সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা

বর্তমান সময়ে মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের জীবনে অনেক উন্নত করছে। কিন্তু তারা কি জানে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা? আজকের এ আর্টিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করলে কি ক্ষতি হয় এবং এই মাধ্যম ব্যবহার করে কিভাবে উপকার নিতে হয়।
সামাজিক-যোগাযোগ-মাধ্যমের-সুবিধা-ও-অসুবিধা
এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এই মাধ্যম ব্যবহার করার সঠিক নিয়ম এবং কোন বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে তা জানানো হবে। তাই আপনাদের যাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার অভিজ্ঞতা কম বা ব্যবহার করছেন। তারা ভালোভাবে আজকের এই আলোচনাটি পড়বেন।

পেজ সূচিপত্রঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা

সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা

আমরা কিন্তু ঠিকই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি। কিন্তু আমরা অনেকেই এমন আছি, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম সঠিকভাবে ব্যবহার করতে জানিনা। আর এই না জানার কারণে আমরা অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ি। কিন্তু আমরা যদি একটু সতর্ক হয়ে।
এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আমরা এটা থেকে ভালো উপকার নিতে পারবো। এখনকার সময় সব থেকে বড় যে সমস্যাটি হচ্ছে, তা অসৎ পথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার প্রবণতা বাড়ছে। যার কারণে মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

সেই সাথে ব্যক্তিগত নিরাপত্তা পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ছে। তাই আমাদের সকলের উচিত, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সঠিক নিয়ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা গুলো জানা। আমরা যদি আগে থেকেই এর সুবিধা এবং অসুবিধাগুলো জেনে থাকি।

তাহলে আমরা আগে থেকে সতর্ক থাকতে পারবো। ফলে এই মাধ্যম সঠিক নিয়মে ব্যবহার করতে পারবো। এতে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। সেই সাথে আমরা বিভিন্ন কাজে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উপকার নিতে পারবো এবং এতে আমাদের ব্যক্তিগত তথ্য বা নিরাপত্তা জনিত সমস্যারও ঝুঁকি থাকবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা

আগেই বলেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি সুবিধা নিতে হয়। তাহলে কিন্তু আমাদেরকে আগে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। সঠিক নিয়মে যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু আমরা এটা থেকে ভালো উপকার নিতে পারবো। 

তাছাড়া এমনিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বড় সুবিধা আছে। যেমন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। অথবা নিজের কোন মানুষ দূরে থাকলে, তাদের খোঁজ খবর নিতে পারি। এছাড়া আরো অনেক সুবিধা আছে যেগুলো হচ্ছে,

সামাজিক যোগাযোগের মাধ্যমে এখনকার মানুষজন। অনেক কঠিন বিষয় গুলোকেও সহজে বুঝতে পারছে। সেই সাথে তারা নতুন নতুন বিষয়ে নতুন কিছু জানতে পারছে এবং সেখান থেকে তারা দক্ষতা অর্জন করে, তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারছে। তাছাড়া অনলাইনকে শুধু বিনোদনের জন্য ভাবলে হবে না। কারণ অনলাইন বিনোদনের পাশাপাশি চাকরির ব্যবস্থা করেছে,

টাকা ইনকাম করার ব্যবস্থা করেছে। সেই সাথে ব্যবসার প্রচার করে, ব্যবসাকে বড় করতে সাহায্য করছে।
যার কারণে অনেকেই আর্থিকভাব উন্নতি লাভ করছে। আগে যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ ছিল। যার কারণে দূরে কেউ থাকলে। তাদের সাথে যোগাযোগ করা অনেক কঠিন হয়ে যেত। এমনকি গুরুত্বপূর্ণ কথা কাউকে জানাতে প্রায় সপ্তাহ খানেক সময় লেগে যেত। 

আর এখন অনলাইনের জন্য আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিও কল, ভয়েস কল বা মেসেজে যোগাযোগ পারছেন। আবার এতে খরচও অনেক কম হচ্ছে। এগুলো ছাড়াও আরো অনেক সুবিধা আছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের। এককথায় বলা যায় বর্তমান সময়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রকে অনেক সহজ করে দিয়েছে। আবার অনেক কঠিন বিষয়গুলোকে বুঝতেও অনেক সহজ করে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অসুবিধা

