প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত ডাক্তার কি বলে
প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত তা আপনি এই আর্টিকেল থেকে জানতে পারবেন। এর
পাশাপাশি কিসমিস খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন।
তাই এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। তাহলে আপনি
জানতে পারবেন কিসমিস খাওয়ার নিয়ম সম্পর্কে সকল বিষয়। তাই আর দেরি না করে চলুন
জেনে নিই বিস্তারিত।
পেজ সূচিপত্রঃ প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত
- প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত
- কিসমিস খাওয়ার উপকারিতা
- কিসমিস খাওয়ার অপকারিতা
- প্রতিদিন কিসমিস খেলে কি হয়
- অতিরিক্ত কিসমিস খেলে কি হয়
- কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা
- গর্ভাবস্থায় কিসমিস খাওয়ার উপকারিতা
- সকালে খালি পেটে কিসমিস খেলে কি হয়
- রাতে ঘুমানোর আগে কিসমিস খেলে কি হয়
-
কিশমিশে কি কি পুষ্টি উপাদান থাকে
- কিসমিস কাদের খাওয়া উচিত নয়
- কিসমিস ভিজিয়ে খাওয়ার নিয়ম
- ভেজানো কিসমিস ও শুকনা কিসমিস কোনটা ভালো
- FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্যঃ প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত
প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত
প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত তা আপনার অনেকেই জানতে চেয়েছেন। একজন সুস্থ
ব্যক্তি প্রতিদিন ২০ থেকে ২৫ গ্রাম কিসমিস খেতে পারবে। যেটা ১২ থেকে ১৬ টি কিসমিস
হলেই হয়ে যায়। আর শিশুদের ক্ষেত্রে এর পরিমাণ কিছুটা কম হবে সাধারণত ৮ থেকে ১০
টি কিসমিস খেলেই হবে। আর যাদের ডায়াবেটিস আছে, তারা প্রতিদিন ৫ থেকে ৭ টি কিসমিস
খেতে পারবে। তবে এটা খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে।
কারণ কিসমিসে প্রাকৃতিক চিনি থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতির কারণ হতে
পারে। এমনকি কিসমিসের মধ্যে প্রচুর ক্যালরি থাকে। যদি বেশি পরিমাণে কিসমিস খাওয়া
হয়, তাহলে শরীরের ওজন বেড়ে যেতে পারে। আবার এটা যদি বেশি পরিমাণে খাওয়া হয়,
তাহলে পেটে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই উপরে যে
পরিমাণে কিসমিস খেতে বলা হয়েছে। সে পরিমাণে খাওয়া টাই নিরাপদ হবে।
কিসমিস খাওয়ার উপকারিতা
কিসমিস আমরা নিয়মিত খেতে পারলে। এখান থেকে আমরা অনেক স্বাস্থ্য উপকারিতা
পাবো। তবে কিসমিস খাওয়ার আগে পরিমাণ ঠিক রাখতে হবে।
১) কিসমিসের মধ্যে আয়রন, ভিটামিন বি এবং ফাইবার অনেক বেশি থাকে। তাই
কিসমিস খেতে পারলে কিসমিসে থাকা এই প্রাকৃতিক উপাদানগুলো। আমাদের শরীরের রক্ত
পরিষ্কার করে ও রক্তের ঘাটতি পূরণ করে। সেই সাথে পেটের খাবার হজম হতে এবং
হজম শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কোষ্ঠকাঠিন্য থাকলে তা
