চিড়া খেলে কি গ্যাস হয়? জেনে নিন আসল সত্য
চিড়া খেলে কি গ্যাস হয় এ বিষয়ে আপনারা অনেকে আছেন জানেন না। তাই এখন আমি আমার
এই আর্টিকেলের মধ্যে চিড়া খেলে গ্যাস হয় কি না ও সকালে খালি পেটে চিড়া খাওয়ার
উপকারিতা এবং চিড়া খাওয়ার অপকারিতা সহ চিড়া সম্পর্কে সব তথ্য বিস্তারিত
আলোচনা করবো।
এছাড়াও আপনি যদি দই চিড়া খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চান। তাহলে
অবশ্যই আমার এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন। চলুন তাহলে আর দেরি না করে
চিড়া খাওয়া বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পেজ সুচিপত্রঃ চিড়া খেলে কি গ্যাস হয়
- চিড়া খেলে কি গ্যাস হয়
- চিড়া খেলে কি কোষ্ঠকাঠিন্য হয়
- চিড়া খেলে কি মোটা হয়
- সকালে খালি পেটে চিড়া খাওয়ার উপকারিতা
- ওজন কমাতে চিড়া খাওয়ার উপকারিতা
- ওজন কমাতে চিড়া খাওয়ার নিয়ম
- লাল চিড়া খাওয়ার উপকারিতা
- রাতে চিড়া খাওয়ার উপকারিতা
- বাচ্চাদের চিড়া খাওয়ার উপকারিতা
- গর্ভাবস্থায় চিড়া খাওয়ার উপকারিতা
- দই চিড়া খাওয়ার উপকারিতা
- চিড়া কলা খাওয়ার উপকারিতা
- চিড়া খাওয়ার অপকারিতা
- চিড়া খাওয়ার নিয়ম
- চিড়া সম্পর্কিত কিছু সাধারন প্রশ্ন ও উত্তর/FAQ
- লেখকের মন্তব্যঃ চিড়া খেলে কি গ্যাস হয়
চিড়া খেলে কি গ্যাস হয়
চিড়া খেলে কি গ্যাস হয় অনেকেই গুগলে সার্চ করে থাকেন। এ বিষয়ে বেশি
তারাই সার্চ করে যাদের হজম শক্তি কম এবং চিড়া খেলেই গ্যাসের সমস্যা
হয়। চিড়া খেলে গ্যাস হয় না তবে আপনি যদি চিড়া পরিমাণ না মেনে বেশি খান
তাহলে আপনার গ্যাসের সমস্যা হতে পারে। চিড়া পরিমানে খেলে এটা পেটে খুব
তাড়াতাড়ি হজম হয়ে যায় ফলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে।
চেয়ে না খেলে তাড়াতাড়ি পেটে হজম হয় কারণ যে রাতে ফাইবার কম থাকে। ছেলে
যদি ভিজিয়ে খেতে পারেন তবে পেটের জন্য আরো ভালো। চিড়া ভিজিয়ে খাওয়া
হলে এটা হজম হতে কম সময় লাগে। যার কারণে গ্যাসের সমস্যা হয় না। কিন্তু আপনি যদি চিড়া ভুল নিয়মে খান
তবে আপনার পেটে গ্যাসের সমস্যা হতে পারে। যেমন ধরেন আপনি যদি খালি পেটে
চিড়া বেশি করে খান,
তবে আপনার পেটে গ্যাস হতে পারে। অনেকে আছে যারা আবার চিড়ার সাথে দুধ ও চিনি মিশিয়ে খাই। এইভাবে
খেলে অনেকের হজম হতে সমস্যা হয় এবং পেটে গ্যাস তৈরি হয়। বিশেষ করে যাদের
দুধ খেলে গ্যাস হয়, তাদের এই সমস্যা বেশি দেখা দিতে পারে।। তবে যাদের হজম
শক্তি ভালো তাদের জন্য এতে কোন সমস্যা হয় না। চিড়া ভেজে খেলে পেটে গ্যাস
হতে পারে।
এর কারণ ভাঁজা খাবার পেটের হজম সময় লাগে। আবার অনেকেই অনেক তাড়াহুড়ো করে চিড়া না চিবিয়ে খেয়ে থাকে। এইভাবে না
চিবিয়ে খেলে হজম কম হবে এবং পেটে গ্যাস হবে। তাই চিড়া খাওয়ার সময়
তাড়াহুড়ো করবেন না ভালোভাবে চিবিয়ে খাবেন। যদি চিড়া খাওয়ার পর গ্যাস
থেকে বাঁচতে চান। তবে চিড়া হালকা করে ভিজিয়ে খাওয়া আপনার জন্য ভালো
হবে।
আপনার যদি দুধে সমস্যা না থাকে, তবে আপনি দুধে চিড়া ভিজিয়ে খেতে পারেন। আর
যদি দুধ খাওয়ার পর আপনার গ্যাসের সমস্যা হয়, তবে আপনি পানি দিয়ে ভিজেও খেতে
পারেন। আর আপনার যদি আগে থেকেই গ্যাসের সমস্যা থাকে, তাহলে ভাজা চিড়া
খাওয়া থেকে বিরত থাকবেন। নইতো আপনার গ্যাসের সমস্যা আরো বাড়তে
