মুগ ডালের ২০টি উপকারিতা ও অপকারিতা বিস্তারিত জানুন

মুগ ডালের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আজ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আমার এই আর্টিকেলে। আপনি যদি আমার আজকের এই আর্টিকেলটি প্রথম থাকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েন।
মুগ-ডালের-উপকারিতা-ও-অপকারিতা
তাহলে আপনি মুগ ডালের উপকারিতা, মুগ ডালের ক্ষতিকর দিক, অঙ্কুরিত মুগ ডালের উপকারিতা সহ মুগ ডাল সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন। তাহলে চলুন এখন আর দেরি দেরি না করে জেনে নিই বিস্তারিত।

পেজ সুচিপত্রঃ মুগ ডালের উপকারিতা ও অপকারিতা

মুগ ডালের উপকারিতা ও অপকারিতা

মুগ ডালের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না। যদি এই মুগ ডাল সঠিক নিয়ম মেনে খাওয়া হয়, তাহলে এই মুগ ডাল আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য ভালো উপকারী হিসেবে কাজ করতে পারে। এই মুখ ডাল খেলে কি কি উপকার হতে পারে সেই উপকারগুলো নিচে বলা হলো।
মুগ ডাল বয়স্ক মানুষ ছোট বাচ্চা এবং যারা দুর্বল তাদের জন্য ভালো কাজে লাগতে পারে। কারণ মুগ ডালের মধ্যে ভালো পরিমাণে ভিটামিন প্রোটিন ও খনিজ উপাদান পাওয়া যায়। এই ভিটামিন গুলো শরীরে শক্তি তৈরি করে এবং দেহ গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য মুগ ডাল উপকারী হিসেবে কাজ করতে পারে। মুগ ডাল হজম প্রক্রিয়া সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ মুগ ডালের মধ্যে ফাইবার ভালো পরিমাণে পাওয়া যায় এই ফাইবার পেটকে পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য থাকলে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

যাদের শরীরের ওজন বেশি তারা মুগডাল খেতে পারেন। কারণ মুগ ডালের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান পাওয়া যায়। যে উপাদান গুলো শরীরের চর্বি গলাতে সাহায্য করে। তাছাড়া এই মুগ ডাল খাওয়ার পর অনেকক্ষণ খিদা লাগে না। যার কারণে ঘন ঘন খাওয়ার প্রবণতা কম হয়। যা শরীরের ওজন কমাতে কাজ করে।

যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য মুগ ডাল নিরাপদ ও উপকারী। কারণ এই মুগ ডাল ডায়াবেটিস রোগীরা খাওয়ার পর। তাদের শরীরে রক্তে গ্লুকোজ আসতে আসতে ছড়ায়। যার কারণে শরীরে চিনির পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় না এবং ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে।

হৃদরোগের ঝুঁকি দূর করে মুগ ডাল। কারণ মুগডালের প্রাকৃতিক উপাদান গুলো শরীরের মধ্যে খারাপ কোলেস্টেরল সহজে জমতে দেয় না এবং সেগুলোকে কমাতে সাহায্য করে। যার কারণে রক্তনালীতে চর্বি জমে না। ফলে হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকলে সেই ঝুঁকি কমাতে সাহায্য করে।

মুগ ডাল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করতে পারে। কারণ মুগ ডালের মধ্যে ভিটামিন সি, জিংক ও আয়রন সহ আরো বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান থাকে। যে উপাদানগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে। ফলে সহজে অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

মুগ ডালের মধ্যে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এই উপাদানগুলো চুল ও ত্বকের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে। এই উপাদানগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলের গোড়া মজবুত করতে ও চুলকে ঝলমলে করতে সাহায্য করে। তাই চুল ও ত্বকের যত্নে মুগ ডাল উপকারী।

মুগ ডালের প্রাকৃতিক গুনাগুন গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের জন্য উপকারী। মুগ ডালের মধ্যে থাকা ভিটামিন সন্তানের শরীরের সঠিক গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মুগ ডালের প্রাকৃতিক গুনাগুন গুলো গর্ভবতী মায়ের শরীরের পুষ্টির ও ভিটামিন এর ঘাটতি পূরণ করতে সাহায্য করে।

দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করতে পারে মুগ ডাল। কারণ মুগ ডালে মধ্যে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম ভালো পরিমাণে পাওয়া যায়। এই ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম শরীরের হাড়কে শক্ত করতে এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তাই দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে মুগ ডাল ভালো উপকারী হতে পারে।

