ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি জানেন কি
ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি। আপনাদের যদি ফোন হারিয়ে যায় বা ফোন
ছিনতাই হয়ে যায়, তাহলে কিভাবে আপনি আপনার ফোন খুজে পাবেন। তার পুরো ধাপ এবং
নিয়ম সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো।
মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম এবং ভবিষ্যতে আপনি ফোন হারানো থেকে বাঁচতে
যে পদক্ষেপ নিবেন তাও জানতে পারবেন এই আলোচনার মধ্যে। তাই দেরি না করে চলুন ফোন
হারিয়ে গেলে যা করবেন তা জেনে নিন।
পেইজ সূচিপত্রঃ ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি
- ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি
-
বিটিআরসি কি? এটা কিভাবে কাজ করে
-
ফোন হারালে প্রথমে কি করবেন
-
বিটিআরসিতে হারানো ফোনের অভিযোগ করার নিয়ম
-
বিটিআরসি কি নিশ্চিতভাবে ফোন উদ্ধার করতে পারে
-
মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম
-
চুরি হওয়া মোবাইল ব্লক করার উপায়
- IMEI নাম্বার কি? এটা কি ফোন পেতে সাহায্য করে
-
ভবিষ্যতে ফোন হারানো থেকে বাঁচতে কিছু পদক্ষেপ
-
ফোন হারানো নিয়ে কিছু সাধারন প্রশ্নের উত্তর/FAQ
- মন্তব্যঃ ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি
ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি
আপনি হয়তো জানেন ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি। কিন্তু আসলেই কি
ফোন হারিয়ে গেলে বিটিআরসি খুঁজে দিবে? চলুন এই বিষয়ে আজ আমি আপনাদেরকে একটু
স্পষ্ট ভাবে বলি। আমাদের দেশে ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে। সেই ফোন খুঁজে
বের করার জন্য এই বিটিআরসি ব্যবস্থা চালু করা হয়েছে।
আরো পড়ুনঃ ভিসার জন্য আবেদন করতে কি কি লাগে
এটাকে বাংলায় বলা হয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এই ব্যবস্থার নাম হছে
ন্যাশনাল ইকুইমেন্ট আইডেন্টি রেজিস্টার। বিটিআরসি এর মাধ্যমে মোবাইল ফোনের
IMEI মোবাইল ফোন কে চিহ্নিত করা হয় এবং চুরি হওয়া ফোনকে ব্লক করা
যায়। তবে আপনি যদি ভাবেন যে আপনার চুরি হওয়া ফোনটা বা হারিয়ে যাওয়া
ফোনটি সরাসরি আপনাকে বিটিআরসি খুঁজে দেবে,
তাহলে এটা ভাবা আপনার উচিত হবে না। কারণ আপনার হারিয়ে যাওয়া
ফোনকে বিটিআরসি সরাসরি খুঁজে দিবেনা। তবে আপনার ফোন উদ্ধার করার জন্য এই
বিটিআরসি সাহায্য করতে পারে। প্রতিটি ফোনের ইমিআই নাম্বার আলাদা হয়।
যার কারণে ফোন হারানোর পর, এই ফোনগুলো বিটিআরসি খুব সহজেই তাদের ডিভাইসের
মাধ্যমে চিহ্নিত করতে পারে এবং ফোন ব্লক করতে পারে।
আপনার যদি ফোন হারিয়ে যায়, তাহলে আপনি তাড়াতাড়ি আপনার পাশে থাকা থানায় একটি
সাধারণ ডায়েরি জিডি করবেন। অবশ্যই সেই জিডিতে আপনি আপনার ফোনের IMEI
নাম্বার লিখে দিবেন। সেই সাথে ফোনের যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো
দিবেন। এই তথ্যগুলো নিয়ে থানা থেকে তখন আপনার কমপ্লেন টা তারা বিটিআরসিকে
জানাবে।
তারপর সেখান থেকে তারা আপনার ফোন চিহ্নিত করবে। চিহ্নিত করে পুলিশকে সাহায্য করবে
আপনার ফোন উদ্ধারের জন্য। আপনি চাইলে নিজেও বিটিআরসি এর মাধ্যমে আপনার হারানো
ফোনটি ব্লক করার আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে neir.btrc.gov.bd
এই ওয়েবসাইটে যাওয়া লাগবে।এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার ফোন সম্পর্কে
কিছু তথ্য তাদেরকে দিতে হবে।
যেমন আপনার ফোনের IMEI নাম্বার, আপনার ফোন নাম্বার, আপনার জাতীয় পরিচয়
পত্র, আপনি থানায় যে জিডি করেছেন, সেই জিডির নম্বর এবং আপনার ফোনটি যে বৈধ তার
প্রমাণ। এইগুলো দিয়ে আপনি আপনার ফোন ব্লক করার জন্য আবেদন করতে পারবেন।
পরবর্তীতে আপনার ফোনটি যদি উদ্ধার করে পান, তাহলে ঠিক একই রকম ভাবে আবেদন করে
আপনি সেই ফোনটি আবার আনব্লক করতে পারবেন।
বিটিআরসি কি? এটা কিভাবে কাজ করে
বিটিআরসি হচ্ছে বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান। যেটার নাম বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নামে পরিচিত। বিটিআরসি আমাদের দেশের যেগুলো
মোবাইল কোম্পানি আছে ও ইন্টারনেট কোম্পানি আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে।
তারা নজর রাখে ঠিকমত এইসব সেবা চলছে কিনা এবং এর মধ্যে কোন অনিয়ম আছে কিনা।
বিটিআরসি আমাদের দেশের যেগুলো মোবাইল ও নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যা
সেগুলোকে নিয়ন্ত্রণে রাখে। যার কারণে আমাদের দেশের সিম কোম্পানিগুলো
নিয়ম মেনে কাজ করে। যারা নতুন মোবাইল কোম্পানি খুলবে বা ইন্টারনেট সেবা
চালু করবে, তাদেরকে এই সেবা চালানোর জন্য বিটিআরসি থেকে অনুমতি নিতে
হবে। বিটিআরসি ইন্টারনেটের ও কল করতে সমস্যা হলে,
এইগুলো ঠিক করতে কাজ করে। ফোন যদি চুরি হয়ে যায়, তাহলে সেই চুরি হওয়া ফোনকে
ব্লক করার জন্য বিটিআরসি কাজ করে। আমাদের দেশে মোবাইল, ইন্টারনেট ব্যবহার
করার সময় যেন কোন অনিয়ম না হয়। সেগুলো তারা নিয়মিত দেখাশোনা করে
এবং ইন্টারনেট ব্যবহারে বা মোবাইল ব্যবহার করার জন্য নতুন নতুন বিভিন্ন
ধরনের নিয়ম তারা তৈরি করে।
ফোন হারালে প্রথমে কি করবেন
আপনার যদি ফোন হারিয়ে যায়, তাহলে প্রথমেই আপনি বেশ কিছু ধাপ অনুযায়ী চেষ্টা
করতে পারেন। যেমন আপনার ফোন যদি হারায়, তাহলে প্রথমে আপনি আপনার নাম্বারে কল
দিবেন। কারণ অনেক সময় ফোন পড়ে গেলে। অনেকে আছে যারা ফোনটি রিসিভ করে এবং
পরবর্তীতে ফোনটি পাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফোন হারিয়ে গেলে প্রথমে আপনার
নাম্বারে কল দিবেন।
কল দিয়ে যদি না পান, তাহলে ফোনকে ট্র্যাক করার চেষ্টা করবেন। আপনার ফোন
যদি অ্যান্ড্রয়েড হয়, তাহলে অবশ্যই ফাইন বাই ডিভাইস ব্যবহার করবেন। আর যদি
আপনার ফোন আইফোন হয়, তাহলে ফাইন্ড মাই আইফোন ব্যবহার করবেন। তবে অবশ্যই
আপনার হারিয়ে যাওয়া ফোনের মধ্যে আপনার জিমেইল লগইন করা থাকতে হবে এবং আপনার
