ছেলেদের চুল পড়া বন্ধ করার ১১টি তেলের নাম

ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম নিয়ে আজকের এই আর্টিকেল। যেসব ছেলেদের অতিরিক্ত মাথার চুল পড়ে যাচ্ছে এবং টাক হওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে, তাদের জন্য আজকের এই আলোচনা অনেক গুরুত্বপূর্ণ।
ছেলেদের-চুল-পড়া-বন্ধ-করার-তেলের-নাম
কারণ আজকে এখানে চুল পড়া বন্ধ করার তেলের নাম সহ ছেলেদের চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় নিয়ে বলবো। যেগুলো জানার পর নিয়ম মেনে ব্যবহার করলে চুল পড়া কমবে। তাই দেরি না করে চলুন বিস্তারিত জেনে নিই।

পেজ সুচিপত্রঃ ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

আপনারা অনেকেই ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম সম্পর্কে জানতে চেয়েছেন। বর্তমান সময়ে কম বয়সেই চুল পড়া একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই চুল পড়া কমানোর জন্য এবং চুলের গোড়া মজবুত করার জন্য অনেকেই আছেন যারা ভালো তেল খুঁজছেন।
তাই এখন আমি আপনাদেরকে এমন কিছু তেলের নাম বলবো। যে তেল গুলো ব্যবহার করলে আপনার চুলের গোড়া শক্ত হবে, মাথার ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে এবং অতিরিক্ত চুল পড়া কমে যাবে। চলুন তাহলে সেই তেল গুলোর নাম জেনে নেওয়া যাক।

চুল পড়া বন্ধ করার জন্য বাদাম তেল

চুল পড়া কমানোর জন্য বাদামের তেল অনেক ভালো হতে পারে। আপনার যদি অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকে, তাহলে আপনি বাদাম তেল ব্যবহার করতে পারেন। এটা আপনি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে।

এই তেলের মধ্যে অনেক প্রাকৃতিক ভিটামিন ই, ওমেগা থ্রি ফ্যাটি এসিড, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। যেগুলো মাথায় রক্ত চলাচল বৃদ্ধি করে এবং চুলের গোড়া শক্ত করে। যার কারণে চুল পড়া কমে যায়। এছাড়াও এই তেলটি নিয়মিত ব্যবহার করলে। তা চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনারের মত কাজ করে।

যা চুলকে নরম ও মসৃণ করতে সাহায্য করে। এগুলার পাশাপাশি এটি মাথার ত্বকের চুলকানি, খুকসি ও চুল ভেঙ্গে যাওয়া ভালো করে এবং চুলকে সুন্দর করে। এই তেলের মধ্যে এন্টি ইনফ্লামেটরি , এন্টিফাঙ্গাল প্রোটিন ও বায়োটিন থাকে। যেটা চুলের স্বাস্থ্য কে ভালো রাখতে সাহায্য করে।

ব্যবহারঃ আপনি এই তেলটা আপনার চুলে যতটুকু লাগবেন। ততটুকু নিয়ে সেটাকে হালকা গরম করবেন। হালকা গরম হয়ে গেলে সেই তেলটা আঙ্গুলে নিয়ে ভালোভাবে চুলের গোড়ায় মাসাজ করবেন। এই তেলটি মাথায় দেওয়ার পর ৩০ মিনিটের আগে ধোঁয়া যাবে না।

আপনি যদি এই তেল থেকে ভালো ফলাফল পেতে চান, তাহলে আপনাকে এটি রাতের বেলায় মাথায় দিতে হবে ও সকালে ধুতে হবে। এতে করে এই তেলের পুষ্টিগুণ চুলের গোড়ায় ভালোভাবে পৌঁছাতে পারে। তবে যাদের এই তেলে এলার্জি আছে তারা এটি ব্যবহার করবেন না। করলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন।

চুল পড়া বন্ধ করার জন্য নারিকেল তেল

চুল পড়া বন্ধ করার জন্য আপনি নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এই তেলের মধ্যে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, লরিক এসিড ও ফ্যাটি এসিড পাওয়া যায়। এই পুষ্টি উপাদানগুলো চুলের শুষ্কতা ও চুলের খুশকি দূর করতে সাহায্য করে। আর চুলের গোড়া শক্ত করে চুল বড় করতে সাহায্য করে,

চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে ভালো কাজ করে। আপনি যদি আপনার চুলে নারিকেল তেল নিয়মিত ব্যবহার করতে পারেন। তাহলে আপনার চুল ওঠা বন্ধ হয়ে নতুন চুল গজাবে। আর আপনার চুলে আলাদাই একটা সুন্দর ভাব আসবে। আপনি এই নারিকেল তেলটা আপনার হাতে নিয়ে চুলের গোড়ায় ভালোভাবে মালিস করবেন।

চুল পড়া কমাতে কাস্টর অয়েল

কাস্টার তেল চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক ভালো হিসেবে পরিচিত। এই তেল বিশেষ করে তারাই ব্যবহার করে বেশি। যারা চুলের গোড়া শক্ত করতে চাই ও চুলকে তাড়াতাড়ি বড় করতে চাই। এই তেল যদি পরিমাণ মতো নিয়মিত চুলে ব্যবহার করা হয়। তবে তা চুলের গোড়াকে শক্ত করে অতিরিক্ত চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজিয়ে চুলকে ঘন করতে ও তাড়াতাড়ি চুল বড় করতে ভালো কার্যকরী। কাস্টার অয়েল পুষ্টিগুণে ভরপুর একটি তেল।