মুগডাল অনেক উপকারী একটি খাবার। মুগ ডাল আমাদের শরীরের কিডনি পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মুগ ডালের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো আমাদের শরীরের খারাপ পদার্থগুলো বার করে দেয় এবং লিভার ও কিডনিকে ভালো রাখতে সাহায্য করে।

মুগ ডালের অপকারিতা গুলো হচ্ছে

মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। অনেক সময় এটি বেশি খাওয়া হলে পেটে গ্যাস, পেট ফাঁপা বা পেটে অস্বস্তি দেখা দিতে পারে। তাই এটি পরিমাণ অনুযায়ী খাওয়া উচিত। হজমের সমস্যা হতে পারে। মুগ ডাল যদি ভালোভাবে সিদ্ধ না করে আধা সিদ্ধ করে খাওয়া হয়। সেক্ষেত্রে পেটে এটি হজম নাও হতে পারে।

ফলে পেটে অনেক সমস্যা দেখা দেয়। তাই উচিত হবে এটিকে ভালোভাবে সিদ্ধ করে খাওয়া।এলার্জির সমস্যা দেখা দিতে পারে। অনেকে আছে যাদের মুগ ডালে এলার্জি রয়েছে। যাদের মুগ ডাল খেলে শরীরে চুলকানি তারপর লাল দাগ দেখা দেয়। তাদের এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। যাদের কিডনিতে সমস্যা আছে। তাদের মুগ ডাল এড়িয়ে চলাই ভালো হবে। 

কারণ মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কিডনির সমস্যা আছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। মুগ ডাল বেশি পরিমাণে খেলে শরীরে আইরন শোষণে বাধা দিতে পারে। যদি বেশি পরিমাণে খাওয়া হয় সেক্ষেত্রে তাই উচিত মুগ ডাল পরিমাণ অনুযায়ী খাওয়া। আশাকরছি উপরের এই আলোচনা থেকে আপনারা মুগ ডালের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন।

    সবুজ মুগ ডালের উপকারিতা

    সবুজ মুগ ডালের উপকারিতা অনেক। যার কারণে সবুজ মুগ ডাল অনেক জনপ্রিয় ও স্বাস্থ্যকর ডাল হিসেবে আমাদের দেশে অনেকদিন ধরেই এটি খাওয়া হয়ে আসছে। এই ডাল ছোট সবুজ রংয়ের এবং গোলাকৃতির হয়ে থাকে। এটি সহজে হজম হয় এবং পুষ্টিকর ও নানা রকম উপকারে এটি আসে বলে এর নাম বলা হয় সুপার ফুড। এই সবুজ মুগ ডালের বিভিন্ন উপকারের জন্য এটি মানুষ নিয়মিত খেয়ে থাকে।

    সবুজ মুগ ডাল প্রোটিনের ভালো উৎস। সবুজ মুগ ডালের মধ্যে প্রোটিনে ভরপুর থাকে। যেগুলো আমাদের শরীরের গঠন শরীরের কোষ এবং শক্তি বৃদ্ধির করে। এটি হজমে সাহায্য করে। কারণ এর মধ্যে থাকা ফাইবার আমাদের পেট কে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই যাদের হজমের সমস্যা রয়েছে। তারা এটি নিয়মিত খেতে পারেন।

    সবুজ মুগ ডাল ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কারণ সবুজ মুগ ডালে থাকা বিভিন্ন উপাদান এবং এটি খাওয়ার পর পেট অনেকক্ষণ ভরে থাকে। যার ফলে খিদা বারবার লাগেনা এবং এই খিদা না লাগার ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। যার ফলে ওজন কমতে শুরু করে। মুগ ডালের গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। এটা আমাদের শরীরের রক্তের শর্করার মাত্রা অনেক আসতে বাড়ায়। তাই এটি ডাইবেটিস রোগীদের জন্য উপকারী খাদ্য।

    সবুজ মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যেগুলো আমাদের শরীর খারাপ কোলেস্টরেল কমায় এবং হাটকে সুস্থ রাখে। উচ্চ রক্তচাপ ও স্ট্রেসের ঝুঁকি কমিয়ে দেয়। সবুজ মুগ ডাল যদি নিয়মিত খাওয়া হয়, তাহলে এটির মধ্যে থাকা ভিটামিন সি, জিংক ও অন্যান্য এন্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে।

