মহিষের মাংসে কি এলার্জি আছে? জানুন এর উপকারিতা
এখন আমি মহিষের মাংসে কি এলার্জি আছে এবং মহিষের মাংসের উপকারিতা ও অপকারিতা
সম্পর্কে আমার এই আর্টিকেল এর মধ্যে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি মহিষের মাংস খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে অবশ্যই আমার এই
আর্টিকেলটি ভালোভাবে পড়বেন। চলুন তাহলে দেরি না করে মহিষের মাংস সম্পর্কিত
সকল তথ্য জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ মহিষের মাংসে কি এলার্জি আছে
- মহিষের মাংসে কি এলার্জি আছে
- মহিষের মাংসের উপকারিতা ও অপকারিতা
- মহিষের মাংস খেলে কি মোটা হয়
- মহিষের মাংস কি খাওয়া যাবে
- মহিষের মাংসের স্বাদ কেমন
- মহিষের মাংস খাওয়ার নিয়ম
- হার্টের রোগী কি মহিষের মাংস খেতে পারবে
- মহিষের মাংস কিভাবে রান্না করতে হয়
- ভেড়ার মাংসের চেয়ে মহিষের মাংস কি ভালো
-
মহিষের মাংস খাওয়ার আগে সতর্কতা
-
মহিষের মাংস খাওয়া সবার জন্য কি নিরাপদ
-
মহিষের মাংস খেয়ে এলার্জি হলে করণীয়
-
FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্যঃ মহিষের মাংসে কি এলার্জি আছে
মহিষের মাংসে কি এলার্জি আছে
মহিষের মাংসে কি এলার্জি আছে এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। মহিষের মাংসে
এলার্জি আছে, তবে এই এলার্জি সবার হয় না। কারণ অনেক মানুষ আছে, যারা মহিষের মাংস
পছন্দ করে এবং নিয়মিত খায় এবং এতে তাদের কোন ধরনের সমস্যা হয় না। আর এই
এলার্জির সমস্যা, তাদেরই বেশি দেখা যায়, যাদের আগে থেকেই মাংস খাওয়ার পর
এলার্জি হয়।
মহিষের মাংস খাওয়ার পর আপনার শরীরে যদি চুলকানি, গোটা ধরা, ঠোঁট ফোলা, গলা
ফোলা বা শ্বাসকষ্টের মত সমস্যা হয়, তাহলে বুঝে নিতে হবে এটা অ্যালার্জিজনিত
সমস্যা। যাদের আগে থেকেই মাংস খেলে এলার্জি হয়, তাদের এ সমস্যা হওয়ার সম্ভাবনা
বেশি থাকে। আপনার যদি মাংসে এলার্জি থাকে। তাহলে মহিষের মাংস খাওয়ার সময়
সতর্ক থাকবেন।
আপনি যদি মহিষের মাংস প্রথম খান, তাহলে প্রথমে বেশি না খেয়ে, অল্প খেয়ে দেখবেন।
যদি কোন অস্বাভাবিক প্রতিক্রিয়া না হয়, তাহলে আপনি এটা ইচ্ছামত খেতে পারেন। আর
যদি এই মাংস খাওয়ার পর এলার্জিজনিত লক্ষণ শরীরে হয়, তবে এটা খাওয়া বন্ধ করবেন।
আর শরীরে বেশি খারাপ যদি হয় তবে চিকিৎসকের পরামর্শ নিবেন।
মহিষের মাংসের উপকারিতা ও অপকারিতা
মহিষের মাংস অনেক মানুষ আছে, যাদের কাছে এটি অনেক মজার খাবার। এই মাংস গরুর
মাংসের থেকে গাড়ো ও ঘন হয়, যার কারণে অনেকেই এই মাংস খেতে পছন্দ করে। মহিষের
মাংস স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই মাংসের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন
থাকে। এছাড়াও এটার মধ্যে আয়রন, ভিটামিন বি১২ এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ
উপাদান থাকে।
মহিষের মাংস যদি খাওয়া হয়, তাহলে এটা শরীরে শক্তি এবং পেশি গঠন করতে সাহায্য
করে। যারা ব্যায়াম করে বা শারীরিক পরিশ্রম বেশি করে। তাদের জন্য এই মাংস অনেক
ভালো। কারণ এই মাংসের মধ্যে প্রোটিন ভালো পরিমাণে থাকে। যা শরীরের শক্তি উৎপন্ন
করতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে। এর এত উপকারিতা থাকার পরেও এর কিছু খারাপ
দিকও আছে। তাই চলুন মহিষের মাংসের ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে জেনে নিই।
মহিষের মাংসের উপকারিতা
১) মহিষের মাংস খেলে শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করবে। কারণ এই
মাংসের মধ্যে প্রোটিন বেশি থাকে। এই প্রোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়িয়ে, শরীরকে সুস্থ ও শক্তিশালী করতে সাহায্য করে। যারে যাদের শরীর
দুর্বল ও যারা বেশি শারীরিক পরিশ্রম করে তাদের জন্য মহিষের মাংস খাওয়া ভালো।
২) মহিষের মাংস কিন্তু হৃদরোগের মানুষেরাও খেতে পারবে। কারণ এই
মহিষের মাংসে অন্য সব মাংসর থেকে অনেক কম কোলেস্টেরল থাকে। যেটা হার্টের
রোগীদের জন্য ভালো। তাই যেসব মানুষের হার্টের রোগ আছে, তারা চাইলে অল্প
করে মহিষের মাংস খেতে পারবে।
৩) যাদের শরীরের রক্ত কম ও কাজে মনোযোগ কম থাকে বা মস্তিষ্কের কার্যক্ষমতা
কম। তারা মাঝেমধ্যে মহিষের মাংস খেতে পারে। কারণ মহিষের মাংসের মধ্যে আয়রন ও
ভিটামিন বি১২ থাকে। এই উপাদানগুলো শরীরের রক্তের ঘাটতি পূরণ করে মস্তিষ্ক ভালো
করে। ফলে যেকোন কাজে মনোযোগ ধরে রাখা যায়।
৪) শরীরের ক্লান্তি দূর করতে ও শরীরে সারাদিন শক্তি ধরে রাখতে, মহিষের
মাংস কিন্তু অনেক ভালো। এছাড়াও এই মহিষের মাংস কিন্তু শরীরের হাড়ের ও দাঁতের
গঠন শক্ত করে। তাই যারা পরিশ্রম অনেক বেশি করেন, শরীরের শক্তি কম,
হাড় ও দাঁত দুর্বল। তারা মাঝেমধ্যে মহিষের মাংস খাবেন। কারণ মহিষের মাংস হজম
দেরিতে হয়। আবার এতে ফসফরাস জিংক সহ আরো খনিজ উপাদান থাকে।
৫) যেসব পুরুষের যৌন দুর্বলতা আছে এবং শরীর দুর্বল। তাদের এই দুর্বলতা দূর
করতেও মহিষের মাংস ভালো কাজ করবে। কারণ মহিষের মাংসের মধ্যে
জিংক থাকে। যার কারণে মহিষের মাংস খেলে এই জিংক পুরুষের শরীরে ঢুকে
টেস্টোস্টরন বাড়ায় এবং শরীরের কোষ ভালো রাখতে সাহায্য
করে। এতে পুরুষের যৌন শক্তি বাড়ে ও যৌন সমস্যা দূর হয় এবং শরীর
সুস্থ থাকে।
মহিষের মাংসের অপকারিতা
১) মহিষের মাংস হৃদরোগীদের জন্য ভালো হলেও। বেশি খেলে হৃদরোগের ঝুঁকি
হতে পারে। তাছাড়া মহিষের মাংস অন্য মাংসর থেকে অনেক শক্ত। খাওয়ার
পর হজম হতেও সময় বেশি লাগে। যার কারণে যাদের হজম শক্তি কম, তাদের পেট ব্যথা,
