মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে? জানুন এর পুষ্টিগুণ
মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে জানতে চাইলে ভালোভাবে এই আর্টিকেলটি পড়বেন। আজকে
মিষ্টি আলু খেলে কি ওজন কমে না বাড়ে, কিভাবে ওজন কমাতে বৃষ্টি আলু
খাবেন, মিষ্টি আলু খাওয়ার সঠিক নিয়ম সহ আরো অনেক তথ্য নিয়ে আজকে আলোচনা করা
হবে।
যারা মিষ্টি আলুর উপকারিতা ও অপকারিতা জানেন না, তাদের জন্য আজকের এই
আলোচনা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তাই দেরি না করে চলুন মিষ্টি আলুর স্বাস্থ্য
উপকারিতা সহ ক্ষতিকর দিক ও সতর্কতা সম্পর্কে সকল তথ্য জেনে নিই।
পেজ সূচিপত্রঃ মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে
- মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে
-
মিষ্টি আলুর মধ্যে থাকা পুষ্টিগুণ
-
ওজন কমাতে মিষ্টি আলু কতটা উপকারী
-
ওজন কমাতে মিষ্টি আলু কিভাবে খাবেন
-
মিষ্টি আলু খাওয়ার সঠিক নিয়ম
-
কখন মিষ্টি আলু খাওয়া ভালো
-
ডায়াবেটিস রোগী মিষ্টি আলু খেতে পারবে কি
-
মিষ্টি আলু খাওয়ার আগে যারা সাবধান থাকবেন
-
মিষ্টি আলু খাওয়ার সময় সর্তকতা
-
FAQ/মিষ্টি আলু সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর
-
মন্তব্যঃ মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে
মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে
মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে? মিষ্টি আলু আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক
ভালো একটি খাবার। এই আলুতে ক্যালোরি ও কার্বোহাইড্রেট ভালো পাওয়া
যায়। প্রতি ১০০ গ্রাম মিষ্টি আলুতে প্রায় ৮০ থেকে
৯৫ ক্যালোরি পাওয়া যেতে পারে এবং কার্বোহাইড্রেট প্রায় ১৫ থেকে ২০ গ্রাম
পেতে পারেন। এই আলুতে কার্বোহাইড্রেট থাকার কারণে, এটা শরীরের শক্তি তৈরি করে।
আর প্রতিদিনের কাজে শরীরে জ্বালানি হিসেবে কাজ করে। আপনি যদি নিয়মিত মিষ্টি
আলু খেতে পছন্দ করেন বা খান, তাহলে অবশ্যই সতর্ক হয়ে খাবেন। কারণ মিষ্টি
আলুর মধ্যে কার্বোহাইড্রেট থাকার পাশাপাশি ক্যালোরিও থাকে। যদি আপনি অনেক বেশি
মিষ্টি আলু খান, তবে এই আলুতে থাকা ক্যালোরি আপনার শরীরে জমতে পারে। যখন আপনি
প্রয়োজনের বেশি ক্যালোরি খাবেন।
তখন এই ক্যালোরি আপনার শরীরে চর্বি হিসেবে জমতে শুরু করবে। যার কারণে এই ক্যালোরি
আস্তে আস্তে আপনার শরীরের ওজন বাড়িয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি অল্প করে
মাঝেমধ্যে বা নিয়ম মেনে মিষ্টি আলু খান, তবে এতে আপনার ওজন বাড়ার ঝুঁকি থাকবে
না। কারণ এই মিষ্টি আলুতে ক্যালরি, কার্বোহাইড্রেট থাকার পাশাপাশি ফাইবারও ভালো
পরিমাণে থাকে।
যা পেটের হজম প্রক্রিয়া ভালো রাখে। পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখে এবং
অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে। ফলে ওজন কমাতে বা ওজন স্বাভাবিক রাতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই চেষ্টা করবেন বেশি করে মিষ্টি আলু না
খেয়ে অল্প করে খাওয়ার। আর যাদের ডায়াবেটিস বা অন্য কোন শারীরিক সমস্যা
