গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না জানুন

গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না সে সকল সবজির নাম সহ গর্ভাবস্থায় সবজি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আমারে আর্টিকেলের মধ্যে বিস্তারিত জানাবো।
গর্ভাবস্থায়-কি-কি-সবজি-খাওয়া-যাবে-না
এর পাশাপাশি এখানে আপনারা গর্ভাবস্থায় সবজি খাওয়ার সময় যেসব সতর্কতা মানতে হবে। সেইসব সতর্কতা সম্পর্কেও জানতে পারবেন। তাই দেরি না করে চলুন গর্ভকালীন সময়ে কোন কোন সবজি খাওয়া যাবেনা তা জেনে নিই।

পেজ সুচিপত্রঃ গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না

গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না

গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না সে সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। গর্ভাবস্থায় একজন মাকে অনেক সতর্ক হয়ে থাকতে হয়। কারণ এ সময় মা যা খাবে যা করবে সেগুলোর ইফেক্ট পেটে থাকা শিশুর ওপর পড়বে। তাই গর্ভাবস্থায় একজন মাকে বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হয়।
এর মধ্যে খাবার অন্যতম কারণ গর্ভবতী মা যা খাবে সে খাবারগুলোর যে প্রতিক্রিয়া সেগুলো তার পেটের বাচ্চার ওপর পড়বে। গর্ভাবস্থায় কিছু সবজি আছে যেগুলো একজন গর্ভবতী মাকে এড়িয়ে চলা উচিত।কি কি সবজি এড়িয়ে চলা উচিত তা নিচে উল্লেখ করা হলো।

কাঁচা সবজিঃ কাঁচা সবজি অর্থাৎ ভালোভাবে সেদ্ধ না করে যে সবজি রান্না করা হয়। সে সবজি গর্ভাবস্থায় খাওয়া উচিত না। কারণ সবজি যদি ভালোভাবে সিদ্ধ না করে রান্না করা হয়, তাহলে এই সবজির মধ্যে খারাপ ব্যাকটেরিয়া থাকতে পারে। যেগুলো গর্ভবতী মা ও সন্তানের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই গর্ভাবস্থায় সবজি পরিষ্কার করে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে খেতে হবে।

কাঁচা পেঁপেঃ কাঁচা পেঁপের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে, যেগুলো গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের জরায়ুর সমস্যা করতে পারে। তাই কাঁচা পেঁপে গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়। যদিও সবাই এই কাঁচা পেঁপে খেয়ে সমস্যা হয় না। তবুও সতর্ক থাকার জন্য গর্ভাবস্থায় কাঁচা পেঁপে না খাওয়াই ভালো হবে। তবে গর্ভাবস্থায় পাকা পেঁপে খেলে কোন সমস্যা নাই।

করলাঃ করলা গর্ভাবস্থায় খাওয়া উচিত না। কারণ করলার মধ্যে সেপোনিক, গ্লাইকোলাইসিস ও মারোডিসিন এই উপাদানগুলো থাকে। এই উপাদানগুলো গর্ভবতী মায়ের শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। যা পেট ব্যথা, পেটে অস্বস্তি এবং বমি বমি ভাব তৈরি হতে পারে। এতে পেটের সন্তানেরও ক্ষতি হতে পারে। তাই গর্ভাবস্থায় করলা না খাওয়াই ভালো, খেলেও অল্প পরিমাণে।

বেগুনঃ বেগুন গর্ভাবস্থায় খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে। অনেকেই বলে গর্ভাবস্থায় বেগুন খাওয়া উচিত নয়। বৈজ্ঞানিকভাবে গর্ভাবস্থায় সরাসরি বেগুন খেতে নিষেধ করা হয়নি। তবে অতিরিক্ত বেগুন যদি খাওয়া হয়, তাহলে সেটা গর্ভবতী মায়ের পেটে গ্যাস এবং পেটের মধ্যে অস্বস্তি তৈরি করতে পারে। এছাড়াও বেগুনের মধ্যে ফাইটোহরমোনস যা গর্ভাবস্থায় অনেক ক্ষতিকর। তাই গর্ভাবস্থায় বেগুন না খাওয়াই ভালো।