সামাজিক যোগাযোগ মাধ্যমের এতো সুবিধা থাকার পরেও এর কিছু অসুবিধাও আছে। যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম সঠিক নিয়মে ব্যবহার করবেন না। তখনই আপনি অসুবিধা বা সমস্যার মধ্যে পড়বেন। তবে সতর্ক হয়ে এই মাধ্যম ব্যবহার করলে, সুবিধা ভালো পাওয়া যাবে এবং অসুবিধা থেকে বাঁচা যাবে। অনেকেই তাদের মূল্যবান সময় অনলাইনে নষ্ট করে। 

তারা তাদের অজান্তেই কাজ বাদ দিয়ে, অনেক সময় ধরে অনলাইনে থাকে। যার কারণে তারা বাস্তব জীবনে কোনো কাজ করতে পারে না। যদিও এই যোগাযোগ ব্যবস্থা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য করা হয়েছে। কিন্তু এটাই এখন ছাত্র ছাত্রীদের জন্য বড় একটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ছাত্র ছাত্রীরা পড়ালেখা ও জ্ঞান অর্জন বাদ দিয়ে।

অযথা অনলাইনে ভিডিও দেখছে, গেম খেলছে এবং রিলস দেখে সময় নষ্ট করছে। তাছাড়া অনলাইন জগতে আসক্ত হয়ে যাওয়ার কারণে, অনেকেই তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। অনেকক্ষণ ধরে অনলাইনে সময় পার করার জন্য। এর প্রভাব মানসিক স্বাস্থ্যের উপরও পড়ছে, যেটা অনেক ক্ষতিকর। আর এখনকার সময়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া। ভুয়া তথ্যের কারণে মানুষজনকে বিভ্রান্তি করা হচ্ছে। এটা থেকে দেশের মানুষকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। যা থেকে দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে। আবার এই অনলাইনের কারণে অনেকেই, তাদের নিরাপত্তা হারিয়ে ফেলছে। ভুল করে তারা, তাদের গোপন তথ্য, অনলাইনে ছেড়ে দিচ্ছে।  যা প্রতারকেরা নিয়ে তখন মানুষকে ব্ল্যাকমেল করছে। 

এতে পরবর্তীতে তারা, তাদের নিরাপত্তা হারিয়ে ফেলে বিপদের মুখে পড়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এতো অসুবিধা থাকার পরেও। আপনারা যদি এটা ভালো কাজে লাগান। তাহলে এটা থেকে ভালো উপকার পাবেন। আর খারাপ কাজে লাগালে খারাপ পাবেন। তাই সচেতন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন, এতে নিরাপদে থাকবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম কি

অনেকে আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিনিয়ত ব্যবহার করছে। কিন্তু তারাই জানে না যে সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে কি? যাই হোক সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে, এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ ইন্টারনেট ব্যবহার করে সবার সাথে যোগাযোগ করতে পারে।

বিভিন্ন ধরনের তথ্য নিতে পারে এবং দিতে পারে। অনেকেই এই মাধ্যম ব্যবহার করে কন্টেন্ট বানাই এবং সেগুলো অনলাইন প্লাটফর্মে ছাড়ে। যেমন কোন লেখা, ছবি বা ভিডিও ছাড়ার মাধ্যমেই মানুষ তার নিজের মত প্রকাশ করছে। এখানে আর একটু সহজ করে বলি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরিই করা হয়েছে।

যেন এক মানুষ অন্য মানুষের সাথে যুক্ত হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমি বোঝাচ্ছি। যেগুলো সোশ্যাল মিডিয়া যেমন ধরেন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম। এখন কিন্তু এগুলায় ভালো ট্রেন্ডিং এ চলছে। আর এগুলোর কারণে এখনকার মানুষ একে অপরের সাথে যুক্ত হয়ে বন্ধু হচ্ছে। 

নিজের মত প্রকাশ করতে পারছে এবং নতুন কিছু শিখছে। সেই সাথে বিনোদন করাও যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য। যোগাযোগ আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। কিন্তু এটা আবার কিছু ক্ষেত্রে অনেক অসুবিধাও করছে। যেমন ধরেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, এখন অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আর এর অন্যতম কারণ হচ্ছে পরকীয়া।