    সবুজ মুগ ডালের ব্যবহারে আমাদের ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুল পড়া বন্ধ করে। সবুজ মুগ ডালে প্রচুর পরিমাণে ফোলেট এসিড নামের একটি উপাদান থাকে। যা গর্ভে থাকা সন্তানের বিকাশ ঘটাতে সাহায্য করে। এটি গর্ভবতী মা ও পেটে থাকা সন্তানের জন্য একটি নিরাপদ খাদ্য। সবুজ মুগ ডালের ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। যেগুলো আমাদের শরীরের হাড় ও দাঁতকে শক্ত মজবুত করে এবং দাঁতও হাড়ের ক্ষয় রোধ করে থাকে।

    সবুজ মুগ ডাল একটি উপকারী স্বাস্থ্যকর খাবার। এই খাবারটি যদি প্রতিদিন খাদ্য তালিকায় রাখা যায়, তাহলে শরীর ভালো হয়ে থাকে। তবে এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিমাণ অনুযায়ী খেতে হবে। কারণ কোন কিছুই অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ভালো নয়। আর এটি খাওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে এটিকে সিদ্ধ করে রান্না করে খেতে হবে।

    মুগ ডাল ভিজিয়ে খেলে কি হয়

    ভেজানো মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। মুগ ডাল যদি ভিজিয়ে রাখা হয়, তাহলে মুগ ডালে থাকা পুষ্টিগুণ আরো বৃদ্ধি হয়ে দ্বিগুণ হয়ে যায়। যার কারণে এর মধ্যে থাকা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এনজাইম এর কার্যকারিতা আরো বৃদ্ধি পায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে।

    এর কারণে আমাদের সর্দি, কাশি এবং বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করে। ভেজানো মুগ ডাল যদি খাওয়া হয়, তাহলে অনেকক্ষণ এটি আমাদেরকে পেট ভরিয়ে রাখে। যার কারণে খিদা কম লাগে এবং আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে। ভেজানো মুগ ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক প্রোটিন ও খনিজ থাকে।

    যেগুলো আমাদের শরীরের শক্তি এবং শরীরের ক্লান্তি দূর করে থাকে। এমনকি এগুলো আমাদের ত্বক ও চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মুগ ডাল যদি ভিজিয়ে খাওয়া হয়, তাহলে এটি থেকে গর্ভবতী নারীদের অনেক পুষ্টি পেয়ে থাকে। অবশ্যই এই ডালটি পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং পরিমাণ অনুযায়ী খেতে হবে। তাহলেই এর ভালো ফলাফল পাওয়া যাবে।

    মুগ ডাল খেলে কি গ্যাস হয়

    আসলে মুগ ডাল খেলে গ্যাসের সেরকম কোন সমস্যা দেখা দেয় না। তবে কিছু ক্ষেত্রে এটি খেলে গ্যাস হতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে হবে তা কিন্তু নয়। মুগডাল অনেক সহজে হজম হয়। অন্য সব ডালের তুলনায়। মুগ ডাল খেলে গ্যাস কম হয়। কিন্তু যাদের হজম শক্তি দুর্বল তারা যদি এই ডাল বেশি পরিমাণে খাই সেক্ষেত্রে তাদের পেটে গ্যাস, পেট ফাঁপা ও ঢেকুর উঠা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। 

    তারা যদি এই মুগ ডাল বেশি খেয়ে ফেলে, তাহলে তাদের হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই যাদের গ্যাসের সমস্যা আছে তারা মুগ ডাল ভালোভাবে সিদ্ধ করে খেতে পারেন। এটি ভালোভাবে ভিজিয়ে সিদ্ধ করে রান্না করলে হজমে সহজ হবে। আর যাদের গ্যাসের বা হজমের সমস্যা রয়েছে। তারা এটি বেশি পরিমাণে না খেয়ে অল্প পরিমাণে খেতে পারেন। যাদের গ্যাসের সমস্যা তারা দুপুরে খাওয়ার চেষ্টা করবেন। এ সময় হজম তারতারি হয়।

    অঙ্কুরিত মুগ ডালের উপকারিতা

    অঙ্কুরিত মুগ ডাল একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার। এই খাবারটি আমাদের শরীরের অনেক উপকার করে। এই অঙ্কুরিত মুগ ডাল সাধারণ মুগডালের থেকে অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ। এর কারণ হচ্ছে এটি যখন ভিজিয়ে রাখা হয় এর ভেতর থেকে অংকুর বা গাছ বের হয়। তখন এর ভেতরে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান গুলো একদম তাজা ও সক্রিয় হয়ে ওঠে। ফলে এতে অনেক ভিটামিন পাওয়া যায়। 
    অঙ্কুরিত মুগ ডাল যদি খাওয়া হয় এগুলো পেটকে পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এর মধ্যে প্রাকৃতিক প্রোটিন ও আয়রন থাকে যেগুলো আমাদের শরীরের শক্তি বাড়ায় এবং দুর্বলতা কমায়। এর মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি গুনাগুন যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও সহজে আমাদের সর্দি কাশি বা ভাইরাসজনিত কোন অসুখ হয় না। 

