কোন মুরগি কত দিনে ডিম দেয় জানুন সঠিক তথ্য

কোন মুরগি কত দিনে ডিম দেয় সেই সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন। তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজ আমি আমার এই আর্টিকেলের মধ্যে লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় এবং কোন মুরগি কত দিনে ডিম দেয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
কোন-মুরগি-কত-দিনে-ডিম-দেয়
তাই আপনি যদি ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় এই বিষয়ে জানতে চান। তাহলে অবশ্যই আমার এই পোস্টটি আপনি মনোযোগ সহকারে ভালোভাবে পড়বেন। তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে বেশি ডিম দেয় কোন মুরগি।

পেজ সূচিপত্রঃ কোন মুরগি কত দিনে ডিম দেয়

কোন মুরগি কত দিনে ডিম দেয়

কোন মুরগি কত দিনে ডিম দেয় এ বিষয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমাদের অনেকেরই ধারণা নাই কোন মুরগি কখন বা কত দিনে ডিম দেয়। মুরগি কত দিনে ডিম দেয় এই বিষয়ে জানার আগ্রহ বেশি থাকে। যারা নতুন মুরগি পালন করতে চাই বা পালন করার ইচ্ছা যাদের আছে। আবার অনেকে আছে,
যারা ডিম উৎপাদন করার জন্য মুরগির খামার দিতে চাই। কিন্তু তারা জানে না কোন জাতের মুরগি কত দিনে ডিম দেয়। যার কারণে অনেক সময় তারা ভুলবশত ভুল জাতের মুরগি দিয়ে খামার শুরু করে। যার কারণে পরবর্তী সময় তারা ব্যবসায়ী লস করে বসে। তাই যারা মুরগি পালন করে ডিম উৎপাদন করতে চান বা ডিম উৎপাদন করার খামার দিতে চান।

তাদের কোন জাতের মুরগি কত দিনে ডিম দেয় সে সম্পর্কে জানা অনেক দরকারি। আগে থেকেই যদি এই বিষয়ে জানা থাকে। তবে মুরগি পালন করে ডিম উৎপাদন বা ডিম উৎপাদন করার জন্য মুরগি নির্বাচন করা সহজ হয়ে যাবে। তাই চলুন কোন জাতের মুরগি কতদিন পর ডিম দেয়, এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।

লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়

লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় এই প্রশ্ন আপনারা অনেকে আছেন যারা করে থাকেন। লেয়ার মুরগি সাধারণত চার মাস থেকে শুরু করে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। এইভাবে লেয়ার মুরগি টানা বছরে ২৭৫ থেকে ৩৫০ টা ডিম দিয়ে থাকে। ডিম উৎপাদনের জন্য লেয়ার মুরগি অনেক ভালো একটি জাত। এই লেয়ার মুরগি খুব কম বয়সে ডিম দেওয়া শুরু করে এবং রেগুলার ডিম দিতে থাকে।

এই মুরগিটা বাণিজ্যিকভাবে যদি ডিম উৎপাদনের জন্য পোষা হয়, তবে এটা থেকে ভালো লাভ করা যাবে। এই লেয়ার মুরগিকে যদি আপনি ডিম উৎপাদনের জন্য পুষেন। তাহলে অবশ্যই ডিম উৎপাদন চালু রাখার জন্য দিনে ১৪ থেকে ১৬ ঘন্টা আলোর মধ্যে রাখতে হবে এবং ডিম উৎপাদনের জন্য ভালো মানের খাবার দিতে হবে। যেমনঃ প্রোটিন ও ক্যালসিয়াম যুক্ত খাবার ডিম উৎপাদনের জন্য অনেক ভালো।

ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়

এখন আমি আলোচনা করবো ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়। ফাওমি মুরগি পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম দিতে শুরু করে। ফাউমি মুরগি বছরে ১৫০ থেকে ২০০টি ডিম দিতে পারে। এই মুরগিটি যারা ডিম উৎপাদনের জন্য পুষতে চান, তাদের জন্য অনেক ভালো একটি জাত হবে। কারণ এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে।

