আসল পিংক সল্ট চেনার উপায় মাত্র ৭ ধাপে

আসল পিংক সল্ট চেনার উপায় সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। তাই এখন আমি এই আর্টিকেলের মধ্যে পিংক সল্ট চেনা সহ পিংক সল্ট অপকারিতা, পিংক সল্ট এর উপকারিতা, পিংক সল্ট এর দাম এবং পিংক সল্ট কোথায় পাওয়া যায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আসল-পিংক-সল্ট-চেনার-উপায়
আপনি যদি হিমালয়ান পিংক সল্ট বাংলাদেশ দাম সম্পর্কে জানতে চান। তাহলে অবশ্যই আমার এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক পিংক সল্ট খাওয়ার নিয়ম সম্পর্কিত সকল তথ্য।

পেজ সুচিপত্রঃ আসল পিংক সল্ট চেনার উপায়

আসল পিংক সল্ট চেনার উপায়

আসল পিংক সল্ট চেনার উপায় সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। কারণ বর্তমান বাজারে অনেক ভেজাল যুক্ত সল্ট আছে। যেগুলো আসল পিংক সল্ট বলে অনেক বেশি দামে বিক্রি করছে। যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই আপনি যদি পিংক সল্ট আসল চিনতে পারেন, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে এবং আপনি এটি থেকে ভালো উপকার পাবেন।
আসল পিংক সল্ট চিন্তে হলে প্রথমে আপনাকে তার রংয়ের দিকে খেয়াল করতে হবে। যেটা আসল পিংক সল্ট সেটার কালার দেখেই আপনি চিনে ফেলতে পারবেন আসল নাকি নকল। আসল যেটা হবে সেটার রং হবে হালকা গোলাপি। মাঝে মাঝে এর রং হালকা কমলা রংয়ের হয় এবং সাদা রংয়ের দানা থাকে। এর দানা গুলো ছোট বড় ভাঙ্গা পাথরের মত দেখতে এবং এর রং অনেক ঝকঝক করে।

দেখেই বুঝা যাবে যে এটা আসল পিংক সল্ট। এমনকি আপনি এটার স্বাদ নিয়েও বুঝতে পারবেন যে এটা আসল নাকি নকল। আপনি প্রথমে একটু এই লবণ মুখে নিয়ে দেখবেন। এটা কিন্তু সাধারণ লবনের মত অনেক তীব্র হয় না। এটা যখন আপনি মুখে দিবেন তখন এটা থেকে আপনি একটা মাটির মতো গন্ধ পাবেন। এটা মুখে দেওয়ার পর হালকা মিষ্টি ভাবও পেতে পারেন। 

মুখে দেওয়ার পর যদি লবণের টেস্ট এরকম পান, তাহলে বুঝবেন এটা আসল পিংক সল্ট। আপনি এটা পানিতে মিশিয়েও আসল কি নকল দেখে নিতে পারবেন, কিভাবে চলুন সেটা বলি। প্রথমে আপনি এই পিংক সল্ট পানিতে দিবেন। পানিতে দেবার পর সেটা যদি খুব তাড়াতাড়ি পানির সাথে মিশে যায়, তাহলে বুঝে নিতে হবে যে এটা নকল পিংক সল্ট। কারণ আসল যদি হতো, তবে তা ধীরে পানির সাথে মিস্তো ও পানি হালকা গোলাপি রঙের হতো।

এছাড়াও আপনি পিংক সল্ট কাচের গ্লাসে বা জগে পরিষ্কার পানি নিয়ে, সেই পানিতে একটু দিতে পারেন। এতে যদি জগের নিচে বা গ্লাসের নিচে সাদা আবরণ অর্থাৎ ধূসর টাইপের দাগ পরে এবং পানির উপর কিছু উপাদান ভেসে থাকে। তাহলে বুঝে নিতে হবে যে সেটা আসল পিংক সল্ট না। আসল হলে সেটা ভালোভাবে পানির সাথে মিশে যাবে এবং পানিতে কোন উপাদান ভাসবে না।