আছে। তারা অবশ্যই মিষ্টি আলু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।
মিষ্টি আলুর মধ্যে থাকা পুষ্টিগুণ
মিষ্টি আলু আমাদের শরীরের বিভিন্ন পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য
করে। মিষ্টি আলু একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার। এটা আপনি যদি নিয়মিত
খেতে পারেন, তবে আপনার শরীরের প্রতিদিনের যে পুষ্টির চাহিদা থাকে, তা পূরণে
সাহায্য করতে পারে। মিষ্টি আলুর মধ্যে ভালো পুষ্টিগুণ থাকার কারণে
পুষ্টিবিদেরা প্রতিদিনের খাবারে এই আলু খাওয়ার পরামর্শ দিয়েছেন।
মিষ্টি আলুর মধ্যে ভিটামিন এ থাকে। এর পাশাপাশি কার্বোহাইড্রেট, ফাইবার,
পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি৬ ও ভালো পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট
থাকে। মিষ্টি আলুর মধ্যে থাকা কার্বোহাইড্রেট শরীরের শক্তি বাড়াতে এবং
সারা দিনের কাজ করার শক্তি ধরে রাখতে সাহায্য করে। মিষ্টি আলুতে থাকা
ফাইবার হজম প্রক্রিয়া ভালো করে।
এছাড়াও পেটের বিভিন্ন সমস্যা দূর করে পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে,
ফলে ওজন স্বাভাবিক থাকে। ভিটামিন সি শরীরের কোষ ভালো রাখে এবং ত্বকের
স্বাস্থ্যের উন্নতি করে। এই আলু নিয়মিত খেলে, এতে থাকা ভিটামিন এ চোখের
স্বাস্থ্যে ভালো করে এবং শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে।
মিষ্টি আলুর মধ্যে পটাশিয়াম থাকে। যার কারণে এটা শরীরের ভারসাম্যকে
নিয়ন্ত্রণে রাখে। সেই সাথে মস্তিষ্কের জন্য এটি ভালো। এতে থাকা
অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর পদার্থগুলোকে কমায় এবং শরীরকে সুস্থ রাখতে
কাজ করে। তাই নিয়মিত মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার শরীরের
প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে।
ওজন কমাতে মিষ্টি আলু কতটা উপকারী
ওজন কমাতে মিষ্টি আলু ভালো উপকারী হতে পারে, তবে এটা আপনার খাওয়ার উপর নির্ভর
করবে। কারণ আপনি যদি এই আলু খাওয়ার সময় অতিরিক্ত খান বা নিয়ম না মেনে খান,
তবে আপনার ওজন বেড়ে যেতে পারে। আর আপনি যদি এটা নিয়ন্ত্রণ করে সঠিক নিয়মে
খেতে পারেন। তাহলে আপনার ওজন কমতে পারে।
তাই বলছি যে ওজন কমাতে মিষ্টি আলু কতটা উপকারী সেটা নির্ভর করে পুরোটাই
আপনার উপর। মিষ্টি আলুর মধ্যে কার্বোহাইড্রেট, ক্যালোরি এবং ফাইবার সহ আরো
অনেক প্রাকৃতিক উপাদান আছে। এতে ফাইবার থাকার কারণে হজমে কোন সমস্যা হয়
না এবং পেট পরিষ্কার থাকে। ফাইবার থাকার কারণে এটি খেলে পেট অনেকক্ষণ ভরে থাকে।
যার কারণে অতিরিক্ত খাওয়া কমে। আর অতিরিক্ত খাওয়া কম
হলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও ক্যালরি কম
থাকে, তাই পরিমাণ মতো খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে না। কার্বোহাইড্রেট
থাকার কারণে এই আলু শরীরে আস্তে আস্তে শক্তি তৈরি করে। যার কারণে হুট করে খিদা
পাওয়ার সম্ভাবনা কম হয়।
তাই বলা যায় মিষ্টি আলু আপনার ওজন কমানোর জন্য একটি ভালো খাবার হতে পারে।