বদহজম ও গ্যাস বাড়তে পারে। তাছাড়া এই মাংসের মধ্যে প্রোটিন বেশি থাকে। যা
বেশি খাওয়া হলে এই প্রোটিন কিডনির উপর চাপ ফেলবে। এতে কিডনির সমস্যা হতে
পারে।
২) অন্য মাংস খাওয়ার থেকে মহিষের মাংস খেলে শরীর বেশি গরম হয়। এই মহিষের
মাংস গরম বেশি হওয়ার কারণে। এই মাংস গরমে সময় বেশি খাওয়া হলে মেজাজ খিট
মিটে, শরীরে ফোড়া ও মুখের ঘা হতে পারে। তাছাড়া যাদের মাংসে
এলার্জি আছে। তারা যদি মহিষের মাংস খায়, তাহলেও তাদের এলার্জি হওয়ার
সম্ভাবনা থাকে। তাই যাদের অ্যালার্জি আছে, তারা অল্প খেয়ে দেখবেন। আর
গরমের সময় মহিষের মাংস কম খাবেন।
৩) আরেকটি বিষয় হচ্ছে মহিষের মাংস অন্য মাংসর থেকে অনেক শক্ত হয়। যার কারণে
এই মাংস রান্না করতে অনেক সময় লাগে ও অনেক সমস্যাও হয়। বেশিক্ষণ ধরে জাল
দিতে হয়, এজন্য এই মাংসের পুষ্টিগুণও কিছুটা কমে যায়। তাছাড়া যাদের
উচ্চ রক্তচাপ আছে, তারা মহিষের মাংস অল্প খাবেন। বেশি খেলে আবার রক্তচাপ
বেড়ে যেতে পারে। এমনকি শরীরে অতিরিক্ত চর্বি জমে গিয়ে ওজনও বাড়তে পারে।
৪) মহিষের মাংস ভালোভাবে সিদ্ধ করে রান্না না করলে এই মাংস খেয়ে শরীরের অনেক
সমস্যা হতে পারে। কারণ মহিষের মাংস ভালোভাবে সিদ্ধ না হলে এই মাংস ক্ষতি
কর কোষ থাকতে পারে যেগুলো আবার শরীরের জন্য খুব ভালো একটা প্রভাব ফেলবে না
তাই। মহিষের মাংস খাওয়ার সময় অবশ্যই ভালোভাবে রান্না করে খাওয়ার
চেষ্টা করবেন এতে মহিষের মাংস থেকে ভালো উপকার নিতে পারবে।
সতর্কতা/নির্দেশনাঃ মহিষের মাংস খাওয়ার যেসব খারাপ দিকগুলো বললাম। এই খারাপ
দিকগুলো বেশিরভাগ দেখা দেয়। যখন মহিষের মাংস অল্প খাওয়ার বদলে, অনেক বেশি
করে খাওয়া হয়। তাই মহিষের মাংস থেকে উপকার নিতে হলে এই মাংস অল্প করে খাবেন।
আর যাদের কিডনির অসুখ, উচ্চ রক্তচাপ ও হূদরোগের সমস্যা আছে। তারা খাওয়ার আগে
ডাক্তারের পরামর্শ নিবেন।
মহিষের মাংস খেলে কি মোটা হয়
মহিষের মাংসতে এমনিতেই কোলেস্টেরল কম থাকে। কিন্তু আপনি যদি অনেক বেশি করে
নিয়মিত মহিষের মাংস খেতে থাকেন এবং খাওয়ার পর যদি নিয়মিত আপনি
শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করেন। তাহলে আস্তে আস্তে আপনার
শরীরে ক্যালরি জমতে শুরু করবে। এতে আপনার ওজন বেড়ে যাবে।
তাছাড়া আপনি যদি মহিষের মাংস বেশি তেল, মসলা দিয়ে রান্না করেন এবং এই মাংস
আপনি যদি চর্বিযুক্ত খাবার। বিশেষ করে তেলের পরোটা ও ভাতের সাথে বেশি
করে খান। তবে এতে আপনার ওজন বাড়তে পারে। কিন্তু আপনি যদি অল্প করে
মাঝেমধ্যে মহিষের মাংস খান। তাহলে আপনি মোটা হবেন না।
মহিষের মাংস কি খাওয়া যাবে
মহিষের মাংস খাওয়া যাবে। এই মাংস খেলে শরীরের জন্য আপনারা ভালো উপকার দেখতে
পাবেন। অনেক সময় শরীরের অনেক ধরনের সমস্যাও এই মাংস খাওয়ার কারণে ভালো হয়ে