পিংক সল্ট আসল কিনা তা চেনার আরো কিছু উপায়

আসল পিংক সল্ট কেনার সময় প্যাকেটের গায়ে ভালোভাবে দেখে নিবেন, যে সেখানে উৎপাদন স্থান কোথায় দেওয়া আছে। সেখানে যদি পাকিস্তান দেওয়া থাকে, তাহলে সেটা আসল হতে পারে। কারণ আসল পিংক সল্ট পাকিস্তানের খেওড়া লবণ কারখানা থেকে উৎপাদন করা হয়। সেখান থেকেই মূলত আসল পিংক সল্ট সব জায়গায় রপ্তানি করা হয়।

আপনি এই পিংক সল্ট আসল কিনা চুম্বক দিয়েও পরীক্ষা করে নিতে পারবেন। সাধারণত যেটা আসল পিংক সল্ট হয়। তার মধ্যে কোন ধাতু পদার্থ থাকে না। আপনি যদি এই লবণে চুম্বক দেওয়ার পর সেই লবণ চুম্বুকে লেগে যায় বা টান দেয়, তবে বুঝবেন এটা আসল না। এটাতে ধাতব উপাদান মিশানো হয়েছে। কারণ যেটা আসল সেটা চুম্বুকে লাগবে না এবং চুম্বকে কোন টান দিবে না।

আসল পিংক সল্ট বাজারে দাম অনেক বেশি থাকে। বাজারে যদি আপনি দেখেন যে এই পিংক সল্ট অনেক কম দামে বা অনেক সস্তায় বিক্রি হচ্ছে। তাহলে সেটা কেনার সময় একটু সাবধান থাকবেন। কারণ এটার দাম সবসময় অনেক বেশি থাকে। তাই এটি কিনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করবেন তারপর কিনবেন।

যদি বাজারে আপনি পিংক সল্ট কিনতে যান। আর সেটার রঙ যদি অনেক বেশি চকচকে করে তবে সাবধান থাকবেন কারণ বেশি চকচক করলে সে লবনে কৃত্রিম রং মেশানো থাকতে পারে। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা চিনির দানা কে বিভিন্ন রাসায়নিক রং দিয়ে গোলাপি করে। যা পিংক সল্ট বলে বাজারে বিক্রি করে। তাই এটি কেনার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে কিনবেন যে সেটা আসলে নাকি কৃত্রিম উপায় তৈরি।

এটিকে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেখতে পারেন। আগুন দিয়ে জ্বালানোর পর যদি দেখেন যে এটা পুড়ে যাচ্ছে অনেক সহজেই, তাহলে বুঝে নিতে হবে এটা নকল। আর যদি দেখেন যে এটা পুড়ছে না বা সহজেই গলছে না, তাহলে বুঝে নিতে হবে যে সেটা আসল পিংক সল্ট। এছাড়াও আপনি এটি কিনার সময় অবশ্যই আপনার পরিচিত কোন দোকানদারের কাছে কিনবেন, তাহলে আপনার আসল পিংক সল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে।

পিংক সল্টের পুষ্টিগুণ

অন্য সব লবণের মতো পিঙ্ক সল্ট লবনের মধ্যেও সোডিয়াম ক্লোরাইড থাকে। পাশাপাশি এই লবণের মধ্যে অল্প করে আরো কিছু খনিজ উপাদান পাওয়া যায়। যা অন্য কোন লবণে পাওয়া যায় না। পিঙ্ক সল্ট লবনের মধ্যে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাসিয়াম সহ আরো বেশ কিছু খনিজ উপাদান থাকে।

এই উপাদান গুলো শরীরের ভারসাম্য রক্ষা করে ও শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে। পাশাপাশি শরীরের জন্য দরকারি খনিজ উপাদানের ঘাটতি পূরণ করে। তাই অন্য লবনের থেকে এই লবণ খাওয়া বা ব্যবহার করা অনেক ভালো। চেষ্টা করবেন এই লবণ অল্প করে খাওয়ার বা ব্যবহার করার। কিন্তু বিশেষ কোনো অসুখ থাকলে, অবশ্যই ডাক্তারের কাছে জেনে নিবেন তারপর খাবেন।

পিংক সল্ট এর উপকারিতা

পিংক সল্ট পাকিস্তানে উৎপাদন করা হয় এবং সেখান থেকেই সারা দেশে এটি রপ্তানি করা হয়। এই লবণের মধ্যে প্রায় ৮৪ টি খনিজ উপাদান থাকে। এটা দেহের সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পিংক সল্টের মধ্যে অনেক খনিজ উপাদান থাকে। যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ও সোডিয়াম। এগুলো শরীরকে ভেতর থেকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে।