কিন্তু এটা আপনাকে অল্প পরিমাণে খেতে হবে। আপনি যদি বেশি করে মিষ্টি আলু
খান, তবে আপনার শরীরে ক্যালরি বেশি হয়ে যেতে পারে। আর বেশি ক্যালরি হয়ে গেলে
শরীরে চর্বি ধরবে। যা আপনার ওজনকে বাড়িয়ে দিতে পারে।
তাই ওজন কমাতে চাইলে আপনি মিষ্টি আলু অল্প করে সকালে অথবা বিকালে সিদ্ধ
করে খেতে পারেন। ওজন কমানোর জন্য যারা ডায়েট করছেন তাদের জন্য মিষ্টি আলু অনেক
ভালো একটি খাবার হতে পারে। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যাদের শরীর অনেক বেশি
মোটা। অথবা যাদের শরীরে ডায়াবেটিস বা অন্য কোন অসুখ আছে, তারা এই আলু খাওয়ার
আগে ডাক্তারের কাছে জানবেন।
ওজন কমাতে মিষ্টি আলু কিভাবে খাবেন
অবশ্যই ওজন কমাতে চাইলে আপনাকে মিষ্টি আলু সঠিক ভাবে খাওয়ার অভ্যাস করতে
হবে। আপনি যদি সঠিকভাবে এই আলু খেতে পারেন, তবে এই আলু আপনার ওজন কমাতে
সাহায্য করতে পারে। অনেকেই ভুল ভাবে মিষ্টি আলু খেয়ে ওজন কমানোর বদলে ওজন আরো
বাড়িয়ে ফেলে। তাই ওজন কমাতে হলে, আপনাকে এই নিয়মগুলো ফলো করতে হবে।
আপনি ওজন কমানোর জন্য মিষ্টি আলু সিদ্ধ করে। অথবা ভাপে দিয়ে রান্না
করে খাবেন। এইভাবে মিষ্টি আলু সিদ্ধ করে খেলে এতে কোন তেল থাকেনা এবং
ক্যালোরিও নতুন ভাবে যোগ হয় না। যা আপনার ওজন কমাতে সাহায্য
করবে। এছাড়াও আপনি যদি ওজন কমানোর জন্য মিষ্টি আলু খেতে চান, তবে দিনে
একটি করে প্রতিদিন না খেয়ে সপ্তাহে চার দিন খাবেন।
শরীরের ওজন কমাতে সকালে বা বিকালে খাওয়া সব থেকে ভালো। এতে শরীরের শক্তি
অনেকক্ষণ থাকে, পেট অনেকক্ষণ ভরে থাকে এবং অতিরিক্ত খাওয়াও হয় না, যা ওজন
নিয়ন্ত্রণে ভালো। মিষ্টি আলুর সাথে অন্যান্য সবজি খাওয়ার চেষ্টা করবেন
এবং চেষ্টা করবেন এর সাথে প্রোটিনযুক্ত খাবার খাওয়ার। এতে করে ক্ষুধা কম লাগবে
এবং বেশি খাওয়া এড়িয়ে চলা যাবে।
ওজন কমাতে চাইলে কখনোই মিষ্টি আলুর সাথে বেশি করে মসলা দিয়ে তেলে ভেজে খাবেন
না। এতে ক্যালোরি বাড়তে পারে। যদি ওজন কমানোর জন্য ব্যায়াম করেন, তবে
ব্যায়াম করার আগে এক টুকরো মিষ্টি আলু খেয়ে নিবেন। এতে ব্যায়াম করার জন্য
ভালো শক্তি পাবেন। ফলে বেশি ব্যায়াম করতে পারবেন এবং ওজনও তাড়াতাড়ি কমবে।
এইভাবে নিয়ম মেনে যদি খেতে পারেন, তাহলে আশাকরা যায় খুব তাড়াতাড়ি আপনি
আপনার ওজন কমাতে পারবেন। তবে ওজন কমানোর জন্য এই আলুর উপর বেশি নির্ভর না
করে। এটি খাওয়ার পাশাপাশি অন্যান্য যে শারীরিক ব্যায়াম করা দরকার সেগুলো
করবেন এবং তেলের খাবার ও ক্যালোরি যুক্ত খাবার কম খাওয়ার চেষ্টা করবেন।
মিষ্টি আলু খাওয়ার সঠিক নিয়ম
মিষ্টি আলুর মধ্যে ভালো পুষ্টিগুণ আছে, যেগুলো নিতে হলে অবশ্যই আপনাকে সঠিক
নিয়ম মেনে খেতে হবে। মিষ্টি আলু খাওয়ার আগে বাজার থেকে নিয়ে আসার পর।
এটিকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবেন। পরিষ্কার করা হলে এটি আপনি
সকালে।
আরো পড়ুনঃ সরিষার তেল গায়ে মাখলে কি হয় জানেন কি
অথবা বিকালে সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে চারদিন খাবেন প্রতিদিন
একটি আলু খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো হবে। বেশি খেলে আবার শরীরের ক্যালোরি
