চন্দনের ৬টি অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন এখনই
চন্দনের অপকারিতা সম্পর্কে আপনি জানতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি শুধু মাত্র
আপনার জন্য। কারন আজ আমি আমার এই আর্টিকেলের মধ্যে চন্দনের ক্ষতিকর দিক সহ চন্দন
পাউডার এর উপকারিতা ও চন্দন মুখে লাগানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি সাদা চন্দন মুখে দিলে কি হয় জানতে চান। তাহলে অবশ্যই আমার এই পোস্টটি
আপনি মনোযোগ সহকারে ভালোভাবে পড়বেন। তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কোন
চন্দন ভালো সে সম্পর্কে বিস্তারিত।
পেজ সুচিপত্রঃ চন্দনের অপকারিতা
- চন্দনের অপকারিতা গুলো কি
- চন্দন পাউডার এর উপকারিতা
- পন্ডস চন্দন পাউডার এর উপকারিতা
- চন্দন মুখে লাগানোর নিয়ম
- চন্দন মুখে দিলে কি হয়
- কোন চন্দন ভালো
- আসল চন্দন গুড়া চেনার উপায়
- সাদা চন্দন মুখে দিলে কি হয়
-
চন্দন কতদিন ব্যবহার করা নিরাপদ
- FAQ/চন্দন সম্পর্কিত কিছু আলোচিত প্রশ্ন ও উত্তর
- লাল চন্দন মুখে মাখলে কি হয়
- লেখকের মন্তব্যঃ চন্দনের অপকারিতা
চন্দনের অপকারিতা গুলো কি
চন্দনের অপকারিতা সম্পর্কে আপনারা অনেকেই আছেন যারা জানেন না। আসলে চন্দন মুখের
জন্য একটি উপকারী উপাদান। যেটা ব্যবহার করা হয় ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য।
এটার এত উপকারিতা থাকার পরেও এটি কিছু মানুষের ত্বকের ও স্বাস্থ্যের জন্য
ক্ষতির কারণ হতে পারে। সাধারণভাবে এর অপকারিতা গুলো খুব একটা লক্ষ্য করা যায়
না।
আরো পড়ুনঃ কিসমিস খেলে কি ফর্সা হয় জানুন এখুনি
তারপরেও কিছু ক্ষেত্রে এর অপকারিতা গুলো পাওয়া যায়। যেটা আপনাদের জানা
অনেক প্রয়োজনীয়।কারণ আপনারা যদি এর অপকারিতা সম্পর্কে জানতে পারেন।
তাহলে আপনারা এটি সতর্ক হয়ে ব্যবহার করতে পারবেন ও আপনার কোন ক্ষতি হবে না।
চন্দন ব্যবহার করার কারণে কিছু মানুষের ত্বকে এলার্জি ও চর্মরোগ হতে
পারে। এর কারণ হচ্ছে অনেক সময় চন্দর আমাদের ত্বকের সাথে ভালোভাবে মানিয়ে
নিতে পারে না। যার কারণে এটা ত্বকের ক্ষতি করে বসে। চন্দন ব্যবহারে এ
সমস্যা বেশি তাদের ত্বকেই দেখা যায়, যাদের ত্বক একটু সংবেদনশীল।
সংবেদনশীল ত্বকে যদি এই চন্দন বেশি ব্যবহার করা হয়, তবে ত্বকে
এলার্জি হতে পারে। যার কারণে ত্বকে চুলকানি সহ আরো বেশ কিছু সমস্যা দেখা
দিতে পারে।
চন্দন ব্যবহার করার কারণে অনেকের নিশ্বাস নিতেও সমস্যা দেখা দেয়। যাদের এজমা বা হাঁপানি আছে এবং ধুলাবালি ও গন্ধে এলার্জির সমস্যা হয়।
তারা যদি এই চন্দন ব্যবহার করে, তবে তাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি
থাকে। ফলে তারা চন্দন ব্যবহার করলে নাক বন্ধ হয়ে যেতে পারে, ঘন ঘন কাশি
হতে পারে, বুকে চাপ ধরাসহ নিঃশ্বাস নিতেও কষ্ট হতে পারে।
অনেকেই সাদা চন্দন খেয়ে থাকে, তবে এটা যদি অনেকদিন ধরে খাওয়া হয়। তাহলে এটা
কিডনির বড় ধরনের ক্ষতি করতে পারে। কারণ এই চন্দনের মধ্যে এমন কিছু রাসায়নিক
উপাদান আছে, যেগুলো অনেকদিন ধরে শরীরে জমা হতে থাকে ও কিডনির ওপর চাপ পড়ে। যার