কমতে শুরু করে।
২) কিসমিসের মধ্যে প্রাকৃতিক চিনি ও এন্টিঅক্সিডেন্ট সহ বেশ কিছু প্রাকৃতিক
উপাদান থাকে। যেগুলো আমাদের শরীরে খুব তাড়াতাড়ি শক্তি নিয়ে আসে। শরীর ও মনকে
সতেজ রাখে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুকি
কমে, শরীরের হাড় গঠনের সহায়তা এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে সাহায্য করে।
৩) কিসমিস খেলে আমাদের চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে। তাছাড়া ত্বক সুন্দর
হয় ও চুলের গোড়া শক্ত হয় এবং নতুন চুল জন্মায়। সেই সাথে এই কিসমিস খেলে
কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়াতে সাহায্য করে। যার কারণে শরীর সহজে অসুস্থ হয়ে যায় না। ফলে
শরীর থাকে সুস্থ ও শক্তিশালী।
৪) কিসমিস এর মধ্যে ক্যালরি বেশি থাকে। কিন্তু এই কিশমিশ আবার ওজন কম
করতেও পারে। কিসমিস বেশি খেলে শরীরে ক্যালরি জমে শরীরের ওজন বেড়ে যেতে পারে।
কিন্তু কিসমিস যদি আপনারা অল্প করে খান, তবে এই কিসমিস আপনাদের শরীরের ওজনকে
স্বাভাবিক রাখতে সাহায্য করবে। কিসমিস খেলে আমাদের পেটের বদহজম ও
গ্যাস কমবে এবং আমাদের স্মৃতিশক্তি বাড়বে। তারপর দাঁতের ক্ষয় এবং মুখের
দুর্গন্ধ দূর হবে।
৫) কিসমিস নিয়মিত খেতে পারলে শরীরের ত্বক অনেকদিন সতেজ থাকে এবং বয়সের
ছাপও দূর হয়ে যায়। কারণ কিসমিসের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান গুলো শরীরের
ভেতরে থাকা বিষাক্ত পদার্থ বার করে দেয় এবং লিভারকে পরিষ্কার
রাখে। এছাড়াও কিসমিস খেলে কিডনির কার্যক্ষমতা বাড়ে এবং কিডনি তার কাজ
ভালোভাবে করতে পারে। এতে শারীরিক অনেক সমস্যা দূর হয় এবং শরীর থাকে সুস্থ।
কিসমিস খাওয়ার অপকারিতা
কিসমিস খেলে যেমন উপকার পাওয়া যায়। তেমনি এই কিসমিস ভুল নিয়মে বা অতিরিক্ত
খেলে এটা শরীরের জন্য খারাপ প্রভাব ফেলতে পারে। তাই এই কিসমিস খাওয়ার সময়
সাবধান হয়ে সঠিক নিয়ম মেনে খেতে হবে।
১) কিসমিসের মধ্যে ক্যালরি এবং চিনি যেহেতু অনেক বেশি থাকে তাই এই কিসমিস বেশি
খাওয়া হলে শরীরের মধ্যে ক্যালরি এবং চিনি জমে যেতে পারে। আর শরীরে যখন বেশি
ক্যালরি ও চিনি জমে যাবে তখন শরীরের অতিরিক্ত চর্বি জমা ধরবে এতে আপনার ওজন
বেড়ে যাওয়ার সমস্যা দেখা দিবে। তাই কিসমিস অতিরিক্ত না খেয়ে সীমিত
খাওয়ায় স্বাস্থ্যের জন্য ভালো হবে।
২) যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য কিসমিস সমস্যা তৈরি করতে পারে। কারণ
কিসমিসের মধ্যে চিনি অনেক বেশি থাকে। আর ডায়াবেটিস থাকা অবস্থায় কিসমিস যদি
বেশি খাওয়া হয়। তাহলে শরীরে গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যেতে পারে। ফলে
ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই ডায়াবেটিস থাকলে অল্প করে
কিসমিস খাবেন, অথবা এড়িয়ে চলবেন।