পারে। আপনি যদি চিড়া অল্প করে খান, তবে আপনার পেটে গ্যাসের
সমস্যা হবে না।
চিড়া খেলে কি কোষ্ঠকাঠিন্য হয়
চিড়া খেলে কোষ্ঠকাঠিন্য হয় না, তবে কিছু কারণ বিশেষে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা
দিতে পারে। অনেকে ভাবে যে চিড়া খাওয়ার পর কোষ্ঠকাঠিন্য হয় কিন্তু আসলে এটা
সঠিক নয়। কারণ চিড়াই ফাইবার অনেক কম থাকে, যার কারণে এটা হজমও অনেক সহজে হয়ে
যায়। ফলে কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা থাকলে সেটা ভালো হয়ে যায়। আপনি যদি চিড়া
পানির সাথে মিশিয়ে খান,
তাহলে এটা মল নরম করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কিন্তু আপনি যদি চিড়া একেবারেই
শুকনো খান, তাহলে সেটা আপনার পেটে গিয়ে হজমের সমস্যা তৈরি করবে এবং কোষ্ঠকাঠিন্য
হবে। কারণ চিড়া শরীরের প্রচুর পরিমাণে পানি টেনে থাকে। তাই আপনি যদি কমপানি খান,
তাহলে পেটের মল শক্ত হয়ে যেতে পারে এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার এই চিড়া
যদি অনেকদিন ধরে টানা খাওয়া হয়।
তাহলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই চিড়া খাওয়ার পর যদি
কোষ্ঠকাঠিন্য দূর করতে চান, তাহলে আপনাকে সঠিক নিয়মে এটা খেতে হবে। যেমন
ধরেন চিড়া যখন আপনি খাবেন, তখন আপনি এই চিড়া গরম পানি অথবা দুধে ভিজিয়ে খাবেন।
এটাই আপনার কোষ্ঠকাঠিন্য হবে না। প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি
খাবেন এবং চিড়া টানা অনেক সময় ধরে খাওয়া থেকে বিরত থাকবেন। তাহলে
চিড়া খেলে কোষ্ঠকাঠিন্য হবে না।
চিড়া খেলে কি মোটা হয়
চিড়া খেলে মোটা হওয়া যায়, তবে মোটা হওয়া নির্ভর করবে একমাত্র আপনার ওপর। কারণ
এই চিড়া আপনি কিভাবে খাবেন? কতটুকু খাবেন এবং তার সাথে কি দিয়ে খাচ্ছেন। সেটার
ওপর নির্ভর করে আপনার ওজন বাড়বে বা কমবে। চলুন তাহলে একটু ভালোভাবে আপনাদের সাথে
এই বিষয়টা নিয়ে আলোচনা করি।
চিড়ার মধ্যে ক্যালরি ও চর্বি অনেক কম থাকে। প্রতি ১০০ গ্রাম চিড়াতে ৩৫০
ক্যালোরি থাকে। যেটা ভাতের থেকে কম ক্যালরি। এটা যদি আপনি গরম পানি বা
দুধে ভিজিয়ে খান, তাহলে দ্রুত হজম হবে। যা আপনার পেট কে ভরিয়ে রাখবে এবং
অতিরিক্ত খাওয়া কম হবে। আপনি যদি চিড়া অল্প করে খান, তাহলে আপনার ওজন
নিয়ন্ত্রণে থাকবে। আর আপনি যদি চিড়া বেশি করে খান,
তবে শরীরে ক্যালরি বাড়তে থাকবে। ফলে স্বাভাবিকভাবেই আপনার শরীরের ওজন বেড়ে
যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। চিড়া যদি তেলে অথবা ঘিয়ে ভাজা
হয়। আর এই চিড়া যদি বেশি করে খাওয়া হয় তবে এটা শরীরের ওজন বৃদ্ধি করতে
পারে। তাছাড়া আপনি যদি নিয়মিত দুধ গলা ও চিনি মিশিয়ে চিড়া খান, তাহলেও
আপনার ওজন বাড়তে পারে। এক কথায় বলা যায়,
আপনি যদি অল্প করে চিড়া খান। তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং ওজন
বাড়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আপনি যদি এই চিড়া অতিরিক্ত খান তার সাথে দুধ,
কলা, চিনি অথবা তেল ব্যবহার করে খান, তবে আপনার ওজন বাড়তে পারে। তাই বলা
যাই চিড়া খেয়ে ওজন বাড়বে কি, ওজন নিয়ন্ত্রণে থাকবে তা নির্ভর করে শুধুমাত্র
আপনার খাওয়ার পদ্ধতির উপর।
সকালে খালি পেটে চিড়া খাওয়ার উপকারিতা
আপনি সকালে খালি পেটে চিড়া খেলে। আপনার গ্যাসের সমস্যা কমতে পারে। কারণ চিড়া