কারণে আস্তে আস্তে কিডনি কার্যক্ষমতা কমে যেতে পারে। এমনকি মূত্রের সাথে রক্ত
দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে যারা এই চন্দন অনেক দিন ধরে খায়,
তাদের কিডনিতে ইনফরমেশন ও বিষাক্ততা পাওয়া গেছে।
চন্দনের আরো কিছু অপকারিতা
গর্ভবতী ও স্তন্দদানকারী মহিলাদের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। কারণ
গর্ভাবস্থায় এই চন্দন ব্যবহার করলে পেটের সন্তানের উপর ক্ষতিকর প্রভাব পড়তে
পারে। যার কারণে বাচ্চার সঠিক বিকাশে সমস্যা হতে পারে এবং এইটার জন্য
শিশুর অস্বস্তি বা এলার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই গর্ভবতী এবং স্তন
দানকারী মায়েরা চন্দন ব্যবহার করা থেকে দূরে থাকবেন।
চন্দনের মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান আছে, যা আমাদের শরীরের জন্য ভালো না।
গবেষণায় পাওয়া গেছে চন্দন শরীরের কোষের জিনের গঠনকে নষ্ট করে দিতে
পারে। যার কারণে শরীরের কোষ গুলো স্বাভাবিক কাজ করতে পারে না। ফলে শরীরে
অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। তবে এই সমস্যাটা খুব কম সংখ্যক মানুষের
হতে পারে বা না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এই পরীক্ষাগুলো গবেষণাগারে করা
হয়েছে অর্থাৎ মানুষের উপর এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়নি।
অনেকেই চন্দনের গন্ধ নিতে পারে না। আবার এটা অনেক বেশি ব্যবহার করার
কারণেও নাকে গন্ধ লাগতে পারে। যার কারণে অনেকের বমি ভাব, জি খারাপ এবং মাথা
ব্যাথার মত সমস্যা হতে পারে। তাই যারা চন্দনের গন্ধ নিতে পারেন না। তারা
এই চন্দন ব্যবহার করার সময় সতর্ক থাকবেন এবং এটা সঠিক নিয়ম মেনে ব্যবহার
করবেন।
চন্দন উপকারী হলেও এটা কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তাই এটা
ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক হয়ে ব্যবহার করবেন এবং আপনার যদি ত্বকের কোন
সমস্যা হয়ে থাকে তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই একজন চর্ম রোগের
ডাক্তারকে দেখাবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন।
চন্দন পাউডার এর উপকারিতা
চন্দন পাউডার এর উপকারিতা সম্পর্কে আপনারা অনেকেই কমবেশি জানেন। তবে আমি চন্দন
পাউডারের এমন কিছু উপকারিতা সম্পর্কে এখন আপনাদের জানাবো। যেগুলো আপনারা অনেকেই
জানেন না। চন্দন পাউডার অনেক উপকারী একটি উপাদান বিশেষ করে ত্বকের
জন্য। এই চন্দন পাউডার বেশি রূপচর্চার জন্য ব্যবহার করা হয়।
এই চন্দন পাউডারটি আপনি যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন। তাহলে
এটি থেকে আপনি অনেক উপকার পাবেন যেমনঃ চন্দন পাউডার ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে
সাহায্য করে। চন্দন পাউডারের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে
ভেতর থেকে পরিষ্কার করতে এবং ত্বকের ময়লা ও বিষাক্ত পদার্থ দূর করতে ভালো
কাজ করে। যার কারণে ত্বকে সৌন্দর্য ও প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ে
এবং ত্বক মসৃণ হয়।
