জায়ফল এর দাম? জায়ফলের ভালো ও খারাপ দিক
আপনারা কি জায়ফল এর দাম জানেন? আজকে আপনারা জায়ফল এর উপকারিতা ও অপকারিতা
সম্পর্কে জানতে পারবেন। অনেকেই রান্নায় জায়ফল ব্যবহার কিভাবে করতে
হয় তা জানে না।
তাই এর ব্যবহার এবং এর দাম কত টাকা তাও আপনাদেরকে জানানো হবে। আপনারা জায়ফল
ব্যবহার করার আগে ভালোভাবে জেনে নেবেন। তাহলে এখান থেকে আপনারা ভালো উপকার পাবেন।
চলেন আমরা আর দেরি না করি তাড়াতাড়ি জায়ফল বিষয়ে জেনে নিই।
পেজ সুচিপত্রঃ জায়ফল এর দাম?
- জায়ফল এর দাম সম্পর্কে
- জায়ফল এর উপকারিতা
- জায়ফল এর অপকারিতা
- জায়ফল কিভাবে গুড়া করতে হয়
- রান্নায় জায়ফল ব্যবহার
- জয়ফল খাওয়ার নিয়ম
- জায়ফল মুখে মাখলে কি হয়
- জায়ফল কি হজমে ভালো
- জায়ফল কি ঘুমাতে সাহায্য করে
- FAQ/জায়ফল সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
- জায়ফল বেশি খেলে কি হয়
- লেখকের মন্তব্যঃ জায়ফল এর দাম সম্পর্কে
জায়ফল এর দাম সম্পর্কে
জায়ফল এর দাম সম্পর্কে আপনারা অনেকেই আছেন যারা জানতে
চেয়েছেন। জায়ফল রান্নাতে ব্যবহার করা একটি মসলা। এই ফল রান্নার
স্বাদ এবং ঘ্রাণ বেশি করার জন্য রাঁধুনীরা ব্যবহার করে বেশি। কিন্তু অনেকেই
আছে, যারা এর ব্যবহার এবং এর দাম কত টাকা নেয় তা জানে না। আপনি আপনার আশেপাশে
থাকা বাজার বা মুদিখানা দোকানে গিয়ে।
আরো পড়ুনঃ কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার উপকারিতা
দোকানদারকে জায়ফল এর কথা বলবেন, তারা তখন আপনাকে এই ফলটি দিবে। আপনি
মুদিখানার দোকান ছাড়াও অনলাইন প্লাটফর্ম গুলোতে সহজে জায়ফল কিনতে
পারবেন। আপনি অফলাইন ও অনলাইন দুই জায়গা থেকেই জায়ফল পেয়ে
যাবেন। কিন্তু একটি কথা হচ্ছে যে অফলাইনে ও অনলাইনে এই ফল কিনতে গেলে দাম
কম বেশি হবে।
যেমন আপনি যদি অনলাইন থেকে এই ফল কিনেন। তাহলে এক পিস জায়ফলের দাম
পড়বে ১০ টাকা থেকে ২০ টাকা। আপনি কিন্তু অনলাইন থেকে যাই ফলের গুড়ো
মসলাও কিনতে পারবেন। এই মসলার দাম পড়বে ১০০ গ্রাম প্যাকেটে ১৭০ টাকা এবং
২৫০ গ্রাম প্যাকেটে ৪২৫ টাকা। আর দারাজ থেকে যদি এই ফলের গুড়া কিনেন, তবে দাম
পড়বে ৩১০ টাকা।
আপনি এই ফলের গুড়ো আরও একটি প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন। সে প্লাটফর্মটির
নাম হচ্ছে স্বদেশীউদ্যোক্তা এখানে আপনি ৫০ গ্রাম যায়ফল ৯০ টাকায়
কিনতে পারবেন। কুইক বাজার বিডিতে আপনি যদি জায়ফল ১ কেজি ১৯৬০ টাকা দামে
কিনতে পারবেন। আর আপনি যদি মুদিখানার দোকান থেকে এই ফল কিনতে যান অল্প কিছু
টাকা কমে পেতে পারেন।
জায়ফল এর উপকারিতা
আমরা তো অনেকেই কমবেশি জায়ফল কি তা চিনি। কিন্তু আমরা কি জানি, যে এই ফলের