এটা শরীরের মধ্যে পানির ভারসাম্যকে নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের মধ্যে যদি পানির ঘাটতি থাকে, তাহলে সেই পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এই লবণের মধ্যে সাধারণ লবণের মতো অনেক বেশি সোডিয়াম থাকে না। যার কারণে এটা যদি পরিমাণ অনুযায়ী খাওয়া হয়, তাহলে সেটা উচ্চ রক্তচাপ বাড়ায় না। তাই যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা নিয়মিত অল্প করে খেতে পারেন,

তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এই লবণ যদি পরিমাণে খাওয়া হয়, তবে এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান শরীরের ক্লান্তি দূর করে। তাই যারা অনেক চিন্তায় অথবা মানসিক চাপে থাকেন। তারা এটি নিয়মিত খেতে পারেন। এতে মানসিক চাপ অনেকটাই কমতে পারে। পিংক সল্ট যদি আপনি গরম পানিতে মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করতে পারেন।

তাহলে আপনার শরীরের মধ্যে থাকা টক্সিন বার হয়ে শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। গলা ব্যথা, শ্বাসকষ্ট হওয়া, গলা সুন সুন করা বা কাশি থাকলে। আপনি যদি হালকা গরম পানিতে পিংক সল্ট মিশিয়ে, সেই পানি মুখে দিয়ে গড়গড়ি করেন। তাহলে এই সমস্যাগুলো অনেকটাই কমতে পারে। আপনি ইচ্ছা করলে এই পিংক সল্ট মেশানো পানি কুসুম গরম অবস্থায় গিলে খেতে পারেন। এতে ভালো উপকার পেতে পারেন।

খাবার খাওয়ার ৩০ মিনিট আগে যদি আপনি এক গ্লাস গরম কুসুম পানিতে পিংক সল্ট এর সাথে লেবু মিশিয়ে খেতে পারেন। তাহলে সেটা আপনার পেটের হজম প্রক্রিয়াকে উন্নত করবে এবং হজমে সাহায্য করবে। যার ফলে পেটের গ্যাসের সমস্যা এবং পেট ফাঁপা, পেট ব্যাথা সমস্যা থাকলে অনেকটাই আরাম পাবেন।পিংক সল্ট শরীরের মধ্যে এসিড আলকাইন এর মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

যার কারণে শরীরের মধ্যে অতিরিক্ত ভাবে কোন ক্ষতিকর এসিড জমা হতে পারে না। এর ফলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এবং শরীর সহজে অসুস্থ হয়ে পড়ে না। যাদের হাড় ও পেশি অনেক দুর্বল। তারা যদি এটি নিয়মিত অল্প করে খেতে পারলে। পেশির গঠনে উন্নতি হবে এবং পেশি ও হাড় কে করবে অনেক শক্ত। পিংক সল্ট ত্বকের স্বাস্থ্যের জন্য অনেক ভালো।

আরো কিছু উপকারিতা

এটা যদি ত্বকে ব্যবহার করা হয়, তাহলে ত্বকের যে মরা চামড়া সেই মরা চামড়া গুলো দূর হয়। যার কারনে ত্বক হয় অনেক নরম ও সুন্দর। যাদের ঘুমের সমস্যা, রাতে ঘুম ভালো হয় না, হঠাৎ ঘুম ভেঙে যায়, তারা যদি রাতে ঘুমানোর আগে পিংক সল্ট পানিতে মিশিয়ে খায়। তাবে সেটা ঘুমের সমস্যা দূর করে মাথে ঠান্ডা করে ঘুমকে গভীর করতে সাহায্য করতে পারে।

আপনার যদি দাঁতের কোন সমস্যা থাকে, তাহলে হালকা গরম কুসুম পানিতে পিংক সল্ট মিশিয়ে আপনি কুলি করতে পারেন। এভাবে কুলি করলে আপনার দাঁতের সমস্যা কমে। সেই সাথে মাড়িতে ইনফেকশন থাকলে, ইনফেকশন ভালো হবে ও মুখের দুর্গন্ধ কমবে। পিংক সল্ট এর মধ্যে প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকে। এই গুলো শরীরের মধ্যে শক্তি উৎপন্ন করে শরীরে অনেক শক্তি দেয়।

