নিম পাতার উপকারিতা ও অপকারিতা জানলে অবাক হবেন
নিম পাতার উপকারিতা ও অপকারিতা জানলে অবাক হয়ে যাবেন। অনেকেই ভাবেন যে খালি পেটে
নিম পাতার রস খেলে কি হয়। এই পাতা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়ায়।
কিন্তু বেশি খেলে আবার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি নিম পাতা খাওয়ার
নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে আমার এই আর্টিকেলটি ভালোভাবে পড়বেন। চলুন তাহলে
এই নিম পাতার ক্ষতিকর দিক ও উপকারী দিক সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
পেজ সূচিপত্রঃ নিম পাতার উপকারিতা ও অপকারিতা
- নিম পাতার উপকারিতা ও অপকারিতা
- খালি পেটে নিম পাতার রস খেলে কি হয়
-
নিম পাতার মধ্যে যেসব পুষ্টিগুণ থাকে
- নিম পাতার রস খাওয়ার নিয়ম
-
FAQ/নিমপাতা সম্পর্কে আলোচিত প্রশ্ন ও উত্তর
- চর্মরোগে নিম পাতার ব্যবহার
- চুলকানিতে নিম পাতার ব্যবহার
- নিম পাতা খাওয়ার নিয়ম
- নিম পাতার বড়ি খেলে কি হয়
- নিম পাতা চুলে দেওয়ার নিয়ম
- নিম পাতার গুড়া খেলে কি হয়
-
নিম পাতা কাদের খাওয়া উচিত নয়
- FAQ/নিম পাতা সম্পর্কে আলোচিত প্রশ্ন ও উত্তর
- প্রতিদিন নিম পাতা খেলে কি হয়
- লেখকের মন্তব্যঃ নিম পাতার উপকারিতা ও অপকারিতা
নিম পাতার উপকারিতা ও অপকারিতা
আপনারা কম বেশি সবাই নিমপাতা তো চিনেন। কিন্তু নিম পাতার উপকারিতা ও
অপকারিতা জানেন কি? নিমপাতা কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক ভালো
ভূমিকা রাখে। কারণ এই নিম পাতার মধ্যে প্রাকৃতিক ভালো গুণ পাওয়া
যায়। নিম পাতার মধ্যে কিন্তু অনেক ওষুধি গুণ আছে। আর এ কারণে যুগ যুগ ধরেই,
এই নিম পাতা বিভিন্ন ধরনের চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
যেমন ধরেন, নিম পাতার মধ্যে প্রদাহ নাশক গুণ থাকে। সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট,
অ্যান্টিভাইরাল, ব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গালও থাকে। নিম পাতা সঠিক নিয়মে
ব্যবহার করলে। এই উপাদানগুলো ভালোভাবে পাওয়া যাবে। যা শরীরের অনেক ধরনের কাজে
দিবে। কিন্তু এর ব্যবহার যদি সঠিকভাবে না করতে পারেন। তবে কিন্তু এটা আবার
স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
নিম পাতার উপকারিতা
আপনি যদি সঠিক নিয়ম মেনে নিম পাতার ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে। এর কারণ হচ্ছে নিম
পাতা ব্যবহার করলে শরীরে সহজে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাংগাল সংক্রমনের
ঝুঁকি থাকে না। যার কারণে সহজে শরীর অসুস্থ হয় না এবং রোগ প্রতিরোধ করার
ক্ষমতা বাড়ে।
নিম পাতার ব্যবহার নিয়মিত করতে থাকলে। এর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের
ক্ষতিকর যে উপাদানগুলো থাকে। তা কমাতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার করে ত্বকের
স্বাস্থ্য ভালো রাখে। শরীরে বা মুখের ত্বকে যদি চুলকানি, ব্রণ, ফুসকুড়ি
এগুলো হয়। তবে নিমপাতা ব্যবহার করলে এ সমস্যাগুলো দূর হবে।
যাদের ডায়াবেটিস আছে তারাও, এটা থেকে ভালো উপকার পাবেন। নিম পাতার রস বা নিম
পাতার গুড়া যদি নিয়ম মেনে খেতে পারেন। তবে এটা আপনার রক্তের চিনির মাত্রাকে
