চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো? জানুন নতুন নিয়ম

উক্ত আলোচনাতে আজকে আমরা চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো তা শিখবো। আপনারা যদি চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এর কাজ কি না জানেন। তবে আজকের এই আলোচনা ভালোভাবে পড়বেন।
চ্যাট-জিপিটি-কিভাবে-ব্যবহার-করবো
আজকে চ্যাট জিপিটি ব্যবহার করার নিয়ম, চ্যাট জিপিটি ব্যবহার করার সুবিধা এবং এর মাধ্যমে কি কি কাজ করা যায়, সে বিষয়গুলো জানানো হবে। তাই দেরি না করে চলেন চ্যাট জিপিটি ব্যবহার সহ সকল তথ্য জেনে নিন।

পেজ সূচিপত্রঃ চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো

চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো

আপনারা যারা প্রশ্ন করেছিলেন চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো চলেন তা জেনে নিই। আপনাদের যদি মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটার থাকে। তাহলে খুব সহজে আপনারা চ্যাট জিপিটিতে কাজ করতে পারবেন। বর্তমান সময়ে অনেক মানুষ আছে,
যারা তাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো কাজে চ্যাট জিপিটির ব্যবহার করছেন। যেমন পড়াশোনা, লেখালেখির কাজ, অনুবাদ করা, প্রোগ্রামিং কাজ, তথ্য অনুসন্ধান করা, ছবি তৈরি সহ আরো বিভিন্ন কাজে ব্যবহার। চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য আগে অ্যাকাউন্ট খুলতে হবে।

তাই আপনি আপনার ফোনে বা কম্পিউটারে। যেকোনো ব্রাউজারে প্রবেশ করবেন। তারপর সেখানে সার্চ অপশনে chat.openai.com লিখবেন। এরপর প্রথম যে ওয়েবসাইট আসবে, তাতে ক্লিক করবেন। এখানে Login এবং Sign up থাকবে। যদি আগে থেকে একাউন্ট থাকে, তবে Login করবেন।

আর যদি একাউন্ট না থাকে, তবে Sign up করবেন। চ্যাট জিপিটিতে Sign up ক্লিক করার পর ইমেইল এড্রেস দেখতে পাবেন ওখানে আপনার ইমেইল দিয়ে কন্টিনিউ করবেন। তারপর আপনার ফোনে জিমেইলে ছয় ডিজিটের সংখ্যা যাবে। এই ছয় সংখ্যা দিয়ে ফর্ম পূরণ করে চ্যাট জিপিটিতে আপনার নাম ও পাসওয়ার্ড সেট করে এগিয়ে যাবেন।

তারপর অ্যাকাউন্ট সফলভাবে তৈরি করা হয়ে যাবে। এরপর আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে চ্যাট জিপিতে লগইন করবেন। নিচে মেসেজ বা চ্যাট অপশনে প্রশ্ন করলে চ্যাট জিপিটি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে সাহায্য করবে। আপনাদের সুবিধার জন্য নিচে মোবাইল ও কম্পিউটারে কিভাবে এই অ্যাকাউন্ট তৈরি করবেন, তার স্ক্রিনশট দিলাম।

মোবাইলে যেভাবে একাউন্ট খুলবেন
চ্যাট-জিপিটি-কিভাবে-ব্যবহার-করবো
কম্পিউটারে যেভাবে অ্যাকাউন্ট খুলবেন
চ্যাট-জিপিটি-কিভাবে-ব্যবহার-করবো

চ্যাট জিপিটি ব্যবহার করার সুবিধা

মানুষের দৈনন্দিন কাজকে সহজ করতে বর্তমানে চ্যাট জিপিটি অনেক সাহায্য করছে। চ্যাট জিপিটি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যা দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিতে পারবেন, তথ্য খুজতে পারবেন এবং বিভিন্ন ধরনের কাজে সাহায্য নিতে পারবেন। সঠিকভাবে যদি এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি চ্যাট জিপিটি ব্যবহার করলে। 

ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত জীবন আরো সহজ হয়ে উঠবে। চ্যাট জিপিটির অনেকগুলো সুবিধা আছে। এর মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে, এতে দ্রুত তথ্য পাওয়া যায়। আপনার যদি কোন প্রশ্ন জানার থাকে তাহলে এখানে খুব তাড়াতাড়ি আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। যেসব মানুষ লেখালেখি বেশি করে।

