মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার

মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার নিয়ে আজকে আলোচনা করা হবে। বর্তমান সময়ের মোবাইলের ওপর আসক্তি দিন দিন মানুষের বেরিয়ে চলেছে যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলছে।
মোবাইল-আসক্তির-কারণ-ও-প্রতিকার
তাই এ সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন এবং পরবর্তীতে এই সমস্যাগুলো কিভাবে এড়ানো যাবে, এ বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানানো হবে। তাই আর দেরি না করে চলেন মোবাইল আসক্তি কি কারনে হয় এবং কিভাবে এর সমাধান করবেন তা জেনে নিই।

পেজ সূচিপত্রঃ মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার

মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার

এখনকার সময়ে মোবাইল ফোন চিনে না। এরকম মানুষ পাওয়া যাবে না। এই মোবাইল ফোনের কারণে এখনকার বেশিরভাগ মানুষ দিন দিন এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এতে অনেক ধরনের সমস্যা হচ্ছে। এমনকি তারা তাদের বাস্তব জীবনেও অনেক পিছিয়ে পড়ছে। যারা মোবাইল ফোন ব্যবহার করছেন বা করবেন। আর যাদের বাচ্চারা মোবাইল ফোন ব্যবহার করছে।
তাদের সকলেরই উচিত মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার সম্পর্কে আগে থেকে জেনে রাখা। আগে থেকে এ বিষয়গুলো জেনে থাকলে মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচা সম্ভব হবে। মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বাড়ছে। আর ভবিষ্যতে যে এর ব্যবহার কমবে তা মনে হয় না। কিন্তু সমস্যা হচ্ছে, এই ফোন প্রয়জনের বেশি ব্যবহার করা হচ্ছে।

যার কারণে ধীরে ধীরে মানুষের জীবন, পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলছে। এভাবে একটা সময় পর মোবাইল ফোনের উপর মানুষ আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইল আসক্তির পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন মোবাইল ফোন হাতে পেলেই সোশ্যাল মিডিয়া অনেকক্ষণ চালানো হচ্ছে। এছাড়াও অনলাইনে অনেক ধরনের ভিডিও গেম ও ভিডিও দেখা।

আবার অনেক সময় একাকীত্ব এবং মানসিক চাপের কারণেও মোবাইল ফোনের ওপর আসক্তি জন্মায়। যেটা আমরা করোনা কালীন সময়ে দেখতে পেয়েছি। করোনা কালীন সময়ে মানুষ বাইরে বার হতে পারত না। এজন্য তারা খেলাধুলা বা বাস্তব জীবনে খুব একটা সময় দিতে পারত না। আর সে সময়ে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত মোবাইলের জগতে সময় কাটানো শুরু করেছিল।

আর তখন থেকেই এর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষ এখন বাইরে বন্ধুদের সাথে সময় কাটানো ও খেলাধুলা করা বাদ দিয়ে মোবাইলে সময় পার করছে। এজন্য আস্তে আস্তে মোবাইলের ওপর আসক্তি তৈরি হচ্ছে। আর এই আসক্তির জন্য তখন মানুষের বাস্তব জীবনের প্রতি মনোযোগ কমে যাচ্ছে। এতে ঘুমের সমস্যা হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে। এমনকি জিবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই সমস্যা বেশিরভাগ শিক্ষার্থীদের পড়াশোনার উপর বেশি প্রভাব ফেলছে।

মোবাইল আসক্তির প্রতিকার

মোবাইল ফোনের উপর আসক্তি হওয়ার কারণ এবং এতে যে ক্ষতিগুলো হয়। এগুলো থেকে বাচতে আপনি যদি কিছু অভ্যাস নিয়মিত মেনে চলতে পারেন। তবে মোবাইল আসক্তির প্রতিকার করতে পারবেন এবং এতে হওয়া ক্ষতিগুলো থেকেও বাঁচতে পারবেন। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট টাইম ঠিক করবেন।