সারাদিন পরিশ্রম করে শরীর যে ক্লান্ত হয়। সে ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং সারাদিন শরীরে শক্তির সরবরাহ করে। শরীরের কোন ক্ষত থাকলে, এই লবন তাড়াতাড়ি ভালো করতে সাহায্য করে। কারণ পিংক সল্ট এর মধ্যে এন্টি ব্যাকটেরিয়াল থাকে। যেটা শরীরের ঘা বা ক্ষতস্থান দ্রুত পূরণ করে এবং ভালো করতে সাহায্য করে।

উপরে যে উপকারিতা গুলো আমি বললাম, সেই উপকারিতা গুলো আপনি তখনই পাবেন। যখন আপনি এটা নিয়ম মেনে পরিমান মতো ব্যবহার করবেন। আপনি যদি নিয়ম না মেনে বেশি ব্যবহার করেন। তবে আপনার উপকারের বদলে ক্ষতি বেশি হতে পারে। যাদের কিডনির সমস্যা আছে তারা এই লবন বেশি ব্যবহার করবেন না। পিংক সল্ট ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত।

পিংক সল্ট অপকারিতা

পিংক সল্টে অন্য লবনের থেকে সোডিয়াম অনেক কম থাকে। তারপরেও এর মধ্যে অল্প সোডিয়াম পাওয়া যায়। যদি এটা অতিরিক্ত খাওয়া হয়, তবে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাদের আগে থেকেই রক্তচাপের সমস্যা আছে। তারা যদি এই লবন বেশি খাই, তবে তাদের ব্লাড প্রেসার অনেক বেড়ে যেতে পারে। তাই যাদের ব্লাড প্রেসার আছে তারা পরিমাণে কম খাবেন।

এই লবন বেশি খাওয়া হলে শরীরের মধ্যে সোডিয়াম বেড়ে শরীর থেকে পানি বার হয়ে যেতে পারে। এর ফলে শরীরে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। যার কারণে কিডনির উপর চাপ এবং কিডনির কার্যক্ষমতা কমতে পারে। তাই পিংক সল্ট পরিমাণে খাওয়াই ভালো। বিশেষ করে যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে, তারা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।

পিংক সল্ট যদি বেশি খাওয়া হলে। এর কারণে শরীরের মধ্যে পিএইচ এর মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে শরীরের মধ্যে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন হৃদস্পন্দন দ্রুত বেড়ে যেতে পারে, শরীরের শক্তি কমে গিয়ে শরীর দুর্বল হয়ে যেতে পারে। যদিও হজম ও গ্যাসের জন্য এই লবন উপকারী। তারপরেও যদি অতিরিক্ত খাওয়া হয়, তাহলে হজমের সমস্যা, পেটে গ্যাস, জ্বালাপোড়া এবং পেট ফাপার মতো সমস্যা হতে পারে।

যদি আপনি বাজার থেকে পিংক সল্ট আসলটা না কিনতে পারেন অর্থাৎ আপনি যদি নকল পিংক সল্ট ব্যবহার করেন, তাহলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। কারণ নকল যেটা পিংক সল্ট সেটাতে অনেক ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল থাকে। এই কেমিক্যাল গুলো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তাই এটি আসল দেখে কিনতে হবে।

এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক উপকারী। তবে পিংক সল্ট যদি মাত্রা অতিরিক্ত ব্যবহার করা হলে ত্বকের সমস্যা হতে পারে, যেমন ত্বকে অতিরিক্ত জ্বালাপোড়ার করা। আপনি যদি পিংক সল্ট সঠিক নিয়ম মেনে পরিমান অনুযায়ী ব্যবহার করেন। তাহলে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এমনকি শরীরের অনেক সমস্যা এটি ভালো করে থাকে। 

তবে আপনি যদি সঠিক নিয়ম না মেনে বেশি খান বা ব্যবহার করেন। সেক্ষেত্রে এটার কিছু অপকারিতা দেখা দিতে পারে, যেগুলো ইতিমধ্যে উপরে আমি আলোচনা করলাম। তাই এটির অপকারিতা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে এটি অল্প ব্যবহার করতে হবে। সব থেকে নিরাপদ হয় যদি আপনি এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করেন।

