টুনা মাছ চেনার উপায় ও টুনা মাছের দাম কত?
টুনা মাছ চেনার উপায় সহ আজকের আর্টিকেলের মধ্যে থাকছে টুনা মাছের বিভিন্ন
প্রজাতি, তাজা টুনা মাছ কিভাবে চিনবেন, টুনা মাছের উপকারিতা সহ টুনা মাছ
সম্পর্কিত সকল তথ্য।
তাই আপনারা যারা টুনা মাছ সম্পর্কিত তথ্য জানতে চান? তারা ভালোভাবে এই আর্টিকেল
পড়বেন। তাহলে এখান থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
পেজ সূচিপত্রঃ টুনা মাছ চেনার উপায়
-
টুনা মাছ চেনার উপায়
- টুনা মাছের বিভিন্ন প্রজাতি
- ক্যানড টুনা চেনার উপায়
- তাজা টুনা মাছ চিনার উপায়
- টুনা মাছের পুষ্টিগুণ
- টুনা মাছের মৌসুম ও উৎস
- টুনা মাছ খাওয়ার উপকারিতা
- টুনা মাছ সংরক্ষণের উপায়
- টুনা মাছের স্বাদ কেমন
- টুনা মাছ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা
- টুনা মাছের দাম কত
- FAQ/টুনা মাছ সম্পর্কে আলোচিত প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্যঃ টুনা মাছ চেনার উপায়
টুনা মাছ চেনার উপায়
আপনারা অনেকেই টুনা মাছ চেনার উপায় সম্পর্কে জানতে চেয়েছেন। তাই এখন আমি
আপনাদেরকে এই মাছ চেনার জন্য কিছু উপায় জানাবো। যেগুলো জানার পর আপনি খুব সহজেই
এই মাছ চিনতে পারবেন। এই মাছ খেতে অনেক সুস্বাদু এবং এর মধ্যে প্রচুর পুষ্টি
উপাদানও রয়েছে।
আরো পড়ুনঃ
আসল পিংক সল্ট চেনার উপায়
যেগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি পূরণ করে এবং শরীর,
স্বাস্থ্যকে সতেজ ও শক্তিশালী করে তোলে। চলুন কিভাবে আপনি এই মাছ চিনবেন, সেই
উপায় গুলো জেনে নেওয়া যাক। টুনা মাছকে মূলত চেনা যায় এর দেহের গঠন এবং তার
গায়ের রঙ দেখে। আপনি খুব সহজেই টুনা মাছের গায়ের রং, তার দেহের গঠন দেখে চিনতে
পারবেন।
এর দেহ হয় অনেক শক্ত ও লম্বা আকৃতির। এই মাছের গায়ের উপরের অংশ হয় গারো নীল
রঙের, আর নিচের অংশ হয় চকচকে রুপালি ও সাদা। এই মাছের মাংস গোলাপি রঙের বা লাল
রঙের হয়ে থাকে। বলা যায় এই মাছের মাংস অন্য সব মাছের থেকে আলাদা। এছাড়াও এই
মাছের দ্রুত সাঁতার কাটার জন্য রয়েছে তার ধারালো পাখনা এবং তার মসৃণ শরীর।
এই বিশেষ গুণ থাকার কারণে এই মাছ অনেক দ্রুত সাঁতার কাটতে পারে। এছাড়াও এই মাছের
চোখ দেখেও আপনি এই মাছকে চিনতে পারবেন। কারণ এই মাছের চোখ অন্যান্য সব মাছের
তুলনায় অনেক বড় থাকে। আপনি যদি এইসব বৈশিষ্ট্য কোন মাছের মধ্যে দেখতে পান।
তাহলে খুব বুঝে নিতে হবে, যে এটা হচ্ছে টুনা মাছ।
টুনা মাছের বিভিন্ন প্রজাতি
আপনারা অনেকেই টুনা মাছের প্রকারভেদ সম্পর্কে জানতে চেয়েছেন। টুনা মাছের মধ্যে
বেশ কয়েকটা প্রজাতি আছে যেগুলো তাদের আকার রং ও বৈশিষ্ট্যের কারণে আলাদা করা
যায়।
ব্লুফিন টুনাঃ এই মাছের আকার সবচেয়ে বড় হয়। আবার এই মাছের দামও অনেক বেশি।
এই মাছের শরীর অন্যান্য মাছের তুলনায় অনেক ভারী এবং এই মাছের মাংস হয় গাঢ়
লাল রঙের ও চর্বি থাকে বেশি। এই মাছের মাংসের চাহিদা আন্তর্জাতিক বাজারে অনেক