তাই সহজেই কোন রোগে আক্রান্ত হয় না। এছাড়াও এই মুরগিটি গরম আবহাওয়াতে নিজেকে মানিয়ে নেয়। তাছাড়া অন্য মুরগিদের তুলনায় এই মুরগিটি খাবার কম খায়। আপনি যদি এই মুরগিটি পুষেন, তবে এর রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য মুরগির থেকে অনেক কম হবে।

এই মুরগির ডিম সাদা অথবা হালকা বাদামি রঙের হয়ে থাকে এবং আকারে মাঝারি হয়। আপনি যদি এই মুরগিটি ঘরোয়া ভাবে পুষতে চান তাহলে পুষতে পারেন। অনেক জন আছে যারা দেশি জাতের মুরগির মত দেখতে মুরগি চান। আবার ডিমও দেশি মুরগির থেকে বেশি চান। তাদের জন্য এই মুরগিটি ভালো হবে।

দেশি মুরগি কত দিনে ডিম দেয়

দেশি মুরগি কত দিনে ডিম দেয় এই সম্পর্কে এখন আমি আপনাদের কে বলবো। দেশি মুরগি বেশির ভাগ ছয় মাস পর ডিম দেওয়া শুরু করে। তবে কিছু ক্ষেত্রে আবার এই মুরগি সাড়ে ৫ মাসে ডিম দিতে পারে। এক কথা দেশি মুরগি সাড়ে পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম দেওয়া শুরু করে।

এই মুরগিটি অন্য মুরগির থেকে অনেক কম ডিম পাড়ে। যেমন এই মুরগিটি বছরে ৫০ থেকে ১০০ টি ডিম দেয়। এই মুরগি পোষা অনেক সহজ। কারণ এই মুরগি একবার যদি পৌষ মেনে যায়, তাহলে এটাকে ছেড়ে পোষা যায়। এই মুরগি থেকে উপকার পাওয়া যায় সবচেয়ে বেশি। সেটা হচ্ছে এই মুরগিটি পোষার জন্য কোন আলাদা খাবার খাওয়ানো লাগে না।

এটা বাড়ির খাবারই খেয়ে থাকে। যেমনঃ ধান, চাল, ভাত, ডাল ইত্যাদি। এই মুরগিটি ছেড়ে পুসা হয় এর কারণে খাবারও কম লাগে। তাছাড়া এই মুরগি বিভিন্ন গাছ, পাতা, মাটি ও পোকামাকড় খেয়ে থাকে। এই মুরগির ডিম সাইজে ছোট হয়। ছোট ডিম হলেও এই মুরগির ডিম অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

এই ডিমের দাম অন্য মুরগির থেকে বেশি হয় এবং বাজারেও এর চাহিদা অন্য ডিমের থেকে বেশি। যারা শখ করে বাড়িতে মুরগি পুষতে চান, তাদের জন্য এই মুরগিটি সব থেকে ভালো হবে। এই মুরগি একদম অর্গানিক ও প্রাকৃতিকভাবে ডিম উৎপাদন করে। আপনি যদি নিজে আপনার খামারে বাচ্চা ফুটিয়ে খামার বড় করতে চান। তাহলে এই মুরগিটি আপনার জন্য সবথেকে ভালো হবে।

পাকিস্তানি মুরগি কত দিনে ডিম দেয়

পাকিস্তানি মুরগি কত দিনে ডিম দেয় এটা আপনারা অনেকে আছেন জানেন, আবার অনেকেই আছেন যারা জানেন না। বিশেষ করে যারা শখ করে এই পাকিস্তানি মুরগি পুষতে চান ডিম খাওয়ার জন্য বা ব্যবসা করার জন্য। যারা এই পাকিস্তানি মুরগি পুষতে চান, তাদের জন্য এটি জানা অনেক দরকারি। পাকিস্তানি মুরগি পাঁচ থেকে ছয় মাস পর নিয়মিত ডিম দেওয়া শুরু করে। আর টানা একেবারে বছরে ১৬০ থেকে ২০০ টি ডিম দিয়ে থাকে।

যদি এই মুরগিকে ভালোভাবে দেখাশোনা করা হয় এবং সুষম খাবার খেতে দেওয়া হয়। তবে এই মুরগি পাঁচ মাসেও ডিম দিতে পারে। এই মুরগিটি দেখতে অনেক সুন্দর এবং বড় হয়ে থাকে। এই মুরগিটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং বাজারেও এই মুরগিটির ডিমের চাহিদা ভালো আছে। আপনি যদি ডিম ও মাংস দুইটার জন্যই মুরগি পোষতে চান। তবে এই মুরগি আপনার জন্য অনেক ভালো হবে।