হিমালয়ান পিংক সল্ট খাওয়ার উপকারিতা

হিমালয়ান পিংক সল্ট আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি লবণ। এটা মূলত অন্যান্য সব সাদা লবনের থেকে অনেক ভালো এবং উপকারী। এই লবণ যদি পরিমাণ এবং নিয়ম অনুযায়ী খাওয়া হয়। তাহলে আমাদের শরীরের মধ্যে খারাপ টক্সিন গুলো বার করে দেয় এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। 
এমনকি এটা শরীরের পানির ঘাটতি থাকলে পানির ঘাটতি পূরণ করে থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা যদি এটি নিয়ম মেনে কম করে খেতে পারে। তবে তাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে এই হিমালয়ান পিংক সল্ট। হিমালয়ান পিংক সল্টের সাথে যদি লেবু চিপে খাওয়া হয়, 
আসল-পিংক-সল্ট-চেনার-উপায়

তাহলে সেটা পেটের গ্যাস এবং পেটের মধ্যে সৃষ্টি হওয়া সকল সমস্যা ভালো করতে সাহায্য করে। শুধু তারা যদি এক কাপ গরম কুসুম পানিতে। অথবা নরমাল পানিতে অল্প হিমালয়ান পিংক সল্ট মিশিয়ে ঘুমানোর আগে খেতে পারে। এতে ঘুমের সমস্যা দূর হবে এবং ঘুম হবে অনেক গভীর।

FAQ/পিংক সল্ট সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ পিংক সল্ট আর বিট লবন কি এক?
উত্তরঃ অনেকেই মনে করেন যে পিংক সল্ট আর বিট লবণ একই জিনিস কিন্তু এটা আসলে সঠিক নয়। পিংক সল্ট আর বিট লবণ দুইটা এক নয়। এই দুইটা লবণ সম্পূর্ণ আলাদা এক অপরের থেকে। বিট লবনের উৎস ভারতীয় উপমহাদেশ থেকে এবং পিংক সল্ট এর উৎস হিমালয় পর্বতের খনি থেকে এটা মূলত একটি প্রাকৃতিক লবণ।

প্রশ্নঃ হিমালয়ান পিংক সল্ট খাওয়ার নিয়ম কী?
উত্তরঃ আপনি হিমালয়ান পিংক সল্ট রান্নার কাজে ব্যবহার করতে পারেন। এছাড়াও এটি আপনি সকাল বেলায় খালি পেটে হালকা গরম কুসুম পানিতে মিক্স করে খেতে পারেন। ভালো ঘুমের জন্য এটি আপনি রাতের বেলায় হালকা গরম কুসুম পানিতে এক চিমটি মিক্স করে খেয়ে ঘুমাতে পারেন এতে ঘুম ভালো হবে। আপনি এটা বিভিন্ন শরবত যেমন লেবুর শরবত, ডাবের পানি অথবা বিভিন্ন ফলের শরবতে ব্যবহার করতে পারেন এতে শরবতের স্বাদ আরও বাড়বে।

প্রশ্নঃ পিংক সল্টে কি কি উপাদান আছে?
উত্তরঃ পিংক সল্টে প্রায় ৮৪ প্রকারের খনিজ উপাদান আছে। যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এর মধ্যে থাকা উপাদান গুলোর নাম হচ্ছে সোডিয়াম, ক্লোরাইড, সেললেনিয়াম, কপার, ফসফরাস, আয়রন, জিংক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফ্লোরাইড, নিকেল, ক্রোমিয়াম ও ব্রোমিন আরো অসংখ্য।

প্রশ্নঃ পিংক সল্ট খেলে কি ওজন কমে?
উত্তরঃ পিংক সল্ট আপনি যদি সঠিক নিয়ম মেনে পরিমান অনুযায়ী খেতে পারেন। তাহলে সেটা আপনার ওজন কমাতে সাহায্য করতে পারে। তবে এটা যে আপনি ওজন কমানোর জন্য ব্যবহার করবেন সেটা কিন্তু সঠিক নিয়ম হবে না। কারণ এটা একেবারে ওজন কমানোর জন্যই তা কিন্তু না। এটা কিছু বিশেষ অবস্থায় আপনার ওজন কমাতে সাহায্য করবে।

