গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয় এটি খাওয়া কতটা নিরাপদ?
গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয় সে সম্পর্কে এখন আমি আমার এই আর্টিকেলে
আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমার এই আর্টিকেলে গর্ভকালীন সময়ে সুপারি যদি
খাওয়া হয় তাহলে কি হয়? সুপারি খাওয়ার উপকারিতা ও অপকারিতা
গর্ভবস্থায় সুপারি খাওয়া যাবে কি না, সে বিষয়ে আমি আপনাদের সকল তথ্য দিবো।
আপনি যদি এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েন।
তাহলে গর্ভাবস্থায় সুপারি খেলে কি হবে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় সুপারি খাইলে কি হয়
সে সম্পর্কে।
পেজ সুচিপত্রঃ গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয়
- গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয়
- গর্ভাবস্থায় সুপারি খাওয়ার উপকারিতা
-
গর্ভাবস্থায় সুপারি খাওয়ার অপকারিতা
-
গর্ভাবস্থায় সুপারি নিয়ে কিছু ভুল ধারণা
-
সুপারি খেলে কি কিডনিতে পাথর হয়
-
সুপারিতে কোন কোন ভিটামিন থাকে
-
সুপারি খেলে মাথা ঘুরায় কেন
-
সুপারি খাওয়ার সঠিক নিয়ম
-
কাঁচা সুপারি না শুকনা সুপারি খেতে হয়
- গর্ভাবস্থায় সুপারির বিকল্প হিসেবে যা খাবেন
- সুপারি খেলে কি কোষ্ঠকাঠিন্য হয়
-
সুপারি সম্পর্কিত আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর/FAQ
- লেখকের শেষ কথাঃ গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয়
গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয়
গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয় সে সম্পর্কে আমরা অনেকেই আছি জানিনা। কিন্তু
গর্ভ অবস্থায় সুপারি খাওয়া হলে কি হয়, এটা আমাদের জানা অনেক দরকার। কেননা
গর্ভকালীন সময়ে একটু অসতর্ক হলে সেটাই গর্ভবতী মা ও পেটের বাচ্চার জন্য অনেক
ক্ষতির কারণ হতে পারে। তাই গর্ভকালীন সময়ে সুপারি খাওয়া যাবে কি না এবং এটা যদি
খায়, তাহলে কি হবে চলুন জেনে নিই,
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় বেদানা খাওয়ার উপকারিতা
আসলে গর্ভকালীন সময়ে একজন মাকে অনেক সতর্ক হয়ে অনেক নিয়ম মেনে চলতে হয়। এ সময়
অনেক মেনে বেঁছে খাওয়ার খেতে হয়। আর যদি এই সময় না মেনে বেছে চলে, তাহলে মা ও
পেটের বাচ্চার সমস্যা হতে পারে। গর্ভবতী মা যদি সুপারি খাই, তাহলে তার অনেক
ক্ষতি হতে পারে। তাই তার উচিত হবে গর্ভাবস্থায় সুপারি না খাওয়া। গর্ভাবস্থায়
যদি এটি খাওয়া হয়,
তাহলে পেটের বাচ্চা দুর্বল এবং ওজন কম হয়ে জন্মাতে পারে। কারণ সুপারির মধ্যে এমন
কিছু উপাদান থাকে, যেটা পেটের সন্তানের জন্য অনেক খারাপ। এমনকি এটা গর্ভকালীন
সময়ে খাওয়া হলে, সময়ের আগেই বাচ্চার জন্ম হতে পারে। মানে গর্ভকাল সময় পূর্ণ
হওয়ার আগেই বাচ্চা জন্ম নিতে পারে। গর্ভকালীন সময়ে মায়ের শরীর এমনিতেই অনেক