৩) কিশমিশ খেলে হজম শক্তি ভালো হয়। কিন্তু বেশি খেলে উল্টো হজমের সমস্যা
হতে পারে। তাই যাদের পেটে গ্যাস, পেট ফাঁপা, বদহজম এই সমস্যা গুলো আছে। তারা
কিসমিস কম করে খাবেন। বেশি খেলে ডায়রিয়া, পাতলা পায়খানার মত সমস্যা হতে পারে।
তাছাড়া যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে। তাদের ক্ষেত্রেও এলার্জির সমস্যা
দেখা দিতে পারে। তাই সতর্ক হয়ে কিসমিস খাবেন।
৪) কিসমিসে যদি রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা থাকে। আর সেই কিসমিস যদি
খাওয়া হয়, তাহলে পেট ব্যথা, পেট ভারী লাগা এবং অতিরিক্ত গ্যাস হওয়ার সমস্যা
সহ। এই কিসমিস লিভারের ও কিডনির ক্ষতি করতে পারে। তাই কিশমিশ কেনার সময়
পরিচিত দোকান থেকে কিনবেন এবং যাচাই করে নিবেন কিসমিসে কোন ক্ষতিকর কেমিক্যাল
ব্যবহার করা হয়েছে কিনা।
প্রতিদিন কিসমিস খেলে কি হয়
প্রতিদিন যদি কিসমিস নিয়ম করে খাওয়া হয়, তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য
ভালো কাজ করে। এমনকি শরীরের বিভিন্ন ধরনের সমস্যা এই কিসমিসের পুষ্টিগুণাগুণের
কারণে ভালো হয়। যেমন কিসমিস যদি প্রতিদিন সঠিক পরিমাণে খাওয়া যায়, তাহলে এর
মধ্যে থাকা আয়রন, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট, বোরন, খনিজ ইত্যাদি।
আমাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। হজম শক্তি বাড়ায়, পেট
পরিষ্কার রাখে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং হার্টকে সুস্থ রাখে। মস্তিষ্কের
কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি ও মনোযোগ প্রক্রিয়া উন্নত করে। এছাড়াও
এই কিসমিস নিয়মিত খাওয়া হলে, এটা চোখের কোষগুলোর ক্ষয় রোধ করে এবং দৃষ্টি
শক্তি ভালো রাখে,
চুলের স্বাস্থ্য ভালো করে এবং শরীরে শক্তি ধরে রাখে। এক কথায় বলা যায় যে, এই
কিসমিস যদি নিয়মিত প্রতিদিন খাওয়া হয়। তাহলে এর উপকারিতা অনেক, তাই প্রতিদিন
নিয়মিত কিসমিস খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের
এটি খাওয়ার সময় সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
অতিরিক্ত কিসমিস খেলে কি হয়
প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত তা আগে জানতে হবে। কারন কিসমিস উপকারী
হলেও এটি যদি অতিরিক্ত বা বেশি খাওয়া হয়। তাহলে উপকারের বদলে এটি স্বাস্থ্যের
ক্ষতি করতে পারে। কারণ কিসমিসের মধ্যে প্রাকৃতিক চিনি থাকে, ক্যালরি থাকে ও
ফাইবারও থাকে।
অতিরিক্ত কিসমিস খাওয়ার কারণে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস
রোগীদের স্বাস্থ্যঝুঁকি হতে পারে। হজমের সমস্যা তৈরি করতে পারে। ডায়রিয়া ও
পাতলা পায়খানা হতে পারে। দাঁতের ক্ষয় ও মুখে দুর্গন্ধ হতে পারে। হৃদস্পন্দনের
সমস্যা তৈরি করতে পারে।
আসলে কোন কিছুই পরিমাণের চেয়ে অতিরিক্ত খাওয়া বা ব্যবহার করা মোটেও উচিত না।
