গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিমের ১১টি উপকারিতা জানুন

গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিমের উপকারিতা সম্পর্কে আপনারা অনেকেই জানেতে চেয়েছেন। তাই আজকের এই আর্টিকেলটিতে আমি কোয়েল পাখির ডিমের উপকারিতা, কোয়েল পাখির ডিমের পুষ্টিগুণ গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
গর্ভাবস্থায়-কোয়েল-পাখির-ডিমের-উপকারিতা
তাই অবশ্যই আমার এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই কোয়েল পাখির ডিম খেলে কি হয় সে বিষয়ে বিস্তারিত।

প্রেজ সূচিপত্রঃ গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিমের উপকারিতা

গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিমের উপকারিতা

গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিমের উপকারিতা গুলো অনেকেরই মনে হতে পারে, যে কোয়েল পাখির ডিম খাওয়া এটি নতুন কোন বিষয়। আসলে এটা নতুন কোন বিষয় না। গর্ভাবস্থায় যদি কোয়েল পাখির ডিম খাওয়া হয়, তাহলে এটি একজন গর্ভবতী মহিলা এবং তার পেটে থাকা সন্তানের জন্য অনেক উপকারী হতে পারে। এটি অনেক উপকারী একটি প্রাকৃতিক খাদ্য উপাদান।
কোয়েল পাখির ডিমে অনেক প্রোটিন পাওয়া যায়। এই ডিম যদি গর্ভাবস্থায় একজন গর্ভবতী মহিলা খাই, তাহলে তার গর্ভে থাকা সন্তানের শরীর গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাছাড়া এটা খাওয়ার, ফলে গর্ভবতী মায়ের শরীরের দুর্বলতা দূর হয় এবং শরীরের কোষ ভালো রাখতে সাহায্য করে। যার কারণে গর্ভবতী মা থাকে সুস্থ ও শক্তিশালী।

কোয়েল পাখির ডিমের মধ্যে ফোলেট অ্যাসিড এবং ভিটামিন বি১২ পাওয়া যায়। যদি গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিম খাওয়া নিয়মিত হয়, তাহলে ডিমের এই গুনগুলো গর্ভের সন্তানের মস্তিষ্ক ও স্নায়ুর গঠন ভালোভাবে তৈরি করে। যার কারণে সন্তান জন্মের সময় স্নায়ুজনিত সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যায়।

গর্ভাবস্থায় অনেক রকম সমস্যা দেখা দেয়। এর মধ্যে রক্তের শূন্যতা বেশি দেখা দেয়। এ সময় যদি গর্ভবতী নারী কোয়েল পাখির ডিম নিয়মিত খাই, তাহলে তার রক্তশূন্যতা দূর হতে কাজ করে। কারণ কোয়েল পাখির ডিমে অনেক আয়রন পাওয়া যায়। যেটা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং রক্তশূন্যতা দূর করে।

এছাড়াও কোয়েল পাখির ডিম খেলে গর্ভবতী নারীর শরীরের কোর্সগুলো সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কারণ কোয়েল পাখির ডিমে ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ভালো পরিমানে থাকে। এগুলো শরীরের ভেতরের খারাপ উপাদান থেকে শরীরকে রক্ষা করে এবং শরীরকে সুস্থ ও রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়।

গর্ভকালীন সময়ে অনেক নারীর হজমের সমস্যা দেখা যায়। কোয়েল পাখির ডিম সহজে হজম হয়, তাই এই ডিম একজন গর্ভবতী মেয়ে নিশ্চিন্তে খেতে পারবে। এতে পেটের কোন সমস্যা বা অসস্তিভাব হয় না। এটি খেলে অনেক উপকার পাওয়া যায়, তাই উচিত হবে যে গর্ভবতী মায়ের এটি নিয়মিত খাওয়ার অভ্যাস করা।

কোয়েল পাখির ডিমে এমন কিছু পুষ্টি থাকে। যেগুলো গর্ভাবস্থায় একজন নারীর শরীরের হরমোন ভারসাম্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যেটা মুড সুইং বা মানসিক চাপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই ডিম গর্ভবতী মহিলার ত্বক ও দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে এবং পেটে থাকা সন্তানের চোখের স্বাস্থ্য ভালো করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই ডিমের মধ্যে কৌলিন ও ওমেগা৩ নামে কিছু উপকারী পুষ্টি পাওয়া যায়। যেগুলো গর্ভে থাকা সন্তানের মস্তিষ্ক ভালোভাবে গঠন করতে সাহায্য করে। এটার কারণে গর্ভে থাকা শিশুর বুদ্ধি ও শেখার ক্ষমতা বাড়ে। তাই গর্ভবতী মহিলার উচিত হবে, এটা গর্ভাবস্থায় নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তোলা। তারপর এটাই ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। 