যেমন ধরেন ব্লগ আর্টিকেল, আবেদন পত্র, রিপোর্ট, ইমেইল সহ লিখিত, যেকোন কাজের জন্য চ্যাট জিপিটি থেকে সুবিধা নিতে পারবেন। এর মাধ্যমে লেখার কাঠামোগত দিক অনেক সুন্দর ও সহজ হয়। পড়াশোনার ক্ষেত্রে চ্যাট জিপিটি ব্যবহার অনেক সুবিধা জনক। পড়াশোনার জটিল বিষয়গুলোকে সহজ ভাবে বুঝতে ও ব্যাখ্যা করতে সাহায্য করে।

আবার এখান থেকে নতুন নতুন বিষয় শিখতেও পারবেন। এগুলো ছাড়াও চ্যাট জিপিটি ব্যবহারে আরো কিছু সুবিধা পাওয়া যায়। যেমন নতুন আইডিয়া খুঁজতে সাহায্য করে, যে কাজগুলো করতে অনেক সময় লাগে। সেগুলো কম সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সাহায্য করে। এতে বাংলা, ইংরেজি, হিন্দি ভাষা সহ সব ধরনের ভাষায় প্রশ্ন করতে পারবেন এবং উত্তর পাবেন।

প্রফেশনাল মানের গ্রাফিক্স ডিজাইনের কাজ ও ছবি বানিয়ে নিতে পারবেন। আরও অসংখ্য সুবিধা আছে যা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে নিতে পারবেন। আরেকটি বড় সুবিধা হচ্ছে, চ্যাট জিটিপি ব্যবহার করার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা দেওয়া নেই। ব্যবহারকারীর যেকোন প্রয়োজনে যখন ইচ্ছা, এখান থেকে সাহায্য নিতে পারবে। কারণ চ্যাট জিপিটি ২৪ ঘন্টায় ব্যবহার করা যায়।

চ্যাট জিপিটি ব্যবহার করতে কি কি লাগবে

চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য আপনার প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হবে না। কিন্তু এটা সঠিকভাবে ব্যবহার করতে হলে। আপনার লাগবে ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন, কম্পিউটার ও জিমেইল। জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
এই অ্যাকাউন্ট দিয়ে আপনার ফোন, কম্পিউটার ব্রাউজার বা অ্যাপের মাধ্যমে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। সঠিকভাবে প্রশ্ন করতে পারলে এবং ব্যবহার করতে পারলে আপনারা সহজেই এই অ্যাপ বা সেবা ব্যবহার করতে পারবেন।

চ্যাট জিপিটি দিয়ে কি কি কাজ করা যায়

জীবনের সাথে জড়িয়ে থাকা কম বেশি অনেকগুলো কাজ। আপনি এই চ্যাট জিপিটি দিয়ে করিয়ে নিতে পারবেন। চ্যাট জিপিটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি। এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ সহজে খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা যায়। বর্তমান সময়ে ফ্রিল্যান্সার, ব্লগার, ব্যবসায়ী ও শিক্ষার্থী সহ সাধারণ ব্যবহারকারীরা।

তাদের নানা রকম প্রয়োজনে চ্যাট জিপিটি ব্যবহার করছে। কোন তথ্য খুব অল্প সময়ের মধ্যে জানতে চাইলে? আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করবেন। চ্যাট জিপিটি ব্যবহার করে। আপনারা আপনাদের কাঙ্খিত তথ্য তাড়াতাড়ি খুজতে পারবেন। আপনারা যদি এখানে ইতিহাস, শিক্ষা, স্বাস্থ্য, বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন।

তাহলে এসব প্রশ্নের উত্তর আপনারা সহজে পাবেন। এছাড়াও এর মাধ্যমে আপনারা এখানে আর্টিকেল লেখাতে সাহায্য নিতে পারবেন। পড়াশোনায় জটিল বিষয়গুলো সহজ করে নিতে পারবেন। নতুন কিছু শিখতে পারবেন। নতুন ভাষা সম্পর্কে জানতে পারবেন। ব্যক্তিগত প্রয়োজন ও ইমেইল আবেদন পত্র সহ অফিশিয়াল বিভিন্ন ধরনের কাজে সাহায্য নিতে পারবেন।