চুল পড়া কমাতে ও চুল ঘন করতে আমলকি তেল

আমলকির তেলে অনেক বেশি ভিটামিন সি থাকে। আর এই তেলে ভিটামিন সি থাকার কারণে এটি চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে এবং চুল ওঠা বন্ধ করে। এই তেল চুলকে ঘন করে, মাথার খুকসি দূর করে এবং চুলকে করে চকচকে ও ঝলমলে। তাই যাদের চুল রুক্ষ হয়ে গেছে এবং গোড়া দুর্বল হয়ে গেছে ও অতিরিক্ত চুল ঝরচ্ছে, 

তারা নিয়মিত আমলকির তেল চুলে দিতে পারেন। এই তেল আপনি যদি টানা তিন মাস চুলে দেন, তাহলে ভালো ফলাফল পাবেন। অবশ্যই তেলটি চুলের গোড়ায় দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে মালিশ করতে হবে। সব থেকে ভালো উপকার পাওয়া যাবে যদি রাতের বেলায়, এই তেল চুলে দেওয়া হয় এবং সারারাত রাখার পর সকালে ধুয়ে ফেলা হয়।

চুল ঘন ও চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের তেল

পেঁয়াজের তেলের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে। এই তেলে সালফার থাকার কারণে মাথার চুল দ্রুত গজায় এবং চুল পড়া কমায়। এই তেলটি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন। এই কারণে এই তেলটি আপনার চুলের গোড়াতে শক্ত করবে পাশাপাশি আপনার মাথায় নতুন চুল গজাবে।

চুলের গোড়া শক্ত করতে অলিভ অয়েল

অলিভ অয়েল চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এই তেলটি মূলত জলপাই ফল থেকে উৎপাদন করা হয়। এটি একটি প্রাকৃতিক তেল এবং এর মধ্যে প্রচুর প্রাকৃতিক পুষ্টি গুনাগুন আছে। যেমন ভিটামিন ই, ভিটামিন কে, ওমেগা থ্রি,

ওমেগা সিক্স এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এই পুষ্টিগুণে ভরপুর উপাদান গুলো চুলের স্বাস্থ্যকে ভালো রাখে, চুল পড়া কমায়, চুল ঘন করে, চুলের খুশকি দূর করে এবং চুলকে নরম ও ঝলমলে করে তোলে। তাই যাদের অতিরিক্ত চুল পরার সমস্যা আছে। তারা নিয়মিত অলিভ অয়েল চুলে ব্যবহার করতে পারেন।

এভোকাডো তেল

এভোকাডো তেলের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই সহ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম এসব উপাদান থাকে। এই উপাদান গুলো চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া কমিয়ে দেয় সেই সাথে চুলের স্বাস্থ্য ভালো রাখে। দুই থেকে তিন মাস নিয়মিত যদি এই তেল তুলে ব্যবহার করা হয় তাহলে এই তেলের উপকারিতা আপনি পাবেন।

চুল পড়া বন্ধ করতে মামাআরথ তেল

আপনার যদি অতিরিক্ত চুল পড়ে তাহলে আপনি আপনার চুলে মামাআরথ তেল ব্যবহার করতে পারেন। মামাআরথ এটা কিন্তু একটি ব্র্যান্ডের নাম, আপনি যদি আপনার চুল পড়া বন্ধ করতে চান এবং মাথায় চুল ঘন করতে চান?

তাহলে অবশ্যই আপনাকে মামাআরথ এর চুল পড়া রোধ এবং চুল ঘন করা তেলটা ব্যবহার করতে হবে। আপনি যদি নিয়মিত এই তেলটি ব্যবহার করতে পারেন। তাহলে আপনার মাথার চুল ঘন হবে এবং অতিরিক্ত চুল পড়া কমে যাবে।

অর্গানিক চুলের তেল

এই তেলটা অল্প বয়সে চুল উঠে যাওয়ার সমস্যা কে দূর করে এবং চুলের গোড়াকে শক্ত করে। এই তেলটা লিকুইড গোল্ড নামে পরিচিত। এই তেলটা যদি আপনি আপনার চুলে নিয়মিত ব্যবহার করেন। তাহলে সেটা আপনার চুল ভেঙ্গে যাওয়া, চুলের গোড়া শক্ত করা, চুলকে ঝলমলে করা, চুলের খুশকি দূর করা সহ চুলের ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আপনার চুল পড়া রোধে এই তেলটি ব্যবহার করতে পারেন।

চুল কি কারণে পড়ে

বর্তমান সময়ে চুল পড়ার অনেকগুলো কারণ আছে। বেশিরভাগ চুল পড়ার সমস্যা দেখা দেয়। যখন শরীরের মধ্যে পুষ্টির ঘাটতি থাকে এবং অনিয়ন্ত্রণ ভাবে জীবনযাপন করলে। এর মানে ঘুমের সমস্যা থাকলে। খাওয়া দাওয়া ঠিকমতো না করলে এবং অতিরিক্ত চিন্তা করলে। আরো অনেক ধরনের সমস্যায় মাথার চুল পড়ে যেতে পারে।