যায়। তবে অবশ্যই আপনাকে এই মাংস সঠিক নিয়ম মেনে ভালোভাবে রান্না করে সঠিক
পরিমাণে খেতে হবে। আপনি যদি সঠিকভাবে এই মাংস রান্না করে খেতে পারেন।
তবে এই মাংস থেকে আপনি অনেক বেশি প্রোটিন পাবেন।
যেটা আপনার শরীরের শক্তি ও পেশি গঠনে সাহায্য করবে। এই মাংসতে অন্য মাংস
থেকে চর্বি অনেক কম থাকে। এর কারণে শরীরে ওজন বাড়ার সম্ভাবনা কম থাকে।
তাছাড়া এই মাংসের মধ্যে আইরন ও জিংক থাকে। যার কারণে শরীরের রক্তের ঘাটতি
থাকলে তা পূরণ হয়ে যায়। তবে যাদের কিডনির অসুখ আছে অথবা এলার্জি ও উচ্চ
রক্তচাপ এবং হার্টের সমস্যা আছে। তাদের মহিষের মাংস খাওয়ার আগে ডাক্তারের
পরামর্শ নিতে হবে।
মহিষের মাংসের স্বাদ কেমন
মহিষের মাংস সাধারণত গরুর মাংসর চাইতে একটু গারো ও ঘন হয়। এই মাংস অন্য মাংসর
থেকে অনেক শক্ত হয় এবং এই মাংস রান্না করতেও অনেক বেশি সময় লাগে। মহিষের
মাংস অনেকেই খেতে পছন্দ করে। আবার অনেকের পছন্দ নাও হতে পারে।
মহিষের মাংসের ঝাজ একটু কড়া, এই মাংসের গন্ধ কিছুটা প্রাকৃতিক এবং অন্য
মাংসর থেকে আলাদা হয়। যদি আপনি মসলা দিয়ে ভালোভাবে রান্না করতে পারেন। তবে
এটা খেতে অনেক ভালো লাগবে, সেই সাথে এটা থেকে পুষ্টিগুণও ভালো পাওয়া যাবে।
যারা বেশি ঝাল মাংস রুটি বা পরোটার সাথে খেতে পছন্দ করেন।
তাদের জন্য মহিষের মাংস অনেক ভালো হবে। তাছাড়া যারা প্রথম মহিষের
মাংস খাবেন। তাদের প্রত্যেকের মহিষের মাংসে কি এলার্জি আছে এবিষয়ে জানা
দরকার। তাই এই বিষয়ে জানতে হলে উপরের প্রথম পয়েন্টে যে আলোচনা করা
হয়েছে। সেই আলোচনাটি ভালোভাবে পড়ে নিবেন।
মহিষের মাংস খাওয়ার নিয়ম
মহিষের মাংস অনেক শক্ত ও ঘন হওয়ার কারণে এটা অনেকক্ষণ ধরে রান্না করতে হয়।
এটা যদি ভালোভাবে রান্না করা না হয়, তাহলে এই মাংস স্বাস্থ্যের ক্ষতি করতে
পারে। তাই মহিষের মাংস খাওয়ার আগে এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে।
রান্না করার সময় এই মাংসতে তেল কম দিতে হবে এবং আদা, রসুন, জিরা এই সকল
মসলাগুলো বেশি ব্যবহার করতে হবে। এই মাংস ভালোভাবে রান্না হওয়ার পর। এর সাথে
আপনি শাক সবজি ও সালাদ খেতে পারেন। এই মাংস খাওয়ার ৩০ মিনিট আগে অথবা ৩০
মিনিট পরে পানি খাবেন। তাহলে গ্যাসের সমস্যা বা পেটে সমস্যা হবে না।
এই মাংস খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর একটু হাটা হাটি করলে সবথেকে ভালো
হবে। এই মাংস পরিমাণ অনুযায়ী সঠিক নিয়মে খেতে হবে। নইতো এখান থেকে ক্ষতি
হতে পারে। আপনি সপ্তাহে দুইদিন মহিষের মাংস খেতে পারেন। এর থেকে বেশি খেলে
সমস্যা হবে। আর যখন খাবেন, তখন যেন এই মাংসের পরিমাণ ১০০ গ্রাম থেকে ১৬০
গ্রাম হয়।
হার্টের রোগী কি মহিষের মাংস খেতে পারবে
হার্টের রোগী অবশ্যই মহিষের মাংস খেতে পারবে। তবে তাকে এটি খাওয়ার পূর্বে
