গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম ও উপকারিতা

গর্ভাবস্থায় কিভাবে চিয়া সিড খেতে হয় তা অনেকেই জানে না। তাই এখন আমি গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম আপনাদেরকে জানাবো।
গর্ভাবস্থায়-চিয়া-সিড-খাওয়ার-নিয়ম
গর্ভাবস্থায় চিয়া সিড খেলে কি উপকার ও ক্ষতি হয় এবং ওজন কমাতে চিয়া সিডের ভূমিকা কতটুকু তা জানতে পারবেন। তাই আজকের এই আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। এতে আপনারা চিয়া সিডের মধ্যে লুকানো সব তথ্য জানতে পারবেন।

পেজ সুচিপত্রঃ গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম

গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম

যাদের পেটে বাচ্চা আছে, তারা যদি চিয়াসিড খেতে চায়। তবে তাদেরকে আগে গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম জানতে হবে। এমনিতেই পেটে বাচ্চা থাকলে মায়ের শরীরে অনেক রকম সমস্যা হয়। তাই চিয়া সিড খাওয়াতে কোন ভুল হলে। এটা আবার গর্ভবতী মায়ের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই সতর্ক হয়ে গর্ভাবস্থায় চিয়াসিড খেতে হবে। চিয়াসিডে বেশি ফাইবার থাকে, এতে গর্ভবতী মায়ের কোষ্ঠকাঠিন্য কমে। 
তাছাড়া এতে ফাইবারের পাশাপাশি ওমেগাথ্রি ফাটি অ্যাসিড, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সহ আরো অনেক রকম পুষ্টি উপাদান থাকে। যা গর্ভবতী মায়ের গর্ভে থাকা সন্তানের মস্তিষ্ক গঠনসহ শরীরের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই উপকার নিতে হলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে গর্ভাবস্থায় চিয়া সিট খেতে হবে। চলেন সে নিয়ম গুলো জেনে নিন

চিয়া সিড খাওয়ার সঠিক নিয়ম
গর্ভাবস্থায় চিয়াসিড থেকে ভালো উপকার নিতে হলে। আপনাদেরকে এটা সকালবেলায় খালি পেটে খেতে হবে। সকাল বেলায় খালি পেটে খেলে, এটা থেকে আপনার স্বাস্থ্যের জন্য অনেক পুষ্টি পাবেন। গর্ভাবস্থায় কখনো চিয়াসিড শুকনো অবস্থায় খাবেন না। শুকনো অবস্থায় খেলে, এটা পেটে গ্যাস সহ পেটের অনেক ধরনের সমস্যা তৈরি করবে।

আপনি গর্ভকালীন সময়ে চিয়াসিড খাওয়ার আগে ১০ থেকে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। আপনি চাইলে রাতেও ঘুমানোর আগে খেতে পারেন। গর্ভাবস্থায় চিয়াসিড ১ থেকে ২ চামচের বেশি খাবেন না। এর থেকে বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চিয়াসিডে ফাইবার বেশি থাকে। তাই গর্ভাবস্থায় এটি খেলে বেশি করে পানি খাবেন।

আপনি চিয়াসিড দই, সালাদ ও শরবতের সাথে মিশিয়ে খেতে পারেন। এভাবে খেলে মুখে ভালো স্বাদ পাওয়া যাবে। আর গর্ভাবস্থায় চিয়াসিড খাওয়ার পর যদি শরীরে কোন অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখতে পান। তাহলে এটা আর খাবেন না এবং তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তবে সবথেকে নিরাপদ হবে গর্ভাবস্থায়ী চিয়াসিড খাওয়ার আগেই ডাক্তারের কাছে জানা।

চিয়া সিডে কি কি পুষ্টি উপাদান থাকে

চিয়াসিড দেখতে ছোট হলেও, কিন্তু এর মধ্যে অনেক রকম পুষ্টি উপাদান থাকে। এজন্য অনেকেই চিয়া সিডকে সুপার ফুড বলেও ডাকে। এই চিয়া সিডের মধ্যে অনেক বেশি ফাইবার থাকে। এর পাশাপাশি এতে ওমেগা থ্রি ফ্যাটি এসিড, উচ্চ প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম,