বেশি। এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাটি এসিড ও ওমেগা থ্রি থাকে।
ইয়েলোফিন টুনাঃ এই মাছের শরীরের পাশে ও পাখনায় হলুদ ভাব থাকে। এর শরীরের আকার
মাঝারি থেকে বড় হয়ে থাকে। এই মাছের মাংস হালকা গোলাপি ও লাল রংয়ের হয়। এই
মাছের মাংসের স্বাদ নরম, হালকা ও অনেক সুস্বাদু হয়ে থাকে। এই মাছের মাংস বেশি
ব্যবহার করা হয় ফ্রাই, গ্রিল, ক্যানজাত খাবারের মধ্যে।
আলবাকোর টুনাঃ এই মাছটা অনেকেই সাদা টুনা নামেও চিনে থাকে। এই মাছের মাংস হালকা
সাদা অথবা গোলাপি রঙের হয়ে থাকে। এই মাছটার আকার অন্যান্য মাছের থেকে ছোট হয়
এবং এর স্বাদ হয় মোলায়েম। এই মাছটা সবথেকে ক্যানজাত টুনা হিসেবে ফেমাস।
স্কিপজ্যাক টুনাঃ এই মাছের ওজন আকারে ছোট হাওয়াই এটা প্রায় ৫ থেকে ৭ কেজির
মতো হয়ে থাকে। এই মাছের শরীরে ডোরা কাটা দাগ থাকে। এই মাছের মাংসের রং গারো
লাল এবং এই মাছের স্বাদ অনেক তীব্র হয়। বিশ্বের মধ্যে প্রায় ৭২পার্সেন্ট
ক্যানজাত টুনা মাছ এই প্রজাতি থেকে তৈরি হয়ে থাকে।
বিগআই টুনাঃ এই মাছের চোখগুলো অনেক বড় আকৃতির হয়ে থাকে এবং এই মাছের মাংস হয়
গাঢ় লাল রংয়ের এবং এর মাংসটি হয় অনেক ঘন এবং অনেক পুষ্টিগুণে ভরপুর। এই মাছ
সমুদ্রের গভীরে পাওয়া যায়। এমনকি এই মাছের স্বাদে বুলুফিনের মতোই। এই মাছ
খেলে হূদরোগের ঝুঁকি কমে কারণ এ মাছের মধ্যে প্রোটিন ও ওমেগা থ্রি ভালো পরিমাণে
থাকে।
ক্যানড টুনা চেনার উপায়
আপনারা অনেকেই ক্যানড টুনা কীভাবে চিনবেন তা জানতে চেয়েছেন। তাই এখন আমি
আপনাদেরকে ক্যানড টুনা চেনার উপায়গুলো জানাবো।
লেবেলঃ ক্যানড টুনা চিনতে হলে প্রথমে আপনাকে এর লেবেল দেখতে হবে। ক্যানড এর
গায়ে লেখা থাকবে টুনা অথবা নির্দিষ্ট কোন প্রজাতির নাম। যেমন ধরেন
স্কিপজ্যাক, ইয়েলোফিন। এই প্যাকেজিং এর গায়ে যদি ইন অয়েল লেখা থাকে।
তবে বুঝবেন এটা তেলে সংরক্ষণ করা হয়েছে। আর যদি লেখা থাকে ইন ব্রাইন বা
ওয়াটার। তাহলে বুঝবেন এটা নোনা পানিতে সংরক্ষণ করা হয়েছে। এর গায়ে Chunk,
Solid এই লেখাগুলো মাছের আকার কত বড় তা বুঝায়।
রং ও টেক্সচারঃ আসল ক্যানড টুনা মাছ যদি হয় তবে এর মাংস হালকা গোলাপি, সাদা
অথবা লাল রঙের হবে। এই মাছের মাংস অনেক শক্ত ও আঁশযুক্ত হয়ে থাকে। এটা ভেঙে
গেলে টুকরো টুকরো হয়ে যাবে।
গন্ধঃ এই মাছের গন্ধ হালকা পরিমানে থাকবে। তবে অতিরিক্ত যদি খারাপ বা বাজে
গন্ধ পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এটা ভালো মাছ নয়। তাই মাছের গন্ধ নিয়ে
দেখে এই মাছ নির্বাচন বা কিনতে হবে।
পুষ্টিগুণের তথ্যঃ ক্যানডের গায়ে মাছের পুষ্টি গুনাগুনের উল্লেখ থাকবে।
খেয়াল করতে হবে সেখানে প্রোটিন, ফ্যাট, ক্যালরি তথ্য আছে কিনা এবং সেখানে
চেক করতে হবে উচ্চ পরিমাণে প্রোটিন ও ওমেগা থ্রি এর তথ্য উল্লেখ আছে কিনা।
কারণ আসল ক্যানড টুনাতে উচ্চ ওমেগা থ্রি ও প্রোটিনের তথ্য উল্লেখ থাকবে।
মেয়াদঃ কেনার সময় এর মেয়াদ উত্তীর্ণের তারিখ ভালোভাবে দেখে শুনে ক্রয়
