বিটরুট এর উপকারিতা ও অপকারিতা জানুন
আজকে আমি বিটরুট এর উপকারিতা ও অপকারিতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনি
যদি বিটরুটের উপকারিতা সম্পর্কে জানেন। তাহলে এই ফলটি না খেয়ে থাকতে পারবেন না।
কারণ এটার অনেক ভালো দিক রয়েছে যা শরীরের জন্য অনেক উপকারী।
বিটরুট খেলে কি হয় জানতে চাইলে এই আর্টিকেলটি প্রথম থেকে ভালোভাবে
পড়বেন। তাহলে বিটরুট খাওয়ার ভালো দিক সহ বিটরুট খাওয়ার নিয়ম
সম্পর্কেও জানতে পারবেন। তাই দেরি না করে চলুন বিটরুট এর ভালো দিক ও
খারাপ দিক গুলো জেনে নিই।
পেজ সূচিপত্রঃ বিটরুট এর উপকারিতা ও অপকারিতা
- বিটরুট এর উপকারিতা ও অপকারিতা
- গর্ভাবস্থায় বিটরুট খাওয়া যাবে কি
- গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা
- বিটরুট খাওয়ার নিয়ম
- বিটরুট জুস এর উপকারিতা
- FAQ/বিটরুট সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর
- বিটরুট কি কিডনির ক্ষতি করে
- বিটরুট কি প্রতিদিন খাওয়া যায়
- বিটরুট কখন খাওয়া ভালো
-
কারা বিটরুট খাওয়ার সময় সতর্ক থাকবেন
- প্রতিদিন কতটুকু বিটরুট খাওয়া উচিত
- FAQ/বিটরুট সম্পর্কে কিছু আলোচিত প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্যঃ বিটরুট এর উপকারিতা ও অপকারিতা
বিটরুট এর উপকারিতা ও অপকারিতা
আপনারা অনেকে আছেন যারা বিটরুট এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে
জানতে চেয়েছেন। বিটরুট পুষ্টিগুণে ভরপুর একটা সবজি। শুধু যে এর মধ্যে
পুষ্টিগুণ আছে তা কিন্তু না। এর মধ্যে ওষুধিগুণও ভালো ভাবে পাওয়া যায়। এর
মধ্যেকার প্রাকৃতিক উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা
বাড়ায়। এর পাশাপাশি এটি বিভিন্ন অসুখ বিসুখ থেকে আমাদের শরীরকে সুস্থ করে
রাখে।
আরো পড়ুনঃ তেতুলের বিচির উপকারিতা ও অপকারিতা
এছাড়াও এই সবজি আমাদের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে শরীরকে সতেজ ও
টাটকা রাখতে সাহায্য করে। এই সবজির এত পুষ্টিগুণ থাকার কারণে এই সবজিকে বলা হয়
সুপারফুড সবজি। যেকোন জিনিসেরই ভালো দিক থাকার পাশাপাশি খারাপ দিকও
থাকে। তাই বিটরুটেরও বেশ কিছু খারাপ দিক আছে। আপনি যদি ভুল নিয়মে অনেক
বেশি করে খান। তবে আপনার শরীরের জন্য খারাপ হতে পারে।
বিটরুট এর উপকারিতা
ওজন নিয়ন্ত্রণ করেঃ ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিটরুট খেতে
পারেন। কারণ বিট রুটের মধ্যে ক্যালোরি কম থাকে। যার কারণে শরীরেরওজন
বাড়ার সম্ভাবনা কম থাকে। এর মধ্যে প্রাকৃতিক ফাইবার বেশি থাকে। যে ফাইবার
পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে। যার কারনে বেশি খাওয়া কম
হয়। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান,
তাদের জন্য এটি ভালো স্বাস্থ্যকর একটি সবজি হতে পারে।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেঃ যাদের উচ্চ রক্তচাপ বা হৃদ রোগের সমস্যা
আছে। বিটরুট খেলে তাদের উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কম থাকবে। কারণ
বিটরুট এর মধ্যে অনেক বেশি নাইট্রেট পাওয়া যায়। এই নাইট্রিক
অক্সাইড শরীরের মধ্যে রক্তনালী কে প্রসারিত করে। যার কারণে