উপকারী গুণ আসলে কি। আমরা যদি জানতাম, তবে কখনোই জায়ফলকে এত অবহেলা
করতাম না। যাই হোক এই ফল রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর পাশাপাশি, এতে আছে
ওষুধি কিছু গুণ। যা সঠিক নিয়মে অল্প করে ব্যবহার করতে পারলে শরীরের
জন্য উপকারী হবে। যাদের ঘুমের সমস্যা,
তারা রাতে কুসুম গরম দুধে এই ফলের গুড়ো মিশিয়ে খেলে ঘুমের সমস্যা দূর হবে এবং
ঘুম গভীর হবে। যাদের হজম শক্তি কম, তাদের জন্যও এই ফল খাওয়া ভালো। কারণ
এই ফল পেটের হজম শক্তি বাড়ায়। আর পেটের বদহজম, ডায়রিয়া, পেট ব্যথা ও পেট
ফাঁপার মতো সমস্যা দূর করে। শুধুই হজম শক্তি এবং ঘুমের জন্য ভালো নয়। এই
ফল সঠিক নিয়মে খেতে পারলে, আপনাদের অসুখ বিসুখ কম হবে,
শরীরের ব্যথা কমাবে, মস্তিষ্কের উন্নতি করবে, উচ্চ রক্তচাপ রোগীদের রক্তচাপ
নিয়ন্ত্রণে রাখবে। জায়ফলে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা মুখের
দুর্গন্ধ, দাঁতের গোড়ার ব্যথা এবং দাঁতের গোড়া দিয়ে রক্ত বার হওয়ার সমস্যা
কমাতে সাহায্য করে। এমনকি জায়ফল ব্যবহার করে অনেক কোম্পানি
টুথপেস্টও বানাই। এই উপকার গুলো বাদেও, আরো যেসব উপকার পাওয়া
যাবে জায়ফল থেকে, তা হচ্ছে
ক) যৌন শক্তি বাড়াতেঃ যাদের যৌন শক্তি দুর্বল, তারা এই সমস্যা থেকে
কিছুটা উপকার পেতে পারেন। যদি নিয়মিত জায়ফল খেতে পারেন। এই ফলে থাকা
পুষ্টিগুণ যৌন শক্তি এবং যৌন ইচ্ছা বাড়াতে ভালো কাজ করে। অনেক আগে থেকেই
জনশক্তি বাড়ানোর জন্য অনেক মানুষ জায়ফলের ব্যবহার করে আসছে।
খ) মানসিক চাপ কমাতেঃ এই ফল মানসিক চাপ অতিরিক্ত চিন্তা উদ্বেগ
কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের এই সমস্যাগুলো আছে এবং
এগুলোর কারণে ভালোভাবে ঘুম হয় না বা শরীর ও স্বাস্থ্যের ক্ষতি
হচ্ছে। তারা এটি নিয়ম মেনে পরিমানে খেতে পারেন, তাহলে ভালো উপকার পাবেন।
গ) হৃদপিণ্ড সুস্থ রাখতেঃ হার্ট ভালো রাখার জন্য জয়ফল অনেক
উপকারী। কারণ জয়ফল হৃদপিন্ডের মধ্যে রক্ত চলাচল প্রক্রিয়া সক্রিয়
করে। যার কারণে হৃদপিন্ডের মধ্যে রক্তের মান ভালো থাকে। এতে হার্ট
অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে হয়ে যায়।
জায়ফল এর অপকারিতা
জায়ফল এর ভালো দিক আছে, কিন্তু এর কিছু খারাপ প্রভাবও আছে। তবে এই
খারাপ প্রভাব গুলো বেশি দেখা যায়। যদি এই ফল ভুল ব্যবহারে খাওয়া হয়।
আপনারা যদি অতিরিক্ত জায়ফল খেতে থাকেন। তাহলে এতে আপনাদের মস্তিষ্কের
সমস্যা হতে পারে। আর মস্তিষ্কের সমস্যা হলে, তখন আপনাদের মাথা ব্যথা, মাথা
ঘোরা এবং অতিরিক্ত কথা বলার মত সমস্যা হতে পারে।
শুধুই যে মস্তিষ্কের ক্ষতি হবে তা না। বেশি খাওয়ার জন্য এটা হজমের সমস্যা করে
