কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা অনেক আছে। কিন্তু এগুলো জানার
জন্য আপনাকে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে হবে। এই আর্টিকেল সম্পূর্ণ পড়ার পর আপনি
এখান থেকে কলা ও খেজুরের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবেন।
এছাড়াও শক্তি বাড়াতে খেজুর ও কলার গুরুত্ব, কাদের জন্য খাওয়া ভালো এবং কাদের
খাওয়ার আগে সাবধান থাকতে হবে, কতটুকু খেতে হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা
হবে। তাই চলুন কলা ও খেজুর একসঙ্গে খেলে কি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়
জেনে নিন।
পেজ সূচিপত্রঃ কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
- কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
- কলার মধ্যে থাকা পুষ্টি উপাদান
- খেজুরের মধ্যে থাকা পুষ্টিগুণ
- শক্তি বাড়াতে খেজুর ও কলার গুরুত্ব
- কলা ও খেজুর কখন খাওয়া সব থেকে ভালো
- কলা ও খেজুর খাওয়ার আগে কারা সাবধান থাকবেন
- খেজুর ও কলা কতটুকু খাওয়া উচিত
- FAQ/কলা ও খেজুর সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর
- মন্তব্যঃ কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা অনেক। কলার মধ্যে ও খেজুরের
মধ্যে প্রাকৃতিকভাবে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। খেজুর ও কলা যদি একসাথে
আপনি খান, তবে এটা আপনার শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য
করবে এবং আপনার শরীর থাকবে সুস্থ ও শক্তিশালী।
কলা ও খেজুরের মধ্যে প্রাকৃতিক ফাইবার, চিনি, ভিটামিন সহ অনেক ধরনের খনিজ উপাদান
থাকে। যেগুলো শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শরীর ও স্বাস্থ্যের
যত্নে আপনি কলা ও খেজুর একসাথে মিশিয়ে খেতে পারেন। আপনি যদি এই
দুইটি ফল একসাথে খান, তাহলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাবেন। খেজুর ও কলার
স্বাস্থ্য উপকারিতা গুলো হলো,
শরীরে তাড়াতাড়ি শক্তি বাড়াতে কাজ করেঃ শারীরিক পরিশ্রম যদি বেশি করা হয়
অথবা ব্যায়াম যদি করেন। এমনকি যদি অনেকক্ষণ না খেয়ে থাকেন, তবে শরীর দুর্বল
হয়ে যায়। আর এই দুর্বলতা কাটাতে এবং দ্রুত শরীরে শক্তি আনতে আপনি কলা
ও খেজুর খেতে পারেন। কারণ কলা ও খেজুরের মধ্যে প্রাকৃতিকভাবে গ্লুকোজ,
সুক্রোজ ও ফুরুক্টোজ পাওয়া যায়। যা শরীরে তাড়াতাড়ি এনার্জি নিয়ে আস্তে কাজ
করে।
হজম শক্তি বাড়াতে কাজ করেঃ আপনার যদি হজম শক্তি কম থাকে ও পেটের সমস্যা।
সেই সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি থাকে, তবে আপনি কলা ও খেজুর একসাথে খেতে
পারেন। কলা ও খেজুর একসাথে খেলে আপনার হজম শক্তি ভালো হবে এবং কোষ্ঠকাঠিন্য
থাকলে তা কমাতে সাহায্য করবে। কলা ও খেজুরের মধ্যে অনেক বেশি ফাইবার পাওয়া
যায়। যা পেটের হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
আরো যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়
পেশি ও স্নায়ুর জন্য অনেক ভালোঃ অনেকেই জানেন কলার মধ্যে পটাশিয়াম অনেক
বেশি থাকে। এমনকি খেজুরেও পটাশিয়াম ভালো পাওয়া যায়। তাই এই দুইটা একসাথে যদি
