পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন

পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন কয়েক মিনিটের মধ্যে, তাও আবার বাড়িতে বসে। আজকে পল্লী বিদ্যুৎ বিল কিভাবে অনলাইনে চেক করবেন এবং এই বিল কিভাবে অনলাইনের মাধ্যমে পরিশোধ করবেন তা দেখানো হবে।
পল্লী-বিদ্যুৎ-বিল-অনলাইনে-চেক-করুন
পল্লী বিদ্যুৎ ছাড়াও বিভিন্ন কোম্পানির বিদ্যুৎ বিল অনলাইনে চেক করার ও পরিশোধ করার নিয়ম সহ মোবাইলে কোন অ্যাপ গুলো দিয়ে বিদ্যুৎ বিল চেক করবেন। বিদ্যুৎ বিল চেক করতে সমস্যা হলে কি করবেন এবং কি বিষয়ে সতর্ক থাকবেন তা জানাবো।

পেজ সূচিপত্রঃ পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন

পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন

বর্তমান সময়ে পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন কয়েক মিনিটের মধ্যেই। এখনকার সময়ে এই বিদ্যুৎ বিল চেক করা অনেক সহজ হয়ে গেছে। কারণ আগে কিন্তু এইভাবে অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক করা যেত না। আগে বিদ্যুৎ বিলের কাগজ বাড়িতে আসলে বিদ্যুৎ বিল কত তা জানা যেত। তাছাড়াও বিদ্যুৎ অফিসে গিয়ে বিদ্যুৎ বিল কত তা জেনে আসতে হতো।
কিন্তু এখন আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অনলাইনে আপনার বাড়ির কারেন্ট বিল কত, তা জেনে নিতে পারবেন। আপনারা যারা পল্লী বিদ্যুৎ সেবা ব্যবহার করছেন বা তাদের আওতাধীন আছেন। তারা কিভাবে পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করবেন। তা এখন আপনাদেরকে জানানো হবে। আমি আপনাকে কয়েকটি পদ্ধতিতে অনলাইনে পল্লী বিদ্যুৎ বিল চেক করা দেখাবো।

বিকাশে পল্লী বিদ্যুৎ বিল যেভাবে চেক করবেন

প্রথমে আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করবেন। যদি আগে থেকেই বিকাশ অ্যাপ ইন্সটল করা থাকে। তাহলে আপনি আপনার বিকাশ অ্যাপ এ ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পর (পে বিল) অপশন দেখতে পাবেন। সেখানে চাপ দিবেন। চাপ দিলে নিচে আপনি অনেক গুলো অপশন দেখতে পাবেন।

যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট ইত্যাদি। এই অপশনগুলোর মধ্যে আপনি (বিদ্যুৎ) এর ওপর চাপ দিবেন। এরপর পল্লী বিদ্যুৎ প্রিপেইড (Palli Bidyut Prepaid) এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেইড (Palli Bidyut Postpaid) দেখতে পাবেন। এখানে আপনার কারেন্টের মিটার যদি প্রিপেইড হয়। তবে টাকা রিচার্জ করতে চাইলে (Palli Bidyut Prepaid) এই অপশনে ক্লিক করবেন।

আর যদি কারেন্টের মিটার পোস্টপেইড হয়। তাহলে (Palli Bidyut Postpaid) এই অপশনে ক্লিক করবেন। আমি আপনাদেরকে পল্লী বিদ্যুৎ বিল পোস্টপেইড এই অপশনে বিদ্যুৎ বিল চেক করা দেখাবো। পোস্টপেইড মিটারে বিল চেক করার জন্য। আপনি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড অপশনে ক্লিক করবেন। তারপর আপনি কোন মাসের বিদ্যুৎ বিল দেখতে চাইছেন। সেই মাস সিলেক্ট করবেন।

নিচে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন। এই অপশনে আপনি আপনার বিদ্যুৎ বিলের কাগজে থাকা অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপর পে বিল করবেন। সেখানে আপনার বিদ্যুৎ বিল কত টাকা এসেছে এবং এই বিল দেওয়ার শেষ তারিখ কত সেটাও দেখাবে। যদি বিদ্যুৎ বিল দেওয়া থাকে। তাহলে সেখানে পেড দেখাবে। আর যদি বিদ্যুৎ বিল দেওয়া না থাকে, তাহলে পেড দেখাবে না। 

