তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা জানুন বিস্তারিত
এখন আমি আমার আর্টিকেলের মধ্যে তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা এবং তেতুল বীজ
চূর্ণ খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
তেতুল খেলে কি বীর্য পাতলা হয় এ বিষয়ে জানতে চান? তাহলে অবশ্যই আমার এই
আর্টিকেলটি ভালোভাবে পড়বেন। চলুন তাহলে দেরি না করে তেঁতুলের বিচি সম্পর্কে সকল
তথ্য জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা
- তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা
- তেতুলের বিচির পাউডার উপকারিতা
- তেতুল বীজ চূর্ণ খাওয়ার নিয়ম
- তেতুলের বিচি খাওয়া নিয়ম
- সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর/FAQ
- তেঁতুল বিচির পুষ্টি উপাদান
- তেতুল খেলে কি বীর্য পাতলা হয়
-
কাদের তেতুলের বিচি খাওয়া উচিত হবে না
-
প্রতিদিন কতটুকু খাওয়া নিরাপদ হবে
- তেতুলের বিচি সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর/FAQ
- তেতুল খেলে কি ক্ষতি হয়
- লেখকের কথাঃ তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা
তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা
তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে অনেকেই আছেন যারা জানেন না। তেতুল
চিনে না এমন কোন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। তেঁতুল আমরা অনেকেই আছি যারা
রান্না করে খাই। যেমন ফুচকার সাথে তেতুলের টক খেতে অনেক স্বাদ লাগে। এছাড়াও এই
ফলের আচার বানিয়ে খাওয়া হয়ে থাকে। অনেকেই মনে করে এটি শুধু রান্না বা এমনি
খাওয়ার জন্য। কিন্তু আসলে এটা সঠিক না।
তেতুল শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় না। এটি প্রাচীনকাল থেকেই বিভিন্ন
চিকিৎসায় ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। অনেকেই তেতুলের রস ও তেতুলের খোসা খাই আর
বিচি ফেলে দেয়। কিন্তু তারা জানে না যে তেতুলের বিচিতে ভালো উপকার পাওয়া যায়।
যাই হোক এখন আলোচনা না বাড়িয়ে, চলুন তেতুলের বিচি থেকে কি উপকার পাওয়া যাবে এবং
এটা থেকে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো সম্পর্কে জেনে নিন
তেতুলের বিচির উপকারিতা
হজম শক্তি বাড়াতে কাজ করেঃ তেতুলের বিচি আমাদের পেটের হজম শক্তি বাড়াতে সাহায্য
করে। কারণ তেতুলের বিচিতে ফাইবার অনেক বেশি পাওয়া যায়। যার কারণে এটা পেটকে
পরিষ্কার রাখতে সাহায্য করে হলে পেটের গ্যাস এসিডিটি বদহজম কমে এবং কোষ্ঠকাঠিন্য
দূর হয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করেঃ তেতুলের বিচিতে ফাইবার ও
এন্টিঅক্সিডেন্ট থাকে যার কারণে এটা রক্তের শর্করা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে
সাহায্য করতে পারে। যার কারণে হুটহাট করে রক্তের শর্করা বেড়ে যায় না ও
ডায়াবেটিস রোগীরা থাকে নিরাপদে। তবে ডায়াবেটিসের ওষুধ চললে এটি খাওয়ার
আগে ডাক্তারের পরামর্শ নিবেন।
হৃদরোগ প্রতিরোধে কাজ করেঃ তেতুলের বিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম
পাওয়া যায়। তাই তেতুলের বিচি খেলে এটা রক্তের চাপ কে নিয়ন্ত্রণ রাখতে
সাহায্য করে। যার কারণে হৃদপিণ্ড সুস্থ ও সচল থাকে এবং হৃদরোগের ঝুঁকি
কমে। তবে হৃদ রোগের ওষুধ চললে আপনি অবশ্যই এটি খাওয়ার আগে ডাক্তারের কাছে
জেনে খাবেন।
দাঁত ও মস্তিষ্কের জন্য ভালোঃ তেতুলের গুঁড়ো দিয়ে দাঁত মাজলে এটা