প্রশ্নঃ পিংক সল্ট কি আয়োডিন আছে?
উত্তরঃ সাধারণত প্রাকৃতিক পিংক সল্টে কোন আয়োডিন থাকে না। তবে বিভিন্ন কোম্পানি আছে যারা পিংক সল্ট এর সাথে আয়োডিন মিক্স করে বোতল জাত বা প্যাকেট জাত করে বিক্রি করে। আপনি যদি আয়োডিনযুক্ত পিংক সল্ট নিতে চান। তাহলে আপনি প্যাকেটের গায়ে লেখা দেখে অথবা আয়োডিনযুক্ত পিংক সল্ট কোনো কোম্পানি থেকে সংগ্রহ করতে পারেন।

পিংক সল্ট এর কাজ কি

আপনারা অনেকেই আছেন যারা জানেন না যে পিংক সল্ট এর কাজ কি। পিংক সল্ট যদি পরিমাণ মতো খাওয়া হয়, তাবে এতে শরীরের মধ্যে অনেক খনিজ উপাদান পাওয়া যাবে। এটা শরীরের মধ্যে খনিজ সরবরাহ করতে সাহায্য করে, শরীরে পানির ঘাটতে থাকলে তা পূরণ করতে সাহায্য করে এবং হজম শক্তি ভালো করে। এমনকি আপনি যদি রাতের বেলায় ঘুমানোর আগে পিংক সল্ট খান। 

তাবে এটা আপনার ঘুমকে গভীর হতে সাহায্য করতে পারে। শরীরের মধ্যে পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ত্বকে যদি ব্যবহার করা হয় তাহলে ত্বক সুন্দর ও নরম হয়ে থাকে। মুখের দুর্গন্ধ দূর করতেও এটি ভালো কাজ করে থাকে।আপনি যদি পিংক সল্ট গরম কুসুম পানিতে দিয়ে কুলি করেন। তাহলে দাঁতের সমস্যা থাকলে সমস্যা ভালো হবে। মাড়ির ইনফেকশন থাকলে ও মুখে দুর্গন্ধ থাকলে তা দূর করতেও সাহায্য করে।

পিংক সল্ট খাওয়ার নিয়ম

এখন আমি পিংক সল্ট খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো। যাতে করে আপনারা সঠিক নিয়মে এটি ব্যবহার করতে পারেন এবং এটি থেকে ভালো উপকার পেতে পারেন। আপনি প্রতিদিনের রান্নায় অর্থাৎ ভাত, তরকারি, ডাল, ভাজি, গোস্ত এই সকল রান্নাতে পরিমাণ অনুযায়ী সাধারন লবনের মতো এই লবণ ব্যবহার করতে পারেন।

আপনার যদি হজমের সমস্যা থাকে, তাহলে এটা আপনি সকালবেলায় খালি পেটে হালকা গরম কুসুম পানিতে এক চিমটি পিংক সল্ট মিশিয়ে খেতে পারেন। ইচ্ছা হলে সেটাতে লেবু চিপেও খেতে পারেন এতে এর উপকারিতা আরো ভালো পাওয়া যাবে। রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে এক চিমটি দিয়ে মিক্স করে খেয়ে ঘুমান এটা আপনার ঘুম ভালো করবে।

এছাড়াও এটি আপনি বিভিন্ন শরবতের সাথে মিক্স করে খেতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এটা যেন পরিমাণের চেয়ে অতিরিক্ত না হয়। কারণ এটা যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে শরীরের অনেক ক্ষতি হতে পারে। তাই দিনে এক থেকে দুই চামচের বেশি এই লবণ না খাওয়াই ভালো। আর যাদের উচ্চ রক্তচাপ আছে এবং কিডনির সমস্যা আছে তারা এটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।

পিংক সল্ট খেলে কি প্রেসার বাড়ে

আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পিংক সল্ট খেলে কি প্রেসার বাড়ে এই বিষয়ে। অন্য সব সাদা লবনের মধ্যে যে পরিমাণে সোডিয়াম থাকে। পিংক সল্ট এর মধ্যে তুলনামূলক অনেক কম থাকে। আপনি যদি পরিমাণ অনুযায়ী পিংক সল্ট খান? তাহলে সেটা প্রেসার বাড়ায় না বরং প্রেসার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তবে এটার মধ্যে অল্প পরিমাণে হলেও সোডিয়াম আছে।

এই জন্যই এটা যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে সেটা প্রেসার বাড়াতে পারে। যাদের উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যা আছে আছে তারা পরিমাণে অল্প খাবেন। আর সব থেকে নিরাপদ হবে যদি সেটা আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খান। আশা করছি উপরের আলোচনা থেকে আপনি পিংক সল্ট খেলে কি প্রেসার বাড়ে এ বিষয়ে জানতে পেরেছেন।