সেনসিটিভ থাকে।
সেসময় অনেক সতর্ক থাকতে হয়। আর এ সময় যদি সুপারি খাওয়া হয়, তাহলে মায়ের
পেটে গ্যাস হতে পারে এবং বমি বমি ভাব হতে পারে। যা গর্ভকালীন সময়ে এটি খাওয়া
একদম উচিত নয়। এই সুপারি খাওয়ার জন্য দাঁত লাল হয়ে যায়। দাঁতের গোড়া ক্ষয়
হয়ে যায়। আবার পেটে থাকা সন্তানের মস্তিষ্কের গঠনে এটি বাধা দেয়। কারণ সুপারির
মধ্যে খারাপ কিছু উপাদান রয়েছে। যেগুলো পেটের সন্তানের জন্য মোটেও ভালো নয়।
গর্ভাবস্থায় সুপারি খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় সুপারি খাওয়ার তেমন কোন উপকার নাই বললেই চলে। অনেকেই আছে যারা মনে
করে গর্ভাবস্থায় সুপারি খেলে অনেক উপকার পাওয়া যায়। কিন্তু এটা সঠিক না, সুপারি
খাওয়ার উপকারিতা আছে কিন্তু সেটা গর্ভাবস্থায় না। কারণ সুপারিতে এমন কিছু উপাদান
আছে, যেগুলো গর্ভাবস্থায় যদি খাওয়া হয়, তাহলে মা ও পেটে থাকা সন্তানের অনেক ক্ষতি
হতে পারে।
কারণ সুপারিতে এরোকোলাইন নামের এক ধরনের রাসায়নিক উপাদান আছে। যেটা গর্ভের
বাচ্চার মস্তিস্কের বিকাশে সমস্যা করে। তারপর এটা যদি গর্ভবতী নারী খায়, তাহলে
হঠাৎ শরীরে রক্তের চাপ বেড়ে জাওয়ার ঝুঁকি হতে পারে, পেটের সন্তানের ওজন কম হতে
পারে, গর্ভপাতের ঝুঁকি হতে পারে এবং মুখের সমস্যা হতে পারে।
তাই বলা যায় গর্ভাবস্থায় সুপারি খাওয়ার উপকারিতা থেকে অপকারিতাই বেশি।
এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা Who তার বিভিন্ন মেডিকেল গবেষণা থেকে পেয়েছে, যে
সুপারি একটি ক্যান্সার সৃষ্টিকারী দ্রব্য। আর এটি গর্ভাবস্থায় যদি কোন মা খেয়ে
থাকে, তাহলে সেটা মা ও পেটে থাকা সন্তানের জন্য অনেক ক্ষতিকর। তবে এই সুপারি যদি
গর্ভাবস্থার বাইরে অর্থাৎ গর্ভবতী মহিলা বাদে কেউ খায়,
তাহলে সেটা থেকে কিছু উপকার পাওয়া যায় বলে মানুষ বিশ্বাস করে। সে উপকারগুলো
হচ্ছে, মুখের স্বাদ নিয়ে আসে, হজমে সাহায্য করে, মাথা ঘুরা ভালো করে, শরীরের
দুর্বলতা দূর করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। এটা কেবল মাত্র মানুষের বিশ্বাস
এটা কিন্তু কোনো গবেষণা ভিত্তিক নয়। তবে এটা কিন্তু গর্ভাবস্থায় মটেও খাওয়া যাবে
না। যদি কোন গর্ভবতী মা সুপারি খেতে চাই বা খাওয়ার ইচ্ছা করে তাহলে
ডাক্তারের পরামর্শ আগে নিবেন।
গর্ভাবস্থায় সুপারি খাওয়ার অপকারিতা
গর্ভাবস্থায় সুপারি খাওয়া একেবারেই উচিত নয়। কারণ গর্ভাবস্থায় যদি কোন
গর্ভবতী মেয়ে এই সুপারি খাই, তাহলে তার এবং তার পেটে থাকা সন্তানের জন্য এটি
মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই গর্ভবস্থায় এটা না খাওয়াই ভালো।
গর্ভাবস্থায় সুপারি খেলে যেসব অপকারিতা বা ক্ষতি হয় সেগুলো হচ্ছে, সুপারির
মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে।
