের সংক্রমণজনিত সমস্যাতে এটা ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যাবে।

চুলের জন্য ভালোঃ চুলের স্বাস্থ্য কে ভালো রাখা এবং মাথার ত্বকের সমস্যা থাকলে সে সমস্যা ভালো করার জন্য কর্পূরের তেল অনেক ভালো। কর্পূরের তেল মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ায় এবং মাথাতে হওয়া খুশকি ও মাথার ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে।

পোকামাকড় তাড়াতেঃ কর্পূর ঘরে থাকলে সেই ঘরে পোকামাকড় আসতে পারে না। কারণ কর্পূরের গন্ধ পোকামাকড় সহ্য করতে পারে না। কর্পূরের গন্ধে ঘরে থাকা মশা, মাছি ও পোকামাকড় দূরে থাকে। এমনকি এটা কাপড়ের আলমারিতে রাখলে জামা কাপড় পোকামাকড় থেকে নিরাপদে থাকে।

মন শান্ত করেঃ কর্পূরের সুন্দর ঘ্রাণ বাতাসে মিশে পরিবেশ ঠান্ডা করে। সেই বাতাসের গন্ধে মন হয় সতেজ ও টাটকা। কারণ কর্পূরের গন্ধ মনকে একটা ফ্রেশ অনুভূতি দিয়ে থাকে, যেটা মানসিক বিষণ্যতা দূর করে বা মানসিক চাপ কমিয়ে মনকে প্রফুল্ল করে তোলে।

হজমের জন্য ভালোঃ কর্পূর যদি অল্প পরিমাণে একটু খাওয়া যায় তাহলে এটা হজম শক্তি বাড়াতে সাহায্য করে আর হজম শক্তি ভালো হলে পেটের সমস্যা বিশেষ করে গ্যাস পেট ফাঁপা এমনকি কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা কমে যায়। তবে অতিরিক্ত যদি কর্পূর খাওয়া হয় তাহলে এটা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

সংক্রমণ প্রতিরোধ করেঃ ক্ষতস্থানের সংক্রমণ রোধ করতে কর্পূরের ব্যবহার করা হয়ে থাকে। এই কর্পূর যুক্ত তেল বা মলম ব্যবহার করলে দ্রুত ক্ষতস্থান পূরণ হয় এবং সংক্রমণ রোধ হয়। কারণ কর্পূরের মধ্যে এন্টিফাঙ্গাল ও এন্টিব্যাকটেরিয়াল ভালো পরিমাণে থাকে। যেটা বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে।

কর্পূর ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। আর এটি যদি অল্প পরিমাণে ব্যবহার না করে অতিরিক্ত শরীরে ব্যবহার করা হয়, তাহলে এটা শরীর ও স্বাস্থ্যের জন্য বিষাক্ত হতে পারে। তাই এটি অতিরিক্ত ব্যবহার না করে অল্প ব্যবহার করা উচিত। ছোটো বাচ্চাদের কর্পূর থেকে দূরে রাখা উচিত।

কর্পূরের গন্ধ শুকলে কি হয়

কর্পূরের গন্ধ নিলে এটা শরীর ও মস্তিষ্কের ওপর প্রভাব পড়তে পারে। যদি অল্প কর্পূরের গন্ধ নেওয়া হয়, তাহলে এটা স্বাস্থ্যের ও মস্তিষ্কের জন্য ভালো হবে। তবে বেশি এর গন্ধ নেওয়া হলে এটা ক্ষতিকর বা শরীরের জন্য বিষাক্ত হতে পারে। কর্পূরের গন্ধ নেওয়া হলে এটা সর্দি, কাশি ও ঠান্ডার কারণে নাক বন্ধ থাকলে।
আর যদি শ্বাসকষ্ট থাকলে কমাতে সাহায্য করতে পারে। যাদের হাঁপানি বা এজমা জনিত সমস্যা আছে। তাদের জন্য এর গন্ধ মনকে সতেজ করে এবং মানসিক চাপ কমায়। মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা থাকলে এর গন্ধ মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে। এর গন্ধর কারণে চারপাশে পোকামাকড়, মশা, মাছি আসতে পারেনা।

