হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা ডাক্তারদের মতামতসহ
হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আপনারা অনেকেই আছেন জানেন না। তাই
আজকে আমি আমার এই আর্টিকেলের মধ্যে হাঁসের ডিমের উপকারিতা সহ প্রতিদিন
হাঁসের ডিম খেলে কি হয় এবং হাঁসের ডিম খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা
করবো।
আপনি যদি ছেলেদের হাঁসের ডিম খেলে কি হয় সে সম্পর্কে জানতে চান। তাহলে
অবশ্যই আপনি আমার এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। চলুন তাহলে আর দেরি না
করে জেনে নেওয়া যাক হাঁসের ডিমের
পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত।
পেজ সূচিপত্রঃ হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা
- হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা
- সিদ্ধ হাঁসের ডিমের উপকারিতা
- হাঁসের ডিম খাওয়ার নিয়ম
- প্রতিদিন হাঁসের ডিম খেলে কি হয়
- ছেলেদের হাঁসের ডিম খেলে কি হয়
-
সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর/FAQ
- গর্ভাবস্থায় হাঁসের ডিম খাওয়ার উপকারিতা
- দেশি হাঁসের ডিমের উপকারিতা
- হাঁসের ডিমের পুষ্টিগুণ
-
হাঁসের ডিম কি গর্ভবতী ও শিশুদের জন্য নিরাপদ
-
কারা হাঁসের ডিম খাবেন না
-
হাঁসের ডিম সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্নের উত্তর/FAQ
- লেখকের মন্তব্যঃ হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা
হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা
হাঁসের ডিম যদি আমরা নিয়মিত খেতে পারি। তবে এই হাঁসের ডিমের মধ্যে যেসব
পুষ্টিগুণগুলো থাকে। সেগুলো আমাদের শরীরের বিভিন্ন পুষ্টির ঘাটতি পূরণ করতে
সাহায্য করবে। হাঁসের ডিম আমাদের শরীরের শক্তি ধরে রাখতে কাজ করে। কারণ হাঁসের
ডিমের মধ্যে প্রোটিন সহ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেল থাকে। এই
উপাদানগুলো ডিমের মধ্যে থাকে, যার কারণে এই ডিম খেলে আমাদের শরীর সুস্থ
থাকে।
তবে এই ডিম আবার সবার জন্য ভালো নাও হতে পারে। কিছু মানুষ আছে যাদের এই ডিম
শরীরের উপকারের বদলে ক্ষতি করতে পারে। যেমন ধরেন যাদের এলার্জি সমস্যা আছে।
তারপর যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, এই সকল ব্যক্তিরা যদি হাঁসের ডিম খাই
তবে সমস্যা হতে পারে। তাই হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা এখন আমি আপনাদেরকে
সুন্দরভাবে বলবো। যেগুলো জানার পর আপনি সতর্ক হয়ে এই ডিম খেতে পারবেন।
হাঁসের ডিমের উপকারিতা
প্রোটিনের উৎসঃ যারা অনেক পরিশ্রম করেন অথবা জিম করেন, তাদের শরীরের জন্য
হাঁসের ডিম ভালো প্রোটিন জোগাতে পারে। কারণ হাঁসের ডিমের মধ্যে ভালো পরিমাণে
প্রোটিন পাওয়া যায়। আর যারা শারীরিক পরিশ্রম অনেক বেশি করেন, তাদের জন্য এই
প্রোটিন অনেক দরকারি। প্রোটিন শরীরের কোষ ভালো করে, শরীরের শক্তি ধরে রাখে এবং
শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ভিটামিন ও মিনারেলঃ হাঁসের ডিমের মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন
ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে ভালো পাওয়া যায়। এছাড়াও এর মধ্যে সেলিয়াম,
ফসফরাস, আয়রন ও জিঙ্ক থাকে। যার কারণে নিয়মিত হাঁসের ডিম খেলে, এই ডিমের
পুষ্টিগুণ গুলো আমাদের চোখের, ত্বকের এবং হাড়ের স্বাস্থ্য
ভালো রাখতে কাজ করে। সেই সাথে আমাদের শরীরে রক্ত চলাচল বাড়াতেও
কাজ করে। যার কারণে শরীর থাকে সুস্থ, সচল এবং সতেজ।
চোখের জন্য উপকারীঃ হাঁসের ডিমের মধ্যে লুটেইন ও জাকরা নতুন নামের
অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই উপাদানগুলো চোখের জন্য অনেক ভালো। কারণ
