আসল মুলতানি মাটি চেনার উপায় জানুন এখনই
অনেকে মুলতানি মাটি ব্যবহার করে। কিন্তু আসল মুলতানি মাটি চিনতে পারে না এবং নকল
মুলতানি মাটি বাজার থেকে নিয়ে আসে। তাই আসল মুলতানি মাটি চেনার উপায় সহ মুলতানি
মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায় জানাবো।
আপনি যদি মুলতানি মাটির উপকারিতা জানতে চান? তাহলে আমার আর্টিকেলটি ভালোভাবে
পড়বেন। চলুন তাহলে দেরি না করে মুলতানি মাটি সম্পর্কে সকল তথ্য জেনে নিই।
পেজ সুচিপত্রঃ আসল মুলতানি মাটি চেনার উপায়
- আসল মুলতানি মাটি চেনার উপায়
- মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়
- মুলতানি মাটির উপকারিতা
- FAQ মুলতানি মাটি সম্পর্কে আলোচিত কিছু প্রশ্নের উত্তর
- মুলতানি মাটি ব্যবহারের নিয়ম
- মুলতানি মাটি কি দিয়ে তৈরি
- মুলতানি মাটি দিয়ে ব্রণ দূর করার নিয়ম
- মুলতানি মাটি চুলে ব্যবহারের নিয়ম
- মুলতানি মাটি দিয়ে ফেসপ্যাক
- মুলতানি মাটির কাজ
- মুলতানি মাটির অপকারিতা
- মুলতানি মাটির দাম
- FAQ মুলতানি মাটি সম্পর্কে আলোচিত কিছু প্রশ্নের উত্তর
- মুলতানি মাটি ব্যবহারে যেসব ভুল করা যাবে না
- লেখকের মন্তব্যঃ আসল মুলতানি মাটি চেনার উপায়
আসল মুলতানি মাটি চেনার উপায়
আসল মুলতানি মাটি চেনার উপায় নিয়ে আজকের এই আলোচনা। আপনারা অনেকেই আছেন
যারা মুখের সৌন্দর্য বাড়ার জন্য মুলতানি মাটি নিয়মিত
ব্যবহার করেন। মুলতানি মাটি অনেক মানুষ ব্যবহার করে। কিন্তু
এখনকার সময়ে বাজারে নকল মুলতানি মাটি দিয়ে ভরপুর। এখন চিনাই কঠিন হয়ে
গেছে, কোনটা আসল মুলতানি মাটি আর কোনটা নকল।
আরো পড়ুনঃ সরিষার তেল গায়ে মাখলে কি হয় জানেন কি
যেটা নকল মুলতানি মাটি, এটাতে অনেক ধরনের কেমিক্যাল ও রাসায়নিক পদার্থ মিশিয়ে
বানানো হয়। যেটা মুখের বা ত্বকের উপকারের বদলে ক্ষতি বেশি করে। তাই
যারা আসল মুলতানি মাটি চিনে কিনতে চান। এদেরকে এখন আমি এই মাটি কিভাবে আসল দেখে
কিনবেন। এ বিষয়ে কিছু উপায় বলবো।
উপায় গুলো হচ্ছে,
১/আসল মুলতানি মাটি কি না এটা দেখার জন্য আপনাকে এই মাটির রং দেখতে
হবে। যদি আসল মুলতানি মাটি হয়। তবে এর রং হালকা বাদামী রঙের
হবে। অনেক সময় এর রং হালকা হলুদ বা ফ্যাকাসে রঙেরও হতে পারে। খেয়াল
করবেন যদি এই মাটিতে সাধারণ রঙের থেকে বেশি রং ফুটে বা চকচক করে তবে এটা
ভেজালযুক্ত।
২/আসল মুলতানি মাটি যাচাই করতে এই মাটি আপনি হাতে নেড়ে দেখতে পারেন। এই
মাটি হাতে নাড়ার পর যদি গুড়া মসৃণ মাটির মত মনে হয় তবে বুঝবেন এই মাটি
আসল। এমনকি মাটি পানির সাথে মিশলে যেভাবে পেস্ট হয়। ঠিক সেভাবেই
মুলতানি মাটি ও পানির সাথে মিশে একদম মাটির মতো কাদা বা পেস্ট হয়ে যায়।
৩/মুলতানি মাটি আসল কি নকল তা এর গন্ধ থেকে বোঝা যাবে। যেটা আসল মুলতানি
মাটি সেটার গন্ধ সাধারণ মাটির মতো হবে। আর নকল মুলতানি মাটির গন্ধ একদম
সুগন্ধ বা পারফিউমের মত ছড়াবে, যেটা ক্যামিকেল জাতীয় গন্ধ। এই গন্ধ
পাওয়া গেলে বা গন্ধ অস্বাভাবিক মনে হলে বুঝতে হবে, এটা নকল মুলতানি মাটি।
৪/এই মুলতানি মাটি আসল কি নকল তা জানতে চাইলে। এই মাটি পানির সাথে মিশিয়ে রেখে
দেওয়ার পর। আবার যদি মাটির মতো শক্ত হয়ে যায় এবং এই মুলতানি মাটি যদি
মুখে লাগানোর পর মুখে ঠান্ডা লাগে ও মুখের চামড়া টান টান হয়। তবে বুঝতে হবে