কমাতে কাজ করবে এবং আপনার ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখবে। যদি মাথায়
খুশকি হয় বা মাথার ত্বকের কোন সমস্যা হয়।
তবে নিম পাতার পেস্ট বানিয়ে চুলে ও মাথার ত্বকে ভালোভাবে লাগাবেন। এতে চুলের
খুশকি দূর হবে, চুল পড়া কমবে ও মাথার ত্বক ভালো থাকবে। এই নিম পাতা থেকে আরো
অনেক উপকারিতা পাওয়া যাবে। যেমন মুখের এবং দাঁতের জন্য ভালো। ওজন কমাতে সাহায্য
করে।
অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে, এটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। যেসব
মহিলাদের মাসিক নিয়মিত হয় না। তাদের মাসিক নিয়মিত হতে সাহায্য করে। হৃদরোগের
ঝুঁকি কমাতে সাহায্য করে। এলার্জির সমস্যা থাকলে দূর করে এবং লিভারের কার্যক্ষমতা
বাড়াতে ও লিভারের অসুখ দূর করতে। এই নিমপাতা অনেক ভালো কাজ করে।
আপনারা যদি প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে চান, তবে সঠিক নিয়ম মেনে নিয়মিত নিম
পাতার ব্যবহার করবেন। তবে খেয়াল রাখবেন পরিমাণের চেয়ে বেশি যেন ব্যবহার
করা না হয়। আর যদি আপনার শারীরিক কোন অসুখ থাকে। তাহলে শুধুমাত্র নিমপাতার ওপর
ভরসা করবেন না। ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিবেন।
নিম পাতার অপকারিতা
আমি কিন্তু উপরে আগেই বলেছিলাম, যে নিম পাতার উপকারিতা থাকলেও এর কিছু অপকারিতাও
আছে। কিন্তু এর ক্ষতিকর দিকগুলো আপনি তখনই দেখতে পাবেন, যখন আপনি নিম পাতার
ব্যবহার ভুল নিয়মে করবেন। আপনি যখন ভুল নিয়মে নিম পাতার ব্যবহার
করবেন।
তখন অনেক ধরনের সমস্যা আপনার শরীরে দেখা দিবে। আপনি যদি অনেক বেশি নিমপাতা খান।
তাহলে এটা আপনার পেটে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। যার কারণে আপনার
পেটে গ্যাসের সমস্যা, পেট ব্যথা, মাথা ঘোরা ও লিভারের উপর চাপ পড়তে পারে।
তাছাড়া যাদের নিম্ন রক্ত চাপের সমস্যা আছে। তারা যদি এই নিম পাতা বেশি খায়।
তাহলে তাদের রক্তের চাপ অনেক কমে যেতে পারে। আর রক্তের চাপ কমে গেলে এটা রোগীর
স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। আবার যারা গর্ভবতী মহিলা, তারা যদি
গর্ভাবস্থায় নিম পাতা বেশি ব্যবহার করে। তাহলে গর্ভপাতের মত ঝুঁকি তৈরি হতে
পারে।
এছাড়াও যেসব মায়েরা বুকের দুধ সন্তানকে খাওয়াই, তাদেরও ক্ষতি হতে পারে।
শিশুদের নিমপাতা খাওয়ানো যাবে না। বিশেষ করে যেসব শিশুদের ১০ বছরের কম বয়স।
তাদেরকে নিমপাতার রস বা নিমপাতা বেটে খাওয়াবেন না। এতে তাদের স্বাস্থ্যের
ক্ষতি হতে পারে। টানা অনেকদিন ধরে নিমপাতার ব্যবহার করলে,
এটা হরমোনের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি শরীরের উপরেও খারাপ প্রভাব ফেলবে। তাই
নিমপাতা ব্যবহার করার সময় সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন এবং সতর্কতার সাথে। আর
যদি শারীরিক কোন সমস্যা থাকে বা কোন অসুখে ভোগেন তবে নিমপাতা ব্যবহার করার আগে
চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এতে আপনি এবং আপনার পরিবারের সবাই
নিরাপদে থাকবেন।
খালি পেটে নিম পাতার রস খেলে কি হয়
উপরে আমরা নিমপাতার সঠিক ব্যবহার করে খেলে কি সব উপকারিতা পাবো তা
জানলাম। কিন্তু অনেকেই আবার প্রশ্ন করেন যে খালি পেটে নিম পাতার রস খেলে