তবে বেশি এর গন্ধ নেওয়া হলে এটা মাথা ঘোরা ও বমিভাব হতে পারে। পাশাপাশি চোখে জ্বালাপোড়া, কাশি ও শ্বাসকষ্ট হতে পারে। অনেকক্ষণ যদি এর গন্ধ নেওয়া হয়, তাহলে এটা নার্ভাস সিস্টেমে ক্ষতিকর প্রভাব ফেলতে পার। যার কারণে খিচুনি পর্যন্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই কর্পূরের গন্ধ অল্পতে নিরাপদ কিন্তু বেশি হলে এটা খারাপ।

ন্যাপথলিন এর গন্ধ কি ক্ষতিকর

আপনারা জানতে চেয়েছেন ন্যাপথলিন এর গন্ধ কি ক্ষতিকর। তাদেরকে বলতে চাই জি হ্যাঁ ন্যাপথলিন এর গন্ধ ক্ষতিকর। কারণ ন্যাপথলিন তৈরি হয় বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে। এই ন্যাপথলিন ব্যবহার করা হয় পোকামাকড় দূর করার জন্য। বিশেষ করে আলমারিতে কাপড়চোপড় ভালো রাখার জন্য, ঘরের পোকামাকড় দূর করার জন্য।

আবার বইয়ের ও বিছানার পোকা ও ছারপোকা দূর করার জন্য। ন্যাপথলিন বাতাসের সাথে বাষ্প হয়ে গন্ধ ছড়ায়, যেটা নিঃশ্বাসের সাথে শরীরের মধ্যে ঢুকতে পারে। আর এটা শরীরের মধ্যে ঢুকলে শরীরের অনেক ক্ষতি করতে পারে। ন্যাপথলিন এর গন্ধ শ্বাসনালীর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়া মাথা ঘোরা ও মাথা ব্যথার সমস্যা তৈরি করে। এটা রক্তকণিকার ক্ষতি করে। 

এমনকি চোখে জ্বালাপোড়া করা, চোখে পানি আসা এবং ত্বকে এলার্জি হতে পারে। এই ন্যাপথলিন মানুষ যদি ভুল করে খেয়ে ফেলে, তাহলে এটা বিষক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি খিচুনি, লিভার ও কিডনির ক্ষতি পর্যন্ত করতে পারে। তাই ন্যাপথলিনের গন্ধ না নেওয়ায় শরীর ও স্বাস্থ্যের জন্য নিরাপদ। অনেক দেশে ন্যাপথলিনের ক্ষতির কারণে ন্যাপথলিনকে তাদের দেশে নিষিদ্ধ করেছে।

ন্যাপথলিন এর কাজ কি

এখন আমি আপনাদেরকে ন্যাপথলিন এর কাজ কি এই বিষয়ে জানাবো। ন্যাপথলিন পোকামাকড়কে দূরে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর তীব্র গন্ধ হচ্ছে বিষাক্ত গ্যাস। এই গ্যাস বাতাসের সাথে মিশে পোকামাকড়কে মেরে ফেলে, ফলে পোকামাকড় দূরে থাকে।

এই ন্যাপথলিন অনেকেই অনেক সমস্যায় ব্যবহার করে। অনেকে জামাকাপড়, বইপত্র যেন কোনো পোকামাকড় নষ্ট না করে, তার জন্য ব্যবহার করে। এই ন্যাপথলিনের গুলি যদি ট্রাঙ্ক, বাক্স বা আলমারিতে রাখা হয়। তাহলে আলমারিতে কাপড় চোপড় ভালো থাকে।