এই টাইমের বেশি মোবাইল ফোন ব্যবহার করবেন না। যখন কোন কাজ করবেন বা ঘুমাবেন, তখন ফোনের নোটিফিকেশন অফ করে রাখবেন। ঘুমানোর মিনিমাম এক ঘন্টা আগে মোবাইল ফোন চালানো বন্ধ করবেন। যদি কাজ করার কোন কিছু না থাকে। তবে অবসর সময়টুকু আপনি বন্ধুবান্ধবদের সাথে গল্প বা আড্ডা দিয়ে কাটাবেন। অথবা খেলাধুলা করতে পারেন।

আর আপনি যদি পড়তে পছন্দ করেন, তবে আপনার পছন্দের বই পড়বেন। যখন কোন কাজ করবেন ফোনকে বন্ধ রাখবেন বা ফোন সাইলেন্ট রাখবেন। এতে আপনার কাজ থেকে মনোযোগ হারাবে না এবং আস্তে আস্তে আপনি আপনার বাস্তব জীবনে ফিরে আসতে পারবেন ও নিজের জিবনে মনোযোগ দিতে পারবেন। এই নিয়মগুলো যদি আপনি নিয়মিত অভ্যাস করে মানতে পারেন।

তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার মোবাইলের ওপর আসক্তি দূর হয়ে যাবে। আর আপনি তখন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। মাথায় রাখবেন মোবাইল ফোন দরকারি কাজ ছাড়া বেশি ব্যবহার করা যাবে না। এই কথা মাথায় রেখে যদি ফোন ব্যবহার করেন তাহলে আপনার কখনোই মোবাইলের ওপর আসক্তি জন্মাবে না। আর তখন আপনি এর ক্ষতিকর দিকগুলো থেকেও বাঁচতে পারবেন।

মোবাইল আসক্তিতে মানসিক ও শারীরিক যেসব ক্ষতি হয়

আমরা যারা মোবাইল ব্যবহার করছি। তারা অনেকেই জানিনা যে মোবাইল ফোনের ওপর আসক্ত হয়ে পড়লে। এটা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর অনেক খারাপ প্রভাব ফেলবে। আমরা যদি আগে থেকে জানতাম যে আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা খারাপ ভাবে ফেলে।

তাহলে আমরা কখনোই মোবাইল ফোনের ওপর এত আসক্ত হতাম না। যাই হোক মোবাইল ফোন বেশি ব্যবহার করলে বা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে। এটা আস্তে আস্তে আমাদের মনের মধ্যে সমস্যা করা শুরু করে। তারপর এই প্রভাবটা শরীরের ওপর পড়ে। যা আমরা অনেকেই প্রথমে বুঝতে পারি না। এতে আস্তে আস্তে আমাদের কাজের উপর মনোযোগ কমে যায়।

যার কারণে আমরা কোন কাজ করলে বা পড়তে বসলে। আমাদের মনোযোগ থাকে ফোনের দিকে। আর তখন বারবার ফোন চেক করার মতো সমস্যা ঘটে। এগুলোর পাশাপাশি মোবাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য। অন্যের জীবন যাপন দেখে নিজের জীবনের সাথে তুলনা করা হয়। এতে নিজের জীবন নিয়ে হতাশা ও আত্মবিশ্বাস কমে যায়।

যেটা মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এতে অনেক সময় ঘুমেরও সমস্যা হয়। অনেকে ঘুমানোর আগে অনেকক্ষণ মোবাইল ফোন চালায়। যার কারণে সহজে ঘুম আসে না এবং মস্তিষ্কে ফোনের আলো সক্রিয় থাকে। এতে ঘুমের মান খারাপ হয়। যা শরীরকে ক্লান্ত করে এবং মনের অবস্থা খারাপ থাকে। মানসিক স্বাস্থ্য খারাপ করার পাশাপাশি,

এটা শারীরিক স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব ফেলে। বিশেষ করে চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়ার মূল কারণ হচ্ছে, অনেকক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা। এতে চোখের অনেক রকম সমস্যা দেখা দেয়। যেমন চোখে ঝাপসা দেখা, চোখ জ্বালাপোড়া করা এবং মাথাব্যথা হওয়া। আবার অনেকক্ষণ মোবাইল ফোন ব্যবহার করার কারণে ঘাড়ে ও পিঠে ব্যথা হয়। এগুলো ছাড়াও আরো অনেক বড় সমস্যা হয়। 