এবার আমি আপনাদের সুবিধার জন্য, মোবাইল ফোনে কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করবেন তার স্ক্রিনশট দেখাবো। স্টেপ বাই স্টেপ আপনি স্ক্রিনশটে দেখানো অপশন গুলোর উপর ক্লিক করে পল্লী বিদ্যুৎ বিল দেখে নিবেন।

ধাপ ১
পল্লী-বিদ্যুৎ-বিল-অনলাইনে-চেক-করুন
ধাপ ২
পল্লী-বিদ্যুৎ-বিল-অনলাইনে-চেক-করুন
ধাপ ৩
পল্লী-বিদ্যুৎ-বিল-অনলাইনে-চেক-করুন
ধাপ ৪
পল্লী-বিদ্যুৎ-বিল-অনলাইনে-চেক-করুন
ধাপ ৫
পল্লী-বিদ্যুৎ-বিল-অনলাইনে-চেক-করুন

পল্লী বিদ্যুৎ মানে কি

শহরের বাইরে বিভিন্ন গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করার পর। সেই বিদ্যুৎ গ্রামের ঘরবাড়িতে, দোকানপাটে এবং কৃষি কাজে ব্যবহার করার জন্য। তাদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার এই ব্যবস্থাকেই পল্লী বিদ্যুৎ বলে।

পল্লী বিদ্যুৎ অর্থাৎ গ্রাম অঞ্চলের বিদ্যুৎ পরিচালনা করে বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই সংস্থাটি গ্রামীণ অঞ্চলের মানুষজনের জীবনকে সহজ করার জন্য। বিদ্যুতের সুবিধা দেয় এবং বিদ্যুৎ সংক্রান্ত সব সমস্যা ও সমাধান এই সংস্থাটি করে।

বিদ্যুৎ বিল চেক করতে কি কি লাগবে

আপনি যদি বিদ্যুৎ বিল চেক করতে চান। তাহলে কয়েকটি তথ্য আপনার কাছে থাকা লাগবে অথবা আপনাকে মনে রাখতে হবে। কারণ এই তথ্যগুলো দিয়েই আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিল কত তা চেক করতে পারবেন। আপনার বিদ্যুৎ বিল চেক করার জন্য প্রথমেই আপনার লাগবে।

(১) বিদ্যুৎ মিটার নাম্বার তারপর (২) কাস্টমার আইডি নাম্বার (৩) আপনার এলাকার নাম (৪) সচল মোবাইল নাম্বার।

এই তথ্যগুলো আপনার থাকলেই আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনার বাড়ির বিদ্যুৎ বিল জেনে নিতে পারবেন। এছাড়াও কোন মাসে কত বিল ছিল, কয় মাসের বিল বাকি আছে, এইসব বিষয়গুলো তাও জানতে পারবেন।

অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম

অনলাইনে বিদ্যুৎ বিল কিভাবে চেক করতে হয়। এই বিষয়ে জানার আগে আপনাকে জানতে হবে। আমাদের দেশে কোন কোন কোম্পানিগুলো বিদ্যুৎ সরবরাহ করে। কারণ আগে যদি আপনি এই বিদ্যুৎ সরবরাহ করা কোম্পানিগুলোর নাম জানতে পারেন। তাহলে এই তথ্যগুলো থেকে আপনি নিশ্চিত হতে পারবেন।

যে আপনি আসলে কোন কোম্পানির আয়ত্তে বিদ্যুৎ ব্যবহার করছেন। আপনার যদি এই তথ্য জানা থাকে। তবে সেই কোম্পানির ওয়েবসাইট অথবা অ্যাপে নিশ্চিতভাবে আপনি আপনার এই বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে পারবেন। তাই আমাদের দেশে কোন কোন কোম্পানিগুলো বিদ্যুৎ সরবরাহ করে। সে কোম্পানিগুলোর নাম আপনাদের সুবিধার জন্য বলছি।

(১) REB বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। (২) DESCO ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। (৩) NESCO নর্থ ওয়েস্ট ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড। (৪) DPDC ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। (৫) BPDB বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। (৬) WZPDCL ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