সহজে শরীরের মধ্যে রক্ত চলাচল করে। যেটা উচ্চ রক্তচাপকে কমিয়ে
দেয়, ফলে হৃদরোগের ও স্ট্রোকের ঝুঁকি থাকলে সেটা দূর হয়।
রক্ত বাড়াতে বিটরুটঃ শরীরের মধ্যে রক্তের ঘাটতি বা রক্তশূন্যতা
থাকলে সেটা পূরণ করতে সাহায্য করে বিটরুট। বিটরুট এর মধ্যে প্রচুর
আয়রন ও ভিটামিন বি৯ থাকে। এই উপাদানগুলো শরীরের মধ্যে রক্তের
হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে এবং নতুন রক্তকোষ তৈরি
করে। যা শরীরের মধ্যে রক্তের ঘাটতি পূরণ করে।
শরীরের শক্তি বাড়ায়ঃ বিটের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো
শরীরের মধ্যে শক্তি উৎপন্ন করে এবং শরীরের ক্লান্তি দূর করে। এইসবজি
সাধারণত শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে থাকে। এটি
খাওয়ার পর শরীর থাকে সতেজ এবং সক্রিয়। যার কারণে প্রচুর
পরিশ্রম করা যায়, কার্যক্ষমতা বাড়ে।
লিভারের স্বাস্থ্য ভালো রাখেঃ বিটরুট লিভারকে ভেতর থেকে পরিষ্কার
করে, যার কারণে লিভার থাকে ভালো। বিটের মধ্যে ব্যাটাইন নামের একটা
প্রাকৃতিক উপাদান থাকে। এই উপাদানটি লিভারকে পরিষ্কার করে এবং লিভারের
খারাপ চর্বি দূর করে। যার কারণে ফ্যাটি লিভার অসুখ হওয়ার
সম্ভাবনা অনেক কমে যায়।
বিটরুটের আরো কিছু উপকারিতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ বিটরুটের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন
সি, জিংক ও ম্যাগানিজ ভালো পাওয়া যায়। এই উপাদানগুলো শরীরের মধ্যে রোগ
প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে ভালো কাজ করে। যার কারণে এইগুলো শরীরের
বিভিন্ন রোগ ও জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং শরীরকে সুস্থ করে। এর
কারণে সহজে ভাইরাসজনিত রোগ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা হয় না।
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখেঃ বিটরুট মস্তিষ্কের কার্যক্ষমতা কে
বাড়াতে সাহায্য করে। যাদের মস্তিষ্ক দুর্বল বা বয়স বাড়ার
কারণে মস্তিষ্কের মধ্যে রক্ত প্রবাহ কমে গেছে, ফলে
স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। তারা নিয়মিত বিটরুট খেতে পারেন। কারণ
বিটরুটের মধ্যে নাইট্রিক অক্সাইড থাকে। এই উপাদানটি মস্তিষ্কের মধ্যে রক্ত
চলাচল বাড়ায়। যার জন্য মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং যেকোনো কাজে ভালো
মনোযোগ পাওয়া যায়।
ক্যান্সারের ঝুঁকি কমায়ঃ যাদের কোলন ক্যান্সার এবং পেটে ক্যান্সার হওয়ার
ঝুঁকি আছে। তারা যদি নিয়মিত বিটরুট খাই, তবে এই ক্যান্সারে ঝুঁকি অনেকটাই
কমতে পারে। এই বিটরুটের মধ্যে বেটালেইনোস নামের একটি
অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপাদানটি শরীরের
কোষের ক্ষতিপূরণ করে এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে।
হজম শক্তি বাড়ায়ঃ বিটরুটে ভালো ফাইবার থাকে। এর কারণে পেট পরিষ্কার হয় এবং
কোষ্ঠকাঠিন্য থাকলে তা কমে। এছাড়াও রক্ত পরিষ্কার থাকে। ফলে ত্বকের বিভিন্ন
সমস্যা কমে। রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীরের খারাপ
টক্সিন দূর করে। যার কারণে ত্বকের স্বাস্থ্য থাকে ভালো এবং ত্বক হয়