চন্দন পাউডার ত্বকের ব্রণ ও ফুসকুড়ি ভালো করতে কাজ করে। যাদের মুখে অনেক
ব্রণ বা ফুসকুড়ি আছে, তারা চন্দন পাউডার ব্যবহার করতে পারেন। কারণ
চন্দনের মধ্যে এন্টিব্যাকটেরিয়াল উপাদান পাওয়া যায়। যা ব্রণের
জীবাণু ধ্বংস করে। যার ফলে এটা আমাদের ত্বকের লাল ভাব ও ফোলা
ভাব কমিয়ে দেয়। আর নতুন ভাবে ব্রণ হওয়ার সমস্যা দূর হয়।
চন্দন ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। চন্দন হচ্ছে
প্রাকৃতিক কুলিং উপাদান। যদি ত্বক রোদে পুড়ে যায় বা ত্বকে রোদে পুড়া দাগ
হয় ও ত্বক জ্বালাপোড়া করে। তবে আপনার এই সমস্যা ভালো করতে চন্দন
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটা মুখে ব্যবহার করলে রোদে পোড়া দাগ এবং ত্বক
জ্বালাপোড়া করা কমবে। যার ফলে ত্বক আবার আস্তে আস্তে আগের স্বাভাবিক রং ফিরে
পাবে।
চন্দন ত্বকের পুরনো দাগ ও ত্বকের কালচে ছোপ দূর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে
পারে। আপনি যদি সঠিক নিয়মে এই চন্দন ব্যবহার করতে পারেন তবে এই চন্দনের মধ্যে
থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের পিগমেন্টেশনের সমস্যা দূর করতে কাজ
করবে। যার কারণে ত্বকের পুরনো দাগ হালকা হবে এবং ত্বকের স্বাভাবিক
উজ্জ্বলতা ফিরে আসবে।
চন্দনের আরো বেশ কিছু ভালো দিক
চন্দন নিয়মিত ব্যবহার করলে এটা ত্বকের বয়সের ছাপ এবং ত্বকে টানটান রাখতে
পারে। চন্দনের মধ্যে ফ্রি রেডিক্যাল প্রতিরোধে কিছু গুণ আছে এই গুণগুলো
ত্বকের বলিরেখা ও বয়স জনিত দাগ কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে
ত্বক টানটান হবে এবং মুখে বয়সের ছাপ কমতে পারে।
যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য চন্দন ভালো কাজ করবে। ত্বক বেশি তৈলাক্ত
থাকলে সেই ত্বকে ব্রণ অনেক বেশি বার হয়, সেই সাথে মুখ দেখতে কালচে লাগে।
চন্দন পাউডার এরকম ত্বকের জন্য অনেক ভালো। চন্দন নিয়মিত ব্যবহার করলে মুখের
তেল কমে এবং মুখ ফ্রেশ থাকে। যার কারণে ব্রণ হয় না এবং মুখ দেখতে উজ্জ্বল
লাগে।
চন্দন ত্বকের ক্ষত ভালো করতে সাহায্য করে। কারণ চন্দন হচ্ছে একটি
প্রাকৃতিক জীবাণুনাশক ও ঠান্ডা উপাদান। যেটা ত্বকের কাঁটা সহ, তক পুড়ে যাওয়া
বা জ্বালাপোড়া করা মত সমস্যাগুলোকে তাড়াতাড়ি ভালো করতে কাজ করে। চন্দন ত্বকের
স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে সেই উপকারটা আপনি তখনি পাবেন,
যখন আপনি এটা সঠিক নিয়ম ও পরিমাণে ব্যবহার করবেন। তবে আপনার ত্বক যদি
সংবেদনশীল হয় অথবা ত্বকের যদি কোন সমস্যা থাকে তবে চন্দনকে ত্বকের একমাত্র
চিকিৎসা হিসেবে ব্যবহার না করে আপনি অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ ডাক্তারের
কাছে এবং আপনার ত্বকের সমস্যা তাকে বলবেন বা দেখাবে এবং তার পরামর্শ নিয়ে
চিকিৎসা নিবেন।
পন্ডস চন্দন পাউডার এর উপকারিতা
পন্ডস চন্দন পাউডার আপনি যদি নিয়মিত ব্যবহার করতে পারেন, তবে এটা আপনার
ত্বকের জন্য ভালো কাজ করতে পারে। বিশেষ করে আপনি যদি রোদে বের হন, তবে
আপনার ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে এই পাউডারটি ভালো ভূমিকা