উপরে আমরা জানলাম আমাদের দেশে কোন কোম্পানিগুলো বিদ্যুৎ সরবরাহ করে। এবার আমরা জানবো এই কোম্পানিগুলোর আয়ত্তে বা মধ্যে থাকা মিটারের বিদ্যুৎ বিল অনলাইনে চেক করার নিয়ম। এখানে যেহেতু একবার আমি অনলাইনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ চেক করার নিয়ম জানিয়েছি। তাই পল্লী বিদ্যুৎ বিল চেক করা বাদে। বাকি সব কোম্পানিগুলোর বিদ্যুৎ বিল চেক করা দেখাবো।

DESCO ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির বিদ্যুৎ বিল চেক

DESCO কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করলে। এই কোম্পানির বিদ্যুৎ বিল চেক করার জন্য আপনাকে গুগলে DESCO Bill Check লিখে সার্চ করতে হবে। DESCO Bill Check লিখে সার্চ করলে প্রথমে, যে ওয়েবসাইটটি আসবে। সে ওয়েবসাইটে ক্লিক করে ঢুকবেন।

তারপর সেখানে Account/Meter No এই অপশনে কিল্ক করে। আপনার কাস্টমার নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার লিখে লগইন বা সাবমিট করবেন। এরপর আপনি আপনার বাকি থাকা কারেন্ট বিল এবং বর্তমান কারেন্টের বিল দেখতে পাবেন। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনশট দিচ্ছি।
পল্লী-বিদ্যুৎ-বিল-অনলাইনে-চেক-করুন
পল্লী-বিদ্যুৎ-বিল-অনলাইনে-চেক-করুন

NESCO নর্থ ওয়েস্ট ইলেকট্রিসিটির বিদ্যুৎ বিল চেক

নেস্কো বিদ্যুৎ বিল চেক করার জন্য প্রথমে আপনি গুগলে Nesco Postpaid Bill Check Online এইটা লিখে সার্চ করবেন। প্রথমের ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপর ভেতরে গিয়ে গ্রাহক নাম্বার বা একাউন্ট নাম্বার লিখবেন। লিখা হলে এখানে আপনি বর্তমান বিল, বকেয়া বিল এবং সকল বিল যেকোন একটি অপশনে ক্লিক করে। আপনার বিদ্যুৎ বিলের তথ্য দেখে নিতে পারবেন।
অনলাইনে-বিদ্যুৎ-বিল-চেক-করার-নিয়ম
অনলাইনে-বিদ্যুৎ-বিল-চেক-করার-নিয়ম

DPDC ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনের বিদ্যুৎ বিল চেক

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনের বিদ্যুৎ বিল চেক করার জন্য। প্রথমেই আপনাকে গুগলে dpdc postpaid bill check এইটা লিখে সার্চ করতে হবে। তারপর প্রথমে যে ওয়েবসাইট আসবে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ভিতরে ঢোকার পর মাস সিলেক্ট করবেন। তারপর কাস্টমার নাম্বার দিয়ে সার্চ করবেন। তাহলে আপনি আপনার বিদ্যুৎ বিল দেখতে পাবেন।
dpdc-বিদ্যুৎ-বিল-চেক-করার-নিয়ম
dpdc-বিদ্যুৎ-বিল-চেক-করার-নিয়ম

BPDB বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশনের বিদ্যুৎ বিল চেক

বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশনের বিদ্যুৎ বিল চেক করার জন্য আপনি bpdb postpaid bill check এইটা লিখে গুগলে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করবেন ভিতরে কাস্টমার নাম্বার এবং বিল নাম্বার অপশন পূরণ করবেন তারপর সার্চ করবেন। সার্চ করার পর আপনি আপনার বিদ্যুৎ বিল দেখতে পাবেন।
bpdb-postpaid-bill-check
bpdb-postpaid-bill-check

WZPDCL ওয়েস্ট জোন পাওয়ার বিদ্যুৎ বিল চেক

ওয়েস্ট জোন পাওয়ার বিদ্যুৎ বিল গুগল ওয়েবসাইট থেকে চেক করতে চাইলে। গুগল সার্চ অপশনে লিখবেন wzpdcl bill check online, এইটা লেখার পর সার্চ করবেন। তারপর ওয়েস্ট জোন পাওয়ার এর অফিসিয়াল ওয়েবসাইট সব উপরে দেখাবে। সেই ওয়েবসাইটে ক্লিক করার পর। ভিতরে গিয়ে আপনি আপনার গ্রাহক নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার লিখে সার্চ করবেন। এরপর আপনাকে আপনার বিদ্যুৎ বিলের কাগজ দেখাবে।
ওয়েস্ট-জোন-পাওয়ার-বিদ্যুৎ-বিল-চেক