এই উপাদানগুলো চোখে দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে এবং চোখে ছানি পড়া ও বয়স
জনিত চোখের বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে দূরে রাখতে কাজ করে। তাই নিয়মিত
হাঁসের ডিম খাওয়া চোখের স্বাস্থ্যের জন্য ভালো।
মস্তিষ্ক ও স্নায়ুর জন্য উপকারীঃ হাঁসের ডিমের মধ্যে কোলিন উপাদান ভালো
থাকে। আর এই কোলিন উপাদান মস্তিষ্ক ও স্নায়ু গঠনের জন্য অনেক
ভালো। কলিন উপাদান শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে এটা মস্তিষ্কের কাজ
করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে, সেই সাথে স্মৃতিশক্তিও ভালো হয়।
ফলে যেকোন কাজে সহজেই মনোযোগ দেওয়া যায়। তাই মস্তিষ্ক ও স্নায়ুর
সঠিক বিকাশে আপনি নিয়মিত এই হাঁসের ডিম খেতে পারেন।
হাঁসের ডিমের আরো বেশ কিছু উপকারিতা
হৃদযন্ত্রের জন্য উপকারীঃ হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে হাঁসের ডিম।
কারণ হাঁসের ডিমের মধ্যে অমেগা থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায়। যেটা হৃৎপিণ্ডকে
সুস্থ রাখতে ও হৃদরোগ হওয়ার ঝুঁকি কমাতে ভালো কাজ করে। তবে যাদের হৃদপিন্ডের
সমস্যা আছে, তারা হাঁসের ডিম সতর্ক হয়ে খাবেন। কারণ কিছু ক্ষেত্রে এই ডিম আবার
হৃদ রোগের ঝুঁকি বাড়াতে পারে, তবে নিয়ম মেনে খেলে এটা হৃদপিন্ডের জন্য অনেক
ভালো।
ওজন নিয়ন্ত্রণে ভালোঃ যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে চান বা কমাতে চান, তারা
চাইলে ডাইটে হাঁসের ডিম খেতে পারেন। এই ডিমের মধ্যে প্রোটিন ও চর্বি থাকে। যার
কারণে এটা পেটে হজম হতে সময় লাগে এবং খিদাও কম লাগে। সেই সাথে শরীরের শক্তিও
ধরে রাখে অনেকক্ষণ। তাই যারা ডায়েট করে ওজন কমাতে চান তাদের জন্য হাঁসের ডিম
অনেক ভালো হবে। ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে দিনে ১ থেকে ২ টি ডিম খেতে পারেন। আর
ডিমের সাদা অংশ খাওয়ার চেষ্টা করবেন।
রক্তের ঘাটতি পূরণ করেঃ শরীরের রক্তের ঘাটতি থাকলে নিয়মিত হাঁসের ডিম খেতে
পারেন। হাঁসের ডিমের মধ্যে আয়রন ভালো পাওয়া যায়। এই আয়রন শরীরে রক্তে
হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। সেই সাথে এই ডিমের
মধ্যে ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাস থাকার কারণে এটা দাঁত ও হাড়ের
স্বাস্থ্য ভালো রাখতেও অনেক উপকারী ভূমিকা রাখে।
রোগ প্রতিরোধ করতে হাঁসের ডিমঃ হাঁসের ডিমে পোলিন অ্যান্টিঅক্সিডেন্ট
সেললেনিয়াম সহ আরো বেশ কিছু প্রাকৃতিক উপাদান পাওয়া যায়। তাই নিয়মিত হাঁসের
ডিম খেলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। ফলে শরীল থাকে সুস্থ
ও শক্তিশালী। এছাড়াও এই ডিম ত্বকের সংক্রমণ কমাতেও কাজ করতে পারে। কারণ ত্বকের
সংক্রমণ দূর করতে যে উপাদানগুলো দরকার সেগুলো এই ডিমের মধ্যে বিদ্যমান থাকে।
শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করতে হাঁসের ডিমঃ হাঁসের ডিমের মধ্যে থাকা
ভিটামিন ও খনিজ উপাদান গুলো শরীরের কোষ ও টিস্যু উন্নত করে এবং অসুস্থ শরীরকে
দ্রুত সুস্থ করতে সাহায্য করে। এছাড়াও এই ডিম নিয়মিত খাওয়া হলে, শরীরের
পুষ্টির ঘাটতি থাকলে। হাঁসের ডিম খেলে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হবে। তাই
শরীরে পুষ্টির ঘাটতি এবং শরীরের সুস্থ রাখতে নিয়মিত হাঁসের ডিম খাওয়া ভালো।
যৌনশক্তি বাড়াতে হাঁসের ডিমঃ যারা বিবাহিত পুরুষ ও যাদের যৌন শক্তি কম।
তাদের নিয়মিত হাঁসের ডিম খাওয়া উচিত। এই হাঁসের ডিম যৌন শক্তি বাড়াতে
ভালো কাজ করে। যা বিবাহিত পুরুষের জন্য স্বাস্থ্যের জন্য অনেক
উপকারী। এছাড়াও এই ডিমের মধ্যে এমন কিছু উপাদান যায় যা ক্যান্সার
প্রতিরোধ করতেও ভালো কাজ করে। এই ডিমের উপাদান ক্যান্সার উৎপন্ন করা কোষ