বেশিরভাগ মাথার চুল পড়ে হরমোন জনিত কারণে। ছেলেদের শরীরে এমন এক ধরনের হরমোন থাকে। যেটার কারণে চুলের গোড়া দুর্বল হয় এবং চুল পাতলা হয়ে টাক পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরে পুষ্টির অভাব, বেশি চিন্তা করা, ঘুম ভালোভাবে না পারা এবং কেমিক্যাল যুক্ত তেল, শ্যাম্পু ইত্যাদি চুলে ব্যবহার করলে।

প্রতিদিনের খাবারে যদি সঠিক মানে প্রোটিন তারপর জিঙ্ক, ভিটামিন, আয়রন এগুলো না থাকে। তাহলে চুলের গোড়া দুর্বল হতে পারে। তাই চুল পড়া থামাতে আপনি প্রথমে আপনার প্রতিদিনের রুটিন ঠিক করবেন। যেখানে আপনি ঠিকমতো ঘুমাবেন, ঠিকমতো প্রোটিন, ভিটামিন, আইরন যুক্ত খাবার খাবেন। বেশি দুশ্চিন্তা করবেন না। আর চুলে কোন কেমিক্যাল যুক্ত শ্যাম্পু, জেল বা স্প্রে ব্যবহার করবেন না।

রুক্ষ চুলের জন্য কোন তেল ভালো

আপনারা অনেকে আছেন যারা জানতে চেয়েছেন যে রুক্ষ চুলের জন্য কোন তেল ভালো। রুখ্য চুলের জন্য এমন তেলের দরকার যে তেল চুলের ভিতরে যেয়ে চুলকে ভালো রাখবে। আর চুলের দরকারি ভিটামিন ও পুষ্টি উপাদান গুলোর সঠিক ভারসাম্য বজায় রাখে। কারণ রুক্ষ চুল হওয়ার একটাই কারণ তা হচ্ছে চুলের ভেতরের আদ্রতা কমে যাওয়া।

যার কারণে চুল শুষ্ক হয়ে যায় এবং সহজে চুল ভেঙে যায় ও উঠে যায়। তাই চুলকে নরম সুন্দর করতে। এখন আমি কিছু তেলের নাম বলবো। যে তেল গুলো চুলের গোড়ায় গিয়ে চুলের ভেতরের পুষ্টি উপাদান বজায় রাখতে সাহায্য করবে। যা চুল ভাঙ্গা দূর করতে এবং চুলের গোড়া শক্ত করতে ভালো কাজ করবে।

নারিকেল তেল রুক্ষ চুলের জন্য অনেক ভালো। এই তেলে থাকা পুষ্টি উপাদান ও প্রোটিন চুলের ভিতরে গিয়ে চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুলকে নরম ও মসৃণ করতে সাহায্য করে। এই তেল নিয়মিত ব্যবহার করলে চুলের শুষ্কতা কম সাহায্য করবে। অর্গানিক তেলের মধ্যে থাকা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের শুষ্কতা দূর করতে সাহায্য করে। 

এই তেলটা চুলকে ভেতর থেকে নরম করে এবং চুল দেখতে অনেক সুন্দর হয়। সেই সাথে চুলের গোড়াও হয় শক্ত। চুলের রুক্ষ ভাব দূর করতে এটি অনেক উপকারী একটি তেল হতে পারে আপনার জন্য। সরিষার তেল চুলের রুক্ষ ভাব দূর করে এবং চুলকে রাখে মোলায়েম। এই তেল চুলের ত্বক এবং চুলকে ঘন ও কালো করতে সাহায্য করে।

নিয়মিত এই তেল যদি চুলে ব্যবহার করা হয়, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। চুলের রুক্ষ ভাব দূর করতে চাইলে সরিষার তেল নিয়মিত ব্যবহার করতে পারেন। বাদাম তেল শুধু যে চুলের জন্য তা কিন্তু না। এই তেল চুলের পাশাপাশি ত্বকের জন্য অনেক ভালো। এই তেল যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন। তাহলে এটা আপনার ত্বকের স্বাস্থ্য এবং চুলের স্বাস্থ্য ভালো করতে সাহায্য করতে পারে। 

জোজোবা তেল রুক্ষ চুল নরম এবং সুন্দর করতে অনেক কার্যকরী। এটা একটি প্রাকৃতিক তেল এই তেলটা চুলকে ভেতর থেকে শক্তিশালী করে এবং চুলের মান ভালো রাখে। এই তেল চুলের রুক্ষ ভাব দূর করার জন্য অনেক ভালো। এছাড়াও অলিভ অয়েল তেল চুলের রুক্ষ ভাব দূর করতে ভালো কাজ করে।

ছেলেদের চুল পড়া বন্ধ করার শ্যাম্পু

বর্তমানে বাজারে এমন অনেক শ্যাম্পু আছে, যেগুলো চুলের স্বাস্থ্য ভালো করার বদলে উল্টো এগুলো চুলের ক্ষতি করে বসে থাকে। কারণ বাজারে পাওয়া যায় অনেক ব্র্যান্ডের শ্যাম্পু। যেগুলোর পিএইচ অনেক বেশি থাকে।