কিসমিস যদি সঠিক পরিমাণে নিয়ম করে খাওয়া যায়, তাহলে এটা স্বাস্থ্যের অনেক
উপকার করবে। কিন্তু এটাই যদি অতিরিক্ত বা অনিয়মে খাওয়া হয়। তাহলে এটা
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে। তাই অতিরিক্ত না খেয়ে পরিমাণে খাওয়াই
নিরাপদ।
কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা
কিসমিস ভিজিয়ে খাওয়া সাধারণ শুকনো কিসমিস খাওয়ার চেয়ে আরও অনেক উপকারী বলা
হয়ে থাকে। কিসমিস যদি ভিজিয়ে খাওয়া হয়, তাহলে কিসমিস নরম হয় এবং কিসমিসের
মধ্যে থাকা পুষ্টি শরীরে সহজে শোষিত হয় এবং হজম শক্তিও বাড়ে। কিসমিস যদি
ভিজিয়ে খাওয়া হয়, তাহলে এটা আমাদের শরীরের দুর্বলতা দূর করে এবং মাথা ঘোরার
মত সমস্যা ভালো করে। হজম ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
কিসমিস ভেজানোর পর এর উপকার দ্বিগুণ হয়ে যায় এবং এটা আমাদের শরীরের জন্য অনেক
উপকারী হিসেবে কাজ করে। কিসমিসের পানি এবং ভেজানো কিসমিস আমাদের লিভার ও শরীরকে
পরিষ্কার রাখে। কিসমিস ভিজিয়ে খেলে শরীর সহজে এর পুষ্টিগুণ গ্রহণ করতে পারে
এবং ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়। তাই কিসমিস শুকনা না খেয়ে ভিজিয়ে খাওয়া
অনেক ভালো। নিয়মিত কিসমিস ভিজিয়ে খেলে ভালো উপকার পাওয়া যাবে।
গর্ভাবস্থায় কিসমিস খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় যদি কিসমিস খাওয়া হয়, তাহলে সেটা গর্ভবতী মা এবং পেটে থাকা
সন্তানের জন্য অনেক ভালো হবে। এ সময়ে গর্ভবতী মায়ের শরীরে পুষ্টির চাহিদা
অনেক বেড়ে যায়। সে চাহিদা মেটানোর জন্য কিসমিস অনেক ভালো কাজ করে। কারণ
কিসমিসের মধ্যে থাকে আয়রন,
অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম ও ফাইবারসহ আরো অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি
উপাদান। এই পুষ্টিউপাদান গুলো গর্ভবতী মায়ের শরীরের রক্তের ঘাটতি পূরণ করে।
হজমের সমস্যা থাকলে ভালো করে ও কোষ্ঠকাঠিন্য কমায়। সেই সাথে এই কিসমিসে থাকা
পুষ্টিগুণ গর্ভে থাকা সন্তানের শারীরিক গঠনে সাহায্য করে।
গর্ভবতী মায়ের শরীরের ক্লান্তি দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
করে। তাছাড়া এই কিসমিস গর্ভাবস্থায় খাওয়া হলে গর্ভবতী মায়ের মাথা
ঠান্ডা থাকে মুখের দুর্গন্ধ দূর হয় এবং দাঁতের ত্বকের ও চুলের স্বাস্থ্য ভালো
থাকে। তাই গর্ভাবস্থায় ডাক্তারের কাছে জেনে মাঝেমধ্যে কিসমিস খাওয়ার
চেষ্টা করবেন। এতে ভালো স্বাস্থ্য উপকারিতা পাবেন।
সকালে খালি পেটে কিসমিস খেলে কি হয়
যারা কিসমিস থেকে ভালো উপকার নিতে চায়। তাদেরকেই মূলত সকালবেলায় খালি পেটে
কিসমিস খাওয়ার পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকে। কারণ সকাল বেলায় যদি কিসমিস
খালি পেটে খাওয়া যায়। তবে এই কিসমিস শরীরকে ভেতর থেকে পরিষ্কার করবে। শরীরের