এটা আসল মুলতানি মাটি। আর যদি মুখে লাগিয়ে মুখ জ্বালাপোড়া করে, তবে
বুঝতে হবে এটা নকল।
সতর্কতাঃ চেষ্টা করবেন মুলতানি মাটি কেনার সময় পরিচিত দোকান থেকে
কিনার। এতে নকল মুলতানি মাটি পাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাছাড়া
মুলতানি মাটি ব্যবহার করতে চাইলে, এই মাটি কিনবেন আসল দেখে। যদি নকল
মুলতানি মাটি ব্যবহার করেন। তবে এটা আপনার ত্বকের ক্ষতি করবে। আর যাদের
ত্বকের কোন সমস্যা আছে, তারা মুলতানি মাটি মাখার আগে ডাক্তারের পরামর্শ
নিবেন।
মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়
মুলতানি মাটি দিয়ে ফর্সা হতে চাইলে। এই মাটির সাথে বেশ কিছু প্রাকৃতিক
উপাদান মেশাতে হবে। তারপর সেগুলোকে পেস্ট বানিয়ে মুখে লাগাতে
হবে। অনেকেই মুলতানি মাটি ব্যবহার করে ফর্সা হওয়ার জন্য। কিন্তু
মুলতানি মাটি সরাসরি ত্বক ফর্সা করে না।
এটা ত্বকের ময়লা দূর করে ও ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। নিয়ম মেনে
ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য আসতে পারে। তাছাড়া এই মুলতানি মাটি
ব্যবহার করলে মুখের দাগ হালকা হয়। সেই সাথে মুখের চামড়া টানটান হয় এবং মুখ
দেখতে সতেজ লাগে। আপনি মুখের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং মুখের ময়লা ও দাগ
দূর করার জন্য।
এক চামচ মুলতানি মাটি নিয়ে ১০ থেকে ১২ফোঁটা গোলাপজল দিয়ে ভালোভাবে নাড়বেন।
তারপর এই পেস্ট আপনার মুখে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এতে
আপনার মুখ দেখতে টাটকা লাগবে। সেই সাথে মুখ উজ্জ্বল হবে। এছাড়াও এক চামচ
মুলদানি মাটির সাথে ১০ ফোঁটা কাঁচা দুধ দিয়ে মুখে লাগাতে পারেন।
এতে আপনার ত্বক আস্তে আস্তে সুন্দর হবে ও ত্বক পুষ্টি পাবে। মুলতানি
মাটিতে এক চামচ টক দই, এক চিমটি হলুদ দিয়ে মুখে লাগাবেন। আপনি আরো একটি
ফেসপ্যাক বানাতে পারেন। সেটা হচ্ছে মুলতানি মাটির সাথে কফি পাউডার, তার সাথে
চন্দন পাউডার মিশিয়ে মুখে লাগাতে পারেন।
ব্যবহারবিধিঃ প্রতিদিন মুলতানি মাটি মুখে লাগাবেন না। সপ্তাহে এক থেকে
দুই দিন মুখে লাগাবেন। এতে ত্বক ভালো থাকবে ও মুলতানি মাটি থেকে
উপকার নিতে পারবেন। আর ত্বকে যদি কোন সমস্যা থাকে। বিশেষ করে এলার্জি বা
অন্য কোন সমস্যা। তবে মুলতানি মাটি ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে।
মুলতানি মাটির উপকারিতা
মুলতানি মাটির উপকারিতা সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো। মুলতানি
মাটি যুগ যুগ ধরেই ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য এবং চুলের যত্ন
নেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। এই মুলতানি মাটি আপনি যদি সঠিক
নিয়মে ব্যবহার করতে পারেন।
তাহলে এটা থেকে আপনি অনেক উপকার পাবেন। অনেক মানুষ তাদের ত্বকের
সৌন্দর্য বাড়ানোর জন্য এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার জন্য, এই
মুলতানি মাটি ব্যবহার করে। এই মুলতানি মাটি ব্যবহার করলে আপনি কি
কি উপকারিতা পাবেন। চলুন সেই উপকারিতা গুলো জেনে নেওয়া যাক।
মুলতানি মাটি ত্বকের ময়লা, তেল ও ত্বকের মৃত কোষগুলোকে দূর করতে ভালো কাজ
করে। এমনকি নিয়মিত মুলতানি মাটি মুখে লাগালে মুখের ব্রণ, ফোড়া এবং মুখের
দাগ দূর হবে। যাদের মুখে ব্রণ বেশি তারা এই মুলতানি মাটি নিয়মিত