কি হয়? খালি পেটে যদি আপনারা নিমপাতার রস খান। তাহলে এটা আপনাদের শরীর ও
স্বাস্থ্যের জন্য আরো ভালো হবে।
নিম পাতার উপকারী গুণ তো আছেই। আর খালি পেটে যদি এই পাতার রস খান। তাহলে
এর উপকারিতা বা উপকারী গুণ আরো ভালোভাবে পাবেন। আপনি যদি সকালে খালি পেটে
নিম পাতার রস খান। নিম পাতার মধ্যে থাকা অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল
এবং এন্টিঅক্সিডেন্ট আপনার শরীরের ক্ষতিকর উপাদান গুলোকে বার করে দিতে সাহায্য
করবে।
সেই সাথে এটা আপনার পেটের সমস্যা থাকলে তা দূর করতেও ভালো কাজ
করবে। আপনাদের যাদের পেটের সমস্যা আছে, বিশেষ করে গ্যাস, বদহজম তারপরে
লিভারের সমস্যা। তারা নিয়ম মেনে খালি পেটে নিম পাতার রস খেতে পারেন। কিন্তু
শারীরিক কোন অসুখ যদি থাকে, তাহলে ডাক্তারকে জেনে খাবেন।
নিম পাতার মধ্যে যেসব পুষ্টিগুণ থাকে
নিম পাতা প্রাকৃতিক উপাদান। নিয়ম মেনে ব্যবহার করলে, এটা সুস্বাস্থ্যের
জন্য ভালো কাজ করতে পারে। এছাড়াও অনেক অসুখ ভালো করতেও এই পাতা ব্যবহার
করা হয়। এই পাতার মধ্যে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। কিন্তু অনেকেই
আপনারা জানেন না,
যে এই পাতার মধ্যে কোন কোন পুষ্টিগুণ থাকে। আজকে আপনাদেরকে নিম পাতার মধ্যে
যেসব পুষ্টিগুণ থাকে তা জানাবো। এগুলো জানার পর আশাকরছি আপনারা নিমপাতার
গুরুত্ব বুঝবেন এবং এটা থেকে ভালো উপকার নিতে পারবেন। নিম পাতার মধ্যে
এন্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সি থাকে,
ভিটামিন এ থাকে, ক্যালসিয়াম থাকে, অল্প প্রোটিন থাকে, প্রাকৃতিক ফাইবার থাকে
এবং কিছু ভেষজ উপাদান। এর এত পুষ্টিগুণ থাকার পরেও এটা কিন্তু সাধারণ
খাবারের মত খাওয়া যাবে না। অল্প করে খেতে পারেন বা ব্যবহার করতে পারেন
তবে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত হবে না।
নিম পাতার রস খাওয়ার নিয়ম
আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে নিম পাতার উপকারী গুণ পেতে হলে আপনাকে এই
পাতা সঠিক নিয়ম মেনে খেতে হবে এবং ব্যবহার করতে হবে। আপনি যদি সঠিক
নিয়ম মেনে নিম পাতার ব্যবহার করেন। তবে এটা থেকে আপনি ভালো উপকার পাবেন এবং
ক্ষতি হওয়ার ঝুঁকিও কম থাকবে।
সকালবেলায় ঘুম থেকে উঠবেন, তারপর নিমের যে কচি পাতা গুলো থাকে। এই
পাতাগুলো ১০ থেকে ১৫ টি পারবেন। ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে ব্লেন্ডারে বা
পাটাতে বাটবেন। তারপর গ্লাসে ছাকুনি দিয়ে ছেকে রস বার করে খালি পেটে খেয়ে
নেবেন। এতে ভালো উপকার পাওয়া যায়।
দিনে প্রায় দুই থেকে তিন চামচ নিমপাতার রস খেলে কোন সমস্যা হবে না। আরেকটি
বিষয় অনেকেই নিমপাতার রস টানা অনেকদিন ধরে খেতেই থাকে। কিন্তু নিম পাতার রস
টানা অনেকদিন খাওয়া উচিত না। টানা অনেক দিন নিমপাতার রস খেলে এটা শরীরের
উপকারের বদলে ক্ষতি করবে।
তাই টানা অনেকদিন না খেয়ে সাত দিন খাওয়ার পর। কিছুদিন বাদ দিয়ে আবার
খাওয়া ভালো। নিম পাতার রস যেহেতু তিতা, তাই আপনি এর সাথে গরম পানি অথবা
এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন।
FAQ/নিমপাতা সম্পর্কে আলোচিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ নিম পাতা কি কি রোগের কাজ করে?