খাওয়া হয়, তবে মস্তিষ্কের কার্যক্রম, পেশির সংকোচন এবং শরীরের স্বাভাবিক
ভারসাম্য বজায় রাখতে অনেক ভালো কাজ করে। যার কারণে ক্লান্ত শরীর বা অসুস্থ শরীরে
খেজুর ও কলা খাওয়া হলে শরীরের সতেজ হয়ে উঠে।
হৃদরোগ হওয়ার ঝুঁকি কমায়ঃ যাদের হৃদরোগের সমস্যা আছে। অথবা হৃদরোগ হওয়ার
ঝুঁকি আছে, তারা নিয়মিত কলা ও খেজুর খেতে পারেন। কলা ও খেজুর খেলে এটা
শরীরের সোডিয়ামের মাত্রাকে স্বাভাবিক রাখে। যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে।
শরীরের কোষ ভালো রাখেঃ খেজুর ও কলা একসাথে নিয়মিত খাওয়া হলে বাইরের খারাপ উপাদান
শরীরের কোষের ক্ষতি করতে পারে না। কলা ও খেজুরে অনেক
ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিশেষ করে ফেনোলিক ও ফ্ল্যাভোনয়েড। এগুলা
শরীরের কোষকে ভালো রাখে এবং কোষকে ক্ষতির হাত থেকে সুরক্ষা দিতে ভালো কাজ করে।
ওজন স্বাভাবিক ও রক্তশূন্যতা দূর করেঃ কলাতে ও খেজুরে ক্যালরি কম থাকে পটাসিয়াম
বেশি থাকে। এছাড়াও এতে আয়রন ও ফাইবার থাকার কারণে, এটা শরীরের ওজন স্বাভাবিক
রাখতে এবং শরীরে রক্তর ঘাটতি পূরণ করতে সাহায্য করতে পারে। যারা ওজন কমানোর জন্য
ডায়েট করেন তাদের জন্য খেজুর ভালো খাবার হবে। নিয়মিত কলা খেজুর খাওয়ার চেষ্টা
করবেন। তাহলে শরীরে শক্তি আসবে, রক্তশূন্যতা দূর হবে ও ওজন স্বাভাবিক থাকবে।
কলার মধ্যে থাকা পুষ্টি উপাদান
আপনারা অনেকে জানেন কলা খেলে ভালো পুষ্টিগুণ পাওয়া যায়। কিন্তু আপনারা কি জানেন
যে কলার মধ্যে কি সব পুষ্টিগুণ থাকে? জানেন না হতো। যাই হোক আমাদের সকলের উচিত
সুস্থ শরীরের জন্য কোন ফল বা খাবার গুলো বেশি ভালো সেগুলোর বিষয়ে জানা। কারণ
যখন আমরা আগে থেকে জেনে থাকবো যে কোন ফল বা খাবারে কি কি পুষ্টিগুণ থাকে।
তখন আমরা সচেতন হয়ে শরীরের জন্য কোন খাবার খাওয়া ভালো হবে, সে হিসেবে সিধান্ত
নিতে পারবো। কলা আমাদের স্বাস্থ্যর জন্য অনেক ভালো একটি খাবার। এর মধ্যে
কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি থাকে। যা শরীরের মধ্যে তাড়াতাড়ি শক্তি আনে
শরীরের খাস্তানা দূর করে এবং শরীরকে এনার্জি দিতে সাহায্য করে। এছাড়াও কলাতে
প্রাকৃতিক ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, আয়রন,
ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি৬, ফসফরাস, ফোলেট
সহ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যদি নিয়মিত কলা খেতে পারেন, তবে এই পুষ্টিগুণ
গুলো আপনার হজম শক্তি বাড়াবে, কোষ্ঠকাঠিন্য কমাবে, হার্টের স্বাস্থ্য ভালো
রাখবে। পেশি ও মস্তিষ্ক সচল, শরীরে রক্ত বাড়াতে, হাড় ও দাঁত শক্ত, রোগপ্রতিরোধ
করা সহ আরো অনেক স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন। তাই প্রতিদিনের খাবারে আপনি
কলা রাখতে পারেন।
খেজুরের মধ্যে থাকা পুষ্টিগুণ
কলার মতো খেজুরেও অনেক পুষ্টিগুণ আছে। যেগুলো আমাদের শরীরে শক্তি দেয়, হজম ভালো
করে, কোষ্ঠকাঠিন্য কমায়, হৃদয় কে সুস্থ রাখে, হাড় দাঁত শক্ত করে, রক্তের ঘাটতি
পূরণ করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্ক ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে
সাহায্য করে। খেজুরের মধ্যে কার্বোহাইড্রেট প্রাকৃতিক চিনি সহ ফাইবার,
প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার,
ম্যাঙ্গানিজ, ভিটামিন বি৬, ভিটামিনএ ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও অনেক পুষ্টি
উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই। প্রতিদিনের
খাবারে খেজুর রাখার চেষ্টা করবেন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীরে
শক্তি আসবে। যেকোনো কাজে মনোযোগ বাড়বে। উপরে কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার
স্বাস্থ্য উপকারিতা নিয়ে কথা বলা হয়েছে চাইলে পড়ে আস্তে পারেন।
শক্তি বাড়াতে খেজুর ও কলার গুরুত্ব
শরীরে শক্তি বাড়াতে কলা ও খেজুর সব থেকে ভালো খাবার হতে পারে। ধরেন আপনি অনেক
ক্লান্ত শারীরিক অনেক পরিশ্রম করেছেন। যেমন জমিতে কাজ করা, ব্যায়াম করা, অফিস
ইত্যাদি কাজ করার পর আপনার শরীর অনেক ক্লান্ত থাকে।
শরীরের এই ক্লান্তি দূর করার জন্য আপনি কলা ও খেজুর খেতে পারেন। খেজুর ও কলা
খেলে শরীরের ক্লান্তি খুব তাড়াতাড়ি দূর হবে। ফলে আপনার শরীরে শক্তি পাওয়া যাবে।
এছাড়াও যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন ও যারা নিয়মিত রোযা করেন। তাদের শরীরে
এনার্জি ধরে রাখতে এবং শরীরের দুর্বলতা দূর করে শরীরে শক্তি নিয়ে আস্তে, খেজুর
ও কলা অনেক গুরুত্বপূর্ণ খাবার হতে পারে।
খেজুর ও কলায় কার্বোহাইড্রেট, গ্লুকোজ, পটাশিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম অনেক
ভালো পরিমানে থাকে। যার করণে কলা ও খেজুর যদি একসাথে খাওয়া হয়, তাহলে শরীরের
মধ্যে রক্ত চলাচল ভালো করে, শরীরে এনার্জি ভালো পাওয়া যায় ও শরীরের ক্লান্তি
দূর হয়ে শরীরে শক্তি বাড়ে। তাই বলা যায় শরীরের শক্তি বাড়াতে কলা ও খেজুর অনেক
ভালো খাবার এবং এর গুরুত্ব অনেক।
কলা ও খেজুর কখন খাওয়া সব থেকে ভালো
কলা ও খেজুর খাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে সকালে খালি পেটে অথবা সকালে
খাবারের পর খাওয়া। সকালে যদি কলা ও খেজুর একসাথে খাওয়া হয়, তবে
কলা ও খেজুরের মধ্যে থাকা পুষ্টিগুণ শরীরে শক্তি ধরে রাখতে এবং শরীরে এনার্জি
এবং কাজে মনোযোগ দিতে অনেক ভালো কাজ করে। এছাড়াও বিকালের দিকে কলা ও খেজুর
খাওয়া যায়।
আরো পড়ুনঃ মুগ ডালের ২০টি উপকারিতা ও অপকারিতা
বিকালে যদি কলা ও খেজুর খান, তবে এটা আপনার সারাদিনের ক্লান্তি দূর
করে শরীরে শক্তি নিয়ে আসতে সাহায্য করবে। যার কারণে আপনার শরীরে সতেজ একটা ফিল
পাবেন ও মন ভালো থাকবে। অনেকেই রাতে খেজুর খেয়ে থাকে। কলা রাতে খেলে ভালো, তবে
খেজুর রাতে খেলে অনেকের হজমের সমস্যা তৈরি হতে পারে। তাই সকালে এবং বিকাল খেজুর
ও কলা খাওয়া সব থেকে ভালো হবে।
কলা ও খেজুর খাওয়ার আগে কারা সাবধান থাকবেন
কলা ও খেজুর আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই খাবারটি যদি
নিয়ম করে খাওয়া যায়, তবে শরীরের অনেক ধরনের সমস্যা দূর হয়ে শরীরে শক্তি এবং
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে। এছাড়াও যারা দিনে অনেক বেশি
শারীরিক বা মানসিক পরিশ্রম করে। তাদের এই ক্লান্তি দূর করতেও, এই খাবারটি অনেক