ডায়রিয়া, বমি, পেট ব্যথা সহ শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করতে
পারে। যারা গর্ভবতী মা তারা কখনোই এই ফল বেশি খাবেন না। আর খেলেও
ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। কারণ গর্ভকালীন সময়ে এই ফল খেলে জরায়ু সংকোচন
হতে পারে, যা গর্ভপাত ঘটাতে পারে।
অনেক মানুষ আছে যাদের এলার্জির সমস্যা আছে। যদি এই ফল খেয়ে এলার্জির
প্রতিক্রিয়া দেখা দেয়। দ্রুত এটি খাওয়া বন্ধ করতে হবে ও ডাক্তারের পরামর্শ
নিতে হবে। এই ফল লিভারের জন্য ভালো হলেও অনেক দিন টানা খেতে থাকলে তা
লিভারের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যা থেকে লিভারে অনেক রকম সমস্যা হবে।
তাই এই ফল খাওয়ার সময় সতর্ক থাকবেন এবং টানা অনেকদিন না খেয়ে মাঝে মধ্যে
গ্যাপ দিবেন।
জায়ফল কিভাবে গুড়া করতে হয়
আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে জায়ফল কিভাবে গুড়া করতে হয়। এখন আমি
আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে জায়ফল গুড়া করবেন। জায়ফল অনেক উপকারী
আমাদের স্বাস্থ্যের জন্য। এই ফলের গুড়া যদি দুধের সাথে খাওয়া যায়,
তাহলে এর উপকারিতা অনেক পাওয়া যায়। জায়ফল এর গুঁড়ো করে যদি আপনি খেতে
পারেন বা রান্নাই ব্যবহার করতে পারেন।
তবে এখান থেকে আপনারা ভালো উপকারী গুণ পাবেন। অনেকেই এই ফল কিভাবে গুড়ো করতে
হয়, তা জানে না। আর এই না জানার কারণে তারা এই ফল ভালোভাবে ব্যবহার করতে পারে
না এবং এর উপকার নিতে পারে না। আপনারা জায়ফল শুকনো দেখে নিবেন। তারপর এই
ফলের উপরের অংশ ফাটিয়ে ভিতরের অংশটুকু বার করে নিবেন।
ভেতরের অংশটুকু বার করার পর তা ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর এই টুকরোগুলো
আপনি ব্লেন্ডার অথবা সিলপাটায় ভালোভাবে গুঁড়ো করে নিবেন। এই গুঁড়ো করা
পাউডার বাতাস ঢোকে না এরকম বোতল বা বাটিতে রাখতে হবে। তাই বলে বেশি করে
জায়ফল এর গুঁড়ো করবেন না। কারণ অনেক দিনের রাখা গুঁড়োতে সুগন্ধ ভালো
থাকে না, এটা টাটকাতেই সুগন্ধ ভালো ছাড়ায়।
রান্নায় জায়ফল ব্যবহার
আমরা যারা জায়ফল চিনি না বা যারা চিনি, তারা কি জানি যে এই ফল রান্না সহ আরো
বিভিন্ন উপায়ে কিভাবে ব্যবহার করতে হয়? জায়ফল আসলে রান্নার গন্ধ অনেক সুন্দর
করার জন্য ব্যবহার করা হয় এতে স্বাদ এবং গন্ধ অনেক ভালো হয়। কিন্তু এই শুধু
এক রকম রান্নাই ব্যবহার করা হয় না। এই ফল বা মসলা অনেক রকম রান্নাতে ব্যবহার
করা হয়। চলেন কি কি রান্নাতে এই ফল ব্যবহার করা হয়, তা জেনে নেই।
মিষ্টি জাতীয় খাবারেঃ মিষ্টি জাতীয় খাবারের স্বাদ এবং ঘ্রাণ বাড়াতে জায়ফলের
গুঁড়ো দেওয়া হয়। আপনারা চাইলে ক্ষীরের সাথে, দুধের, মিষ্টির সাথে, সেমাইয়ের