ফোনের ইন্টারনেট অন থাকা লাগবে।
নাতো আপনি আপনার ফোন ট্র্যাক করতে পারবেন না। এভাবে যদি আপনি আপনার ফোন ট্র্যাক
করেও না পান, তাহলে আপনি আপনার মোবাইল অপারেটরে কল করে আপনার সিমটি আগে
ব্লক করে দিবেন। যাতে কেউ এর ব্যবহার খারাপ উদ্দেশ্যে না করতে পারে। ফোন
হারিয়ে গেলে তাড়াতাড়ি দেরি না করে আপনার যেগুলো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট।
বিশেষ করে জিমেইল একাউন্ট, ফেসবুক একাউন্ট, বিকাশ একাউন্ট ও নগদ এগুলোর
পাসওয়ার্ড তাড়াতাড়ি পাল্টে দিবেন। তারপর তাড়াতাড়ি আপনি থানায় গিয়ে আপনার
হারিয়ে যাওয়া ফোনের জন্য একটি জিডি করবেন। অবশ্যই সে জিডিতে আপনার ফোনের সকল
তথ্য দিতে হবে এবং ফোনের IMEI নাম্বার দিতে হবে। তারপর আপনি
বিআরটিসিতে আপনার ফোন ব্লক করার জন্য আবেদন করবেন।
বিটিআরসিতে হারানো ফোনের অভিযোগ করার নিয়ম
আপনার ফোন হারিয়ে গেলে আপনি কিভাবে এই হারানো ফোনের অভিযোগ বিটিআরসিতে করবেন
চলুন জেনে নিই। আপনার হারানো ফোনের অভিযোগ করার জন্য প্রথমেই আপনাকে আপনার পাশে
থাকা থানায় যাওয়া লাগবে। থানায় যাওয়ার পর সেখানে আপনি দায়িত্বে থাকা
পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে ফোন হারানোর একটি জিডি করবেন।
এই জিডি করার সময় আপনার কিছু তথ্য দেওয়া লাগবে তথ্যগুলো হচ্ছে,
আপনার নাম এবং ঠিকানা, আপনার হারানো ফোনের IMEI নাম্বার, আপনার ফোনের
নাম্বার এবং আপনার ফোনের ব্র্যান্ড কি, কোথায় আপনার ফোন হারাইছে এবং কখন
হারাইছে। এই তথ্যগুলো দিয়ে যখন জিডি করা হয়ে যাবে।
সেই জিডি করার কপি এবং জিডি নাম্বারটি নিয়ে আপনি বিটিআরসিতে অভিযোগ করবেন।
আপনি বিটিআরসির neir.btrc.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনার ফোন
হারানোর অভিযোগ করবেন। প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন একাউন্টটি আপনি
আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে ভেরি ফাই করে নিবেন। একাউন্ট হয়ে গেলে
সেই একাউন্টে লগইন করবেন।
তারপর Lost/Stolen Report এই অপশন খুজে সেখানে চাপ দিবেন। তারপর সেখানে আপনি
আপনার ফোনের IMEI নাম্বার, আপনার মোবাইল নাম্বার, জিডি নাম্বার এবং
যে থানায় জিডি করেছেন, সেই থানার নাম এবং জিডি কপির স্ক্যান করা ছবি আপলোড
করতে হবে। এই তথ্যগুলো দিলে বিটিআরসি আপনার ফোনকে শনাক্ত করে। আপনার ফোনকে ব্লক
করার জন্য কাজ শুরু করবে।
এই সকল তথ্য দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে। তারপর বিটিআরসি যাচাই করবে।
আপনার তথ্যগুলো যাচাই হওয়ার পর আপনার ফোনকে তারা ব্লক করে দেবে। এতে করে
আপনার চুরি হয়ে যাওয়া ফোনটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এইভাবে
আপনি খুব সহজেই আপনার হারানো ফোনের অভিযোগ বিটিআরসিতে করতে পারেন।
বিটিআরসি কি নিশ্চিতভাবে ফোন উদ্ধার করতে পারে
বিটিআরসি আপনাকে নিশ্চিতভাবে ফোন উদ্ধার করে দিতে পারবে না। যারা জানেন বা
