ডুমুর ফল খেলে কি মাসিক নিয়মিত হয়? জেনে নিন
আপনারা অনেকে ডুমুর ফল খেলে কি মাসিক নিয়মিত হয় তা জানতে চেয়েছেন। এজন্য আজকে
আমি ডুমুর ফল খেলে নিয়মিত মাসিক হয় কিনা ও মাসিক অনিয়মিত হওয়ার কারণ কি এই বিষয়ে
আপনাদের জানাবো।
ডুমুর ফলের পুষ্টিগুণ, ডুমুর ফল খাওয়ার নিয়ম ও উপকারিতা, ডুমুর ফল খাওয়ার আগে
সতর্কতা এবং মাসিকের সমস্যায় কখন ডাক্তার দেখাবেন তাও আপনাদের জানানো হবে। তাই আর
দেরি না করি চলেন মাসিকের সমস্যায় কি করতে হবে এবং ডুমুর ফলের কাজ কি জেনে
নেই।
পেজ সূচিপত্রঃ ডুমুর ফল খেলে কি মাসিক নিয়মিত হয়
- ডুমুর ফল খেলে কি মাসিক নিয়মিত হয়
- মাসিক অনিয়মিত হওয়ার কারণ কি
- ডুমুরের মধ্যে যেসব পুষ্টিগুণ থাকে
- ডুমুর ফল খাওয়ার নিয়ম ও উপকারিতা
- খালি পেটে ডুমুর ভেজানো পানি খেলে কী হয়
- ডুমুর ফল কাদের খাওয়া উচিত নয়
- ডুমুর ফল খাওয়ার আগে সতর্কতা
- মাসিকের সমস্যায় কখন ডাক্তার দেখাবেন
- FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
- মন্তব্যঃ ডুমুর ফল খেলে কি মাসিক নিয়মিত হয়
ডুমুর ফল খেলে কি মাসিক নিয়মিত হয়
আপনারা অনেকেই আছেন যারা ডুমুর ফল খেলে কি মাসিক নিয়মিত হয় তা জানতে
চান। ডুমুর ফলের উপকারিতা অনেক। আর এর জন্যই যুগ যুগ ধরে এই
ডুমুর ফলের ব্যবহার করা হচ্ছে। অনেকেই ডুমুর ফলকে শরীরের অনেক
ধরনের অসুখ ভালো করার জন্যে ব্যবহার করে। অনেক মানুষ মনে করে, যাদের মাসিক
নিয়মিত হয় না বা মাসিকের সমস্যা আছে।
আরো পড়ুনঃ কোমরের দুই পাশে ব্যথার কারণ কি
তারা যদি নিয়মিত ডুমুর ফল খায়, তবে মাসিকের সমস্যা দূর হয়ে
যাবে। কিন্তু ডুমুর ফল খেলে মাসিক যে একেবারে ভালো হয়ে যাবে। এটা বলা
পুরোপুরি সঠিক হবে না। কারণ ডুমুর ফল কোন ওষুধ না। এটা একটি পুষ্টিকর
ফল। যা শরীরের মধ্যে পুষ্টির ঘাটতি পূরণ করে। মাসিকের সমস্যা অনেকগুলো
কারণে হয়। যেমন ধরেন, শরীরে যদি হরমোনের ভারসাম্য নষ্ট হলে।
তারপর শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিলে এবং শারীরিক আরো অনেক ধরনের সমস্যা থাকলে
মাসিকের সমস্যা দেখা দেয়। অনেক সময় তেলের খাবার বেশি খাওয়া হলে, ওজন বেশি
বাড়লে, বেশি চিন্তা করলে এই সমস্যা দেখা দিতে পারে। যেহেতু মাসিকের সমস্যা
অনেকগুলো কারণে হয় তাই একটি ডুমুর ফল খেলেই যে এর সমাধান হয়ে যাবে তা বলা যাবে
না।
কিন্তু ডুমুর ফলকে ছোট ভাবেও দেখা যাবে না। কারণ ডুমুর ফলের মধ্যে যেসব
পুষ্টিগুণ থাকে। এগুলো শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে কাজ করে। ফলে কিছু ক্ষেত্রে
মাসিকের সমস্যা দূর করতেও, এটা সাহায্য করতে পারে। ডুমুর ফল মাসিক