যার কারণে এগুলো চুলের ত্বকের ক্ষতি করে। ফলে চুল রুক্ষ হয়ে যায় এবং চুল পড়ার সমস্যা দেখা। তাই এখন আমি এমন কিছু শ্যাম্পুর নাম বলবো যে শ্যাম্পু গুলো আপনার অতিরিক্ত চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে। সেই সাথে চুল ও মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে।

Mamaearth/মামাআরথঃ এই শ্যাম্পুটা ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য ভালোভাবে কাজ করে। আপনি চাইলে এই শ্যাম্পুঁটি ব্যবহার করতে পারেন ছেলেদের চুল পড়া কমানোর জন্য। 

Aveeno/এভিনো বেবি শ্যাম্পুঃ ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য এই শ্যাম্পুঁটি ভালো।

ওয়াও অ্যাপেল সিডের ভিনেগারঃ এই সেম্পু ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য অনেক ভালো কাজ করে। এর মধ্যে কোন খারাপ কেমিক্যাল নেই। এর মধ্যে ডি এইচ ডি ব্লকার থাকে, যেটার কারণে চুল ঝরে যাওয়ার মত সমস্যা থাকলে তা কম হয় এবং চুল পড়া বন্ধ হয়। এই তেলটি শুধুমাত্র তাদের জন্যই যাদের চুল পড়ার সমস্যা আছে এবং চুলকে যারা সাইনিং করতে চান।

Loreal/লরিয়াল শ্যাম্পুঃ ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য এটি একটি ভালো শ্যাম্পু। যাদের খুশকি আছে, তারা এই সাম্পু ব্যবহার করলে ৫০% খুশকি দূর হবে। এই শ্যাম্পু চুল ঝরে পড়া সহ চুলের আরো যে সমস্যাগুলো থাকে। সে সমস্যা গুলো ভালো করার জন্য কাজ করে।

Patanjila/পাতাঞ্জিলাঃ এই শ্যাম্পু আয়ুর্বেদিক শ্যাম্পু। এই শ্যাম্পু চুলের গোড়াকে অনেক শক্ত করে এবং চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করতে পারে। যাদের অনেক চুল পড়ে, তারা এই শ্যাম্পু ব্যবহার করলে উপকার পাবেন। এই শ্যাম্পুতে থাকা প্রাকৃতিক উপাদান চুলকে বড় করতেও সাহায্য করে। তবে এই শ্যাম্পু টানা ব্যবহার করা যাবে না। নয়তো এটা চুলের ক্ষতি করতে পারে।

ইন্টার্নাল আয়ুর্বেদা হারবাল শ্যাম্পুঃ অন্য সব শ্যাম্পুর মধ্যে সালফেট ও প্যারাবিন বেশি পরিমাণে থাকে। যেগুলো চুলকে দুর্বল করে এবং চুল ঝরে যায়। কিন্তু এই শ্যাম্পুর মধ্যে কোন সালফেট ও প্যারাবেন থাকে না। এই শ্যাম্পুর মধ্যে আছে আমলা, প্রোটিন, রিথহা, মাকা, হেনা, এলোভেরা। এগুলো ছাড়াও আরো অনেক প্রাকৃতিক উপাদান আছে।

উপরে যে শ্যাম্পু গুলোর নাম আমি উল্লেখ করেছি এগুলো মূলত ছেলেদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করতে পারে। এই শ্যাম্পু যদি সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারেন। তাহলে চুল পড়ার যে সমস্যা তা দূর হয়ে যাবে এবং চুলের স্বাস্থ্য থাকবে ভালো। তবে খেয়াল রাখতে হবে শ্যাম্পু যেন প্রতিদিন না করা হয়। কারণ প্রতিদিন শ্যাম্পু করলে তা চুলের ও চুলের ত্বকের ক্ষতি করতে পারে। 

তাই সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করা ভালো। আর যাদের অতিরিক্ত চুল পড়ছে তারা চিকিৎসকের পরামর্শ নিবেন। কারণ বিভিন্ন ভিটামিন ও পুষ্টির অভাবে চুল পড়তে পারে। তাই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে শ্যাম্পু ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। এছাড়াও আমি উপরে ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম বলেছি আপনি চাইলে উপরে সেই নামগুলো জেনে আসতে পারেন।

ছেলেদের চুলে কোন ধরনের তেল ব্যবহার করা উচিত

ছেলেদের মাথায় যদি খুশকির সমস্যা থাকে। তাহলে চুলে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। এতে মাথার খুশকি এবং চুলকানি থাকলে ভালো হয়ে যাবে। এটা ব্যবহার করতে হবে অন্য কোন তেলের সাথে মিশিয়ে। যেমন আপনি নিম তেলের সাথে মিশিয়ে এটি চুলে ব্যবহার করতে পারেন। এই তেলের মধ্যে এন্টিফাঙ্গাল ও এন্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে।
ছেলেদের যদি চুল পড়ার সমস্যা থাকে, তাহলে তারা ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন। এই তেলটা চুলের গোড়াকে মজবুত করে এবং চুল পড়া কমিয়ে দিতে ভালো কাজ করে। এর সাথে আপনি রোজমেরি তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। রোজমেরি তেল চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ায় এবং মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। আপনি কালোজিরা তেলের সাথে মিশিয়েও চুলে দিতে পারেন।