    যদি নিয়মিত খাওয়া হয়, তাহলে ওজনও নিয়ন্ত্রণ থাকে। আপনি যদি ওজন কমাতে চান, তাহলে অঙ্কুরিত মুগ ডাল আপনার জন্য একটি উপকারী ও কার্যকরী খাবার হতে পারে। কারণ এটি খাওয়ার পর দীর্ঘ সময় ধরে পেট ভরে থাকে এবং খিদা কম লাগে। যার ফলে বেশি খাওয়া হয় না এবং ওজন কমতে থাকে। তাছাড়া এটি ত্বক ও চুলের যত্নেও ভালো। নিয়মিত খাওয়া হলে এটি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। 

    এই খাবারটি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। এমনকি এটি গর্ভের শিশুর জন্য অনেক দরকারি। যদি প্রতিদিন সকালে অল্প লবণ বা লেবু দিয়ে সালাত করে খাওয়া হয়, তাহলে এটি আমাদের শরীরের জন্য অনেক উপকার করতে পারে। তবে যাদের পেটে গ্যাসের সমস্যা আছে। তাদের এটি অল্প পরিমাণে খেতে হবে। সর্বশেষ বলা যায় যে অঙ্কুরিত মুগ ডালের উপকারিতা অনেক।

    কাঁচা মুগ ডালের উপকারিতা

    মুগ ডাল যদি আমরা কাঁচা অবস্থায় খেতে পারি, তাহলে আমাদের এটি হজমে সহায়তা করেতে পারে। কারণ কাঁচা মুগ ডালে থাকে এনজাইম ও ফাইবার যেগুলো হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কাঁচা মুগ ডাল ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কাজ করে। এমনকি কাঁচা মুগ ডাল খেলে সেটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে।

    এটি আমাদের ওজন স্বাভাবিক রাখতে সাহায্য করে। কাঁচা মুগ ডাল নিয়মিত খেলে বা এটি ব্যবহার করলে, এটা আমাদের ত্বক ও চুলের জন্য উপকারী হিসেবে ভালো কাজ করে। কাঁচা মুগ ডাল যদি নিয়মিত এবং পরিমাণ অনুযায়ী খাওয়া হয়, তাহলে এটি থেকে অনেক উপকার পাওয়া যায়। সর্বশেষ বলা যায় যে কাঁচা মুগ ডাল আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাদ্য।

    মুগ ডালে কি এলার্জি আছে

    মুগ ডালে সেরকম কোন এলার্জি নেই, তবে এটি কিছু মানুষের ক্ষেত্রে দেখা দিতে পারে। যেমন যাদের আগে থেকেই এলার্জির সমস্যা আছে। তাদের এটি খাওয়ার পর কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন, ঠোঁটে মুখে বা গলায় চুলকানি বা গলা ফুলে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে। ত্বক লাল হয়ে যেতে পারে, কাশি হাঁচি ও শ্বাস নিতে সমস্যা হতে পারে।

    এমনকি এটি খাওয়ার পর পেট ব্যথা, বমি, পেট ফাঁপা বা ডায়রিয়া হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। উপরে যে সব লক্ষণ আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে কোন লক্ষণ যদি আপনার মুগডাল খাওয়ার পর দেখা দেয়া যায় তাহলে দ্রুত মুগডাল খাওয়া বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিবেন। তাছাড়া আপনি চাইলে উপর থেকে মুগ ডালের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।

    ভেজানো মুগ ডালের উপকারিতা

    মুগ ডাল ভেজানোর পর মুগ ডালের পুষ্টিগুন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। যার ফলে ভেজানো মুগ ডালের মধ্যে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে। ভেজানো মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং মিনারেল যেমন আয়রন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।