ভেতর থেকে উজ্জ্বল।
হাড়কে শক্ত করেঃ বিট হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে। কারণ বিটরুটের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও সিলিকা
প্রচুর পরিমাণে থাকে। এইগুলো মূলত হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে এবং
হাড়ের বিভিন্ন অসুখের ঝুঁকি কমায়। গরমের সময় শরীর জ্বালাপোড়া করে।
এ সময় যদি এটা খাওয়া হলে বিটে থাকা উপাদান শরীরকে ঠান্ডা রাখতে ও শরীরের
ডিহাইড্রেশন প্রতিরোধ করে।
বিট এর অপকারিতা
বিটরুট সাধারণত উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। কিন্তু এটা যদি পরিমাণ এর
চেয়ে বেশি খাওয়া হয়। তাহলে রক্তের চাপ বেশি কমে যেতে পারে। যেটা স্বাস্থ্যের
জন্য বিপদজনক। বিশেষ করে যাদের লো প্রেসার এর সমস্যা আছে, তাদের এটি বেশি
খাওয়া উচিত না। বেশি খাওয়ার কারণে মাথা ঘোরা, শরীর দুর্বল হওয়া বা অজ্ঞান হয়ে
যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে।
যাদের কিডনি রোগ আছে তারাও বেশি খাবেন না। এটি যদি বেশি খান, তাহলে বিটরুট
এর মধ্যে থাকা অক্সালেট ক্যালসিয়ামের সাথে মিশে গিয়ে কিডনিতে পাথর তৈরি
করতে পারে। এমনকি কিডনিকে ড্যামেজ করে দিতে পারে। তাই যাদের কিডনিতে পাথর বা
কিডনির রোগ আছে। তারা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তারপর যদি
বেশি খাওয়া হয়,
তাহলে এটি রক্তের মধ্যে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যেটা ডায়াবেটিস
রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। এটা মিষ্টি জাতীয় একটি সবজি, এর মধ্যে প্রাকৃতিক
চিনে থাকে। তাই ডায়াবেটিসের থাকলে অল্প খাবেন। তা না হলে ডায়াবেটিস
বেড়ে যেতে পারে। যদিও এই সমস্যা কম তারপরেও অনেকের শরীরের মধ্যে এলার্জির
প্রতিক্রিয়া দেখা দেয়।
বিশেষ করে যাদের আগে থেকেই এলার্জিজনিত সমস্যা আছে তাদের। বেশি খেলে এটা
গর্ভবতীর মায়ের এবং পেটে থাকা সন্তানের ক্ষতি করতে পারে
তাও। বিটরুট সাধারণত রক্তচাপ কমিয়ে থাকে। আর
গর্ভাবস্থায় যদি এই সবজিটি বেশি খাওয়া হয়, তাহলে গর্ভবতী মায়ের
শরীরের রক্তচাপ অনেকটাই কমে যেতে পারে। যা গর্ভের সন্তানের
জন্য ক্ষতিকর হতে পারে।
তাই গর্ভাবস্থায় অল্প করে খেতে হবে। যারা রক্তচাপ কমানোর জন্য ওষুধ
খাচ্ছে। তারা যদি এই ওষুধের পাশাপাশি বিটরুট বেশি খায় তবে এটা রক্তচাপ
কমিয়ে দিতে পারে। যার কারণে রক্তপাত হওয়ার ঝুঁকি তৈরি হতে
পারে। তাই যারা রক্তচাপ কমানোর ওষুধ, ডায়াবেটিস এর
ওষুধ এবং কিডনি রোগের ওষুধ খান। তারা অবশ্যই এটি পরিমাণে অল্প খাবেন।
অথবা এটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিবেন। বিটরুট স্বাস্থ্যের জন্য
অনেক উপকারী একটি সবজি। আপনি যদি সঠিক নিয়ম মেনে পরিমান মতো খেতে পারেন।
তাহলে শরীরে সুস্থ থাকবে এবং রোগ কম হবে। কিন্তু সঠিক নিয়ম না মেনে বেশি খেলে
উপকারের বদলে আপনার ক্ষতি হতে পারে। তাই অতিরিক্ত না খেয়ে পরিমাণ মতো বিটরুট
খাওয়াই নিরাপদ।
গর্ভাবস্থায় বিটরুট খাওয়া যাবে কি
গর্ভাবস্থায় একজন গর্ভবতী মা বিটরুট খেতে পারবে। যদি সে
সঠিক নিয়ম এবং পরিমাণ মতো খেতে পারে। গর্ভাবস্থায় যদি সঠিক নিয়ম