বাস্তব জীবনে সামাজিক যোগাযোগের প্রভাব

আজ থেকে প্রায় ১৫ থেকে ২০ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এত শক্তিশালী ছিল না। কিন্তু এখনকার দিনে আমরা ভাবতেই পারিনি যে এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনে প্রভাব ফেলবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত জড়িয়ে গেছে। আমরা উঠতে বসতে সব সময়,

এই মাধ্যম গুলোর ব্যবহার করেই চলেছি। বাস্তব জীবনে এই মাধ্যম আমাদের জীবনে অনেক ভাবে প্রভাব ফেলেছে। কেউ এটা খারাপ কাজে ব্যবহার করছে। কেউ আবার ভালো কাজে ব্যবহার করে, জীবনকে উন্নতর দিকে নিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন ছাত্র ছাত্রীদের পড়ালেখায় অনেক সুবিধা হয়েছে।

অনেকেই অনলাইন থেকে টাকা ইনকাম করছে, চাকরি করছে, ব্যবসা করছে ইত্যাদি। তারপর অনেক গুরুত্বপূর্ণ তথ্য কয়েক সেকেন্ডের মধ্যেই, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যাচ্ছে। পরিচিত মানুষদের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। যা আমাদের বাস্তব জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে। 

কিন্তু এগুলোর জন্য আবার বাস্তব জীবনে কিছু ক্ষতিকর প্রভাবও পড়েছে। যেমন ধরেন ছাত্র ছাত্রীদের পড়ালেখায় অমনোযোগী হওয়া। অযথা গেম খেলে ভিডিও দেখে সময় নষ্ট করা। তারপর অনলাইন জগতে আসক্তি হওয়ার কারণে মানসিক সমস্যা হওয়া, সমাজে পরকীয়ার সংখ্যা বেড়ে যাওয়া। ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে ছেড়ে মানুষকে বিভ্রান্ত করা।

ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি হওয়া সহ আরো অনেকগুলো। যা প্রতিদিন আমাদের বাস্তব জীবনের উপর প্রভাব ফেলছে। তাই বলা যায় বাস্তব জীবনে সামাজিক যোগাযোগ অনেকের জীবনে ভালো প্রভাব ফেলছে। আবার অনেকের জীবনে খারাপ প্রভাব ফেলছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম সঠিক নিয়মে ব্যবহার করতে হবে এবং সতর্ক থাকতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে ব্যবহার করবেন

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সঠিকভাবে ব্যবহার করে না। যার কারণে অনেক ধরনের সমস্যার মধ্যে তারা পড়ে। এমনকি মানসিক ভাবেও, তারা অসুস্থ হয়ে যায়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ব্যবহার করবেন। তখন সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন।

এখনকার সময়ে অনলাইনে অনেক ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। যা থেকে আপনারা বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ছেন। তারপর অনলাইনে কাজে না আসে, এরকম ভিডিও দেখা। অযথা সময় নষ্ট করে ভিডিও দেখা ও গেম খেলা, ভুলবশত নিজের ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করে দেওয়া। যা থেকে প্রতারক চক্র, 

এই তথ্যগুলো নিয়ে মানুষকে ব্ল্যাকমেল করার সুযোগ পাচ্ছে। বাস্তব জীবনেরপ্রতি দিন দিন অবহেলা বাড়ছে। এমন অনেক কনটেন্ট আছে, যেগুলো দেখে হতাশা, ভয় এবং অস্বস্তির মধ্যে অনেকে পড়ছে। তাই যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন। তখন চেষ্টা করবেন খুব কম সময়, এই মাধ্যমগুলো ব্যবহার করার।

সব ধরনের কনটেন্ট বা ভিডিও না দেখে। যেগুলো থেকে কিছু শেখা যাবে এবং যা আমাদের উপকারে আসবে, সেগুলো দেখতে হবে। অনলাইনে ভুয়া তথ্য দেখে না ঘাবড়ে। তথ্য সঠিক না ভুল, সেটা যাচাই করবেন। তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন। অনলাইনে বেশি সময় না দিয়ে পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে বসে সময় কাটাবেন।