সতর্ক থাকতে হবে এবং কিছু নিয়ম মেনে খেতে হবে।মহিষের মাংসে অন্যান্য মাংশের
তুলনায় চর্বি অনেক কম থাকে। যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ও নিরাপদ। এই
মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং কোলেস্টেরল এর পরিমাণ অনেক কম থাকে।
এই মাংস যদি আপনি চর্বি ছাড়া রান্না করেন এবং লবণ,
তেল, মসলা অল্প পরিমাণে ব্যবহার করেন। সেই সাথে এটি সবজি বা সালাদের সাথে যদি
খান, তাহলে এটা হার্টের রোগীদের জন্য খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর হতে
পারে। হার্টের রোগীদের এই মাংস অতিরিক্ত খাওয়া যাবেনা পরিমাণে অল্প করে খেতে
হবে। সপ্তাহে দুই থেকে তিনদিন, পরিমাণে অল্প এবং বেশি ঝাল করা যাবে না, তাহলে
হার্টের রোগী মহিষের মাংস খেতে পারবে।
মহিষের মাংস কিভাবে রান্না করতে হয়
এই মাংসের রান্নাটা অন্য মাংসের থেকে সম্পূর্ণ আলাদা। এই মাংস অন্যান্য
মাংসের চেয়ে শক্ত এবং ঘন হওয়ার কারণে এটিকে ভালোভাবে রান্না করার জন্য কিছু
নিয়ম মানতে হবে। যেন মাংসটি হয় নরম এবং ভালোভাবে সিদ্ধ হয়, সেই সাথে এটি
খেতে যেন অনেক স্বাদ লাগে। মহিষের ১ কেজি মাংস রান্নার জন্য যা যা উপকরণ
লাগবে সেগুলো হচ্ছেঃ এক কেজি চর্বি ছাড়া মাংস, ২০০ গ্রাম পিয়াজ, আদা বাটা ২
চা চামচ রসুন,
২ চা চামন হলুদের গুড়া, ১ চামচ মরিচের গুড়া, ১ চা চামচ লবন স্বাদ অনুযায়ী,
ধনে গুড়া ১ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, এলাচ, তেজপাতা, দারুচিনি, পানি
পরিমাণ অনুযায়ী এবং তেল ৪ থেকে ৫ টেবিল চামচ নিতে হবে। এইসব উপকরণগুলোকে
একসাথে মিশিয়ে আপনি মেরিনেট করার জন্য ৩০ মিনিট রেখে দিতে পারেন। তারপর এসব
উপকরণ এক সাথে মিক্স করে কড়ায়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে।
সময় একটু বেশি লাগবে এটি সিদ্ধ হতে। অনেকক্ষণ ধরে জাল করলে খেতে অনেক
সুস্বাদু, অনেক নরম ও সুন্দর হবে। এই মাংস বেশি সিদ্ধ হবে কারণ এই মাংস অনেক
শক্ত। এরপর মাংস যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন মাংসের মধ্যে একটি কালার
চলে আসবে। মাংস ভালোভাবে রান্না হয়ে গেলে তখন নামিয়ে নিয়ে আপনি ভাত বা
রুটির সাথে এই মাংসর স্বাদ নিতে পারবেন।
ভেড়ার মাংসের চেয়ে মহিষের মাংস কি ভালো
মহিষের মাংস এবং ভেড়ার মাংস দুটাই অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ একটি খাবার। এখন
দুইটার মধ্যে কোনটি ভালো সেটা মূলত নির্ভর করে যে আপনি কিসের জন্য খাবেন। আপনি
যদি বেশি স্বাদের বা টেস্টটি মাংস খেতে চান, তাহলে ভেড়ার মাংস ভালো হবে।
ভেড়ার মাংস খেতে নরম এবং অনেক সুস্বাদু।
এটা খাওয়ার পর সহজেই হজম হয়ে যায় এবং রান্না করতেও খুব একটা সময় লাগে না।