করতে হবে। এক্সপায়ার ডেট থাকলে, সেটা নেওয়া যাবে না। যেগুলোর মেয়াদ
অনেকদিন আছে, সেগুলো বেছে নিতে হবে।
তাজা টুনা মাছ চিনার উপায়
চোখের দিকে তাকানঃ এই মাছ ভাজা নাকি বাসি, তা চিনতে হলে আপনাকে এই
মাছের চোখের দিকে তাকাতে হবে। যদি এই মাছ তাজা হয়, তাহলে মাছের চোখ
পরিষ্কার, উজ্জ্বল ও স্বাভাবিক গোলাকার হয়ে থাকবে। আর যদি এই মাছ
বাসি হয়। তবে এই মাছের চোখ ফ্যাকাশে, ঘোলা ও ভিতরে ঢুকে থাকবে।
রং লক্ষ্য করুনঃ টুনা মাছ তাজা না বাসি চিনতে হলে, এই মাছের গায়ের দিকে
তাকাতে হবে। তাজা টুনা মাছের শরীর মসৃণ, চকচকে ও উজ্জ্বল রঙের হবে। এই
মাছের উপরের অংশ গাড়ো নীল এবং নিচের অংশে রূপালী সাদা ভাব থাকবে। যদি তাজা
না হয়, তবে এই মাছের শরীর শুকিয়ে নিস্তেজ ও কালচে রঙের দেখাবে।
মাংসের রংঃ তাজা অবস্থায় এই মাছের মাংস একদম গারো লালচে বা গোলাপি রঙের
হবে। এই মাছের মাংস শক্ত হবে, মাংসে চাপ দিলে আবার আগের মত হয়ে যাবে। যদি
তাজা না হয়, তাহলে এ মাংসর রং কালো দেখাবে বা বাদামি দেখাবে এবং চাপ দিলে
মাংস বসে যাবে।
মাছের গন্ধঃ আপনি চাইলে এই মাছের গন্ধ নিয়েও মাছ তাজা কিনা বুঝতে পারবেন।
টুনা মাছ তাজা হলে। এই মাছ থেকে সাগরের মত স্বাভাবিক গন্ধ পাওয়া যাবে। আর
যদি এই মাছ টাটকা না হয়, তাহলে এটা থেকে খারাপ গন্ধ বা পচা গন্ধ বার হবে।
পাখনা ও গিলসঃ টুনা মাছ যদি তাজা হয়, তাহলে এর গিলস হবে উজ্জ্বল লাল
রংয়ের। যা দেখতে একদম রক্তের মতো টাটকা লাগবে। আর তাজা না হলে গিলস বাদামি
অথবা কালো রঙের হয়ে থাকবে। এর পাখনা গুলো শক্ত না হয়ে, যদি নরম বা ঢিলে
হয়ে থাকে। তাহলে বুঝতে হবে, এটা তাজা মাছ নয়।
হাত দিয়ে দেখুনঃ টুনা মাছ হাত দিয়ে ধরলে মাছ টাটকা কিনা, তা বোঝা যাবে।
এই মাছ যদি টাটকা হয়, তাহলে এর শরীর শক্ত হবে এবং টানটান ও মসৃণ লাগবে।
কিন্তু তাজা না হলে এই মাছ হাতে নেওয়ার পর নরম মনে হবে এবং আঠালো ভাব
থাকবে।
টুনা মাছের পুষ্টিগুণ
টুনা মাছের মধ্যে থাকা পুষ্টিগুণের নাম ও পরিমাণ গুলো হচ্ছে
| পুষ্টি উপাদানের নাম | পুষ্টি উপাদানের উপকারিতা |
|---|---|
| ক্যালরি | শরীরের শক্তি যোগাই |
| প্রোটিন | পেশি গঠন করে ও মেরামত করে |
| ফ্যাট | শরীরের শক্তি ও কোষকে সুরক্ষিত রাখে |
| ওমেগা৩ ফ্যাটি এসিড | হূদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের উন্নতি ঘটায় |
| কোলেস্টেরল | কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে |
| ভিটামিন এ | দৃষ্টিশক্তি উন্নত করে |
| ভিটামিন ডি | হাড়কে শক্ত করে |
| ভিটামিন ই | ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় |
| ভিটামিন কে | রক্ত জমাট বাঁধতে সাহায্য করে |
| ভিটামিন বি১ | স্নায়ু ও মেটাবলিজম উন্নত করে |
| ভিটামিন বি২ | শরীরের মধ্যে শক্তি উৎপাদন করে |
| ভিটামিন বি৩ | শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে |
| ভিটামিন বি৬ | মস্তিষ্কের জন্য ভালো |
| ভিটামিন বি১২ | মস্তিষ্কের জন্য ভালো |
| ফোলেট | রক্ত তৈরি করে |