ভাবেন যে বিটিআরসি ফোন নিশ্চিতভাবে উদ্ধার করে দেয় তারা ভুল
ভাবেন। হারানো ফোন উদ্ধার করতে আসল কাজ করে পুলিশ। আর বিটিআরসি কাজ
করে হারানো ফোনটি ব্লক করতে। যাতে করে কেউ সেই হারানো ফোনটি ব্যবহার করতে না
পারে।
তবে বিটিআরসি হারানো ফোনকে ট্রাকিং করতে পারে। যার কারণে এটা পুলিশকে
ফোনটি উদ্ধারের সহায়তা বা সাহায্য করে। কিন্তু সরাসরি বিটিআরসি ফোন উদ্ধার করে
না। তাই বলা যায় বিডিআরসি নিশ্চিতভাবে ফোন উদ্ধার করতে পারেনা।
তবে ফোন উদ্ধার করতে সাহায্য করে এবং হারানো ফোন দিয়ে যেন কোন অবৈধ
কাজ না হয়, তাই সেই ফোনকে তারা ব্লক করে দিতে পারে।
মোবাইল হারিয়ে গেলে জিডি করার নিয়ম
আপনার মোবাইল যদি হারিয়ে যায়, তাহলে আপনি প্রথমে যে জায়গায় ফোন হারাইছে সেই
জায়গার আশেপাশে থাকা থানায় যাবেন। থানায় যাওয়ার পর সেখানে গিয়ে বলবেন
আমার ফোন হারিয়ে গেছে। তারপর সেখানে কর্মরত থাকা পুলিশের কথা বলবেন। তাকে
আপনার ফোন হারানোর সকল তথ্য বলে একটি জিডি করবেন।
এই জিডি করতে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নম্বর দিতে হবে।
তারপর আপনার যে ফোন হারাইছে সে ফোনের নাম, আপনার ফোন কোন ব্র্যান্ডের এবং আপনার
ফোনের IMEI নাম্বার দিতে হবে। কোথায় ফোন হারিয়েছে এবং কখন হারিয়েছে তা
উল্লেখ করতে হবে।
তার সাথে আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে। এইভাবে আপনি খুব
সহজেই আপনার হারানো মোবাইল ফোনের জন্য জিডি করতে পারেন। জিডি করার পর অবশ্যই
আপনি আপনার সেই জিডি নম্বর সংগ্রহ করে রাখবেন এবং পরবর্তীতে মাঝেমধ্যে
আপনি থানায় গিয়ে আপনার এই জিডি নাম্বার দিয়ে আপনার ফোনের খোঁজ নিবেন।
চুরি হওয়া মোবাইল ব্লক করার উপায়
আপনার ফোন যদি চুরি হয়ে যায় সেই চুরি হওয়া ফোনকে ব্লক করার জন্য আপনি
প্রথমেই বিটিআরসির neir.btrc.gov.bd এই ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে
গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। একাউন্ট তৈরি হয়ে গেলে, সে একাউন্টটি কে
আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে ভেরিফাই করে নিবেন।
ভেরিফাই হয়ে গেলে সেখানে আপনি Lost/Stolen Report লেখাটি খুঁজে বের করবেন।
এরপর সেখানে আপনি আপনার হারানো ফোনের IMEI নাম্বার দিবেন। আপনার মোবাইল নাম্বার
দিবেন, আপনার ভোটের আইডি কার্ডের ফটোকপি দিবেন। সেই সাথে থানায় যে ফোন হারানো
জিডি করেছিলেন, সেই জিডি নম্বর দিবেন।
যে থানায় জিডি করেছেন সেই থানার নাম ও জিডির স্ক্যান ফটোকপির ছবি দিবেন।
তারপর এই অভিযোগটি সেখানে সাবমিট করে দিবেন। আপনার এই তথ্যগুলোকে বিটিআরসি
যাচাই করবে। তারপর তথ্য সঠিক হলে আপনার চুরি হওয়া মোবাইল ফোন তারা ব্লক করে
দেবে। যার কারণে চোর সেই ফোন আর ব্যবহার করতে পারবে না।
IMEI নাম্বার কি? এটা কি ফোন পেতে সাহায্য করে
IMEI নাম্বার হচ্ছে এমন এক ধরনের নাম্বার যেটা প্রতিটা ফোনের আলাদা আলাদা