যেগুলো পেটে থাকা সন্তানের মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে। যা জন্মের পর তার
মানসিক সমস্যা করতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় এটি যদি খাওয়া হয়,
তাহলে এটা গর্ভপাতের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি এটি খাওয়ার জন্য
সময়ের আগেই সন্তান জন্মদানের মত সমস্যা হতে পারে। এর কারণে শিশুর ওজন কম হয় এবং
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়।
তারপর সুপারির মধ্যে থাকা উপাদানগুলো শরীরের রক্তচাপ হুট করেই বাড়িয়ে দিতে
পারে। যা গর্ভবতী মা ও তার পেটে থাকা সন্তানের ক্ষতি করতে পারে। এটি
যদি গর্ভাবস্থায় কোন মা খেয়ে থাকে, তাহলে সেটি তার মুখ ও দাঁতের অনেক
ক্ষতি করতে পারে। যেমন দাঁতের রং কালো হয়ে যায়, দাঁতের মাড়ি ক্ষয় হয়, মুখে
ঘা হয়। আর যদি এটা অনেক সময় ধরে খাওয়া হয়,
তাহলে এটা থেকে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Who তার বিভিন্ন পরীক্ষাতে পেয়েছে যে সুপারি ক্যান্সার সৃষ্টিকারী দ্রব্য।
এছাড়াও অনেক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে, এটা যদি গর্ভাবস্থায় কোন মা
নিয়মিত খাই, তাহলে তার পেটে থাকা সন্তানের শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে।
তাই উচিত গর্ভাবস্থায় সুপারি না খাওয়া।
গর্ভাবস্থায় সুপারি নিয়ে কিছু ভুল ধারণা
অনেকের ভুল ধারণা আছে যে গর্ভাবস্থায় সুপারি খাওয়া যাবে এবং এটা খেলে নাকি
অনেক উপকারও পাওয়া যায়। এই কথা শুনে অনেক গর্ভবতী মা সুপারি খাই, যার কারণে
তাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। গর্ভাবস্থায় সুপারি নিয়ে মানুষের মধ্যে
যেসব ভুল ধারণা আছে, সেগুলো হচ্ছে তারা মনে করে কাচা সুপারি খেলে কোন ক্ষতি হয়
না।
কিন্তু গর্ভাবস্থায় যদি কাঁচা সুপারি খাওয়া হয়, তাহলে সুপারির মধ্যে থাকা
প্রাকৃতিক উপাদান গর্ভবতী মায়ের মাথা ঘোরা, বমি ভাব, পেটে অস্বস্তি তৈরি করতে
পারে। আবার অনেকেই বলে গর্ভাবস্থায় সুপারি অল্প খেলে কোন সমস্যা হয় না।
কিন্তু বাস্তবে সুপারি অল্প খাও আর কম খাও, এর মধ্যে থাকা উপাদান গুলো গর্ভবতী
মায়ের এবং পেটে থাকা সন্তানের ক্ষতির কারণ হতে পারে।
অনেকেই বলে সুপারির মধ্যে ভিটামিন আছে এবং এই ভিটামিন গর্ভবতী মা এবং পেটে থাকা
সন্তানের শরীরের জন্য ভালো। কিন্তু এই সুপারির মধ্যে ভিটামিন থাকলেও এটা
গর্ভবর্তী সময়ে উপকার বয়ে আনবে না, বরং ক্ষতি করবে বেশি। অনেকেই বলে
গর্ভাবস্থায় সুপারি খেলে এটা বমি ভাব এবং মাথা ঘোরার সমস্যা দূর করতে সাহায্য
করে। কিন্তু এটা তাদের ভুল ধারণা।
কারণ সুপারির মধ্যের উপাদান গুলো গর্ভাবস্থায় মাথা ঘোরা কমায় না, বরং এটা
মাথা ঘোরার এবং বুক ধরফর করার মতো সমস্যা তৈরি করতে পারে। তাই গর্ভকালীন সময়ে
এইসব ভুল ধারণা না মেনে সচেতন হয়ে একজন গর্ভবতী মাকে যে কোনো জিনিস খেতে হবে