খেলে তা সহজেই হজম হয়ে যায় এবং পাকস্থলীর উপর চাপ কম পড়ে। যার কারণে পেটে
গ্যাসের সমস্যা হয় না।বরং গ্যাসের সমস্যা কমাতে কাজ করে। চিড়ায়
কার্বোহাইড্রেট থাকে তাই সকালে খালি পেটে চিড়া খেতে পারলে সারাদিনের কাজে শক্তি
ও পড়াশোনায় ভালো মনোযোগ পাওয়া যায়।
চিড়া ওজন নিয়ন্ত্রণ করতেও কাজ করবে। যদি আপনি সকালবেলায় খালি পেটে খেতে পারেন।
চিড়াতে ক্যালোরি কম থাকে এবং এটা পেটকে অনেকক্ষণ ভরিয়ে রাখে। যার কারণে
খিদা কম লাগে এবং কম খাওয়া হয়। ফলে শরীরের ওজন বাড়ার কোন সম্ভাবনা থাকে না। বরং
ওজন নিয়ন্ত্রণ রাখতে ভালো কাজ করে।
ডায়াবেটিস রোগীদের জন্য সকালে খালি পেটে চিড়া খাওয়া অনেক ভালো। যদি
ডায়াবেটিস রোগীরা সকাল বেলায় খালি পেটে চিড়া খায় তবে তাদের ডায়াবেটিস
নিয়ন্ত্রণে থাকে হুট করে রক্তে শর্করা বেড়ে যাওয়া সম্ভাবনা থাকে
না। এছাড়াও গরমের সময় সকাল বেলায় চিংড়া ভিজিয়ে খেলে শরীর ঠান্ডা
থাকে এবং দ্রুত হজম হয়ে পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
সকালে চিড়া খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে তা কমতে পারে। আপনার যদি
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তবে আপনি সকালে খালি পেটে চিড়া পানি অথবা দুধের সাথে
মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এতে করে এই খাবারের মধ্যে থাকা
আঁশ আপনার পেটের হজম প্রক্রিয়াকে ভালো করবে এবং আপনার কষ্ট
কাঠিন্য কমাতে সাহায্য করবে।
আপনি যদি সকালবেলায় চিড়া খালি পেটে খান, তবে আপনার পেটের এবং আপনার
স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। কিন্তু খালি পেটে যদি বেশি খাওয়া হয়,
তাহলে এটা গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। তাই খালি পেটে অনেক বেশি খাবেন
না। আর যাদের দুধ খেলে গ্যাসের সমস্যা হয়। তাদের দুধের সাথে চিড়া না খাওয়াই
ভালো হবে। তাই প্রতিদিন সঠিক পরিমাণে নিয়ম মেনে খালি পেটে চিড়া খেতে
পারেন।
ওজন কমাতে চিড়া খাওয়ার উপকারিতা
ওজন কমাতে চিড়া খাওয়ার উপকারিতা গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা
করবো।চিড়া ওজন কমাতে অনেক উপকারী খাবার। কারন চিড়ার মধ্যে ক্যালরির পরিমাণ
অনেক কম থাকে। ওজন কমানোর জন্য যদি চিড়া নিয়মিত ও পরিমানে খাওয়া যায়, তাহলে
দ্রুত ওজন কমানো সম্ভব।
১/চিড়ার মধ্যে ক্যালরির পরিমাণ অনেক কম থাকে যেটা ভাতের তুলনায় অনেক কম। তারপর
অন্য খাবারের থেকে চিড়া শরীরে শক্তি বেশি দেয় এবং ক্যালরি দেয় কম। ফলে ওজন
স্বাভাবিক থাকে। তাছাড়া চিড়া খুব সহজে পেটের মধ্যে হজম হয়ে যায়। যার কারণে
মেটাবলিজম অর্থাৎ পচন শক্তি ভালো থাকে। এর কারণে খুব তাড়াতাড়ি ওজন কমতে পারে।
২/চিড়া যদি দুধ বা পানির সাথে ভিজিয়ে খাওয়া হয়। তাহলে অল্প একটু চিড়া
খাওয়ার পরেই পেট ভরে যায়। যার কারণে অতিরিক্ত খাওয়া হয় না এবং অতিরিক্ত না
খাওয়ার কারণে ওজনও আস্তে আস্তে কমে যায়। চিড়ার মধ্যে চর্বি এবং চিনি অনেক কম
থাকে যার কারণে এটি ওজন বাড়তে দেয় না এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। বিশেষ করে
এটি তাদের জন্য বেশি উপকার যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান।
তেল মসলাযুক্ত খাবার খাওয়ার চেয়ে আপনি যদি নিয়মিত চিড়া খেতে পারেন তবে এটা