রক্ত বাড়াবে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকবে। শরীরের শক্তি আসবে এবং শরীরের
বিষাক্ত পদার্থ শরীর থেকে বের হবে।
এতে কিডনি ও লিভার ভালো থাকবে। সেই সাথে এই কিসমিস সকালে খালি পেটে খেলে ওজন
নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। তাই যারা কিসমিস থেকে ভালো উপকার নিতে চান।
তারা সকালবেলা খালি পেটে কিসমিস খাবেন। তবে যাদের ডায়াবেটিস আছে, তারা সকালে
খালি পেটে খাবেন না। তারা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, এতে
নিরাপদে থাকবেন।
রাতে ঘুমানোর আগে কিসমিস খেলে কি হয়
রাতে ঘুমানোর আগে সঠিক নিয়মে কিসমিস খাওয়া হলে অনেক উপকার পাওয়া যাবে। কারণ
কিসমিসে থাকা পুষ্টি গুনাগুন মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে। যার কারণে ঘুম ভালো
হয় এবং পেট হালকা থাকে। রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে এছাড়া আরো উপকার পাওয়া
যায়। তবে রাতে অতিরিক্ত কিসমিস খাওয়া উচিত নয়। কারণ অতিরিক্ত কিসমিস
খাওয়া হলে, এটা ওজন বাড়িয়ে দিতে পারে।
এমনকি পেটে গ্যাস বা বদ হজমের মতো সমস্যাও হতে পারে। এছাড়াও রাতে কিসমিস খাওয়ার
পর ভালোভাবে মুখ পরিষ্কার করে ঘুমাতে হবে, তা না হলে দাঁতের ক্ষয় সৃষ্টি হতে
পারে। আর যাদের ডায়াবেটিস আছে তাদের রাতে খাওয়া উচিত না, রাতে খেলে ডায়াবেটিস
বেড়ে যেতে পারে। তাই এটি খাওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন এবং নিয়ম
মেনে খাবেন।
কিশমিশে কি কি পুষ্টি উপাদান থাকে
কিসমিস দেখতে ছোট হলেও কিন্তু এর মধ্যে অনেক ভালো পুষ্টিগুণ পাওয়া
যায়। কিসমিস তৈরি হয় আঙ্গুর কে শুকিয়ে। যার কারণে এই কিসমিসের
মধ্যে প্রাকৃতিক শক্তি ও খনিজ উপাদান বেশি থাকে। কিসমিসের মধ্যে প্রাকৃতিক
শর্করা ফাইবার, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও এনটিঅক্সিডেন্ট সহ আরো অনেক
প্রাকৃতিক পুষ্টি থাকে।
এই উপাদানগুলো শরীরে খুব তাড়াতাড়ি শক্তি নিয়ে আসে। শরীরের ক্লান্তি দূর করে,
কোষ্ঠকাঠিন্য থাকলে তা কমায়, শরীরের রক্তস্বল্পতা দূর করে এবং শরীরের
স্বাভাবিক কার্যক্রম করার ক্ষমতা তৈরি করে। সেই সাথে এতে থাকা
অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর পদার্থ বার করে দেয় এবং শরীরকে সুস্থ
রাখে। তাই আপনারা নিয়মিত কিসমিস খাওয়ার চেষ্টা করবেন।
কিসমিস কাদের খাওয়া উচিত নয়
কিসমিস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হলেও। কিন্তু এই কিসমিস আবার সবাই
খেতে পারবে না। কারণ এমন কিছু রোগ ও অসুখ আছে, যেগুলো থাকলে এই কিসমিস খাওয়া
যাবেনা। কিসমিসে অনেক প্রাকৃতিক চিনি থাকে। যেটা ডায়াবেটিস রোগীদের জন্য
অনেক খারাপ।
তাই যাদের ডায়াবেটিস আছে, তাদের কিসমিস খাওয়া উচিত হবে না। তবে ডাক্তারের