উত্তরঃ অনেকেই ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে অনেক ধরনের রোগের
চিকিৎসা করে এই নিম পাতা দিয়ে। নিমপাতা চর্মরোগ দূর করতে, রক্ত
পরিষ্কার করতে, দাঁতের ও মুখের অসুখ দূর করতে, শরীরের ভাইরাস ও সংক্রমণের
ঝুঁকি কমাতে, লিভারের সমস্যা ভালো করতে, চুলের গোড়া শক্ত করতে, শরীরের ব্যথা
কমাতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে
ভালো কাজ করে।
প্রশ্নঃ নিম পাতা খেলে কি অ্যালার্জি দূর হয়?
উত্তরঃ নিমপাতা খেলে সরাসরি এলার্জি দূর করতে না পারলেও, এটা কমাতে
কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু সেটাও নির্ভর করবে এলার্জিতে আক্রান্ত
ব্যক্তির শারীরিক অবস্থা ও এলার্জির ধরণের ওপর। নিম পাতার মধ্যে
এন্টিব্যাকটেরিয়াল, এন্টিফাঙ্গাল ও এন্টি ইনফ্লামেটরি উপাদান থাকার জন্য।
ত্বকের চুলকানি ফুসকুড়ি ও এলার্জি দূর করতে কাজ করে। নিয়ম মেনে
নিমপাতার রস খেতে পারলে এলার্জি সমস্যা দূর হতে পারে।
প্রশ্নঃ নিম পাতা ও কাঁচা হলুদ খেলে কি হয়?
উত্তরঃ নিমপাতা ও কাঁচা হলুদ সঠিক নিয়ম মেনে খেতে পারলে। নিমপাতার গুণ
শরীরের খারাপ টক্সিন বার করতে এবং রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য
করবে। নিমপাতা ও কাচা হলুদ একসাথে খেলে ভেতর পরিষ্কার করে ত্বকের
সৌন্দর্য বাড়াতে পারে। সেই সাথে এটা পেটের হজম শক্তি বাড়ায় এবং পেটের
স্বাস্থ্য ভালো রাখে ও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে।
প্রশ্নঃ নিমপাতার কচি পাতাগুলো কেন অনেকে খায়?
উত্তরঃ কচি নিমপাতা মানুষ বেশি খায় কারণ এই পাতাগুলোতে অনেক বেশি
পুষ্টিগুণ থাকে। সে সাথে প্রাকৃতিক উপাদানে ভরপুর থাকে। এই পাতা থেকে
ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান
পাওয়া যায়। যেগুলো শরীরের অনেক উপকার করে। আর এই উপকারী গুণগুলো
নেওয়ার জন্য অনেক মানুষ, এই কচি নিমপাতাগুলো খেয়ে থাকে।
নিম পাতার ইংরেজি নাম কী?