আপনার ওজন কমাতে সাহায্য করবে সেই সাথে আপনার পেটের হজম শক্তিকেও বাড়াতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাই ওজন কমানোর জন্য এটা অল্প করে নিয়মিত খাওয়ার
চেষ্টা করবেন। তবে আপনার যদি গ্যাসের সমস্যা বা অন্য কোন সমস্যা থাকে। তাহলে
খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভালো হবে।
ওজন কমাতে চিড়া খাওয়ার নিয়ম
আপনি ওজন কমাতে চিড়া ভিজিয়ে অথবা সিদ্ধ করে খেতে পারেন। এতে পেটের খাবার সহজে
হজম হবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে। চিড়া তেলে ভেজে খাওয়া যাবেনা, কারণ চিড়া
তেলে ভাজলে চিড়ায় ক্যালরির পরিমাণ বেড়ে যাবে, যেটা ওজন কমানোর বদলে বাড়িয়ে
দিতে পারে। সকাল অথবা বিকালে চিড়া খাওয়ার সব থেকে ভালো সময়।
কারণ সকালবেলায় যদি চিড়া খাওয়া হয়, তাহলে চিড়া থেকে অনেক শক্তি পাওয়া যায়
ও শরীরে চর্বি জমে না। যেটা আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখবে। দুধ, চিনি এবং কলার
সাথে চিড়া বেশি খাওয়া যাবেনা। যদি এগুলোর সাথে চিড়া খাওয়া হয়, তাহলে ওজন
বাড়তে পারে। চিড়ার সাথে আপনি শাক সবজি যোগ করতে পারেন।
এতে আপনার খাবারে ফাইবারের পরিমাণ বাড়বে যেটা আপনার হজম শক্তি ও মেটাবলিজম
ভালো রাখতে সাহায্য করবে। সেই সাথে ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং
পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। যা ওজন কমাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে। চিড়া খাওয়ার পর পানি প্রচুর পরিমাণে খেতে হবে।
প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে। কারণ চিড়া খাওয়ার পর
চিড়া শরীরের পানি শোষণ করে। এ সময় যদি শরীরে পানির ঘাটতি থাকে। তাহলে পেটে
হজমের সমস্যা হতে পারে। আর হজম ভালো না হলে স্বাভাবিকভাবে ওজন বাড়তে পারে। তাই
চিড়া খাওয়ার পর পানি বেশি করে খেতে হবে। প্রতিদিন অল্প পরিমাণে চিড়া খেতে
হবে।
কারণ চিড়া অল্প পরিমাণে খেলেও সেটা পানি পেলে ফুলে যায় এবং পেট ভরে যায়। ফলে
ক্ষুধা লাগে না তাই প্রতিদিন এক কাপ চিড়া তার সাথে ফাইবারযুক্ত কোন খাবার
থাকলে সব থেকে ভালো হয়। আপনি চিড়া খাওয়ার সময় লেবুর রস আদা অথবা বিট লবণ
মিশিয়ে খেতে পারেন। এতে আপনার হজম ভালো হবে এবং স্বাদও পাওয়া যাবে। যেটা ওজন
নিয়ন্ত্রণ করতে কাজ করবে।
লাল চিড়া খাওয়ার উপকারিতা
লাল চিড়ার মধ্যে ফাইবার অনেক বেশি থাকে। যেটা খুব দ্রুত হজম হতে পারে। ফলে
কোষ্ঠকাঠিন্য কমে পেট পরিষ্কার থাকে ও হজম শক্তি বাড়ে। এটা খাওয়ার ফলে পেট
অনেকক্ষণ ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছা থাকে না। যার কারণে ওজন
নিয়ন্ত্রণে থাকে।
লাল চিড়ায় সাদা চিড়ার তুলনায় রক্তে গ্লুকোজ কম ছড়াই। ফলে ডায়াবেটিস রোগীরা
নির্দ্বিধায় খেতে পারে। লাল চিড়ার মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও
ম্যাগনেসিয়াম থাকে। আবার এর মধ্যে ফাইবার থাকার কারণে খারাপ কোলেস্টেরল কমে
যায় ফলে হার্ট ভালো থাকে ও উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে।
লাল চিড়ার মধ্যে আয়রন ও অন্যান্য খনিজ উৎপাদন ভালো পরিমাণে থাকে। যেটা আপনার
শরীরের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করবে। এইটা মূলত মেয়েদের জন্য অনেক