রাখতে পারে। এটা আপনার ত্বকের উজ্জ্বলতা স্বাভাবিক রাখবে ও ত্বককে বিভিন্ন
ক্ষতি থেকে রক্ষা করবে। গরমের সময় এই পাউডার ত্বকে ব্যবহার করলে ত্বক
ঘামবে না।
ফলে ত্বকে সতেজ ফিল পাওয়া যায়। এছাড়াও এই পাউডার ব্যবহার করলে
ত্বক ধুলাবালি ও ময়লা থেকে রক্ষা পাবে। তবে অবশ্যই এই পাউডার বাজার থেকে
কিনার সময় অরিজিনাল ব্র্যান্ড দেখে কিনবেন। কারণ বাজারে অনেক রকম ভেজাল
পণ্য পাওয়া যায়। না দেখে যদি কিনেন, তবে আপনি ভেজাল যুক্ত পাউডার
পেতে পারেন। যেটা উপকারের বদলে ক্ষতি করতে পারে, তাই এই পাউডার কেনার সময়
সতর্ক থাকবেন।
চন্দন মুখে লাগানোর নিয়ম
প্রথমে আপনি আপনার মুখ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিবেন। আপনি চাইলে
ফেসওয়াশ দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন। তারপর চন্দন পাউডারটি তৈরি করতে হবে।
চন্দন পাউডার ত্বকের ধরন হিসেবে ফেসপ্যাক বানাতে হবে। আপনার ত্বক যদি তৈলাক্ত
হয়, তাহলে আপনি এক চামচ চন্দন পাউডার এর সাথে দুই চামচ গোলাপজল। সাথে এক ফোঁটা
লেবুর রস দিতে পারেন।
এই উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে পেস্ট বানাতে হবে। আর আপনার ত্বক যদি তৈলাক্ত
না হয়ে শুষ্ক হয়। তবে এক চামচ চন্দন পাউডারের সাথে, এক চামচ দুধ, এক থেকে দুই
চামচ মধু মিশিয়ে ভালোভাবে নেড়ে ক্রিমের মত করে নিতে হবে। তারপর ফেসপ্যাকটি
বানানো হয়ে গেলে। সেটা আপনার আঙ্গুল অথবা ব্রাশ দিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে
নিতে হবে।
চোখ ও ঠোঁটের পাশে এটা দিবেন না। এরপর আপনার মুখে লাগানো ফেসপ্যাকটি ২০ থেকে ৩০
মিনিট রাখতে হবে। সম্পূর্ণ যখন ফেসপ্যাক শুকিয়ে যাবে। তখন মুখে হাত দিয়ে না
ঘষে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। মুখ ধুয়ে ফেলার পর এলোভেরা জেল মুখে
ব্যবহার করতে পারেন। যাতে করে ত্বক নরম থাকে। এছাড়াও আপনি চাইলে উপরে গিয়ে
চন্দনের অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারেন।
চন্দন মুখে দিলে কি হয়
চন্দন মুখে দিলে কি হয় এই সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনি
যদি একজন স্বাস্থ্য সচেতন এবং আপনার ত্বককে ভালোবেসে থাকেন। তাহলে অবশ্যই আপনার
চন্দন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এটি মুখে দিলে কি হয়। সে সম্পর্কেও
ভালো ধারণা আপনাকে রাখতে হবে।
আপনি যদি এই চন্দন সঠিক নিয়ম মেনে আপনার ত্বকে ব্যবহার করতে পারেন। তবে আপনার
ত্বকে আস্তে আস্তে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসবে। চন্দনের গুনাগুন
মুখের কালচে ভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা নিয়মিত ব্যবহার
করলে ত্বকের ময়লা দূর হয় ও ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়। ত্বক উষ্ণ
থাকলে তা মোলায়েম হয়।
আবার গরমের দিনে এটা ব্যবহার করলে মুখ সতেজ থাকে ও ঠান্ডা ফ্রেশ ফিল
পাওয়া যায়। গরমের দিনে তৈলাক্ত মুখের জন্য চন্দন সব থেকে ভালো কাজ করে
এবং রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। তাই আপনিও চাইলে নিয়মিত এই