এটার মধ্যে চর্বি অনেক বেশি থাকে এবং কোলেস্টেরল থাকে মহিষের মাংসের থেকে
বেশি, প্রোটিন ভালো পাওয়া যায়। কিন্তু আপনি যদি মহিষের মাংস খান, এটা আপনার
শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন বৃদ্ধি করবে এবং শরীরের শক্তি বা এনার্জি
অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করবে। কিন্তু এটা অনেক দেরিতে হজম হয়
এবং এটি রান্না করতেও অনেক সময় লাগে। এছাড়াও এটি বৃদ্ধ ও শিশুরা খেলে হজমের
সমস্যা তৈরি হতে পারে। কিন্তু যাদের প্রেসার আছে এবং হৃদরোগের সমস্যা আছে,
তাদের জন্য এটি অনেক নিরাপদ। আপনার যদি শরীরে কোলেস্টেরল, ওজন, প্রেসার, হৃদরোগ
ও রক্তের ঘাটতি এইগুলা থাকে, তাহলে আপনার জন্য মহিষের মাংস সব থেকে নিরাপদ ও
উপকারী হবে। যদি সেটা সঠিক নিয়ম ও পরিমাণ অনুযায়ী খাওয়া হয়।
মহিষের মাংস খাওয়ার আগে সতর্কতা
আপনারা যারা মহিষের মাংস খাবেন বলে ভাবছেন। তারা খাওয়ার আগে বেশ কিছু বিষয়ে
সতর্ক হয়ে নিবেন। প্রথমেই আমি বলবো আপনাদের যদি কারো মাংস খেলে এলার্জির
সমস্যা হয়ে থাকে। তবে মহিষের মাংস অল্প একটু খেয়ে দেখবে। যদি শরীরে
কোন প্রতিক্রিয়া দেখা না দেয়,
তবে আপনি বেশি করে খেতে পারেন। তাছাড়া এই মাংস প্রথম যদি খান, তবে খুব
বেশি খাবেন না। অল্প করে খাওয়ার চেষ্টা করবেন। খাওয়ার আগে চেক করে
নেবেন, যে রান্না ভালোভাবে করা হয়েছে কিনা। মহিষের মাংস অনেক শক্ত হয়। যার
কারণে ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে।
ভালোভাবে সিদ্ধ করে রান্না না করলে, এই মাংস খেলে শরীরের ক্ষতি হতে পারে।
তাছাড়া এই মাংস রান্না করার আগে ভালোভাবে পরিষ্কার করে নিবেন। যাদের হজম
শক্তি কম এবং পেটে গ্যাস সহ পেটের আরো অনেক সমস্যা আছে। তারা মহিষের মাংস
অল্প করে খাবেন। আর চেষ্টা করবেন মাংসে তেল, লবণ ও মরিচের গুঁড়া কম দিয়ে
রান্না করার।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি শরীরে কারো অসুখ থাকে।
তাহলে তাদেরকে এই মাংস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মহিষের
মাংস খাওয়ার আগে উপরের এই কথাগুলো যদি মাথায় রাখেন এবং সতর্ক থাকেন। তাহলে
মহিষের মাংস খেলে, আপনার শরীরের কোন সমস্যা হবে না।
মহিষের মাংস খাওয়া সবার জন্য কি নিরাপদ
মাংস যদি সঠিকভাবে মসলা দিয়ে রান্না করা যায়। তবে যারা সুস্থ মানুষ তারা
সকলেই এই মাংস খেতে পারবে। এমনকি এই মাংস খাওয়ার কারণে, এতে থাকা
প্রোটিন, আয়রন ও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান শরীরে ভালো কাজ করবে।
কিন্তু যাদের মাংসতে এলার্জি আছে।
তাদের মহিষের মাংস খাওয়ার সময়ও সতর্ক থাকতে হবে। কেননা মাংসে এলার্জি থাকলে
মহিষের মাংসতেও এলার্জি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া যাদের পেটে সমস্যা ও