উপকারী। এটার মধ্যে কার্বোহাইড্রেট থাকে সাদা চিড়ার তুলনায় বেশি। যা শরীরের
মধ্যে দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে।
রাতে চিড়া খাওয়ার উপকারিতা
রাতে ভারী খাবার খাওয়ার থেকে চিড়া খাওয়া অনেক ভালো। কারণ রাতে ভারী খাবার
খেলে হজমের সমস্যা হবে। যার কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এ সময় যদি ভাত,
রুটি বা পরোটা বাদ দিয়ে চিড়া খাওয়া যায়, তাবে তা সহজে হজম হবে এবং পেট হালকা
থাকবে। যার কারণে রাতে ঘুম ভালো হবে।
রাতের বেলায় যদি ভাজা বা তেলের তৈরি কোন খাবার না খেয়ে চিড়া খেয়ে ঘুমানো
যায়। তাহলে সেটা পেটের গ্যাস এবং হজমের সমস্যা দূর করবে। তবে অবশ্যই চিড়া
ভিজিয়ে খেতে হবে। তা না হলে এটা পেটে গ্যাস সৃষ্টি করতে পারে। চিড়ার মধ্যে
অন্যান্য খাবারের থেকে কম ক্যালোরি থাকে। তাই চিড়া রাতে খেলে ওজন নিয়ন্ত্রণে
থাকবে।
বাচ্চাদের চিড়া খাওয়ার উপকারিতা
চিড়া বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর ও স্বাস্থ্যের জন্য উপকারী খাবার। এটা
যদি নিয়মিত বাচ্চারা খেতে পারে, তাহলে সেটা থেকে অনেক উপকার পাওয়া যাবে। যেসব
বাচ্চাদের হজম শক্তি কম থাকে, তাদের জন্য চিড়া আদর্শ খাবার হতে পারে। কারণ
চিড়া অনেক নরম ও হালকা খাবার। যা খুব সহজেই হজম হয়ে যায়। খাবারটির মধ্যে
কার্বোহাইড্রেট থাকার জন্য,
বাচ্চাদের সারা দিনের দৌড়াদৌড়ি, খেলাধুলা ও পড়াশোনা করার ক্লান্তি কম হয় ও
শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করে। সাদা চিড়া থেকে যদি লাল
চিড়া বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়। তাহলে সেটা থেকে বেশি পরিমাণে ভিটামিন
ও খনিজ উপাদান গুলো শিশুর শরীর পাবে। যেটা শিশুর রক্তের জন্য ভালো, হাড় ও
পেশি গঠনের জন্য ভালো।
এছাড়াও মস্তিষ্কের জন্য উপকারী হিসেবে কাজ করে। বাচ্চাদের অসুস্থ্যের সময় এটি
তাদের জন্য একটি ভালো খাবার। কারণ অসুস্থ্যের সময় এমনিতে বাচ্চারা কোন
খাবার খেতে চায় না। সে সময় যদি এটি দুধ অথবা কলা দিয়ে মাখিয়ে খাওয়ানো হয়,
তবে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ হবে। এমনকি বাচ্চাদের ওজন নিয়ন্ত্রণ করতেও
সাহায্য করবে।
গর্ভাবস্থায় চিড়া খাওয়ার উপকারিতা
গর্ভকালীন সময়ে একজন মায়ের হজম শক্তি অনেক দুর্বল হয়ে যায়। তার সাথে ওজনও
অনেক বেড়ে যায়। এ সময় তাকে অনেক খাবার মেনে বেছে খেতে হয়। বেশি
ক্যালরি থাকা খাবার গুলো খাওয়া থেকে বিরত থাকতে হয়। এই বিষয়গুলা লক্ষ্য করলে
দেখা যায় যে গর্ভকালীন সময়ে সবথেকে স্বাস্থ্যকর খাবার হতে পারে চিড়া।
কারণ এতে ক্যালরি অনেক কম থাকে ও পুষ্টি বেশি থাকে। এটা অনেক হালকা খাবার যার
কারণে খুব সহজে এটা হজম হয়ে যায়। এছাড়াও এর আরো অনেক উপকারিতা আছে যেটা
গর্ভাবস্থায় একজন মায়ের জন্য অনেক দরকারি।
শরীরের শক্তি বাড়ায়ঃ গর্ভাবস্থায় মায়ের শরীর অনেক দুর্বল হয়ে যায়। এই
সময় যদি চিড়া ভিজিয়ে খেলে চিড়ার মধ্যে থাকা পুষ্টিগুণ মায়ের শরীরের
ক্লান্তি কমায়ে শরীরে শক্তি নিয়ে আসে। যেটা গর্ভকালীন সময়ে
অনেক দরকারী। এছাড়াও গর্ভবতী মায়ের পেটে অস্বস্তি কমাতেও ভালো
কাজ করে।
কোষ্ঠকাঠিন্য কমায়ঃ গর্ভকালীন সময় মায়ের অনেকগুলো সমস্যার মধ্যে কোষ্ঠকাঠিন্য
একটি সমস্যা। এই সময় যদি লাল চিড়া নিয়ম মেনে খেতে পারা যায়, তবে লাল চিড়াতে