গর্ভাবস্থায় এই ডিম গর্ভবতী মা ও গর্ভে থাকা সন্তানের হাড়, দাত, নখের গঠন হতে সাহায্য করে। গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিম খেলে ক্লান্তি ও দুর্বলতা কম হয়। কারণ গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার শরীরে অতিরিক্ত শক্তির দরকার হয়। এ সময় যদি কোয়েলের ডিম খাওয়া হয়, তাহলে এই ডিমের আইরন ও ভিটামিন বি শরীরের দুর্বলতা দূর করে দেই এবং শরীরে শক্তি বাড়ায়।

গর্ভাবস্থায় অনেক মহিলার ত্বকে দাগ পরে, চুল পরে ও শরীরের শুষ্কতা দেখা দেয়। এ সময় যদি কোয়েল পাখির ডিম খাওয়া হয়, তাহলে কোয়েল পাখির ডিম এই সমস্যাগুলো ভালো করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ এই ডিমের মধ্যে বায়োটিন, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যেগুলো ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

কাদের গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিম খাওয়া উচিত নয়

গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিম গর্ভবতী মায়ের জন্য উপকারী হলেও, এই ডিম কিছু মহিলারা গর্ভাবস্থায় খেতে পারবে না। যারা গর্ভাবস্থায় এই ডিম খেতে পারবেনা তারা হচ্ছে, যেসব মহিলাদের ডিমের ওপর এলার্জি আছে এবং যাদের শরীরে অনেক কোলেস্টেরল আছে এবং অনেক মোটা।

তাছাড়া যাদের হজমের সমস্যা লিভারের সমস্যা এবং কিডনির সমস্যা অনেক বেশি তাদের গর্ভকালীন সময়ে কোয়েল পাখির ডিম খাওয়া উচিত হবে না। আর যদিও কোন মহিলা গর্ভকালীন সময়ে কোয়েল পাখির ডিম খেতে চাই বা খাওয়ার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

কোয়েল পাখির ডিমের ক্ষতিকর দিক

যাদের এলার্জির সমস্যা আছে, তাদের জন্য কোয়েল পাখির ডিম না খাওয়াই ভালো। সাধারণভাবে কোয়েল পাখির ডিমে কোন এলার্জি সেরকম ভাবে পাওয়া যায় না। কিন্তু যাদের মুরগির ডিম বা হাসের ডিম খেলে এলার্জির সমস্যা হয়, তাদের কোয়েল পাখির ডিমেও এলার্জি হতে পারে। তাই যাদের এই এলার্জির সমস্যা আছে, 

তারা কোয়েল পাখির ডিম খাওয়ার সময় সতর্ক থাকবেন। অনেকে আছে যারা কাঁচা ডিম খেতে অনেক পছন্দ করে। তাদেরকে আমি বলবো যেন তারা কাচা বা আধা সিদ্ধ ডিম না খায়। কারণ কোয়েল পাখির ডিম কাঁচা বা আধা সিদ্ধ করে খেলে সালমোনেলা বা অন্যান্য ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই উচিত কোয়েল পাখির ডিম ভালোভাবে সেদ্ধ করে খাওয়া।

কোয়েল পাখির ডিমে অনেক বেশি কোলেস্টরল আছে, তাই যাদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ আছে। তাদের এটি কম খাবেন বা ডাক্তারকে জেনে খাবেন। কারণ কোয়েল পাখির ডিম রক্তে কোলেস্টরেল বাড়িয়ে হার্টের সমস্যা করতে পারে। এই ডিমের মধ্যে অনেক বেশি প্রোটিন ও ভিটামিন থাকে। যেটা গর্ভাবস্থায় বেশি খাওয়া হলে গর্ভবতী মা এবং 