ধ্বংস করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়।
ডায়াবেটিস রোগীদের জন্য ভালোঃ এই ডিমে প্রোটিন ভালো থাকে এবং শর্করা
কম থাকে। যেটা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ একটি খাবার। এই ডিম
খেলে ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং হুট করে
রক্তের শর্করা বেড়ে যাবে না। তাই ডায়াবেটিসের রোগীরাও চাইলেও এই ডিম
খেতে পারে, তবে অবশ্যই সেটা অল্প করে খেতে হবে।
হাঁসের ডিমের অপকারিতা
হাঁসের ডিমের মধ্যে কোলেস্টেরল বেশি পাওয়া যায়। যার কারণে এটা যদি বেশি
খাওয়া হয়, তাহলে শরীরে অতিরিক্ত কোলেস্টেরল জমা হতে পারে। যেটা হৃদরোগ
উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের মতো সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে যাদের
হৃদরোগের সমস্যা আছে, তাদের জন্য ঝুঁকি বেশি থাকে। তাই এই ডিম অল্প করে খেতে
হবে। আর হৃদরোগের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে।
হাঁসের ডিম খাওয়ার পর অনেকের এলার্জি সমস্যা হতে পারে। কারণ হাঁসের ডিমের
মধ্যে প্রোটিন থাকে। আর অনেকে আছে যাদের শরীরে প্রোটিন ভালোভাবে নিতে পারে না।
যার কারণে এই ডিম খাওয়ার পর শরীরে এলার্জির প্রতিক্রিয়া দেখা দিতে
পারে। তাই শরীরে যদি এই ডিম খাওয়ার পর অস্বাভাবিক কিছু দেখতে পান। তবে এই
ডিম খাওয়া বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ নিবেন।
যদি হাঁসের ডিম আধা সেদ্ধ বা কাঁচা খাওয়া হয়, তাবে এই ডিমে থাকা সালমোনলা
নামের ব্যাকটেরিয়া। শরীরের সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারে। যার কারণে শরীরে
জ্বর, পেট ব্যথা, ডায়রিয়া ও বমি হতে পারে। এছাড়াও হাঁসের ডিম কোষ্ঠকাঠিন্যর
মত সমস্যা তৈরি করতে পারে। যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য এই হাঁসের ডিম
বেশি সমস্যা করতে পারে। কারণ এটা পেটে হজম হতে সময় লাগে।
হাঁসের ডিমে ক্যালরি এবং চর্বি বেশি থাকে। তাই হাঁসের ডিম বেশি খেলে এই
ডিম শরীরে অতিরিক্ত চর্বি জমিয়ে দিতে পারে। যার কারণে স্বাভাবিকভাবেই ওজন
নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ওজন বেড়ে যেতে পারে। তাই অবশ্যই ওজন
নিয়ন্ত্রণ করতে চাইলে এই ডিম অতিরিক্ত খাবেন না। পরিমাণ মেনে খেলে ওজন
বাড়বে না বরং এটা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
হাঁসের ডিম সংরক্ষণ করতে হবে জেনে শুনে। খেয়াল করবেন যেই হাঁসের ডিম আপনি
ক্রয় করছেন বা খাচ্ছেন সেই হাঁস কোন দূষিত খাবার খায় কিনা। অথবা সেই হাসকে
কোন রাসায়নিক খাবার খাওয়ানো হয় কিনা এটা খেয়াল করবেন। যদি হাঁসকে বিষাক্ত
উপাদান বিশেষ করে রাসায়নিক খাবার যদি খাওয়া হয় তবে এই ক্ষতিকর উপাদান গুলো
ডিমের মধ্যেও থেকে যায়।যেটা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
তাই হাঁসের ডিম খাওয়ার আগে বা সংরক্ষণ করার আগে অবশ্যই আপনি পরিষ্কার পরিবেশে
পালন করা হয়েছে এরকম হাঁসের ডিম সংরক্ষণ করবেন। কোন খাবারই বেশি খাওয়া ঠিক
না। কারণ বেশি খাবার খাওয়া হলে সে খাবার থেকে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার
সম্ভাবনাই বেশি থাকে তাই। চেষ্টা করবেন যে কোন খাবার সঠিক পরিমাণ মেনে খাওয়ার।
তাহলে আপনি সে খাবার থেকে ভালো স্বাস্থ্য উপকারিতা পাবেন।
সিদ্ধ হাঁসের ডিমের উপকারিতা
রান্না করা ডিমের থেকে সিদ্ধ ডিমের পুষ্টি বেশি পাওয়া যায়। যদি ডিম
সিদ্ধ করা হয়, তবে সেই ডিমের পুষ্টিগুণ নষ্ট হয় না। যার কারণে ডিমের মধ্যে
থাকা পুষ্টিগুণ স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করে। হাঁসের ডিম সিদ্ধ করে
খাওয়া হলে এই ডিমের মধ্যে থাকা ব্যাকটেরিয়া গুলো মরে যায়। ফলে শরীরের কোন