দাঁতের পোকা দাঁতের মাড়ি এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। নিয়মিত
যদি তেতুলের বিচির রস খাওয়া হয়, তবে এই তেঁতুলের মধ্যে থাকা প্রাকৃতিক গুণ
মাথায় রক্ত চলাচল বাড়িয়ে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করতে পারে। ফলে যেকোনো
কাজে মনোযোগ ভালো পাওয়া যায় এবং মস্তিষ্ক ভালো থাকে।
কৃমি ও ডায়রিয়াঃ যদি ডায়রিয় হয়, তবে তেতুলের বিচির গুঁড়ো খেলে
এটা পেটের খারাপ ব্যাকটেরিয়া গুলোকে করতে সাহায্য করে। যার কারণে পাতলা
পায়খানায় আরাম পাওয়া যায়। এছাড়াও পেটের কৃমি ধ্বংস করতে এটা ভালো কাজ
করে। কারণ তেতুলের বিচিতে অ্যান্টিপ্যারাসাইটিক এই উপাদান পেটের কৃমি
সহ পেটের আরো যে সকল সমস্যা থাকে তা ভালো করতে সাহায্য করে।
তেতুলের বিচির আরো কিছু ভালো দিক
চুলের ও ত্বকের জন্য ভালোঃ আপনি যদি তেতুলের বিচির গুলোর সাথে নারিকেল তেল
মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করেন, তবে আপনার খুশকি, চুলের গোড়া শক্ত এবং
অতিরিক্ত চুল পড়া বন্ধ হবে। তারপর আপনি যদি ত্বকে তেতুলের বিচির গুঁড়ো
ব্যবহার করেন, তাহলে আপনার ত্বকের ব্রণ, কালো দাগ দূর হয়ে। ত্বক মসৃণ পরিষ্কার
ও প্রাকৃতিক ভাবে উজ্জ্বল হবে।
কিডনির জন্য উপকারীঃ তেতুলের বিচি কিডনির জন্য অনেক ভালো। এটা
যদি নিয়মিত খাওয়া হয়, তাহলে সেটা কিডনির বিভিন্ন সমস্যা ভালো করে এবং
প্রসাব পরিষ্কার রাখে। কারণ তেতুলের বিচি আমাদের শরীরের মধ্যে
ডিউরেটিক হিসেবে কাজ করে থাকে। যেটা শরীরের মধ্যে খারাপ ও অতিরিক্ত পানির
সাথে টক্সিন বার করে দেয়। ফলে কিডনি পরিষ্কার থাকে এবং কিডনির
স্বাস্থ্য ভালো থাকে।
বাতের ব্যথা ও ক্ষত কমাতেঃ যাদের জয়েন্টের ব্যথা আছে। তারা যদি নিয়মিত
তেতুলের বিচির রস খায় তবে তাদের এই ব্যথা কমতে পারে কারণ তেতুলের বিচিতে
প্রদাহ নাশক উপাদান থাকে। যা বাতের ব্যথা ফোলা ভাব দূর করতে সাহায্য করে।
এছাড়াও এই বিচি বেটে যদি ক্ষতস্থানে লাগানো হলে ক্ষতস্থান খুব তাড়াতাড়ি
শুকাতে সাহায্য করে এবং ক্ষতস্থানে খারাপ ব্যাকটেরিয়া দূর করে।
দাঁত ও হাড়ের জন্য ভালোঃ তেতুলের বিচিতে ক্যালসিয়াম ও খনিজ থাকার
কারণে, এটা হাড় ও দাঁতকে শক্ত করতে সাহায্য করে এবং দাঁতের স্বাস্থ্য ভালো
রাখে। এছাড়াও তেতুলের বিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান থাকার
কারণে, এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যার কারণে ভাইরাসজনিত অসুখ
হওয়ার সম্ভাবনা কম থাকে।
ওজন নিয়ন্ত্রণ করতে ভালো কাজ করেঃ তেতুলের বীজীতে ফাইবার থাকার কারণে
খিদা কম লাগে এবং পেট অনেকক্ষণ ভরে থাকে যার কারণে বেশি খাওয়া কম হয় এবং ওজন
থাকে নিয়ন্ত্রণ। তেতুলের বিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা
শরীরে ক্যান্সার উৎপাদন করা কোষ ধ্বংস করে এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি
কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শরীরের শক্তি ও যৌন দুর্বলতা দূর করতেঃ তেতুলের বিচিতে এন্টিঅক্সিডেন্ট ও
খনিজ উপাদান থাকে। যার কারণে এটা আয়ুর্বেদিক চিকিৎসকেরা যৌন চিকিৎসায় ওষুধ
হিসেবে ব্যবহার করে থাকে। যা ব্যবহার করা হলে শরীরে দুর্বলতা দূর হয় এবং
শরীরের শক্তি নিয়ে এসে শারীরিক দুর্বলতা কমাতে সাহায্য করে। এছাড়াও বীর্যর
মান ভালো করে এবং বন্ধ্যাত্বের ঝুঁকি কমাতে সাহায্য করে।