ওয়েস্ট-জোন-পাওয়ার-বিদ্যুৎ-বিল-চেক

অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

অনলাইনে বিদ্যুৎ দেওয়া এখন অনেক সহজ। আপনি অনলাইন মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে আপনার বিদ্যুৎ বিলের টাকা দিতে পারবেন। অনেকগুলো মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম আছে। বিশেষ করে বিকাশ, নগদ, উপায় এবং রকেট। এইসব মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে আপনি আপনার বিদ্যুৎ বিলের টাকা দিতে পারবেন। কিভাবে এই বিদ্যুৎ বিলের টাকা আপনি অনলাইনে দিবেন। চলুন তারা ধাপে ধাপে বলি।
বিকাশেঃ প্রথমে বিকাশ অ্যাপ এ যাবেন। তারপর পে বিল অপশনে ক্লিক করবেন। তারপর সেখানে ইলেকট্রিসিটির ওপর চাপ দিবেন। আপনি কোন বিদ্যুৎ কোম্পানির কারেন্ট ব্যবহার করছেন। সেই কোম্পানি সিলেক্ট করবেন এবং ভিতরে কাস্টমার নাম্বার অথবা আপনার মিটার নাম্বার দিয়ে বিদ্যুৎ বিল কত তা দেখবেন। এরপর পে বাটনে চাপ দিবেন। তারপর আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে সম্পন্ন করবেন।

নগদেঃ প্রথমে নগদ অ্যাপে ঢুকবেন। তারপর বিল পে অপশানে যাবেন। ইলেকট্রিসিটি অপশনে ক্লিক করবেন। আপনার বিদ্যুৎ বিলের কোম্পানির নাম সিলেক্ট করবেন। তারপর আপনার কাস্টমার নাম্বার বা মিটার নাম্বার অথবা একাউন্ট নাম্বার দিয়ে। আপনার বিদ্যুৎ বিল পেমেন্ট অপশনে কনফার্ম করবেন।

বিল চেক করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন

বিদ্যুৎ বিল চেক করার সময় আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবেন। এতে আপনি প্রতারণার ঝুঁকি থেকে বাঁচবেন। যখন ওয়েবসাইটে বা অ্যাপে আপনার বিদ্যুৎ বিল চেক করবেন। তখন সঠিক কাস্টমার নাম্বার বা মিটার নাম্বার দিবেন। আপনার ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড বা ওটিপি কাউকে দেখাবেন না।

পাবলিক ওয়াইফাই চালিয়ে বিদ্যুৎ বিল চেক করবেন না। যখন বিদ্যুৎ বিল চেক করবেন ভালোভাবে সঠিক তথ্য দিয়ে, আপনার বিদ্যুৎ বিলের তথ্য যাচাই করবেন। বিদ্যুৎ বিল চেক করার পর পরিশোধ করলে। সেই পরিশোধ করার স্ক্রিনশট প্রমান হিসেবে নিয়ে রাখবেন। গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোথাও অ্যাপ ডাউনলোড করে বিদ্যুৎ বিল চেক করবেন না।

মোবাইলে যেসব অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল চেক করবেন

যখন মোবাইল অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল চেক করবেন। তার আগে সেই অ্যাপ অফিশিয়াল কিনা তা চেক করে নিবেন। আপনি আপনার মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ, নগদ অ্যাপ, রকেট অ্যাপ, নেস্কো অ্যাপ, ডেসকো অ্যাপ এবং ডিপিডিসি অ্যাপ সার্চ করে ইন্সটল করতে পারেন। এখানে আপনি যে কোম্পানির গ্রাহক বা কারেন্ট ব্যবহার করছেন। 

সেই কোম্পানির অ্যাপ ডাউনলোড করবেন। তবে আপনি বিকাশ অ্যাপে, নগদ অ্যাপে এবং রকেট অ্যাপ এ সবগুলো বিদ্যুৎ কোম্পানি পেয়ে যাবেন। আপনি এই অ্যাপ গুলো ব্যবহার করে বিদ্যুৎ বিল চেক করার পাশাপাশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তাছাড়া উপরে আপনি পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন এই পয়েন্ট দেখে আসতে পারেন।

প্রিপেইড মিটার কি?