জমতে পারে, যা কারণে ওজন বেড়ে যেতে পারে। তাই বেশি খাবেন না, অল্প করেই
খাবেন। সকালে বা বিকালে যদি খান,
তবে আপনার পেট অনেকক্ষণ ভরে থাকবে এবং বেশি খাওয়া কম হবে। যার কারণে ওজন
নিয়ন্ত্রণে থাকবে এবং শরীরে শক্তিও ভালো পাওয়া যাবে। চেষ্টা করবেন মিষ্টি
আলুর সাথে অন্যান্য সব সবজির সালাদ মিশিয়ে খাওয়ার। এতে এটা শরীরের জন্য
আরো ভালো উপকারী হিসেবে কাজ করবে।
কখন মিষ্টি আলু খাওয়া ভালো
আপনি যদি শরীরে অনেকক্ষণ শক্তি ধরে রাখতে চান ও ওজনকে নিয়ন্ত্রণ করতে চান, তবে
মিষ্টি আলু আপনি সকালবেলায় নাস্তার সাথে। অথবা বিকাল বেলায় সিদ্ধ করে খেতে
পারেন। আপনি যদি সকালে বা বিকালে মিষ্টি আলু খান, তবে এই আলুতে থাকা
কার্বোহাইড্রেট আপনার শরীরে শক্তি ধরে রাখবে এবং এতে থাকা ফাইবার আপনার পেটকে
ভরিয়ে রাখবে।
যার কারণে বেশি খাওয়ার প্রবণতা কমবে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে
থাকবে। আপনি যদি শারীরিক ব্যায়াম করেন। তবে ব্যায়াম করার আগে এক টুকরো
মিষ্টি আলু খাওয়া আপনার জন্য ভালো হতে পারে। কারণ মিষ্টি আলু খেলে শরীরে শক্তি
ভালো পাওয়া যায়, তাই ব্যায়াম করার জন্য আপনি প্রয়োজনীয় শক্তি পাবেন এবং
অনেকক্ষণ ব্যায়াম করতে পারবেন।
ডায়াবেটিস রোগী মিষ্টি আলু খেতে পারবে কি
শরীর ও স্বাস্থ্যের জন্য মিষ্টি আলু উপকারী হলেও, এটা খাওয়ার আগে বেশ কিছু
রোগীদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তারা মিষ্টি
আলু খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ডায়াবেটিস কি পরিমানে
আছে, কতটুকু আছে তা আগে পরীক্ষা করাবেন। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে,
তবে আপনি এই আলু অল্প করে খেতে পারবেন তাও ডাক্তারের পরামর্শ নিয়ে। কারণ আপনি
যদি ডায়াবেটিসের পরিমাণ না জানেন। আর না জেনে যদি হুট করে এই মিষ্টি আলু খেয়ে
নেন, তবে আপনার ডায়াবেটিস বেড়ে যেতে পারে। কারণ এই মিষ্টি আলুর মধ্যে
কার্বোহাইড্রেট ভালো পরিমাণে পাওয়া যায়। যা শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে
শক্তি তৈরি করে।
তাই বেশি ডায়াবেটিস থাকলে এটা হুট করে খাওয়া যাবে না।
নাতো কার্বোহাইড্রেট রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে। তবে ডায়াবেটিস
নিয়ন্ত্রণে থাকলে আপনি অল্প পরিমানে খেতে পারবেন। এতে ফাইবার সহ আরো বেশ
কিছু পুষ্টি উপাদান থাকে। যার কারণে হজম আস্তে আস্তে হয় এবং হুট করে রক্তের
শর্করা বাড়ে না। যার কারণে এটা কিছু ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের জন্য
নিরাপদ হতে পারে।
ডায়াবেটিস রোগীরা মিষ্টি আলু খাওয়ার সময়, এটিকে সিদ্ধ অথবা ভাপে দিয়ে
রান্না করে খাবেন। তেল মশলা দিয়ে রান্না করলে রক্তের শর্করা ওঠানামা করতে
পারে। তাই সঠিক নিয়ম মেনে যদি ডায়াবেটিস রোগীরা মিষ্টি আলু খায়, তবে
তারা খেতে পারবে এতে তারা নিরাপদে থাকবে। কিন্তু সব থেকে নিরাপদ হবে, এই
আলু খাওয়ার আগে আপনি ডাক্তারের কাছে জেনে খাওয়া।
মিষ্টি আলু খাওয়ার আগে যারা সাবধান থাকবেন
মিষ্টি আলু যদি অল্প করে খাওয়া হয়, তবে এতে কোন ক্ষতি হয় না। বরং এটা