যেমন ঘুম কম হলে শরীরে অনেক রকম অসুখ দেখা দেয়। অনেক সময় মোবাইল ফোন বেশি চালানোর কারণে ঘুম কম হয় এবং এতে অনেকের ব্রেন টিউমারও হয়ে থাকে। যেহেতু এই সমস্যাগুলো আস্তে আস্তে শুরু হয়। তাই মোবাইল ফোন ব্যবহার করার সময় সতর্ক হয়ে ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন। একদম প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করার। এতে এই সমস্যা বা অসুখ হওয়া থেকে রক্ষা পাবেন।

শিক্ষার্থী ও তরুণদের ওপর মোবাইল আসক্তির প্রভাব

এখনকার সময়ে সবথেকে বেশি ফোন ব্যবহার করছে শিক্ষার্থী ও তরুণরা। কারণ তাদের দৈনন্দিন জীবনে ফোন প্রতিটা কাজের জন্যই দরকার হচ্ছে। কিন্তু এই দরকার যখন প্রয়োজনের থেকে বেশি হচ্ছে বা এতে যখন শিক্ষার্থী ও তরুনরা আসক্ত হয়ে পড়ছে। তখন এর খারাপ প্রভাব তার পড়ালেখা, তার বাস্তব জীবন, তার চরিত্র এবং তার ভবিষ্যতের ওপর পড়ছে। শিক্ষার্থী ও তরুণদের ওপর ফোন আসক্তির প্রভাব অনেক খারাপ ভাবে পড়ে। যেমন,

১) শিক্ষার্থী ও তরুণরা যখন মোবাইল ফোনের ওপর আসক্ত হয়ে পড়ে। তখন তারা তাদের বাস্তব জীবনের কাজে মনোযোগ হারিয়ে ফেলে। বিশেষ করে তারা পড়ালেখা মন দিয়ে করতে পারে না এবং পড়ালেখা করতে বসলেও বারবার ফোন চেক করে। আর এই ফোন চেক করার সময় তখন বই পড়ার উপর মনোযোগ হারিয়ে যায় এবং পুরো সময় ফোনের উপর নষ্ট করে দেয়। এতে করে পড়ালেখায় গতি কমে যায় এবং পরীক্ষার ফলাফল খারাপ হয়।

২) তরুণদের এবং শিক্ষার্থীদের জন্য সময় অনেক মূল্যবান। কিন্তু মোবাইল ফোনের ওপর আসক্ত হওয়ার কারণে। এ সময় কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, তা তারা বুঝতে পারে না। তখন পরবর্তীতে তারা তাদের বাস্তব জীবন থেকে আস্তে আস্তে দূরে চলে যাই। এতে তারা তাদের গুরুত্বপূর্ণ কাজ ও ভবিষ্যতের সফলতা পাওয়া থেকে অনেক পিছিয়ে পড়ে।

৩) স্মার্টফোনের উপর আসক্ত হওয়ার কারণে বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী ও তরুণরা ঘুমের সমস্যায় বেশি ভুগচ্ছেন। অনেক শিক্ষার্থী ও তরুণ এখন রাত করে মোবাইল ফোন চালাচ্ছে এবং অনেক রাত করে ঘুমাচ্ছে। এতে মোবাইলের আলো মস্তিষ্ককে জাগিয়ে রাখে। এতে ঘুমের মান নষ্ট হয়, ঘুম কম হয় এবং শরীরের ক্লান্তি ও অলসতা শুরু হয়। যা প্রতিদিনের কাজ ও পড়াশোনার ওপর খারাপ প্রভাব ফেলে।

৪) বর্তমান সময়ে শিক্ষার্থী ও তরুণরা মোবাইল ফোনের ওপর বেশি আসক্তি হয়ে পড়েছে। যার কারণে তারা বাস্তব জীবনে সবার সাথে যোগাযোগ কমিয়ে এবং ভার্চুয়াল জগতে বেশি সময় ধরে থাকছে। এতে তাদের সামাজিক কার্যক্রম কমে যাচ্ছে এবং সামাজিক দক্ষতা বিলুপ্ত হচ্ছে। এমনকি তারা তাদের পরিবার এবং বন্ধুবান্ধব থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ভয়ংকর একটা পরিস্থিতি তৈরি করছে।