মাখবেন। এতে ভালো উপকার পাবেন। সেই সাথে এই মুলতানি মাটির প্রাকৃতিক
গুনাগুন। আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে।
মুলতানি মাটিতে এন্টাসেপটিক গুণ থাকার কারণে এটা মুখে লাগালে মুখের ব্রণ কমবে
মুখের তেল তেল ভাব কমবে সেই সাথে মুখের ছোট ছোট খাল থাকলে সেগুলোও
কমবে। মুখে তেল ভাব থাকলে এটা ত্বকের অনেক রকম সমস্যা তৈরি
করে। তাই যাদের মুখ অনেক বেশি তেল তেল করে তারা নিয়মিত এই মুলতানি মাটি
মুখে লাগাবে।
মুলতানি মাটি ত্বক সতেজ করতে এবং ত্বকে বয়সের ছাপ দূর করতে ভালো কাজ
করে। সঠিক নিয়ম মেনে সঠিক ফেসপ্যাক যদি বানাতে পারেন। তবে এই মুলতানি
মাটি আপনার ত্বককে সতেজ করতে এবং ত্বকের বয়সের ছাপ দূর করে। ত্বক টান টান
হতে সাহায্য করবে। সেই সাথে ত্বকে রক্ত চলাচল বাড়িয়ে ত্বকের সৌন্দর্য ধরে
রাখবে।
রোদে পোড়া দাগ দূর করতে মুলতানি মাটি, টমেটোর রস এবং শসার রস। সাথে এক ফোঁটা
লেবুর রস মিশিয়ে মুখে লাগাবেন ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এতে রোদে
পোড়া মুখের দাগ কমে যাবে। সেই সাথে মুখের সৌন্দর্য বাড়বে। শুধু মুখের
বা ত্বকের জন্য মুলতানি মাটি উপকারী না। এটা চুলের যত্নেও ভালো উপকারী।
মুলতানি মাটি চুলে লাগালে, এটা মাথার ত্বককে পরিষ্কার করে, চুলের গোড়ায়
পুষ্টি দেয়। চুলের গোড়ার শক্ত করতে, চুল নরম ও মসৃণ করতে এবং নতুন চুল
গজাতে সাহায্য করে। মাথার চামড়ায় মুলতানি মাটি ব্যবহার করলে। মাথার ত্বক
ঠান্ডা থাকে। গরমের দিনে ব্যবহার করলে বেশি আরাম পাওয়া যায়। এ সময় ত্বকের
জ্বালাপোড়া কমে এবং ঠান্ডা লাগে।
FAQ মুলতানি মাটি সম্পর্কে আলোচিত কিছু প্রশ্নের উত্তর
প্রশ্নঃ মুলতানি মাটি চুলে কিভাবে ব্যবহার করতে হয়?
উত্তরঃ মুলতানি মাটি আপনি অনেক রকম ভাবে আপনার চুলে ব্যবহার করতে
পারবেন। আপনার চুলকে পরিষ্কার রাখতে। চাইলে দুই থেকে তিন
চামচ মুলতানি মাটি পানিতে মিশিয়ে ভালোভাবে চুলের গোড়ায় ও মাথার
ত্বকে লাগাতে হবে। এছাড়াও মাথার খুশকি দূর করার জন্য আপনি এই
মাটির সাথে লেবুর রস, এলোভেরা, টক দই, কাঁচা দুধ অথবা মধু মিশিয়ে চুলে
ব্যবহার করতে পারেন।
প্রশ্নঃ মুলতানি মাটি খাওয়া ভালো নাকি খারাপ?
উত্তরঃ অনেকে প্রশ্ন করেছেন মুলতানি মাটি খাওয়া ভালো নাকি
খারাপ। মুলতানি মাটি আসলে ত্বকের যত্ন ও চুলের যত্ন নেওয়ার জন্য
ব্যবহার করা হয়। এটি মানুষ রূপচর্চার জন্য এটি ব্যবহার করে। এটি
কখনোই খাওয়া উচিত হবে না। কারণ মুলতানি মাটি অনেক খনিজ উপাদান
দিয়ে তৈরি করা হয়। এছাড়াও এর মধ্যে অনেক ক্ষতিকর উপাদান থাকে।
যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ভালো না। তাই এটি খাওয়া যাবেনা।
প্রশ্নঃ মুলতানি মাটি দিয়ে ওপেন পোরস দূর করার উপায় কি?
উত্তরঃ ওপেন পোরস মানে হচ্ছে তৈলাক্ত ত্বক। ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত
হয়, তাহলে ত্বকের এই তেল দূর করার জন্য আপনি মুলতানি মাটির সাথে
গোলাপজল মিশিয়ে ব্যবহার করবেন। এছাড়াও আপনি এই মাটির সাথে শসার
রস, টমেটোর রস, লেবুর রস অথবা ডিমের সাদা অংশ মিশিয়ে ব্যবহার করতে
পারেন। এইভাবে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার ত্বকে মাখেন।
তাহলে আপনার ত্বকের ওপেন পোরস দূর হবে।
প্রশ্নঃ মুলতানি মাটি কোনটি খাওয়া ভালো?