বা ব্যবহার করতে হবে। সব থেকে নিরাপদ হয় যদি একজন গর্ভবতী মা কোন কিছু খাবার
আগে বা করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে পরে বা খায়।
সুপারি খেলে কি কিডনিতে পাথর হয়
সুপারি খেলে কিডনিতে কোন পাথর হয় না। তবে কিডনিতে পাথর তৈরি করতে এটা সাহায্য
করতে পারে। চলুন কীভাবে সুপারি কিডনিতে পাথর করতে সাহায্য করতে পারে সেগুলো জেনে
নিই। সুপারি খেলে মুখ শুকিয়ে যায় এবং শরীরে পানি অনেকটাই সুকাই যায়। এ জন্য
প্রসাব কম হয়, আর শরীরে পানি কম থাকলে কিডনিতে সেটা খারাপ প্রভাব ফেলতে পারে।
সুপারি খাওয়ার জন্য শরীরে বিভিন্ন খনিজ পদার্থ জমা হয়। যা কিডনিতে পাথর তৈরি
করতে পারে। তারপর সুপারির মধ্যে অতিরিক্ত রাসায়নিক উপাদান থাকে, যেগুলো প্রসাবকে
এসিডিক করে। এর ফলে কিডনিতে এটা ইউরিক অ্যাসিড অথবা ক্যালসিয়াম অক্সালেট জাতীয়
পাথর তৈরি করতে পারে। সুপারি যদি নিয়মিত খাওয়া হয়,
তাহলে সেটি লিভার ও কিডনিতে অতিরিক্ত চাপ ফেলতে পারে। যার কারনে শরীরের বিষাক্ত
পদার্থ বেশি হয়ে যায়। ফলে কিডনিকে এইসব ক্ষতিকর পদার্থ ফিল্টার করার জন্য বা
পরিশোধন করার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়। এই সমস্যা যদি অনেক দিন ধরে চলতে
থাকে, তাহলে এটা কিডনিতে পাথর জমাতে পারে। গবেষণায় সুপারি খেলে কিডনিতে পাথর হতে
পারে।
এরকম সরাসরি কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে সুপারি ও তামাক দ্রব্য যদি অনেক সময়
ধরে খাওয়া হয়, তাহলে সেটি কিডনির ক্ষতি করতে পারে। এরকম প্রমাণ আছে। সুপারি
খেলে কিডনিতে পাথর হওয়ার সরাসরি কোন সম্পর্ক না থাকলেও। এটি খাওয়ার জন্য
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই যাদের কিডনিতে সমস্যা আছে, তাদের
এটা একেবারেই খাওয়া উচিত হবে না।
সুপারিতে কোন কোন ভিটামিন থাকে
সুপারির মধ্যে যেসব ভিটামিন এবং পোস্টটি গুণ থাকে সেগুলো সম্পর্কে নিজে বিস্তারিত
উল্লেখ করা হলো,
প্রতি ১০০ গ্রাম সুপারিতে থাকা ভিটামিন ও পুষ্টিগুণ
| উপাদান | পরিমাণ |
|---|---|
| শক্তি | ৩৩৯ কিলোক্যালরি |
| প্রোটিন | ৫.৩ গ্রাম |
| চর্বি | ১১ গ্রাম |
| কার্বোহাইড্রেট | ৫০ গ্রাম |
| ফাইবার | ১৫ গ্রা |
প্রতি ১০০ গ্রাম সুপারিতে থাকা খনিজ ও ভিটামিন
| ভিটামিন - খনিজ | পরিমাণ |
|---|---|
| ভিটামিন বি১ | ০.১২ মিলিগ্রাম |
| ভিটামিন বি২ | ০.০২ মিলিগ্রাম |
| ভিটামিন বি৩ | ০.৯০ মিলিগ্রাম |
| ভিটামিন সি | ২ মিলিগ্রাম |
| ভিটামিন বি৬ | মিডিয়াম |
| ফলিট | অল্প |
| ক্যালসিয়াম | ৪৫ মিলিগ্রাম |
| লৌহ | ২ মিলিগ্রাম |
| ফসফরাস | ৮০ মিলিগ্রাম |
| পটাসিয়াম | ২৫০ থেকে ৩০০ মিলিগ্রাম |
| ম্যাগনেসিয়াম | ১০০ মিলিগ্রা |
অবশ্যই সতর্ক থাকবেন কারণ সুপারিতে কিছু পুষ্টি গুনাগুন ও ভিটামিন থাকার পরেও এর
মধ্যে অনেক পরিমাণে রাসায়নিক উপাদান থাকে। যেগুলো অনেক সময় ধরে খেলে শরীরের অনেক