ভালো। এই খাবারের অনেক পুষ্টিগুণ আছে,
যেগুলো আমাদের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে। শরীরকে সুস্থ ও সবল রাখতে
সাহায্য করে। এর এত উপকারিতা থাকার পরেও এই খাবার খাওয়ার আগে বেশ কিছু
মানুষকে সতর্ক থাকতে হবে। কারণ এমন কিছু মানুষ আছে, তারা যদি এই খাবার
অসতর্ক হয়ে খায়, তবে তাদের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ
করে যাদের ডায়াবেটিস ও কিডনির সমস্যা আছে,
তাদের কলা ও খেজুর খাওয়ার আগে সাবধান হয়ে খেতে হবে। কারণ খেজুরে ও কলাতে
প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট থাকে। যা বেশি খাওয়া হলে ডায়াবেটিস বাড়িয়ে
দিতে পারে। আর কলাতে যেহেতু পটাশিয়াম বেশি থাকে। তাই বেশি কলা খেলে কিডনিতে
পটাশিয়াম জমতে পারে। যার কারণে কিডনির উপর বেশি চাপ পড়ে,
শারীরিক সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও যাদের ওজন বেশি এবং হজমের সমস্যা। তারা
যদি বেশি খেজুর খাই, তবে এটা ওজন বাড়ানোর পাশাপাশি হজমের সমস্যা তৈরি করতে
পারে। তাই এরকম সমস্যা থাকলে কলা ও খেজুর খাওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন
করবেন। আর কিডনি ও ডায়াবেটিসের রোগীরা খেজুর খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের
পরামর্শ নিয়ে খাবেন।
খেজুর ও কলা কতটুকু খাওয়া উচিত
খেজুর ও কলা খাওয়ার আগে অবশ্যই কতটুকু খেতে হবে তা আগে জানা
জরুরী। কারণ আপনি যদি কলা ও খেজুর খাওয়ার পরিমাণ জানতে পারেন, তবে এটা
থেকে আপনি ভালোভাবে উপকার পাবেন। আর ভুল নিয়মে খেলে এটা আপনার
স্বাস্থ্যের ক্ষতি করবে। প্রতিদিন একজন সুস্থ মানুষ একটি কলা এবং তিন
চারটি খেজুর খেতে পারেন। এতে এর থেকে ভালো স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন।
আর যারা সারাদিনে অনেক বেশি পরিশ্রম করে।
বিশেষ করে যারা অফিস বা বাইরে কাজ করেন। আবার যারা ব্যায়াম বা জিম
করেন, তারা দিনে এক থেকে দুইটি কলা এবং চার থেকে পাঁচটি খেজুর খেতে
পারেন। এতে করে শরীরের ক্লান্তি দূর হবে, শরীরের শক্তি আসবে এবং শরীরের
পুষ্টির ঘাটতি পূরণ হবে। ফলে আপনার শরীর চাঙ্গা থাকবে ও মন ভালো থাকবে। আর
যদি ডায়াবেটিস ও কিডনির সমস্যা থাকে, তবে এর পরিমাণ আরো কমাতে হবে। প্রয়োজনে
ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে।
FAQ/কলা ও খেজুর সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর
প্রশ্নঃ খেজুর ও কলা একসাথে হাওয়া যাবে কি?
উত্তরঃ খেজুর ও কলা পুষ্টিগুণে ভরপুর একটি ফল। কলা ও খেজুর যদি একসাথে খাওয়া
হয়, তবে শরীরের এনার্জি বাড়াতে ও শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করতে
পারে। একসাথে যদি এই দুইটি ফল খাওয়া হয়, তবে তাড়াতাড়ি শরীর ক্লান্তি
দূর হয় ও শক্তি আসে। এছাড়াও শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করতেও এটা গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। তাই বলা যায় খেজুর ও কলা একসাথে খাওয়া যাবে। তবে
কিডনি ও ডায়াবেটিসের সমস্যা থাকলে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিবেন।
প্রশ্নঃ খেজুর নাকি কলা স্বাস্থ্যকর?