অ্যান্টিঅক্সিডেন্ট ও জিংক সহ আরো অসংখ্য পুষ্টি উপাদান থাকে। এই উপাদানগুলো হজম শক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য কমাতে কাজ করে। এমনকি এতে থাকা পুষ্টিউপাদান গুলো শরীরের অতিরিক্ত ওজন কমাতে, মস্তিষ্কের কার্যক্রম বাড়াতে,

শরীরের শক্তি এবং গর্ভাবস্থায় শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করে। তারপর পেটে থাকা ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। শরীরের রক্তস্বল্পতা দূর করে হাড় ও দাঁতকে শক্ত করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর পদার্থ থেকে বাঁচায় এবং শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখতে সাহায্য করে।

গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়া কি নিরাপদ হবে

চিয়া সিডের মধ্যে অনেক পুষ্টি আছে। যদি সঠিক নিয়ম মেনে খাওয়া যায়, তবে এই চিয়া সিড শরীরকে অনেক এনার্জি দিবে। সেই সাথে শরীরের পুষ্টির ঘাটতি থাকলে, তা পূরণ করতে সাহায্য করবে। এছাড়াও চিয়াসিড ওজন কম করতেও ভালো পারে। আপনাদের যাদের পেটে বাচ্চা আছে,

তারা চাইলে নিয়ম করে চিয়াসিড খেতে পারবেন। যদি সঠিক পরিমাণে নিয়ম মেনে গর্ভবতী মা চিয়াসিড খায়। তবে তার শরীরের পুষ্টির ঘাটতি পূরণের, পাশাপাশি শরীরে এনার্জি তৈরি হবে। আবার এর পুষ্টিগুণ গর্ভবতী মা ও সন্তানের শরীর গঠনে সাহায্য করবে।

তবে ডাক্তারের কাছে না জেনে চিয়াসিড খাওয়া উচিত হবে না। অনেক সময় চিয়াসিড উপকারী হলেও, খাওয়াতে ভুল হলে সমস্যা হতে পারে। কিন্তু সঠিক নিয়মে যদি গর্ভবস্থায় চিয়াসিড খান, তবে তা নিরাপদ হবে। তাছাড়া গর্ভাবস্থায় চিয়াসিড খাওয়ার আগে ডাক্তারের কাছে, জেনে খাওয়া আরো ভালো হবে।

গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার উপকারিতা

আমরাতো উপর থেকে জানলাম, যে চিয়া সিডে আসলে কি কি পুষ্টি উপাদান থাকে। তারপরেও আপনাদেরকে আরেক বার বলি চিয়াসিডের মধ্যে কিন্তু ফাইবার, ওমেগা ৩ ফ্যাটি এসিড, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন ও এন্টিঅক্সিডেন্ট সহ আরো অনেক উপাদান থাকে। আর এই উপাদানগুলো কিন্তু শরীরের জন্য অনেক দরকারি। বিশেষ করে গর্ভবতী মায়ের শরীরের জন্য,

এই পুষ্টি উপাদানগুলো বেশি দরকার হয়। যদি গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়া হয়। তবে এতে থাকা উপাদানগুলো গর্ভবতী মায়ের হজম সমস্যা দূর করবে। কোষ্ঠকাঠিন্য থাকলে তা কমাতে সাহায্য করবে।তারপর পেটে থাকা বাচ্চার মস্তিষ্ক, হাড়, দাঁত ও পুরো শরীর গঠনে সাহায্য করবে। গর্ভবতী মায়ের শরীরের রক্তের ঘাটতি পূরণ করবে। এর প্রোটিন গর্ভবতী মায়ের শরীরে শক্তি বাড়াবে ও শরীরের ক্লান্তি দূর করবে।