উত্তরঃ নিম পাতার ইংরেজি নাম হচ্ছে Neem Leaves আর নিম পাতার গাছের
বৈজ্ঞানিক নাম হচ্ছে Azadirachta indica। আশাকরছি নিম পাতার ইংরেজি নাম
সম্পর্কে আপনি জানতে পেরেছেন।
চর্মরোগে নিম পাতার ব্যবহার
আপনারা চর্ম রোগে কিভাবে নিম পাতার ব্যবহার করবেন চলুন তা জেনে
নেই। চর্মরোগের জন্য নিমপাতা অনেক ভালো হবে। কারণ নিমপাতাতে
অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাংগাল, এন্টিভাইরাল
সহ অ্যান্টিইনফ্লামেটরি থাকে। এই উপাদানগুলো চর্মরোগ দূর করতে কাজ
করে।
আরো পড়ুনঃ মাথার উকুন মারার উপায়
যার কারণে ত্বকের চুলকানি, ফুসকুড়ি, একজিমা, দাদ, সোরিয়াসিস
হলে অনেকেই নিমপাতা ব্যবহার করে। যদি চুলকানি ও এলার্জি থাকে, তবে
নিমপাতা পানিতে সিদ্ধ করে। সেই পানি দিয়ে গোসল করবেন। আর ত্বকে যদি
ব্রণ বা ফোঁড়া বার হয়। তাহলে কচি নিমপাতা পাটায় বেটে পেস্ট করবেন।
তারপর ব্রণের বা ফোড়ার উপর লাগাবেন। আর একজিমা ও দাদ কমানোর জন্য
নিমের পাতা রস করে ২০ থেকে ৩০ মিনিট সেখানে লাগিয়ে রাখবেন, তারপর ধুয়ে
নিবেন। এভাবে চর্মরোগে আপনি নিমপাতার ব্যবহার করতে পারেন। তবে চর্মরোগ
হলে চর্মরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে তার পরামর্শ নিয়ে নিম পাতার ব্যবহার করবেন।
চুলকানিতে নিম পাতার ব্যবহার
চুলকানিতে নিম পাতার ব্যবহার সম্পর্কে ইতিমধ্যেই আপনারা উপরের আলোচনা থেকে
জেনে গেছেন। তার পরেও চলুন আমি আপনাদেরকে আরেকটু স্পষ্টভাবে বলি যে চুলকানিতে
কিভাবে নিমপাতা ব্যবহার করতে হয়। আপনার ত্বকে যদি চুলকানি হয়।
এর জন্য আপনি নিমপাতা সেদ্ধ করা পানি দিয়ে চুলকানির স্থানগুলো ভালোভাবে
ধুয়ে ফেলবেন। দিনে এক থেকে দুইবার করলে চুলকানি ও ত্বকের সংক্রমণ দূর
হয়ে যাবে। এছাড়াও নিমপাতার পেস্ট বানিয়ে এই পেস্ট চুলকানির স্থানে
ভালোভাবে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
আপনি চাইলে চুলকানি দূর করার জন্য নিমপাতার তেল বানিয়ে শরীরে লাগাতে
পারেন। এতে করে আপনার চুলকানি তাড়াতাড়ি কমে যাবে। নিমপাতা ভালোভাবে
সেদ্ধ করে, সেই সেদ্ধ করা পানি দিয়ে গোসল করবেন। এতে করে আপনার পুরো
শরীরের ত্বক চুলকানি থেকে রক্ষা পাবে।
নিম পাতা খাওয়ার নিয়ম
নিমপাতা স্বাস্থ্যের জন্য উপকারী, তবে সেটা নিয়ম মেনে ব্যবহার
করলে। অনেক চিকিৎসক এই নিমপাতা অসুখ বিসুখ ভালো করতে ব্যবহার
করে। নিমপাতা ভুলভাবে বা ভুল নিয়মে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে না,
এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