থাকা ফাইবার পেটের মধ্যে মলকে নরম করে এবং পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
যার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়।
রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করেঃ গর্ভাবস্থায় মায়ের শরীরে রক্তস্বল্পতা
দেখা দেয়। এ সময় চিড়া খাওয়া হলে শরীরের রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করতে
পারে। আবার এর মধ্যে থাকা ফোলিট এসিড পেটে থাকা সন্তানের মস্তিষ্ক ও
স্নায়ুর বিকাশ ঘটায়। গর্ভাবস্থায় ওজন অনেক বেড়ে যায়। এ সময় চিড়া খাওয়া
হলে ওজন কমতে শুরু করে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
বমি ভাবঃ গর্ভাবস্থায় সকালবেলায় বমি বমি ভাব আসে এ সময় যদি চিড়ার সাথে
লেবু অথবা একটু দই মিশিয়ে খাওয়া যায় তাহলে সেটা বমি ভাব দূর করে দেয়।
তাছাড়া মাথা ঘোরা বা পেশার কমলে। এ সময় চিড়া খেলে শরীরে শক্তি আসবে। সেই সাথে
রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। তারপর গরমের সময় চিড়া শরীরকে ঠাণ্ডা
রাখতে সাহায্য করে।
এছাড়াও গর্ভকালীন সময়ে মুড সুইং এর মত মানসিক চাপ ও স্ট্রেস বেশি হয়। এ
সময় চিড়া খেলে কার্বোহাইড্রেট মস্তিষ্কে ভালোলাগার হরমোন তৈরি করতে
সাহায্য করে যার কারণে মানসিক চাপ বা মুড সুইং স এর মত সমস্যা কমে।
গর্ভাবস্থায় চিড়া অনেক উপকারী খাবার মা ও পেটে থাকা সন্তানের জন্য। তাই এই
খাবারটি সঠিক নিয়ম ও পরিমাণ অনুযায়ী খাওয়ার অভ্যাস করলে সেটা থেকে শরীর ও
স্বাস্থ্যের জন্য অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। তবে গর্ভবতী মহিলারা
অবশ্যই এটি খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।
দই চিড়া খাওয়ার উপকারিতা
আপনি কি দই দিয়ে চিড়া খাওয়ার কথা ভাবছেন? তাহলে আপনি এটা খেতে পারেন।
কারণ দুই দিয়ে যদি আপনি চিড়া খান, তবে এটা আপনার হজমের জন্য ভালো হতে
পারে। দই হজম কাজে সাহায্য করে আর চিড়া পেটে চাপ কম ফেলে, তাই এটি খাওয়া
পেটের জন্য অনেক উপকারী। তাছাড়া গরমের সময় আপনি যদি একসাথে দই চিড়া খান।
তাহলে এটা আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।
এতে থাকা কার্বোহাইড্রেট ও প্রোটিন আপনার খিদা কমাতে সাহায্য করে। আপনার ওজন কে
নিয়ন্ত্রণে রাখবে। শারীরিক পরিশ্রম করেন এরকম ব্যক্তিদের জন্যেও এই
খাবারটি অনেক ভালো হতে পারে। কারণ এই খাবারটি খেলে শরীরে অনেক এনার্জি আসে। যার
কারণে ক্লান্তি কম হয় এবং যেকোনো কাজে মনোযোগ ভালো পাওয়া যায়। তাই আপনিও
চাইলে নিয়মিত দই এর সাথে চিড়া খাওয়ার অভ্যাস করতে পারেন।
চিড়া কলা খাওয়ার উপকারিতা
চিড়া ও কলা একসাথে খেলে এটা পেটের জন্য অনেক ভালো। কারণ কলা পায়খানা
নরম করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে ভালো কাজ করে। এছাড়াও কলাতে এমন কিছু
প্রাকৃতিক গুনাগুন আছে, যেগুলো শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর চিড়া
পেটের ওপর চাপ কম ফেলে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে।
তাই যারা শরীরে শক্তি বাড়াতে চাই, ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চাই ও শরীরের
পুষ্টির ঘাটতি পূরণ করতে চাই, তাদের জন্য চিড়া ও কলা খাওয়া সব থেকে ভালো হবে।
এটা শরীর ও স্বাস্থ্যের ভালো উপকার করবে। আপনি যদি নিয়মিত