সাথে এবং কেক ও পুডিং জাতীয় খাবারের সাথেও এই ফলের মসলা হালকা ছিটিয়ে দিতে
পারেন। এই মসলা মিষ্টি জাতীয় খাবারের উপর ছিটিয়ে দিলে খাবারে অনেক স্বাদ ও
সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে।
আরো পড়ুনঃ
মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
মাংস রান্নাতেঃ মাংস রান্না সুন্দর ও খেতে মজার করতে, আপনারা এতে জায়ফলের
গুঁড়ো হালকা ছিটিয়ে দিতে পারেন। অনেক যুগ থেকেই মাংস রান্নাতে জায়ফলের মসলা
ব্যবহার করা হচ্ছে। এই ফল মাংসতে ব্যবহার করা হয়। খাবারে স্বাদ আনার জন্য ও
খাবারে রুচি বাড়াতে। আপনারা গরুর মাংসতে, খাসির মাংসতে, মুরগির মাংসতে, কোরমা,
কাবাব এবং রেজালাতে এই মসলা অল্প করে দিতে পারেন।
সবজি রান্নাতেঃ আপনি বিভিন্ন সবজি রান্নাতে জায়ফল ব্যবহার করে, সবজির তরকারিকে
আরো সুস্বাদু করতে পাড়বেন, যা খেতে অনেক স্বাদ পাওয়া যাবে। জায়ফল গুড়ো বিভিন্ন
তরকারি যেমন বাঁধাকপি, ফুলকপিতে, সিমে, আলুতে, গাজরে, বেগুনে ও পটলে দিতে
পারেন। এগুলোতে যদি আপনি সামান্য জয়ফলের গুড়ো ছিটিয়ে দেন, তাহলে দেখিয়েন
সবজি তরকারির স্বাদ আরো বেড়ে গেছে।
জয়ফল খাওয়ার নিয়ম
জায়ফল আপনি কি কারনে খাবেন? কি জন্য খাবেন এবং কিসের তরকারিতে দিবেন এর ওপর
নির্ভর করে জায়ফল খাওয়ার নিয়ম আলাদা হবে। যেমন ধরেন আপনার যদি ঘুমের সমস্যা
হয়। তাহলে জায়ফলের গুড়ো আপনি রাতের বেলায় ঘুমানোর আগে কুসুম গরম দুধে মিশিয়ে
খাবেন।
এতে আপনার ঘুমের সমস্যা থাকলে দূর হবে, ঘুম অনেক গভীর হবে। আপনার যদি হজমের
সমস্যা থাকে। তাহলে আপনারা এই মসলা খাবার পর এক চিমটি মুখে দিয়ে খেয়ে নিবেন।
এতে আপনার হজমের সমস্যা ভালো হবে এবং পেটে থাকা সমস্যা দূর হবে।
যদি আপনাদের সর্দি কাশি বা ঠান্ডা লেগে থাকে। তাহলে
আপনারা জায়ফলের গুড়ো হাফ চামচ বা এক চিমটি নিয়ে এক চামচ মধুর সাথে
মিশিয়ে চেটে খেয়ে নিবেন। আর বিভিন্ন ধরনের তরকারি রান্নাতে পরিমাণ মতো ব্যবহার
করবেন। বিশেষ করে মাংস রান্নাতে জয়ফলের গুঁড়ো দিতে ভুলবেন না।
জায়ফল মুখে মাখলে কি হয়
জয়ফল ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং রূপচর্চা করতে বহু বছর আগে থেকেই ব্যবহার
করা হচ্ছে। এর কারণ হচ্ছে জয়ফলের মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি
ইনফ্লামেটরি ও এন্টি ব্যাকটেরিয়াল থাকে। এই উপাদানগুলো ত্বককে গভীর থেকে
উজ্জ্বল এবং সুন্দর করতে সাহায্য করে। আর ত্বকের যে দাগ ও ব্রণ থাকে তা
কমায়। কিন্তু অনেকেই এর আসল ব্যবহার জানেন না।
যদি ত্বকে জয়ফল সঠিক নিয়মে ব্যবহার করা হয়। তবে এর মধ্যে থাকা প্রাকৃতিক
উপাদানগুলো মুখের খারাপ জীবাণুগুলোকে কমাতে ও ব্রণ দূর করতে সাহায্য