হয়। এই নাম্বারটা প্রতিটা ফোনের নিজস্ব পরিচয়। যার কারণে এটা
ফোনকে চিহ্নিত করতে ভালো কাজে লাগে। এই নাম্বারটা ফোন হারিয়ে গেলে সেই ফোন
চিহ্নিত করতে সাহায্য করে। আপনার যখন ফোন হারিয়ে যাবে,
তখন থানায় অভিযোগ করার সময় আপনাকে এই ফোনের এই নাম্বারটা দেওয়া
লাগবে। এই নাম্বারটা আপনার হারানো ফোনকে চিহ্নিত করবে। তারপর এই
নাম্বার দিয়েই আপনি আপনার ফোন বিটিআরসি এর মাধ্যমে ব্লক করতে পারবেন।
যেন অন্য কেউ এই ফোন ব্যবহার না করতে পারে এবং এই ফোনে নতুন কোন সিম যদি
ঢুকানো হয়,
তাহলে সেটা চিহ্নিত করা যাবে। ফোন হারিয়ে গেলে পুলিশ মূলত এই IMEI
নাম্বারের মাধ্যমে ফোনকে ট্রাকিং করতে পারে এবং ফোনের অনুসন্ধান কাজ চালাই।
পরবর্তীতে সেই ফোন উদ্ধার করতে পারে। তাই বলা যায় ফোনের এই নাম্বারটা অনেক
দরকারি এবং এটা যদি ফোন হারিয়ে যায়, তাহলে সেই হারানো ফোনকে পেটে সাহায্য
করে।
ভবিষ্যতে ফোন হারানো থেকে বাঁচতে কিছু পদক্ষেপ
ভবিষ্যতে আপনার ফোন হারানো থেকে বাঁচতে হলে। আপনাকে বেশ কিছু পদক্ষেপ নিতে
হবে। এই পদক্ষেপগুলো যদি আপনি ভালোভাবে নেন, তাহলে আপনার ফোন হারানো
সম্ভাবনা অনেকটাই কমে যাবে। প্রথমেই আপনি আপনার ফোনে একটি শক্তিশালী
পাসওয়ার্ড দিয়ে লক করবেন। আপনার ফোনে ফাইন্ড মাই ডিভাইস অপশন
চালু রাখবেন।
এতে আপনার ফোনের লোকেশন আপনি দেখতে পাবেন। আপনার ফোন আপনি লক করতে পারবেন এবং
আপনার ফোনের ডাটা আপনি মুছে ফেলতে পারবেন। তারপর আপনি আপনার ফোনের
IMEI নাম্বার কাগজে লিখে রাখবেন। যেন এই নাম্বারটি আপনার কাছে সব সময়
সংরক্ষিত থাকে। আপনার ফোনে যদি কোন প্রয়োজনীয় দরকারি তথ্য থাকে,
তাহলে সেগুলোকে আপনি আপনার গুগল ড্রাইভে রাখবেন এবং নিয়মিত সেভ
করবেন। আপনার ফোন যদি হারিয়ে যায়, তাহলে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো
আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যখন বাইরে চলাফেরা করবেন। তখন অবশ্যই ফোনটি
ভালোভাবে পকেটে রাখবেন। ঢিলা পকেটে ফোন রাখবেন না এবং বাইরে যখন ঘোরাফেরা
করবেন হাতে ফোন রাখবেন না।
আপনার সিমে পিন লক দিয়ে রাখবেন। যাতে ফোন চুরি হলেও আপনার সিম কেউ ব্যবহার না
করতে পারে। তারপরও যদি আপনার ফোন হারিয়ে যায়। তবে অবশ্যই প্রথমে আপনার
নাম্বারে কল দিবেন। কলে যদি না পান, তাহলে দ্রুত আপনার সিম বন্ধ করবেন। থানায়
জিডি করবেন এবং বিটিআরসিতে অভিযোগ করবেন। অথবা উপরে আপনি ফোন হারালে
প্রথমে কি করবেন এই পয়েন্টটা পড়ে আসতে পারেন।
ফোন হারানো নিয়ে কিছু সাধারন প্রশ্নের উত্তর/FAQ
প্রশ্নঃ মোবাইল হারালে করণীয় কি?
উত্তরঃ আপনার মোবাইল যদি হারিয়ে যাই, তাহলে প্রথমে আপনি সেই ফোন নাম্বারে
কল দিবেন। যদি কল করেও ফোন না পান, তাহলে দ্রুত আপনি থানায় গিয়ে সেখানে একটি
সাধারণ ডায়েরি করবেন। জিডি লিখে নিবেন বা সংরক্ষণ করবেন। এই জিডি নম্বর
সহ পরবর্তীতে আপনি আপনার ফোনকে লক করার জন্য বিটিআরসিতে অভিযোগ করবেন।
প্রশ্নঃ হারানো ফোন কেউ কি ব্যবহার করতে পারবে?