চন্দন আপনার ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। আর আপনার ত্বকে যদি কোন
সমস্যা থাকে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
কোন চন্দন ভালো
কোন চন্দন ভালো হবে সেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তাই এখন আমি আপনাদের
জানাবো যে কোন চন্দন সব থেকে ভালো হবে আপনার জন্য। আসলে চন্দন আপনি কি কাজের
জন্য ব্যবহার করবেন। সেটার উপর নির্ভর করে চন্দন কোনটা ভালো ও খারাপ বলা যেতে
পারে। চন্দন ত্বকের জন্য অনেক উপকারী উপাদান।
এটা নিয়মিত ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যা ভালো হতে পারে। আপনার যদি ত্বকের
সমস্যা থাকে, ব্রণ, ত্বকের দাগ দূর করতে চান এবং ত্বকের উজ্জ্বলতা
বাড়াতে চান। তাহলে আপনার জন্য সাদা চন্দন সব থেকে ভালো হবে। কারণ সাদা
চন্দনের মধ্যে এন্টিব্যাকটেরিয়াল ও আন্টিইনফ্লামেটরি থাকে। যেটা ত্বকের
উজ্জ্বলতা বাড়াতে, ত্বকের ব্রণ ও ছোপদাগ দূর করতে ভালো কাজ করে।
আর আপনার যদি চর্মরোগ, ফাংগাল ইনফেকশন, ছোপদাগ, কালো দাগ থাকে। সেক্ষেত্রে
এগুলো ভালো করার জন্য আপনি লাল চন্দন ব্যবহার করতে পারেন। লাল চন্দন হচ্ছে
ওষুধি গুণযুক্ত উপাদান যেটা মূলত মুখে ব্যবহারের চেয়ে শরীরের বেশি
কার্যকর। তবে আপনার ত্বকের যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই
আপনি একজন ত্বকের ডাক্তারের কাছে চিকিৎসা নিবেন।
আসল চন্দন গুড়া চেনার উপায়
আসল চন্দন চিনতে হলে প্রথমেই আপনাকে এই চন্দনের গন্ধ নিয়ে দেখতে হবে। যেটা আসল
চন্দন গুড়া এটার হালকা মিষ্টি ও ঠান্ডা একটা গন্ধ পাওয়া যাবে। যেটা নকল
চন্দন এর গন্ধ কৃত্রিম ভাবে দেওয়া থাকবে। অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা থাকে নকল
চন্দনের গন্ধ একটু বেশি তীক্ষ্ণ হবে। সাদা চন্দনের মধ্যে হলুদ একটা ভাব
দেখা যাবে ও
লাল চন্দনের গুরু লালচে বা বাদামি রঙের হবে। যদি চন্দন গুঁড়ো বেশি
রঙের মনে হয়, তবে সেটাতে কেমিক্যাল যুক্ত থাকার সম্ভাবনা থাকে। আসল চন্দন
গুড়ো পানিতে মিশানোর সময় আস্তে আস্তে মিশবে এবং কাঠের একটা গন্ধ পাওয়া
যাবে। আর নকল চন্দন তাড়াতাড়ি পানির সাথে মিশে যাবে এবং এতে কাঠের কোন
গন্ধ পাওয়া যাবে না। চন্দন আসল কিনা যাচাই করতে,
আপনি এটাকে অল্প ত্বকে ব্যবহার করেও দেখতে পারেন। আসল চন্দন মুখে লাগানোর
পর একটা ঠান্ডা অনুভূতি পাওয়া যাবে। কিন্তু নকল চন্দন হলে সেটা তোকে
চুলকানি সহ তোকে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিবে। তাই চন্দন গুড়ো
বাজার থেকে ক্রয় করার সময় অবশ্যই ভালো ব্র্যান্ড দেখে কিনবেন আর সব থেকে ভালো
হয় আপনার যদি কোন পরিচিত দোকান থাকে তবে সেখান থেকে নেওয়া।
সাদা চন্দন মুখে দিলে কি হয়
সাদা চন্দন হাজার বছর থেকে রূপচর্চায় ও ত্বকের যত্নে ব্যবহার করা
হচ্ছে। আপনি যদি সাদা চন্দন নিয়মিত মুখে দেন, তাহলে এটা আপনার ত্বকের
উজ্জ্বলতা বাড়াবে ও আপনার ত্বককে করবে মসৃণ। আপনার যদি মুখে ব্রণ ও ফুসকুড়ি ঘন
ঘন হয়। তবে এই সাদা চন্দন নিয়মিত ব্যবহার করলে আপনার মুখের ব্রণ ও