নারীদের জন্যঃ তেতুলের বিচি নারীদের জরায়ুর বিভিন্ন সমস্যা দূর করে
সুস্থ রাখতে সাহায্য করে। এটা নারীদের জরায়ুর দুর্বলতাকে দূর করে
দেয় এবং জরায়ুতে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে না। এ ছাড়াও যে মেয়েদের মাসিক
নিয়মিত হয় না, তাদের মাসিক স্বাভাবিক রাখতে এটা সাহায্য করে।
তেতুলের বিচির অপকারিতা
হজমে সমস্যাঃ তেঁতুলের বিচি হজমের জন্য উপকারী হলেও। এটি যদি পরিমাণের চেয়ে বেশি
বা অতিরিক্ত খাওয়া হয়। তাহলে সেটা হজমের সমস্যা তৈরি করতে পারে। যার কারণে
গ্যাস, পেটে ব্যথা, পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা তৈরি হতে পারে।
ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়াঃ তেতুলের বিচি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক
উপকারী। কিন্তু ডায়াবেটিসের ওষুধ অথবা উচ্চ রক্তচাপের জন্য ওষুধ যদি চলে এবং তার
সাথে যদি তেতুলের বিচিও খাওয়া হয়, তবে রক্তচাপ বা রক্তের মধ্যে চিনি কমে যেতে
পারে। যা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে।
মহিলাদের জন্য সাবধানতাঃ গর্ভাবস্থায় ও স্তনদানকারী মহিলারা তেতুলের বিচি
খাওয়ার ডাক্তারের কাছে জেনে খাবেন। কারণ তেতুলের বিচিতে থাকা উপাদান জরায়ুকে
সংকোচন করতে পারে। যেটা গর্ভাবস্থায় মোটেও ভালো না। তাই এ সময় নারীদের এটি
খাওয়া উচিত না। এমনকি যারা স্তনদানকারী মা তারাও সতর্ক থাকবেন।
এলার্জি হতে পারেঃ যাদের আগে থেকেই এলার্জির সমস্যা আছে তারা যদি তেতুলের বিচির
গুড়া বা রস খায় সে ক্ষেত্রে তাদের এলার্জির সমস্যা দেখা দিতে পারে। যেমন
শরীরে চুলকানি, ত্বকে জ্বালাপোড়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, পেটের মধ্যে
অস্বস্তি হওয়া, ত্বকে ফুসকুড়ি বার হওয়া।
ওজন নিয়ন্ত্রণে ঝুঁকিঃ অতিরিক্ত তেতুলের বিচির গুঁড়া খাওয়া হলে এটা
শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বিশেষ করে শরীরের ক্যালরির উপর প্রভাব
ফেলে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে যার কারণে শরীর দুর্বল হয়ে যেতে পারে
এবং শরীরের চর্বি অনেক কমে যেতে পারে।
ত্বকের ও দাঁতের ক্ষতি হতে পারেঃ তেতুলের বিচি বেটে চুলে দিলে উপকার পাওয়া
যায়। তবে কারো ক্ষেত্রে এই পেস্ট চুলের ত্বকে লাগালে জ্বালাপোড়া সহ চুলকানি
হতে পারে। তাই চুলে দেওয়ার আগে অল্প করে পরীক্ষা করে নেওয়া ভালো। এছাড়াও
দাঁতে যদি বেশি ব্যবহার করা হয়, তবে দাঁতের ক্ষয় এবং মাড়ির বিভিন্ন সমস্যা
তৈরি করতে পারে। তাই ব্যাবহারের আগে ডাক্তার পরামর্শ নেওয়া নিরাপদ।
জন্ডিস হওয়ার সম্ভাবনাঃ তেতুলের বিচি যদি অস্বাভাবিকভাবে নিয়মের বাইরে
খাওয়া হয় তবে শরীরের অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই রোগ গুলোর মধ্যে
জন্ডিস অন্যতম তবে পরিমাণে খেলে কোন সমস্যা হয় না। বরং উপকার পাওয়া যায়
সতর্কতা
উপরে যে অপকারিতা গুলো বললাম এগুলো আপনার তখনই হবে। যখন আপনি এটা নিয়ম না মেনে
অতিরিক্ত খাবেন। কিন্তু আপনি যদি সঠিক নিয়ম মেনে সপ্তাহে তিন থেকে চার দিন
তেতুলের বিচি অথবা গুঁড়ো খান, তবে আপনার কোন সমস্যা হবে না। বরং এটা থেকে আপনি
ভালো উপকার পাবেন। আর যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, পেটে
গ্যাস বা আলসার এবং গর্ভবতী মহিলাদের এটি খাওয়ার আগে ডাক্তারকে জেনে খাওয়া
উচিত।
তেতুলের বিচির পাউডার উপকারিতা