পরামর্শ নিয়ে খেলে খাওয়া যেতে পারে। তাছাড়া যাদের ওজন অনেক বেশি। তারাও
এই কিসমিস বেশি খেতে পারবে না, খেলেও অল্প পরিমাণে। কেননা কিসমিসের মধ্যে
ক্যালরি অনেক বেশি থাকে। তাই কিসমিস বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে।
যদি কিডনির কোন অসুখ থাকে। অথবা কিসমিসে এলার্জি থাকে। তাহলে কিসমিস খাওয়া
থেকে বিরত থাকতে হবে। নয়তো কিডনির ওপর চাপ বাড়তে পারে এবং এলার্জির সমস্যা দেখা
দিতে পারে। তাই বলা যায়, যাদের কিডনির অসুখ, ডায়াবেটিস, দাঁতের সমস্যা,
এলার্জি ও ওজন বেশি আছে। তাদের কিসমিস খাওয়া উচিত হবে না।
কিসমিস ভিজিয়ে খাওয়ার নিয়ম
রাতে এক গ্লাস পানিতে ২০ থেকে ২৫ টি কিসমিস ভিজিয়ে রাখতে হবে। তারপর সকালে
উঠে খালি পেটে সেই ভেজানো কিসমিস গুলোকে ভালো করে চিবিয়ে খেয়ে নিতে হবে। তারপর
সেই পানিও খেয়ে নিতে হবে। এভাবে যদি নিয়ম মেনে প্রতিদিন সকালে কিসমিস ভেজানো
পানি খেতে পারেন। তাহলে কিসমিসের যে উপকারিতা আছে, সেগুলো পরিপূর্ণভাবে পাওয়া
যাবে এবং এতে শরীরের অনেক উপকার হবে।
ভেজানো কিসমিস ও শুকনা কিসমিস কোনটা ভালো
কিসমিস ভেজানো নাকি শুকনো খাওয়া ভালো। এটা নির্ভর করবে আপনার শরীরের
উপর। কারণ আপনার যদি হজমের সমস্যা থাকে। তাহলে আপনার জন্য ভেজানো
কিসমিস খাওয়াই ভালো হবে। আর আপনার যদি হজমের সমস্যা না থাকে। আর তাড়াতাড়ি
কিসমিস থেকে এনার্জি বা শক্তি নিতে চাইলে,
শুকনো কিসমিস খাওয়ায় ভালো হবে। ভেজানো কিসমিস নরম থাকে, যার কারণে এটা সহজেই
হজম হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য থাকলেও তা কমে। আবার কিসমিস যদি খান, তবে
এতে তাড়াতাড়ি শরীরের শক্তি আসবে কিন্তু বেশি খেলে আবার ডায়াবেটিস হওয়ার
সম্ভাবনা থাকবে। তাই অল্প করে খাওয়ার চেষ্টা করবেন নিজের স্বাস্থ্য বুঝে
ভেজানো খাবেন কি সুখ না খাবেন
FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ কিসমিসে কত ক্যালরি থাকে?
উত্তরঃ কিসমিসে সবথেকে বেশি ক্যালোরি থাকে। এই কিসমিস যদি সঠিক নিয়মে
অল্প করে মাঝেমধ্যে খাওয়া হয়। তবে এখান থেকে আপনারা ভালো উপকার পাবেন। আর
বেশি খেলে আবার ডায়াবেটিসও বেড়ে যেতে পারে। আপনারা জানতে চেয়েছেন
কিসমিসে কত ক্যালরি থাকে? একটি ছোট কিসমিসে দেড় থেকে দুই ক্যালোরি পাওয়া
যায়। মানে হচ্ছে দশটি কিসমিসে প্রায় ১৫ থেকে ২০ ক্যালোরি থাকে। যেটা ১০০
গ্রাম কিসমিসে প্রায় ৩০০ থেকে ৩২৫ গ্রাম হয়।
প্রশ্নঃ কিসমিস খেলে কি ফর্সা হয়?
উত্তরঃ কিসমিস খেলে ত্বক সরাসরি ফর্সা হয় না। কিন্তু কিসমিস ত্বককে
ফর্সা করতে সাহায্য করে। কিসমিসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও
আয়রন থাকে। যেগুলো রক্ত পরিষ্কার করে শরীরে রক্ত চলাচল বাড়ায়। এতে মুখের
ব্রণ, ফুসকুড়ি ও কালো দাগ কমে এবং ত্বকের কোষ ভালো থাকে। এতে মুখ দেখতে সুন্দর
হয়।
প্রশ্নঃ শুকনো কিসমিস খেলে কি হয়?