হজম শক্তি কম আছে, তারাও সতর্ক হয়ে মহিষের মাংস খাবেন। কারণ মহিষের মাংস
অনেক শক্তহয়। যা হজম হতে অনেক সময় লাগে।
তাই যাদের হজম শক্তি দুর্বল তারা অল্প করে খাবেন বা খাওয়া এড়িয়ে চলবেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যাদের কিডনির অসুখ আছে। তারপর যাদের হার্টের
সমস্যা এবং ওজন বেশি আছে। তাদের জন্যও মহিষের মাংস খাওয়া নিরাপদ হবে
না। কিন্তু তারপরও যদি তারা খেতে চাই, তবে তাদেরকে ডাক্তারের কাছে জানার
পর খেতে হবে।
মহিষের মাংস খেয়ে এলার্জি হলে করণীয়
আপনার যদি মহিষের মাংস খেয়ে এলার্জি হয়। তাহলে প্রথম অবস্থাতেই আপনি এই
মাংস খাওয়া বন্ধ করবেন। মাংস খাওয়া বন্ধ করার পর আপনি আপনার শরীর নজরে
রাখবেন। যদি শরীরে কোন অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখতে পান। তাহলে তাড়াতাড়ি
আপনি ডাক্তারের কাছে যাবেন।
অবশ্যই এলার্জি দেখা দিলে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। অনেক সময় এলার্জি কম
হলে তা আস্তে আস্তে কমে যায়। কিন্তু আপনার এলার্জি যদি কমার বদলে
বাড়তে থাকে। আর আপনার যদি শ্বাসকষ্ট, মুখ হাত ফুলে যায় ও মাথা ঘুরে। তাহলে
এটা স্বাভাবিকভাবে নিবেন না। খুব দ্রুত আপনার নিকটস্থ কোন হাসপাতালে গিয়ে
ডাক্তারের পরামর্শ নিবেন।
আর পরবর্তীতে মহিষের মাংস খাওয়া থেকে বিরত থাকবেন। যদি খেতে চান, তবে
তা ডাক্তারের কাছে জেনে খাবেন। একটা কথা মাথায় রাখবেন এলার্জি কিন্তু
ছোটখাটো সমস্যা না। এটাকে অবহেলা করলে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে।
তাই যেসব খাবারে আপনার এলার্জির সমস্যা হয়। সেসব খাবার খাওয়ার
আগে সতর্ক থাকবেন।
FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ মহিষের মাংস কাঁচা খাওয়া যাবে কি?
উত্তরঃ মহিষের মাংস কাঁচা খাওয়া যাবেনা। কারণ কাঁচা খেলে মহিষের
মাংসতে থাকা খারাপ ব্যাকটেরিয়া ও পরজীবী শরীরের মধ্যে ঢুকে, শরীরের বড়
ধরনের ক্ষতি করতে পারে। তাছাড়া কাঁচা অবস্থায় মহিষের মাংস খেলে, এতে
পেট খারাপ, পেটে গ্যাস, ডায়রিয়া, বদহজম ও বমি হতে পারে। তাই মহিষের
মাংস কাঁচা না খেয়ে ভালোভাবে মসলা দিয়ে সিদ্ধ করে রান্না করে খাবেন।
প্রশ্নঃ মহিষের মাংস খেলে কি ওজন কমে?
উত্তরঃ মহিষের মাংস খেলে আপনার ওজন সরাসরি কমবে না। কিন্তু আপনার ওজন
কমাতে সাহায্য করবে। কারণ মহিষের মাংসতে ক্যালরি কম থাকে। যেহেতু এই মাংসের
ক্যালরি অর্থাৎ চর্বি কম থাকে। তাই শরীরে চর্বি ধরার সম্ভাবনা কম
হয়। তাছাড়া এই মাংস হজম হতে অনেক সময় লাগে, এতে বেশি খাওয়ার ঝুঁকি
কমে। আস্তে আস্তে তখন শরীরের ওজন কমতে পারে। তবে এই মাংস তেল মসলা দিয়ে
রান্না করে বেশি পরিমানে খেলে ওজন বাড়বে।
প্রশ্নঃ মহিষের মাংসের দাম?