চিড়াখোলা খাওয়ার অভ্যাস করেন, তবে এটা আপনার শরীরকে সুস্থ রাখবে।
চিড়া খাওয়ার অপকারিতা
আমি চিড়া খেলে শরীরের মধ্যে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি থাকলে সেটা পূরণ হয়ে
যায়। তবে এর এত উপকার থাকার পরেও এটি যদি আপনি ভুল নিয়মে বা পরিমাণের
চেয়ে অতিরিক্ত খান, তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
ওজন বৃদ্ধিঃ চিড়াতে এমনিতেই অন্যান্য খাবারের থেকে ক্যালরি কম
থাকে। কিন্তু আপনি যদি এই খাবারের সাথে দুধ, চিনি অথবা তেল মিশিয়ে
বেশি করে খান, তবে আপনার ওজন বেড়ে যেতে পারে। আপনি যদি শুকনো চিড়া খান, তবে আপনার
কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে। কারণ পেটে মল শক্ত করে দেবে। যার কারণে পেটে
গ্যাস ও বুক জ্বালাপোড়া করতে পারে। তাই চিড়া ভিজিয়ে খাওয়াই উচিত।
হজমে সমস্যাঃ সাদা চিড়ার মধ্যে ফাইবার অনেক কম থাকে। আপনি লাগা ধার অনেকদিন
ধরে এই চিড়া খেতে থাকলে এটা আপনার হজম প্রক্রিয়াকে আস্তে আস্তে কমিয়ে দিতে
পারে। যার কারণে পরবর্তীতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা হতে পারে।
ডায়াবেটিস ঝুঁকিপূর্ণঃ চিড়া যদি অনেকদিন ধরে টানা খাওয়া হয়, তাহলে সেটা
রক্তের মধ্যে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যেটা ডায়াবেটিস রোগীদের জন্য
ক্ষতিকর। আপনি যদি এই খাবারটির সাথে দুধ বা চিনি মিশিয়ে খান, তবে আপনার
ডায়াবেটিস আরো বেড়ে যেতে পারে। তাছাড়া গরমের সময় চিড়া ও দই শরীরের জন্য ভালো
হলেও, শীতের সময় খেলে শরীরের ঠান্ডা লেগে যেতে পারে।
পুষ্টির ঘাটতিঃ আপনি যদি এই খাবারটি অনেকদিন ধরে খেতে থাকেন। এর পাশাপাশি
অন্য কোন পুষ্টি বা ভিটামিনের খাবার না খান, তাহলে আপনার শরীরের পুষ্টির ঘাটতি
তৈরি হতে পারে। তাই উচিত হবে এটা দীর্ঘদিন না খেয়ে এর পাশাপাশি অন্য পুষ্টি
সমৃদ্ধ বা ভিটামিন যুক্ত খাবার খাওয়া।
চিড়া খাওয়ার নিয়ম
আপনি যদি চিড়া থেকে সম্পূর্ণ উপকার নিতে চান সেক্ষেত্রে আপনাকে চিড়া খাওয়ার
নিয়ম সম্পর্কে আগে ভালোভাবে জানা লাগবে। আপনি যদি এই নিয়মগুলো ভালোভাবে
জানতে পারেন তাহলে চিড়া থেকে আপনি পরিপূর্ণ পুষ্টি উপাদান বা উপকারিতা
পাবেন। চলুন তাহলে চিড়া খাওয়ার নিয়ম গুলো কি সেগুলো জেনে নিন। চিড়া খাওয়ার
আগে ভালোভাবে ধুয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখবেন।
তারপর খাবেন এতে আপনি ভালো উপকার পাবেন। এটা থেকে আরো বেশি উপকার পেতে চাইলে,
সেটার সাথে দই, দুধ, কলা ও বিট লবণ মিশিয়ে খেতে পারেন। এই খাবারটি আপনি সকালে
খালি পেটে খেলে সবথেকে উপকার বেশি পাবেন। এছাড়াও আপনি দুপুরে হালকা খাবার
হিসেবে এটি খেতে পারেন। তবে রাতে খাওয়া উচিত নয়, আর যদিও খেতে হয়,
তাহলে সেটা ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন। এই খাবারটি দীর্ঘদিন ধরে না
খেয়ে সপ্তাহে তিন থেকে চার দিন খেতে পারেন। আর যারা ওজন কমাতে চান। তারা সকালে
নাস্তা হিসেবে খেতে পারেন। একটা কথায় মাথায় রাখবেন যে, এটা যেন পরিমাণে
খাওয়া হয়। কারণ এটা যদি বেশি খান, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা
থাকবে। তাই সঠিক নিয়ম ও পরিমাণে খাওয়ায় আপনার জন্য এটি সব থেকে নিরাপদ।
চিড়া সম্পর্কিত কিছু সাধারন প্রশ্ন ও উত্তর/FAQ
প্রশ্নঃ চিড়া খেলে কি ডায়াবেটিস বাড়ে?