রোগ তৈরি করতে পারে।
সুপারি খেলে মাথা ঘুরায় কেন
সুপারির মধ্যে এক ধরনের রাসায়নিক উপাদান রয়েছে। যে উপাদানটির জন্য শরীরে হঠাৎ
করে রক্তচাপ বেড়ে যায়। যার জন্য মস্তিষ্কে রক্তের প্রবাহ অস্থিরতা তৈরি হয় এবং
মাথা ঘোরা ও চোখে ঝাপসা দেখা দেই। সুপারি খাওয়ার পর ব্লাড প্রেসার অনেক বেড়ে
যায়।
আরো পড়ুনঃ
মরিয়ম ফুল কিভাবে খেলে বাচ্চা হয়
যার ফলে মাথা ঘোরা শরীরে ঝিমঝিম ভাব ও দুর্বলতা সৃষ্টি হয়। সুপারিতে থাকা
উপাদান শরীরের রক্তের গ্লুকোজের মাত্রা পরিবর্তন করে দিতে পারে। যার কারণে এই
মাথা ঘুরার মতো সমস্যা হতে পারে। সুপারি খাওয়ার কারণে সুপারিতে থাকা কিছু
উপাদান মুখ শুকিয়ে শরীরের পানি শূন্যতা করে দিতে পারে।
যার কারণে মস্তিষ্কে সঠিক ভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না, একারনে মাথা ঘোরার মত
সমস্যা হয়। সুপারি খাওয়া পর মাথা ঘোরা এটা কোন স্বাভাবিক বিষয় নয়। এটার কারণ
হচ্ছে সুপারিতে এমন কিছু রাসায়নিক উপাদান টাকে। যেগুলো আপনার মস্তিষ্কে খারাপ
প্রভাব ফেলে। যার কারণে আপনার মাথা ঘোরার মত সমস্যা দেখা দেয়।
সুপারি খাওয়ার সঠিক নিয়ম
অনেকেই আছে যারা প্রতিদিনি এই সুপারি খেয়ে থাকে। আসলে এই সুপারি প্রতিদিন না
খেয়ে দিনে একবার অথবা সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি না খাওয়াই ভালো হবে।
অবশ্যই এই সুপারি খাওয়ার সময় ভালো দেখে শুকনো সুপারি নিয়ে খেতে হবে। সুপারি
যেন ভেজা, পচা না হয়। খালি পেটে এটা খাওয়া যাবে না।
কারণ খালি পেটে এটি খেলে মাথা ঘোরার মত সমস্যা এবং পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা
থাকে। অনেকে আছে যারা এই সুপারির সাথে চুন ও জর্দা দিয়ে খেয়ে থাকে। এটি অবশ্যই
বর্জন করতে হবে। এমনি সুপারি খেলে খেতে পারেন। অবশ্যই সুপারি খাওয়ার সময়
সুপারিটি মুখে নিয়ে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। যেন হজম হয় সহজে এবং পাকস্থলীতে
চাপ বেশি না পরে।
বেশিক্ষণ ধরে এটি মুখে না রাখাই ভালো। কারণ বেশিক্ষণ মুখে রাখলে সেটা থেকে মুখে
ঘা এবং মুখের অনেক সমস্যা তৈরি হতে পারে। সুপারি খাওয়ার পর বেশি করে পানি খেতে
হবে। কারণ সুপারি খাওয়ার পর মুখ শুকিয়ে যায় এবং পানি শূন্যতা দেখা দেয়। তাই
বেশি পানি পান করতে হবে। এটি খাওয়ার পর ভালোভাবে দাঁত ও মুখ ধুয়ে পরিষ্কার করতে
হবে।
এমনিতেই এই সুপারি খাওয়া সাস্থের জন্য ক্ষতিকর। তারপরও যারা খেতে চান, তাদের জন্য
এই নিয়মটি ভালো হবে। আর এই সুপারি একেবারেই যাদের খাওয়া উচিত নয়। তারা হচ্ছে
গর্ভবতী মেয়েকে, তারপর যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কিডনি ও লিভারের সমস্যা
আছে। যাদের মুখে ঘা ও দাঁতের সমস্যা আছে।
কাঁচা সুপারি না শুকনা সুপারি খেতে হয়
অনেকে আছেন যারা ভাবেন যে কাঁচা সুপারি না শুকনা সুপারি খেতে হয়? আসলে সুপারি