উত্তরঃ মহিষের মাংস সব সময় পাওয়া যায় না, তবে মাঝেমধ্যে কিছু বাজারে
এই মহিষের মাংস পাওয়া যায়। মহিষের মাংস বাজারে বিক্রি হয় ৭০০ থেকে ৮০০
টাকা কেজি দরে। কিন্তু এই মহিষের মাংস আপনি যদি সুপারসপ থেকে বা অনলাইনে
কিনেন। তাহলে প্রতি কেজি ৯০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত লাগতে পারে।
প্রশ্নঃ মহিষের মাংসে কি কোলেস্টেরল কম?
উত্তরঃ মহিষের মাংসতে অন্যান্য সব মাংসর থেকে কোলেস্টেরল অনেক কম থাকে।
বিশেষ করে গরুর মাংসতে কোলেস্টেরল থাকে প্রায় ৭০ থেকে ৯০ মিলিগ্রাম। কিন্তু
এই জায়গায় মহিষের মাংসের মধ্যে কোলেস্টেরল থাকে ৫০ থেকে ৬৫ মিলিগ্রাম। তাই
বলা যায় মহিষের মাংসে অন্য সব মাংসর থেকে কোলেস্টেরল কম থাকে।
আরো পড়ুনঃ হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা
প্রশ্নঃ মহিষের মাংস খেলে কি প্রেসার বাড়ে?
উত্তরঃ মহিষের মাংস খেলে আপনার প্রেসার বাড়বে কি কমবে তা নির্ভর করবে
আপনার উপর। মহিষের মাংস খেলে সরাসরি প্রেসার বাড়ে না। কিন্তু আপনি যদি
এই মাংস বেশি লবণ, তেল ও মসলা দিয়ে রান্না করে। অনেক বেশি পরিমাণে খান,
তাহলে আপনার রক্তে সোডিয়াম বেড়ে প্রেসার বাড়তে পারে। তাছাড়া পুরনো মহিষের
মাংসতে চর্বি বেশি থাকে। তাই এই চর্বি বেশি খেলে প্রেসার বাড়তে পারে। তবে
মহিষের মাংস অল্প করে খেলে কোন সমস্যা হবে না।
লেখকের মন্তব্যঃ মহিষের মাংসে কি এলার্জি আছে
আপনারা আমার এই আর্টিকেল থেকে মহিষের মাংসে কি এলার্জি আছে তা জানতে পেরেছেন।
এছাড়াও এখানে মহিষের মাংসের দাম, মহিষের মাংস খেলে পেশার বাড়ি কিনা এবং
মহিষের মাংস খাওয়ার নিয়ম সহ আরো অনেক তথ্য দেওয়া হয়েছে। মহিষের মাংস অনেক
সুস্বাদু ও শরীরের জন্য অনেক উপকারী। তবে এটা সঠিক ভাবে রান্না করতে হবে এবং তা
পরিমান মতো খেতে হবে। আর যাদের এলার্জি আছে বা কিডনি জনিত সমস্যা আছে,
তারা মহিষের মাংস খাওয়ার আগে সতর্ক থাকবেন। সবথেকে ভালো হবে, যাদের অসুখ আছে।
তাদের এই মাংস খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া। তাছাড়া মহিষের মাংস
খেয়ে যদি এলার্জি দেখা দেয়। তাহলে মহিষের মাংস খেয়ে এলার্জি হলে
করণীয় এ বিষয়ে আপনি উপর থেকে জেনে নিতে নিবেন। অবশ্যই এই মাংস ভালোভাবে
রান্না করে খাবেন। আর এই মাংসতে যদি এলার্জি থাকে। তবে এটা খাওয়া থেকে
বিরত থাকবেন।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url