সোনালী মুরগি কত দিনে ডিম দেয়

আপনারা অনেকেই আছেন যারা জানতে চান, যে সোনালি মুরগি কত দিনে ডিম দেয়। সাধারণভাবে সোনালি মুরগি সাড়ে পাঁচ মাস বয়স থেকেই ডিম দেওয়া শুরু করে দেয়। তবে আপনি যদি এই মুরগির ভালোভাবে যত্ন নেন এবং ভালো খাবার খেতে দেন। তাহলে এই মুরগিটি পাঁচ মাসের আগেই ডিম দেওয়া শুরু করে দিতে পারে।

এই মুরগিটি একবার ডিম দেওয়া শুরু করলে, সেটা বছরে ১৯০ থেকে ২০০ টা পর্যন্ত ডিম দিতে পারে। আপনি যদি মাংস ও ডিম দুটাই পেতে চান। তাবে এই মুরগি পালন করা আপনার জন্য ভালো হবে। তাছাড়া এই মুরগিটি প্রায় দেসি মুরগির মতোই এবং এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। যা আপনি বাড়ির পরিবেশে পালন করতে পারেন। আবার খামারের জন্য পালন করতে পারবেন।

টাইগার মুরগি কত দিনে ডিম দেয়

টাইগার মুরগির পালন দিন দিন অনেক বাড়ছে। এই টাইগার মুরগি মূলত দেশি মুরগির মতই সাড়ে ৫ থেকে ৬ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। তবে এই মুরগি বছরে দেশি মুরগির থেকে বেশি ডিম দেয়। বছরে ১৫০ থেকে ১৯০ টা ডিম দিতে পারে এই মুরগি। তবে আপনি যদি এই মুরগি থেকে পাঁচ মাস থেকে ডিম নিতে চান।

সেক্ষেত্রে এই মুরগির যত্ন এবং খাবার ভালো মানের দিতে হবে। এই মুরগিটি দেখতে অনেক সুন্দর হয় এবং গায়ের রং বাদামি কালো ও সাদা রংয়ের ডোরাকাটা দাগ থাকে। এই মুরগিটা আপনি চাইলে বাসায় অথবা খামারে পালন করতে পারেন। কারণ এই মুরগিট এবং এর ডিমের বাজারে অনেক চাহিদা থাকে।

তিতির মুরগি কত দিনে ডিম দেয়

অনেকে আছে যারা তিতির মুরগির ডিম খেতে অনেক পছন্দ করে। আবার অনেকেই আছে, যারা এই মুরগি বাসায় পালন করে এর থেকে ডিম নিতে চায়। তাদের জন্য মূলত এখন আমি বলবো যে তিতির মুরগি কত দিনে ডিম দেয়। তিতির মুরগি অন্যান্য মুরগির তুলনায় ডিম দিতে একটু দেরি করে। এই মুরগি ছয় থেকে সাত মাস বয়স থেকে ডিম দিতে শুরু করে। এই মুরগি যদি আপনি পালন করেন,
তাহলে এই মুরগি আপনাকে বছরে ১০০ থেকে ১৮০ টা ডিম দিতে পারে। বিশেষ করে এই মুরগিটি গ্রীষ্মকাল ও বর্ষাকালের সময় বেশি ডিম দিয়ে থাকে। এই মুরগির ডিমে অনেক পুষ্টিগুণ আছে এবং বাজারেও এই ডিমের চাহিদা ভালো রয়েছে। এমনকি এই মুরগিটার দামও অনেক বেশি। আপনি যদি এই মুরগি পালন করতে চান, তাহলে এটা আপনার জন্য অনেক লাভজনক হবে।

ফাউমি মুরগি বছরে কতটি ডিম দেয়

আমি একটু আগেই ফাউমি মুরগি কত দিনে ডিম দেয় সে সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি সে আলোচনা পড়ে থাকেন। তাহলে অবশ্যই এতক্ষণে আপনি ফাউমি মুরগি বছরে কতটি ডিম দেয় সে সম্পর্কে জানতে পেরে গেছেন। তার পরেও আমি আপনাকে আর একটু ভালোভাবে বুঝিয়ে বলছি।