ক্ষতি হয় না। এছাড়াও এই ডিমের মধ্যে প্রোটিন ভালো থাকে।
যেটা শরীরের কোর্স তৈরি করতে সাহায্য করে এবং শরীরের শক্তি ধরে রাখতেও
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওজন কমাতে চাইলে ডায়েটে আপনি হাঁসের ডিম রাখতে
পারেন। এটা ওজনকে নিয়ন্ত্রণে রাখতে অনেক ভালো কাজ করে। এই ডিম শরীরের রক্তের
ঘাটতি পূরণ করে এবং শরীরের পুষ্টির ঘাটতি গুলো পূরণ করতেও ভালো কাজ করে।
যাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কম এবং যেকোনো কাজে মনোযোগ সহজে বসাতে পারেন না।
তাদের মনোযোগ বাড়াতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সিদ্ধ ডিম ভালো
উপকারী হতে পারে। তাই চেষ্টা করবেন নিয়মিত এই হাঁসের ডিম সিদ্ধ করে
খাওয়ার। নিয়মিত যদি এই হাঁসের ডিম খেতে পারেন। তবে এর থেকে আপনি অনেক উপকার
পাবেন। তবে যাদের শারীরিক কোন অসুখ আছে তারা এই ডিম খাওয়ার আগে
ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
হাঁসের ডিম খাওয়ার নিয়ম
হাঁসের ডিম খাওয়ার নিয়ম সম্পর্কে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা
করবো। কারণ আপনার যদি হাঁসের ডিম খাওয়ার সঠিক নিয়ম না জানা থাকে, তাহলে
আপনারা হাঁসের ডিম থেকে সঠিক পুষ্টিগুণ পাবেন না। এর ফলে আপনারা উপকারের বদলে
ক্ষতির সম্মুখীন হতে পারেন। হাঁসের ডিম আমাদের শরীরের জন্য অনেক ভালো খাবার। আমরা
যদি এই হাঁসের ডিম সঠিক নিয়ম ও পরিমাণে খেতে পারি। তবে এই ডিম থেকে সঠিক উপকার
পাওয়া যেতে পারে।
ভালোভাবে সিদ্ধ করে খেতে হবেঃ হাঁসের ডিম ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে কারণ
হাঁসের ডিমে সালমোনেলা নামের ব্যাকটেরিয়া থাকতে পারে। যদি এই ডিম কাঁচা খাওয়া
হয়, তাহলে এই ব্যাকটেরিয়া গুলো পেটে বিষক্রিয়া করতে পারে। তাই হাঁসের ডিম
খাওয়ার আগে ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। কাঁচা বা সেদ্ধ ডিম না খাওয়াই ভালো।
ডিম কমপক্ষে ৯ থেকে.১০ মিনিট পানিতে সিদ্ধ করে খেতে হবে।
সকালে অথবা দুপুরে খাওয়া ভালোঃ হাঁসের ডিম খাওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে
সকালের খাবারের সাথে খাওয়া এবং দুপুরে খাবারের পর অথবা খাবারের সাথে
খাওয়া। যাদের গ্যাসের সমস্যা আছে, তারা এটি রাতে খাবেন না। কারণ রাতে এটি
খেলে গ্যাসের সমস্যা তৈরি হতে পারে।
পরিমাণ অনুযায়ীঃ অনেক বেশি হাঁসের ডিম খাওয়া ভালো না। কারণ হাঁসের ডিমে মধ্যে
অনেক বেশি কোলেস্টেরল ও ফ্যাট থাকে। যার কারণে এই ডিম বেশি না খাওয়াই
ভালো। সপ্তাহে খুব জোর হলে তিন থেকে চারটি ডিম খাওয়া ভালো হবে। আর যাদের
উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল সমস্যা আছে। তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে
খাবেন।
বিশ্বাসযোগ্য দোকান থেকে ডিম ক্রয় করতে হবেঃ হাঁসের ডিম ক্রয় করার
সময় অবশ্যই আপনাকে ডিম ভালোভাবে দেখে নিতে হবে। যেমন ডিমটি পরিষ্কার
আছে কিনা, ডিম ফাটা আছে কিনা এবং আপনি যে ডিমটি ক্রয় করছেন। এই
ডিমের খামারে মুরগিকে কোনো রাসায়নিক বা দূষিত খাবার খাওয়া হয় কিনা জানতে
হবে।
খালি পেটে না খাওয়া ভালোঃ অনেকের পেটে গ্যাসের সমস্যা থাকে। তাই
হাঁসের ডিম খালি পেটে না খেয়ে সকালে নাস্তা খাওয়ার পর খাওয়া ভালো। কারণ হাঁসের
ডিম খালি পেটে খেলে পেটে গ্যাসের সমস্যা হতে পারে। এছাড়াও হাঁসের ডিম গরম এবং এটা
আমাদের শরীরকে গরম করে। তাই অতিরিক্ত গরমে বা গ্রীষ্মকালে যদি শরীরে বেশি
গরম লাগে, তাহলে এই ডিম বেশি না খাওয়াই ভালো।
প্রতিদিন হাঁসের ডিম খেলে কি হয়
প্রতিদিন হাঁসের ডিম খেলে এটা শরীরের উপর দুই রকম প্রভাব ফেলতে পারে। কারো
ক্ষেত্রে ভালো আবার কারো ক্ষেত্রে খারাপ। এই ডিমের মধ্যে প্রোটিন, ভিটামিন