সজিনাঃ সজিনা গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়। কারণ সজিনার মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে। যে উপাদান গুলো গর্ভবতী মায়ের শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং গর্ভপাতের মত সমস্যাও তৈরি করতে পারে। তাই গর্ভকালীন সময়ে এই সজিনা খাওয়া থেকে বিরত থাকা সব থেকে ভালো।

যেসব সবজিতে গ্যাস তৈরি হয়ঃ এমন কিছু সবজি আছে যেগুলো খাওয়ার পর পেটে অতিরিক্ত গ্যাসের সমস্যা হয় যেমন সিম, বাঁধাকপি ও ফুলকপি। এই সবজিগুলো খাওয়ার পর যদি পেটে গ্যাসের সমস্যা হয় বা পেট ব্যথা করে, তাহলে গর্ভাবস্থায় এই সবজিগুলো খাওয়া থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর যদিও খান, তবে অল্প পরিমাণে খাবেন।

কাঁচামূলাঃ গর্ভাবস্থায় কাঁচা মূলা খাবেন না। কারণ এ কাঁচা মূলার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু থাকতে পারে। এইগুলো গর্ভাবস্থায় যদি খাওয়া হয়, তাহলে তা গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের ক্ষতি করতে পারে। তাই গর্ভকালীন সময়ে কাঁচামূলা খাওয়া থেকে বিরত থাকবেন।

গর্ভাবস্থায় সবজি খাওয়ার সময় যেসব সতর্কতা মানবেন

গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের শরীরের শারীরিক ও হরমোন জনিত অনেক পরিবর্তন ঘটে। এ সময় খাবারের ওপর নির্ভর করে শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সবজি শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তারপরেও গর্ভাবস্থায় সব ধরনের সবজি শরীরের জন্য উপকারী না। তাই গর্ভকালীন সময়ে সবজি খাওয়ার আগে অবশ্যই সতর্ক হয়ে সবজি খেতে হবে।

গর্ভাবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। যার কারণে সহজেই শরীর অসুস্থ হয়ে পড়ে, তাই গর্ভকালীন সময়ে আধা সিদ্ধ করা সবজি এবং অপরিষ্কার সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ আধা সিদ্ধ সবজি বা অপরিষ্কার সবজিতে খারাপ জীবাণু থাকতে পারে। যেগুলো শরীরে সংক্রমণ ছড়াতে পারে। আর গর্ভকালীন সময়ে শরীরে যদি এই ধরনের সংক্রমণ হয়,

তাহলে সেটা মা এবং পেটে থাকা সন্তানের শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই সবজি পরিষ্কার করে ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে। এছাড়াও এমন কিছু সবজি আছে, যেগুলো পেটে গ্যাস, পেট ফাঁপা এবং পেটের মধ্যে অস্বস্তি তৈরি করতে পারে। অবশ্যই গর্ভাবস্থায় যেগুলো সবজি খাওয়ার পর পেটে সমস্যা হয়। 

সেই সব সবজি অল্প পরিমাণে খাবেন অথবা এড়িয়ে চলবেন। গর্ভাবস্থায় সবার ক্ষেত্রে যে একই রকম সমস্যা দেখা দিবে তা কিন্তু না। একাদ জনের একাদ রকম সবজির ওপর সমস্যা থাকতে পারে। তাই যে সবজি খাওয়ার পর শরীরের সমস্যা বুঝতে পারবেন। সেই সবজি খুব বেশি না খেয়ে অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন অথবা সেই সবজি খাওয়া থেকে বিরত থাকবেন।

গর্ভাবস্থায় কাঁচা সবজি কেন ঝুঁকিপূর্ণ হতে পারে

গর্ভকালীন সময়ে একজন মায়ের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হয়ে যায়। এ সময় সহজে কোন খাবার পেটে হজম হয় না এবং আরো অনেক সমস্যা শরীরের মধ্যে দেখা যায়। এ সময় যদি কাঁচা সবজি গর্ভবতী মা খায়, তাহলে তা পেটে সহজে হজম হয় না এবং পেটের অনেক সমস্যা তৈরি করে। 