এবং পরিমাণ মতো গর্ভবতী মা বিটরুট খেতে পারে। তাহলে এটা তার
স্বাস্থ্যর ও পেটের সন্তানের জন্য ভালো উপকারী হিসেবে কাজ করবে। এটি
যদি সে সঠিক পরিমাণে খেতে পারে।
তাহলে তার শরীরের রক্ত বাড়বে, সেই সাথে তার পেটে থাকা সন্তানের
শরীরের গঠনে ভূমিকা রাখবে। এছাড়াও আরো অনেক উপকার পাওয়া যাবে। যদি
গর্ভাবস্থায় পরিমাণে বিটরুট খাওয়া হয়। তবে সতর্ক থাকতে হবে, এটি যেন বেশি
না খাওয়া হয়। বেশি খাওয়া হলে গর্ভবতী মা এবং পেটে থাকা সন্তানের ওপর
ক্ষতিকর প্রভাব পড়বে।
গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় যদি আপনি বিটরুট সঠিক নিয়ম মেনে খেতে পারেন, তাহলে এটা আপনার
এবং আপনার পেটে থাকা বাচ্চার জন্য অনেক ভালো হবে। গর্ভবতীর মায়ের শরীরের
রক্তের ঘাটতি থাকলে পূরণ করতে সাহায্য করবে বিটরুট। গর্ভাবস্থায় মায়ের
শরীরের রক্তের ঘাটতি দেখা দেওয়া সাধারণ ব্যাপার।এটা গর্ভবতী মায়ের শরীরে
রক্তশূন্যতা দূর করে শরীরে শক্তি উৎপন্ন করে।
গর্ভাবস্থায় মায়ের শরীরে অনেক অসুখ বিসুখ এবং শরীরে দুর্বলতা দেখা দেয়। এ
সময় যদি গর্ভবতী মা বিটরুট খায়, তাহলে বিটরুটের মধ্যে
থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং জিঙ্ক গর্ভবতী মায়ের
শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। যা মা এবং পেটে থাকা
সন্তানের সহজে কোন অসুখ বিসুখ হয় না। গর্ভাবস্থায় বিটরুট খেলে গর্ভবতী
মায়ের ও
পেটে থাকার সন্তানের মস্তিষ্ক গঠনে ভালো কাজ করে। পেটের বয়স কমায়
এবং কোষ্ঠকাঠিন্য দূর করে লিভারের উপর চাপ কম খেলে এবং লিভার কে পরিষ্কার ও
সুস্থ রাখতে সাহায্য করে গর্ভবতী মায়ের ত্বক এবং ত্বকে ব্রণের দাগ কমাতে
সাহায্য করে রক্ত পরিষ্কার করে আরো অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় যদি
গর্ভাবস্থায় বিটরুট খাওয়া হয়।
আপনি যদি গর্ভাবস্থায় এই সবজি সঠিক নিয়ম মেনে পরিমাণ মতো খেতে পারেন।
তাহলে এটা আপনার এবং আপনার সন্তানের স্বাস্থ্যকে ভালো রাখবে। তবে অবশ্যই
বেশি খাবেন না, এটা পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। আর আপনার যদি কোন
স্বাস্থ্যগত সমস্যা থাকে ডায়াবেটিস, কিডনির সমস্যা, রক্তচাপের সমস্যা
তবে এটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিবেন।
বিটরুট খাওয়ার নিয়ম
আপনি এটি কাঁচা অবস্থায় সালাদ করে খেতে পারেন। বিটরুট প্রায়
৫০ থেকে ৬০ গ্রাম নিতে হবে। এরপর এগুলোকে ছোট ছোট পাতলা করে কেটে এর
সাথে লেবু ও লবণ স্বাদমতো মিশিয়ে খেলে ভালো উপকার পাওয়া
যাবে। এছাড়াও আপনি বিটরুট হালকা সেদ্ধ করে খেতে পারেন। বেশি
সেদ্ধ করে খাবেন না।
কারণ বেশি সেদ্ধ করলে এটির পুষ্টি গুনাগুন কমে যেতে পারে। তাই
হালকা সিদ্ধ করে খেলে ভালো পুষ্টি পাবেন। আপনি
চাইলে বিটরুটের জুস বানিয়েও খেতে পারেন। প্রথমে অল্প
পরিমাণে বিটরুট নিবেন। এর সাথে আপনি চাইলে আপেল, কমলা অথবা
গাজর মিশিয়ে ব্লেন্ড করে জুস বানাতে পারেন। এতে এই জুসের
স্বাদ এবং পুষ্টিগুণ ভালো পাওয়া যাবে।
একটু সতর্ক থাকতে হবে। একেবারেই খালি পেটে যেন এই জুস খাওয়া না হয়। খালি
পেটে বেশি না খেয়ে প্রতিদিন খাবারের পর এক গ্লাস জুস খাওয়া