পাঁচ থেকে ছয়টি নিমপাতা সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। যারা
প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন পাঁচ থেকে ছয়টি নিমপাতা বেটে খাবেন। আর যেসব
বাচ্চাদের বয়স দশ বছরের নিচে, তারা খাবেন না। আপনারা চায়ের সাথে নিমপাতা
মিশিয়ে খেতে পারেন। নিমপাতার রস তিতা হওয়ার কারণে আপনি লেবু অথবা মধু
মিশিয়ে খাবেন।
যারা গর্ভবতী মহিলা এবং স্তন দানকারী মহিলা। তারা নিমপাতা এড়িয়ে চলার
চেষ্টা করবেন। যদি খাওয়ার দরকার হয়। তাহলে ডাক্তারের কাছে জেনে খাবেন। যাদের
ডায়াবেটিস আছে এবং নিয়মিত ওষুধ খাচ্ছেন। সেই সাথে যাদের নিম্ন রক্তচাপের
ওষুধ চলছে। তারা নিমপাতা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিবেন। অনেকদিন ধরে
টানা খাবেন না। মাঝে মধ্যে গ্যাপ রেখে খাবেন।
নিম পাতার বড়ি খেলে কি হয়
আপনারা নিমপাতার বড়ি খেলে কি হয় জানতে চেয়েছেন। নিম পাতার বড়ি
সাধারণত শুকনো পাতাকে গুড়া করে তৈরি করা হয়। এই পাতার বড়ি
খাওয়া শরীরের জন্য অনেক ভালো। তবে অতিরিক্ত যদি খাওয়া হয়, তাহলে
কিছু সমস্যাও তৈরি হতে পারে। তাই এটি খেলে কি হয় চলুন জেনে
নেওয়া যাক।
নিম পাতার বড়ি যদি সঠিক নিয়ম মেনে অল্প করে খেলে, এটা রক্ত পরিষ্কার
করতে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে, ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে
রাখতে, পেটের বিভিন্ন সমস্যা দূর করতে, কোষ্ঠকাঠিন্য দূর
করতে, দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তচাপ কমাতে সাহায্য
করে। এছাড়া এর আরো অনেক ভালো দিক আছে।
এইসব ভালো গুণ পেতে হলে, আপনাকে পরিমাণে নিমপাতার বড়ি খেতে হবে। অতিরিক্ত
নিমপাতা খেলে এটা পেট ব্যথা, বমি, ডায়রিয়া এমনকি অতিরিক্ত ক্ষুধা কমিয়ে
দিতে পারে। এছাড়াও গর্ভবতী নারীদের জন্য এটা খাওয়া মোটেও উচিত নয়।
আর যাদের ডায়াবেটিসের ওষুধ চলছে এবং রক্তচাপ অনেক কম তাদের ডাক্তারের
পরামর্শ নিয়ে খাওয়া উচিত।
নিম পাতা চুলে দেওয়ার নিয়ম
আপনার মাথায় খুশকি ও মাথার চুলকানি থাকলে। আপনি এক মুঠো নিমপাতা পানিতে
ফুটিয়ে। সেই পানি দিয়ে মাথার ত্বক ও চুল ভালোভাবে ধুয়ে নিবেন। এতে করে
আপনার মাথার খুশকি ও মাথার চুলকানি কমে যাবে। আপনার যদি অতিরিক্ত চুল পড়ে
এবং চুলের গোড়ায় ইনফেকশন হয়।
তাহলে নিম পাতা ভালোভাবে ব্লেন্ড করে নিমপাতার পেস্ট মাথার ত্বকে ও চুলের
গোড়ায় ভালোভাবে লাগাবেন। এটি ৩০মিনিট মাথায় রাখার পর ধুয়ে নিবেন। এতে
করে আপনার চুল পড়া কমে যাবে এবং চুলের গোড়ায় ইনফেকশন থাকলে ভালো হয়ে
যাবে। চুলকে যদি দ্রুত লম্বা ও ঘন করতে চান?