উত্তরঃ চিড়া যদি আপনি অল্প করে মাঝেমধ্যে খান তবে এতে ডায়াবেটিস
বাড়বে না তবে। চিড়াতে প্রাকৃতিক চিনি থাকে তাই আপনি যদি চিড়া অনেক
বেশি করে নিয়মিত বা অনেকদিন ধরে খান তবে আপনার শরীরে শর্করা বেশি হয়ে আপনার
ডায়াবেটিস বাড়তে পারে। তাই অল্প করে চিরা খাওয়া ভালো।
প্রশ্নঃ চিড়া কতখন ভিজিয়ে রাখতে হয়?
উত্তরঃ চিড়া থেকে ভালো উপকার নিতে হলে আপনাকে চিড়া ২০ থেকে ৩০ মিনিট
ভিজে রাখতে হবে। আপনি যদি খাওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে চিড়া ভিজিয়ে রাখেন।
তাহলে ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে এবং এটা খেলে আপনার পেটে চাপ পড়বে না।
হজম প্রক্রিয়া ভালো হয়ে পেট থাকবে সুস্থ।
প্রশ্নঃ ১০০ গ্রাম চিড়া কত ক্যালরি?
উত্তরঃ ১০০ গ্রাম চিড়াতে ৩৬০ থেকে ৩৮০ ক্যালোরি পাওয়া
যায়। এতে ক্যালোরি অন্যান্য সব খাবারের থেকে অনেক কম পাওয়া যায়।
তাই এটা ওজনকে নিয়ন্ত্রণ রাখার জন্য অনেক ভালো একটি খাবার হতে
পারে। তাই আপনি আপনার ওজন নিয়ন্ত্রণ করতে এটি নিয়মিত খেতে পারেন।
প্রশ্নঃ প্রতিদিন চিড়া খেলে কি হয়?
উত্তরঃ প্রতিদিন চিড়া খেলে এটা আমাদের ওজনকে নিয়ন্ত্রণে
রাখবে। পেটের উপর চাপ কম ফেলবে। হজম প্রক্রিয়া ভালো করবে। সেই সাথে
পেটের সকল সমস্যাগুলোকে দূর করবে এবং শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করবে।
তবে যাদের হজম শক্তি কম এবং গ্যাসের সমস্যা বেশি। তারা যদি প্রতিদিন
চিড়া খায়, তবে তাদের পেটে সমস্যা হতে পারে। তাই প্রতিদিন না খেয়ে মাঝেমধ্যে
অল্প করে খাওয়া ভালো।
প্রশ্নঃ রাতে চিড়া খেলে কি হয়?
উত্তরঃ কিছু ক্ষেত্রে রাতে চিড়া খাওয়া ভালো। তবে যাদের গ্যাসের সমস্যা
আছে বা হজম শক্তি কম তাদের রাতে চিড়া খাওয়া উচিত না। রাতে চিড়া
খেলে হজমে সমস্যা হতে পারে, পেটে গ্যাস সহ পেট জ্বালাপোড়া করতে পারে।
তাছাড়া ঠান্ডার সময় খেলে সর্দি কাশির মতো সমস্যা দেখা দিতে পারে।
আবার শরীরের ওজনও বেড়ে যেতে পারে। তাই রাতে না খেয়ে দিনে
চিড়া খাওয়া ভালো।
লেখকের মন্তব্যঃ চিড়া খেলে কি গ্যাস হয়
চিড়া খেলে কি গ্যাস হয় আশাকরি উত্তরটা পেয়েছেন। চিড়া খেলে
সাধারণত কোন গ্যাস হয় না, তবে যাদের আগে থেকেই গ্যাসের সমস্যা থাকে, তাদের
ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তাছাড়া চিড়া খাওয়া শরীরের জন্য
ভালোই। আপনি যদি বেশি করে তেলে ভেজে বা ভালোভাবে না চিবিয়ে খান। তবে
আপনার পেটের সমস্যা হতে পারে। বিশেষ করে হজমে সমস্যা করে, পেটে গ্যাস সহ
কোষ্ঠকাঠিন্য বাড়ার সম্ভাবনা থাকে।
তাই অল্প করে মাঝেমধ্যে চিড়া খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি চিড়া ভিজিয়ে
ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খান। তবে আপনার গ্যাসের সমস্যা দূর হবে এবং এটা
আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। সচেতন হয়ে সঠিক নিয়ম
মেনে আপনি যদি চিড়া খেতে পারেন। তাহলে এই খাবার আপনার জন্য অনেক উপকারী একটি
খাবার হতে পারে। যদি শারীরিক কোনো সমস্যা থাকে, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে
খাবেন।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url