ফুসকুড়ি কমবে।
এটা আপনার রোদে পোড়া ত্বক ভালো করতে কাজ করবে ও আপনার ত্বকের রং
স্বাভাবিক রাখবে। আপনার মুখে যদি কালো দাগ ও ব্রণের দাগ থাকে। সেগুলো আস্তে
আস্তে হালকা হবে। সাদা চন্দনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে,
এটা ত্বকের কোষ সতেজ রাখে। ফলে ত্বকে বয়সের ছাপ দূর হবে। আপনাকে দেখতে অনেক
সুন্দর ও ইয়াং লাগবে।
আপনার মুখের তেল ভাব থাকলে সেটা দূর করতেও এটা অনেক ভালো কাজ করবে। তাই
আপনি আপনার ত্বকের যত্ন নিতে সপ্তাহে এক থেকে দুই দিন সাদা চন্দন মুখে
ব্যবহার করতে পারেন। আর আপনার ত্বকে যদি কোন অস্বাভাবিক সমস্যা থাকে তবে
চন্দন ব্যবহার না করে আপনি ডাক্তারের চিকিৎসা আপনার জন্য নিরাপদ হবে।
চন্দন কতদিন ব্যবহার করা নিরাপদ
কোনো জিনিস বেশি ব্যবহার করা উচিত না। আপনি যদি আপনার ত্বকে চন্দন ব্যবহার
করেন। তবে অতিরিক্ত ব্যবহার করবেন না। অল্প করে মাঝেমধ্যে ব্যবহার করবেন।
চন্দন যদি অনেকদিন ধরে ব্যবহার করতে থাকেন। তবে এটা আপনার ত্বককে
বেশি সংবেদনশীল করে তুলতে পারে। অনেকেই আছে যারা অনেকদিন ব্যবহার
করে এবং পরবর্তীতে তারা ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগে।
চন্দন সাধারণত সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করা নিরাপদ। এর থেকে
বেশি ব্যবহার করলে এটা আপনার জন্য ভালো হবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ
যে বিষয় সেটা হচ্ছে আপনার ত্বকের যদি কোন সমস্যা থাকে। তবে চন্দন
ব্যবহার করেই সে সমস্যা ভালো করার চেষ্টা করবেন না। আপনার যদি ত্বকের
কোন সমস্যা থাকে, তবে তার জন্য আপনি ত্বক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ
নিবেন।
FAQ/চন্দন সম্পর্কিত কিছু আলোচিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ চন্দন মুখে মাখলে কি হয়?
উত্তরঃ সঠিক নিয়ম মেনে চন্দন মুখে মাখলে এই চন্দনের গুনাগুন আপনার ত্বকের
স্বাস্থ্য ভালো লাগবে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে
আনবে। যাদের তৈলাক্ত ত্বক তাদের জন্য এই চন্দন অনেক ভালো কাজ করতে
পারে। চন্দন মুখের ব্রণ ও কালো দাগ দূর করতে সাহায্য
করে। নিয়মিত এটা মুখে মাখলে মুখ দেখতে সুন্দর লাগে এবং ত্বকে বয়সের ছাপ
কমে।
প্রশ্নঃ চন্দন এর পার্শ্ব প্রতিক্রিয়া?
উত্তরঃ সাধারণত ত্বকের জন্য চন্দন অনেক উপকারী, তবে কিছু ক্ষেত্রে এটার
পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন এটি ভুল ভাবে ব্যবহার করলে বা
যাদের ত্বক সংবেদনশীল, তাদের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
অতিরিক্ত ব্যবহার করলে ত্বক খসখসে হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট সহ মাথা ব্যথা,
বমি বমি ভাব দেখা দিতে পারে।
প্রশ্নঃ কাদের চন্দন পরা উচিত নয়?
উত্তরঃ যাদের ত্বক আগে থেকেই সংবেদনশীল, যাদের ত্বকের এলার্জি আছে, যাদের
ত্বক অতিরিক্ত খসখসে, ছোট বাচ্চাদের, গর্ভবতী মহিলাদের এবং যাদের ত্বকে কাটা
বা ঘা আছে, তাদের চন্দন পরা উচিত নয়।
প্রশ্নঃ চন্দন কি চুলের জন্য ক্ষতিকর?