চুলের উজ্জ্বলতা বাড়ার জন্য এবং চুলের পুষ্টির ঘাটতি পূরণের জন্য। আপনি বাদামের তেল ব্যবহার করতে পারেন। এই তেল মূলত তাদের জন্য বেশি দরকারি যাদের চুল অনেক রুক্ষ এবং সহজেই চুল ভেঙে পড়ে। এই তেল চুলের গোড়াতে গিয়ে চুলের পুষ্টির ঘাটতি পূরণ করে এবং চুলকে মোলায়েম মসৃণ ও ঝলমলে করে। 

যে ছেলেদের চুল অনেক শুষ্ক এবং রুক্ষ, তাদের নারকেল তেল চুলে দেওয়া উচিত। কারণ নারকেল তেল চুলের গভীর অংশে গিয়ে চুলের আদ্রতা কে ধরে রাখে এবং চুলকে নরম করতে, সাহায্য করে সেই সাথে চুলের অতিরিক্ত ভাঙ্গন কমায়। চুলের যদি এই সমস্যা থাকে, তাহলে নারকেল তেলের পাশাপাশি আপনি অর্গানিক তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

যে ছেলেদের চুল অনেক তেলতেলে, তাদের যোজোবা তেল। অথবা আঙ্গুর বীজের তেল ব্যবহার করা উচিত। এই তেল চুলের তেল তেল ভাব কমায় এবং মাথার ত্বকের তেল তেল ভাব দূর করতে সাহায্য করে এবং সেটাকে নিয়ন্ত্রণে রাখে। যার কারনে চুল অনেক সুন্দর দেখায় এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে।

ছেলেদের চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়

বর্তমান সময়ে চুল পড়া বন্ধ করার জন্য অনেকেই অনেক রকম তেল, ওষুধ ও শ্যাম্পু ব্যবহার করছে। কিন্তু বর্তমান বাজারে বিভিন্ন ধরনের তেল ও শ্যাম্পুতে অনেক বেশি কেমিক্যাল মেশানো থাকছে। যার কারণে সেগুলো চুলের উপকার করার বদলে ক্ষতি বেশি করছে। বর্তমান সময়ে ছেলেদের চুল পড়া অনেক সাধারণ ব্যাপার হয়ে গেছে।

অনেকেই এই কেমিক্যাল মেশানো বাজার থেকে কেনা বিভিন্ন ব্র্যান্ডের তেল বা শ্যাম্পু ব্যবহার করে। যা তাদের চুল আরো ঝরিয়ে ফেলে। তাই এখন আমি ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য কেমিক্যাল মুক্ত কিছু ঘরোয়া উপায় সম্পর্কে বলবো। যে উপায়গুলো ভালোভাবে মেনে চললে ছেলেদের চুল পড়া কমতে ভালো কাজ করতে পারে।

১/ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য আপনি নারিকেল দুধ ব্যবহার করতে পারেন। এবার হয়তো ভাবছেন নারিকেল দুধ আবার কিভাবে ব্যবহার করবো। চলুন এ বিষয়ে আপনাকে একটু সহজ ভাবে বলি। প্রথমে একটি নারকেল নিতে হবে। সেই নারকেলের সাদা অংশটুকু ভালোভাবে কুরে নিতে হবে। নারিকেল ভালোভাবে কুরা বা ছড়ানো হয়ে গেলে। 

সেই সাদা অংশটুকু একটি সুতি কাপড়ে নিয়ে ভালোভাবে চিপে নারিকেলের যে রস। অর্থাৎ নারিকেলের দুধ বার করে নিতে হবে। নারিকেলের এই দুধ হাতে নিয়ে ভালোভাবে চুলের গোড়ায় নাড়তে হবে। এতে ছেলেদের চুলের গোড়া হবে শক্ত ও সহজে ভেঙে যাবে না। সেই সাথে চুল পাবে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এটি আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করলেই ভালো ফলাফল পাবেন।

২/ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য আপনি অ্যালোভেরার জেল চুলে দিতে পারেন। অ্যালোভেরার পাতা কেটে সেই পাতা থেকে এলোভেরার জেল বার করে নিতে হবে। এই জেলকে চুলের গোড়ায় লাগিয়ে কমপক্ষে ৪০ মিনিট রেখে দিতে হবে। এই ভাবে আপনি সপ্তাহে ১ থেকে ২ দিন চুলের গোড়ায় দিবেন। দেখবেন চুলের স্বাস্থ্য ভালো থাকবে।

৩/চুল পড়া বন্ধ করার জন্য মেথির পেস্ট অনেক ভালো হতে পারে। আপনি মেথিকে ভালোভাবে গুড়ো করবেন। তারপর এই গুড়োতে হালকা পানি বা লেবু মিশাবেন দিয়ে পেস্ট করবেন। ভালোভাবে পেস্ট তৈরি করা হলে চুলের গোড়ায় এবং চুলে ভালোভাবে মাখিয়ে নিবেন। এরপর ৩০ থেকে ৪০ মিনিট মাথায় লাগিয়ে রাখার পর চুল ধুয়ে নিবেন। এইভাবে যদি আপনি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন।