তাহলে আপনি নিম পাতার তেল বানিয়ে চুলে ও মাথার ত্বকে ব্যবহার করতে পারেন।
সপ্তাহে দুই থেকে তিন দিন এই তেল মাথায় মালিশ করলে দ্রুত চুল লম্বা হবে ও
ঘন হবে। চাইলে নিম পাতার সাথে টক দই, অ্যালোভেরা জেল, তার সাথে লেবুর রস
মিশিয়ে ভালোভাবে চুলের গোড়ায় লাগাতে পারেন।
নিম পাতার গুড়া খেলে কি হয়
নিম পাতার গুড়া নিয়মিত খেতে পারলে। এর উপকারী গুণ রক্তকে পরিষ্কার করে
শরীর থেকে খারাপ টক্সিন বার করতে সাহায্য করবে। তাছাড়া যাদের
ডাইবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, চর্মরোগ আছে। সেই সাথে যাদের শরীরে অসুখ
বিসুখ বেশি হয় এবং পেটে কৃমি বেশি থাকলে। এই নিমপাতার গুঁড়ো অনেক ভালো
হবে।
নিয়মিত খেতে পারলে ডায়াবেটিসের মাত্রা স্বাভাবিক থাকবে। রক্তচাপ বেশি
থাকলে তা কমবে, রোগ দূর হবে। শরীর অসুখ বিসুখের বিরুদ্ধে লড়াই করতে
পারবে এবং সহজ শরীরের আরো অনেক ধরনের সমস্যা দূর করতে সাহায্য
করবে। তবে আমার সাজেস্ট থাকবে নিম পাতার গুড়ো খাওয়ার আগে একবার
আপনি ডাক্তারের কাছে জেনে নেবেন।
নিম পাতা কাদের খাওয়া উচিত নয়
নিমপাতা আমাদের শরীরের জন্য অনেক ভালো ভেষজ উপাদান। তারপরেও এমন
কিছু মানুষ আছে, যাদের এই নিম পাতা খাওয়া বা ব্যবহার করা উচিত হবে
না। বিশেষ করে যাদের গর্ভে সন্তান আছে, তাদের নিম পাতা খাওয়া
উচিত হবে না। তারপর যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন। তাদেরও নিম
পাতা খাওয়া উচিত হবে না। এছাড়াও ছোট বাচ্চা,
যাদের লো ব্লাড প্রেসার আছে, যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, যাদের
লিভারের সমস্যা আছে এবং যারা বুকের দুধ ছোট বাচ্চাকে
খাওয়াচ্ছেন। তারা নিম পাতা খাওয়া থেকে বিরত থাকবেন। তা না হলে
এটা আপনাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যাদের এই
অসুখ আছে বা এই সমস্যাগুলো আছে। তারা নিমপাতা খাওয়ার
আগে চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে খাবেন।
FAQ/নিম পাতা সম্পর্কে আলোচিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ নিম পাতার রস খেলে কি ক্ষতি হয়?
উত্তরঃ নিমপাতার রস নিয়ম মেনে খেলে শরীরের জন্য ভালো। কিন্তু
নিয়ম না মেনে খেলে এটা শরীরের জন্য খারাপ। যদি নিয়ম না মেনে
খান, তবে নিমপাতার রস আপনার পেট ব্যথা বাড়াতে পারে। পেটে গ্যাস তৈরি
করতে পারে, ডায়রিয়া হতে পারে, সেই সাথে ডায়াবেটিস রোগী এবং নিম্ন
রক্তচাপ রোগীদের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে।
প্রশ্নঃ নিম পাতা দিয়ে গোসল করলে কি হয়?
উত্তরঃ ত্বকের যদি কোন সমস্যা হয় অথবা চর্মরোগ থাকে। নিমপাতার সেদ্ধ
পানি দিয়ে গোসল করলে চর্মরোগ দূর হবে ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে।
নিমপাতা দিয়ে গোসল করলে শরীরে খারাপ ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে
না। ফলে ত্বকে চুলকানি, ব্রণ, ফোড়া এবং এলার্জি জনিত সমস্যা থাকলে,
সেটা কমে যায়।
প্রশ্নঃ চুলের খুশকি কিভাবে দূর করব?
উত্তরঃ চুলে যদি অনেক খুশকি থাকে। তাহলে আপনি নিমপাতা ব্যবহার করতে
পারেন। নিমপাতা ভালোভাবে পানিতে ফোটাবেন। সেই ফোটানো পানি দিয়ে মাথার
ত্বক ও চুল ভালোভাবে ধুবেন। আপনি চাইলে নিমপাতা বেটে এর পেস্ট লাগাতে
পারেন, এতে আপনার চুলের খুশকি দূর হয়ে যাবে।
প্রশ্নঃ নিম পাতার কি কি গুন রয়েছে?