এ, আয়রন, ভিটামিন বি ১২ ও চর্বি থাকে। যেটা শরীরের শক্তি বাড়াতে ও
শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়াও এটা শরীরের পুষ্টির ঘাটতি
থাকলেও পূরণ করে।
যারা শারীরিক পরিশ্রম বেশি করে বা ব্যায়াম করে। তাদের জন্য হাঁসের ডিম অনেক
উপকারী হতে পারে। তাই বলে এই হাঁসের ডিম যদি অতিরিক্ত বা প্রতিদিন খাওয়া হয়,
তাহলে এটা উপকারের বদলে ক্ষতিও করতে পারে। হাঁসের ডিমে কোলেস্টেরল ও ক্যালরি
অনেক বেশি থাকে। যদি প্রতিদিন খাওয়া হয়, তবে এই ডিম শরীরে অতিরিক্ত চর্বি
বাড়িয়ে দিতে পারে, ফলে ওজন বাড়তে পারে।
সেই সাথে এটা উচ্চ রক্তচাপ ব্যক্তিদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই যারা
সুস্থ মানুষ তারা চাইলে হাঁসের ডিম সপ্তাহে চার থেকে পাঁচটি খেতে পারেন। তাহলে
সাধারণত কোন সমস্যা হওয়ার ঝুঁকি থাকবে না। কিন্তু এর থেকে যদি বেশি খাওয়া হয়,
তবে শরীরের ক্ষতি হতে পারে। তাই নিজের শরীরের অবস্থা বুঝে এই ডিম খাওয়ার
চেষ্টা করবেন। আর যাদের শারীরিক কোন সমস্যা আছে, তারা হাঁসের ডিম খাওয়ার আগে
ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
ছেলেদের হাঁসের ডিম খেলে কি হয়
ছেলেরা যদি হাঁসের ডিম খায়, তাহলে সেটা থেকে তারা বিশেষ কিছু উপকার পেতে পারে।
কারণ এই ডিমের মধ্যে এমন কিছু পুষ্টিগুণ আছে। যেগুলো ছেলেদের শরীরের সমস্যা দূর
করে ছেলেদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
তবে ছেলেদের শরীরের জন্য এটা উপকারী হলেও, এই ডিম খাওয়ার সময় কিছু সতর্কতা
অবলম্বন করতে হবে। এই ডিম যদি খাওয়া হয়, তাহলে ডিমের মধ্যে থাকা প্রোটিন
ছেলেদের শরীরের শক্তি বাড়াতে এবং পেশি গঠন করতে সাহায্য করবে।
যে ছেলেরা সারাদিনে অনেক পরিশ্রম করে এবং যারা নিয়মিত ব্যায়াম করে। তাদের
শরীরের শক্তি এবং ক্লান্তি দূর করতে এই ডিম অনেক উপকারী। এছাড়াও এই ডিম
নিয়মিত খেতে পারলে ছেলেদের কাজের প্রতি মনোযোগ বাড়বে সেই সাথে স্মৃতিশক্তি
মজবুত হবে। তাছাড়া ডিমের পুষ্টিগুণ ছেলেদের হরমোন ভারসাম্য স্বাভাবিক রাখে এবং
টেস্টস্টোরন বাড়ায়।
যেটা ছেলেদের যৌন স্বাস্থ্য কে উন্নত করে ও বিবাহিত জীবন অনেক সুখের হয়ে
ওঠে। এছাড়াও হাঁসের ডিম ছেলেদের ত্বকের উজ্জ্বলতা ও চুলের স্বাস্থ্য
ভালো রাখতে কাজ করে। তাই চেষ্টা করবেন এই ডিম নিয়মিত খাবার। তবে
খেয়াল রাখবেন অতিরিক্ত যেন না খাওয়া হয়।
সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর/FAQ
প্রশ্নঃ হাঁসের ডিম খেলে কি ঠান্ডা লাগে?
উত্তরঃ হাঁসের ডিম খেলে ঠান্ডা লাগে এরকম কোন বৈজ্ঞানিক প্রমাণ এখনো
পাওয়া যায়নি। হাঁসের ডিমের মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি ১২, প্রোটিন
এবং সেলেনিয়াম থাকে। এই উপাদানগুলো থাকার কারণে এগুলো শরীরের রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই হাঁসের ডিম খেলে ঠান্ডা লাগে
না বরং এটা ঠান্ডা ভালো করতে কাজ করে। আর যারা এই ডিম ভালোভাবে সিদ্ধ করে
খাবে না বা ডিমে যাদের এলার্জি, তাদের ঠান্ডা লাগা বা শরীরের মধ্যে
অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
প্রশ্নঃ হাঁসের ডিম খেলে কি বাত হয়?
উত্তরঃ হাঁসের ডিম খেলে বাত ব্যথা হয় না। তবে কিছু মানুষের
ক্ষেত্রে হাঁসের ডিম বাতের ব্যথা বাড়াতে পারে। কারণ হাঁসের ডিমের মধ্যে
পিউরিন থাকে। এই পিউরিন শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড তৈরি করে। যার কারণে
এটা বাতের ব্যথা বাড়াতে পারে। তাই যাদের বাতের ব্যথা আছে, তারা অল্প
করে হাঁসের ডিম খেতে পারেন। তবে নিরাপদ হবে বাতের রোগীদের হাঁসের ডিম খাওয়ার
আগে ডাক্তারের কাছে জেনে খাওয়া।
প্রশ্নঃ হাঁসের ডিম কাঁচা খেলে কি হয়?