| সোডিয়াম | শরীরে পানির ঘাটতি পূরণ করে |
| পটাশিয়াম | পেশির কার্যকারিতা বাড়ায় |
| ক্যালসিয়াম | হাড়ের ও দাঁতের সঠিক গঠন করে |
| আয়রন | রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে |
| ম্যাগনেসিয়াম | স্নায়ু ও পেশীর জন্য ভালো |
| ফসফরাস | হাড়ের দাঁতের স্বাস্থ্য ভালো করে |
| জিংক | রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় |
| সেলেনিয়াম | অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে |
| কপার | রক্ত ভালো করে এবং রোগ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করে |
টুনা মাছের মৌসুম ও উৎস
এখন আমি আপনাদেরকে টুনা মাছের মৌসুম ও উৎস সম্পর্কে জানাবো। টুনা মাছ একটি
সামুদ্রিক মাছ হওয়ার কারণে এটা সারা বছরই ধরা যায়। তবে কিছু কিছু সময় এই মাছ
ধরার পরিমাণ কিছুটা কম বা বেশি হতে পারে। বিশেষ করে গ্রীষ্মকাল বা বর্ষাকালে এই
টুনা মাছ অনেক বেশি পরিমাণে পাওয়া যায়।
অন্যান্য সময়ে অনেক কম পাওয়া যায়। এর কারণ হচ্ছে এই মাছের প্রজননের সময় এবং
সমুদ্রের আবহাওয়ার পরিবর্তন অনুযায়ী এই মাছের চলাফেরাও বদলে যায়। তাই বলা যায়
এই মাছ সব সময় পাওয়া যায় বা ধরা যায়। কিন্তু মৌসুম অনুযায়ী এটা কম বা বেশি
হয়ে থাকে।
- ব্লুফিন টুনাঃ এই মাছ গ্রীষ্মকালে অর্থাৎ মে ও আগস্ট মাসের দিকে উত্তর আটলান্টিক ও ভূমন্ত সাগরের দিকে বেশি পাওয়া যায়।
- ইয়েলোফিন টুনাঃ এই মাছ সারা বছর ধরেই পাওয়া যায়। তবে গ্রীষ্মকাল ও বর্ষার মৌসুমে এই মাছ বেশি পরিমাণে পাওয়া যায়।
- আলবাকোর টুনাঃ এই মাছটিও সারাবছর অল্প পরিমাণে পাওয়া যায়। কিন্তু শরৎ ও বসন্তকালে সাগরে এই মাছ অনেক ভালো পরিমাণে পাওয়া যায় বা ধরা হয়।
- স্কিপজ্যাক টুনাঃ এটা সারা বছর পাওয়া গেলও বর্ষাকালে ও শরৎকালে বেশি পরিমাণে পাওয়া যায়।
- বিগ আই টুনাঃ এই মাছটি গ্রীষ্মকালে গভীর সমুদ্র থেকে ভালো পাওয়া যায়। এই মাছ মূলত গভীর সমুদ্র ছাড়া খুব পাওয়া যায় না। তাই এই মাছকে ধরার জন্য গভীর সমুদ্রে যাওয়া লাগে।
টুনা মাছ খাওয়ার উপকারিতা
টুনা মাছ যদি আমরা সঠিক নিয়ম মেনে খেতে পারি। তাহলে এটা আমাদের স্বাস্থ্যের
জন্য ভালো কাজ করবে। কারণ এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যেটা
আমাদের শরীরের পেশিকে শক্ত করে এবং শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে।
টুনা মাছের মধ্যে থাকা ওমেগা৩ ফ্যাটি এসিড আমাদের হৃদপিন্ডের স্বাস্থ্যকে
সুস্থ রাখে। এটা শরীরের খারাপ কোলেস্টেরল এর মাত্রা কমায় এবং কোলেস্টেরল
মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। এমনকি এটা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও
সাহায্য করে।
আরো পড়ুনঃ
দ্রুত ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায়
এগুলোর পাশাপাশি টুনা মাছের মধ্যে ভিটামিন বি১২, ক্যালসিয়াম, সেলেনিয়াম,
আয়রন ও ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ভালোভাবে করায়। হাড়ের