৫) সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ, তাদের নিজেদের জীবন যাপনের ভিডিও বা ছবি ছাড়ে। এগুলো অনেক তরুণ ও শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনে দেখে। তারপর তাদের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করে। যার কারণে তাদের মধ্যে হতাশা তৈরি হয় এবং তাদের আত্মবিশ্বাস কমে যায়। ফলে তারা মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এতে তাদের ভবিষ্যৎ উন্নয়নের পথ আস্তে আস্তে বন্ধ হতে থাকে।

বাস্তব জীবনে মোবাইল আসক্তির যেসব প্রভাব পড়ে

মোবাইল ফোন আমাদের জীবনের সাথে অনেক গভীরভাবে জড়িয়ে আছে। এখনকার সময়ে যে কাজই করেন না কেন মোবাইলের দরকার হচ্ছে। আর এ কারণে না চাইতেও আমাদেরকে মোবাইল ফোন নিয়মিত ব্যবহার করতে হচ্ছে। কিন্তু অনেকেই আছে, যারা তাদের প্রয়োজন ছাড়া অযথা সময় নষ্ট করে মোবাইল ব্যবহার করে।

অযথা তারা মোবাইলে কোন কাজ না থাকলেও, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ধরে থাকে, ভিডিও দেখে এবং গেম খেলে সময় পার করে। এতে তারা তাদের জীবনের বাস্তব কাজগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাদের অজান্তেই তারা তাদের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করে ফেলছে। এতে তারা প্রয়োজনীয় কাজগুলো সময়মতো করতে পারেনা।
মোবাইল-আসক্তির-কারণ-ও-প্রতিকার
এমনকি তাদের পরিকল্পনাও বাস্তবে পূরণ করা কঠিন হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে মোবাইলে আসক্ত হওয়ার কারণে। সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে, পারিবারিক সম্পর্কের ওপর। এক ঘরে পরিবারের সকলে বসে থাকলেও, তারা নিজ নিজ ফোন চালানো নিয়ে ব্যস্ত থাকে। এতে পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ছে। শুধুই কি পারিবারিক সম্পর্কের উপর প্রভাব পড়ে জি না।

অফিসের গুরুত্বপূর্ণ কাজেও ভালোভাবে মনোযোগ ধরে রাখা যায় না। এতে কাজের গতি কমে যায় ও কাজে ভুল বেশি হয়। এখনকার সময় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন। মোবাইল ফোনে আসক্ত হওয়ার কারণে অনেকেই তারা, তাদের বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো বাদে। মোবাইল ফোনে বেশি সময় কাটাচ্ছে। যার কারণে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত,

মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি অনেক সময় অনেকের শরীরে মারাত্মক অসুখও দেখা দিচ্ছে। তাই আপনারা ফোন ব্যবহার করার সময় সতর্ক থাকবেন। অযথা অতিরিক্ত অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করবেন না। এতে পারিবারিক, সামাজিক এবং বাস্তব জীবনে আপনার মনোযোগ ফিরে আসবে। ফলে আপনি মানসিক ও শারীরিকভাবেও সুস্থ থাকবেন।

কখন বুঝবেন মোবাইলের ওপর আসক্তি জন্মেছে

আপনি মোবাইল ফোনের ওপর আসক্ত হয়ে গেছেন। এটা বোঝার কোন বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে বেশ কিছু লক্ষণ দেখা দিলে আপনাকে বুঝতে হবে, যে আস্তে আস্তে আপনি মোবাইল ফোনের ওপর আসক্ত হয়ে যাচ্ছেন। যখন আপনি এই লক্ষণগুলো দেখতে পাবেন। তখন অবশ্যই সতর্ক থাকবেন। কারণ আস্তে আস্তে এই লক্ষণগুলো বেশি হতে থাকবে।