আবার ব্যবসা কিভাবে শুরু করবেন ও কিভাবে মার্কেটিং করবেন, সে পরিকল্পনা তৈরি করতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার ধারনা নিতে পারবেন। প্রোগ্রামিং ও প্রযুক্তিগত সেবা নিতে পারবেন। যেমন প্রোগ্রামিং শেখা, কোডিং করা, ওয়েবসাইট তৈরি করা, গল্প লেখা, কবিতা রচনা করা, ভিডিও তৈরি করা,

ইউটিউবের কন্টেন্ট বানানো এবং নতুন নতুন সৃজনশীল আইডিয়া তৈরি করা সহ। আরো অনেক ধরনের কাজ করতে চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা করাতে পারবেন। বর্তমান সময়ে আবার চ্যাট জিপিটি দিয়ে অনেক আকর্ষণীয় ছবি তৈরি করা যায় যা ফ্রিল্যান্সারদের কাজের গতিকে আরো বাড়িয়ে দিয়েছে।

কাদের জন্য চ্যাট জিপিটি সবচেয়ে ভালো

পড়াশোনা, পেশাগত কাজ, ব্যবসা বা নিজ প্রয়োজন সহ। প্রায় সব ধরনের কাজেই চ্যাট জিপিটি সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কিছু মানুষের জন্য চ্যাট জিপিটি অনেক গুরুত্বপূর্ণ। যেমন, শিক্ষার্থী ও কনটেন্ট রাইটিং করে তাদের জন্য। তারপর ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, চাকরিজীবী, ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা,

প্রোগ্রামার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য চ্যাট জিপিটি সবচেয়ে ভালো। কারণ চ্যাট জিপিটি দিয়ে অনেক কঠিন বিষয় খুব সহজে জানা যায়। খুব তাড়াতাড়ি করা যায় এবং নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। এখান থেকে অনেক জটিল বিষয়গুলো সহজে শেখা যায় এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের কাজ করা যায়। এগুলো ছাড়াও আরো অনেক রকম কাজ আছে। যেগুলো চ্যাট জিপিটি দিয়ে করা যায়। 

এজন্য যারা অনলাইনে কাজ করেন, নতুন কিছু জানার আগ্রহ আছে, নতুন ব্যবসা করতে চান, লেখালেখির কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন এবং যারা প্রযুক্তি প্রেমিক আছেন, তারা সহ সাধারণ মানুষদের জন্য চ্যাট জিপিটি সবচেয়ে ভালো। আরেকটি বিষয় যারা প্রশ্ন করেছিলেন চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো? তারা উপরের প্রথম পয়েন্টের আলোচনা দেখে নিবেন।

চ্যাট জিপিটি দিয়ে অনলাইনে ইনকাম করা যায় কি

সঠিক চিন্তাভাবনা এবং সঠিক দিকনির্দেশনা নিয়ে। আপনি যদি চ্যাট জিপিতে কাজ করতে পারেন। তবে এটা দিয়ে অনলাইনে আপনি মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারবেন। চ্যাট জিপিটি নিজে কোন আয়ের উৎস নয়। কিন্তু এই প্রযুক্তি বিভিন্ন ধরনের অনলাইন কাজকে সহজ, দ্রুত ও অনেক আকর্ষণীয় করতে সাহায্য করে।

আপনারা চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন। আপনি যদি লেখালেখির কাজ পছন্দ করেন। তবে অনলাইন মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কনটেন্ট লিখে ক্লায়েন্টের কাছ থেকে অর্থ উপার্জন করতে পারবেন। ইউটিউব ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট বানিয়ে। অনলাইন মার্কেটপ্লেসে ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারেন।

চ্যাট জিপিটি দিয়ে সহজে তাড়াতাড়ি আকর্ষণীয় কনটেন্ট আইডিয়া, ভিডিও স্ক্রিপ্ট এবং বিভিন্ন ধরনের ভিডিও টপিক বানানো যায়। তারপর অনলাইন শিক্ষা ও গাইড তৈরি করে ইনকাম করতে পারেন। চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা অনলাইনে কোর্স ও শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য পরিকল্পনা বানাতে পারবেন এবং শেখানোর পদ্ধতি জানতে পারবেন।