প্রিপেইড মিটারে আগে কার্ড এ টাকা রিচার্জ করতে হয়। তারপর সেই রিচার্জ করা টাকার সমান আপনি কারেন্ট ব্যবহার করতে পারবেন। এই মিটারে রিচার্জ করা টাকার সমান কারেন্ট ব্যবহার করা হলে। অটোমেটিক আপনার বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। আবার যখন রিচার্জ করবেন, তখন কারেন্ট চলতে লাগবে। এটাকেই প্রিপেইড মিটার বলে। 

অনেকের জন্য এই প্রিপেইড মিটার সুবিধা। আবার অনেকের জন্য এই মিটার অসুবিধাও তৈরি করে। এই মিটার ব্যবহার করলে, আপনি বিদ্যুৎ বিলের খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। বিদ্যুৎ বিল বাকি হওয়ার সমস্যা থাকবে না। কিন্তু এটার একটি সমস্যা আছে, কার্ডে রিচার্জ অর্থাৎ টাকা শেষ হয়ে গেলে। হঠাৎ আপনার বিদ্যুৎ চলে যাবে। আর এটা নিয়মিত রিচার্জ করতে হয়।

পল্লী বিদ্যুৎ প্রতি ইউনিট কত টাকা

পল্লী বিদ্যুৎ বিল প্রতি ইউনিট কত টাকা পড়বে। সেটা নির্ভর করবে আপনি মাস শেষে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছেন তার ওপর। এখানে ইউনিটের একটা ভাগ আছে, সেই ভাগ পার হলে বা সেই ইউনিটের উপরে উঠলে ইউনিট প্রতি টাকা বাড়বে। ০ থেকে ৫০ ইউনিটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করলে। প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৬৩ পয়সা আসবে।

৫০ থেকে ৭৫ এর মধ্যে ইউনিট ব্যবহার করলে। পাঁচ টাকা ২৬ পয়সা প্রতি ইউনিট বিল আসবে। আর ৭৬ থেকে ২০০ ইউনিটের মধ্যে বিদ্যুৎ ব্যবহার করলে। প্রতি ইউনিট ৭ টাকা ২০ পয়সা করে কাটবে। যদি ২০১ ইউনিট থেকে ৩০০ মধ্যে বিদ্যুৎ ব্যবহার করেন। তাহলে ৭ টাকা ৫৯ পয়সা করে প্রতি ইউনিট দাম ধরা হবে। এভাবে আপনার ইউনিট যত বেশি বাড়বে। ইউনিট প্রতি টাকা তত বেশি বাড়বে।

বিদ্যুৎ বিল চেক করতে সমস্যা হলে যা করবেন

বিদ্যুৎ বিল চেক করতে যদি আপনার সমস্যা হয়। তাহলে আপনি আপনার কাস্টমার আইডি নাম্বার অথবা মিটার নাম্বার ভালোভাবে চেক করবেন। সেখানে ভুল থাকলে অনেক সময় বিদ্যুৎ বিল দেখাই না। তারপরে ইন্টারনেট চেক করবেন। ইন্টারনেট সমস্যা থাকলে বিদ্যুৎ বিল দেখায় না।

অনেক সময় অফিশিয়াল ওয়েবসাইট এর সার্ভার ডাউন থাকলে। বিদ্যুৎ বিল চেক করতে সমস্যা হতে পারে। আর মোবাইল অ্যাপ দিয়ে যদি বিদ্যুৎ বিল চেক করতে সমস্যা হয়। তাহলে মোবাইল অ্যাপ আপডেট করবেন। মোবাইল অ্যাপ আপডেট না করার কারণে বিদ্যুৎ বিল দেখতে সমস্যা হতে পারে।