যখন কাজের মধ্যে থাকবেন। তখন ফোনের নোটিফিকেশন অফ রাখবেন। অযথা নোটিফিকেশন আসলে কাজে মনোযোগ হারাতে পারে। তাছাড়া এমন কোন ভিডিও বা কনটেন্ট আপনি দেখবেন না। যেগুলো আপনার মনের মধ্যে ভয় তৈরি করে, হতাশা আসে এবং অস্বস্তি লাগে। আর নিজের ব্যক্তিগত তথ্য কারো কাছে শেয়ার করবেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে শিক্ষার্থীদেরকে বিশেষ কিছু পরামর্শ

যারা শিক্ষার্থী আছে তাদেরকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। যেন তারা এখান থেকে নতুন কিছু শিখতে পারে এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। কিন্তু বর্তমান সময়ে ঠিক এর উল্টোটা হচ্ছে। যেমন ধরেন শিক্ষার্থীরা এই যোগাযোগ মাধ্যম ভুল নিয়মে ব্যবহার করছে। 

পড়াশোনা বাদ দিয়ে, অযথা অনেক সময় ধরে সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে। অনলাইনে সত্য মিথ্যা তথ্য যাচাই করছে না। তাদের ভুলভাবে এই মাধ্যমগুলো ব্যবহার করার কারণে। তারা এই সমস্যাগুলো বাদেও আরো অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ছে। তাই আপনারা যারা শিক্ষার্থী আছেন, তারা পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিবেন। যখন পড়া শেষ হয়ে যাবে,

তখন হয়তো কিছু সময়ের জন্য। আপনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সময় দিতে পারেন। তবে সবথেকে ভালো একটি সময় বেছে নিয়ে, সেই সময়টুকু শুধুমাত্র অনলাইনে কাটানো। যখন অনলাইনে সময় কাটাবেন। তখন চেষ্টা করবেন কোন শিক্ষামূলক ভিডিও দেখার। মানে যে ভিডিও দেখে আপনি নতুন কিছু শিখে। ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন,

এই ভিডিওগুলো দেখবেন। এতে আপনাদের জ্ঞান বাড়বে। যখন পড়াশোনা করবেন, তখন মোবাইল ফোনের নোটিফিকেশন অফ করে দূরে রাখবেন। পড়াশোনার পাশাপাশি অনলাইনে বেশি সময় দিবেন না। বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে সময় কাটাবেন। এছাড়াও অনলাইনে অনেক ভুয়া তথ্য ছড়ানো হয়। তাই এই তথ্যগুলো সত্য কি মিথ্যা ভালোভাবে যাচাই করবেন।

শেষ কথা হিসেবে শিক্ষার্থীদেরকে আমি একটা কথা বলতে চাই। যখন আপনারা অনলাইন প্লাটফর্মগুলো ব্যবহার করবেন। তখন অবশ্যই আপনাদের লক্ষ্য ঠিক রাখবেন। আর লক্ষ্য থাকতে হবে নতুন বিষয়ে জানা, নতুন জ্ঞান অর্জন করা এবং নতুন করে কিছু শেখা। এই লক্ষ্য নিয়ে অনলাইন প্লাটফর্ম গুলো ব্যবহার করলে। আপনারা এখান থেকে ভালো উপকার পাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু কি তরুণদের জন্য?

সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু তরুণদের জন্য নয়। এই মাধ্যমগুলো যেকোন বয়সের মানুষই ব্যবহার করতে পারবে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু বিনোদনের জায়গা না। এটা যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে, নতুন কিছু শিখতে, নিজের দক্ষতাকে কাজে লাগাতে ও নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে।
যার কারণে এই জায়গাটা শুধু তরুণদের জন্যই নয়। বরং ছোট থেকে বয়স্ক সবার জন্যই। তাই বলা যায় যে এই মাধ্যমগুলো যেকোনো বয়সের মানুষেরাই ব্যবহার করতে পারবে। তবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার আগে। আপনাদেরকে কিন্তু অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানতে হবে।