নিরাপদ। এর থেকে বেশি খাওয়া উচিত নয়। আপনি চাইলে এটা দিয়ে সূপ
বা তরকারি রান্না করতে পারেন। বিটরুট এর তরকারি অনেক সুস্বাদু
হয় এবং এতে ভালো পুষ্টিও পাওয়া যায়।
এছাড়াও আপনি আচার বানাতে পারেন। যাদের লো ব্লাড প্রেসার আছে,
তারা এটি খাওয়ার আগে সতর্ক থাকবেন। তারপর খাবেন আর
যাদের ডায়াবেটিসের সমস্যা আছে ও কিডনিতে পাথর বা কিডনির রোগ আছে, তারা
ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আর গর্ভবতী মা বা ছোট শিশুদের
এটি অল্প পরিমাণে খেতে হবে।
বিটরুট জুস এর উপকারিতা
বিটরুট এর জুস বানিয়ে খেলে স্বাস্থ্য উপকার ভালো পাওয়া যাবে। এটা তৈরি করতে
অনেক সহজ এবং কম সময়ে বানিয়ে নেওয়া যায়। এমনকি তাড়াতাড়ি শরীরে এর
পুষ্টি উপাদান পায়। যার কারণে দ্রুত শরীর শক্তি আসে ও শরীর কাজ করে।
নিয়মিত যদি এর জুস খেলে রক্তচাপকে নিয়ন্ত্রণে থাকবে, হৃদরোগের ঝুঁকি
কমবে।
আরো পড়ুনঃ কিডনি পাথর গলায় কোন খাবার
বিটরুট শরীরে রক্ত বাড়ায়। যা শরীরের রক্তের ঘাটতি পূরণ করে ও শরীরের
ক্লান্তি দূর করে। এটা খাওয়ার কারণে শরীর থাকে সতেজ, টাটকা ও শক্তিশালী।
এই জুসের সব থেকে বেশি প্রয়োজন হয় যারা বেশি পরিশ্রম করে তাদের। যাদের
হজম শক্তি দুর্বল এবং ত্বকের বিভিন্ন সমস্যা আছে। তারা যদি বিটরুট এর জুস
নিয়মিত খাই,
তাহলে এটা হজম শক্তি বাড়ানোর পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে এবং
ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও এই জুস মস্তিষ্কের
স্নায়ু গঠনে সাহায্য করে, যার কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। এর
কারণে কাজে মনোযোগ ভালো পাওয়া যায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। যাদের
লিভারের সমস্যা আছে এবং ওজন কমাতে চান,
তাদের জন্য এই জুস অনেক উপকারী। কারণ এর মধ্যে থাকে ফাইবার যেটা পেটকে
অনেকক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে। যার কারণে অতিরিক্ত খাওয়া কম হয়। এর
মধ্যে বেটেইন থাকার কারণে এটা লিভার কে পরিষ্কার রাখতে সাহায্য করে। এটা
লিভারের ভেতরে থাকা খারাপ চর্বি কমাতে সাহায্য করে।
যার কারণে শরীরের ওজন এবং লিভার দুটোই নিয়ন্ত্রণে থাকে। এর জুস নিয়মিত
খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেই সাথে এটা ক্যান্সারের ঝুঁকি
কমিয়ে দেয়। গর্ভবতী মা এবং পেটের সন্তানের মস্তিষ্ক গঠনে এবং শরীর গঠনে
বিটরুট এর জুস অনেক উপকারী ও কার্যকরী হিসেবে অবদান রাখে।
FAQ/বিটরুট সম্পর্কিত সাধারণ প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ রাতে বিটরুটের জুস খাওয়া যাবে কি
উত্তরঃ রাতে বিটরুট জুস খাওয়া যাবে। কিন্তু না খাওয়াই ভালো হবে।
আর খেলেও অল্প করে খেতে হবে। কারণ বিটরুটের মধ্যে ফাইবার বেশি থাকে। আর
রাতে যদি বেশি করে খাওয়া হয়, তাহলে সেটা পেটে হজমের সমস্যা তৈরি করতে
পারে এবং পেট ভারী হয়ে পেট ফাঁপা, পেট ব্যথার মতো সমস্যা হয় এবং ঘুমের
সমস্যা হতে পারে। তাই রাতে না খেয়ে সকালে নাস্তা করার পর বা বিকালে
খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে।
প্রশ্নঃ বিটরুট খেলে কি কোষ্ঠকাঠিন্য হয়?