উত্তরঃ হাঁসের ডিম কাঁচা খাবেন না। কারণ হাঁসের ডিম কাঁচা খেলে এটা
আপনার পেটের সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারে। কারণ হাঁসের
ডিমের মধ্যে সালমোনেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। যদি হাঁসের
ডিম কাঁচা অথবা আধা সেদ্ধ খান, তবে এই ব্যাকটেরিয়া গুলো আপনার শরীরের ক্ষতি
করতে পারে। যার কারণে আপনার ডায়রিয়া, পেট ব্যথা বমি এবং জ্বর হওয়ার
সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়াও চুল পড়ার সমস্যা ও শরীর দুর্বল হতে পারে।
প্রশ্নঃ হাঁসের ডিম খেলে কি প্রেসার বাড়ে?
উত্তরঃ হাঁসের ডিম অল্প এবং নিয়ম মেনে খেলে প্রেসার বাড়বে না।
তবে এই ডিমের মধ্যে কোলেস্টেরল এবং চর্বি বেশি থাকে। তাই যাদের উচ্চ
রক্তচাপের সমস্যা বা হৃদরোগ আছে, তারা যদি হাঁসের ডিম অনেক বেশি খায়, তবে
তাদের প্রেসার বাড়তে পারে। তাই যাদের প্রেসারের সমস্যা আছে তারা এটি
অল্প করে খাবেন অথবা খাওয়ার আগে ডাক্তারের কাছে জেনে খাবেন। এতে আপনি
নিরাপদে থাকবেন।
প্রশ্নঃ ওজন কমাতে কোন ডিম ভালো?
উত্তরঃ আপনি যদি ওজন কমাতে চান, তবে আপনার জন্য মুরগির ডিম ভালো হতে
পারে। মুরগির ডিমে ক্যালরি কম থাকে। আর হাঁসের ডিমের ক্যালোরি ও
কোলেস্টেরল বেশি থাকে। তবে ওজন কমাতে হলে অবশ্যই আপনাকে ডায়েট প্ল্যান
ও নিয়মিত ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে আপনার শরীরের শক্তি ধরে রাখার জন্য
আপনি ডায়েটে মুরগির ডিম রাখতে পারেন। অবশ্যই ওজন কমানোর জন্য মুরগির ডিম এক
থেকে দুইটি খাবেন এবং খাওয়ার সময় ডিমের সাদা অংশ খাবেন। সাদা
অংশে ক্যালরি কম থাকে।
গর্ভাবস্থায় হাঁসের ডিম খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় হাঁসের ডিম খাওয়ার উপকারিতা অনেক। কারণ গর্ভাবস্থায় একজন মায়ের
প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন হয়। এ সময় এই পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য
সবথেকে ভালো উপায় হাঁসের ডিম খাওয়া। কারণ হাঁসের ডিমের মধ্যে অনেক পুষ্টিগুণ
পাওয়া যায়। যেগুলো গর্ভে থাকা সন্তান এবং গর্ভবতী মায়ের শরীরের জন্য অনেক
ভালো।
তবে হাঁসের ডিম গর্ভকালীন সময়ে একটু নিয়ম মেনে খাওয়া উচিত। তাহলে
গর্ভাবস্থায় হাঁসের ডিম থেকে পরিপূর্ণ পুষ্টিগুণ গুলো পাওয়া যাবে।
গর্ভাবস্থায় যদি হাঁসের ডিম খাওয়া হয়, তবে এটা পেটে থাকা সন্তানের মস্তিষ্ক
ও স্নায়ু গঠনে কাজ করবে। সেই সাথে এটা গর্ভবতী মায়ের এবং পেটে থাকা সন্তানের
শরীরে কোষ গুলোর স্বাস্থ্য ভালো করবে।
গর্ভবতী মায়ের শরীরের রক্তের ঘাটতি পূরণ করবে এবং গর্ভে থাকার সন্তানের শরীর
গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ডিম গর্ভবতী মায়ের শরীরে শক্তি ধরে রাখতে
ও শরীরের দুর্বলতা দূর করবে। সেই সাথে ত্বক ও চুলের স্বাস্থ্য রাখবে ভালো। তাই
গর্ভকালীন সময়ে নিয়ম মেনে অল্প করে হাঁসের ডিম খাওয়া ভালো হবে। তবে অবশ্যই
সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে।
দেশি হাঁসের ডিমের উপকারিতা
দেশি হাঁসের ডিম খামারের হাঁসের ডিমের তুলনায় অনেক পুষ্টিগুণে ভরপুর এবং
স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কারণ দেশি হাঁসের ডিম সাধারণত ইনজেকশন এবং
রাসায়নিক খাবার বা কৃত্রিম খাবার না খেয়ে ও খোলামেলা পরিবেশে এই হাঁস বড় হয়।
যার কারণে এই হাঁসের ডিম খামারের হাঁসের ডিমের তুলনায় অনেক পুষ্টিগুণ সম্পন্ন
ও নিরাপদ হয়ে থাকে। যার কারণে দেশী হাঁসের ডিম খেলে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ
হয় সেই সাথে শরীরের বিভিন্ন সমস্যাগুলো দূর হয়ে শরীর স্বাস্থ্য থাকে ভালো তাই
নিয়মিত দেশি হাসির ডিম খাওয়ার চেষ্টা করবেন।
হাঁসের ডিমের পুষ্টিগুণ
হাঁসের ডিমের মধ্যে যেসব পুষ্টিগুণগুলো বিদ্যমান থাকে, সেগুলোর নাম নিচে বলা
হলো।
| পুষ্টি উপাদান | উপকারিতা |
|---|---|
| ক্যালোরি | দুর্বলতা কমায়, শক্তি বৃদ্ধি করে |
| প্রোটিন | পেয়েছি গঠন ও কোষ মেরামত |
| চর্বি | হরমোন তৈরি |
| সেচুরেটেড ফ্যাট | শক্তির উৎস |
| কোলেস্টেরল | হরমোন তৈরি |
| কার্বোহাইড্রেট | ডায়াবেটিসের জন্য উপকারী |
| আইরন | রক্ত তৈরিতে সহায়ক |
| ক্যালসিয়াম | হাড় ও দাঁতের গঠন |
| ফসফরাস | হাড় মজবুত করা শক্তি উৎপাদন |
| পটাশিয়াম | রক্তচাপ নিয়ন্ত্রণ |
| ভিটামিন এ | চোখও ত্বকের জন্য উপকারী |
| ভিটামিন বি ১২ | রক্ত তৈরি নার্ভ ভালো রাখে |
| ভিটামিন ডি | রোগ প্রতিরোধ ক্ষমতা, দাঁত ও হাড় শক্ত |
| কোলিন | স্মৃতিশক্তি ও মস্তিষ্কে উপকারী |
| লুটেইন ও জ্যাক্সানথিন | চোখের দৃষ্টি শক্তি উন্নত করে |
হাঁসের ডিম কি গর্ভবতী ও শিশুদের জন্য নিরাপদ
হাঁসের ডিমের মধ্যে প্রোটিন, ভিটামিন বি, আয়রন সহ আরো অনেক ধরনের পুষ্টিগুণ
থাকে। তাই হাঁসের ডিম যদি গর্ভবতী মহিলারা অল্প করে সঠিক নিয়ম মেনে খেতে পারে।
তবে এটা তাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে। এছাড়াও গর্ভাবস্থায় এই ডিম খাওয়া
হলে গর্ভবতী মায়ের শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে।
যার কারণে শরীর সুস্থ ও শক্তিশালী হয়ে উঠবে। তবে গর্ভকালীন সময়ে হাঁসের ডিম
অবশ্যই সতর্ক হয়ে খেতে হবে। যেমন ধরেন অতিরিক্ত খাওয়া হলে এটা শরীরের উপর
ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সেই সাথে এই ডিম যদি গর্ভাবস্থায় কাঁচাবাজ আসে তো
খাওয়া হয় তাহলে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে।
তাই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে হাসের ডিম খেতে হবে। আর সব থেকে নিরাপদ হবে
ডিম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া। আর শিশুরাও এই ডিম খেতে পারবে তবে এক
বছর বয়সের নিচে হলে অবশ্যই ডাক্তারের জেনে এই ডিম শিশুকে খাওয়াতে হবে তাহলে
শিশু এবং গর্ভবতী মহিলা দুজনেই নিরাপদে থাকবে।
কারা হাঁসের ডিম খাবেন না
হাঁসের ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তবে এটা আবার সব সময় সবার জন্য
খাওয়া ভালো হয় না। হাঁসের ডিমের মধ্যে পুষ্টিগুণ থাকলেও এতে কোলেস্টেরল
এবং ক্যালরি অনেক বেশি থাকে। যার কারণে এটা বেশি খাওয়া হলে শরীর ও স্বাস্থ্যের
উপর ক্ষতির প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাদের হৃদ রোগের ঝুঁকি আছে,
তারা হাঁসের ডিম বেশি খাবেন না। খেলেও ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা
করবেন। যারা প্রেসারের রোগী তাদেরও অতিরিক্ত হাঁসের ডিম খাওয়া যাবে
না। খেলেও সতর্কতা মেনে খেতে হবে। যাদের ডিম খেলে শরীরে
অস্বস্তি তৈরি হয়। তারা ডিম খাওয়া এড়িয়ে চলবেন। প্রয়োজনে ডাক্তারের
পরামর্শ নিবেন।
এছাড়াও যারা ছোট বাচ্চা বিশেষ করে, যাদের বয়স এক বছরের নিচে, তাদের হাঁসের
ডিম খাওয়া উচিত না। তবে খাওয়াতে চাইলে অবশ্যই ডাক্তারের কাছে জানবেন
জেনে খাওয়াবেন। যদি ডিম খাওয়ার পর পেটে হজমের সমস্যা হয় বা বুক
জ্বালাপোড়া করে। তবে অবশ্যই এই ডিম এড়িয়ে চলবেন অথবা অল্প করে খাবেন।
হাঁসের ডিম সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্নের উত্তর/FAQ
প্রশ্নঃ হাঁসের ডিমে কি এলার্জি আছে?