পেটে থাকা সন্তানের শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে। যা গর্ভবতী মা এবং পেটের বাচ্চার স্বাস্থ্যের উপর ঝুঁকি পড়তে পারে। কোয়েল পাখির ডিমের মধ্যে ভিটামিন এ, সেলেনিয়াম ও আয়রন বেশি থাকে। তাই যাদের কিডনি ও লিভারের মধ্যে সমস্যা আছে। তারা এই ডিম বেশি খাবেন না। তা না হলে এটা আপনার লিভার ও কিডনির উপর চাপ ফেলতে পারে।

যা আপনার লিভারের ও কিডনির সমস্যা করতে পারে। যাদের উচ্চ রক্তচাপ থাইরয়েড বা হরমন জনিত কোন সমস্যার জন্য নিয়মিত ওষুধ চলে। তারা কোয়েল পাখির ডিম খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ কোয়েল পাখির ডিম এসব ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। এছাড়াও আপনি যদি এই ডিম খেতে চান, তাহলে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।

যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্যও এই কোয়েল পাখির ডিম খুব একটা উপকারী না। কারণ কোয়েল পাখির ডিমে অনেক কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরল ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে। তাই ডায়াবেটিস থাকলে কোয়েল পাখির ডিম খাওয়া থেকে দূরে থাকাই ভালো। আর খেলেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে।

কোয়েল পাখির ডিমের উপকারিতা

কোয়েল পাখির ডিম চিনে না এরকম মানুষ খুব কমই আছে এমনকি বর্তমান সময়ে অনেকেই এই কোয়েল পাখির বাজার থেকে কিনে বাড়িতে সিদ্ধ করে খাচ্ছে। কোয়েল পাখির ডিমের অনেক পুষ্টি গুনাগুন থাকার কারণে এই কোয়েল পাখির ডিম বর্তমানে অনেক ডাক্তার খাওয়ার পরামর্শ দিচ্ছে।

কোয়েল পাখির ডিম যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে এটা অন্যান্য ডিমের থেকে ভালই উপকারী হিসেবে শরীরের কাজ দিতে পারে। কোয়েল পাখির ডিমের ভালো পরিমাণে প্রোটিন থাকে এই প্রোটিন শরীরের সঠিক বিকাশ হতে সাহায্য করতে পারে। বিশেষ করে ছোট বাচ্চাদের কোয়েল পাখির ডিম খাওয়া অনেক ভালো ও কার্যকারী।

এই ডিমে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাদের শরীরের রক্ত কম এবং শরীর দুর্বল তারা চাইলে এই ডিম খেতে পারেন। এই ডিম শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে এবং শরীরের দুর্বলতা দূর করতে অনেক ভালো কাজ করে।

এই কোয়েল পাখির ডিমের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স ও কৌলিন ভালো পরিমাণে থাকে। যেটা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি ভালো রাখতে কাজ করতে পারে। এছাড়াও এই কোয়েল পাখির ডিম এমন কিছু পুষ্টিগুণ আগুন আছে, যেগুলো চোখের বিভিন্ন সমস্যা দূর করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে।

হৃদয়ের স্বাস্থ্য ভালো রাখে দাঁত ও হাড় শক্ত করতে কাজ করে, চুলের ও ত্বকের জন্য ভালো। সেই সাথে এই ডিম গর্ভবতী নারীদের শরীরের পুষ্টির ঘাট থেকে পূরণ করে যেটা তার পেটে থাকা সন্তানের জন্যেও অনেক ভালো কাজ করে। তবে সবথেকে নিরাপদ হয় যদি কোয়েল পাখির ডিম খাওয়ার আগে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন।

কোয়েল পাখির ডিম খেলে কি হয়

কোয়েল পাখির ডিম সম্পর্কে ইতোমধ্যে আমরা অনেকগুলো আলোচনা করে এসেছি। সেগুলো আপনি যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে জানতে পেরেছেন কোয়েল পাখির ডিমের উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো সম্পর্কে। তার পরেও আমি এখন কোয়েল পাখির ডিম খেলে কি হয় সেগুলো আপনাদের বলবো।

আপনি যদি প্রতিদিন নিয়মিত একটা করে হলেও কোয়েল পাখির ডিম খান, তাহলে এই ডিমের মধ্যে থাকা পুষ্টিগুণ গুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। আপনার শরীরের পুষ্টির ঘাটতি থাকলে সেই ঘাটতি পূরণ করবে। এই ডিমের মধ্যে আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি১২ এবং 

অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরো অনেক ধরনের পুষ্টিগুণ থাকে। এই পুষ্টিগুণগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে। যেমন ধরেন, আমাদের শরীরের রক্তশূন্যতা থাকলে সেই রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। আবার এটি আমাদের চোখের সমসাকে দূর করে, চোখের স্বাস্থ্য ভালো করতে সাহায্য করে।

এছাড়াও এটা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে। এই কোয়েল পাখির ডিম প্রতিদিন খাওয়া। আর যাদের শারীরিক কোন সমস্যা আছে এবং যাদের ডিমের ওপর এলার্জি আছে বা গর্ভাবস্থায় ডিম খেতে চাচ্ছেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কোয়েল পাখির ডিম খাওয়ার চেষ্টা করবেন।

শিশুদের জন্য কোয়েল পাখির ডিমের উপকারিতা

শিশুদের জন্য কোয়েল পাখির ডিমের উপকারিতা অনেক। এই ডিমের মধ্যে এমন কিছু পুষ্টিগুণ থাকে। যেগুলো একজন শিশুর শরীরকে বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কোয়েল পাখির ডিমের অনেক বেশি প্রোটিন পাওয়া যায়। যেটা শিশুর শরীর গঠন করতে এবং শিশুর পেশি শক্ত করতে অনেক ভালো কাজ করে।

এছাড়াও এই ডিমের মধ্যে আয়রন ও ভিটামিন বি১২ থাকার কারণে, এটা শিশুর শরীরের রক্ত তৈরি করতে এবং শিশুর শরীরের দুর্বলতা দূর করতে অনেক কার্যকরী। কোয়েল পাখির ডিম যদি শিশুদেরকে নিয়মিত খাওয়ানো হয়, তাহলে এই ডিম শিশুর মস্তিষ্কের উপকার করে। যার কারণে শিশুর স্মৃতিশক্তি বাড়ে।

যেকোনো কাজে মনোযোগ আসে এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়ে। এছাড়াও এই ডিম নিয়মিত খাওয়া হলে শিশুর চোখ, দাঁত এবং শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। তাই চেষ্টা করবেন শিশুদের নিয়মিত কোয়েল পাখির ডিম অল্প করে খাওয়ানোর। অথবা খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন।

কোয়েল পাখির ডিম দিনে কয়টা খাওয়া যায়

কোয়েল পাখির ডিম দিনে কয়টা খাওয়া যায় এটা অনেকেই আছেন যারা জানেন না। আর এই না জানার কারণে অনেকে আছেন যারা প্রচুর পরিমাণে এই ডিম খেয়ে থাকেন। এজন্য অনেক রকম সমস্যার মধ্যে আপনারা পড়েন। তাই দিনে কয়টা কোয়েল পাখির ডিম খাওয়া উচিত সে সম্পর্কে এখন আমি আপনাদের বলবো।
কোয়েল পাখির ডিম দিনে কয়টা খাওয়া যায়, এই প্রশ্নের উত্তরটা নির্ভর করে সেই ব্যক্তির বয়সের উপর।এটাকে আরেকটু সহজ করে বলতে গেলে। এই কোয়েল পাখির ডিম মূলত বয়স অনুযায়ী এটার পরিমাণ কম বেশি হতে পারে। যেমন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে ২ টি থেকে ৪টি যারা শিশু অর্থাৎ ১ থেকে ৫ বছরের মধ্যে যাদের বয়স তারা দিনে ১ থেকে ২টি। আর গর্ভাবস্থায় ২টি থেকে ৩টি খাওয়া উচিত। 

কোয়েল পাখির ডিম অনেক উপকারী একটি খাবার। তবে এটি বেশি যদি খাওয়া হয়, তাহলে উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই উচিত হবে কোয়েল পাখির ডিম পরিমাণ মতো খাওয়া। তাহলেই কোয়েল পাখির ডিম থেকে ভালো উপকার পাওয়া সম্ভব হবে। এছাড়াও আপনি উপরে গিয়ে গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিমের উপকারিতা সম্পর্কে জেনে আসতে পারেন।

কোয়েল পাখির ডিমে কি এলার্জি আছে

কোয়েল পাখির ডিমের এলার্জি থাকতে পারে। তবে এটা যে সবার ক্ষেত্রে দেখা দিবে তা কিন্তু না। এর মানে হচ্ছে এই ডিম খাওয়ার পর এক একজনের একেক রকম সমস্যা হতে পারে। অনেক মানুষ আছে যারা কোয়েল পাখির ডিম খাওয়ার পর ভালোভাবে সহ্য করতে পারে না। যার কারণে তাদের হজমের সমস্যা হয় এবং পেট খারাপ করে।