তাছাড়া গর্ভকালীন সময়ে শরীর অনেক অসুস্থ হয়। তাই এর মধ্যে যেহেতু এন্টিঅক্সিডেন্ট থাকে। সেহেতু এই উপাদান গর্ভবতী মায়ের শরীরের অসুখ বিসুখ দূর করবে এবং শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখবে। তাই যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে। তারা নিয়ম মেনে অল্প করে চিয়া সিড খাওয়ার চেষ্টা করবেন। তবে আমি বলবো গর্ভাবস্থায় চিয়াসিড খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে।

প্রতিদিন কতটুকু চিয়া সিড খাওয়া উচিত

প্রতিদিন কতটুকু চিয়া সিড খাওয়া উচিত এটা বেশি নির্ভর করে। কে কিভাবে খাচ্ছে, যেমন ধরেন কেউ যদি গর্ভাবস্থায় চিয়াসিড খেতে চায়। তবে তার প্রতিদিন এক থেকে দুই চামচ খেতে হবে। যেটা প্রায় ১৫ থেকে ২০ গ্রাম হয়। প্রতিদিন যদি একজন গর্ভবতী মহিলা ১৫ থেকে ২০ গ্রাম চিয়া সিড খায়।

তাহলে এটা তার স্বাস্থ্যের জন্য নিরাপদ হবে ও এখান থেকে গর্ভবতী মা তার শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানও পেয়ে যাবে। আর যারা প্রথম খাবেন, তারা প্রতিদিন এক চামচ করে খাবেন। আস্তে আস্তে অভ্যাস হলে, তখন দুই চামচ অথবা তিন চামচ খেতে পারেন।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চিয়া সিডে ফাইবার বেশি থাকে। তাই যে অবস্থায় খান না কেন, আর যতটুকুই খান না কেন। এটা অবশ্যই পানিতে ভিজিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখার পর খাবেন। আর খাওয়ার পর দিনে প্রচুর পানি পান করবেন।

চিয়া সিড কোন সময় খাওয়া ভালো

চিয়া সিড থেকে ভালো উপকার নিতে চাইলে, আপনাকে সকালবেলায় খালি পেটে খেতে হবে। তাছাড়া যারা সারাদিন শারীরিক পরিশ্রম বেশি করেন। তাদের জন্য সকালে খালি পেটে খাওয়া সব থেকে ভালো একটি সময় হতে পারে। সকালের সময় যদি খালি পেটে এই চিয়া সিড খেতে পারেন।
তবে এর পুষ্টি উপাদান খুব তাড়াতাড়ি শরীরের সাথে মিশে যাবে। এতে সারাদিন কাজ করার জন্য আপনার শরীরে এনার্জি আসবে। কাজ করলে শরীর ক্লান্ত কম হবে, সেই সাথে কাজে ভালো মনোযোগ পাওয়া যাবে। আর নিয়মিত খেতে পারলে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ হবে।

এছাড়াও সকাল বেলায় খেলে কিন্তু ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাই আপনি ওজন কমাতে চাইলে সকালের সময় চিয়াসিড খেতে পারেন। আপনি যদি চান তবে রাতেও চিয়াসিড খেতে পারেন। চিয়াসিড খাওয়ার ১০ থেকে ১৫ মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখবেন। আর যদি সকালে খান তবে রাতে গ্লাসে ২ চামচ ভিজিয়ে রেখে দিবেন।

চিয়া সিড খাওয়ার বিভিন্ন উপায়

চিয়াসিড কিন্তু অনেক রকম ভাবে খাওয়া যায়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ চিয়াসিড পানিতে ভিজিয়ে খাওয়া জানি। কিন্তু অনেকেই এই চিয়াসিড দুধে ভিজিয়ে রেখে খায়। আপনিও চাইলে এভাবে খেতে পারেন। এতে চিয়াসিড থেকে আপনি বেশি পুষ্টিগুণ পাবেন। তাছাড়া চিয়াসিড জুস বা শরবতের সাথে মিসিয়েও খেতে পারেন।