খাওয়াই উচিত নয়। কারণ এটি হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক উপাদান।
সুপারির মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গিয়েছে।
তাই কাঁচা হোক বা শুকনো হোক কোনো সুপারি খাওয়া উচিত নয়। তবে শুকনো সুপারি কাচা
সুপারির থেকে খাওয়া নিরাপদ। যদি সুপারি খাওয়াই লাগে তাহলে অবশ্যই কাচার থেকে
শুকনো সুপারি খাওয়াই ভালো। আর অবশ্যই এটি খাওয়ার সময় জর্দা ও চুন মিশিয়ে
খাওয়া থেকে বিরত থাকতে হবে।
গর্ভাবস্থায় সুপারির বিকল্প হিসেবে যা খাবেন
পেটে বাচ্চা থাকা অবস্থায় অনেক নারীর জি খারাপ বমি ভাব হওয়া এবং
মুখে রুচি না থাকার সমস্যা দেখা যায়। এই সমস্যা থাকার কারণে গ্রাম অঞ্চলে
বেশিরভাগ মেয়েরা সুপারি চাবিয়ে খায়। কিন্তু তারা জানে না। যে এই সুপারি
গর্ভাবস্থায় খাওয়া হলে, এটা তার এবং তার পেটে থাকা সন্তানের ক্ষতি করতে
পারে। তারা গর্ভাবস্থায় এই সুপারি না খেয়ে বিভিন্ন বিকল্প
পদ্ধতি বেছে নিতে পারে।
তারা গর্ভাবস্থায় সুপারি না খেয়ে মুখে রুচি আনার জন্য এবং বমি ভাব দূর করার
জন্য আদা অথবা আদা চা বানিয়ে খেতে পারে। এছাড়াও লেবুর শরবত খেতে পারেন,
অবশ্যই চিনি ছাড়া খেতে হবে। এগুলো বাদেও চাইলে মৌরি ভেজানো পানি, তাজা ফলের
জুস যেমন আপেল, কমলা, পেয়ারা খেতে পারেন। তবে অবশ্যই এইগুলো গর্ভাবস্থায়
খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
সুপারি খেলে কি কোষ্ঠকাঠিন্য হয়
সুপারি খেলে কি কোষ্ঠকাঠিন্য হয় সে সম্পর্কে অনেকেই আছেন যারা জানতে চেয়েছেন।
সুপারি খেলে কি কোষ্ঠকাঠিন্য হয় সে সম্পর্কে চলুন আর দেরি না করে জেনে
নেওয়া যাক।
সুপারি খেলে অনেকে আছে যাদের কোষ্ঠকাঠিন্য হয়, আবার অনেকে আছে যাদের হয় না। এটা
মূলত যাদের হজমের সমস্যা আছে তাদের জন্যই এই সমস্যা বেশি দেখা দিয়ে থাকে। এছাড়াও
সুপারিতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো পেটে গিয়ে হজমে সমস্যা করে করে থাকে।
তাই যাদের হজম শক্তি কম,
তাদের এই সুপারি না খাওয়াই ভালো। আর যদিও খায় সে ক্ষেত্রে কম পরিমাণে খাওয়ায়
ভালো হবে। সুপারির এর মধ্যে অ্যারেকোলিন নামে একটি উপাদান আছে। এটাই সেই
উপাদান যেটা পেটের হজম প্রক্রিয়ায় সমস্যা করে থাকে। যার ফলে পেটে গ্যাস, দেরিতে
হজম হওয়া এবং পেট ফাঁপার মতো সমস্যা তৈরি হয়ে থাকে যার কারণে কোষ্ঠকাঠিন্য
সৃষ্টি হয়।
সুপারি সম্পর্কিত আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর/FAQ
প্রশ্নঃ গর্ভাবস্থায় সুপারি খাওয়া যাবে কি?
উত্তরঃ সুপারির মধ্যে এমন কিছু
প্রাকৃতিক উপাদান থাকে যেগুলো গর্ভবতী মা এবং পেটের সন্তানের জন্য ক্ষতিকর হতে
পারে। তাই গর্ভাবস্থায় একজন মায়ের সুপারি খাওয়া উচিত হবে না। তাই
গর্ভাবস্থায় একজন মায়ের সুপারি না খাওয়াই ভালো।
প্রশ্নঃ সুপারি খেলে কি গ্যাস হয়?