উত্তরঃ আপনার ফোন যদি হারিয়ে যাই। আর আপনি যদি আইনি কোন পদক্ষেপ না নেন,
তাহলে অবশ্যই আপনার ফোন ব্যবহার করতে পারবে। আর আপনি যদি আপনার হারানো
ফোনের অভিযোগ করে থানায় একটি জিডি করে রাখেন এবং বিটিআরসিতে আপনার ফোনের
সকল তথ্য দিয়ে ফোন ব্লক করার অভিযোগ করেন, তাহলে সেই হারানো ফোন আর কেউ
ব্যবহার করতে পারবে না।
প্রশ্নঃ ফোন হারিয়ে গেলে কোন ওয়েবসাইটে দেখা উচিত?
উত্তরঃ আপনার ফোন যদি হারিয়ে যায়, তাহলে দ্রুত
আপনি neir.btrc.gov.bd এই ওয়েবসাইটে ফোনটি ব্লক করার জন্য অভিযোগ
করবেন। আর আপনার ফোন হারিয়ে গেলে সেই ফোনের লোকেশন জানার জন্য
আপনি google find my device এটা লিখে গুগলে সার্চ করবেন। তারপর প্রথম
যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার হারানো
ফোনটির লোকেশন চেক করতে পারবেন।
প্রশ্নঃ IMEI নাম্বার দিয়ে কি ফোন ট্র্যাকিং করা যায়?
উত্তরঃ IMEI এটি হচ্ছে ফোনের নিজস্ব পরিচয় নাম্বার। এই নাম্বার
দিয়ে হারানো ফোন কে চিহ্নিত করা হয় এবং এই নাম্বারের সাহায্যে পুলিশ ফোনকে
ট্রাকিং করে ফোন উদ্ধার করে। তাই বলা যায় এই নাম্বার দিয়ে ফোন
ট্রাকিং করা যায়।
প্রশ্নঃ ফোন লক করার জন্য কাদের কাছে অভিযোগ করব?
উত্তরঃ আপনার ফোন যদি হারিয়ে যাই এবং এই ফোন যদি উদ্ধার করা সম্ভব না হয় বা
উদ্ধার করতে সমস্যা হয়, তাহলে তাড়াতাড়ি আপনি
বিটিআরসির এই neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফোন হারানোর অভিযোগ
করবেন। দিয়ে ফোনটি লক করে দিবেন, যেন চুরি হওয়া ফোনটি কেউ ব্যবহার না করতে
পারে। একবার ফোন যদি , আপনি পেয়ে যান, তাহলে ঠিক এভাবেই এই ওয়েবসাইটে
গিয়ে আবেদন করে ফোনের লক ছুটিয়ে নিবেন।
মন্তব্যঃ ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি
ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে বিটিআরসি এ বিষয়ে আজকে এই আর্টিকেলের মধ্যে
আলোচনা করা হয়েছে। আপনার ফোন যদি হারিয়ে যায়, তাহলে আপনি তাড়াতাড়ি থানাতে
ফোন হারানোর একটি জিডি করবেন। তারপর আপনি সেই ফোন লক
করতে বিটিআরসিতে আপনার ফোনের IMEI নাম্বার এবং আপনার জিডি নাম্বার সহ
আরো দরকারি তথ্যগুলো দিয়ে একটি অভিযোগ করবেন। এতে করে তারা আপনার ফোনকে
লক করে দিবে এবং চোর আপনার ফোন ব্যবহার করতে পারবে না।
বিটিআরসি সরাসরি আপনার ফোন উদ্ধার করে না। তারা আপনার ফোনের IMEI
নাম্বার দিয়ে ফোনকে চিহ্নিত করে এবং পরবর্তীতে সেই ফোনে কোন সিম যদি
ঢোকানো হয়, তাহলে তারা সেই ফোনকে ট্রাক করতে পারে। এই তথ্য নিয়ে পুলিশ তখন ফোন
উদ্ধার করার কাজ করে। আশাকরছি আমার এই তথ্য থেকে আপনি খুব সহজেই ফোন
উদ্ধার করার যে নিয়মগুলো তা জানতে পেরেছেন। এরকম আরো দরকারী তথ্য
যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন।

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url