এভাবে খেলে অনেক মজা ও স্বাদ লাগে। অনেকে আবার দই এবং ওটসের সাথেও মিশিয়ে খায়। এভাবে খেলে শরীরের পুষ্টির ঘাটতি তাড়াতাড়ি পূরণ হয়। আপনার শরীর যদি বেশি দুর্বল থাকে। তবে আপনি চিয়াসিডের সাথে ওটস অথবা দই মিশিয়ে খাবেন। তবে ভুল করেও চিয়াসিড শুকনো অবস্থায় খাবেন না। এতে পেট খারাপ ও কোষ্ঠকাঠিন্য হওয়ারও সমস্যা দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার অপকারিতা

গর্ভাবস্থায় চিয়াসিড খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো উপকারী এবং নিয়ম মেনে খেলে স্বাস্থ্যের জন্য নিরাপদ হয়। গর্ভাবস্থায়ী চিয়াসিড খাওয়ার কোন খারাপ দিক সেভাবে থাকে না। কিন্তু বেশির ভাগ সময় এই খারাপ দিকগুলো তখনই হয়। যখন ভুল নিয়মে অতিরিক্ত খাওয়া হয়। আমরা তো আগেই জেনেছি চিয়াসিডের মধ্যে ফাইবার অনেক বেশি থাকে।

এজন্য গর্ভাবস্থায় বেশি চিয়া সিড খাওয়া হলে, পেটে ফাইবার বেশি জমতে পারে। এতে পেট ফাঁপা, পেট ব্যথা সহ কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বেড়ে যেতে পারে। তাছাড়া অনেক গর্ভবতী মায়ের এলার্জি থাকার কারণে চিয়াসিড খেলে। কিছু এলার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এলার্জি থাকলে গর্ভাবস্থায় চিয়াসিড খাওয়া থেকে বিরত থাকতে হবে।

এছাড়াও যেসব গর্ভবতী মেয়েদের লো ব্লাড প্রেসার, ডায়াবেটিস ও অন্য কোন অসুখ আছে। আর যারা এইসব অসুখের ওষুধ খাচ্ছেন। তারা যদি বেশি চিয়াসিড খান, তবে সমস্যা আরো বেশি হতে পারে। তাই গর্ভাবস্থায় বেশি না খেয়ে অল্প খাওয়ার চেষ্টা করবেন। আর কোন অসুখ থাকলে ডাক্তারের কাছে জেনে খাবেন। তবে নিরাপদ হয় গর্ভাবস্থায় কোন কিছু খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া।

কাদের চিয়া সিড খাওয়া উচিত হবে না

চিয়াসিড আমাদের শরীরের জন্য অনেক ভালো একটি খাবার। এমন অনেকেই আছে, যারা প্রতিদিন এই চিয়াসিড খেয়ে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে। কিন্তু আমরা হয়তো জানি না, এই চিয়াসিড আবার অনেকেই খেতে পারবে না বা এমন কিছু মানুষ আছে, যাদের এই এটি খাওয়া উচিত হবে না।

চলেন কাদের এই চিয়াসিড খাওয়া উচিত হবে না জেনে নিই। চিয়া সিড শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য জনপ্রিয় খাবার। কিন্তু যেসব মানুষের বীজ জাতীয় খাবারে এলার্জি আছে। তাদের চিয়াসিড খাওয়া উচিত হবে না। আর জদিও খায় তবে সতর্ক থাকতে হবে।
গর্ভাবস্থায়-চিয়া-সিড-খাওয়ার-নিয়ম
তাছাড়া যেসব মানুষের ব্লাড প্রেসার আছে, রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, হজমের সমস্যা আছে এবং কোষ্ঠকাঠিন্য আছে। তারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন। কেননা এইরকম সমস্যা থাকলে চিয়াসিড খেলে, এই সমস্যাগুলো আরো বেশি হয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, 

অনেক গর্ভবতী মায়েরা কোনদিন চিয়াসিড খায়নি। কিন্তু হুট করেই গর্ভাবস্থায় এটি খাওয়া শুরু করে। কিন্তু এভাবে তারা যদি হুট করে এটি খাওয়া শুরু করে। তবে তাদের স্বাস্থ্যের উপকারের বদলে ক্ষতি হবে। তাই গর্ভকালীন সময়ে এবং উপরে যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো থাকলে। চিয়া সিড খাওয়ার আগে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে খাবেন।

গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়া নিয়ে ডাক্তার কি বলে

গর্ভাবস্থায় চিয়াসিড খাওয়া নিয়ে অনেক বিশেষজ্ঞ ডাক্তারেরা বলে। এটি খাওয়া যেতে পারে, তবে সঠিক নিয়ম মেনে এবং অল্প করে। যদি সঠিক নিয়ম মেনে অল্প করে খাওয়া যায়। তবে এটা থেকে গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তান ভালো উপকার পাবে। তারা বলেন চিয়াসিড আবার সবার শরীরের জন্য, এক ভাবে কাজ করে না। বিশেষজ্ঞ ডাক্তারেরা আরো বলেন,
চিয়াসিড এর মধ্যে ফাইবার, ওমেগা থ্রি এবং মিনারেল থাকে। যেটা শরীরের জন্য উপকারী হলেও, অনেকের শরীরে এগুলো নিতে পারে না। এটা বেশি হয় যখন চিয়াসিড খাওয়ার অভ্যাস কম থাকে। আর হুট করে খাওয়া হলে। তাছাড়া ডাক্তারেরা পরামর্শ দেন, যাদের অ্যালার্জি আছে, হজমে সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য আছে ও লো ব্লাড প্রেসার আছে। 

সেসব মহিলারা গর্ভাবস্থায় যেন সতর্ক হয়ে চিয়াসিড খায়। কিন্তু এ সমস্যাগুলো যদি আগে থেকেই থাকে। তবে গর্ভাবস্থায় চিয়াসিড খাওয়া এড়িয়ে চলাই ভালো হবে। চিকিৎসকেরা বলে গর্ভাবস্থায় শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য শুধু চিয়াসিড এর দিকে তাকালেই হবে না। বরং এর পাশাপাশি অন্য পুষ্টিকর খাবারের দিকেও নজর দিতে হবে। আর গর্ভাবস্থায় যেকোন খাবার খাওয়ার আগে, গাইনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে।

চিয়া সিড খাওয়ার সময় যেসব ভুল বেশি হয়

চিয়াসিড চিনে না এরকম মানুষ এখন খুব কমই পাওয়া যাবে। এখন যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা অনেকেই এটি নিয়মিত খেয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই এই চিয়াসিড খাওয়ার সঠিক নিয়ম জানেনা এবং খাওয়ার সময় অনেক ভুল করে। তবে চিয়াসিড খাওয়ার সময় যেসব ভুল বেশি হয়। সেসব ভুলগুলোর মধ্যে অন্যতম ভুল হচ্ছে,

মানুষ মনে করে যত বেশি খাওয়া হবে, পুষ্টি তত বেশি পাওয়া যাবে। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। কারণ চিয়াসিড সঠিক পরিমাণে খেলে উপকার পাওয়া যায়। কিন্তু বেশি খেলে খেলে ক্ষতি হয়, যেমন পেটের অনেক সমস্যা। তাই বেশি না খেয়ে কম খাওয়ায় ভালো। চিয়াসিড খাওয়ার সময় আরো অনেকগুলো ভুল হয়। যেমন শুকনো অবস্থায় খাওয়া, 

চিয়াসিড খাওয়ার পর পানি কম খাওয়া, ভালোভাবে পানিতে না ভিজিয়ে খেয়ে নেওয়া এবং পরিমাণে অনেক বেশি খাওয়া। চিয়া সিড খাওয়ার সময় এই ভুল বেশি হওয়ার জন্য অনেক সময় উপকারের বদলে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়ে যায় তাই যখন সিট খাবেন অল্প করে সঠিক নিয়ম মেনে খাওয়ার চেষ্টা করবেন। আর পেটে বাচ্চা থাকলে চিকিৎসকের পরামর্শ নিবেন।