উত্তরঃ হাঁসের ডিমে সাধারণত কোন এলার্জির সমস্যা পাওয়া যায় না, তবে
হাঁসের ডিমে বেশি প্রোটিন থাকে। যার কারণে এটা অনেকের শরীরে এলার্জির সমস্যা
তৈরি করতে পারে। যদি হাঁসের ডিম খাওয়ার পর শরীরে অস্বাভাবিক কিছু লক্ষ্য
করেন। যেমন ধরেন, ত্বক চুলকানো, ত্বক লাল হওয়া, বমি ভাব, মাথা ঘোরা এবং শরীর
দুর্বল অনুভব করেন। তবে তাড়াতাড়ি এই ডিম খাওয়া বন্ধ করবেন এবং ভবিষ্যতে এটি
খাওয়া থেকে বিরত থাকবেন। আর বেশি সমস্যা হলে চিকিৎসকের কাছে যাবেন।
প্রশ্নঃ হাঁসের ডিম খেলে কি ওজন বাড়ে?
উত্তরঃ হাঁসের ডিম যদি আপনি অল্প করে খান বা সপ্তাহে চার থেকে পাঁচটি খান। তবে
আপনার ওজন বাড়বে না বরং এটা আপনার ওজন কমাতে সাহায্য করবে। তবে হাঁসের
ডিমের মধ্যে অনেক ক্যালোরি ও কোলেস্টেরল থাকে। তাই এর থেকে বেশি যদি
হাঁসের ডিম আপনি খান এবং এটা যদি অনেক সময় ধরে খাওয়া হয়। তবে আপনার ওজন
বাড়তে পারে।
প্রশ্নঃ খালি পেটে হাঁসের ডিম খেলে কি হয়?
উত্তরঃ খালি পেটে হাঁসের ডিম খাওয়া কারো জন্য ভালো আবার কারো জন্য
খারাপ। এটা নির্ভর করে হজম শক্তির ওপর। যাদের হজম শক্তি কম তারা
যদি খালি পেটে হাঁসের ডিম খায়, তবে এটা হজম হতে সমস্যা হতে পারে। যার
কারণে পেটে গ্যাস ও বুক জ্বালাপোড়ার মতো সমস্যা হতে পারে। আর যাদের
হজম শক্তি ভালো। তারা যদি এটা খালি পেটে খায়, তবে এর থেকে ভালো উপকার পাবে।
কিন্তু সব থেকে ভালো হয়, যদি আপনি হাঁসের ডিম সকালে নাস্তা করার পর খেতে
পারেন।
প্রশ্নঃ হাঁসের ডিমের কত ক্যালরি থাকে?
উত্তরঃ প্রতি ১০০ গ্রাম হাঁসের ডিম থেকে আপনি ক্যালরি পেতে পারেন ১৮০ থেকে
১৯০ ক্যালোরি। তাই যারা ওজন নিয়ে চিন্তা করেন বা ওজন যাদের বেশি তারা
হাঁসের ডিম বেশি খাবেন না না তো আপনার ওজন বেড়ে যেতে পারে। তবে আপনি যদি
ওজন কমানোর জন্য ডায়টে হাঁসের ডিম খান, তবে এটা আপনার ওজন কমাতে সাহায্য
করতে পারে।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না
প্রশ্নঃ হাঁসের ডিম কি ক্ষতিকর?
উত্তরঃ হাঁসের ডিম ক্ষতিকর না এটা উপকারী। তবে হাঁসের ডিম খেতে হবে সঠিক নিয়ম
মেনে সঠিক সময়ে। হাঁসের ডিমে অনেক পুষ্টিগুণ থাকে। এগুলো শরীরের অনেক ধরনের
উপকার করে। শরীরে পুষ্টির ঘাটতি থাকলে তা পূরণ করে এবং শরীরের রক্ত বাড়ায়।
তবে হাঁসের ডিম যদি ভুল ভাবে খেলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আবার যাদের
উচ্চ রক্তচাপ ও লিভারের সমস্যা। তারা হাঁসের ডিম খেলে ক্ষতি হতে পারে। তাই
যাদের শারীরিক কোন সমস্যা আছে, তারা হাঁসের ডিম খাওয়ার আগে ডাক্তারের কাছে
জেনে খাবেন।
লেখকের মন্তব্যঃ হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা
আশাকরছি আপনি আমার এই আলোচনা থেকে হাঁসের ডিমের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে
জানতে পেরেছেন। হাঁসের ডিম আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই ডিমের মধ্যে অনেক
পুষ্টিগুণ আছে, যদি আমরা সঠিক নিয়ম মেনে হাঁসের ডিম নিয়মিত খেতে পারি। তবে এই
পুষ্টিগুণগুলো আমরা সহজেই পেয়ে যাবো। তবে অবশ্যই এই ডিম খাওয়ার সময় বেশ কিছু
সতর্কতা মেনে খেতে হবে। যেমন ধরেন যাদের অতিরিক্ত ওজন,
লিভারের সমস্যা, তারপরে গ্যাসের সমস্যা ও উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের
সতর্ক হয়ে হাঁসের ডিম খেতে হবে। তবে এই সমস্যাগুলো যদি বেশি হয় আর ডিম
খাওয়ার পর যদি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন তবে অবশ্যই ডিম খাওয়া বন্ধ করে
আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন। আর যারা গর্ভাবস্থায় হাঁসের ডিম খেতে চান
এবং ছোট বাচ্চাদের খাওয়াতে চান তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এবং
খাওয়াবেন।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url