শিক্ষা ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব

শিক্ষা ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা ভূমিকা রাখে, এই সামাজিক যোগাযোগ মাধ্যম। যোগাযোগ মাধ্যম এখন এমন সহজ হয়েছে , এর কারণে এখনকার শিক্ষার্থীরা খুব সহজেই। তাদের পড়ালেখার জন্য এই মধ্যমগুলো ব্যবহার করতে পারছে। শিক্ষার্থীরা অনলাইন ব্যবহার করে।
সামাজিক-যোগাযোগ-মাধ্যমের-সুবিধা-ও-অসুবিধা
তাদের প্রশ্নের উত্তর তারা খুব সহজেই পেয়ে যাচ্ছে এবং অনেক কঠিন বিষয়গুলো কেউ, তারা খুব সহজে বুঝতে পারছে। ধরেন কোন তথ্য যদি কোন ছাত্র ছাত্রীদের বুঝতে সমস্যা হয়। তবে অনলাইন প্লাটফর্ম গুলোতে সমস্যার কথা লিখলে এর উত্তর খুব সহজে পাওয়া যায়। 

এমনকি ইউটিউব ও গুগলের মতো প্ল্যাটফর্ম গুলোতে সমস্যার কথা লিখে সার্চ করলেই, সে বিষয়ের উত্তর জানা যায়। যা শিক্ষা ক্ষেত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তাই বলা যায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভূমিকা অনেক বেশি। তবে এ মাধ্যমগুলো ব্যবহার করতে হবে সঠিক নিয়ম মেনে।

যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদান

যেসব মানুষগুলো ১৫ থেকে ২০ বছর আগে যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল তা দেখেছে। তারাই ভালো বলতে পারবে। যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের অবদানে, এই যোগাযোগ ব্যবস্থা কতটা সহজ হয়েছে। আগে নিজের কোন মানুষ দূরে থাকলে। তাদের সাথে যোগাযোগ করা অনেক কঠিন ছিল।

এমনকি তাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হতো অনেকদিন ধরে। আর যোগাযোগ করা গেলও সেটা খুব অল্প সময়ের জন্য। কিন্তু এখন অনলাইন প্লাটফর্ম বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এগুলোর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই। আমরা এক জায়গা থেকে আরেক জায়গার মানুষের সাথে কথা বলতে পারছি।

সেই সাথে তাদেরকে ভিডিও কলে দেখতে পাচ্ছি। আগে সবার হাতে ফোন ছিল না। তারপর যোগাযোগের ব্যবস্থাও এত উন্নত ছিল না। যার কারণে আগে কোন গুরুত্বপূর্ণ কথা বা খবর। বিশেষ করে কারো অসুস্থতার বা মৃত্যুর খবর জানতে বা জানাতে অনেক সময় লেগে যেত। মাঝে মধ্যে এই খবর জানাতে এক থেকে দুই দিনও সময় লেগে যেত।

কিন্তু এখন আর এ ধরনের সমস্যা নাই। কারণ এই ধরনের তথ্যগুলো এখন খুব তাড়াতাড়ি, মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। যেটা আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। তাছাড়া আগে মোবাইল ফোনে কথা বলতে অনেক টাকা খরচ করতে হতো। তাই অনেকক্ষণ কথা বলা সবার জন্য সম্ভব ছিল না।

কিন্তু এখনকার সময়ে অল্প খরচে ইন্টারনেট ব্যবহার করে। অনেকক্ষণ ধরে মানুষের সাথে কথা বলা যাচ্ছে। এমনকি তাদেরকে ভিডিও কলেও সরাসরি দেখাও যাচ্ছে। তাই আমাদেরকে এটা স্বীকার করতেই হবে, যে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ ব্যবস্থার কারণে, যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে। এতে খুব তাড়াতাড়ি তথ্য পৌঁছানো যাচ্ছে এবং কম খরচে কথা বলা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময়। আমাদের সচেতন থাকা দরকার এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখা দরকার। কেননা এখনকার সময়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন আমাদের জীবনকে সহজ করেছে। তেমনি আমাদের মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাবও ফেলেছে। আগের মানুষ তার বাস্তব জীবনকে নিয়েই বেশি ব্যস্ত থাকতো।