চিয়া সিড খেলে কি এলার্জি হয়

চিয়া সিড খেলে সবার এলার্জি হয় না। শুধুমাত্র যাদের আগে থেকে এলার্জির সমস্যা আছে বা বীজ জাতীয় খাবার খেলে এলার্জির সমস্যা শরীরে দেখা যায়। তাদের ক্ষেত্রে চিয়া সিড খেলে, এলার্জি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এলার্জিজনিত সমস্যা আগে থেকেই যদি থাকে,

তবে চিয়া সিড খাওয়ার সময় সতর্ক থাকবেন। আর যদি এটি খাওয়ার পর শরীর চুলকায়, ত্বক লাল হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া যদি দেখা যায়। তাহলে তাড়াতাড়ি চিয়া সীড খাওয়া বন্ধ করে দেবেন এবং দরকার পড়লে ডাক্তারের কাছে দ্রুত গিয়ে চিকিৎসা নিবেন।

সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা

চিয়া সিড থেকে বেশি উপকার পুষ্টিগুণ নিতে চাইলে, আপনাকে সকালবেলা খালি পেটে খেতে হবে। সকাল বেলায় খালি পেটে যদি আপনি খেতে পারেন। তবে এই চিয়াসিডের মধ্যে থাকা প্রাকৃতিক পুষ্টি উপাদানগুলো। ভালোভাবে আপনার শরীরে নিতে পারবেন। আপনি যদি সকালবেলায় খালি পেটে চিয়াসিড ভিজিয়ে খেতে পারেন।

অথবা আগের রাতে এক গ্লাস পানিতে দুই চামচ চিয়া সিড ভিজিয়ে রেখে। পরের দিন সকালে খান, তবে আপনার শরীর চিয়া সিডের পুষ্টি সম্পন্ন পাবে। এতে আপনার শরীরে শক্তি অনেকক্ষণ থাকবে, শরীর ক্লান্ত কম হবে, কাজে মনোযোগ বাড়বে, শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে এবং নিয়মিত খেলে শরীরে রক্ত তৈরি হবে।

তাছাড়া হজম শক্তি ভালো হবে, কোষ্ঠকাঠিন্য থাকলে কমবে এবং পেটের আরো বিভিন্ন ধরনের সমস্যা থাকলে দূর হবে। তবে এই উপকার নিতে হলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে খেতে হবে। আপনি কিন্তু রাতেও খেতে পারেন, তবে রাতের থেকে সকালে খালি পেটে খেলে বেশি উপকার পাবেন।

ওজন কমাতে চিয়া সিড খাওয়ার নিয়ম

আপনারা কি চিয়াসিড খেয়ে নিজেদের ওজন কমাতে চাচ্ছেন? তাহলে বেশ কয়েকটি বিষয়ে নিয়ম মেনে আপনাকে এটি খেতে হবে। তবেই আপনি আপনার ওজন কমাতে পারবেন। অনেকেই নিজেদের ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত চিয়াসিড খেয়ে থাকে। ওজন কমাতে চাইলে সকাল বেলায় খালি পেটে চিয়াসিড খাওয়ার চেষ্টা করবেন।

দিনে এক থেকে দুইবার খেলেই যথেষ্ট। প্রতিদিন এক থেকে দুই চামচ পরিমাণে চিয়াসিড খেতে হবে। ধরেন রাতে এক চামচ চিয়াসিড এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খেয়ে নেবেন। আবার সকালে এক চামচ চিয়াসিড এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে রাতে খেয়ে নিবেন। এইভাবে দিনে দুইবার খেলেই দেখবেন। আস্তে আস্তে আপনার ওজন কমতে লাগবে।

চিয়াসিড খেলে ওজন কমে কারণ, এর মধ্যে অনেক ফাইবার থাকে। আর এই ফাইবার খাওয়ার পর পেট অনেকক্ষণ ভরে থাকে। যার কারণে খিদা কম লাগে এবং এতে ডায়েট করার সহজ হয়। খাওয়াও কম হয় এবং আস্তে আস্তে শরীরের চর্বি কমতে শুরু করে। আপনারা ওজন কমানোর জন্য চিয়াসিডে সাথে লেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন।