উত্তরঃ সুপারি শক্ত হওয়ার কারণে যাদের
হজম শক্তি কম তাদের পেটে গ্যাসের সমস্যা হতে পারে। এছাড়াও এই সুপারির মধ্যে
এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে, যেগুলো হজমের সমস্যা হতে পারে এবং পেটে
গ্যাস তৈরি করতে পারে। যার কারণে পেট ফাঁপা পেটে ব্যথা এবং পেটে অস্বস্তি তৈরি
হতে পারে।
প্রশ্নঃ গর্ভাবস্থায় সুপারি খেলে কি বাচ্চার ক্ষতি হবে?
উত্তরঃ গর্ভাবস্থায় যদি সুপারি খাওয়া
হয়, তাহলে এই সুপারি গর্ভবতী মায়ের এবং পেটের বাচ্চার উপর খারাপ প্রভাব
ফেলতে পারে। কারণ সুপারির মধ্যে উত্তেজক উপাদান থাকে। এছাড়াও বেশ কিছু
প্রাকৃতিক উপাদান থাকে, যেগুলো পেটে থাকা বাচ্চার ক্ষতি করতে পারে। তাই
গর্ভকালীন সময়ে সুপারি না খাওয়াই ভালো।
প্রশ্নঃ সুপারি খেলে কি গর্ভপাতের ঝুঁকি থাকে?
উত্তরঃ সুপারি খেলে যে গর্ভপাতের ঝুঁকি থাকে,
এটার এখনো কোনো ডাক্তারি প্রমাণ পাওয়া যায়নি, তবে সুপারি গর্ভাবস্থায় খাওয়া
হলে গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই
গর্ভকালীন সময়ে সুপারি খাওয়া এড়িয়ে চলা উচিত।
আরো পড়ুনঃ
কারি পাতা গাছের উপকারিতা কি
প্রশ্নঃ গর্ভাবস্থায় প্রথম তিন মাসে সুপারি খাওয়া যাবে কি?
উত্তরঃ গর্ভাবস্থায় প্রথম তিন মাস বলে
কোন কথা নাই। কারণ গর্ভাবস্থায় সুপারি খাওয়া হলেই সেটা গর্ভবতী মা এবং
তার পেটের সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই গর্ভাবস্থায় প্রথম তিন মাস
না বরং গর্ভাবস্থায় সুপারি খাওয়াই উচিত না। আর যদিও খাওয়া প্রয়োজন
পড়ে ডাক্তারের কাছে জানবেন। ডাক্তার যদি খেতে বলে, তাহলে খাবেন।
লেখকের শেষ কথাঃ গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয়
গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয় আশাকরছি আমার এই আলোচনা থেকে আপনি জানতে
পেরেছেন। গর্ভাবস্থায় একজন মাকে অনেক সতর্ক হয়ে যেকোন জিনিস খাওয়ার আগে, সে
জিনিস তার গর্ভের সন্তানের জন্য এবং তার শরীরের জন্য ভালো কিনা তা জানা দরকার।
যেটা তার স্বাস্থ্য এবং সন্তানের জন্য ভালো সেই খাবারগুলো বেছে খাওয়া উচিত।
সুপারি যেহেতু শরীরে পানি শূন্যতা করতে পারে, তাছাড়া এর বেশ কিছু ক্ষতিকর দিক
আছে, সেহেতু গর্ভাবস্থায় একজন মাকে এই সুপারি খাওয়া থেকে দূরে থাকা উচিত।
তা না হলে এটা তার স্বাস্থ্য এবং পেটের সন্তানের সমস্যা করতে পারে। তবে সবথেকে
নিরাপদ হয়, যে কোন খাবার খাওয়ার আগে বা সুপারি খেতে চাইলে অবশ্যই চিকিৎসকের
পরামর্শ নেওয়া। এটাই একজন গর্ভবতী মায়ের জন্য নিরাপদ একটি মাধ্যম হবে। আমার এই
তথ্য আপনার যদি উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার এই তথ্যটা আপনি আপনার পরিচিত
মানুষদের কাছে শেয়ার করে দেবেন এবং এইরকম স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানতে চাইলে
নিয়মিত আমাদের ওয়েব সাইটে ভিজিট করবেন।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url