তেতুলের বিচির পাউডার আমাদের শরীরের জন্য অনেক উপকারী ভেষজ ওষুধ। যেটা অনেক
আয়ুর্বেদিক চিকিৎসক তাদের চিকিৎসা কাজে ব্যবহার করে। এটি শরীরের অনেক রোগ
প্রতিরোধ করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই বিচির পাউডারের অনেক
উপকারিতা আছে। উপকারিতা গুলো হচ্ছে, হজম শক্তি বাড়াতে সাহায্য করবে এবং আপনার
পেটকে রাখবে পরিষ্কার।
শুধুই যে আপনার হজম শক্তি বারাতে সাহায্য করবে তা কিন্তু না। এটি আপনার
ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটা আপনার হৃদরোগের
ঝুঁকি কমাবে। এমনকি এটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনার কিডনিকে পরিষ্কার করে
সুস্থ রাখবে। এছাড়াও পেটের কৃমি ধ্বংস, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে, দাঁতের
সমস্যা ভালো করতে,
ত্বক ও চুল ভালো রাখতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে, ওজন
নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। আপনি যদি তেতুলের বিচির পাউডারের সঠিক
ব্যবহার করতে পারেন, তবে আপনি উপকার ভালো পাবেন। সবথেকে নিরাপদ ও উপকারী হতে পারে
যদি এই পাউডারটি আপনি ব্যবহারের আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার
করেন।
তেতুল বীজ চূর্ণ খাওয়ার নিয়ম
তেতুলের বিচিকে ভালো করে শুকিয়ে সেটাকে গুড়া করে তৈরি করা হয়
এই চূর্ণ। এই চূর্ণ মূলত শরীরের বিভিন্ন অসুখ বিসুখ ভালো
করার জন্য ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আপনার যদি কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা
থাকে। তাহলে এই চূর্ণ আপনি সকালবেলায় খালি পেটে এক চামচ কুসুম গরম
পানিতে অথবা মধু বা দুধের সাথে মিশিয়ে খাবেন।
আপনি এটি রাতেও ঘুমানোর আগে খেতে পারেন। এতে আপনার কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা
কমবে। এটি অতিরিক্ত খাওয়া যাবেনা। এটি আপনি সপ্তাহে চার থেকে পাঁচ দিন।
দিনে সর্বোচ্চ দুইবার খেতে পারেন। তবে এটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনি একজন
চিকিৎসকের পরামর্শ নিয়ে খেলে সেটা আপনার জন্য নিরাপদ হবে।
তেতুলের বিচি খাওয়া নিয়ম
প্রথমে তেঁতুলের বিচি গুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে। তারপর সেই
বিচিগুলোকে সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে। সারারাত পানিতে
ভিজানোর পর সেই বিচিগুলো সকাল বেলায় উঠে খালি পেটে চিবিয়ে খেয়ে নিতে হবে।
এছাড়াও আপনি তেতুলের বিচি সিদ্ধ করে খেতে পারেন।
প্রথমে তেতুলের বিচি গুলোতে পরিমাণমত পানি দিয়ে। সেই পানিতে ১৫ থেকে ২০ মিনিট
ভালোভাবে সিদ্ধ করতে হবে। এরপর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এই বিচিগুলো চিবিয়ে
খেয়ে নিতে হবে। আপনি চাইলে সিদ্ধ করা পানিও খেতে পারেন। আরেকটি উপায়ে আপনি খেতে
পারেন তা হচ্ছে, তেতুলের বিচিকে ভালোভাবে শুকিয়ে চিবিয়ে খেতে পারেন,
যদিও এটা অনেক কঠিন। তারপরেও আপনি এটি খেতে পারেন। অথবা উপরে যে দুইটা আরো নিয়ম
বললাম সে নিয়মে খেতে পারেন। এটা গর্ভকালীন সময়ে খাওয়া যাবে না, যাদের রক্তচাপ
কম তারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন। সব থেকে ভালো হয় এই বিচি খাওয়ার আগে
একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া।
সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর/FAQ
প্রশ্নঃ তেতুল বীজ খেলে কি হয়?