এছাড়াও কাঁচা সবজির মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে। আর এই ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো যদি গর্ভবতী মায়ের শরীরে প্রবেশ করে, তাহলে এগুলো গর্ভবতী মায়ের শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যার কারণে ফেটে গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া ইত্যাদি হতে পারে। যা শুধু গর্ভবতী মার উপর নয় শিশুর উপরেও প্রভাব ফেলতে পারে। 

কাঁচা সবজি ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ না করে খাওয়া হলে। এই কাঁচা সবজিতে রাসায়নিক সার বা কীটনাশক থাকার সম্ভাবনা থাকে। যেগুলো গর্ভাবস্থায় অনেক ক্ষতিকর। তাই গর্ভকালীন সময়ে কাঁচা সবজি খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। চেষ্টা করবেন গর্ভকালীন সময়ে কাঁচা সবজি না খেয়ে, সবজিকে ভালোভাবে পরিষ্কার করে সেদ্ধ করে রান্না করে খাওয়ার।

গর্ভাবস্থায় কোন সবজি অল্প খাওয়া ভালো

গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের হজমের সমস্যা বেশি হয়। এজন্য কোন কিছু খাওয়া হলেই সহজে পেটে গ্যাস তৈরি হয় এবং পেট ফাঁপা, পেটে অস্বস্তি তৈরি হয়। যার কারণে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও হয়ে থাকে। তাই এই সময় যেসব সবজি খাওয়ার পর গ্যাসের সমস্যা বেশি হয়। সেই সব সবজি অল্প করে খাওয়া উচিত। 

যেমন ধরেন বাঁধাকপি, ফুলকপি, সিম, মুলা ভাজি, কাঁচা পিয়াজ, কাঁচা শাক এবং অতিরিক্ত মসলা তেল দিয়ে রান্না করা সবজি। এই রকম সবজি গর্ভাবস্থায় খাওয়া শরীরের ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলতে পারে, তাই চেষ্টা করবেন অল্প পরিমাণে এইসব সবজি খাওয়ার। আর যেসব সবজি খাওয়ার পর শরীরের সমস্যা বার বার হয় সেসব সবজি অল্প অথবা না খাওয়াই ভালো হবে।

গর্ভাবস্থায় সবজি খাওয়ার সঠিক নিয়ম

গর্ভাবস্থায় এমনিতেই মায়ের শরীর দুর্বল থাকে এবং সহজেই অসুস্থ হয়ে পড়ে। তাই এই সময় সবজি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে সবজি খেতে হবে। গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না। সেই সবজিগুলো এড়িয়ে চলতে হবে এবং যে সকল সবজি খাওয়া যাবে। সেই সবজিগুলো অবশ্যই খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এতে করে সবজিতে ময়লা, 

ধুলো থাকা ক্ষতিকর জীবাণুগুলো দূর হবে। এরপর সবজিকে ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে, অবশ্যই সবজি হতে হবে তাজা। বাজার থেকে সবজি কেনার সময় তাজা সবজি দেখে কিনে আনবেন। আর গর্ভাবস্থায় সবজি অতিরিক্ত খাবেন না, এতে করে গ্যাসের সমস্যা হতে পারে। তাই অল্প করে সবজি খাবেন। সবজি খাওয়ার পর যদি শরীরের ওপর কোন খারাপ প্রভাব পরে সেটা লক্ষ্য করবেন।

যদি সবজি খাওয়ার পর তার শরীরের উপর খারাপ প্রভাব ফেলে, তাহলে সেই সবজি খাওয়া থেকে এড়িয়ে চলবেন। সবজি রান্না করতে হবে তেল মশলা কম ব্যবহার করে। কারণ অতিরিক্ত যদি তেল মশলা ব্যবহার করা হয়, তাহলে সেটা পেটে গ্যাস তৈরি করতে পারে এবং বুক জ্বালাপোড়া করতে পারে। আর গর্ভাবস্থায় বাইরে থেকে কিনা সবজি কাবেন না, কারণ এতে জীবাণু থাকার সম্ভাবনা থাকে। যা গর্ভাবস্থায় মোটেও নিরাপদ না।