একটা সময় পুরোপুরি মোবাইল ফোনের ওপর আসক্তি জন্মে যাবে। তখন এই অভ্যাস থেকে ফিরে আসা অনেক কষ্টকর এবং কঠিন হয়ে পড়বে। আপনি যেসব লক্ষণ দেখে বুঝবেন যে আপনার মোবাইলের ওপর আসক্তি জন্মেছে। সেই লক্ষণগুলো হচ্ছে, কোন কারণ ছাড়াই বারবার ফোন চেক করা, অল্প কিছু সময় ফোন চালাবো বলে দীর্ঘ সময় ধরে ফোন চালা,
ফোন চালাতে না পেলে বিরক্ত লাগা ও মনের মধ্যে অস্থিরতা তৈরি হওয়া। পরিবারের সাথে সময় বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় বারবার ফোনের কথা মনে পড়া। কাজের মধ্যে বা পড়াশোনা করার সময় ফোনের দিকে মনোযোগ যাওয়া। ঘুম যাওয়ার আগে অনেকক্ষণ মোবাইল চালা এবং ঘুম থেকে উঠে মোবাইল খোঁজা। অপ্রয়োজনে অনেকক্ষণ ধরে মোবাইলে সময় কাটা।

এইসব লক্ষণ যদি আপনি আপনার মধ্যে বা অন্যদের মধ্যে দেখতে পান। তাহলে বুঝতে হবে যে আস্তে আস্তে মোবাইলের উপর আসক্তি জন্মাচ্ছে। এ সময় মোবাইল ফোন ব্যবহারের সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। সঠিক নিয়ম মেনে ফোন ব্যবহার করতে পারলে, ফোনের এই আসক্তি কমে যাবে। তবে দেরি হয়ে গেলে সমস্যা বাড়তে পারে।

মোবাইলের ওপর আসক্তি কমানোর উপায়

মোবাইল ফোন এমনি একটা ডিভাইস। যে এখানে মানুষ যত সময় কাটাবে এর প্রতি আসক্তি মানুষের ততই বাড়বে। যদি কেউ মোবাইলের ওপর আসক্ত হয়ে পড়েন, তবে এই আসক্তি কমাতে আপনাকে প্রথমে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যখন মোবাইল ফোন ব্যবহার করার ইচ্ছা উঠবে। তখনই নিজেকে অন্য কোন কাজে ব্যস্ত করে নিতে হবে।

এইভাবে আপনি অনেকটাই মোবাইলের ওপর আসক্তি কমাতে পারবেন। তাছাড়া বিশেষজ্ঞদের মতে বেশ কিছু প্রক্রিয়া আছে, যেগুলো মানলে ফোনের ওপর আসক্তি কিছুটা হলেও কমানো যেতে পারে। বিশেষজ্ঞরা বলে প্রতিদিন অল্প কিছু সময় বেছে নিতে হবে ফোন চালানোর জন্য। তারপর কোনো কাজ করলে বা পড়াশোনা করলে ফোনের নোটিফিকেশন বন্ধ রাখতে হবে।

কারণ অনেক সময় ফোনে নোটিফিকেশন আসলে কাজে বা পড়াশোনায় মনোযোগ হারিয়ে যেতে পারে। যখন ঘুমাতে যাবেন, তার মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগেই মোবাইল ফোন দূরে রেখে দিবেন। যদি কোন কাজ না থাকে, তাহলে অবসর সময়টুকু আপনি অন্য কোন কাজে লাগাবেন। যেমন বই পড়তে পারেন, খেলাধুলা করতে পারেন। অথবা পরিবারকে সময় দিতে পারেন।

মোবাইল ফোনের ওপর আসক্ত হলে। হঠাৎ করেই এর ব্যবহার কমানো সম্ভব হবে না। তাই চেষ্টা করবেন আস্তে আস্তে এই ফোন ব্যবহার করা কমাতে। অনেক সময় নিজের অভ্যাসের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলে, এই সমস্যা দূর হতে সময় লাগে না। প্রয়োজন ছাড়া মোবাইল ফোন হাতে নিবেন না। ফোনের এই আসক্তি কমাতে সব থেকে কার্যকরী যদি কিছু থাকে।

তবে সেটা হচ্ছে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো। অনেক সময় পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে আড্ডা দিলে, খেলাধুলা করলে। অযথা ফোন চালানো কমবে এবং ফোনের ওপর আসক্তি দূর হয়। আপনি যখন মোবাইল ফোন ব্যবহার করবেন। তখন মনকে স্থির করে রাখবেন এবং সচেতন হয়ে ব্যবহার করবেন। দেখবেন আস্তে আস্তে মোবাইলের ওপর আসক্তি কমতে শুরু হয়েছে।

শিশুদের মোবাইল আসক্তির কুফল কি কি?