স্বাস্থ্যের জন্য ভালো উপকারী। তবে যাদের ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং
হজমের সমস্যা সহ ওজন যাদের বেশি। তাদের মিষ্টি আলু খাওয়ার আগে সাবধান
থাকতে হবে। কারণ মিষ্টি আলুর মধ্যে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ক্যালোরি
এবং ফাইবার থাকে।
যাদের ডায়াবেটিস আছে, তারা যদি বেশি করে খায়। তবে তাদের রক্তে শর্করা বাড়তে
পারে। যাদের কিডনিতে সমস্যা আছে, মিষ্টি আলোতে থাকা পটাশিয়াম। তাদের কিডনিতে
চাপ ফেলে অসুখ আরো বাড়িয়ে দিতে পারে। আর যাদের হজমের সমস্যা আছে, তারা
বেশি খেলে এতে থাকা ফাইবার হজমের সমস্যা তৈরি করতে পারে।
আর বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে। তাই যাদের ডায়াবেটিস আছে, হজমের
সমস্যা আছে কিডনির অসুখ আছে বা ওজন যাদের বেশি তারা অল্প করে মিষ্টি আলু
খাবেন। এতে সমস্যা হওয়া ঝুঁকি কম থাকবে। তবে উচিত হবে যাদের এই রোগ
বা সমস্যা আছে, তাদের এটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া।
মিষ্টি আলু খাওয়ার সময় সর্তকতা
মিষ্টি আলু খাওয়ার সময় আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। তা না হলে
এটা স্বাস্থ্যের পুষ্টির ঘাটতি পূরণ করার, বদলে স্বাস্থ্যের ক্ষতি করতে
পারে। মিষ্টি আলু সঠিক নিয়ম মেনে খেলে, এটা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ
করতে সাহায্য করতে পারে। আবার ভুল ভাবে খেলে, এটা শরীরের অনেক রকম সমস্যা
তৈরি করতে পারে।
তাই মিষ্টি আলু খাওয়ার সময় ভালোভাবে ধুয়ে খাবেন। তেলে ভেজে খাবেন না।
বেশি মসলা ব্যবহার করবেন না, অল্প করে সপ্তাহে তিন থেকে চার দিন খাওয়ার চেষ্টা
করবেন। আর যাদের ডায়াবেটিস, ওজন বেশি বা কিডনির অসুখ আছে। অথবা যাদের
শারীরিক সমস্যা আছে, তাদের মিষ্টি আলু খাওয়ার আগে ডাক্তারের কাছে জেনে নেওয়া
ভালো হবে।
FAQ/মিষ্টি আলু সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ মিষ্টি আলু সকালে খালি পেটে খেলে কি ওজন বাড়ে?
উত্তরঃ মিষ্টি আলুতে ক্যালোরি কম থাকে। তাই এটা ওজন কমাতে ভালো কাজ করতে
পারে। সকাল বেলায় খাওয়া হলে এটা সারাদিনে শরীরে শক্তি ধরে রাখে এবং
পেটকে ভরিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু সকাল বেলায় খালি পেটে যদি অনেক
বেশি করে খান, তবে এতে থাকা ক্যালোরি শরীরে বেশি করে জমে যেতে পারে। যার কারণে
আপনার শরীরের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
প্রশ্নঃ মিষ্টি আলু কি খাওয়া উচিত?
উত্তরঃ মিষ্টি আলুতে অনেক ভালো স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। এতে
থাকা কার্বোহাইড্রেট, পটাশিয়াম ভিটামিন সি, ভিটামিন বি৬, অ্যান্টিঅক্সিডেন্ট,
ফাইবার, ক্যালোরি সহ আরো অসংখ্য পুষ্টি উপাদান পাওয়া যায়। যেগুলো শরীরের
পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। অল্প করে নিয়ম মেনে যদি মিষ্টি আলু
খাওয়া যায়, তবে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই মিষ্টি আলু নিয়মিত
অল্প করে খাওয়া উচিত।
প্রশ্নঃ মিষ্টি আলু বেশি খেলে কি কি ক্ষতি হতে পারে?