উত্তরঃ মুলতানি মাটি কোনটি ভালো বলে কোন কথা নাই। মুলতানি মাটি
খাওয়াই যাবে না। কারণ মুলতানি মাটি অনেক ধরনের খনিজ উপাদান দিয়ে তৈরি হয়।
এর মধ্যে অনেক ক্ষতিকর উপাদান থাকে যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো না।
যদি কোন মানুষ খাই, তবে অনেক ধরনের শারীরিক সমস্যা হতে পারে। বিশেষ করে পেটের
সমস্যা, কোষ্ঠকাঠিন্য এমনকি বিষক্রিয়া। তাই মুলতানি মাটি
কোনটিই খাওয়া যাবে না।
প্রশ্নঃ মুলতানি মাটি খেলে কি মাসিক হয়?
উত্তরঃ অনেকেই মুলতানি মাটি খেলে মাসিক হয় কিনা জানতে চাই। আসল কথা
হচ্ছে মুলতানি মাটি খাওয়াই যাবে না। কারণ এটা মানুষের স্বাস্থ্যের জন্য
বিপদজনক খেলে বিষক্রিয়া হওয়ারও সম্ভাবনা থাকে। খাওয়া তো দূরের কথা,
এটি খেলে মাসিক হয় এটা চিন্তা করাও ভুল হবে। তাই বলা যায় মুলতানি মাটি খেলে
মাসিক হয় না বরং এটি খাওয়া ক্ষতিকর।
মুলতানি মাটি ব্যবহারের নিয়ম
মুলতানি মাটি থেকে ভালো উপকার নিতে হলে। আপনাদেরকে এই মাটি ব্যবহারের নিয়ম
জানতে হবে। মুলতানি মাটি ব্যবহারের নিয়ম জানতে পারলে। এই মাটির যে উপকারী
গুণ তা পাবেন। মুলতানি মাটি কি এবং মুলতানি মাটি কিসের জন্য উপকারী তা
হয়তো আপনারা এতোখন জেনে গেছেন।
তাই এখন আমি আপনাদেরকে মুলতানি মাটি ব্যবহারের নিয়ম জানাবো। মুলতানি
মাটি আপনি আপনার ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন। এই
মুলতানি মাটি আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন। এর থেকে বেশি করলে ত্বকের
ক্ষতি হতে পারে। মুলতানি মাটির সাথে আপনি গোলাপ জল, কফি পাউডার, লেবুর
রস,
মধু, টমেটোর রস, হলুদ, চন্দনের গোঁড়া, বেসন আটা, টক দই ও পুদিনা পাতার রস
মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। কিভাবে বানাতে হবে তা উপরে আলোচনা করা
হয়েছে। আপনি চাইলে উপরের ফেসপ্যাক গুলো কিভাবে বানাতে হয় তা দেখে আসতে
পারেন। যেভাবেই ফেসপ্যাক বানান না কেন ১৫ থেকে ২০ মিনিটের বেশি মুখে
দিয়ে রাখবেন না।
আর লেবুর রস যদি ব্যবহার করেন। তাহলে ১০ থেকে ১৫ মিনিট রাখবেন। তারপর ধুয়ে
ফেলবেন আপনি চাইলে চুলেও ব্যবহার করতে পারেন। চুলে যদি আপনি মুলতানি মাটি
দেন, চুলের গোড়া শক্ত হবে, মাথার ত্বক ভালো থাকবে, সেই সাথে নতুন চুল
গজাবে। তাছাড়া আপনার যদি ত্বকের কোন সমস্যা থাকে। অথবা চুলের বা মাথার
ত্বকের কোন সমস্যা থাকে। মুলতানি মাটি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ
নিবেন।
মুলতানি মাটি কি দিয়ে তৈরি
মুলতানি মাটি আপনারা যারা জানেন নাকি দিয়ে তৈরি তারা জেনে নিন মুলতানি
মাটি কিন্তু এক ধরনের অ্যালুমিনিয়াম সিলিকেট খনিজ উপাদান দিয়ে তৈরি
করা হয়। মুলতানি মাটির মধ্যে এই উপাদান ছাড়া। আরো অনেক খনিজ উপাদান
মিশে থাকে।
আরো পড়ুনঃ মুখে লেবু দিলে কি ক্ষতি হয়
যে উপাদানগুলো শরীরের ত্বকের ও চুলের জন্য ভালো। মুলতানি মাটি
অ্যালুমিনিয়াম সিলিকেট, কাওলিনাইট, আইরন অক্সাইড, ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম বেন্টোনাইট ও ডলোমাইট এই উপাদানগুলো দিয়ে তৈরি হয়।