করবে। এগুলোর পাশাপাশি মুখের পুরনো দাগ, মুখে খাল থাকলে তা
কমাবে। যাদের মুখ তেল তেল করে, তাদের জন্য ভালো। অল্প করে মুখে ব্যবহার করতে
পারলে মুখের তেল ভাব দূর হবে এবং মুখ ফ্রেশ থাকবে।
জায়ফল কি হজমে ভালো
আপনারা যদি অল্প করে মাঝেমধ্যে জয়ফলের গুঁড়ো খাবার পর একটু খেতে পারেন। তবে
আপনাদের হজম ভালো হবে এবং পেট পরিষ্কার থাকবে। জয়ফলের প্রাকৃতিক উপাদান
গুলো পেটের খাবার কে তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে এবং হজমের সমস্যা থাকলে তা
দূর করে। এতে পেট ব্যথা, পেট ফাঁপা এবং পেটের নানা ধরনের সমস্যা ভালো হয় ও
হজমতন্ত্রকে উন্নত থাকে।
জায়ফল কি ঘুমাতে সাহায্য করে
জায়ফল কি ঘুমাতে সাহায্য করে এই প্রশ্নটা অনেকেই করেন। জায়ফল ঘুমের
জন্য অনেক উপকারী একটি প্রাকৃতিক ভেষজ। এটা অনেক আয়ুর্বেদিক চিকিৎসকেরা,
তাদের চিকিৎসা কাজে ব্যবহার করে থাকে। অনেক বছর ধরেই ভালো ঘুমের
জন্য জয়ফলের ব্যবহার হয়ে আসছে।
জায়ফলে থাকা মাইরিস্টিসিন মস্তিষ্কের অতিরিক্ত চাপ দূর করে
এবং মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে। যার কারণে ঘুমের মান ও
ঘুমকে গভীর হয়। জায়ফল রাতে ঘুমানোর আগে দুধের সাথে এক হাফ চামচ বা এক
চিমটি মিশিয়ে খেলে ঘুমাতে সাহায্য করে। এটা মানসিক চাপ, টেনশন,
দুশ্চিন্তা দূর করতে অনেক উপকারী।
FAQ/জায়ফল সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ জায়ফল কাদের খাওয়া উচিত নয়?
উত্তরঃ জায়ফল অনেক উপকারী একটি উপাদান। তারপরেও এটি কিছু মানুষের খাওয়া মোটেও
উচিত নয় যেমন যারা গর্ভবতী মা আছে তাদের গর্ভাবস্থায় এটি খাওয়া উচিত
নয়। এছাড়াও যারা স্তন্যদানকারী মা, যাদের লিভারের অসুখ
আছে, যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে, যারা মানসিক সমস্যায় ওষুধ
খাচ্ছেন ও ছোট বাচ্চাদের এটি খাওয়া উচিত নয়।
প্রশ্নঃ জায়ফলের পার্শ্বপ্রতিক্রিয়া?
উত্তরঃ জয়ফল খাওয়া ভালো হলেও অতিরিক্ত টানা অনেকদিন খেলে। এতে শরীরে কিছু
পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। যেমন ধরেন মাথা ঘোরা, বমি হওয়া, অস্বাভাবিক কিছু
দেখা, অতিরিক্ত কথা বলা, হজমের সমস্যা হওয়া, হার্টবিট বেড়ে যাওয়া, এলার্জি
হওয়া, লিভারের উপর চাপ ও হুটহাট করে রক্তচাপ বেড়ে বা কমে যেতে পারে।
প্রশ্নঃ জায়ফল খেলে কি রক্তচাপ বাড়ে?
উত্তরঃ জয়ফল অল্প ও নিয়ম মেনে খেতে পারলে তা রক্তচাপ বাড়াবে না। বরং
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে। কিন্তু বেশি করে যদি এর ব্যবহার করা হয়, তাহলে
রক্তচাপ বাড়তে পারে। তাই সব সময় নিয়মে জয়ফল ব্যবহার বা খাওয়ার চেষ্টা
করবেন।
প্রশ্নঃ জায়ফল খেলে কি জয়েন্টের ব্যথা হয়?