উত্তরঃ শুকনো কিসমিস খেলে আমাদের শরীরের রক্তশূন্যতা দূর হবে, শরীরের শক্তি
বাড়বে, চুলের গোড়া শক্ত হবে, নতুন চুল গজাবে, কোষ্ঠকাঠিন্য ও হৃদরোগের ঝুঁকি
কমবে। তবে কিসমিস বেশি খাওয়া হলে আবার পেটে গ্যাস, পেট ফাঁপা, পেট ব্যথা
সহ কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে। এমনকি কিসমিসে বেশি ক্যালরি থাকে। যা বেশি খাওয়া
হলে শরীরে ক্যালরি জমে ওজন বেড়ে যেতে পারে।
প্রশ্নঃ কিসমিস কত টাকা কেজি?
উত্তরঃ বাজারে কিসমিসের দাম স্থান হিসাবে একটু কম ও বেশি হতে পারে। তবে
বেশিরভাগ বাজারে এখনকার সময়ে এই কিসমিসের দাম ১০০ গ্রাম ৭০ থেকে ৮০ টাকা করে
বিক্রি করা হচ্ছে। ৭০ থেকে ৮০ টাকা হিসেবে দাম ধরলে এক কেজি কিসমিসের দাম পড়বে
প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা। এই দাম কিছুটা কম বা বেশি হতে পারে। তবে আপনি বাজার
থেকে এই দামের আশেপাশেই পেয়ে যাবেন।
আরো পড়ুনঃ কিডনি রোগী কি ড্রাগন ফল খেতে পারবে
প্রশ্নঃ কিসমিস খেলে কি মোটা হয়?
উত্তরঃ ১০০ গ্রাম কিসমিসের মধ্যে প্রায় ৩০০ ক্যালরি থাকে। যেটা আমাদের
শরীরের জন্য অনেক বেশি। বেশি করে যদি প্রতিদিন কিসমিস খেতেই থাকেন। তাহলে শরীরে
ক্যালরি জমে ওজন বেড়ে যেতে পারে। তবে অল্প করে যদি কিসমিস খান, তাহলে ওজন
বাড়ার বা মোটা হওয়ার সমস্যা খুব একটা থাকে না। তাই কিসমিস বেশি না খেয়ে
অল্প খাওয়াই ভালো।
লেখকের মন্তব্যঃ প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত
আমরা যারা নিয়মিত কিসমিস খাচ্ছি বা খাই. তাদের প্রত্যেকেরই প্রতিদিন কতটুকু
কিসমিস খাওয়া উচিত তা জানা জরুরি। কেননা কিসমিস নিয়ম মেনে অল্প খেলে
শরীর ভালো পুষ্টি পাবে। এতে শরীরে শক্তি আসবে। শরীরের ক্লান্তি কমবে এবং
শরীরে রক্তের ঘাটতি পূরণ হবে। কিন্তু এই কিসমিস খাওয়া আবার সবার জন্য ভালো
না। বিশেষ করে যাদের ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং ওজন বেশি আছে। যাদের এই
সমস্যা আছে,
তাদেরকে কিসমিস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ তারা যদি ডাক্তারের
পরামর্শ না নিয়ে কিসমিস খায়। তবে তাদের এইসব অসুখগুলো আরো বাড়তে পারে। সহজ
ভাবে বলা যায় যে আপনি যদি নিয়ম মেনে কিসমিস খেতে পারেন। তবে এখান থেকে আপনি
ভালো উপকার পাবেন। আর যদি নিয়ম না মেনে খান। তাহলে এতে আপনার ক্ষতি হবে। তাই
চেষ্টা করবেন সঠিক নিয়ম মেনে কিসমিস খাওয়ার। দরকার পড়লে কিসমিস খাওয়ার
আগে ডাক্তারের কাছে জেনে খাবেন।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url