ও দাঁতের সঠিক গঠন করে মজবুত রাখে। সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও
বাড়ায়। এই মাছ আমাদের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করার পাশাপাশি।
এটা আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করে। যারা তাদের ওজন কমাতে চান বা
ডায়েট করতে চান? তাদের জন্যেও এই টুনা মাছ অনেক উপকারী হিসেবে কাজ করে। কারণ
এই মাছের মধ্যে ক্যালোরি এবং চর্বি অনেক কম থাকে। যার কারণে ওজন নিয়ন্ত্রণে
থাকে। এটা যদি পরিমাণ মতো খাওয়া যায়, তাহলে আমাদের শরীর সুস্থ, শক্তিশালী ও
সক্রিয় হয়ে উঠবে।
টুনা মাছ সংরক্ষণের উপায়
আপনারা অনেকেই টুনা মাছ সংরক্ষণের উপায় সম্পর্কে জানতে চেয়েছেন। এখন আমি
আপনাদেরকে এটি সংরক্ষণ করার কিছু উপায় সম্পর্কে জানাবো। চলুন তাহলে আর
দেরি না করে এটি সংরক্ষণের উপায় সম্পর্কে জেনে নিই।
- আপনি যদি টুনা মাছ অল্প কিছুদিনের জন্য সংরক্ষণ করতে চান। তাহলে এই মাছকে আপনি ভালোভাবে ধুয়ে একটি এয়ার টাইট কনটেইনার বা পরিষ্কার প্লাস্টিক র্যাপে ভালোভাবে মুড়িয়ে ফ্রিজের ভেতরে ০.৪ সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিবেন। এতে করে বেশ কিছুদিন এই মাছ টাটকা হয়ে থাকবে।
- টুনা মাছ সংরক্ষণ করার জন্য আপনি, এই মাছকে ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে নিবেন। তারপর ভালোভাবে এই মাছের টুকরোগুলোকে পলিথিনের ব্যাগে। অথবা ফ্রিজিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে বাতাস বার করে দিবেন। এরপর ডিপ ফ্রিজে -১৮ সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিতে হবে। এতে করে অনেক দিন মাছ ভালো থাকবে।
- আপনি চাইলে এই মাছ রান্না করেও সংরক্ষণ করে রাখতে পারেন। মাছকে ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে, তেলে ভেজে বা রান্না করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে আপনি অল্প কিছুদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে, নরমাল ফ্রিজে এবং বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রাখতে পারেন।
- ক্যানড টুনা মাছের প্যাকেজিং খোলার আগে এটা ঘরের তাপমাত্রায় অনেকদিন ধরে সংরক্ষণ করা যায়। তবে এটির প্যাকেজিং একবার খোলার পর, তা পরিষ্কার স্টিলের পাত্রে ফ্রিজের মধ্যে রাখতে হবে। এভাবে আপনি এক বা দুই দিন সংরক্ষণ করে রাখতে পারেন।
টুনা মাছের স্বাদ কেমন
আপনারা অনেকেই টুনা মাছের স্বাদ কেমন এ বিষয়ে জানতে চেয়েছেন। টুনা
মাছের স্বাদ অন্যান্য সব মাছের থেকে আলাদা এবং অনেক সুস্বাদু ও ফেমাস।
টুনা মাছের মাংস সাধারণত গাঢ় লাল রঙের অথবা গোলাপি রঙের হয়ে থাকে। এই
মাংস খেতে হালকা মিষ্টি ভাব লাগে এবং সমুদ্রের একটা ফ্রেশ অনুভূতি পাওয়া
যায়। টুনা মাছের মাংস খেতে অনেক নরম এবং রসালো হয়ে থাকে।
এমনকি কিছু কিছু সময় এর মাংস স্টেক এর মত শক্ত হয়ে থাকে, যার কারণে এটা
খেতে ভালোই লাগে। এই মাছের সব থেকে মজার ব্যাপার হচ্ছে অন্যান্য মাছের