৪/কালোজিরা তেল ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য একটি ভালো ঘরোয়া উপায়। যে ছেলেদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে, তারা চাইলে কালোজিরা ভালোভাবে পিষে বা কুটিয়ে কালোজিরার তেল নিয়মিত চুলে ব্যবহার করতে পারেন। এতে চুলের গোড়া অনেক মজবুত হবে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে।

৫/চুল পড়া বন্ধ করার জন্য নিম পাতা অনেক কার্যকরী। আপনি চাইলে নিমপাতা ভালো ভাবে বেটে সেই পেস্টকে আপনার চুলে ব্যবহার করতে পারেন। এর সাথে আপনি চাইলে কাঁচা ডিম ও লেবু ব্যবহার করতে পারেন। এতে চুলের গোড়া শক্ত হবে, অতিরিক্ত চুল পড়া কমবে এবং চুলকে ভেতর থেকে উজ্জ্বল ও মোলায়েম করতে সাহায্য করবে।

ছেলেদের চুলের যত্নে কী কী করা উচিত

এখন আমি ছেলেদের চুলের যত্নে কি কি করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ছেলেদের চুলের যত্ন নিতে হলে চুল অনুযায়ী আগে একটি ভালো শ্যাম্পু এবং একটি ভালো তেল বাছাই করতে হবে। এরপর চুলের জন্য বাছাই করা তেল সপ্তাহে দুই থেকে তিন দিন হালকা গরম করে মাথায় দিয়ে চুলের গোড়া ভালোভাবে নাড়তে হবে।

ভালোভাবে এই তেল দিয়ে চুলের গোড়া মালিশ করলে চুল ভেতর থেকে শক্ত হবে। সহজে চুল ঝরে পড়বে না। গোসল করার সময় বা চুল ধোয়ার সময় বেশি গরম পানি দিয়ে চুল ধোয়া উচিত না। এতে করে চুল শুকিয়ে যেতে পারে। বাজারে যে কেমিক্যাল যুক্ত হেয়ার প্যাক পাওয়া যায়, সেগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে। চুলে কালার করা যাবে না।

কারণ চুলে কালার করলে চুল গোড়া থেকে ড্যামেজ হয়ে যাই এবং চুল ঝরে পড়ার মতো সমস্যা দেখা যায়। চুল ও ত্বককে সবসময় পরিষ্কার রাখতে হবে। চুলে যদি খুশকি বা চুলকানি হয় তাবে তাড়াতাড়ি সেটাকে ভালো করতে হবে। এর জন্য কিছু উপায় আছে যে উপায়গুলো উপরে আমি আলোচনা করেছি আপনি চাইলে পড়ে নিতে পারেন।

এছাড়াও চুলের যত্ন নেওয়ার জন্য আপনি কিছু পুষ্টিকর খাবার খেতে পারেন। এই পুষ্টিকর খাবারগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন। তাহলে এগুলোর পুষ্টিগুণ আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি দেবে এবং আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে। চুলের যত্নে যেসব খাবার খাওয়া যেতে পারে সেগুলো হচ্ছে ডিম, কাঁচা শাকসবজি, মাছ, বাদাম।

এছাড়াও ছেলেদের চুল ওঠার বা চুলের স্বাস্থ্য খারাপ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অনেক চিন্তা করা, ঘুম কম পারা এবং ধূমপান করা। তাই ছেলেদের চুলের যত্নে ভালোভাবে ঘুমাতে হবে। বেশি চিন্তা করা যাবে না এবং ধূমপান করা থেকে বিরত থাকতে হবে।

চুলে তেল দিয়ে কতক্ষণ রাখা উচিত

অনেকের প্রশ্ন থাকে যে চুলে তেল দিয়ে কতক্ষণ রাখা উচিত। চুলে সাধারণত ৩০ থেকে ৪০ মিনিট তেল দিয়ে রাখলেই চুল তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করে থাকে। তবে তিন থেকে চার ঘন্টা যদি চুলে তেল দিয়ে রাখা হয়, তাহলে চুল ভালোভাবে তেলের উপকারিতা শোষণ করতে পারে।

আর সব থেকে ভালো ফলাফল নিতে হলে আপনাকে রাতের বেলায় চুলে তেল দিয়ে সারারাত রাখতে হবে এবং সকালে উঠে গোসল করে নিতে হবে। আর চুলে জেই তেল ব্যবহার করেন না কেন তেল যেনো কেমিক্যাল মুক্ত থাকে।

চুলে কি দিলে চুল পড়া বন্ধ হয়

অনেকে জানতে চেয়েছেন যে চুলে কি দিলে চুল পড়া বন্ধ হয়ে যায়। এটা জানতে হলে আগে আপনাকে জানতে হবে যে চুল কেন পড়ে। চুল পড়ে কারণ চুল তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় না এবং মাথার ত্বকে ভালোভাবে রক্ত সঞ্চালন হয় না। 

মাথার ত্বকে যদি ভালোভাবে রক্ত চলাচল না করতে পারে। তাহলে চুলের গোড়া ড্যামেজ হয়ে যায়, যার ফলে চুল সহজেই ঝরে যায়। তাই আপনাকে প্রথমে চুলের পুষ্টি কিভাবে পাওয়া যায় সেই দিকে নজর দিতে হবে এবং মাথার ত্বকে রক্ত চলাচল কিভাবে বাড়ে সেই দিকটা দেখতে হবে।