উত্তরঃ চন্দন চুলের জন্য কিছু ক্ষেত্রে উপকার আনে। আবার কিছু ক্ষেত্রে এটা
চুলের ক্ষতিও করতে পারে। যেমন এটা যদি চুলে ব্যবহার করা হয়, তাহলে এটা মাথার
ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে, মাথার ত্বকের তেল তেল ভাব দূর করে ও সুগন্ধ
ছড়ায়। তবে কারো কারো এটা ব্যবহারের চুলকে শুষ্ক করে দেয়, চুল ভেঙ্গে যায়,
চুলের রং ফেকসা হয়ে যায় এবং মাথার ত্বকে চুলকানি হতে পারে।
প্রশ্নঃ চন্দন পাউডার গরম নাকি ঠান্ডা?
উত্তরঃ চন্দন পাউডার ঠান্ডা প্রকৃতির, এটা ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে।
বিশেষ করে গরমকালে এটা ত্বকের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে।
লাল চন্দন মুখে মাখলে কি হয়
লাল চন্দন মুখে মাখলে কি হয় এই বিষয় সম্পর্কে আপনারা অনেকে আছেন যারা জানতে
চেয়েছিলেন। এখন মূলত আমি আমার এই আলোচনাতে লাল চন্দন মুখে মাখলে কি হয় সে
বিষয়ে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনা।
লাল চন্দন একটি প্রাকৃতিক জনপ্রিয় আয়ুর্বেদিক উপাদান। যেটা অনেকেই
আছেন যারা ত্বকের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। লাল চন্দন অ্যান্টি
ইনফ্লামেটরি ও অ্যান্টিসেপটি হওয়ার কারণে। এটি মুখের ব্রণ ও পিম্পল
ভালো করার জন্য অনেক কার্যকরী। এটা মুখের ব্রণ কে ভেতর থেকে শুকিয়ে
দেয় এবং নতুন ব্রণ হওয়া বন্ধ করে দেয়। যাদের মুখে ফুসকরি ও
লালচে ভাব সৃষ্টি হয়।
আরো পড়ুনঃ মুখে লেবু দিলে কি ক্ষতি হয় জানেন কি
তাদের জন্য লাল চন্দন অনেক উপকারী। লাল চন্দন টকের মধ্যে রক্ত সঞ্চালন
বৃদ্ধি করে এবং ত্বককে করে তুলে টানটান এবং ত্বক কে করে ফর্সা। লাল চন্দন যদি
মুখে নিয়মিত ব্যবহার করা হয়। তাহলে মুখের কালো ছোপ ছোপ দাগ, ব্রনের দাগ এবং
রোদে পোড়া দাগ দূর হয়ে যায়। আশা করছি আপনি আমার আলোচনা থেকে লাল
চন্দন মুখে মাখলে কি হয় সে সম্পর্কে জানতে পেরেছেন।
লেখকের মন্তব্যঃ চন্দনের অপকারিতা
চন্দনের অপকারিতা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি। এই চন্দন আজ
থেকে নয় বরং বহু বছর আগে থেকে রূপচর্চার জন্য ব্যবহার করা
হচ্ছে। এই চন্দন ত্বকে ব্যবহার করলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা
ভালো হয়। এমনকি যাদের তৈলাক্ত ত্বক, তাদের ত্বকের তেল কমাতেও এটা
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই চন্দন ত্বকের কালো দাগ ও ব্রণ ভালো করতেও
কাজ করে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক যে রং থাকে তা
ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।
তবে এই চন্দন সবার ক্ষেত্রে একরকম কাজ করে না। যাদের ত্বক সংবেদনশীল ও
ত্বকের কোন সমস্যা আছে। তারা যদি চন্দন ব্যবহার করে, তবে তাদের ত্বকের সমস্যা
বেশি হতে পারে। এমনকি অতিরিক্ত ব্যবহার করার কারণেও, এটা উপকারের বদলে
ক্ষতি করতে পারে। তাই আমার পরামর্শ থাকবে আপনি যদি ত্বকের যত্নে এই
চন্দন ব্যবহার করতে চান। অথবা আপনার যদি ত্বকের কোন জটিল সমস্যা থাকে,
তবে আপনি এই চন্দনের ওপর নির্ভরশীল না হয়ে ডাক্তারের কাছে চিকিৎসা
নিবেন।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url