অনিয়মিত হলে বা সমস্যা থাকলে। যেভাবে মাসিকের সমস্যা দূর করতে সাহায্য করতে পারে
তা হচ্ছে, রক্তশূন্যতা দূর করে,
হরমোনের ভারসাম্য স্বাভাবিক করে এবং শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে। ডুমুর ফলের
মধ্যে আয়রন, ফাইবার, প্রাকৃতিক পুষ্টিউপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট
থাকে। এগুলো মেয়েদের শরীরের রক্তের ঘাটতি পূরণ করতে, হজম ভালো রাখতে
এবং হরমোনের ভারসাম্য স্বাভাবিক রাখতে কাজ করে। এছাড়াও এর
অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের সমস্যা দূর করে শরীরকে সুস্থ রাখে।
যা মাসিক চক্র স্বাভাবিক রাখতে সাহায্য করে। কিন্তু মাসিকের সমস্যা যদি অনেক
বেশি হয় এবং এই সমস্যা যদি অনেকদিন ধরে চলতে থাকে। আর যদি হরমোন জনিত
সমস্যার কারণে পিরিয়ডের সমস্যা হয়। তাহলে শুধু ডুমুর ফল খেয়ে এটা ভালো
হবে না। এটা ভালো করতে হলে, আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে এবং তার
পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে।
মাসিক অনিয়মিত হওয়ার কারণ কি
মাসিকের সমস্যা বা মাসিক অনিয়মিত হওয়া। এর অনেকগুলো কারণ থাকতে পারে।
শরীরে পুষ্টির ঘাটতি থাকলে অনিয়মিতভাবে জীবন যাপন করলে এবং হরমোনের সমস্যা
হলে। মাসিক অনিয়মিত হওয়ার ব্যাপারটা এখন সাধারন হয়ে গেছে। অনেকেই মাসিক
অনিয়মিত হলে এর দিকে নজর দেয় না।
যার কারণে শরীরের সমস্যা দিন দিন বাড়তে থাকে। মাসিক অনিয়মিত হলে বুঝতে
হবে শরীরের মধ্যে কোন সমস্যা হয়েছে। যেমন ধরেন, মাসিক অনিয়মিত
হওয়ার অন্যতম কারণ হচ্ছে, হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট
হওয়া। পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলে হরমোনের সমস্যা তৈরি হতে পারে।
যার কারণে মাসিক অনিয়মিত হয়। অনেক মেয়েদের মাসিক অনিয়মিত হওয়ার এটাই বড়
কারণ হয়। তারপর শরীরের রক্ত কম থাকলে, মাসিক ঠিকভাবে হয় না। শরীর দুর্বল হয়ে
যায় ও মাথা ঘুরে। বেশি চিন্তা করলে, ওজন হঠাৎ কমে গেলে বা বেড়ে গেলে ঠিকমতো
খাবার না খেলে। শারীরিক পরিশ্রম না করলে,
ঘুম ঠিক মতো না হলে মাসিক অনিয়মিত হয়। তাছাড়া শারীরিক আরো বিভিন্ন কারণ
থাকতে পারে। এরকম সমস্যা যদি দেখা দেয়, তাহলে নিজের জীবন যাপনে পরিবর্তন নিয়ে
আসবেন। পুষ্টিকর খাবার খাবেন এবং নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করবেন। যদি
মাসিক অনিয়মিত অনেকদিন ধরে চলে, তবে দেরি না করে ডাক্তারের চিকিৎসা নিবেন।
ডুমুরের মধ্যে যেসব পুষ্টিগুণ থাকে