চুলের পুষ্টি এবং মাথার ত্বকে রক্ত চলাচল করার জন্য আপনি কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করতে পারেন। যেমন নারিকেল তেল, পেঁয়াজের রস, এলোভেরার জেল, কালোজিরার তেল, রোজমেরী তেল এবং মেথি। এই উপাদানগুলো যদি আপনি আপনার চুলের যত্নে ব্যবহার করতে পারেন।

তাহলে সেগুলো আপনার চুলের পুষ্টির ঘাটতি পূরণ করবে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াবে। অবশ্যই এগুলা মাথাই দিয়ে ভালো ভাবে হাত দিয়ে মালিশ করবেন। তাহলে আপনার চুলের গোড়া হবে শক্ত। ফলে চুল পড়া কমবে।

চুলের জন্য উপকারী ভেষজ উপাদান

এখন আমি আপনাদেরকে চুলের জন্য কিছু উপকারী ভেষজ উপাদান সম্পর্কে বলবো। যেগুলো চুলের গোড়াকে মজবুত করার পাশাপাশি চুলকে বড় করতে এবং মাথায় খুশকি দূর করতে ও চুল পড়া বন্ধ করতে অনেক কার্যকরী ভূমিকা রাখবে।

আপনি যদি সঠিক নিয়ম মেনে এই ভেষজ উপাদান গুলো আপনার চুলে ব্যবহার করতে পারেন। তাহলে এর ফলাফল আপনি আপনার চুলের মধ্যে দেখতে পাবেন। চলুন চুলের জন্য উপকারী ভেষজ উপাদান গুলো কি সেগুলো জেনে নেওয়া যাক। চুলের জন্য উপকারী ভেষজ উপাদান গুলো হচ্ছে,

আমলকি, ব্রাহ্মী, এলোভেরা, নিম পাতা, মেথির বীজ, কালোজিরা, রোজমেরী, ল্যাভেন্ডার ও হিবি সকাস ফুল। এই উপাদানগুলো চুলের ভাঙ্গা কমায়, চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ও চুলকে বড় করতে ভালো কাজ করে।

কোন ভিটামিন খেলে চুল গজায়

আপনারদের অনেকেরই প্রশ্ন কোন ভিটামিন খেলে চুল গজায়। চুল গজাতে মূলত ভিটামিনের প্রয়োজন হয়, তবে অনেকেই জানে না যে কোন ভিটামিন খেলে চুল গজাতে সাহায্য করবে। মাথায় চুল গজানোর জন্য এমন কিছু ভিটামিনের দরকার হয়।

যে ভিটামিন গুলো চুলের গোড়াকে শক্ত করে এবং অতিরিক্ত চুল পড়া রোধ করে। সেই সাথে চুলের গোড়ায় ভালোভাবে রক্ত চলাচল করতে সাহায্য করে এবং চুল গজানোর জন্য কোষ গঠন করতে সাহায্য করে। এখন আমি আপনাদের এমন কিছু ভিটামিনের নাম বলবো যে ভিটামিন গুলো চুল গজাতে সাহায্য করবে।

চুল গজাতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে মূলত ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি১২, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন ডি গুরুত্বপূর্ণ। এই ভিটামিন গুলো চুলকে ভেতর থেকে ভালো করে চুলের ড্যামেজ, চুল পড়ে যাওয়া দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

চুল পড়া বন্ধ করতে যেসব ভুল করা যাবে না

অনেকের চুল পড়া সমস্যা আছে, এর জন্য অনেকেই অনেক রকম পদ্ধতি অবলম্বন করে চুল পড়া বন্ধ করার জন্য। কিন্তু অনেকেই ভুল করে চুল পড়া বন্ধ করার বদলে চুল পড়ার সমস্যা আরো বাড়িয়ে দিয়ে থাকে। চুল পড়া বন্ধ করতে আপনি যেসব ভুল কখনোই করবেন না। সেগুলোর মধ্যে হচ্ছে কেমিক্যাল যুক্ত তেল, শ্যাম্পু, সাবান ইত্যাদি চুলে দিবেন না।

গোসল করার পর চুলকে তাড়াতাড়ি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বেশি ব্যবহার করবেন না। এতে চুল নষ্ট হয়ে যেতে পারে এবং চুলের গোঁড়া ড্যামেজ হয়ে  চুল পড়তে পারে। প্রতিদিন চুলে শ্যাম্পু না দিয়ে সপ্তাহে এক থেকে দুই দিন দিবেন। চুল আঁচড়ানো সময় জোরে জোরে চুল আচরানো যাবে না।