উত্তরঃ বিটরুটে ফাইবার থাকে। তাই আপনি যদি বিটরুট খান। তাহলে
এটা আপনার পেটে হজম শক্তি বাড়াবে এবং পেটের খাবার ভালোভাবে হজম হবে
পেটের সমস্যা থাকলে তা কমবে। পেটের গ্যাস কমবে, এছাড়াও মলকে নরম করে
কোষ্ঠকাঠিন্য থাকলে তা কমাতে সাহায্য করবে।
প্রশ্নঃ বিটরুট খেলে কি ওজন কমে?
উত্তরঃ বিটরুট খেলে ওজন সরাসরি কমবে না। কিন্তু ওজন কমাতে বিটরুট
সাহায্য করতে পারে। কারণ বিটরুটের মধ্যে ক্যালোরি কম থাকে এবং ফাইবার
বেশি থাকে। ক্যালরি কম থাকার কারণে শরীরের ওজন বাড়ে না এবং ফাইবার থাকার
কারণে পেট অনেকক্ষণ ভরে থাকে। যার কারণে খিদা লাগে না এবং অতিরিক্ত
খাওয়া হয় না। ওজন কমানোর জন্য যারা ডায়েট করছেন। তাদের
জন্য বিটরুট ভালো খাবার হতে পারে।
প্রশ্নঃ বিট কি কাঁচা খাওয়া যায়?
উত্তরঃ বিটরুট যদি আপনি কাঁচা খান তাহলে এটা থেকে সম্পূর্ণ
পুষ্টিগুণ আপনি পাবেন। আপনি যদি এই বিটরুট সিদ্ধ করে বা
রান্না করে খান তাহলে এর যে পুষ্টিগুণ থাকে এগুলো কমে যায়। তাই
কাঁচা অবস্থায় বিট খাওয়া হলে এটা শরীর ও স্বাস্থ্যের জন্য ভালো উপকারী
হিসেবে কাজ করে। তাই চেষ্টা করবেন কাঁচা অবস্থায় বিট
খাওয়ার।
প্রশ্নঃ বিটরুটের জুস খেলে কি ক্ষুধা বাড়ে?
উত্তরঃ বিটরুটের জুস খেলে খুদা বাড়ে না। কারণ বিটরুটের মধ্যে
ফাইবার অনেক বেশি থাকে। আর ফাইবার বেশি থাকার কারণে এটা খাওয়া হলে
পেট অনেকক্ষণ ভোরে থাকে। যার কারণে খিদা লাগে না এবং বারবার
খাওয়ার দরকার হয় না। যার কারণে ওজন নিয়ন্ত্রণে
থাকে। যারা ডায়েট করতে চায় তাদের জন্য বিটরুটের জুস
অনেক ভালো খাবার হতে পারে। কারণ জুস খেলে ক্ষুধা বাড়ে না খুদা
নিয়ন্ত্রণে থাকে।
বিটরুট কি কিডনির ক্ষতি করে
বিটরুট সাধারণত কিডনির স্বাস্থ্য সহ শরীরের বিভিন্ন রোগ ভালো
করতে সাহায্য করে। এটা কিডনির ওপর চাপ কমাতে সাহায্য করে।
কিন্তু এটা যদি পরিমাণ এর চেয়ে বেশি খাওয়া হয়, তাহলে এটা
কিডনিতে পাথর তৈরি করতে পারে। যা কিডনির জন্য অনেক খারাপ।
বিটরুটের মধ্যে অক্সালেট নামের একটি প্রাকৃতিক উপাদান থাকে। এই
উপাদান শরীরের মধ্যে ক্যালসিয়ামের সাথে মিশে কিডনিতে
পাথর তৈরি করে। যদি এটা বেশি খাওয়া হয়, তাহলে এই সমস্যা দেখা দিতে
পারে। বিশেষ করে যাদের আগে থেকে কিডনির অসুখ আছে,
তাদের জন্য বিটরুট বেশি খাওয়া কিডনির জন্য
ক্ষতিকর। তাদের বিটরুট না খাওয়াই সবথেকে ভালো ও নিরাপদ।
তবে যাদের কিডনির কোন সমস্যা নাই শরীর সুস্থ। তারা এটি পরিমাণ মতো খেতে
পারেন। পরিমাণ মত খেলে এটা থেকে ভালো উপকার পাওয়া যায়। আর অতিরিক্ত
খেলে কিডনির সমস্যা হবে।
বিটরুট কি প্রতিদিন খাওয়া যায়
সুস্থ মানুষ যদি প্রতিদিন বিটরুট খেতে পারে। তাহলে
এটা তার শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করবে এবং শরীরকে
সুস্থ, সতেজ ও শক্তিশালী করতে কাজ করবে। এক কথায় বলা যায় যে
বিটরুট যদি প্রতিদিন খাওয়া হয়, তাহলে এটা স্বাস্থ্যের জন্য
উপকারী। তাই এটি প্রতিদিন সঠিক নিয়ম ও পরিমান মতো খেতে