এগুলো করার পরেও যদি আপনার এই সমস্যা দেখায়। তাহলে আপনি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন। বিদ্যুৎ কোম্পানির হটলাইনে কল করে অভিযোগ দিতে পারেন। ওয়েব সাইটে চেক করলে, সে ওয়েবসাইটে অভিযোগ করবেন। এগুলো করলে আশাকরি বিদ্যুৎ বিল চেক করতে আপনার কোন সমস্যা হবে না।

FAQ/বিল সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ বিদ্যুৎ বিল দেখবো কিভাবে?
উত্তরঃ আপনি বিকাশ অ্যাপে অথবা নগদ অ্যাপে, আপনার বিদ্যুৎ বিল দেখে নিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে আপনার বিদ্যুৎ কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। সেখানে আপনার কাস্টমার নাম্বার অথবা মিটারের নাম্বার দিয়ে। আপনার বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

প্রশ্নঃ বিকাশ থেকে বিদ্যুৎ বিল চার্জ কত?
উত্তরঃ আপনি যদি বিকাশের থেকে দুইটি বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করেন। তাহলে আপনার বিকাশ অ্যাপে কোন বিল চার্জ হবে না। কিন্তু আপনি যদি দুইটি মিটার বা বিদ্যুৎ বিল দেওয়ার পর। আরো বেশি বিদ্যুৎ বিল দিতে যান। তাহলে বিকাশ অ্যাপ থেকে, বিকাশের পার্সেন্টেজ অনুযায়ী কিছু টাকা চার্জ কাটবে।

প্রশ্নঃ কিভাবে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন?
উত্তরঃ আপনি বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে অনলাইনে আপনার বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন। তাও আবার কিছু সময়ের মধ্যেই। এই অ্যাপগুলো ছাড়াও আপনি আপনার ব্যবহৃত বিদ্যুৎ কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার গ্রাহক নাম্বার অথবা মিটার নাম্বার দিয়ে সেখানে বিদ্যুৎ বিল চেক করে পরিশোধ করতে পারবেন।

প্রশ্নঃ পল্লী বিদ্যুৎ মিটারের দাম কত?
উত্তরঃ পল্লী বিদ্যুৎ মিটারের দাম ১০০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। সুপারস্টারের একটি মিটার আছে। এই মিটারে দুই বছর গ্যারান্টি আছে। এই মিটারের দাম ১৩৫০ টাকায় আপনি বাজার থেকে পেয়ে যাবেন।
প্রশ্নঃ পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন ফি কত?
উত্তরঃ আপনি যদি পল্লী বিদ্যুৎ সমিতিতে আবাসিক মিটারের জন্য আবেদন করেন। তাহলে আপনার সদস্য ফি ৫০ টাকা লাগবে। সমীক্ষা ফি ১৩৮ টাকা লাগবে। আর দুই কিলোওয়াট জামানত হিসেবে ৯৬০ টাকা লাগতে পারে। এখানে মোট খরচ ১১৪৮ টাকা হতে পারে। কখন টাকা বেশিও লাগতে পারে। তাছাড়া মিটারের ওয়ারিং খরচ সহ সব মিলিয়ে। এখানে টাকা লাগতে পারে ২৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।

মন্তব্যঃ পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন

পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করুন এ বিষয়ে বলা হয়েছে। আপনারা যারা অনলাইনের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল চেক করতে চান। তারা উপরের একদম প্রথম পয়েন্ট দেখে আসতে পারেন। সেখানে আমি ধাপে ধাপে কিভাবে আপনি পল্লী বিদ্যুৎ বিল অনলাইনে চেক করবেন তা দেখিয়েছি। অনলাইনে বিদ্যুৎ বিল চেক করা, পরিশোধ করা সহ বিদ্যুৎ বিল সম্পর্কিত সকল তথ্য জানা যায়।

অনলাইনে এই পদ্ধতি চালু করার কারণে। বিদ্যুৎ বিল চেক করতে এবং পরিশোধ করতে সময় অনেক কম লাগে। আপনারাও অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যা গুলোর সমাধান নিতে পারে। তাছাড়া আপনি যদি অনলাইনে কোন ওয়েবসাইটে অথবা মোবাইল ফোনের অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল চেক করেন। তাহলে আপনি আগে সেই অ্যাপ বা ওয়েবসাইট অফিশিয়াল কিনা, তা চেক করে নিবেন। এতে আপনার তথ্য নিরাপদ থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url