চুল পড়া বেশি হলে কখন ডাক্তারের কাছে যাবেন

চুল পড়া এখনকার সময়ে অনেক সাধারণ ব্যাপার হয়ে গেছে। তবে চুল যদি অস্বাভাবিক ভাবে ঝরতে থাকে এবং চুল যদি অনেকদিন ধরে পড়ে, তবে এটা সাধারণ ব্যাপার না। এর জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার যদি হঠাৎ করে অনেক বেশি চুল পড়তে থাকে এবং এটা যদি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হয়।
ছেলেদের-চুল-পড়া-বন্ধ-করার-তেলের-নাম
তবে আপনি ডাক্তারের কাছে যাবেন। এছাড়াও যদি চুল পড়ে মাথায় টাক করার মতো সমস্যা দেখা দেয়। চুল যদি পাতলা হয়ে যায় এবং মাথার ত্বকে যদি সমস্যা দেখা দেয়। বিশেষ করে চুলকানি, লালচে হওয়া, খুশকি হওয়া এবং চুলের গোড়া দুর্বল হওয়া। তাহলে আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন এবং তার পরামর্শ নিয়ে চিকিৎসা নিবেন। 

FAQ/চুল পড়া নিয়ে সাধারণ কিছু প্রশ্নের উত্তর

প্রশ্নঃ কি দিলে চুল পড়া বন্ধ হবে ছেলেদের?
উত্তরঃ অনেকগুলো কারণে চুল পড়তে পারে। তবে আপনি যদি নিয়মিত পুষ্টিকর তেল বিশেষ করে নারকেল তেল, জলপাই, কাস্টার তেল ও কালোজিরা তেল চুলে দিতে পারেন। তাহলে এই তেলগুলো আপনার চুলের গোড়ায় পুষ্টি দিবে এবং আপনার চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। এছাড়াও আপনি সুষম খাবার বেশি খাবেন, বেশি বেশি ঘুম পারবেন এবং চিন্তা কম করবেন।

প্রশ্নঃ কোন তেল লাগালে চুল পড়া বন্ধ হবে?
উত্তরঃ সরাসরি চুল পড়া বন্ধ করে এরকম তেল খুব একটা পাওয়া যায় না। তবে চুল পড়া কমাতে সাহায্য করতে পারে এমন কিছু তেল আছে, যেগুলোর নাম কালোজিরা তেল, কাস্টার তেল, জলপাই তেল, নারিকেল তেল, সরিষার তেল, অলিভ অয়েল তেল। এ তেল গুলো নিয়মিত চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া কমবে। তবে অনেক বেশি যদি চুল পড়লে আপনি দেরি করবেন না ডাক্তারের পরামর্শ নিবেন।

প্রশ্নঃ ছেলেদের চুলের জন্য সবচেয়ে ভালো তেল কোনটি?
উত্তরঃ ছেলেদের চুলের জন্য সব থেকে ভালো তেল হতে পারে নারিকেল তেল কাস্টার তেল রোজ মেরি তেল এবং জলপাই তেল। এই তেল গুলো যদি ছেলেরা চুলে নিয়মিত ব্যবহার করে তাহলে এই চুল গুলো ছেলেদের চুলের গোড়া শক্ত করতে এবং চুল ভাঙ্গা কমাতে সাহায্য করতে পারে। তাই চেষ্টা করবেন নিয়মিত এই তেল গুলো চুলে দেওয়ার।

প্রশ্নঃ চুল পড়লে কোন ভিটামিনের অভাব হয়?
উত্তরঃ আপনার শরীরে যদি ভিটামিন বি৭, ভিটামিন বি১২, আয়রন ও ভিটামিন ডি কম থাকে। তাহলে চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করবেন এই সব ভিটামিন যুক্ত খাবার খাওয়ার। তারপরেও যদি চুল বেশি পড়ে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং চুলের পরিক্ষা করে চিকিৎসা করাতে হবে।
প্রশ্নঃ চুল ঘন ও গজানোর জন্য কোন তেল ভালো?
উত্তরঃ চুল ঘন ও গজানোর জন্য এমন তেলের দরকার যে তেলের মধ্যে চুল তার পুষ্টি উপাদান পাবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে। আর এইরকম তেল বলতে নারিকেল তেল, কাস্টার তেল এবং রোজমেরি তেল ভালো হবে। তাই চুল ঘন ও গজানোর জন্য নিয়মিত রোজমেরি তেল, নারিকেল তেল এবং কাস্টার তেল ব্যবহার করতে পারেন। কালোজিরা তেল হলে আরো ভালো হয়।

লেখকের মন্তব্যঃ ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম

আপনারা অনেকেই ছেলেদের চুল পড়া বন্ধ করার তেলের নাম জানতে চেয়েছিলেন। আশাকরছি উপরোক্ত আলোচনা থেকে আপনি ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য কোন তেল ভালো হবে এবং চুলের যত্ন কিভাবে নিতে হয়। কখন ডাক্তারের কাছে যেতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। চুল পড়ার সমস্যা যেন না হয়, তাই আগে থেকেই আপনি প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়ার চেষ্টা করবেন।

আর চুলে কখনোই কেমিক্যাল যুক্ত কোন শ্যাম্পু, তেল অথবা স্প্রে ব্যবহার করবেন না। চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার খুব একটা বেশি ব্যবহার করবেন না। কারণ এগুলো চুলকে ড্যামেজ করে দিতে পারে, ফলে চুল পড়তে পারে। আর চুল যদি অস্বাভাবিকভাবে পড়তে থাকে এবং টাক পড়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে কখনোই দেরি করা উচিত হবে না। এরকম সমস্যা দেখা দিলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url