যেসব লক্ষণ দেখা দিলে সবজি খাওয়া বন্ধ করবেন

গর্ভাবস্থায় অনেক সতর্ক থাকতে হয় এ সময় মায়ের খাওয়া দাওয়াতে একটু যদি ভুল হয়, তাহলে সেটা পেটে থাকা সন্তানের উপরেও খারাপ প্রভাব ফেলতে পারে। তাই গর্ভকালীন সময়ে একজন মাকে অনেক কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হয়। গর্ভকালীন সময়ে সবজি খাওয়ার পর যেসব লক্ষণ দেখা দিলে অবশ্যই সবজি খাওয়া বন্ধ করতে হবে। সেইসব লক্ষণ গুলোর মধ্যে হচ্ছে, কোন সবজি খাওয়ার পর  যদি বমি বমি ভাব হয় বা বমি হয়,
তাহলে সেই সবজি এড়িয়ে চলবেন। এছাড়াও সবজি খাওয়ার পর যদি পেটের মধ্যে অস্বস্তি বা ব্যথা করে, ডায়রিয়া হয়। অথবা অতিরিক্ত যদি পেটে গ্যাস হয়ে পেট ফাঁপার মতো হয়, তাহলে সবজি খাওয়া বন্ধ করবেন। একেবারেই বন্ধ না করলেও অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। আরেকটি হচ্ছে সবজি খাওয়ার পর যদি মাথা ঘোরা, শরীর দুর্বল এরকম সমস্যা দেখা দেয়, তাহলে সবজি খাওয়া বন্ধ করবেন এবং ডাক্তারের পরামর্শ নিবেন।

    গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না

    আনারসঃ গর্ভাবস্থায় আনারস খাওয়া উচিত নয়। কারণ আনারসের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান থাকে, যে উপাদানগুলো জরায়ুকে সংকুচিত করে। যার কারণে গর্ভপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তাই গর্ভাবস্থায় আনারস খাওয়া থেকে বিরত থাকবেন।

    কাঁচা পেঁপেঃ গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবেনা। কারণ কাঁচা পেঁপের মধ্যে প্রাকৃতিক এমন কিছু উপাদান আছে, যে উপাদানগুলো গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। তাই চেষ্টা করবেন গর্ভাবস্থায় কাঁচা পেঁপে না খাওয়ার। তবে আপনি চাইলে পাকা পেতে খেতে পারেন।

    কামরাঙ্গাঃ গর্ভাবস্থায় অতিরিক্ত কামরাঙ্গা খাওয়া উচিত নয়। কারণ অতিরিক্ত কামরাঙ্গা খেলে এটা গর্ভবতী মায়ের শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পেটে গ্যাস, জ্বালাপোড়া, পেট ফাঁপা ইত্যাদি। যেগুলো পেটে থাকা সন্তানের জন্য ক্ষতিকর। তাই গর্ভাবস্থায় অতিরিক্ত কামরাঙ্গা খাবেন না। তবে সবচেয়ে ভালো হয় এটি না খাওয়া।

    তেতুলঃ অবস্থায় তেতুল খাওয়া যাবে না। কারণ তেতুলের মধ্যে থাকা পুষ্টি উপাদান যা একজন গর্ভবতী মায়ের প্রোজেস্টেরনের উৎপাদন কম করে। আর যদি প্রোজেস্টেরন কমে যায়, তাহলে গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে, এমনকি গর্ভপাতের ঝুঁকিও হতে পারে। তাই গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া থেকে বিরত থাকতে হবে।