তুলনায় এই মাছের মধ্যে কাটা কম থাকে। যার কারণে এটা সহজেই খাওয়া যাই।
টুনা মাছ এতটাই সুস্বাদু যে এটা আপনি যেভাবে রান্না করেন না কেন খেতে
অনেক স্বাদ ও খুব মজাদার হয়ে থাকে। এছাড়াও এর পুষ্টিকর দিক তো আছেই
যেটা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে।
টুনা মাছ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা
টুনা মাছের মধ্যে ভালো প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ আরো অনেক
পুষ্টি উপাদান থাকে। কিন্তু এই মাছ খাওয়ার আগে সতর্ক থাকতে
হবে। এই মাছ নিয়ম মেনে অল্প করে খেতে পারলে, ভালো উপকার পাওয়া
যাবে। আবার অনিয়মে খেলে বা অতিরিক্ত খেলে উল্টো শরীরের উপর খারাপ
প্রভাব ফেলতে পারে। তাই সবসময় পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন।
টুনা মাছের পারদ বেশি থাকে। তাই টানা অনেক দিন খাবেন না, খেলেও অল্প
করে খাবেন। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে বা বুকের দুধ সন্তানকে
খাওয়াচ্ছেন। তারা এই মাছ খাওয়ার আগে অনেক বেশি সতর্ক থাকবেন। ছোট
বাচ্চাদের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। সব থেকে ভালো হবে কতটুকু খাবেন,
কিভাবে খাবেন, এগুলো ডাক্তারের কাছে জেনে নেওয়া।
এই মাছ তাজা নাকি বাসি এই বিষয়টাও লক্ষ্য করতে হবে। কারণ বাসি হলে এই
মাছ খেয়ে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়
হচ্ছে, এই মাছ খাওয়ার পর এলার্জির প্রতিক্রিয়া যদি দেখা দেয়। তাহলে
দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এই মাছ খাওয়া বন্ধ করতে
হবে। এই মাছ থেকে ভালো উপকার নিতে চাইলে আপনারা তেল মসলা কম
ব্যবহার করবেন।
টুনা মাছের দাম কত
আপনারা অনেকেই টুনা মাছের দাম কত এই বিষয়ে জানতে চেয়েছেন। টুনা মাছের
দাম মূলত নির্ভর করে এই মাছের ওজন আকার এবং মৌসুম অনুযায়ী। এছাড়াও
বাজার অনুযায়ী দাম কম বা বেশি হয়ে থাকে। আপনি যদি ব্লুফিন টুনা মাছ
কিনতে চান? তাহলে এটার দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে।
কারণ এই মাছটি অন্যান্য সব মাছের থেকে বড় হয় এবং খেতে অনেক সুস্বাদু
হয়। আর আপনি যদি আলবাকোর, ইয়েলোফিন অথবা স্কিপজ্যাক টুনা নিতে চান?
তাহলে এর দাম অনেক সস্তায় পাবেন। যেগুলো তাজা টুনা মাছ সেই মাছগুলো
কেজি হিসেবে বেশি দাম হয়ে থাকে। আর আপনি যদি ক্যানড টুনা নিতে চান?
তাহলে এটার দাম কম হবে।
বর্তমান বাজারে প্রতি কেজি তাজা টুনা মাছের দাম প্রায় ৭০০ থেকে ২০০০
টাকা বা এর থেকেও বেশি দামে বিক্রি হয়ে থাকে। আর আপনি যদি ক্যানড টুনা
নিতে চান? তাহলে এটা আপনি দোকান থেকে বা বিভিন্ন সুপারশপগুলো থেকে
প্রতি ক্যান ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। মৌসুম ও সময়
অনুযায়ী এবং স্থান অনুযায়ী এই মাছের দাম কম বা বেশি হতে পারে।
FAQ/টুনা মাছ সম্পর্কে আলোচিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ টুনা মাছের অন্য নাম কী?