পিংক সল্ট এর দাম

আপনারা অনেকেই আছেন যারা পিংক সল্ট এর দাম সম্পর্কে ভালোভাবে জানেন না। আর এই দাম না জানার ফলে আপনারা বিভিন্ন জায়গায় অনেক দামে কিনে প্রতারিত হয়ে থাকেন। তাই এখন আমি আপনাদেরকে বর্তমানে পিংক সল্ট এর দাম কত এ বিষয়ে জানাবো।

আমাদের দেশে পিংক সল্ট মূলত তাদের ব্র্যান্ড এবং প্যাকেট জাত এর উপর নির্ভর করে দাম কম বা বেশি হয়। এছাড়াও অনেক বিক্রেতা আছে যারা এটি কম এবং অনেক বিক্রেতা আছে যারা অনেক বেশি দামে বিক্রি করে থাকে। আপনি যদি এটা অনলাইন থেকে অর্ডার করতে চান।

সেক্ষেত্রে এটার ২৫০ গ্রাম প্যাকেটের দাম পড়বে ১৭০ থেকে ২৫০ টাকার মতো। কিছু কিছু স্টোরে এই একই প্যাকেট ৩৫০ থেকে ৪০০ টাকা নিয়ে থাকে। এছাড়াও যেটা ৫০০ গ্রামের প্যাকেট সেটার দাম প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা পড়তে পারে। তবে সবথেকে ভালো হবে যদি আপনার পরিচিত কোন দোকানদার থাকে সেখান থেকে নেওয়া।

পিংক সল্ট কোথায় পাওয়া যায়

অনেকেই প্রশ্ন করেছেন যে পিংক সল্ট কোথায় পাওয়া যায়। এই পিংক সল্ট আসলে পাকিস্তানে খেওড়া লবনের ফ্যাক্টরি থেকে পাওয়া যায়। এটা সেখান থেকেই প্যাকেটজাত হয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং ওগুলোই তখন আমরা বাজার থেকে সংগ্রহ করে থাকি। এটি মূলত আপনি আপনার নিকটস্থ বড় বাজারে অথবা সুপার মার্কেট এ গিয়ে খুব সহজেই পেয়ে যাবেন।

এছাড়াও আপনি অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। যে প্লাটফর্ম গুলো থেকে আপনি পিংক সল্ট সংগ্রহ করতে পারেন। আপনি অনলাইন প্লাটফর্ম গুলো থেকে যেমন কৃষক বাজার, পিওর স্টোর, ফ্রেস হারভেস্ট, ফুডপান্ডা পান্ডামাঠ, চাল ডাল, রকমারি এই সকল পেজ থেকে খুব সহজেই আপনি পিংক সল্ট অর্ডার করে নিতে পারেন।

পিংক সল্ট খাওয়ার সতর্কতা

পিঙ্ক সল্ট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হলেও এ লবণ খাওয়ার সময় আপনাকে অবশ্যই সতর্কতা মেনে চলতে হবে। তা না হলে এটা আপনার কিডনিসহ শরীরের আরো বেশ কিছু সমস্যা বা অসুখ তৈরি করতে পারে। তাই এই লবণ খাওয়ার সময় আপনি যেসব বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন, সেগুলো হচ্ছে। অনেক বেশি করে খাবেন না।

যদি উচ্চ রক্তচাপ থাকে, তবে অল্প করে খাওয়ার চেষ্টা করবেন। কারণ এই লবণে সোডিয়াম থাকে। তাই অনেক বেশি খেলে শরীরের রক্তচাপ বাড়াতে পারে। কিডনির সমস্যা যাদের আছে, তারা অল্প করে সতর্ক হয়ে খেতে পারেন। তবে নিরাপদ হয় যদি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেন।

যারা বিশেষজ্ঞ ডাক্তার, তারা বলে প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অল্প করে লবণ খাওয়া উচিত। বেশি খেলে এটা শরীরের ক্ষতি করতে পারে। হোক সেটা পিংক সল্ট লবণ অথবা সাধারণ লবণ। বেশি খেলে দুটোতেই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প করে খাওয়ার চেষ্টা করবেন।
পিংক সল্ট ও সাধারণ লবনের মধ্যে পার্থক্য