এভাবে নিয়মিত খেলে একটা সময় দেখবেন। আপনার ওজন অনেক কমে যাবে। তাছাড়া অনেকেই ওজন কমানোর জন্য রাতের বেলায় এক গ্লাস দুধে। অথবা হালকা কুসুম পানিতে চিয়া সিড মিশিয়ে খায়। এতেও ভালো ওজন কমে। তাই আপনি যদি আপনার ওজন কমাতে চান। তবে উপরের এই নিয়মগুলো ফলো করলেই দেখবেন।

আস্তে আস্তে আপনার ওজন কমতে শুরু করবে এবং আপনার শরীর হালকা হবে। তবে চিয়াসিড অতিরিক্ত খাবেন না, অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে। তাছাড়া যেসব মানুষের ডায়াবেটিস ও লো ব্লাড প্রেসার আছে এবং নিয়মিত ওষুধ চলছে। তারা চিয়াসিড খাওয়ার আগে সতর্ক থাকবেন এবং ডাক্তারের পরামর্শ নিবেন।

বাচ্চাদের চিয়া সিড খাওয়ার নিয়ম

সাধারণত ১ থেকে ৫ বছরের নিচে বাচ্চাদের চিয়া সিড না খাওয়াই ভালো। তারপরেও এটি বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। যদি কিছু নিয়ম মেনে এটি খাওয়ানো যায়। যে বাচ্চাদের দুই থেকে পাঁচ বছর বয়স। সে বাচ্চাদের জন্য এক চামচ চিয়া সিড চার ভাগ করে, এক ভাগ এক গ্লাস পানিতে ভালোভাবে মিশিয়ে সেটাকে ভিজিয়ে রাখতে হবে অন্তত ৩০ মিনিট। 

যখন ভেজানো চিয়াসিড ফুলে জেলির মত নরম হয়ে যাবে। তখন সেটা বাচ্চাদেরকে খাওয়াতে হবে। বাচ্চাদেরকে আপনি এই ভেজানো চিয়াসিড দইয়ের সাথে অথবা দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এছাড়াও আপনি এটা বিভিন্ন পায়েস অথবা মিষ্টি জাতীয় কোন খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন। খেয়াল রাখতে হবে এটা যেন ছোট বাচ্চাদেরকে শুকনো খেতে না দেওয়া হয়।

এতে ছোট বাচ্চাদের গলাতে আটকে যেতে পারে। ছোট বাচ্চাদের খাওয়ানোর সময় এটি আগে থেকে ভালোভাবে ভিজিয়ে খাওয়াতে হবে। এটি খাওয়ানোর পর ছোট বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে। আর যদি খাওয়ার পর ছোট বাচ্চাদের পেটে গ্যাস হয়, বমি ভাব বা এলার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। তাহলে দ্রুত এটা খাওয়া বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

FAQ/ চিয়া সিড সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ চিয়া বীজের সাথে লেবু পানি খেলে কি ওজন কমে?
উত্তরঃ চিয়া বীজের সাথে আপনি যদি লেবু পানি মিশিয়ে। সকাল বেলায় খালি পেটে খেতে পারেন। তবে এটা আপনার ওজন কমাতে সাহায্য করবে। কিন্তু যাদের গ্যাস আছে, তারা যদি খালি পেটে লেবুর সাথে এটা খায়, তবে পেটে গ্যাস হতে পারে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই গ্যাস থাকলে আপনি দুপুরে খাবার পর বা বিকালে নাস্তা করার পর খাবেন। এতে আপনার ওজন আস্তে আস্তে কমবে।
গর্ভাবস্থায়-চিয়া-সিড-খাওয়ার-নিয়ম
প্রশ্নঃ ওজন কমাতে দিনে কতবার চিয়া বীজ পান করা উচিত?
উত্তরঃ চিয়াসিড খেয়ে ওজন কমাতে চাইলে। রাতের বেলায় এক গ্লাস পানিতে দুই চামচ চিয়া সিড ভিজিয়ে। সকাল বেলায় খালি পেটে খেয়ে নিবেন। অথবা আপনি চাইলে রাতে এক চামচ ভিজিয়ে সকালে খেয়ে নিবেন এবং সকালে এক চামচ ভিজিয়ে রাতে খেয়ে নিবেন। এভাবে দিনে দুইবার ওজন কমানোর জন্য আপনি চিয়া সিড খেতে পারেন।