উত্তরঃ তেতুলের বীজে ফাইবার, প্রাকৃতিক খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া
যায়। তাই এটি অল্প করে খেলে পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য কমাতে
সাহায্য করতে পারে। শরীরের দুর্বলতা দূর করে শরীরে শক্তি ধরে রাখতে
সাহায্য করতে পারে। তাছাড়া বেশ কিছু গবেষনাতে পাওয়া গেছে, তেতুলের বীজ
শরীরের প্রদাহ কমাতে পারে। তবে বেশি খাওয়া হলে পেটে গ্যাস ও পেট ব্যথা হতে
পারে। তাই প্রতিদিন বেশি না খেয়ে সপ্তাহে এক থেকে দুই দিন অল্প করে
খাওয়া ভালো।
প্রশ্নঃ গর্ভাবস্থায় কি তেঁতুল খাওয়া যাবে?
উত্তরঃ গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া যেতে পারে তবে অল্প করে খেতে
হবে। গর্ভাবস্থায় তেঁতুল খেলে বমি ভাব কমে গর্ভবতী মায়ের খাবার হজম
করতে সাহায্য করে এবং মুখে রুচি বাড়াতে কাজ করে। তবে বেশি খাওয়া
হলে এটা পেটে গ্যাস পেট ব্যথা দাঁতের ক্ষয় এবং রক্তের শর্করা মাত্রা
অস্বাভাবিক হয়ে যেতে পারে। তাই সপ্তাহে এক থেকে দুই দিন অল্প খেতে পারেন,
তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া নিরাপদ।
প্রশ্নঃ তেতুল বীজ চূর্ণ দাম
উত্তরঃ অনলাইন প্লাটফর্ম থেকে তেতুল বীজ পাউডার কিনলে এর প্রতি ১০০ গ্রামের দাম
৮০ টাকা থেকে ২৭০ টাকা দামের মধ্যে আপনি পেয়ে যাবেন। বিশেষ করে এই পাউডার
দারাজে ১০০ গ্রামের দাম আপনি ৭০ থেকে ১০০ টাকা রাখা হয়। আবার এই পাওডার
২০০ টাকাও নিয়ে থাকে। যদি কোন আয়ুর্বেদিক ওষুধের দোকান থেকে কিনেন, তবে ১০০
গ্রাম পাউডারের দাম ২০০ অথবা ৩০০ টাকা নিতে পারে।
প্রশ্নঃ তেঁতুল খেলে মেয়েদের কি হয়?
উত্তরঃ তেঁতুল মেয়েদের খাওয়া ভালো। মেয়েরা তেতুল খেলে পেটে হজম তাড়াতাড়ি
হয়। যার কারণে পেট পরিষ্কার থাকে ও কোষ্ঠকাঠিন্য কমে। তাছাড়া তেতুলের মধ্যে
ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তাই এই উপাদানগুলো মেয়েদের
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। যার কারণে সহজে অসুস্থ হওয়ার
সম্ভাবনা কমে। তবে বেশি খেলে পেটের সমস্যা করে পেট ব্যাথা, কোষ্ঠকাঠিন্য দাঁতের
ক্ষতি করতে পারে। তাই অল্প করে খাওয়ার চেষ্টা করবেন।
প্রশ্নঃ তেঁতুল খেলে কি কোলেস্টেরল কমে?