আপনি যদি এই মুরগি পালন করেন তাহলে আপনি এই মুরগি থেকে বছরে ১৫০ থেকে ২০০টা মত ডিম পাবেন। আর আপনি যদি এই মুরগিটির পরিচর্যা বা দেখাশোনা ভালোভাবে করতে পারেন ও ভালো মানের খাবার দেন, তাহলে আপনি ২০০ থেকেও বেশি ডিম পেতে পারেন।

সবচেয়ে বেশি ডিম দেয় কোন মুরগি

আপনারা অনেকেই আছেন যারা অনেক আগ্রহ নিয়ে জানতে চান। যে সবচেয়ে বেশি ডিম দেয় কোন মুরগি। তাই আপনাদের আগ্রহের কারণেই মূলত এখন আমি আপনাদের জানাবো যে সবচেয়ে কোন মুরগি বেশি ডিম পাড়ে। লেয়ার মুরগি সবথেকে বেশি ডিম দেয়।

বর্তমানে এটা পুরো পৃথিবীতে ও আমাদের দেশে এই মুরগি সবথেকে বেশি ডিম দেওয়া মুরগি হিসেবে পরিচিত। এই মুরগির ডিম দেওয়ার ক্ষমতা অন্য সব মুরগির থেকে অনেক বেশি। এই মুরগির জাতকে মূলত বিজ্ঞানীরা জেনেটিক ভাবে অনেক উন্নত করে। যার কারণে এরা অনেক কম সময়ে অনেকদিন ধরে টানা ডিম দিতে পারে।

এই মুরগিটি থেকে যদি অধিক পরিমাণে ডিম নিতে চান। তবে আপনাকে খামারে ১৬ থেকে ১৭ ঘণ্টা কৃত্রিম আলোর ব্যবস্থা রাখতে হবে এবং উন্নতমানের ফিড খাওয়াতে হবে। সেই সাথে নিয়মিত এই মুরগিকে ঠিকাদান ও ওষুধ দিতে হবে। তাহলে এই মুরগি থেকে আপনি অধিক পরিমাণে ডিম পাবেন। 

কোন মুরগি বছরে ৩৬৪ টি ডিম দেয়

সাধারণ কোন মুরগি বছরে ৩৬৪টি ডিম দিতে পারে না। এর জন্য হাইব্রিড ও বিজ্ঞানসম্মত উন্নত করা কিছু জাতের মুরগি আছে যে মুরগিগুলো আপনাকে ৩৬৪ টি ডিম বছরে দিতে পারে। তবে সেটার জন্য প্রয়োজন তার সঠিক পরিচর্যা, উন্নত মানের খাবার এবং তার জন্য যে পরিবেশ লাগবে সে পরিবেশের ব্যবস্থা। বছরে ৩৬৪টি ডিম আপনাকে শুধুমাত্র হাইব্রিড লেয়ার যে মুরগিগুলো আছে তারাই দিতে পারে।

আপনাকে আমি হাইব্রিড লেয়ারের কিছু জাতের নাম এখন বলবো। যেগুলো আপনাকে ৩৬৪টি ডিম বছরে দিতে পারে। যদি সঠিক পরিচর্যা এবং উন্নতমানের খাবার তাদেরকে দিতে পারেন তবে। উন্নত মানের হাইব্রিড লেয়ারের জাতগুলোর নাম হচ্ছে (Isa Brown, Lohoman Brown এবং Hey line Brown) লেয়ারের এই জাতগুলো আপনাকে বছরে ৩৫০ থেকে থেকে ৩৬৪ টা মতো ডিম দিতে পারবে।

কে সপ্তাহে ছয়টি ডিম পাড়ে

সপ্তাহে ছয়টি ডিম পাড়ার মতো মুরগি শুধুমাত্র যেগুলো হাইব্রিড লেয়ার সেগুলোই দিতে পারবে। অন্যান্য মুরগি যেমন দেশি মুরগি আপনাকে সপ্তাহে দুই থেকে তিনটা ডিম দিবে। ফাউমি মুরগি আপনাকে সপ্তাহে তিন থেকে চারটি ডিম দিবে।