ডুমুর ফল নিয়মিত খেতে পারলে এর মধ্যে থাকা পুষ্টিগুণ আমাদের শরীরের পুষ্টির
ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। ডুমুর ফলের মধ্যে অনেক
ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়। তাই অনেকেই ডুমুর ফল, তাদের প্রতিদিনের
খাবারে রাখার চেষ্টা করে। ডুমুর ফল যদি আপনি নিয়মিত খেতে পারেন।
তবে এর মধ্যে থেকে আপনি আয়রন পাবেন। ফাইবার পাবেন, ক্যালসিয়াম পাবেন,
পটাশিয়াম পাবেন, ম্যাগনেসিয়াম পাবেন, এন্টিঅক্সিডেন্ট পাবেন। সেই সাথে
ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, আমিষ ও জিংক সহ আরো অনেক খনিজ উপাদান
পাবেন।
ডুমুর ফল এর মধ্যে থাকা, এই পুষ্টিগুলো আপনাদের শরীরে রক্ত তৈরি করবে। হজম
শক্তি বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য কমাবে। হাড় ও দাঁত শক্ত করবে, রক্তচাপকে
নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। শরীরের কাজ করার ক্ষমতা বাড়াবে। শরীরকে ভেতর
থেকে সুস্থ ও শক্তিশালী করবে। অসুখ দূরে রাখবে ও রোগ প্রতিরোধ করার ক্ষমতা
বাড়বে।
এই ফল কিন্তু ত্বকের এবং চোখের জন্যও ভালো। আবার ওজন কমাতেও এই ফল অনেক ভালো
কাজ করে। তাই আপনারা চেষ্টা করবেন নিয়মিত ডুমুরের ফল খাওয়ার। নিয়মিত এই
ফল খেতে পারলে এবং ব্যায়াম করতে করতে পারলে। আপনি সুস্থ থাকবেন এবং আপনার
শরীরে শক্তি পাবেন। যার কারণে আপনার মন থাকবে ভালো এবং আপনি যেকোন কাজে
মনোযোগ দিতে পারবেন।
ডুমুর ফল খাওয়ার নিয়ম ও উপকারিতা
ডুমুর ফল খেয়ে ভালো উপকার নিতে চাইলে। আপনাকে এই ফল খাওয়ার নিয়ম জানতে
হবে। এই ফল থেকে ভালো পুষ্টিগুণ নিতে চাইলে দিনে দুই থেকে তিনটি ডুমুর ফল
খাওয়ার চেষ্টা করবেন। আপনি প্রতিদিন দুই থেকে তিনটি ডুমুর ফল এক গ্লাস
পানিতে রাতে ভিজিয়ে সকালে খাবেন।
তাজা ডুমুর ফল খেলে আরো ভালো পুষ্টিগুণ পাবেন। সকালে যদি খালি পেটে খেতে পারেন,
তাহলে আপনার হজম ভালো হবে। সেই সাথে শরীরে তাড়াতাড়ি এর পুষ্টিগুণ
পাবেন। আপনি চাইলে এই ডুমুর ফল অন্য খাবারের সাথেও খেতে পারেন। আপনি
যদি উপরের এই নিয়ম মেনে নিয়মিত ডুমুর ফল খেতে পারেন।
তবে এর থেকে আপনি ভালো উপকার পাবেন। বিশেষ করে শরীরের রক্তের কমতি থাকলে তা দূর
হবে। হজম শক্তি কম থাকলে তা বাড়বে। আর হাড় ও দাঁত দুর্বল থাকলে তা মজবুত হবে।
পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। হাটের স্বাস্থ্য ভালো থাকবে। আপনার ওজন
নিয়ন্ত্রণে থাকবে।
মাসিকের সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করবে এবং নিয়মিত মাসিক হতে সাহায্য
করবে। ডুমুরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়িয়ে শরীরকে সুস্থ ও শক্তিশালী করে তুলবে। তাই চেষ্টা করবেন নিয়মিত