আরো অনেকে আছে যাদের এলার্জি সমস্যা দেখা দেয়। আবার অনেকেরই এই এ ডিম খেলে কোন সমস্যা হয় না। এই কোয়েল পাখির ডিমের মধ্যে সাধারণত কোন এলার্জির সমস্যা থাকে না। এটা মূলত কিছু মানুষের জন্য সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে যাদের আগে থেকে এলার্জি সমস্যা আছে, 

তাদের এই ডিম খাওয়ার পর কিছু সমস্যা হতে পারে। তাই যাদের এলার্জি সমস্যা আছে, তারা সাবধান হয়ে এই কোয়েল পাখির ডিম খাবেন। আর যদি খাওয়ার পর কোন সমস্যা হয়, তাহলে এটা খাওয়া থেকে বিরত থাকবেন। কোয়েল পাখির ডিমে অনেক বেশি প্রোটিন থাকে। যার কারণে এটা এলার্জি দূর করতে সাহায্য করে।

এছাড়াও কোয়েল পাখির ডিমের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে। যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই যাদের এই ডিম খেলে কোন সমস্যা হয় না। তারা নিয়মিত ডিম খেতে পারেন। আর যাদের এই ডিম খেলে এলার্জি সমস্যা দেখা দেয়, তারা অবশ্যই এটি খাওয়া বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিবেন।

কোয়েল পাখির ডিমের পুষ্টিগুণ

কোয়েল পাখির ডিমের পুষ্টিগুণ সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করবো। তাই আর দেরি না করে চলুন কোয়েল পাখির ডিমের পুষ্টি গুনাগুন কি কি আছে সেগুলো দেখে নিই। কোয়েল পাখির ডিমের মধ্যে অনেক পুষ্টিগুণাগুণ রয়েছে।

যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে থাকে। অনেকেই আছেন যারা এই কোয়েল পাখির ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সঠিক তথ্য জানেন না। তাদের জন্য নিচে আমি কোয়েল পাখির ডিমের পুষ্টিগুণ বললাম।

কোয়েল পাখির ডিমের পুষ্টিগুণ
উপাদান পরিমাণ উপকারিতা
ক্যালোরি ১৪ কিলোক্যালোরি শক্তি যোগায়
প্রোটিন ১.২ গ্রাম কোষ গঠন ও বৃদ্ধি করে
চর্বি ১ গ্রাম শক্তির উৎস
স্যাচুরেটেড ফ্যাট ০.৩ গ্রাম অতিরিক্ত ক্ষতিকর
কোলেস্টরল ৭৬ মিলিগ্রাম হরমোন তৈরিতে সহায়ক
কার্বোহাইড্রেট ০.০৪ গ্রাম প্রায় নেই
ভিটামিন এ ৫০ IU ত্বক ও চোখের জন্য ভালো
ভিটামিন বি২ ০.০৬ মিলিগ্রাম শক্তি বৃদ্ধি করে
ভিটামিন বি১২ ০.১ মিলিগ্রাম স্নায়ু ও রক্ত ভালো করে
ফোলেট ৫.৯ মাইক্রোগ্রাম গর্ভবতী মহিলার জন্য গুরুত্বপূর্ণ
আয়রন ০.৩৮ মিলিগ্রাম রক্ত তৈরি করে
ফসফরাস ২০ মিলিগ্রাম হাড় ও দাঁতের গঠনে
ক্যালসিয়াম ৫.৮ মিলিগ্রাম হার শক্ত করে
পটাশিয়াম ১১ মিলিগ্রাম রক্তচাপ নিয়ন্ত্রণ করে
সেলেনিয়াম ১.৭ মাইক্রোগ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট
ওমেগা ৩ ফ্যাটি এসিড স্বল্প পরিমাণ মস্তিষ্ক হৃদয়ের জন্য উপকারী
চোলিন ৩৮ মিলিগ্রাম মস্তিষ্কের কার্য ক্ষমতা উন্নত করে