উত্তরঃ টুনা মাছের নাম বিভিন্ন প্রজাতি অনুযায়ী এবং অঞ্চলের ওপর
নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন টুনা, ইয়েলোফিন টুনা,
ব্লুফিন টুনা, সাদা টুনা, স্কিপজ্যাক টুনা, সাগরের টুনা, টুনা ফিস।
প্রশ্নঃ টুনা মাছ কি হালাল?
উত্তরঃ টুনা মাছ হালাল কারণ এই মাছটি সমুদ্রের মাছ। আর সমুদ্রের মাছ
সাধারণত হালাল ধরা হয়। কারণ এই মাছ তার প্রকৃতির নিয়মে সমুদ্রের
পানিতে জন্মায় এবং এটিকে খাওয়ার জন্য কোন জবাবদিহি লাগে না।
প্রশ্নঃ টুনা মাছের ওজন কত?
উত্তরঃ টুনা মাছের ওজন মূলত নির্ভর করে প্রজাতির উপর। কারণ এই
মাছের একেক প্রজাতির একেক রকম ওজন হয়। যেমন আলবাকোর টুনার ওজন
সাধারণত ৫ থেকে ১৪ কেজি হয়ে থাকে, ইয়েলোফিন টুনার ওজন ২০থেকে
২০০কেজি, বিগআই টুনার ওজন ৫০ থেকে ২০০ কেজি, ব্লুফিন টুনার ওজন ২০০
থেকে ৬০০ কেজি ও স্কিপজ্যাক টুনা ৫ থেকে ৭ কেজি হয়ে থাকে।
প্রশ্নঃ বাংলাদেশে টুনা মাছ পাওয়া যায় কি?
উত্তরঃ বাংলাদেশের যেগুলো সমুদ্র অঞ্চল সেগুলোতে টুনা মাছ পাওয়া
যায়। বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে বেশি টুনা মাছ পাওয়া যায়। এই টুনা
মাছ পেতে হলে কক্সবাজার, পটুয়াখালী, চট্টগ্রাম ও চাঁদপুর অঞ্চলে
যেতে হবে। তাই বলা যায় এই মাছ বাংলাদেশে পাওয়া যায়।
আরো পড়ুনঃ
আসল মুলতানি মাটি চেনার উপায় সম্পর্কে জানুন
প্রশ্নঃ টুনা মাছ খেলে কি হয়?
উত্তরঃ টুনা মাছ যদি সঠিক নিয়মে খেতে পারেন তবে শরীরে রক্তের ঘাটতি
পূরণ হবে। সেই সাথে পুষ্টির যত ঘাটতি থাকে তা পূরণ করতে সাহায্য করে।
শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বাড়ায়। যার কারণে শরীরের মধ্যে সঠিকভাবে
রক্ত চলাচল করতে পারে। হৃদরোগের ঝুঁকি কমে এবং মস্তিষ্কের স্বাস্থ্য
ভালো থাকে। দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়াও আরো অনেক
উপকারিতা পাওয়া যায়।
লেখকের মন্তব্যঃ টুনা মাছ চেনার উপায়
আশাকরছি আপনারা যারা টুনা মাছ চেনার উপায় জানতে চেয়েছিলেন। তারা
এ বিষয়ে জানতে পেরেছেন। টুনা মাছ কিভাবে চিনবেন, এ মাছের বিভিন্ন
প্রজাতি, এই মাছের মধ্যে থাকা পুষ্টিগুণ, এই মাছ খাওয়ার উপকারিতা,
কিভাবে টুনা মাছ সংরক্ষণ করবেন তার উপায় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা
করেছি।
আপনারা যারা টুনা মাছ কিনে খেতে চাচ্ছেন, তারা অবশ্যই এই মাছ কেনার
আগে কোন বিশ্বস্ত লোক বা দোকানদারের কাছ থেকে কেনার চেষ্টা
করবেন। কেনার আগে মাছের গায়ের রং কেমন, মাছের গন্ধ কেমন তা দেখে কিনতে
হবে। মাছ কেনার আগে টাটকা মাছ দেখে কিনবেন। আর যাদের
টুনা মাছ সম্পর্কে কোন ধারণা নেই। তারা উপরে পুরো আলোচনাটি
ভালোভাবে পড়ে আসবেন।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url