উত্তরঃ নিমপাতার মধ্যে অনেক গুণ আছে। এর মধ্যে ঔষধি গুণ
বেশি। এই পাতা সঠিক নিয়ম মেনে খেতে পারলে বা ব্যবহার করতে পারলে।
পেটের কৃমি, হজমের সমস্যা, রক্ত পরিষ্কার, ডায়াবেটিস স্বাভাবিক রাখতে,
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, উচ্চ রক্তচাপ কমাতে। চুলের গোড়া শক্ত
করতে, খুশকি দূর করতে, মুখের ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে এবং
চর্মরোগ দূর করতে যেসব গুণ দরকার সে সকল গুণ এই পাতার মধ্যে আছে।
প্রশ্নঃ নিম খেলে কি লিভার পরিষ্কার হয়?
উত্তরঃ নিম বেশি না খেয়ে অল্প করে খেতে পারলে এটা আপনার লিভার কে
পরিষ্কার করতে সাহায্য করবে সেই সাথে এর প্রাকৃতিক গুণগুলো আপনার
লিভারের উপরের চাপ কমাবে সেই সাথে লিভারের স্বাস্থ্য কে ভালো রাখতে কাজ
করবে। তাই আপনি আপনার লিভার সুস্থ রাখতে চাইলে নিয়মিত নিয়ম খেতে
পারেন।
প্রতিদিন নিম পাতা খেলে কি হয়
নিমপাতা শরীরের জন্য ভালো কিন্তু বেশি খাওয়া ভালো না। আপনারা
অনেকে প্রশ্ন করেছেন প্রতিদিন নিম পাতা খেলে কি হয়? আপনারা যদি
নিয়মিত নিয়ম মেনে অল্প করে নিম পাতা খেতে পারেন। তাহলে এর থেকে
আপনারা ভালো উপকারী গুণ পাবেন।
কিন্তু আপনারা যদি অনেক দিন। অর্থাৎ প্রতিদিন টানা নিমপাতা খেতে
থাকেন। তবে এটা আপনার শরীরের উপর খারাপ প্রভাব ফেলবে। বিশেষ
করে আপনার পেটের সমস্যা বাড়াতে পারে। তাই উপকার নিতে
চাইলে,
আরো পড়ুনঃ কিডনি পাথর গলায় কোন খাবার
প্রতিদিন না খেয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়ার চেষ্টা করবেন।
অথবা টানা সাত দিন খাওয়ার পর কিছুদিন বন্ধ রেখে আবার ৫ থেকে ৭ দিন
খাবেন। এইভাবে গ্যাপ দিয়ে খেলে ভালো উপকার পাবেন।
লেখকের মন্তব্যঃ নিম পাতার উপকারিতা ও অপকারিতা
আশাকরছি উপর থেকে আপনারা নিম পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে
জানতে পেরেছেন। নিম পাতা সঠিক নিয়ম মেনে খেতে পারলে, এটা
আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে। কিন্তু অতিরিক্ত
খাওয়া যাবে না। অতিরিক্ত খেলে এটা ক্ষতি করবে। তাই নিমপাতা
খাওয়ার আগে এর উপকারিতা এবং অপকারিতা দুটাই আমাদের জানা অনেক
দরকার।
নিমপাতার মধ্যে অনেক ভালো প্রাকৃতিক গুণ পাওয়া
যায়। যেগুলো আমাদের শরীরের অনেক অসুখ দূর করতে সাহায্য
করে। কিন্তু কোন অসুখ হলে নিমপাতা কে শুধু চিকিৎসা হিসেবে ভাবা
যাবে না। যদি কোন অসুখ হয়, তবে ডাক্তারের কাছে দেখাবেন
এবং তার পরামর্শ নিয়ে চিকিৎসা নিবেন। আর নিম পাতা ব্যবহার
করার সময় সতর্ক থাকবেন। কারণ সতর্ক হয়ে ব্যবহার
করলে সব থেকে ভালো ও নিরাপদ হবে।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url