উত্তরঃ তেতুলে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তেতুল খেলে শরীরে
কোলেস্টেরল কমতে পারে। তেতুলের ফাইবার শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে কাজ করে।
অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে, যা
হার্ট সুস্থ রাখতে ভালো। তাছাড়া এটি খেলে হজম ভালো হয়। যার কারণে শরীরের
চর্বি বা কোলেস্টেরল জমার সম্ভাবনা কম থাকে।
তেঁতুল বিচির পুষ্টি উপাদান
| পুষ্টি উপাদানের নাম | পুষ্টি উপাদানের কাজ |
|---|---|
| ফাইবার | হজম শক্তি বাড়াতে কাজ করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় |
| প্রোটিন | শরীরের কোষ গঠন করতে সাহায্য করে |
| কার্বোহাইড্রেট | শরীরে ক্লান্তি দূর করে এবং শরীরের শক্তি ধরে রাখে |
| চর্বি | স্বাভাবিক কাজের জন্য ভালো |
| অ্যান্টিঅক্সিডেন্ট | শরীরের কোষ রক্ষা করতে সাহায্য করে |
| ট্যানিন | জীবাণুর বিরুদ্ধে কাজ করে |
| পটাশিয়াম | রক্তকে পরিষ্কার করে এবং রক্ত স্বাভাবিক রাখে |
| ক্যালসিয়াম | হাড় ও দাঁতের জন্য ভালো |
| ফসফরাস | হাড় শক্ত করতে সাহায্য করে |
| আয়রন | শরীরে রক্ত তৈরি করে এবং রক্তের ঘাটতি পূরণ করে |
| ম্যাগনেসিয়াম | পেশি ও স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখে |
তেতুল খেলে কি বীর্য পাতলা হয়
অনেকেই মনে করেন যে তেঁতুল খেলে বীর্য পাতলা হয়ে যায়। কিন্তু বৈজ্ঞানিকভাবে
এটার কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি। তেতুলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন
সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই সাথে আরো অনেক পুষ্টিগুণ থাকে। যেগুলো
আমাদের হজম শক্তি বৃদ্ধি করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য
করে।
এটা খেলে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কিন্তু তেতুলের মধ্যে এমন
কোন উপাদান পাওয়া যায়নি যে উপাদানটা সরাসরি বীর্য পাতলা করে। তাই বলা যায়
যে তেতুল খেলে বীর্য পাতলা হয় না। তবে মানুষের এই ধারণা হওয়ার কিছু কারণ আছে,
যেগুলোর জন্য তারা ভাবে যে তেতুল খেলে বীর্য পাতলা হয়ে যায়।
কারণগুলো হচ্ছে তেতুল একটি এসিডিক ফল। এটা যদি বেশি খাওয়া হয়, তবে সেটা কিছু
মানুষের শরীরকে অনেক ঠান্ডা করে দেয়। যার কারণে মানুষ মনে করে যে এটা বীর্য
পাতলা করে দেয়। কিন্তু তাদের এই ধারণাটা একেবারেই কুসংস্কার জনক এবং
ভিত্তিহীন। তেতুল ছেলেদের বীর্য পাতলা করে না বরং এটা যৌনশক্তি বৃদ্ধি করার
পাশাপাশি বীর্যের মান উন্নত করতে সাহায্য করে।
কাদের তেতুলের বিচি খাওয়া উচিত হবে না
তেতুলের বিচির মধ্যে অনেক উপকারী গুণ থাকার কারণে এটা যদি আপনি অল্প খান, তবে
আপনার কোন সমস্যা হবে না। কিন্তু এটা যদি আপনি অনেকদিন ধরে বেশি করে খান, তাহলে
আপনার সমস্যা হতে পারে। তাছাড়া তেতুলের বিচি খেতে হলে কিছু মানুষকে সতর্ক হয়ে
এটা খাওয়া উচিত অথবা না খাওয়াই ভালো।