আর অন্যের জীবনযাপন সম্পর্কে আগে কেউ সেভাবে জানতে পারত না। কিন্তু এখন অনলাইন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো হওয়ার কারণে। এগুলো থেকে অন্যের জীবনযাপন, অন্যের সাফল্য, অন্যদের ঘুরাঘুরি এগুলো দেখা যাচ্ছে। অনেক সময় অন্যদের জিবনের সাথে, আমাদের জীবনকে আমরা তুলনা করি। যার কারণে আমাদের হতাশা হয়।

আবার অনেক সময় ধরে যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য। আস্তে আস্তে এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। যার কারণে প্রয়োজন ছাড়া বারবার ফোন চেক করা। ফোনে নতুন কিছু আছে কিনা তা দেখা এবং অযথা ফোন দেখে সময় নষ্ট করার মত সমস্যা তৈরি হচ্ছে। যা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলছে।

সেই সাথে বাস্তব কাজের ওপর মনোযোগ কমে যাচ্ছে। আরেকটি বিষয় হলো অনলাইনের তথ্য সবসময় সত্য হয় না। এখানে অনেক সময় ভুল তথ্য থাকে। আর এগুলো দেখে, তখন মাথায় টেনশন তৈরি হয়। আবার অনেকেই এই বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নিয়ে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে। এইসব বিষয়গুলো দেখার পর।

বলা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য ভালো হলেও। এটা আমাদের অতিরিক্ত এবং অসচেতন ভাবে ব্যবহার করা উচিত হবে না। যদি অসচেতন এবং অতিরিক্ত ব্যবহার করা হয়। তাহলে এর নেতিবাচক সমস্যা, আমাদের মানসিক স্বাস্থ্যের উপর চাপ তৈরি করবে। যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না।

অল্প বয়সী শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব

এখনকার সময় বড়দের সাথে সাথে ছোটরাও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার শুরু করেছে। অনেক শিশু আছে, যারা অনেক সময় ধরে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলোতে সময় কাটাই। এটা তাদের জন্য কিছু ক্ষেত্রে ভালো হলেও। কিছু ক্ষেত্রে আবার সমস্যা তৈরি করে।

আগে ছোট শিশুরা গল্প শুনতো এবং বন্ধুদের সাথে খেলত। কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার কারণে। শিশুরা খেলাধুলা তো দূরের কথা, বাইরে যাওয়াও পছন্দ করছে না। তারা বেশি ইউটিউবে, ফেসবুকে এবং টিকটকে সময় কাটাচ্ছে। এতে তাদের শরীরের কার্যকলাপ কমে যাচ্ছে।

অল্প বয়সে ছোট শিশুদের অনেকক্ষণ মোবাইল ফোন চালানোর কারণে। তাদের মনোযোগ কমে যাওয়ার মত সমস্যাও দেখা দিচ্ছে। সেই সাথে পড়াশোনার প্রতিও আগ্রহ থাকছে না। যা তাদের শিক্ষা জীবনে ক্ষতিকর প্রভাব ফেলছে। এছাড়াও অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমন অনেক বিষয় বা ভিডিও চলে আসে।

যেগুলো ছোট বাচ্চাদের দেখা উচিত নয়। এইসব ভিডিও দেখার কারণে, তাদের মানসিক বিকাশে সমস্যা হতে পারে এবং তাদের চিন্তা ভাবনা ও আচরণ খারাপ হতে পারে। এক কথায় শিশুরা যদি অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করে। বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি সময় কাটায়। তাহলে তারা আসক্ত হয়ে যেতে পারে।

যা তাদের জন্য ভালো না, তবে সব ক্ষেত্রেই খারাপ প্রভাব পড়ে না। যদি সঠিক নিয়মে শিশুরা এর ব্যবহার করা শিখতে পারে। তাহলে এখান থেকে তারা, অনেক শিক্ষামূলক জ্ঞান অর্জন করতে পারবে। নতুন নতুন বিষয়ে জানতে পারবে এবং তাদের দক্ষতা কাজে লাগাতে পারবে। তবে এটা তখনই হবে, যখন ছোট শিশুদের অভিভাবক। তাদেরকে দিকনির্দেশনা সঠিকভাবে দিবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি আছে কি