উত্তরঃ যদি সঠিক পরিমাণে এবং নিয়ম করে জায়ফল খাওয়া হয়, তাহলে এটা
জয়েন্টের ব্যথা ভালো করতে বা কমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত যদি এটি
খাওয়া হয়, তাহলে জয়েন্টের ব্যথা হতে পারে। তাই অতিরিক্ত না খেয়ে পরিমাণে অল্প
খাওয়াই নিরাপদ।
প্রশ্নঃ প্রতিদিন জায়ফল খাওয়া কি নিরাপদ?
উত্তরঃ প্রতিদিন জায়ফল খাওয়া নিরাপদ। তবে অবশ্যই আপনাকে এটি নিয়ম
মেনে সীমিত পরিমানে খেতে হবে। আপনি যদি প্রতিদিন এটি সীমিত
পরিমাণে সঠিক নিয়মে খেতে পারেন। তাহলে এটা আপনার স্বাস্থ্যের অনেক উপকার
করবে। তবে আপনি যদি এটি অতিরিক্ত পরিমাণে প্রতিদিন খান তাহলে সেটা আপনার জন্য
ক্ষতিকর হতে পারে।
জায়ফল বেশি খেলে কি হয়
ভালো উপকার নিতে গিয়ে আবার বেশি করে জায়ফল খেয়ে ফেলিয়েন না। কারণ খাবার
আর ওষুধ কিন্তু পরিমাণ ও নিয়ম মেনেই খেতে হয়। নয়তো বেশি খেলে তা উপকারের বদলে
সমস্যা বাড়াবে। তেমনি জায়ফল আপনারা যতদিন নিয়ম মেনে অল্প করে খাবেন। ততদিন
আপনারা এখান থেকে ভালো উপকার পাবেন। কিন্তু কখনো যদি আপনারা এই নিয়ম না মানেন।
আরো পড়ুনঃ ঘুম না আসার কারণ এবং এর সমাধান
আর বেশি করে জায়ফল খান, তখন আপনাদের শরীরে অনেক রকম সমস্যা হতে শুরু করবে। যেমন
এলার্জি হতে পারে, হজমের সমস্যা হতে পারে, লিভারের ক্ষতি, কিডনির ক্ষতি, হঠাৎ
রক্তচাপ বেড়ে যাওয়া বা কমে যাওয়া, বমি ভাব, ডায়রিয়া, মাথা ঘোরা, বেশি কথা
বলার মতো সমস্যা হতে পারে। তাই এটি বেশি না খেয়ে সব সময় অল্প করে খাবেন।
লেখকের মন্তব্যঃ জায়ফল এর দাম সম্পর্কে
আমরা আজকে জায়ফল এর দাম নিয়ে আলোচনা করতে গিয়ে। যাই জায়ফল খাওয়ার উপকারিতা ও
অপকারিতা, কিভাবে এই ফল ব্যবহার করতে হয়, কিভাবে উপকার নিতে হয় তা জেনে
নিয়েছি। জয়ফল আমরা যদি সঠিক নিয়মে খেতে বা রান্নাতে ব্যবহার করতে পারি। তবে
এখান থেকে আমরা ভালো স্বাস্থ্য উপকারিতা পাবো। তাই বলে যে এটা মাত্রা
অতিরিক্ত ব্যবহার করতে হবে তা না।
কারণ এই ফল থেকে উপকার নিতে হলে, এটা সঠিক পরিমাণে খেতে বা ব্যবহার করতে হবে।
বেশি খেলে আবার শারীরিক অনেক সমস্যা বেড়ে যেতে পারে। সাধারণত এই মসলা বা ফল
গরুর মাংসতে বেশি ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই জানে না যে, এই মসলা মিষ্টি
জাতীয় খাবার এবং বিভিন্ন ধরনের সবজি জাতীয় তরকারিতেও দেওয়া
হয়। জায়ফল ব্যবহার করার কারণে খাবারের স্বাদ ও খাবারের মান অনেক বেড়ে
যায়।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url