বিশেষ করে যাদের পেটে আলসার ও গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি
আছে। তাদের তেতুলের বিচি এড়িয়ে চলা উচিত। কারণ তেতুলের বিচি বেশি
খাওয়া হলে এটা পেটের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আরো বাড়িয়ে দিতে
পারে। তাছাড়া যাদের ডায়াবেটিস আছে এবং নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খান,
তাদেরও তেতুলের বিচি বেশি খাওয়া উচিত না। কারণ ডায়াবেটিসের ওষুধ খাওয়ার
পাশাপাশি তেতুলের বিচি খেলে, এটা রক্তের শর্করা কমিয়ে দিতে পারে। যা
ডায়াবেটিস রোগীদের জন্য মোটেও ভালো না। গর্ভবতী মহিলা, যাদের এলার্জি আছে
ও দাঁতের সমস্যা আছে,
তাদের তেঁতুলের বিচি বেশি খাওয়া উচিত হবে না। আর ছোট শিশুদের এটি খাওয়া থেকে
বিরত রাখবেন। এক কথায় ডায়াবেটিস রোগী, গর্ভবতী মহিলা, এলার্জি, দাঁতের সমস্যা
যাদের আছে। তারা যদি তেতুলের বিচি খেতে চাই। তবে অবশ্যই তাদেরকে ডাক্তারের
পরামর্শ নিয়ে তেতুলের বিচি খেতে হবে।
প্রতিদিন কতটুকু খাওয়া নিরাপদ হবে
তেতুলের বিচি থেকে উপকার নিতে হলে আপনাকে এটা অল্প পরিমাণে খেতে
হবে। উপকার বেশি পাওয়ার আশায় যদি আপনি এটা অতিরিক্ত খান, তবে আপনার
উপকার হবে না। কিন্তু ক্ষতি হওয়ার চান্স বেশি থাকবে। তেতুল বিচির গুঁড়ো যদি
খেতে চান, তবে এটা আপনি দিনে হাফ চামচ থেকে এক চামচ খেতে পারেন। আর আপনি
যদি তেতুল বিচি খেতে চান, তবে সেটা দিনে তিন থেকে চারটি খেতে পারেন।
তবে নিরাপদ হবে আপনি যদি এই বীজ প্রতিদিন না খেয়ে সপ্তাহে তিন থেকে চার দিন
খান। তেতুলের বীজ খাওয়ার পর যদি আপনার পেট ব্যথা করে অথবা গ্যাস উঠে, তবে আপনি
এটা খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও যাদের বিশেষ কোন রোগ আছে। যেমনঃ
ডায়াবেটিস, দাঁতের সমস্যা পেটের সমস্যা এবং গর্ভবতী মহিলারা তেতুলের বীজ
খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞেস করে খাবেন।
তেতুলের বিচি সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর/FAQ
প্রশ্নঃ তেতুলের বিচি কি খাওয়া যায়?
উত্তরঃ এই বিচি খাওয়া যাবে কিন্তু কাঁচা অবস্থায় না। এটিকে ভেজে অথবা সিদ্ধ করে
খাওয়া যেতে পারে। এটিকে শুকিয়ে গুড়া করেও খাওয়া যাবে। তেতুলের বিচি শক্ত
হওয়ার কারণে কাঁচা খেলে পেটে হজমের সমস্যা তৈরি হতে পারে। তবে আপনি যদি সঠিক
নিয়ম মেনে অল্প করে খেতে পারেন, তবে এটা থেকে ভালো উপকার পেতে পারেন।
প্রশ্নঃ তেঁতুলের বীজ কি ডায়াবেটিস হলে ভালো?
উত্তরঃ তেতুলের বীজ সঠিক নিয়ম মেনে খেলে এটা ডায়াবেটিসদের নিয়ন্ত্রণে রাখতে
সাহায্য করে। এর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান রক্তের সর্করা কমাতে ভালো কাজ করে
যার কারণে ডায়াবেটিস স্বাভাবিক থাকে। তাই বলা যায় তেঁতুলের বীজ ডায়াবেটিস
রোগীদের ভালো হতে পারে। তবে ডায়াবেটিসের ওষুধ চললে তেতুলের বীজ খাওয়ার আগে
ডাক্তারের কাছে জেনে খাওয়া উচিত।
প্রশ্নঃ তেতুলের বীজ কিডনি রোগীদের জন্য কি ভালো?