হবে। তা না হলে এটা উপকারের চেয়ে ক্ষতি করবে।
তাই প্রতিদিন অতিরিক্ত না খেয়ে অল্প করে খেতে হবে, তাহলে এটি
প্রতিদিন খাওয়া যাবে। আর যাদের শারীরিক সমস্যা আছে, যেমন
কিডনির, ডায়াবেটিস এবং রক্তচাপ তারা এটি প্রতিদিন খেতে
পারবেন না। তারা যদি প্রতিদিন এটি খায় তাহলে তাদের সমস্যা হতে
পারে। সব থেকে ভালো হবে বিটরুট প্রতিদিন খাওয়ার আগে ডাক্তারের
পরামর্শ নিয়ে খাওয়া।
বিটরুট কখন খাওয়া ভালো
যেকোনো জিনিস খান না কেন। সেই জিনিস থেকে ভালো উপকার পেতে হলে, আপনাকে
সঠিক নিয়ম মেনে সঠিক সময়ে খাওয়ার অভ্যাস করতে হবে। আপনি যদি
সঠিক নিয়ম মেনে সঠিক সময়ে খেতে পারেন, তাহলে সেই খাবার থেকে আপনি
ভালো স্বাস্থ্য উপকার পাবেন। তেমনি বিটরুট। আপনি বিটরুট সঠিক
সময়ে খেতে পারলে, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। আপনার শরীর
তার প্রয়োজনীয় পুষ্টি এই খাবার থেকে পাবে।
বিটরুট থেকে ভালো উপকার পেতে হলে, আপনি সকালবেলায় নাস্তা খাওয়ার
পর বিটরুট সালাদ অথবা বিটরুটের জুস খাওয়া
ভালো। তাছাড়া এটি বিকাল বেলায় খেলেও ভালো উপকার পাওয়া যাবে।
অনেকেই রাতেও খায় কিন্তু রাতে খাওয়া খুব একটা ভালো নয়। কারণ রাতে
খেলে এটা হজমের সমস্যা করতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে
পারে। তাই সকালে নাস্তা করার পর এবং বিকালে বিটরুট
খাওয়া সব থেকে ভালো সময়।
কারা বিটরুট খাওয়ার সময় সতর্ক থাকবেন
বিটরুট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কারা
বিটরুটের মধ্যে অনেক ভালো স্বাস্থ্যকর পুষ্টিগুণ পাওয়া
যায়। সঠিক নিয়ম মেনে যদি খেতে পারেন, তাহলে এটা থেকে ভালো
উপকার পাবেন। এর এত উপকারিতা থাকার পরেও কিছু মানুষ আছে, যাদের
বিটরুট খাওয়া উচিত নয় বা খাওয়ার সময় সতর্ক হয়ে খেতে হবে।
তা না হলে এটা তাদের অসুখ বা শরীরের সমস্যা বাড়াতে পারে। বিশেষ
করে যাদের কিডনির সমস্যা, কিডনিতে পাথর, রক্তচাপ কম, ডায়াবেটিস আছে,
এলার্জি সমস্যা আছে ও গ্যাসের সমস্যা অনেক। তারা অল্প করে খাওয়ার
চেষ্টা করবেন। তবে সবথেকে ভালো হয়, এইসব অসুখ যাদের আছে ,তারা যেন
বিটরুট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাই।
প্রতিদিন কতটুকু বিটরুট খাওয়া উচিত
অনেকদিন ধরে টানা বিটরুট খাওয়া ভালো না। কিন্তু সুস্থ মানুষ বা
শারীরিক কোন সমস্যা না থাকলে। প্রতিদিন কাঁচা বা রান্না করা যেটাই হোক
৭০ থেকে ৯০ গ্রাম বিটরুট খাওয়া ভালো। আর যদি বিটরুটের জুস খান,
তবে দিনে এক গ্লাস বিট রুটের জুস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হবে।
আর যারা নতুন খাচ্ছেন বা খাবেন। তারা এর থেকে কম করে খাবেন আস্তে আস্তে
পরিমাণ বাড়াবেন। আর যাদের ডায়াবেটিস, কিডনির সমস্যা বা রক্তচাপ কম
আছে, তারা কম করে খাবেন। আর খাওয়ার আগে ডাক্তারের কাছে জেনে খাবেন।
FAQ/বিটরুট সম্পর্কে কিছু আলোচিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ বিট কাদের খাওয়া উচিত নয়?