ডুমুর ফল নিয়ম মেনে খাওয়ার। এতে আপনার শরীরের পুষ্টির ঘাটতি থাকলে তা
অনেকটাই পূরণ হবে।
খালি পেটে ডুমুর ভেজানো পানি খেলে কী হয়
ডুমুর ফলের মধ্যে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। এগুলো আমাদের শরীর ও স্বাস্থ্যের
জন্য অনেক ভালো কাজ করে। অনেকেই আছে যারা নিয়মিত এই ফল খাওয়ার চেষ্টা
করে। আবার অনেকেই আছে, যারা এর থেকে ভালো উপকার নেওয়ার জন্য সকালে খালি পেটে
ডুমুর ভেজানো পানি খাই।
আরো পড়ুনঃ মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে
আপনিও চাইলে সকালবেলায় খালি পেটে ডুমুর ভিজিয়ে পানি খেতে পারেন। আপনি যদি
খালি পেটে ডুমুর ভেজানো পানি খেতে পারেন। তবে এখান থেকে আপনি শরীরের পুষ্টির
ঘাটতি পূরণ করতে পারবেন। তাছাড়া শরীরের এমন অনেক সমস্যা আছে, যেগুলো দূর
করতেও সাহায্য করবে। আপনি যদি সকালে খালি পেটে ডোমর ভেজানো পানি খেতে
পারেন।
তবে এটা আপনার হজম শক্তি বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য থাকলে তা কমাতে সাহায্য
করবে। শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। যার কারণে শরীর সতেজ থাকবে। শরীর
থেকে খারাপ বর্জ্য বার করতে সাহায্য করবে এবং শরীরকে কাজ করার শক্তি দিবে।
এছাড়াও এর প্রাকৃতিক পুষ্টিগুণ রক্তের চাপ নিয়ন্ত্রণ করবে। যার কারণে
হার্টের স্বাস্থ্য ভালো থাকবে।
ডুমুর ফল কাদের খাওয়া উচিত নয়
আমরা এতক্ষণ উপর থেকে ডুমুর ফল খেলে। আমাদের শরীরের জন্য ভালো তা
জেনে আসলাম। কিন্তু ডুমুর ফল পুষ্টিকর হলেও, এই ফল কিন্তু অনেকেই খেতে
পারবে না। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, এলার্জির সমস্যা আছে, পেটের
সমস্যা আছে, ওজন খুব কম,
লো ব্লাড সুগার সহ বেশ কিছু ওষুধ চলাকালে। এই ডুমুর ফল খাওয়া উচিত হবে না।
ডুমুর ফলের মধ্যে প্রাকৃতিক চিনি বেশি থাকে। যেটা ডায়াবেটিস বাড়িয়ে দিতে
পারে। যার কারণে এটা ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত হবে না। আবার কিছু
মানুষের ডুমুর খেলে এলার্জি হতে পারে।
তাই যাদের অ্যালার্জি আছে, তারা অল্প খেয়ে দেখবেন। এলার্জির সমস্যা দেখা দিলে
আর খাবেন না। যাদের হজম শক্তি কম, তারা যদি এটা খায়। তবে এর ফাইবার ডায়রিয়া
ও পেট ব্যথার মত সমস্যা তৈরি করতে পারে। ওজন কম থাকলে ওজন অনেক বেশি কমিয়ে
দিতে পারে।
যেহেতু ডুমুর ফল রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই যাদের লো ব্লাড প্রেসার আছেম,
তাদের সমস্যা হতে পারে। এমন কিছু ওষুধ আছে, যেগুলো খাওয়ার পাশাপাশি ডুমুর ফল