এতে ভালো টাকা ইনকাম করা সম্ভব। কোনো কোম্পানির হয়ে, তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারেন। যেমন পোস্টার আইডিয়া, বিজ্ঞাপনের আয়ডিয়া, ইমেইল মার্কেটিং এবং কনটেন্ট পরিকল্পনা করে দিতে পারেন। এই কাজগুলো চ্যাট জিপিটির মাধ্যমে সহজে করতে পারবেন। যা  থেকে আপনার টাকা ইনকাম করতে পারবেন।

চ্যাট জিপিটির উত্তর কতটা নির্ভরযোগ্য

চ্যাট জিপিটির অনেক উত্তর সঠিক হয়। আবার অনেক উত্তর ভুল বা অসম্পূর্ণ পাওয়া যায়। যার কারণে চ্যাট জিপিটি নিজেও এই কথা স্বীকার করেছে। যে উত্তর শতভাগ সঠিক হবে, এমন কোন নিশ্চয়তা তারা দেয় না। চ্যাট জিপিটি অনেক ধরনের তথ্যের ভিত্তিতে উত্তর তৈরি করে।

তাই মাঝে মধ্যে ভুল উত্তর হতে পারে। চ্যাট জিপিটি সাধারণ যেসব তথ্য বিশেষ করে পড়াশোনা, প্রযুক্তি, লেখালেখি ও দৈনন্দিন বিষয়গুলোর উপর ভালো সঠিক উত্তর দিতে পারে। কিন্তু চিকিৎসা বিষয়ে, আইনগত বিষয়ে, অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত। এসব ক্ষেত্রে চ্যাট জিপিটির উত্তরে নির্ভর করা উচিত না। 

যদি তথ্য অনেক গুরুত্বপূর্ণ হয়। তাহলে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য উৎস থেকে আগে তথ্যটি ভালোভাবে যাচাই করে নিবেন। যেমন সাম্প্রতিক খবর, নতুন নিয়ম কানুন ইত্যাদি বিষয়গুলো চ্যাট জিপিটির উত্তরের উপর ভরসা করবেন না। যেকোনো তথ্য নেওয়ার পর আগে এই তথ্যগুলো সঠিক কিনা তা ভালোভাবে বিশ্বস্ত কোন ওয়েবসাইট থেকে বা তথ্য দেখে যাচাই করবেন।

চ্যাট জিপিটি ব্যবহারে সতর্কতা

চ্যাট জিপিটি ব্যবহার করা ভালো হলেও। এটা ব্যবহার করার সময় আমাদের সকলেরই উচিত বেশ কিছু বিষয়ে সতর্ক থাকা। কারণ চ্যাট জিপিটি উপকারী এআই টুল হলেও, এর ওপর অন্ধ বিশ্বাস করা যাবে না। তাই আপনারা এখানে কখনোই আপনাদের ব্যক্তিগত তথ্য। যেমন পাসওয়ার্ড, ব্যাংক একাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার,

জাতীয় পরিচয়পত্রের নাম্বার সহ যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য। সেগুলো কখনোই শেয়ার করবেন না। চ্যাট জিপিটি থেকে কোন গুরুত্বপূর্ণ তথ্য নিলে, তা সঠিক কিনা ভালোভাবে যাচাই করে নিবেন। কারণ মাঝেমধ্যে এটি ভুল তথ্য দিতে পারে। বিশেষ করে চিকিৎসায়, আইনগত বিষয়, আর্থিক বিষয় এবং সাম্প্রতিক বিষয়ের উত্তরে সতর্ক হতে হবে।

চ্যাট জিপিটি থেকে কোন লেখা তৈরি করলে। তা সরাসরি ব্যবহার না করে নিজের প্রয়োজনমতো ঠিক করে নিতে হবে। এতে লেখার মান উন্নত হবে এবং তথ্য সঠিক কতটুকু তা নিশ্চিত করা যাবে। আর পড়াশোনার ও রিসার্চ ভিত্তিক কাজে চ্যাট যেটিপির ওপর একমাত্র ভরসা করবেন না। চ্যাট জিপিটি থেকে তথ্য নিয়ে সেই তথ্য সঠিক কিনা। 

তা নির্ভরযোগ্য বই, গবেষণা ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করবেন। সবসময় মাথায় রাখবেন অনলাইন ভিত্তিক যেকোন জিনিস ব্যবহার করার সময়। সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন। আর ব্যক্তিগত কোন তথ্য এগুলোতে শেয়ার করবেন না। এতে আপনারা এবং আপনাদের তথ্য নিরাপদ থাকবে।