উত্তরঃ বিটরুট খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি যদি সঠিক নিয়ম
ও পরিমাণ অনুযায়ী খাওয়া হয়। তাহলে এটা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে
এবং শরীরকে সুস্থ ও শক্তিশালী করে। তবে যাদের কিডনির অসুখ আছে , যাদের
এলার্জির সমস্যা আছে, যাদের লো প্রেসার এবং ডায়াবেটিস আছে তাদের বিট
খাওয়া উচিত নয়।
প্রশ্নঃ বিটরুট কি ফল নাকি সবজি?
উত্তরঃ অনেকে বিটরুটকে ফল বলে মনে করে। কিন্তু এটা আসলে
ফল না এটা একটি সবজি। এটাকে ফল ভাবার কারণ হচ্ছে এটা খেতে মিষ্টি
হয় এবং দেখতেও ফলের মত মনে হয়। কিন্তু আসলে এটা ফল নয় এটি একটি
সবজি এটি মাটির নিচে উৎপন্ন হয়। যেমন গাজর ও মুলা মাটির
নিচে জন্মায় তেমনি এই সবজিও মাটির নিচে জন্মায়।
প্রশ্নঃ বিটরুট কত টাকা কেজি?
উত্তরঃ আপনি যদি বিটরুট বাজার থেকে ক্রয় করতে চান তাহলে এর
দাম পড়বে প্রতি কেজিতে আশি থেকে ১৮০ টাকা পর্যন্ত। আর আপনি যদি এটি
অনলাইনের মাধ্যমে ক্রয় করেন তাহলে প্রতি কেজিতে হোম ডেলিভারি সহ ২০০
টাকা মতো দাম পড়বে।
প্রশ্নঃ বিট খেলে কি ফর্সা হয়?
উত্তরঃ অনেকেই মনে করে বিট খেলে ফর্সা হয়। কিন্তু আসলে তা নয় বিট কখনোই
সরাসরি ফর্সা করতে পারে না তবে গায়ের রং উজ্জ্বল করতে
পারে। বিটরুটের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন এবং ভিটামিন
সি সহ ফোলেট ও মিনারেলস। শরীরের ভেতরে রক্তকে পরিষ্কার করে এবং
রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। যার কারণে ত্বকের সমস্যা
থাকলে সেটা ভালো হয় এবং ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়।
প্রশ্নঃ বিট খেলে কি সুগার বাড়ে?
উত্তরঃ বিট ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে কারণ বিটের
মধ্যে প্রাকৃতিক চিনি থাকে অতিরিক্ত যদি এটি খাওয়া হয় তাহলে এটা
রক্তে সুগার বাড়িয়ে দিতে পারে যেটা একজন ডায়াবেটিস রোগীদের জন্য
ক্ষতিরকর। তাই অতিরিক্ত না খেয়ে অল্প পরিমাণে খেলে বিট
সুগারকে নিয়ন্ত্রণে রাখে।
লেখকের মন্তব্যঃ বিটরুট এর উপকারিতা ও অপকারিতা
বিটরুট এর উপকারিতা ও অপকারিতা নিয়ে আমি আলোচনা করেছি। আপনি
যদি বিটরুট থেকে ভালো উপকারিতা নিতে চান, তাহলে আপনাকে এটা
অল্প করে প্রতিদিন নিয়ম মেনে খাওয়ার অভ্যাস করতে হবে। আপনি
যদি নিয়ম মেনে বিটরুট কাঁচা বা রান্না করে খেতে পারেন, তাহলে এটা
থেকে ভালো স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন।
নিয়মিত খেলে বিটরুট শরীরে শক্তি বাড়ায়, শরীরের পুষ্টির ঘাটতি
পূরণ করে, রক্তচাপকে নিয়ন্ত্রণ করে আরো অনেক ভালো বেনিফিট শরীরের উপর
ফেলে। কিন্তু যাদের ডায়াবেটিস আছে, নিম্ন রক্তচাপের
ওষুধ চলছে, কিডনিতে পাথর বা কিডনির সমস্যা আছে। তারা
বিটরুট খাওয়ার আগে সতর্ক হয়ে খাবেন। আর যদি এসব অসুখ বেশি থাকে,
তবে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url