কোয়েল পাখির ডিম ও মুরগির ডিমের তুলনা

মুরগির ডিমের এবং কোয়েল পাখির ডিমের তুলনা নিচে করা হলো নিচে আমি অনেক সুন্দর ভাবে কোয়েল পাখি ডিমের মধ্যে কি কি উপাদান আছে এবং মুরগির ডিমের মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে সেগুলো তুলে ধরেছি। আপনি খুব সহজেই আমার এই তথ্য থেকে মুরগির এবং কোয়েল পাখির ডিমের তুলনা সম্পর্কে জানতে পারবেন।
পুষ্টি উপাদান কোয়েল পাখির ডিম মুরগির ডিম
প্রোটিন প্রতি ১০০ গ্রামে ১৩ গ্রাম প্রতি ১০০ গ্রামে ১২.৫ গ্রাম
চর্বি প্রতি ১০০ গ্রামে ১১ গ্রাম প্রতি ১০০ গ্রামে ১০.৫ গ্রাম
কোলেস্টেরল ৮৪৪ মিলিগ্রাম ৩৭০ মিলিগ্রাম
ভিটামিন এ চোখ ও ত্বকের জন্য ভালো মাঝারি
ভিটামিন বি ১২ ৬৬% ৪৩%
ভিটামিন ডি কম হার্ড ও দাঁতের জন্য ভালো
ফসফরাস ও আইরন ২০% ৯%
অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তুলনামূলক কম
এলার্জির ঝুঁকি অনেক কম কিছু মানুষের এলার্জি হতে পারে
পরিমাণ ৫টি কোয়েল ডিম একটি মুরগির ডিমের সমান একটি ডিমেই প্রয়োজন মেটাতে পারে

কোয়েল পাখির ডিমের দাম কত

কোয়েল পাখির ডিমের দাম কত সেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। সাধারণত এই কোয়েল পাখির ডিমের দাম জায়গা অনুযায়ী কম বা বেশি হতে পারে। তবে সাধারণভাবে এর দাম থাকে প্রতিপিচ পাঁচ থেকে ছয় টাকা। আবার আপনি যদি হাঁলি বা ডজন অনুযায়ী নিতে যান,

তাহলে দাম কিছুটা কম হয়ে থাকে। আপনি যদি খামার থেকে সরাসরি এই ডিম কিনতে পারেন। সেক্ষেত্রে এই ডিমের দাম আপনি আরো কম দামে পেতে পারেন। তবে বর্তমানে এটি বিভিন্ন বড় বাজার বা মার্কেটে একটির দাম চার থেকে পাঁচ টাকা দামে বিক্রি হয়ে থাকে।

কোয়েল পাখির ডিম খাওয়ার নিয়ম

কোয়েল পাখির ডিম যাদের বয়স মোটামুটি প্রাপ্ত তারা দিনে ৫ থেকে ৬টি খেতে পারেন। আর যারা শিশু তারা এই ডিম দিনে এক থেকে দুইটি খেতে পারে। অবশ্যই ছোট বাচ্চাদের এক থেকে দুইটির বেশি খাওয়াবেন না। তা না হলে এটা তাদের পেটের সমস্যা করতে পারে। ছোট বাচ্চাদেরকে বা বড়দেরও এই ডিম আধা সেদ্ধ খাওয়া যাবে না।

চেষ্টা করবেন ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার। কারণটি যদি ভালোভাবে সিদ্ধ না হয়, তাহলে এই ডিমের মধ্যে জীবাণু থাকতে পারে। যেটা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অবশ্যই কোয়েল পাখির ডিম আপনি কোন কিছু খাবার খাওয়ার পর খাওয়ার চেষ্টা করবেন। খালি পেটে খেলে এটা বদ হজমের মত সমস্যা তৈরি করতে পারে।
গর্ভাবস্থায়-কোয়েল-পাখির-ডিমের-উপকারিতা
যাদের এলার্জির সমস্যা আছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাবেন। এই ডিমটি যদি রান্না করে খান, তাহলে কম লবন এবং কম তেলে ভেজে রান্না করবেন। কারণ অতিরিক্ত তেলে যদি ডিম ভাজা হয়,

তাহলে কোয়েল পাখির ডিমের উপকারিতা অনেক কম হয়ে যায়। আর গর্ভাবস্থায় এই ডিম নিয়মিত খাওয়ার জন্য অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং তার পরামর্শ নিয়ে সঠিক নিয়ম মেনে এই ডিম গর্ভকালীন সময়ে খাবেন।

সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর/FAQ

প্রশ্নঃ গর্ভাবস্থায় কোয়েলের ডিম খাওয়া কি নিরাপদ?
উত্তরঃ গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিম খাওয়া অনেক উপকারী। তবে অবশ্যই কোয়েল পাখির ডিম ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। ভালোভাবে যদি গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিম সিদ্ধ করে খাওয়া হয়, তাহলে সেটা তার জন্য নিরাপদ হবে।

প্রশ্নঃ গর্ভাবস্থায় কোন ডিম খাওয়া যাবে না?
উত্তরঃ গর্ভাবস্থায় সব ডিম কম বেশি একজন গর্ভবতী মহিলার খাওয়া উচিত এবং এ সময় ডিম খাওয়া হলে, সেটা তার শরীরের এবং তার পেটে থাকা সন্তানের অনেক উপকার করতে পারে। কিন্তু এ সময় আধা সিদ্ধ ডিম বা ভালোভাবে রান্না না করা ডিম মোটেও খাওয়া উচিত হবে না। কারণ আধা সিদ্ধ ডিমের মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে। যেটা গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের ক্ষতি করতে পারে।

প্রশ্নঃ দিনে কয়টি কোয়েল পাখির ডিম খাওয়া উচিত?
উত্তরঃ যাদের শারীরিক কোন সমস্যা নেই এবং প্রাপ্তবয়স্ক মানুষ তারা দিনে পাঁচ থেকে ছয়টি কোয়েল পাখির ডিম অনায়াসে খেতে পারবে। আর যারা ছোট বাচ্চা তাদের দিনে এক থেকে দুইটি কোয়েল পাখির ডিম খাওয়ায় যথেষ্ট। আর যারা গর্ভবতী মহিলা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডিম খাবেন।

প্রশ্নঃ কোয়েল পাখির ডিম কি গর্ভের শিশুর ওজন বাড়ায়?
উত্তরঃ গর্ভবতী মহিলা যদি নিয়ম মেনে সঠিক পরিমাণ মতো কোয়েল পাখির ডিম খেতে পারে। তাহলে এই কোয়েল পাখির মধ্যে থাকা পুষ্টিগুণ গুলো গর্ভে থাকা সন্তানের ওজন বাড়াতে সাহায্য করতে পারে। কারণ এই ডিমের মধ্যে ভালো পরিমাণে ভিটামিন, প্রোটিন, আয়রন ও কোলিন থাকে। যেগুলো একজন শিশুর দৈহিক গঠনের জন্য অনেক উপকারী।
প্রশ্নঃ প্রথম তিন মাসে কোয়েল পাখির ডিম নিরাপদ কি?
উত্তরঃ গর্ভকালীন সময়ের প্রথম তিন মাসে কোয়েল পাখির ডিম আপনার জন্য নিরাপদ হতে পারে যদি সেটা আপনি সঠিক পরিমাণে অল্প করে নিয়ম মেনে খেতে পারেন তাহলে। তবে আপনার উচিত হবে গর্ভাবস্থায় ডিম খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া।

শেষ কথাঃ গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিমের উপকারিতা

গর্ভাবস্থায় কোয়েল পাখির ডিমের উপকারিতা কি কি পাওয়া যায় তা হয়তো আপনারা ইতোমধ্যে জেনে গেছেন। গর্ভাবস্থায় আপনারা যদি কোয়েল পাখির ডিম সঠিক নিয়ম মেনে পরিমানে খেতে পারেন। তাহলে এটা আপনার স্বাস্থ্যের এবং গর্ভে থাকা সন্তানের ওপর অনেক ভালো ও উপকারী গুণ ফেলতে পারে। তাই অবশ্যই গর্ভকালীন সময়ে আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখির ডিম নিয়মিত খাওয়ার। আর যাদের কোয়েল পাখির ডিম খেলে সমস্যা হয়।

তাদের অবশ্যই আপনারা ডিম খাওয়া থেকে বিরত তাক্তে হবে। আপনারা গর্ভকালীন সময়ে কোয়েল পাখির ডিম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ডিম খাবেন। আমার এই তথ্য যদি আপনাদের কাজে লাগে বা উপকারে আসে, তাহলে অবশ্যই এই আর্টিকেলটা আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করে দিবেন। আর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আরো পেতে চাইলে, অবশ্যই আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url