যা পোকামাকড়ে কোন নষ্ট করতে পারে না। এই ন্যাপথলিনের গুলি যদি বইয়ের টেবিলে বা বইয়ের ভেতরে রাখা হলে কাগজপত্র এবং বই থাকবে সুরক্ষিত। অনেকেই ন্যাপথলিনের গুলি ঘরের কোনায় বা বাপরুমে রাখে। এতে করে বাথরুমে এবং ঘরের মধ্যে মশা, মাছি, তেলাপোকা দূরে থাকে।

কর্পূর কি কাজে ব্যবহার হয়

এখন আমি আপনাদেরকে কর্পূর কি কাজে ব্যবহার হয় জানাবো। কর্পূর অনেক উপকারী একটি উপাদান এই কর্পূর এর ব্যবহার অনেক চিকিৎসক আছে, যারা তাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এছাড়াও এই কর্পূর বেশ কিছু কাজে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে জয়েন্টের ব্যথা, মাংসপেশির ব্যথা ও অ্যাথ্রাইটিসের ব্যথা কমানোর জন্য।

এটা ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন ফোড়া, চুলকানি ও ত্বকের প্রদাহ কমাতে ব্যবহার করা হয়। কর্পূর তেল মাথার খোসকি কমানোর জন্য এবং মাথায় রক্ত চলাচল বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এটি ঘরের দুর্গন্ধ দূর করার জন্য এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয়। কারণ কর্পূরের সুগন্ধ অনেক সুন্দর।

এটা মনকে শান্ত করে মানসিক টেনশন দূর করতে সাহায্য করে। অনেকেই এটা পোকামাকড় তাড়ানোর জন্য ব্যবহার করে। এই কর্পূর ব্যবহার করে অনেক ক্রিম, তেল এবং সাবান তৈরি করা হয় যেটা ভালো। তবে বেশি ব্যবহার করলে সমস্যা হতে পারে। সতর্ক থাকতে হবে কর্পূর যেন ছোট বাচ্চাদের আশেপাশে না থাকে এবং এটি যেন খাওয়া না হয়।

ন্যাপথলিন কিভাবে ব্যবহার করতে হয়

এখন আমি আপনাদেরকে ন্যাপথলিন কিভাবে ব্যবহার করতে হয় বলবো। ন্যাপথলিন আপনি আপনার জামা কাপড়ের মধ্যে কাগজে মোড়ে রেখে দিবেন। এতে করে আপনার জামাকাপড় থাকবে ভালো এবং পোকামাকড়ের কোন ঝুঁকি থাকবে না। আপনি আপনার বাক্স বা আলমারিতে অথবা বইয়ের তাকে অল্প কিছু ন্যাপথলিন ট্যাবলেট রেখে দিবেন।

এতে করে আপনার আলমারি থেকে পোকামাকড় দূরে থাকবে। যেটা আপনার আলমারিতে থাকা দরকারী জিনিস গুলোকে ভালো রাখবে। এছাড়াও এটা আপনি বাথরুম বা ড্রেনের দুর্গন্ধ কমানোর জন্য ও পোকামাকড় তাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে।

ন্যাপথলিন যেন একদম শরীরের আশেপাশে ও খাবারের আশেপাশে না থাকে। এটা শরীরের ও খাবারের আশেপাশে থাকলে। এর বিষাক্ত গন্ধ শরীর ও স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। এটা কেবলমাত্র জিনিসপত্রকে পোকামাকড়ের থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়।

কর্পূর কি চুলের জন্য ভালো

কর্পূর আপনি যদি কম করে আপনার চুলে বা মাথায় দেন। তাহলে এটা আপনার চুলের জন্য উপকারী হবে। কারণ কর্পূর আপনি অল্প ব্যবহার করলে। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল আপনার মাথার খুশকি দূর করতে সাহায্য করবে। সেই সাথে এটা আপনার মাথার চুলকানি, লালচে ভাব ও ইনফেকশন থাকলে,