মুলতানি মাটি দিয়ে ব্রণ দূর করার নিয়ম
আপনারা তো এতক্ষণ জানলেন মুলতানি মাটি দিয়ে মুখের ব্রণ দূর করা
যায়। কিন্তু কিভাবে মুলতানি মাটি দিয়ে আপনি মুখের ব্রণ দূর
করবেন। তা তো জানতে পারলেন না। চলেন কিভাবে মুলতানি মাটি দিয়ে মুখের
ব্রণ দূর করবেন। তার জন্য মুলতানি মাটি দিয়ে বানানো কয়েকটি ফেসপ্যাক
সম্পর্কে জেনে নিন।
১/আপনার মুখে মুলতানি মাখার জন্য এক থেকে দেড় চামচ মুলতানি মাটি নিবেন
এই মাটির সাথে ৮-১০ ফোটা গোলাপজল দিবেন এবং এক চামচ চন্দন গুঁড়ো দিবেন
ভালোভাবে মিশিয়ে পেস্ট বানাবেন। তারপর এই পেস্ট ভালোভাবে পুরো মুখে
দিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলবে। এইভাবে সপ্তাহে দুই দিন
করলে এক মাসের মধ্যে মুখের ব্রণ কমবে।
২/দুই নাম্বার যে ফেসপ্যাক বানিয়ে আপনি মুখের ব্রণ দূর করবেন। সেটা
হচ্ছে এক চামচ মুলতানি মাটির সাথে তিন ফোটা লেবুর রস, গিলিসারিন এক
ফোঁটা, সাথে গোলাপ জলের কয়েক ফোঁটা নিবেন। তারপর এই উপাদানগুলোকে একসাথে
ভালোভাবে মিশিয়ে মুখে লাগাবেন। ২০ মিনিট মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে
ফেলবেন। এটা সপ্তাহে দুই দিন করলে এক মাসের মধ্যে ব্রণ কমবে।
৩/তিন নাম্বার ফেস প্যাক হচ্ছে, এক চামচ মুলতানি মাটি নিবেন। তার
সাথে এক চামচ মধু দিয়ে ভালোভাবে মিশাবেন। অল্প এক দুই ফোঁটা পানিও দিতে
পারেন। এভাবে মিশানো হলে তা মুখে লাগিয়ে আধা ঘন্টা রাখবেন। পুরো
মুখে মাখলেও হবে, আবার ব্রণের উপর দিলেও হবে। এভাবে সপ্তাহে দুই থেকে তিন
দিন ব্যবহার করলে, মুখের ব্রণ কমবে।
৪/ চার নাম্বার ফেস প্যাক হচ্ছে, মুলতানি মাটির সাথে এলোভেরা জেল এক
চামচ নিবেন। আরও এক চামচ বেসনের আটা নিবেন। ভালোভাবে মেশানো হলে, এটা
পুরো মুখে অথবা ব্রণের উপর গুলোতে ভালোভাবে লাগাবেন। আধা ঘন্টা রাখবেন
অথবা পুরোপুরি মুখ যতক্ষণ না শুকাবে ততক্ষণ রাখবেন। তারপর ধুয়ে ফেলবেন,
এটা সপ্তাহে তিনদিন করবেন।
মুলতানি মাটি চুলে ব্যবহারের নিয়ম
এবার মুলতানি মাটি আপনি চুলের জন্য কিভাবে ব্যবহার করবেন তা
জানাবো। মাথার ত্বকে বা চুলের গোড়ায় যদি ময়লা থাকে এবং তেল তেল
ভাব থাকে তবে এই সমস্যা দূর করতে মুলতানি মাটি ভালো কাজ
করবে। তাছাড়া মাথায় খুশকি হলে অতিরিক্ত চুল পড়লে এই সমস্যাগুলো
দূর করতেও ভালো কাজ করবে।
কিভাবে মুলতানি মাটি ব্যবহার করে এই সমস্যাগুলো দূর করবেন চলুন জেনে
নিন। প্রথমে টক দই আর লেবুর রস এবং পরিমাণ মতো মুলতানি মাটি নিয়ে
একসাথে ভালোভাবে মিশাবেন। এরপর এগুলো চুলের গোড়ায় ভালোভাবে লাগাবেন।
চুলে এক থেকে দুই ঘন্টা দিয়ে রাখবেন যতক্ষণ চুল না শুকাবে।
চুল শুকিয়ে গেলে গরম কুসুম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলবেন। এরপর
হালকা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। খুব বেশি শক্তিশালী শ্যাম্পু
চুলে দিবেন না। নইতো চুল অনেক শুষ্ক হয়ে যাবে। আপনি মুলতানি মাটির
সাথে এলোভেরা জেল ও গোলাপজল মিশিয়ে চুলের গোড়ায় ও পুরো চুলে দিতে
পারেন।
এই উপাদান তিনটি ভালোভাবে মিশিয়ে চুলে লাগিয়ে রাখবেন। যখন পুরো