    অনেক বেশি মিষ্টি ফলঃ গর্ভাবস্থায় যেসব ফল অনেক বেশি মিষ্টি সেগুলো খাওয়া উচিত না কারণ অনেক বেশি মিষ্টি ফল খাওয়া হলে এগুলো শরীরে সুগার বাড়িয়ে দিতে পারে যেটা গর্ভবতী মায়ের জন্য ক্ষতিকর। মিষ্টি ফল বলতে আঙ্গুর, কলা, তরমুজ যেগুলো মিষ্টি বেশি সেগুলো অল্প পরিমাণে খাবেন।

    কাঁচা আমঃ গর্ভাবস্থায় একেবারে কাঁচা আম খাওয়া যাবে না। কারণ কাঁচা আম যদি খাওয়া হয়, তাহলে এটা হজমে সমস্যা তৈরি করতে পারে। যার কারণে পেটে গ্যাস, পেটে জ্বালাপোড়া এবং পেটে ব্যথা হতে পারে। তাই গর্ভাবস্থায় একেবারে কাঁচা আম খাওয়া থেকে বিরত থাকবেন।

    গর্ভাবস্থায় কোন কোন খাবার খাওয়া যাবেনা

    প্রথমেই বলব গর্ভাবস্থায় মাখন, চিপসম, চকলেট, ঘি এবং মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া যাবেনা। পুডিং জাতীয় খাবার কম খাবেন। ভাজাপোড়া খাবার এড়িয়ে চলতে হবে। বিস্কুট অল্প পরিমাণে খেতে হবে, তবে না খাওয়াই ভালো হবে। আইসক্রিম এড়িয়ে চলতে হবে। অ্যালকোহল খাওয়া যাবেনা। কেক খাওয়া থেকে বিরত থাকতে হবে।

    এছাড়াও গর্ভাবস্থায় যে খাবারগুলো আপনার পুরোপুরি বাদ দেওয়া দরকার সেগুলো হচ্ছে,

    গর্ভাবস্থায় গরু ছাগল এবং ভেড়ার কাঁচা দুধ খাওয়া যাবে না। ভালোভাবে সিদ্ধ না হওয়া মাছ, মাংস, ডিম এমনকি কাঁচা দুধ দিয়ে তৈরি করা কোন খাবারও খাওয়া যাবেনা। গর্ভাবস্থায় কোন হারবাল ওষুধ খাওয়া যাবে না। তারপর গর্ভাবস্থায় সামুদ্রিক কাঁচা মাছ দিয়ে তৈরি করা কোন খাবার খাওয়া যাবেনা। এলার্জি হতে পারে এইরকম খাবার খাওয়া যাবেনা।

    গর্ভকালীন কোন অ্যালকোহল খাওয়া যাবেনা। হাফ বয়েল ডিম বা আধা সিদ্ধ ডিম খাওয়া যাবেনা। রাস্তার ধারে বিক্রি হওয়া কোন খাবার খাওয়া যাবেনা। বেশি লবণের বা মসলাদার খাবার মোটেও খাওয়া যাবে না। অপরিষ্কার ফল ও শাকসবজি ধোয়া ছাড়া খাওয়া সম্পূর্ণ নিষেধ এবং অবশ্যই ফল ও সবজি ফরমালিন মুক্ত হতে হবে।

    গর্ভাবস্থায় কি খেলে বাচ্চা ফর্সা হয়

    গর্ভে থাকা সন্তান কীভাবে সুস্থ, সুন্দর ও ফর্সা হবে। এই জন্য অনেকেই অনেক নিয়ম মেনে চলে এবং কি কি খাবার খেলে সন্তান ফর্সা হবে সেগুলো খেয়ে থাকে। তবে বিশেষজ্ঞরা বলে যে খাবারের উপর সন্তানের রং নির্ভর করে না বরং এটা নির্ভর করে মা বাপের কাছ থেকে পাওয়া জিনের উপর। একটি শিশু কেমন হবে না হবে সেটা নির্ভর করে একমাত্র তার বাপ মায়ের ওপরে।