    ভেজানো মুগ ডাল যদি খাওয়া হয়, তাহলে হজম শক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য কমে। ভেজানো মুগ ডাল খেলে পেট ঠান্ডা থাকে এবং পেটের গ্যাস দূর হয়। ভেজানো মুগ ডালে ফ্যাট ও ক্যালোরি অনেক কম থাকে। যার কারণে ওজন তাড়াতাড়ি কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য ভেজানো মুগ ডাল খাওয়া অনেক ভালো। এক কথাই ভেজানো মুগ ডালের উপকারিতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী।

    মুগ ডালে কি ভিটামিন আছে

    মুগ ডালে কি ভিটামিন আছে এবং মুগ ডালের পুষ্টি গুনাগুন সহ মুগডালের খনিজ পদার্থ সব কিছুই এখন আমি আপনাদের নিচে টেবিল আকারে উল্লেখ করবো যা থেকে আপনি মুগডালের পুষ্টি গুনাগুন ভিটামিন সম্পর্কে সব তথ্য খুব সহজেই জানতে পারবেন। 

    মুগ ডালের পুষ্টিগুণ প্রতি ১০০ গ্রামে
    মুগ ডালের পুষ্টিগুণ পুষ্টিগুণের পরিমাণ
    শক্তি ৩৪৭ ক্যালরি
    কার্বোহাইড্রেট ৬২.৬ গ্রাম
    প্রোটিন ২৩.৯ গ্রাম
    চর্বি ১.২ গ্রাম
    আঁশ ১৬.৩ গ্রাম
    পানি ৯.০৫ গ্রাম

    প্রতি ১০০ মুগডালে থাকা ভিটামিন ও মিনারেলস
    উপাদান এই উপাদান গুলোর কাজ
    ভিটামিন এ চোখ ও ত্বকের জন্য ভালো
    ভিটামিন সি রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট
    ভিটামিন ই ত্বক ও চুলের জন্য উপকারী
    ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
    থায়ামিন বি১ স্নায়ুতন্ত্রের জন্য ভালো
    রিবোফ্লাবিন বি২ শক্তি উৎপাদনে সহায়ক
    নায়াসিন বি৩ ত্বক ও পচনতন্ত্রে সহায়ক
    ভিটামিন বি৬ রক্ত তৈরিতে কাজ করে
    ফোলেট বি৯ কোষ গঠনে সাহায্য করে

    মুগডালে থাকা খনিজ পদার্থগুলো হলো
    মিনারেল পরিমাণ
    ক্যালসিয়াম ১৩২ মি.গ্রা.
    লোহা ৬.৭৪ মি.গ্রা.
    ম্যাগনেসিয়াম ১৮৯ মি.গ্রা.
    ফসফরাস ৩৬৭ মি.গ্রা.
    পটাশিয়াম ১২৪৬ মি.গ্রা.
    সোডিয়াম ১৫ মি.গ্রা.
    জিংক ২.৬৮ মি.গ্রা.
    সেলেনিয়াম ৮.২ মাইক্রোগ্রাম

    মুগ ডাল কাদের খাওয়া উচিত নয়

    মুগ ডাল সাধারণত অনেক উপকারী একটি খাদ্য যা আমাদের শরীরের অনেক পুষ্টির যোগান দিয়ে থাকে। তবে এটির মধ্যে এত উপকারী গুনাগুন থাকার পরেও। এটি কাদের জন্য খাওয়া উচিত হবে না সে সম্পর্কে এখন আমি আপনাদের জানাবো। 
    মুগ-ডালের-উপকারিতা-ও-অপকারিতা
    এই খাবারটি সবাই খেতে পারলেও কিছু ব্যাক্তিকে এই মুগ ডাল এড়িয়ে চলতে হবে। যাদের এলার্জির সমস্যা আছে, তাদের মুগ ডাল খাওয়া উচিত নয়। কারণ এটি খাওয়ার ফলে যাদের অ্যালার্জি আছে, তাদের দেহে চুলকানি, শরীর ফুলে যাওয়া, শ্বাসকষ্টর মতো সমস্যা দেখা দিতে পারে।

    যাদের কিডনির সমস্যা আছে, তাদের এটি খাওয়া এড়িয়ে চলা উচিত। যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা আছে, তাদেরও এটি খাওয়া উচিত নয়। খেলেও অল্প পরিমাণে খেতে পারে। এছাড়াও এক বছরের নিচের কোন শিশুদের এটি খাওয়া উচিত না। বৃদ্ধ ব্যাক্তি যাদের হজমের সমস্যা আছে, তাদেরও এটি খাওয়া উচিত না।