প্রশ্নঃ চিয়া বীজ লেবু ও মধু খাওয়া যাবে কি?
উত্তরঃ আপনি যদি চিয়া বীজ লেবু এবং মধু একসাথে খান। তবে এতে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে। অতিরিক্ত চর্বি থাকলে তা কমবে এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হবে। তাই ওজনকে নিয়ন্ত্রণে রাখতে, শরীরকে সুস্থ ও শক্তিশালী করতে নিয়মিত চিয়া বীজ, লেবু এবং মধু একসাথে খাবেন।

প্রশ্নঃ চিয়া সিড খেলে কি পেটের চর্বি কমে?
উত্তরঃ চিয়া সিড অনেকক্ষণ পেটকে ভরিয়ে রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়। যার কারণে অতিরিক্ত খাওয়া হয়না এবং শরীরে থাকা অতিরিক্ত চর্বি আস্তে আস্তে কমে যেতে শুরু করে। তাই বলা যায় যে চিয়া সিড খেলে পেটের চর্বি কমে।

প্রশ্নঃ গর্ভাবস্থার আগে কি চিয়া বীজ খাওয়া উচিত?
উত্তরঃ আপনার যদি শরীরে কোন ধরনের অসুখ না থাকে এবং বীজ জাতীয় খাবারের যদি আপনার কোন অ্যালার্জি বা সমস্যা না থাকে তবে আপনি অবশ্যই এটা গর্ভাবস্থার আগে খেতে পারবেন। কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে এটি খাওয়ার সময় অল্প এবং সঠিক নিয়ম মেনে খাওয়ার। তাছাড়া টানা অনেকদিন ধরে এই বীজ খাবেন না।

    চিয়া সিড খেলে কি বুকের দুধ বাড়ে

    চিয়া সিডের মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ওমেগা৩, ফাইবার এবং জল শোষণ করার ক্ষমতা থাকে। যার কারণে এই উপাদানগুলো পরোক্ষভাবে মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করতে পারে। এই পুষ্টি উপাদানগুলো একজন মায়ের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে এবং বুকের দুধ বাড়াতে সাহায্য করে।
    কিন্তু সরাসরি বুকের দুধ বাড়াতে সাহায্য করে। এর কোন বৈজ্ঞানিক বা ডাক্তারি প্রমাণ পাওয়া যায়নি। তবে আপনি বুকের দুধ বাড়ানোর জন্য, চিয়াসিড এক চামচ এক গ্লাস পানিতে ভিজিয়ে খাওয়ার চেষ্টা করবেন। বেশি খাবেন না নয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে।

    লেখকের মন্তব্যঃ গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম

    গর্ভাবস্থায় চিয়া সিড খাওয়ার নিয়ম সম্পর্কে আমি আমার আর্টিকেলে জানিয়েছি। চিয়া সিড যদি সঠিক নিয়মে এবং পরিমাণে নিয়মিত খাওয়া হয়, তাহলে এটা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করবে। এমনকি এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদানগুলো শরীরের পুষ্টির ঘাটতি থাকলে পূরণ করতে সাহায্য করবে। তবে বেশি চিয়াসিড খাওয়া যাবে না, বেশি খেলে শরীরে সমস্যা হবে।

    আর যাদের কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা ও লো ব্লাড পেসার আসছে এবং গর্ভবতী মহিলারা চিয়া সিড খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আগে যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়া হয়। তবে এখান থেকে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যাবে এবং এতে কোন ক্ষতি হওয়ারও ঝুঁকি থাকবে না। তাই আমার পরামর্শ থাকবে ডাক্তারের কাছে জেনে অল্প করে চিয়াসিড খাবেন। এতে নিরাপদ থাকবেন।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url