    যাইহোক কিছু খাবার রয়েছে যেগুলো গর্ভে থাকা সন্তানের রং পরিবর্তনের জন্য কাজে লাগতে পারে। এর থেকে বেশি শিশুর শরীর গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গর্ভাবস্থায় নারিকেল খেতে হবে। নিয়মিত নারকেল খেলে গর্ভে থাকা সন্তানের শরীরের গঠন ও রং ফর্সা হবে। অবশ্যই পরিমাণ অনুযায়ী খেতে হবে পরিমাণের তুলনায় বেশি খাওয়া যাবে না।

    কমলা লেবু গর্ভাবস্থায় খেতে হবে। কমলালেবুর ভিতরে থাকে প্রচুর ভিটামিন সি। যা গর্ভে থাকা শিশুর শরীর গঠনের জন্য অনেক দরকারি। এটি গর্ভের সন্তানের ত্বক ভালো রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুধ গায়ের রং ফর্সা করতে সাহায্য করে। দুধের ভিতরে থাকা পুষ্টি উপাদান গর্ভের সন্তানের হাড়, দাঁত গঠনে বিশেষ ভূমিকা রাখে। 

    গর্ভে থাকা সন্তানের রং সুন্দর করে। তাই গর্ভবতী মায়ের উচিত হবে পরিমাণ অনুযায়ী দুধ খাওয়া করা। টমেটোর ভেতরে থাকা পুষ্টি উপাদান গর্ভের সন্তানের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগায় এবং গর্ভের সন্তানের রং সুন্দর করেতে সাহায্য করে। এছাড়াও আপনি বেরি ও চেরি ফল খেতে পারেন। যা গর্ভে থাকা সন্তানের শরীর গঠনে সাহায্য করবে।

    গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া যাবে কি

    গর্ভকালীন সময়ে প্রথম দিকে গর্ভবতী মায়ের তেঁতুল কিংবা তেতুলের বানানো খাবার খাওয়ার আগ্রহ বা ইচ্ছা অনেক হয়। কিন্তু এই তেতুল খাওয়া গেলেও সেটি খেতে হবে অনেক কম করে। কারণ কিছু গবেষণায় পাওয়া গেছে যে তেতুলের মধ্যে বেশ কিছু প্রাকৃতিক উপাদান থাকে। যেগুলো গর্ভবতী মায়ের শরীরের প্রোজেস্টেরন হরমোন কমিয়ে দেয়। আর এই হরমোন যদি কমে যায়, 
    গর্ভাবস্থায়-কি-খেলে-বাচ্চা-ফর্সা-হয়
    তাহলে সেটা গর্ভে থাকা সন্তানের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। তাই গর্ভাবস্থায় তেতুল অনেক বেশি না খেয়ে অল্প করে খেতে হবে। অল্প করে খেলে তেতুলের মধ্যে থাকা ভিটামিন সি শরীরের উপকারে কাজে দিবে এবং সেটা শরীরের কোন ক্ষতিও করবে না। এছাড়াও গর্ভকালীন সময়ে বমি হয়। এই বমি ভাব দূর করার জন্য তেতুল অনেক ভালো। ভাই সকাল বেলায় খালি পেটে তেতুল খাবেন না।

    গর্ভাবস্থায় সবজি খাওয়া নিয়ে আলোচিত প্রশ্ন ও উত্তর/FAQ

    প্রশ্নঃ গর্ভাবস্থায় দিনে কত লিটার পানি খাওয়া উচিত?
    উত্তরঃ সাধারণ মানুষের জন্য প্রতিদিন দেড় থেকে দুই লিটার পানি খাওয়া উচিত। তবে গর্ভকালীন সময়ে এই পানির পরিমান একটু বাড়াতে হবে। কারণ এ সময় এই পানি গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের জন্য দরকার। তাই চিকিৎসকেরা বলে একজন গর্ভবতী মাকে প্রতিদিন কম করে হলেও আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত। তবে গরমের দিনে কাজ করার কারণে যদি বেশি ঘামা হয়, তাহলে  পানি আর একটু বেশি খেতে হবে।