    মুগ ডাল সম্পর্কিত আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর/FAQ

    মুগ ডাল খেলে কি সুগার বাড়ে?
    উত্তরঃ মুগ ডালের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে, যেগুলো শরীরে রক্তের মধ্যে হঠাৎ করে চিনির মাত্রা বাড়িয়ে দেয় না। মুগডাল খাওয়ার পর এটা আস্তে আস্তে রক্তে চিনি ছাড়ে। যার কারণে এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাই মুগ ডাল ডায়বেটিস রোগীদের জন্য অনেক নিরাপদ ও উপকারী হিসেবে খাওয়া হয়ে থাকে।

    প্রশ্নঃ মুগ ডাল কি কিডনির জন্য ভালো?
    উত্তরঃ যাদের কিডনির কোন সমস্যা নেই, তাদের জন্য মুগ ডাল উপকারী হিসেবে শরীরে কাজে লাগে। তবে যাদের কিডনির সমস্যা আছে, তাদের মুগডাল অল্প করে খাওয়া উচিত। সবথেকে নিরাপদ হয় ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া। কারণ মুগ ডালের মধ্যে পটাশিয়াম ও প্রোটিন থাকে। যদি অতিরিক্ত খাওয়া হয়, তাহলে কিডনির উপর চাপ পড়তে পারে। তাই কিডনির সমস্যা থাকলে, অবশ্যই সতর্ক হয়ে মুগ ডাল খেতে হবে।

    প্রশ্নঃ সবুজ মুগ ডাল খেলে কি কোষ্ঠকাঠিন্য হয়?
    উত্তরঃ সবুজ মুগ ডাল খেলে কোষ্ঠকাঠিন্য হয় না বরং এটা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এর কারণ মুগ ডালের মধ্যে অনেক ফাইবার থাকে, যেটাকে খাদ্যআঁশ বলা হয়। আর এই খাদ্যআঁশ থাকার কারণে, এটা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    প্রশ্নঃ অঙ্কুরিত মুগ খাওয়া যাবে কি?
    উত্তরঃ অঙ্কুরিত মুগ সাধারণ মুগ ডালের থেকে অনেক পুষ্টিগুণে ভরপুর থাকে। এটা যদি অল্প করে নিয়ম মেনে খাওয়া যায় তাহলে এটা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে এবং শরীরকে শক্তিশালী ও সতেজ রাখতে সাহায্য করে। তাই চেষ্টা করা উচিত অঙ্কুরিত মুগ নিয়মিত খাওয়ার।
    প্রশ্নঃ অঙ্কুরিত মুগ খেলে কি গ্যাস হয়?
    উত্তরঃ অঙ্কুরিত মুগ ডাল যদি খাওয়া হয়, তাহলে এটা মাঝে মধ্যে পেটে গ্যাস তৈরি করতে পারে। বিশেষ করে অতিরিক্ত বা অনিয়মে যদি খাওয়া হয়, তাহলে এই সমস্যা বেশি দেখা দেয়। আর যাদের হজমের সমস্যা আছে, তাদের গ্যাসের সমস্যা হতে পারে। তবে ভালোভাবে সিদ্ধ করে পরিমাণ মতো যদি খাওয়া হয়, তাহলে এই ডাল গ্যাসের সমস্যা দূর করে এবং পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে থাকে।

    শেষ কথাঃ মুগ ডালের উপকারিতা ও অপকারিতা

    মুগ ডালের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি আমার এই আর্টিকেলের মাধ্যমে। মুগ ডাল অনেক উপকারী একটি খাবার এটা যদি সঠিক নিয়ম মেনে পরিমান অনুযায়ী খাওয়া হয়, তাহলে এটা শরীরের মধ্যে ভিটামিনের ঘাটতি পূরণের সাহায্য করতে পারে। তবে অবশ্যই মুগ ডাল অতিরিক্ত খাবেন না। অতিরিক্ত খেলে এটা পেটের মধ্যে গ্যাসের সমস্যা বাড়াতে পারে। আর যাদের গ্যাসের অতিরিক্ত সমস্যা আছে বা অন্য কোন শারীরিক সমস্যা আছে।

    তারা এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তাহলে মুগ ডালের যে উপকারিতা গুলো আছে, সেগুলো আপনি ভালোভাবে পাবেন। আশাকরছি আজকের এই মুগ ডাল সম্পর্কিত সকল তথ্য আপনার উপকারে এসেছে। যদি এই তথ্য থেকে আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর এইরকম স্বাস্থ্য সম্পর্কিত আপডেট তথ্য পেতে হলে। অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখবেন।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url