খেলে এই ফল প্রতিক্রিয়া দেখাতে পারে। এগুলোর সমস্যা থাকলেও অল্প করে
ডুমুর ফল খেতে পারবেন। তবে সবথেকে নিরাপদ হবে। যদি এই সমস্যাগুলো থাকে, তাহলে
ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া।
ডুমুর ফল খাওয়ার আগে সতর্কতা
ডুমুর ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও, এটা খাওয়ার সময় সতর্ক থাকতে হবে। যখন
ডুমুর খাবেন অল্প করে খাবেন। দিনে দুই থেকে তিনটি খেলে ভালো
হবে। কিন্তু বেশি খাওয়া যাবেনা। ডুমুর ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে
নেবেন। যাদের ডায়াবেটিস আছে তারা অল্প করে খাবেন।
বেশি করে যদি ডুমুর ফল খান, তবে ডায়াবেটিস বাড়তে পারে। সেই সাথে এটা বেশি
খেলে ডায়রিয়াও হতে পারে। আর যাদের আগে থেকে এলার্জি সমস্যা আছে বা ডুমুর
ফল খেলে যাদের অ্যালার্জি হয়, তারা খাবেন না। আর যারা অসুখের জন্য ওষুধ
খাচ্ছেন, তারা এই ফল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।
মাসিকের সমস্যায় কখন ডাক্তার দেখাবেন
মাসিক অনেক সময় কয়েকদিন আগে বা কয়েকদিন পরে হয়। এটাতে ভয় পাওয়ার কিছু
নাই, এটা স্বাভাবিক। কিন্তু এমন কিছু লক্ষণ আছে, যেগুলো দেখলে কখনোই দেরি করবেন
না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিবেন। অনেক সময় এই
লক্ষণগুলো শরীরের মধ্যে বড় ধরনের সমস্যার জন্য দেখা দেয়।
যদি দেখেন মাসিক দুই থেকে তিন মাসের বেশি দিন থেকে হয় না। তাহলে এটা স্বাভাবিক
না, এটা হরমোনের সমস্যা হতে পারে। তারপর মাসিকের সময় যদি অনেক বেশি বা অনেক কম
রক্ত বার হয়। তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। অনেক সময় পেট, হাত, পা
শরীর ব্যথা করে, এটাও কম বেশি স্বাভাবিক।
কিন্তু যদি অনেক বেশি ব্যথা করে। তাহলে বাড়িতে বসে থাকবেন না, ডাক্তারের কাছে
যাবেন। এছাড়াও আপনি যদি দেখেন মাসিক কোন নির্দিষ্ট সময় মেনে
হয় না। একাদ সময় একাদ রকম ভাবে হলে, শরীর দুর্বল হয়ে গেলে, মাথা ঘুরলে ও
অনেক দিন ধরে রক্তপাত চলতে থাকলে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন এবং চিকিৎসা
নিবেন।
FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ডুমুর খেলে কি মাসিক হয়?
উত্তরঃ ডুমুর খেলে সরাসরি মাসিক হয় এরকম বলা যাবে না। তবে ডুমুর
নিয়মিত খেলে ডুমুরের মধ্যে থাকা পুষ্টিগুণ গুলো শরীরের পুষ্টির ঘাটতি পূরণ
করে। মাসিক হতে যেসব বাধা থাকে সেই বাধা গুলোকে কমাতে সাহায্য করে। যার কারণে
মাসিকের সমস্যা থাকলে তা কিছুটা কমতে পারে এবং নিয়মিত মাসিক হতে পারে।
প্রশ্নঃ শুকনো ডুমুর না তাজা ডুমুর ভালো?