FAQ/পিংক সল্ট খাওয়া সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ হিমালয়ান পিংক সল্ট বাংলাদেশ দাম?
উত্তরঃ বর্তমানে আপনি বিভিন্ন সুপার মার্কেট অথবা অনলাইন মার্কেট থেকে হিমালয়ান পিংক সল্ট প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে খুব সহজে পেয়ে যাবেন। তবে এই দামটি জায়গা অনুযায়ী একটু কম বা বেশি হতে পারে।
আসল-পিংক-সল্ট-চেনার-উপায়

প্রশ্নঃ পিঙ্ক সল্ট কি মুখে ব্যবহার করা যায়?
উত্তরঃ পিঙ্ক সল্ট স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি শুধুই যে স্বাস্থ্যের জন্য উপকারী তা কিন্তু নয়। এটি স্বাস্থ্যের পাশাপাশি মুখের এবং রূপচর্চার জন্যেও অনেক উপকারী হিসেবে কাজ করে থাকে। এটা মুখে ব্যবহার করলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত ও মাড়ির স্বাস্থ্য থাকে ভালো। এছাড়াও এটি আপনি যদি আপনার মুখের ত্বকে ব্যবহার করেন। সেটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। তাই বলা যায় যে পিঙ্ক সল্ট মুখে ব্যবহার করা যায়।

প্রশ্নঃ পিংক সল্ট কি কিডনির ক্ষতি করে?
উত্তরঃ যদি পরিমাণে অনেক বেশি এবং সঠিক নিয়ম না মেনে খাওয়া হয় তাহলে সেটা কিডনির ক্ষতি করতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই কিডনির অসুখ আছে তাদের জন্য এটি বেশি ক্ষতিকর। তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই সঠিক পরিমাণে ব্যবহার করা উচিত এবং যাদের সমস্যা আছে তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

প্রশ্নঃ পিংক সল্ট কিভাবে তৈরি হয়?
উত্তরঃ এটা মূলত প্রাকৃতিক একটি উপাদান। এটা কোনো কারখানাতে তৈরি হয় না। এটা তৈরি হয়েছে প্রকৃতি থেকে। এটা মূলত পাকিস্তানের খেওড়া লবণ খনি থেকে সংগ্রহ করা হয়। এই জায়গাটা লাখ লাখ বছর আগে সমুদ্র ছিল। সমুদ্র শুকিয়ে যাওয়ার পর এই জায়গাটা লবণস্তরের পরিণত হয়েছে। আর সেখান থেকেই এখন এই লবণ উত্তোলন করা হয়। তাই এটা একদম প্রাকৃতিক কোন কারখানাতে তৈরি করা লবণ এটা না।
প্রশ্নঃ পিংক সল্ট এর অপর নাম কি?
উত্তরঃ আপনাদের অনেকেরই প্রশ্ন যে পিংক সল্ট এর অপর নাম কি। এর অপর নাম হচ্ছে সেন্ধা লবণ, হিমালয়ান পিংক সল্ট।

লেখকের মন্তব্যঃ আসল পিংক সল্ট চেনার উপায়

আসল পিংক সল্ট চেনার উপায় নিয়ে আজকে পুরো আলোচনা করেছি। আশাকরছি উপরের আলোচনা থেকে আপনি কিভাবে আসল পিংক সল্ট চিনতে হবে, তা জানতে পেরেছেন। আপনি যখন পিংক সল্ট কিনতে যাবেন, অবশ্যই এটা আপনার পরিচিত দোকানে কেনার চেষ্টা করবেন। এতে অরজিনাল পিংক সল্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই ভালোভাবে দেখে যাচাই করে আসল পিংক সল্ট কেনার চেষ্টা করবেন।

পিংক সল্ট আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা অল্প করে মাঝেমধ্যে বা নিয়মিত খেতে পারলে ভালো উপকার পাওয়া যায়, তবে অতিরিক্ত খেলে আবার সমস্যা হতে পারে। তাই নিয়ম মেনে অল্প করে খাওয়ায় সবথেকে ভালো। আর যাদের কিডনির সমস্যা বা অন্য কোন শারীরিক সমস্যা আছে, তারা অবশ্যই এই লবণ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এ রকম স্বাস্থ্য সম্পর্কিত তথ্য যদি আরও জানতে চান, তবে আমাদের কে ফলো দিয়ে রাখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url