উত্তরঃ খেজুর ও কলা দুটোই স্বাস্থ্যের জন্য অনেক ভালো খাবার। তবে
এদের মধ্যে পুষ্টির দিক দিয়ে হালকা পরিবর্তন আছে। যেমন খেজুরে প্রাকৃতিক
চিনি থাকে, আয়রন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর কলাতে পটাশিয়াম থাকে,
ভিটামিন বি৬ থাকে ও ফাইবার থাকে। খেজুর শরীরের ক্লান্তি দূর করে
তাড়াতাড়ি শরীরের শক্তি নিয়ে আসে। আর কলা হজম ভালো করে, কোষ্ঠকাঠিন্য
কমায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। তাই বলা যায় দুটি খাবারই স্বাস্থ্যকর।
প্রশ্নঃ খেজুর খেলে কি ত্বক উজ্জ্বল হয়?
উত্তরঃ খেজুরে এন্টিঅক্সিডেন্ট ভিটামিন সি পটাশিয়াম আয়রন থাকে যেটা
শরীরের স্বাস্থ্যকে স্বাভাবিক রাখতে অনেক ভালো কাজ করে। কিন্তু খেজুর
সরাসরি ত্বক উজ্জ্বল করে না, তবে খেজুরের মধ্যে থাকা এই
প্রাকৃতিক উপাদান গুলো শরীরের স্বাস্থ্যকে ভালো রাখে যার কারণে ত্বক
সতেজ থাকে এবং দেখতে হালকা উজ্জ্বল মনে হতে পারে। ত্বক উজ্জ্বল করতে
চাইলে বেশি করে পানি খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে এবং সুষম খাদ্য
খেতে হবে ও রোদ এড়িয়ে চলতে হবে।
প্রশ্নঃ দিনে দুইটা খেজুর খেলে কি সুগার বেশি হয়?
উত্তরঃ যদি ডায়াবেটিস থাকে, তবে অবশ্যই খেজুর খাওয়ার আগে ডাক্তারকে জেনে
খেতে হবে। কারণ খেজুর খাওয়া হলে খেজুরের মধ্যে থাকা চিনি রক্তের মধ্যে
অনেক তাড়াতাড়ি সুগার বাড়িয়ে দেয়। যার কারণে সেটা ডায়াবেটিস রোগীদের
জন্য সমস্যা হতে পারে। তবে যাদের ডায়াবেটিসের কোন সমস্যা নেই এবং শরীর
একদম সুস্থ তার সারাদিনে দুইটি খেজুর খেলে কোন সমস্যা হবে না। বরং এটা তাদের
স্বাস্থ্যের জন্য ভালো হবে।
প্রশ্নঃ খেজুর কি বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর ফল?
উত্তরঃ খেজুরের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, যেমন প্রাকৃতিক চিনি,
পটাশিয়াম, আয়রন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। যেগুলো শরীরের পুষ্টির ঘাটতি
পূরণ করে এবং শরীরকে সুস্থ ও শক্তিশালী করে তোলে। খেজুর শরীরের
জন্য অনেক স্বাস্থ্যকর একটি ফল। কিন্তু এটাকে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর
ফল বলা যায় না। বরং খেজুর, কলা, আপেল, কমলা ইত্যাদি ফল একসঙ্গে খেলেই সবথেকে
বেশি পুষ্টিগুণ পাওয়া যাবে।
মন্তব্যঃ কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
কলা ও খেজুর একসঙ্গে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা, আশাকরছি জানতে
পেরেছেন। আপনি যদি কলা ও খেজুর একসঙ্গে খেয়ে ভালো উপকার নিতে চান, তবে
অবশ্যই আপনাকে এটা সঠিক নিয়ম মেনে পরিমান মত খেতে হবে। আপনি যদি এটা
পরিমাণ মতো খেতে পারেন, তবে এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হিসেবে কাজ
করবে। শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে,
এই খাবারটি অনেক ভালো একটি খাবার হতে পারে। তাই চেষ্টা করবেন প্রতিদিনের
খাবারে কলা ও খেজুর রাখার। অবশ্যই সকালে খাবার পর অথবা বিকালে খাওয়ার
চেষ্টা করবেন। এতে ভালো উপকার পাবেন। আর যদি ডায়াবেটিস বা কিডনির
সমস্যা থাকে। তাহলে অবশ্যই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আর যদি
ওজন অনেক বেশি থাকে বা হজমের সমস্যা থাকে। অল্প করে খেতে হবে।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url