সোনালী মুরগী সপ্তাহে তিনটি থেকে পাঁচটা ডিম দিবে। আর একমাত্র লেয়ার মুরগি যেগুলো হাইব্রিড সেগুলোই আপনাকে সপ্তাহে ছয় থেকে সাতটা ডিম দেওয়ার মতো ক্ষমতা রাখে। তবে অবশ্যই আপনাকে এই মুরগির যত্ন ও তাদের খাবারের মান উন্নত হতে হবে।

মুরগি দিনে কয়টি ডিম পাড়ে

অনেকেই আছে যারা মনে করে যে মুরগি দিনে হয়তো দুইটা বা তিনটা ডিম দিতে পারে। তবে এটা সঠিক তথ্য নয় এটা একেবারেই ভুল তথ্য। একটা সুস্থ ও ভালো মুরগী দিনে সর্বোচ্চ একটা ডিমই দিতে পারে।মুরগি দিনে একটার থেকে বেশি ডিম দিতে পারে না। তবে আপনি যদি বেশি ডিম নিতে চান,

তাহলে আপনাকে হাইব্রিড যে মুরগিগুলো আছে, সেগুলো পালন করতে হবে। এই মুরগিগুলো হয়তো আপনাকে একটার বেশি ডিম দিতে পারবে না। তবে বছরে এই মুরগিগুলো আপনাকে অনেক বেশি ডিম দিতে পারবে। তাই আপনি চাইলে হাইব্রিড মুরগি পালন করতে পারেন ডিমের জন্য।

কোন খাবার খেলে মুরগি বেশি ডিম পাড়ে

আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কোন খাবার খেলে মুরগি বেশি ডিম পাড়ে। মুরগিকে আপনি যদি নিয়মিত পুষ্টিকর খাবার দেন। তাহলে মুরগির ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যায় এবং অনেক ডিম দিতে পারে।
কোন-মুরগি-কত-দিনে-ডিম-দেয়
মুরগি যদি নিয়মিত সুষম খাবার খেতে পায়। তাহলে সেই মুরগি প্রায় প্রতিদিনই একটি করে ডিম দিতে পারে। আরেকটু পরিষ্কার করে বলি, যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে কোন খাবার গুলো দিলে মুরগি অনেক বেশি ডিম পাড়ে।
আপনি যদি নিয়মিত মুরগিকে মিনারেল, ক্যালসিয়াম ও প্রোটিন যুক্ত খাবার দিতে পারেন। তাহলে মুরগি সুস্থ থাকবে এবং নিয়মিত আপনাকে ডিম দিতে থাকবে। আপনি যদি মুরগির ভালো যত্ন এবং পুষ্টিকর খাবার দিতে পারেন। তাহলে ডিমের পরিমাণ দ্বিগুণ বেড়ে যেতে পারে।

লেখকের মন্তব্যঃ কোন মুরগি কত দিনে ডিম দেয়

কোন মুরগি কত দিনে ডিম দেয় আশাকরি আপনারা জানতে পেরেছেন। আপনি যদি প্রাকৃতিক ও অর্গানিক ডিম খেতে চান, তবে অবশ্যই আপনি দেশি মুরগি পালন করতে পারেন। আর আপনি যদি ডিম উৎপাদন করে ব্যবসা করতে চান, তাহলে আপনি লেয়ার মুরগি অথবা যেগুলো হাইব্রিড মুরগি সেগুলো আপনার খামারে তুলে ডিম উৎপাদন করতে পারেন। হাইব্রিড মুরগিগুলো বছরে আপনাকে অনেক ভালো পরিমাণে ডিম দিবে।

আপনি যদি মুরগি পালন করে ডিম উৎপাদন করতে চান, তবে অবশ্যই মুরগি পালন করার প্রশিক্ষণ আগে আপনি নিবেন। ভালোভাবে প্রশিক্ষণ নেওয়ার পর এই ব্যবসা শুরু করলে আপনি এ ব্যবসাতে লাভ করতে পারবেন। আর না জেনে বুঝে যদি এ ব্যবসা শুরু করেন, তবে এই ব্যবসা করতে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এই ব্যবসা অনেক লাভজনক, তাই সঠিক পরিকল্পনা এবং সঠিক প্রশিক্ষণ নিয়ে শুরু করার সবচেয়ে ভালো ও নিরাপদ হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url