চুল শুকিয়ে যাবে। তখন গরম কুসুম পানিতে ধুয়ে ফেলবেন। এভাবে আপনি
সপ্তাহে দুইবার ব্যবহার করলে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে। চুল ঘন
হবে ও চুল পড়া কমবে। এছাড়াও আপনি মুলতানি মাটি ও একটি কাঁচা
ডিম ভেঙে মিক্স করে চুলের গোড়ায় লাগিয়ে রাখবেন।
তারপর চুল শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। এটাতে চুল পুষ্টি পাবে ও চুলের
স্বাস্থ্য থাকবে ভালো। উপরে যেগুলো ব্যবহারের কথা বললাম এইভাবে
আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ভালো ফলাফল দেখতে পাবেন। আর
চুলের যদি কোন সমস্যা থাকে তাহলে এর ওপর নির্ভর না করে চিকিৎসা নিতে
হবে।
মুলতানি মাটি দিয়ে ফেসপ্যাক
মুলতানি মাটি দিয়ে যেভাবে ফেসপ্যাক বানাবেন। এগুলো
হচ্ছে, আপনার মুখের ত্বক যদি তৈলাক্ত ভাব থাকে। তবে এই তেল ভাব
দূর করতে এবং মুখ সুন্দর দেখাতে আপনি মুলতানি মাটির সাথে। এক
চামচ গোলাপ জল ও এক চামচ টমেটোর রস মিশিয়ে মুখে লাগাবেন।
১৫ থেকে ২০ মিনিট রাখার পর মুখ ধুয়ে নেবেন। এতে আপনার মুখের তেল
দূর হবে। যদি ত্বক শুষ্ক হয়, তবে মুলতানি মাটির সাথে এক চামচ কাঁচা
দুধ, এক চামচ মধু ভালোভাবে মিশিয়ে মুখে লাগাবেন। ২০ মিনিট রাখবেন,
তারপর মুখ ধুয়ে ফেলবেন। এভাবে সপ্তাহে দুইদিন ব্যবহার করলে ত্বক নরম
হবে।
ত্বকে ব্রণ থাকলে, মুলতানি মাটির সাথে লেবুর রস ও অ্যালোভেরার জেল
মিশিয়ে ত্বকে লাগাবেন। ১০ মিনিট রাখার পর মুখ ধুয়ে নিবেন। মুখে
উজ্জ্বল ভাব নিয়ে আসতে, মুলতানি মাটির সাথে টক দই, হলুদের গুঁড়ো অথবা
কাঁচা হলুদ মিশিয়ে মুখে লাগাবেন। আধা ঘন্টা লাগিয়ে রাখার পর মুখ গরম
কুসুম পানি দিয়ে ধুয়ে নেবেন।
এতে মুখের ময়লা দূর হবে এবং মুখ দেখতে উজ্জ্বল লাগবে। আর মুখের
ত্বকে যদি রোদে পোড়া দাগ হয়, তাহলে এই দাগ দূর করতে মুলতানি মাটিতে
শসার রস ও টমেটো রস দিয়ে ফেসপাক বানাবেন। এই উপাদান তিনটি একসাথে
মিশিয়ে মুখে ২০ মিনিট লাগিয়ে রাখবেন, তারপর ধুয়ে ফেলবেন। এতে
রোদে পোড়া দাগ দূর হবে।
মুলতানি মাটির কাজ
উপরের আলোচনাগুলো যদি ভালোভাবে পড়ে থাকেন। তবে ইতোমধ্যে আপনি
মুলতানি মাটির কাজ কি তা জেনে গেছেন। তারপরেও আমি আপনাদেরকে
আরেকটু স্পষ্ট ভাবে বলি মুলতানি মাটির আসল কাজ কি। মুলতানি
মাটির আসল কাজ হচ্ছে রূপচর্চা করা।
এই মুলতানি মাটি ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং চুলের স্বাস্থ্য ভালো
রাখতে সাহায্য করে। এই মুলতানি মাটি বহুকাল ধরেই, মানুষ ত্বক ও
চুলের যত্নে ব্যবহার করে আসছে। আপনারা যদি এই মুলতানি মাটি সঠিক
নিয়ম মেনে ব্যবহার করতে পারেন। তাহলে এই মুলতানি মাটি আপনাদের
ত্বকের ময়লা, দাগ, ছোট ছোট খাল, বয়সের ছাপ, ব্রণ,
ফোড়া ও কালচে দাগ সহ আরো অনেক সমস্যা দূর করে। সেই সাথে চুলের
গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে। মাথার ত্বকের স্বাস্থ্য
ভালো রাখে। আরও অনেক কাজ করে যেগুলো বলে শেষ করা যাবে
না। কিভাবে মুলতানি মাটি ব্যবহার করবেন। তা উপরের মুলতানি মাটি
ব্যবহারের নিয়ম থেকে জেনে নিও।
মুলতানি মাটির অপকারিতা