এখনকার সময়ে শিশুদের মোবাইল ফোন ব্যবহার করা দিন দিন বাড়চ্ছে। এখনকার বাপ মায়েরা, তাদের ব্যস্ততার কারণে সহজে কীভাবে সন্তানকে মানুষ করা যায়, সে উপায় বেছে নিচ্ছে। যেমন সন্তানকে শান্ত রাখার জন্য, খাবার খাওয়ার জন্য বা কোন কথা মানানোর জন্য। বাপ মায়ে শিশুর হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে।

আর এখান থেকেই শিশুদের মোবাইল ফোনের উপর আস্তে আস্তে আসক্তি তৈরি হচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। শিশুরা যদি মোবাইল ফোনের উপর আসক্ত বেশি হয়ে যায়। তাহলে তাদের অনেক রকম সমস্যা হতে পারে। যেমন ধরেন তাদের ঘুমের সমস্যা হতে পারে, পড়াশোনার ক্ষতি হতে পারে এবং তাদের আচরণ খারাপ হতে পারে। 

এমনকি ফোন বেশি ব্যবহার করলে, তারা বাইরের বাস্তব জীবন সম্পর্কে ভালোভাবে জানতে পারবে না। কিভাবে মানুষের সাথে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মিশতে হয় এগুলা জানতে পারবে না। এজন্য শিশুরা যেন কোন মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন না হয়। তাই তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে।

বাবা মাকে সচেতন হতে হবে, সন্তানকে সময় দিতে হবে, বাইরে খেলাধুলা ও বাস্তব জীবনের সাথে মিস্তে সন্তানকে উৎসাহ দিতে হবে। মা বাপ এভাবে সন্তান মানুষ করার জন্য যদি কিছু পদক্ষেপ নিতে পারে। তবে সন্তান মানসিক ও শারীরিক ভাবে সুস্থ হয়ে বড় হতে পারবে। এগুলো ছাড়াও আপনি কিন্তু উপর থেকে মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে আসতে পারেন।

দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের গুরুত্ব?

এখন আমাদের প্রতিটা কাজ করার জন্যই কমবেশি মোবাইল ফোনের দরকার হচ্ছে। তাই বুঝতেই পারছেন, যে আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের গুরুত্ব আসলে কতটুকু। মোবাইল ফোনের জন্য সব থেকে বড় যে সুবিধাটা আমরা পেয়েছি। সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে। এখন প্রতিনিয়ত আমরা এই মোবাইল ফোনের মাধ্যমে এক প্রান্ত থেকে,

অন্য প্রান্তের মানুষের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারছি। এমনকি ব্যবসায়িক কাজ, শিক্ষা ক্ষেত্র সহ সব কাজেই এই মোবাইল ফোনের ব্যবহার করা হচ্ছে। আগে কোন তথ্য জানা অনেক কঠিন ছিল। কিন্তু বর্তমানে মোবাইল ফোনের কারণে আমরা যেকোন বিষয়ে জানতে চাইলে। কয়েক মিনিটের মধ্যেই তা জেনে নিতে পারছি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা অনলাইনে ক্লাস করতে পারছি।

ভিডিও দেখে পড়া বুঝতে পারছি এবং বিভিন্ন বিষয়ে শিখতে পারছি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে শুধু শিখতে পারছি তা না। এখান থেকে আমরা কাজ শিখে, কাজ করে টাকা ইনকাম করতে পারছি। অনেক সময় এই মোবাইল ফোনের মাধ্যমে ইমেইল পাঠানো, অনলাইন মিটিং এবং বিভিন্ন প্রয়োজনীয় ফাইল অন্যদের সাথে শেয়ার করতে পারছি। এমনকি মন খারাপ থাকলে,