উত্তরঃ মিষ্টি আলুতে ফাইবার, কার্বোহাইড্রেট ও পটাশিয়াম থাকে। তাই মিষ্টি
আলু যদি বেশি খাওয়া হয়, তাহলে ফাইবার পেটে গ্যাস, পেট ব্যথা সহ
কোষ্ঠকাঠিন্যের সমস্যা করতে পারে। আর কার্বোহাইড্রেট ডায়াবেটিস রোগীদের রক্তে
শর্করা বাড়িয়ে দিতে পারে ও পটাশিয়াম কিডনির উপর চাপ ফেলতে পারে। এমনকি
কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও থাকে। তাই ডায়াবেটিস, কিডনির সমস্যা ও
হজমের সমস্যা যাদের আছে, তারা অল্প করে খাবেন অথবা এড়িয়ে চলবেন।
প্রশ্নঃ মিষ্টি আলু কি রক্তচাপ কমাতে পারে?
উত্তরঃ মিষ্টি আলুর মধ্যে পটাশিয়াম, ফাইবার ও এন্টিঅক্সিডেন্ট থাকে। এই
উপাদান গুলো থাকার কারণে শরীরের রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য
করে। কিন্তু মিষ্টি আলুকে যদি আপনি রক্তচাপ কমানোর জন্য ওষুধ হিসেবে
ভাবেন, তবে এটা ভুল হবে। এটা শুধুমাত্র রক্তচাপকে স্বাভাবিক রাখতে সহায়ক
হিসেবে কাজ করতে পারে। কিন্তু ওষুধ হিসাবে না, তাই রক্তচাপের সমস্যা থাকলে,
অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।
আরো পড়ুনঃ সিদ্ধ ছোলা খেলে কি হয়
প্রশ্নঃ মিষ্টি আলু কি কাঁচা না রান্না করা স্বাস্থ্যকর?
উত্তরঃ আপনি চাইলে মিষ্টি আলু কাচা অথবা রান্না দুটো করেই খেতে পারেন। তবে
কাচা অবস্থায় খাওয়া হলে হজম শক্তি কম যদি থাকে, তবে আপনার পেটে গ্যাসের
সমস্যা এবং পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। কিন্তু আপনি যদি রান্না করে
মিষ্টি আলু খান, তাহলে মিষ্টি আলুতে থাকা খনিজ, ভিটামিন ও ফাইবার
উপাদানগুলো ভালোভাবে আপনি পাবেন। যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। এমনকি
কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও কমতে পারে।
মন্তব্যঃ মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে
মিষ্টি আলু খেলে কি ওজন বাড়ে এই প্রশ্নের উত্তর আশাকরছি আপনি জানতে
পেরেছেন। আপনি যদি মিষ্টি আলু কম করে খান, তবে এটা আপনার ওজন বাড়াবে না।
বরং ওজনকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। আর আপনি যদি অনেক বেশি করে
মিষ্টি আলু খান, তাহলে এটা আপনার শরীরে বেশি ক্যালরি জমিয়ে ওজন বাড়িয়ে দিতে
পারে। তাছাড়া মিষ্টি আলু খাওয়ার সময় আপনি চেষ্টা করবেন, এটা অল্প
করে খাওয়ার। আপনি যদি কম করে খান নিয়ম মেনে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে।
মিষ্টি আলুর মধ্যে অনেক প্রাকৃতিক পুষ্টিগুণ পাওয়া যায়। এইগুলো শরীরের
পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। তাই খাবার তালিকায় এই মিষ্টি আলু
রাখার চেষ্টা করবেন। কিন্তু সপ্তাহে টানা সাত দিন না খেয়ে তিন থেকে চার দিন
খাওয়া ভালো। আর যাদের শারীরিক কোন অসুখ আছে, বিশেষ করে কিডনি,
ডায়াবেটিস, হজম শক্তি কম। অথবা যাদের ওজন বেশি কম করে খাবেন।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিবেন।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url