    প্রশ্নঃ গর্ভবতী অবস্থায় লেবুর শরবত খাওয়া যাবে কি?
    উত্তরঃ গর্ভাবস্থায় লেবুর শরবত খাওয়া গর্ভবতী মায়ের জন্য উপকারী হতে পারে। কারণ লেবুর শরবত যদি খাওয়া হয়, তাহলে এটা গর্ভবতী মায়ের বমি ভাব কমাতে সাহায্য করে, গ্যাসের সমস্যা দূর করে এবং শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। সেই সাথে লেবুর শরবতে ভিটামিন সি থাকার কারণে, এটা গর্ভবতী মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই গর্ভাবস্থায় লেবুর শরবত খাওয়া যাবে।

    প্রশ্নঃ গর্ভাবস্থায় টক খাওয়া যাবে কি?
    উত্তরঃ গর্ভাবস্থায় মায়ের মাঝেমধ্যে জি খারাপ বা বমি বমি ভাব হয়। এ সময় এই জি খারাপ বা বমি ভাব দূর করার জন্য গর্ভবতী মা টক খেতে পারবে। এছাড়াও টকে ভিটামিন সি থাকে, যেটা গর্ভবতী মায়ের শরীরের জন্য অনেক দরকারি। তাই গর্ভাবস্থায় অল্প পরিমাণে টক খেতে পারবে।

    প্রশ্নঃ গর্ভাবস্থায় বাদাম খাওয়া যাবে না কেন?
    উত্তরঃ বাদাম গর্ভাবস্থায় ক্ষতিকার নয়। তবে গর্ভাবস্থায় বাদাম খাওয়ার সময় অবশ্যই সতর্ক হয়ে খেতে হবে। যদিও বাদাম খেলে কোন সমস্যা হয় না। তারপরেও যাদের বাদামে এলার্জি আছে, শরীরের ওজন বেশি, তাদের বাদাম খাওয়া উচিত নয়। কারণ বাদামে চর্বি বেশি থাকে, যেটা শরীরে চর্বি বাড়িয়ে দিতে পারে। গর্ভাবস্থায় বেশি বাদাম খাওয়া হলে পেটে হজমের সমস্যা হয়ে গ্যাস তৈরি হতে পারে।
    প্রশ্নঃ গর্ভাবস্থায় সবুজ আঙ্গুর খাওয়া কি নিরাপদ?
    উত্তরঃ গর্ভাবস্থায় সবুজ আঙ্গুর খাওয়া নিরাপদ। তবে অবশ্যই এটা অল্প করে খেতে হবে যদি অল্প খাওয়া হয়, তাহলে এই সবুজ আঙ্গুর গর্ভবতী মায়ের শরীরকে হাইড্রেট করবে এবং এটা থেকে ভিটামিন সি শরীর পাবে। যা গর্ভবতী মায়ের শরীরের জন্য অনেক উপকারী। তবে বেশি খেলে শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

    লেখকের মন্তব্যঃ গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না

    গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না আশাকরি আপনারা আমার এই আর্টিকেল পড়ে জানতে পেরেছেন। গর্ভাবস্থায় বেশ কিছু সবজি খাওয়া এড়িয়ে চলা উচিত। যেগুলো আমি উপরে উল্লেখ করেছি এই সবজি গুলো আপনি যদি এড়িয়ে চলতে পারেন এবং যেগুলো খাওয়া শরীরের জন্য ভালো সেসব সবজি যদি খেতে পারেন, তাহলে এটা গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের ওপর ভালো প্রভাব ফেলবে।

    তাই চেষ্টা করবেন গর্ভাবস্থায় সবজি খাওয়ার আগে সতর্ক হয়ে খাওয়ার। আর যেসব সবজি খাওয়ার পর শরীরের সমস্যা বারবার দেখা দেয়, সেসব সবজি খাবেন না। আর কোন সমস্যা যদি হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। আমার এই তথ্য থেকে আপনি যদি উপকৃত হন, তাহলে এই আর্টিকেলটি শেয়ার করে দেবেন। এছাড়াও এইরকম স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আরো পেতে হলে, অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখবেন।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url