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি আছে। কিন্তু আপনি যদি সচেতন ভাবে নিরাপত্তা সম্পর্কিত কিছু নিয়ম মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন। তাহলে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি তখনই হয়। যখন আপনি ভুলভশত আপনার মোবাইল নম্বর, আপনার ঠিকানা, 

আপনার ছবি বা ব্যক্তিগত কোনো তথ্য, অন্যদের কাছে শেয়ার করে ফেলেন। এই তথ্যগুলো অন্যদের হাতে গেলে। তারা আপনার এই তথ্যগুলোর অপব্যবহার করতে পারে। তারপর নিজের অজান্তেই কোন অজানা লিংকে ক্লিক করার জন্য, একাউন্ট হ্যাক হয়ে যায়। যার কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আবার অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

অনেক প্রতারক লোভনীয় অফার দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে। তবে যেসব মানুষেরা সচেতন থাকে। তারা এসব প্রতারণার ফাদে সহজে পড়ে না। যাইহোক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় নিরাপত্তার ঝুঁকি থাকে। তাই আপনারা সতর্ক হয়ে এইসব অনলাইন প্লাটফর্ম গুলো ব্যবহার করবেন। আর আপনাদের ব্যক্তিগত কোন তথ্য অনলাইনে কারো সাথে শেয়ার করবেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্তকতা

সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। ঠিক তেমনি আবার এই মাধ্যমগুলো আমাদের জীবনকে অনেক ঝুকির মধ্যেও ফেলেছে। কিভাবে আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে জানেন কি? তাহলে শুনেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময়। আমাদের অসতর্কতাই আমাদের বিপদের কারণ হয়ে যায়। 

আমরা না জেনে বুঝে আমাদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে বসি। আমরা জানি না যে এতে আমাদের কত বড় ক্ষতি হতে পারে। কারণ আমাদের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য। এই তথ্যগুলো কোন প্রতারক চক্র নিয়ে অপব্যবহার করতে পারে। যেটা পরবর্তীতে আমাদের ঘাড়ে এসেই পড়বে।

তাই সোশ্যাল মিডিয়াতে নিজের ফোন নাম্বার, নিজের আইডি নাম্বার, নিজের কোন ছবি ও পাসওয়ার্ড এগুলো সহজে শেয়ার করবেন না। তাছাড়া আপনি আপনার একাউন্টের পাসওয়ার্ড অনেক শক্ত দিবেন। যেন হ্যাকাররা আপনার একাউন্টের পাসওয়ার্ড হ্যাক করতে না পারে। তাছাড়া আপনি আপনার একাউন্টের টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করে রাখবেন।

এতে হ্যাকাররা আপনার পাসওয়ার্ড জেনে নিলেও, আপনার একাউন্টে লগইন করতে পারবে না। আবার সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভুয়া তথ্য ছড়ানো হয়। তাই তথ্য সঠিক না ভুল তা যাচাই করা দরকার। অপরিচিত কোনো লোক আপনাকে কোন লিংক বা মেসেজ দিলে। সেই মেসেজ বা লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকবেন। 
সামাজিক-যোগাযোগ-মাধ্যমের-সুবিধা-ও-অসুবিধা
কারণ অনেক সময় লিংকে ক্লিক করার কারণে ব্যক্তিগত ডাটা হ্যাকার এর কাছে চলে যায়। তখন ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। আরেকটি বিষয় হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ধরে থাকবেন না। বাস্তব জীবনমুখী হওয়ার চেষ্টা করবেন। বাইরে ঘোরাফেরা, খেলাধুলা ও কাজে মনোযোগ বেশি দিবেন।

FAQ/আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য ভালো কি?
উত্তরঃ সামাজিক যোগাযোগ ব্যবস্থার জন্য, আজকে আমরা যেকোনো তথ্য খুব তাড়াতাড়ি জেনে নিতে পারছি। আবার এগুলো থেকে নতুন কিছু শিখতেও পারছি। এছাড়াও এই মাধ্যমগুলোর জন্য যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে। যার কারণে দূরের মানুষের সাথে কথা বলাও সহজ হয়ে গেছে। এসব দিকগুলো বিবেচনা করলে বলতে হবে। যে এ মাধ্যমগুলো আমাদের জন্য ভালো। তবে অসতর্ক হয়ে ব্যবহার করলে, আবার এগুলো আমাদের জন্য ভালো হবে না।