(FAQ) চ্যাট জিপিটি নিয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ChatGPT দিয়ে কি কি করা যায়?
উত্তরঃ চ্যাট জিপিটি দিয়ে আপনি অনেক রকম কাজ করতে পারবেন। যেমন এটা ব্যবহার করে আর্টিকেল লিখতে পারবেন, প্রোগ্রামিং করতে পারবেন, তথ্য অনুসন্ধান ও অনুবাদ করতে পারবেন। ছবি বানাতে পারবেন এবং আরো যেসব প্রফেশনাল কাজ থাকে। সেগুলো এটার মাধ্যমে করতে পারবেন। বর্তমানে তথ্য সংরক্ষণ সহ অনলাইন এবং পড়াশোনার কাজে এর ব্যবহার অনেক বেড়েছে।
চ্যাট-জিপিটি-কিভাবে-ব্যবহার-করবো
প্রশ্নঃ ChatGPT এ টাকা আয় করা যায়?
উত্তরঃ চ্যাট জিপিটির মাধ্যমে আপনি অনলাইনের বিভিন্ন ধরনের কাজ। যেমন কন্টেন্ট রাইটিং, ব্লগিং ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট স্ক্রিপ্ট প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন। এই কাজ গুলো বিভিন্ন মার্কেটপ্লেসে ক্লায়েন্টের কাছে বিক্রি করে। অথবা আপনার ইউটিউব চ্যানেল না ওয়েবসাইটে ছেড়ে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

প্রশ্নঃ ChatGPT ব্যবহার করতে কি টাকা লাগে?
উত্তরঃ চ্যাট জিপিটি আপনি দুভাবে করতে পারবেন। এটা ফ্রিতেও ব্যবহার করা যায়। আবার টাকা দিয়েও ব্যবহার করা যায়। আপনি যদি সাধারণ ইউজার হয়ে থাকেন। তবে চ্যাট জিপিটির ফ্রি ভার্সন ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি অতিরিক্ত ফিচার ও উন্নত মানের সুবিধা এখান থেকে নিতে চান। তবে এর পেইড প্ল্যানও আছে। যা নিতে হলে আপনাকে টাকা দিয়ে নিতে হবে।

প্রশ্নঃ চ্যাট জিপিটির মালিক কে?
উত্তরঃ চ্যাট জিপিটির মালিক হচ্ছে OpenAi গুরুপ। এই প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান। যার কাজ হচ্ছে, উন্নত এ আই প্রযুক্তি নিয়ে রিসার্চ করা এবং কাজ করা।
প্রশ্নঃ ChatGPT কি মোবাইলে ব্যবহার করা যায়?
উত্তরঃ আপনার স্মার্টফোন আপডেট হতে হবে। কারণ অনেক পুরনো ফোন আছে, যেগুলোতে ভালোভাবে চ্যাট জিপিটি অ্যাপ কাজ করে না। আপনার যদি বর্তমান সময়ের একটি স্মার্ট ফোন থাকে। তবে এই ফোনের ব্রাউজার। অথবা প্লেস্টোর থেকে অফিসিয়াল অ্যাপ ইন্সটল করে। জিমেইল দিয়ে একাউন্ট খুলে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন।

মন্তব্যঃ চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো

বর্তমান সময়ে চ্যাট জিপিটি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে যারা কাজ করে। তাদের কাজকে এবং দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলেছে। চ্যাট জিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যা ওপেনা Ai নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে। এই এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারছে, নতুন নতুন তথ্য শিখতে পারছে এবং নিজের জ্ঞান বৃদ্ধি করছে। অনেক তথ্য আছে, যেগুলো খুঁজতে অনেক সময় লাগে।

কিন্তু এর মাধ্যমে খুব সল্প সময়ে তথ্য খুঁজে পাওয়া যায়। এমনকি এর মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন কাজ করে অনেকে জীবিকা নির্বাহ করছে। আজকের আলোচনা ছিল চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো। যা আমি উপরের প্রথম পয়েন্টে খুব সুন্দর করে উল্লেখ করেছি। তাই আপনারা যারা জানেন না কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়। তারা উপরের প্রথম পয়েন্ট সহ পুরো আর্টিকেলটি পড়বেন। এতে চ্যাট জিপিটি নিয়ে সকল প্রশ্নের উত্তর আশাকরি আপনারা জানতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url