উত্তরঃ শুকনো ডুমুরের থেকে তাজা ডুমুর সব থেকে ভালো। আপনি যদি ডুমুর
খান তবে কাচা খাওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচা ডুমুরে এর পুষ্টিগুণ সম্পন্ন
পাওয়া যায় এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর শুকনো ডুমুর কাঁচা ডুমুরের
থেকে কমপুষ্টিকর হয়। তাই বলা যায় তাজা ডুমুর ভালো।
প্রশ্নঃ ডুমুর ফল কি কাজ করে
উত্তরঃ ডুমুর ফলের মধ্যে ভালো পুষ্টিগুণ থাকে। তাই নিয়মিত খেতে
পারলে, এই ডুমুর ফলের মধ্যে থাকা পুষ্টিগুণ গুলো শরীরের পুষ্টির ঘাটতি
পূরণ করবে এবং শরীরের রক্তের ঘাটতি দূর করবে। সেই সাথে এটা ত্বক ও চোখের
স্বাস্থ্য ভালো রাখে। রক্তচাপ কমায় শরীরকে হাইড্রেট রাখে। হজম শক্তি
বাড়ায় শরীরকে শক্তিশালী করে। আরো অনেক উপকার করে এই ডুমুর ফল।
প্রশ্নঃ প্রতিদিন ডুমুর খেলে কি হয়
উত্তরঃ প্রতিদিন ডুমুর ফল খেলে শরীরের জন্য ভালো হবে। ডুমুর ফলের
মধ্যে ভালো পুষ্টিগুণ আছে। এর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ আছে, যেগুলো আমাদের
শরীরে রক্ত তৈরি করে, রক্তচাপ কমায়, হাড় ও দাঁত শক্ত করে, হজম শক্তি
বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায়। শরীরে শক্তি ধরে রাখে, কাজে মনোযোগ
বাড়ায় আরো অনেক কিছু। প্রতিদিন দুই থেকে তিনটি ডুমুর খাবেন। আর কোন অসুখ
থাকলে ডাক্তারকে জেনে খাবেন।
প্রশ্নঃ আনজির ও ডুমুর কি একই?
উত্তরঃ অনেকেই এই দুইটি নাম নিয়ে বিভ্রান্ত হতে পারেন কিন্তু এই দুইটা
নাম একটি ফলের। অনেক অঞ্চলে এই ডুমুর ফলকে আনজির নামে বেশি চিনে
থাকে। আবার অনেক জায়গায় এই আনজির ফলকে ডুমুর বলে চিনে থাকে। তাই
বলা যায় আঞ্জির ও ডুমুর ফল একটাই জিনিস।
মন্তব্যঃ ডুমুর ফল খেলে কি মাসিক নিয়মিত হয়
আশাকরছি উপরের আলোচনা থেকে আপনারা ডুমুর ফল খেলে কি মাসিক নিয়মিত হয় তা
জানতে পেরেছেন। ডোমূরকে স্বাস্থ্যকর ফল বলা হয়। কারণ ডুমুর ফলের মধ্যে শরীরের
জন্য উপকারী পুষ্টিগুণ থাকে। মাসিক অনিয়মিত হয় এর পেছনে অনেক কারণ থাকে।
তার মধ্যে শরীরে পুষ্টির ঘাটতি অন্যতম। আর যেহেতু ডুমুর ফলের মধ্যে অনেক
ধরনের পুষ্টিগুণ থাকে। তাই ডুমুর ফল নিয়মিত খেলে শরীরে এই পুষ্টির ঘাটতি গুলো
অনেকটাই পূরণ হবে।
সেই সাথে এর মধ্যে থাকা আয়রন শরীরের মধ্যে রক্তে ঘাটতি পূরণ করতে সাহায্য করে।
যা মাসিক কে নিয়মিত করতে ভালো কাজ করে। তবে ডুমুর ফলকেই মাসিকের একমাত্র
চিকিৎসা বলে মনে করা যাবে না। যদি অনেকদিন থেকে মাসিক বন্ধ থাকে
বা অনেকদিন ধরে যদি মাসিক অনিয়মিত হতে থাকে। তাহলে এটা বেশি গুরুতর
সমস্যা হতে পারে। তাই এরকম সমস্যা দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ
নিবেন।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url