সেটা দূর করে দিবে। কর্পূর তেল দিয়ে যদি চুলে বা মাথার ত্বকে ভালোভাবে মালিশ করা হয়। তাহলে এটা চুলের গোড়ায় এবং মাথার ত্বকে ভালোভাবে রক্ত সঞ্চালন বাড়াবে। যার কারণে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া কমবে। কর্পূরের মধ্যে এমন কিছু উপাদান আছে,

যেগুলো চুলের সতেজতা ধরে রাখে। আর মাথায় একটা শীতল অনুভূতি তৈরি করে। যা মানসিক চাপ কমাতে ভালো কাজ করে। সতর্ক থাকতে হবে, বেশি ব্যবহার না করে অল্প ব্যবহার করা। অতিরিক্ত ব্যবহার করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

ন্যাপথলিন আর কর্পূর ব্যবহারের সময় সর্তকতা

ন্যাপথলিন ও কর্পূর কমবেশি অনেকেই চিনে এবং এটা তাদের বিভিন্ন কাজে ব্যবহারও করে। কিন্তু এই জিনিস ব্যবহার করার সময় সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। তা না হলে এটা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ন্যাপথলিন বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি। তাই এটা ব্যবহার করার সময় রান্নাঘরে রাখা যাবে না। তারপর শরীরে সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে।
কর্পূর-আর-ন্যাপথলিন-কি-এক
ছোট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এবং এটা কখনোই খাওয়া যাবে না। কর্পূর গাছ থেকে তৈরি হয়। তাই এটা প্রাকৃতিকভাবে তেমন একটা ক্ষতিকর নয়। এই কর্পূর ঘরের মশা, মাছি তাড়ানোর জন্য এবং ঘরকে সুগন্ধ করার জন্য ব্যবহার করা হয়। অনেকেই এটা বিয়ে বাড়ি বা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করে থাকে। এটাও খুব বেশি ব্যবহার করা ভালো না।

আবার অনেকেই বলে এটা নাকি খাওয়া যায়, কখনো এটি খাবেন না। তা না হলে পেটে বিশক্রিয়া হতে পারে এবং মানুষ মারা যেতে পারে। তাই ন্যাপথলিন ও কর্পূর রাখবেন এমন জায়গায় যেখানে বাতাস চলাচল করে। এটা থেকে দূরে থাকবেন খুব বেশি ব্যবহার করবেন না। যদি কোন সমস্যা হয়, তাহলে তাড়াতাড়ি ডাক্তারের চিকিৎসা নিবেন।

FAQ/আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ প্রতিদিন ঘরে কর্পূর জালালে কী হয়?
উত্তরঃ প্রতিদিন যদি ঘরে কর্পূর জ্বালানো হলে এর ধোয়া ঘরের জীবাণু, ব্যাকটেরিয়া নষ্ট করে পরিষ্কার রাখে। এছাড়াও এটা ঘর থেকে মশা, মাছি, পোকামাকড় দূর করে এবং ঘরে পরিবেশ ঠান্ডা রাখে। যার কারণে নিশ্বাস নিতে সমস্যা থাকলে কমে যায়। এর গন্ধ মানুষের চাপ কমায় এবং মনকে প্রফুল্ল ও সতেজ রাখে। বাড়ির যে রান্না বা অন্যান্য কারণে বাজে গন্ধ তৈরি হয় সে গন্ধ কমাতে সাহায্য করে।

প্রশ্নঃ কর্পূর জল খাওয়া কি উপকারী?
উত্তরঃ কর্পূর এমনি ব্যবহারের জন্য উপকারী। তবে এটা খাওয়া মোটে উপকারী না। এটা যদি খাওয়া হয়, তাহলে স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পরবে, এমনকি বিষক্রিয়া হতে পারে। মানে হচ্ছে কর্পূর জল খাওয়া উপকারী নয় বরং এটা ক্ষতিকর ও বিপদজনক।