ফোনের মাধ্যমে বিনোদনও করতে পারছি। যেমন ধরেন গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা ইত্যাদি। আসলে আমাদের জীবনের সাথে মোবাইল ফোন এমনভাবে জড়িয়ে আছে। যে এটা ছাড়া এখন চলা অসম্ভব প্রায়। কিন্তু আমাদের এই মোবাইল ফোন ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। বেশি ব্যবহার করলে আবার আসক্তি জন্মাতে পারে। যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে।

মোবাইলের উপর আসক্তি কমাতে অভিভাবকদের জন্য কিছু পরামর্শ

সন্তানদের মোবাইলের ওপর আসক্তি কমাতে সব থেকে কার্যকরী ভূমিকা রাখতে পারবে শুধুমাত্র তার বাবা মা। বাবা মা যদি সচেতন থাকে, তাহলে সন্তানের ওপর মোবাইলের ক্ষতিকর প্রভাব পড়বে না। সন্তানের ওপর থেকে ফোনের আসক্তি কমানোর জন্য। বাবা মাকে কয়েকটি অভ্যাস পরিবর্তন করতে হবে।

তাহলেই এই সমস্যাটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। প্রথমে সন্তান কতটুকু মোবাইল চালাবে এবং কোন সময় চালাবে। এই দুইটা জিনিস ঠিক করে দিতে হবে এবং তাকে নিয়ম মেনে চলার জন্য আদেশ করতে হবে। সন্তানের বয়স যদি অনেক কম হয়, তাদের হাতে মোবাইল ফোন কম দিবেন। আর চেষ্টা করবেন সন্তানকে বেশি সময় দেওয়ার।

তার সাথে গল্প করার এবং তাকে বাইরে খেলাধুলা করার জন্য উৎসাহ দেওয়ার। এতে তারা বাইরের বাস্তবতা শিখতে পারবে এবং শরীরও চর্চার মধ্যে থাকবে। ছোট বাচ্চাদেরকে ফোন দেওয়ার পর তারা কি ধরনের কনটেন্ট বা ভিডিও দেখছে নজরে রাখবেন। শুধুমাত্র তাদেরকে শিক্ষামূলক এবং তাদের বয়সের জন্য উপযুক্ত ভিডিও বা কনটেন্ট দেখতে দিবেন।

যতটুকু সম্ভব তাদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন এবং এই সময়টুকু সন্তানকে খেলাধুলা করতে, বই পড়তে, ছবি আঁকতে বা অন্য বিভিন্ন ধরনের কাজ করতে শেখাবেন। সন্তান বড়দের কে দেখে সবকিছু শেখে, তাই নিজেরাও একটু নিয়মের মধ্যে থাকবেন। সন্তানের সামনে মোবাইল ফোন কম চালাবেন।

আর যেসব কাজ সন্তানের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, সে কাজগুলো এড়িয়ে চলবেন। সন্ধ্যার আগে মোবাইল ফোন নিয়ে বন্ধ করে রেখে দিবেন। আর রাত নয়টার আগে যেন ঘুমিয়ে যাই এ বিষয়টা নিশ্চিত করবেন। আশাকরা যায় এসব বিষয়গুলো মানলে আপনার সন্তানদেরকে মোবাইলের ওপর আসক্ত হওয়া থেকে বাচাতে পারবেন।

FAQ/সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কিভাবে মোবাইলের ওপর আসক্তি কমাবো?
উত্তরঃ যদি আপনি বা আপনার বাচ্চা মোবাইল ফোনের ওপর আসক্ত হয়ে পড়ে। তবে আস্তে আস্তে করে মোবাইল ফোন চালানো কম করতে হবে। মোবাইল ফোন চালানোর ইচ্ছা হলে, সে সময় অন্য কাজে নিজেকে ব্যস্ত করে নিতে হবে। পরিবারের সাথে সময় কাটাতে হবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে এবং খেলাধুলা করতে হবে। তাহলে আস্তে আস্তে দেখবেন মোবাইলের ওপর আসক্তি কমতে লেগেছে।
মোবাইল-আসক্তির-কারণ-ও-প্রতিকার
প্রশ্নঃ মোবাইল বাচ্চার কি ক্ষতি করে?
উত্তরঃ মোবাইল ফোন বাচ্চাদের অনেক ধরনের ক্ষতি করে। বিশেষ করে এই ক্ষতি তখনই হয়, যখন কম বয়সে বাচ্চারা অনেক সময় ধরে ফোন ব্যবহার করে। তারা যখন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করে। তখন তাদের চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, চোখে ঝাপসা দেখা, চোখ শুকিয়ে যাওয়া এবং মাথাব্যথা হতে পারে। এগুলোর পাশাপাশি তাদের আচরণেও খারাপ প্রভাব পড়তে পারে। সেই সাথে বাস্তব জীবনের ধারণা কমে যেতে পারে।