মুলতানি মাটি সঠিক নিয়মে ব্যবহার করলে যেমন উপকার পাওয়া যায়।
তেমনি ভুল নিয়মে ব্যবহার করলে এটা থেকে ক্ষতি হওয়ার
সম্ভাবনা আছে। ভুল নিয়মে ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে।
চলুন সেগুলো জানি। আপনার ত্বক যদি বেশি শুষ্ক
থাকে। আর বেশি শুষ্ক ত্বকে যদি আপনি ঘন ঘন মুলতানি
মাটি মাখেন।
তাহলে ত্বক বেশি শুষ্ক হয়ে যেতে পারে। যার কারণে ত্বক ফেটে যাওয়ার
মত সমস্যা হতে পারে। তাছাড়া যাদের ত্বক সেনসিটিভ। এই
সেনসিটিভ বা সংবেদনশীল ত্বকে বেশি মুলতানি মাটি মাখলে। ত্বক
জ্বালাপোড়া করতে পারে এবং ত্বক লাল হয়ে চুলকানি হতে
পারে। তাছাড়া যাদের অ্যালার্জি আছে, তারা মুলতানি মাটি ব্যবহার
করলে,
মুখে ফুসকুড়ি বার হতে পারে। আরো অনেক ধরনের সমস্যা হতে
পারে। তাই চেষ্টা করবেন মুলতানি মাটি ব্যবহার করার সময় অনেক
বেশি ব্যবহার না করা। সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করলেই ভালো
এবং যাদের এই সমস্যা গুলো আছে। তারা ব্যবহার করার সময় সতর্ক থাকবেন।
আর ত্বকের বা চুলের কোন সমস্যা থাকলে ডাক্তার দেখাবেন।
মুলতানি মাটির দাম
বাজারে অনেক ব্র্যান্ডের মুলতানি মাটি পাওয়া যায়। তাই
ব্র্যান্ড হিসেবে এই মুলতানি মাটির দাম কম ও বেশি হতে
পারে। তাছাড়া এই মুলতানি মাটি জায়গা অনুযায়ী কম এবং বেশি
হয়ে থাকে। কোন জায়গায় ১০০ গ্রাম মুলতানি মাটির প্যাকেটের দাম
১২০ টাকা থেকে ১৫০ টাকা।
আবার কোন কোন জায়গায় এটা ৯০ টাকা থেকে ১১০ টাকা হয়ে থাকে। আপনি
যদি অনলাইন প্লাটফর্ম থেকে মুলতানি মাটি কিনেন। তাহলে এগুলো আপনি ১০০
টাকা থেকে ১৫০ টাকার মধ্যে ১০০ গ্রামের প্যাকেট পেয়ে যাবেন। আর
বাজারে গিয়ে কিনলে,
এই প্যাকেট গুলোর দাম প্রায় ১০০ থেকে ২০০ টাকা নিবে। তবে এমন কিছু
ব্র্যান্ড আছে যেগুলো উন্নত মানের এইসব ব্র্যান্ডের মুলতানি
মাটি কিনতে গেলে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। বেশিরভাগ
বাজারে আপনি সাধারণ যেসব মুলতানি মাটি। এইগুলো ১০০ থেকে ২০০ টাকার
মধ্যেই পেয়ে যাবেন।
FAQ মুলতানি মাটি সম্পর্কে আলোচিত কিছু প্রশ্নের উত্তর
প্রশ্নঃ মুলতানি মাটি কত দিন ব্যবহার করা উচিত?
উত্তরঃ মুলতানি মাটি সপ্তাহে দুইদিন ব্যবহার করা ভালো। এর
থেকে বেশি ব্যবহার করলে এটা থেকে ক্ষতি হওয়ার ঝুঁকি থাকতে
পারে। তাই চুলে অথবা ত্বকে ব্যবহার করে ভালো উপকার
নিতে চাইলে সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন। আর যদি খুব বেশি
ব্যবহার করতে হয় তবে খুব জোর সাপ্তাহে তিন দিন ব্যবহার করতে
পারে। তবে সবথেকে নিরাপদ সপ্তাহে দুই দিন ব্যবহার করা।
প্রশ্নঃ মুলতানি মাটি কি মাথার ত্বকে লাগানো যায়?
উত্তরঃ মুলতানি মাটি মাথার ত্বকে, চুলের যত্নে এবং মুখের
রূপচর্চার জন্য ব্যবহার করা হয়। তাই বলা যায় মুলতানি মাটি
মাথার ত্বকে লাগানো যাবে। মাথার ত্বকের ময়লা, চুলের গোড়ার
ময়লা, মাথার ত্বকের খোকশী ও তেল ভাব দূর করা সহ আরো যেসব সমস্যা
থাকে। সেগুলো দূর করতে এবং মাথায় ঠান্ডা রাখতে মুলতানি মাটি অনেক
ভালো।
প্রশ্নঃ চুলের জন্য কোন মাটি ভালো?