প্রশ্নঃ কর্পূর মুখে দিলে কি হয়?
উত্তরঃ কর্পূর একটি বিষাক্ত পদার্থ এটা কখনোই মুখে দেওয়া বা খাওয়া নিরাপদ না। এটি মুখে দিলে বমি, পেট ব্যথা, মাথা ঘোরা, শরীর দুর্বল, শ্বাসকষ্ট হওয়া, খিচুনি, লিভার ও কিডনির ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তাই এটি মোটেও মুখে দেওয়া যাবে না।

প্রশ্নঃ কর্পূর কি প্রতিদিন মুখে লাগানো যায়?
উত্তরঃ কর্পূর মুখের ত্বকে যদি সীমিত পরিমাণে ব্যবহার করা হয় তাহলে এটা ত্বকের স্বাস্থ্যর ভালো রাখতে সাহায্য করবে। তবে অতিরিক্ত অর্থাৎ প্রতিদিন যদি এটা মুখে লাগানো হয় তাহলে এটা ত্বকে মারাত্মক ক্ষতি করতে পারে যেমন ত্বকের এলার্জি তৈরি করতে পারে যার কারণে তোকে জ্বালাপোড়ার মত সমস্যা হতে পারে। তাই কর্পূর প্রতিদিন মুখে লাগানো উচিত নয়।
প্রশ্নঃ ঠান্ডার জন্য কর্পূর কিভাবে ব্যবহার করব?
উত্তরঃ ঠান্ডা বা সর্দি, কাশি কমানোর জন্য সতর্কভাবে এই কর্পূর ব্যবহার করা যেতে পারে। আপনি এক বালটি গরম পানিতে এক থেকে দুইটা কর্পূর দিবেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর সেই ধোঁয়াতে নিঃশ্বাস নিবেন। সতর্ক থাকতে হবে, এটা খুব বেশি যেন ব্যবহার করা না হয়। এছাড়াও আপনি নারকেল তেলের সাথে অল্প একটু কর্পূর মিশিয়ে বুকে, ঘাড়ে ও পিঠে হালকা করে মালিশ করবেন এতে আপনার ঠান্ডা কমবে।

লেখলের মন্তব্যঃ কর্পূর আর ন্যাপথলিন কি এক

কর্পূর আর ন্যাপথলিন কি এক আশাকরি জানতে পেরেছেন। কর্পূর আর ন্যাপথলিন দুইটা আলাদা জিনিস। কর্পূর তৈরি হয় প্রাকৃতিক উপায়ে এবং ন্যাপথলিন তৈরি হয় রাসায়নিক পদার্থ দিয়ে। তাই কর্পূর সাধারণত নিরাপদ হলেও ন্যাপথলিন কিন্তু নিরাপদ না। ন্যাপথলিন যদি শরীরের আশেপাশে বা খাবারের আশেপাশে থাকে, তবে এর গন্ধ শরীর ও স্বাস্থ্যের উপর ক্ষতির প্রভাব ফেলতে পারে। আর কর্পূর প্রাকৃতিক, তাই এটা স্বাস্থ্যের জন্য ভালো।

অনেকেই এটা ব্যবহার করে ঘরে ও অনুস্থানে সুগন্ধ ছড়ানোর জন্য। ন্যাপথলিন অনেকেই আলমারিতে, ঘরের কোনায় বাথরুমে রাখে। যেন পোকামাকড় আসতে না পারে। আর কর্পূর সুগন্ধ ছড়ায় যাও মনকে শান্ত করতে ভালো কাজ করে। এছাড়াও এটার গন্ধ মশা, মাছি দূরে রাখে। এই দুইটা উপকারী হলেও ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে এবং ছোট বাচ্চাদের থেকে এটা দূরে রাখতে হবে। আর যদি কোন স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়, তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url