উত্তরঃ তেঁতুল বীজের মধ্যে প্রোটিন, ফসফরাস সহ আরো অনেক ধরনের খনিজ পদার্থ পাওয়া
যায়। তাই কিডনির অসুখ যাদের আছে, তাদের তেতুলের বীজ বেশি না খাওয়াই ভালো। কারণ
এই উপাদান গুলো কিডনির উপর চাপ ফেলতে পারে। যার কারণে কিডনির সমস্যা আরো বেড়ে
যেতে পারে। তাই কিডনির অসুখ থাকলে এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। অথবা খাওয়ার
আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
প্রশ্নঃ তেতুলের বীজে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ তেতুলের বীজ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কারণ এর মধ্যে ভালো
উপকারী উপাদান আছে, এর পুষ্টিগুণ ভালো থাকে। তেতুলের বীজের মধ্যে ভিটামিনের
পরিমাণও ভালো পাওয়া যায়। বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন বি১, ভিটামিন বি৩ এবং
ভিটামিন বি৬ পাওয়া যায়। যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো।
প্রশ্নঃ তেতুলের বীজ কখন খেতে হয়?
উত্তরঃ তেতুলের বীজ খাওয়ার সঠিক সময় হচ্ছে সকালে এবং বিকালে। রাতে খাওয়া যাবে
না কারণ তেতুলের বীজ অনেক ভারি। রাতে খেলে হজমের সমস্যা হতে পারে। যার কারণে পেটে
অস্বস্তি, পেট ফোলা ভাব তৈরি হতে পারে এবং ঘুম নষ্ট হতে পারে। এছাড়াও তেতুলের
বীজ সকালবেলায় খালি পেটে খাওয়া যাবে না। অবশ্যই খাবারের পর এটি খেতে হবে।
তেতুল খেলে কি ক্ষতি হয়
এটি যদি সঠিক নিয়ম মেনে পরিমানে খাওয়া যায়, তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ
সহ শরীরের বিভিন্ন উপকারে সাহায্য করতে পারে। তবে আপনি যদি এটি সঠিক নিয়ম না
মেনে বেশি করে খান, তবে আপনার কিছু ক্ষতি হতে পারে। আপনার পেটে গ্যাসের সমস্যা সহ
পেটে জ্বালাপোড়া,
পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। কারণ তেতুলের মধ্যে
টারটেরিক অ্যাসিড ভালো থাকে, যেটা পেটে বেশি হলে সমস্যা তৈরি হতে পারে।
অতিরিক্ত তেঁতুল খেলে তা দাঁতের উপরের শক্ত আবরণ ক্ষয় করে দিতে পারে।
অতিরিক্ত রক্তকে পাতলা করে দিতে পারে, রক্তচাপ অনেক কমে যেতে পারে,
শরীরের হরমোনের ব্যালেন্স অনিয়ন্ত্রিত হতে পারে, গর্ভাবস্থায় গর্ভবতী নারী ও
পেটে থাকা সন্তানের ক্ষতি হতে পারে। এগুলো আপনি যদি তেতুল বা তেতুলের বিচি
ভুল নিয়মে খান। তবে হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি তেতুল বা তেতুলের বিচি
সঠিক নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ নিয়ে খান। তাহলে আপনার ক্ষতি হবে না। বরং এটা
থেকে আপনি উপকার পাবেন।
লেখকের কথাঃ তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা
তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা নিয়ে আমার আর্টিকেলে আলোচনা
করেছি। আপনি যদি তেতুলের বিচি সঠিক নিয়ম মেনে অল্প করে খেতে পারেন, তবে তা
আপনার হজম শক্তি ভালো করার পাশাপাশি। এটা আপনার কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য
করবে। এছাড়া আরো অনেক উপকার আপনি এটা থেকে পাবেন। অবশ্যই এটা খাওয়ার সময়
পরিমাণ লক্ষ্য করে খাবেন। কারণ বেশি খেলে এটা হজমের সমস্যা তৈরি করতে পারে।
এছাড়া শরীরের উপর আরো অনেক ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তেতুলের বিচি
ডায়াবেটিস রোগী ও উচ্চ রক্তচাপ গর্ভবতী মহিলাদের জন্য উপকারী হলেও, এটা
খাওয়ার আগে সতর্ক থাকতে হবে। এগুলো বাদে আরো যদি অন্য কোন রোগ থাকে,
তবে তেতুলের বিচি বা তেতুলের বিচির পাউডার নিজে খাওয়ার চেষ্টা করবেন না।
এগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url