উত্তরঃ চুলের জন্য মুলতানি মাটি সব থেকে ভালো। এই
মাটি যদি সঠিক নিয়ম মেনে সপ্তাহে দুই দিন চুলে ব্যবহার
করেন। তাহলে এই মাটি চুলের গোড়ার ময়লা দূর করবে, চুলের
গোড়া শক্ত করবে, চুলকে বড় করতে সাহায্য করবে এবং চুলের
সৌন্দর্য বাড়িয়ে চুলকে ঝলমলে করে তুলবে।
প্রশ্নঃ মুলতানি মাটি দিয়ে কি চুল সোজা করা যায়?
উত্তরঃ মুলতানি মাটি চুলে দিলে চুলের সৌন্দর্য বাড়ে, চুলের
গোড়া শক্ত হয়, চুল নরম হয় এবং মসৃণ থাকে। যার কারণে সাময়িকভাবে
চুল আঁচড়ানো যায় এবং চুল দেখতে সোজা লাগে। তাই অনেকেই মনে করে
মুলতানি মাটি দিলে চুল সোজা হয়। কিন্তু এটা স্থায়ীভাবে সোজা হয়
না। সাময়িকভাবে সোজা দেখায়।
প্রশ্নঃ মুলতানি মাটি লাগালে মুখ জলে কেন?
উত্তরঃ শুষ্ক ত্বকে বেশি মুলতানি মাটি ব্যবহার করলে মুখ জ্বলতে
পারে। তারপর মুলতানি মাটির সাথে লেবুর রস দিয়ে অনেকক্ষণ
লাগিয়ে থাকলে। মুখের ত্বকে জ্বালা করতে পারে। তাছাড়া যাদের ত্বকে
এলার্জি আছে ও ত্বক একটুতেই সংবেদনশীল হয়ে যায়। তারা যদি মুলতানি
মাটি মাখে, তবে মুখ জ্বলতে পারে।
মুলতানি মাটি ব্যবহারে যেসব ভুল করা যাবে না
মুলতানি মাটি ব্যবহার করার সময় অনেকেই অনেক রকম ভুল করে
থাকে। এই ভুলগুলোর মধ্যে একটি ভুল বেশি হয়। যেটা হচ্ছে,
মুলতানি মাটি মুখে দিয়ে অনেকক্ষণ রাখা। মুলতানি মাটি মুখে
দিয়ে অনেকক্ষণ রাখবেন না,
এতে ত্বকের ক্ষতি হবে। ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখলেই যথেষ্ট।
তারপর অনেকেই প্রতিদিন ব্যবহার করে। প্রতিদিন ব্যবহার করলে ত্বকের
প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই সপ্তাহে দুই দিন
ব্যবহার করবেন। আর শুষ্ক ত্বকে মুলতানি মাটি ব্যবহার করার সময়
সতর্ক থাকবেন।
আরো পড়ুনঃ প্রতিদিন মুখে মধু দিলে কি হয়
ভুলভাবে শুষ্ক ত্বকে মাখলে এটা ত্বকের ক্ষতি করতে পারে। আর
যাদের তকে এলার্জি আছে, তারা মুলতানি মাটি ব্যবহার করবেন না। আশাকরি
এই ভুলগুলো না করলে আপনি মুলতানি মাটি ব্যবহার করে ভালো উপকার পাবেন।
লেখকের মন্তব্যঃ আসল মুলতানি মাটি চেনার উপায়
আসল মুলতানি মাটি চেনার উপায় জানা আমাদের সকলেরই উচিত। কারণ
রূপচর্চা করার জন্য আমরা অনেকেই কমবেশি এই মুলতানি মাটি ব্যবহার করে
থাকি। আমরা যদি এই মুলতানি মাটি আসল কিনা তা জানতে না পারি।
তাহলে ভুল মুলতানি মাটি ব্যবহার করে আমরা ক্ষতির সম্মুখীন হতে
পারি। তাই আমাদের আগে মুলতানি মাটি আসল কি নকল তা চেনার
উপায়গুলো সম্পর্কে জানা দরকার।
আসল মুলতানি মাটি চিনে ব্যবহার করতে পারলে। এটা আমাদের ত্বকের ও
চুলের যত্নে ভালো হবে এবং ত্বকের ও চুলের সমস্যা থাকলে তা দূর
হবে। তবে ত্বক ও চুলের যদি কোন অসুখ থাকে। তাহলে শুধু মুলতানি
মাটির দিকে না তাকিয়ে ডাক্তারের চিকিৎসা নিতে হবে। আরেকটি
বিষয় বাজারে কিন্তু অনেক নকল মুলতানি মাতি পাওয়া যায়। তাই
কেনার সময় আসল মুলতানি দেখে কিনবেন এবং সতর্ক থাকবেন।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url