প্রশ্নঃ এই মাধ্যমগুলো বেশি ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে?
উত্তরঃ এগুলো বেশী ব্যবহার যদি করেন, তবে বাস্তব জীবনের উপর অবহেলা বাড়বে। খেলাধুলা কমবে, কাজে মনোযোগ কমবে, মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। তাছাড়া অনেক সময় এই মাধ্যমগুলো ব্যবহার করার কারণে। অনেক ধরনের ব্যক্তিগত সমস্যাও হতে পারে। তবে এই যোগাযোগ মাধ্যমগুলো অল্প সময় এবং নিয়ম মেনে ব্যবহার করলে। এসব ক্ষতি হওয়া থেকে বাচা যাবে।

প্রশ্নঃ শিক্ষার্থীদের কতটুকু এই মাধ্যমগুলো ব্যবহার করা উচিত? 
উত্তরঃ যেসব শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করেন। তারা পড়াশোনায় বেশি মনোযোগ দিবেন। আর দিনের আধা ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়াতে থাকবেন না। তবে পড়ালেখার বিষয়ে কোন তথ্য জানতে চাইলে, আপনারা এর ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন এই মাধ্যমগুলো যেন পড়ালেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেশি সময় মাধ্যমগুলো ব্যবহার করবেন না। আর সতর্ক থাকবেন যেন, এগুলোর উপর আসক্তি না জন্মায়।

প্রশ্নঃ কিভাবে সোশ্যাল মিডিয়ার আসক্তি কমাবো?
উত্তরঃ অযথা মোবাইল নিয়ে ঘাটাঘাটি না করে। বাইরের কাজে মনোযোগ দিতে হবে। যখন মোবাইল টিপার ইচ্ছা হবে। তখন মোবাইল রেখে বাইরে বন্ধুদের সাথে অথবা খেলাধুলা করতে হবে। সবথেকে ভালো হয় বাস্তব জীবনে কাজের ওপর ফোকাস দেওয়া, যখন আপনি বাস্তব জীবনে কাজ করবেন। তখন এমনিতেই এসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করা কমে যাবে। তবে সোশ্যাল মিডিয়ার আসক্তি কমাতে হলে আপনার নিজের ওপর পুরো নিয়ন্ত্রণ করতে হবে, নাতো পারবেন না।
প্রশ্নঃ ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি থাকে কি?
উত্তরঃ সোশ্যাল মিডিয়াতে নিরাপত্তার ঝুঁকি আছে। কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া একাউন্ট হ্যাক করে প্রতারক চক্র, তাদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। তাই বলা যায় যে সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা ঝুঁকি থাকে। কিন্তু এই ঝুঁকি তৈরি হয় আবার আমাদের ভুলের কারণে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় কোন ব্যক্তিগত তথ্য কাউকে জানাবেন না। সতর্ক থাকবেন এবং সঠিক নিয়ম মেনে এই মাধ্যমগুলো ব্যবহার করবেন।

মন্তব্যঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা

আমরা যেহেতু প্রতিনিয়ত অনেক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি। তাই আমাদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা গুলো জেনে থাকতে হবে। এই সুবিধা ও অসুবিধা গুলো জানা থাকলে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময় সতর্ক হয়ে। সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে পারব। এতে আমরা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকবো।

সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যেমন অনেক উপকার দিচ্ছে। তেমনি এর ভুল ব্যবহারে আমাদের আবার অনেক ক্ষতিও হচ্ছে। তাই এইসব মাধ্যমগুলো খুব বেশি ব্যবহার করবেন না। আর ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কাওকে জানাবেন না। আর সোশ্যাল মিডিয়াতে সময় বেশি না দিয়ে, বন্ধু ও পরিবারের সাথে সময় কাটাবেন এবং নিয়মিত খেলাধুলা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url