প্রশ্নঃ মোবাইল দেখলে চোখের কি ক্ষতি হয়?
উত্তরঃ মোবাইল ফোন যদি অতিরিক্ত দেখা হয়। আর এটা যদি অনেক সময় ধরে এভাবে চলতেই থাকে। তাহলে একটা সময় পর চোখের অনেক রকম সমস্যা দেখা দিবে। যেমন চোখে কম দেখা, চোখ জ্বালাপোড়া করা, চোখের পানি শুকিয়ে যাওয়া এবং মাথা ব্যাথা। তাই অতিরিক্ত মোবাইল ফোন না দেখে। শুধুমাত্র প্রয়োজনীয় কাজে মোবাইল ফোন দেখতে হবে।

প্রশ্নঃ মোবাইল ফোন আসক্তি কী?
উত্তরঃ মোবাইল ফোনের আসক্তি বলতে বুঝানো হচ্ছে, এমন এক অবস্থা। যখন আপনার প্রয়োজন ছাড়াই আপনি বারবার আপনার ফোন চালাবেন এবং অনেক সময় ধরে ফোনে সময় কাটাবেন। কোনো মেসেজ বা নোটিফিকেশন না আসলেও বারবার ফোন চেক করা এবং ফোন ব্যবহার না করতে পেলে মন অস্থির হওয়া ও মন খারাপ করা। এইসব লক্ষনগুলোকেই মোবাইল ফোন আসক্তি হিসেবে ধরা হয়।
প্রশ্নঃ কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করা নিরাপদ?
উত্তরঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে মোবাইল ফোন একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা চালাতে পারবে। আর যাদের বয়স ৭ থেকে ১৭ তাদের দিনে এক থেকে দুই ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করা যাবে। আর যাদের বয়স পাঁচ বছরের নিচে, তাদেরকে ফোনের স্ক্রিনে তাকানো উচিত নয় বলে জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে এর থেকে বেশি সময় যদি ডিসপ্লেতে তাকানো হয়। তবে ডিসপ্লে তে থাকা ক্ষতিকর রশ্মি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।

শেষ কথাঃ মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার

আজকে আমরা মোবাইল আসক্তির কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেছি। আপনারা মোবাইল ফোনের উপর আসক্তি কি কারণে হয় এবং কিভাবে এই আসক্তি থেকে বাঁচবেন তা জানানো হয়েছে। মোবাইল ফোন আমাদের জীবনের সাথে অনেক গভীরভাবে জড়িয়ে আছে। এমনকি আমাদের প্রতিটা কাজের জন্যই এখন মোবাইল ফোনের দরকার হচ্ছে। বিশেষ করে নতুন কিছু জানতে শিখতে বা শিক্ষা ক্ষেত্রে এই মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।

মোবাইল নিয়ম মেনে ব্যবহার করলে ভালো উপকার পাওয়া সম্ভব। কিন্তু এটা আবার ভুল নিয়মে ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে। এমনকি মোবাইল ফোনের উপর আসক্তি জন্মালে এটা অনেক ধরনের সমস্যা করতে পারে। যা ভবিষ্যৎ জীবনকেউ নষ্ট করে দিতে পারে। তাই চেষ্টা করবেন দরকার ছাড়া ফোন ব্যবহার না করা। আর ফোন ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে, তবেই এখান থেকে ভালো কিছু করা সম্ভব হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url