বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক ভালো
বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক ভালো জানতে চাইলে আপনারা গুরুত্বসহকারে
এই আর্টিকেল পড়বেন। আজকের এই আলোচনাতে বিদেশ থেকে টাকা পাঠাতে কোন ব্যাংক ভালো,
বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম সহ
বিদেশ থেকে ব্যাংকে টাকা আস্তে কত দিন সময় লাগে এবং ব্যাংকে সর্বোচ্চ কত টাকা
পাঠানো যায় এইসব বিষয়ে বিস্তারিত থাকবে। তাই দেরি না করে চলেন, তাড়াতাড়ি
রেমিটেন্স পাঠাতে কোন ব্যাংক ভালো এবং এই ব্যাংকগুলোর সমস্ত তথ্য জেনে নেওয়া
যাক।
পেজ সূচিপত্রঃবিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক ভালো
- বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক ভালো
- বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
-
বিদেশ থেকে ব্যাংকে টাকা আসতে কত দিন সময় লাগে
-
বিদেশ থেকে ব্যাংকে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়
-
ব্র্যাক ব্যাংক দিয়ে রেমিটেন্স গ্রহণের সুবিধা
-
ডাচ বাংলা ব্যাংক দিয়ে বিদেশি টাকা আনার সুবিধা
-
ইসলামী ব্যাংক কি রেমিটেন্সের জন্য ভালো
-
ব্যাংকে নাকি মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো ভালো
- বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর সুবিধা
- মন্তব্যঃ বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক ভালো
বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক ভালো
বিদেশে থাকা অনেক প্রবাসী ভাই ও বোনেরা আমাদের কাছে জানতে চেয়েছে, বিদেশ থেকে
টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক ভালো হবে? এখানে বিদেশ থেকে টাকা পাঠাতে কোন ব্যাংক
ভালো হবে, তার একক কোন উত্তর নেই। এটা পুরোপুরি নির্ভর করে ব্যাংক সার্ভিস ও
সেবার ওপর। তবে ভালো বিষয় হচ্ছে,
আরো পড়ুনঃ ব্র্যাক ব্যাংক প্রবাসী একাউন্ট খোলার নিয়ম
আমাদের দেশে বর্তমান সময়ে বেশ কিছু ব্যাংক অনেকদিন ধরে দ্রুত, নিরাপদ ও
নির্ভরযোগ্য রেমিটেন্স গ্রহণের ক্ষেত্রে ভালো সেবা দিয়ে আসছে। এজন্য আমি এখন
আপনাদেরকে এমন বেশ কিছু ব্যাংকের নাম বলবো। যেগুলোতে বেশিরভাগ প্রবাসী ভাই ও
বোনেরা, তাদের কষ্টের উপার্জন করা টাকা বিদেশ থেকে দেশে পাঠিয়ে থাকে।
১. অগ্রণী ব্যাংক
২. বাংলাদেশ কৃষি ব্যাংক
৩. ব্র্যাক ব্যাংক
৪. ইস্টার্ন ব্যাংক
৫. ইসলামী ব্যাংক
৬. ট্রাস্ট ব্যাংক
৭. সোনালী ব্যাংক
৮. ডাচ বাংলা ব্যাংক
৯. জনতা ব্যাংক
১০. সিটি ব্যাংক
১১. রূপালী ব্যাংক
উপরে আমি যে ১১ টি ব্যাংকের নাম বললাম, এই ব্যাংকগুলোর বিভিন্ন দেশে আন্তর্জাতিক
রেমিটেন্স প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব আছে। এ কারণে ব্যাংকগুলোতে বিদেশ থেকে
টাকা পাঠালে খুব দ্রুত নিরাপদে একাউন্টে টাকা চলে আসে। কিন্তু আমার পরামর্শ
থাকবে,
আপনারা শুধু ব্যাংকের নাম দেখে কোন সিদ্ধান্ত নিবেন না। কোন ব্যাংকে আপনি বিদেশ
থেকে টাকা পাঠাবেন তা, নির্বাচন করার সময় রেমিটেন্স কত দ্রুত পৌঁছাবে, এই
ব্যাংকের সেবার মান কেমন, আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকের পার্টনার সংখ্যা কত,
শাখা ও এটিএম সুবিধা সহ
ডিজিটাল ব্যাংকিং, গ্রাহক সেবা এবং কি পরিমানে চার্জ বা খরচ হয় এসব বিষয় জেনে
নিবেন। সব সময় সতর্ক থাকবেন, বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে। কখনোই অবৈধভাবে
টাকা পাঠাবেন না। বৈধভাবে টাকা পাঠালে টাকা নিরাপদে থাকবে এবং রেমিট্যান্স
প্রণোদনা পাওয়া যাবে।
বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
প্রবাসে যেসব ভাই ও বোনেরা আছেন, তারা তাদের বিভিন্ন প্রয়োজনে দেশে টাকা
পাঠিয়ে থাকেন। কিন্তু অনেকেই আছে, যারা কিভাবে বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে
হবে তা, জানে না। এজন্য এখন আমি বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম বলবো।
বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রথমে আপনি যার কাছে টাকা পাঠাবেন,
তার নামে বাংলাদেশে একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে। এই ব্যাংক একাউন্টে টাকা
পাঠানোর জন্য তার কিছু ডকুমেন্ট ও তথ্য প্রয়োজন হবে। যেমন ব্যাংকের নাম,
ব্যাংক একাউন্ট নাম্বার, একাউন্টের নাম, ব্রাঞ্চের নাম, রাউটিং নাম্বার ও
ব্যাংকের সুইফট কোড এবং যিনি টাকা গ্রহণ করবে, তার মোবাইল নাম্বার। এই তথ্য বা
ডকুমেন্ট নিয়ে,
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান বা এক্সচেঞ্জ
হাউসে যেতে হবে। এই তথ্যগুলো ভালোভাবে দেওয়ার পর। ব্যাংক থেকে আপনার পরিচয়
যাচাই বাছাই করে প্রয়োজনীয় টাকা জমা দিলে। তারা এই টাকা পাঠানোর প্রক্রিয়া
শুরু করবে। সাধারণত এই টাকা পাঠানোর পর কয়েক মিনিট থেকে তিন দিন বা সাত দিনের
মধ্যে ব্যাংক একাউন্টে টাকা চলে আসবে।
আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা যদি বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন
ব্যাংক ভালো না জানেন, তবে উপরে প্রথম পয়েন্ট ভালোভাবে দেখে আসতে পারেন। এখানে
আমি বেশ কয়েকটি জনপ্রিয় রেমিটেন্স পাঠানোর জন্য ভালো ব্যাংকের নাম
বলেছি। এ ব্যাংকগুলোর মধ্যে যেকোনো একটি ব্যাংকে আপনি নিরাপদে এবং দ্রুত
রেমিটেন্স পাঠাতে পারবেন।
বিদেশ থেকে ব্যাংকে টাকা আসতে কত দিন সময় লাগে
আপনারা বিদেশ থেকে ব্যাংকে টাকা আসতে কত দিন সময় লাগে? তা জানতে চেয়েছেন।
বিদেশ থেকে আপনারা যদি আন্তর্জাতিক রেমিটেন্স সেবার মাধ্যমে টাকা পাঠান।
তাহলে এই টাকা ব্যাংক একাউন্টে আসতে কয়েক মিনিট থেকে ১দিন সময় লাগতে পারে।
আপনারা যদি বিদেশ থেকে আন্তর্জাতিক ব্যাংক ট্রান্সফার বা অন্য কোন ব্যাংকিং
চ্যানেল ব্যবহার করে টাকা পাঠান। তাহলে এই টাকা পৌঁছাতে প্রায় ১ থেকে ৩দিন
সময় লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই সময়টা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত
লেগে থাকে। যদি ৫ থেকে ৭দিন পরেও বিদেশ থেকে টাকা একাউন্টে না আসে।
তাহলে ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, ট্রানজেকশন রেফারেন্স নম্বরের
মাধ্যমে লেনদেনের তথ্য জেনে নিবেন। আপনি যদি বৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশ
থেকে টাকা পাঠান। তবে এই টাকা হারানোর ঝুকি থাকবে না। ফলে দ্রুত ও নিরাপদে
আপনার ব্যাংক একাউন্টে টাকা পৌঁছে যাবে।
বিদেশ থেকে ব্যাংকে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়
বিদেশ থেকে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায় এর কোন সেভাবে সীমা রাখা হয়
না। আপনি যদি বিদেশে থাকেন আর বিদেশে আপনি যদি বৈধভাবে ইনকাম করেন,
তবে এই টাকা আপনি বাংলাদেশ ব্যাংক একাউন্টে নিরাপদে এবং বৈধভাবে পাঠাতে
পারবেন।
কিন্তু একবারে কত টাকা পাঠাতে পারবেন, এটা নির্ভর করবে। আপনি কোন দেশ থেকে
টাকা পাঠাচ্ছেন, সে দেশের আইন ও ব্যাংক বা রেমিটেন্স প্রতিষ্ঠানের
নিয়মের ওপর। যদি আপনি হঠাৎ খুব বড় অংকের টাকা পাঠান। তাহলে ব্যাংক
প্রতিষ্ঠান আপনার অতিরিক্ত পরিচয় যাচাই করতে পারে।
অর্থাৎ বড় অংকের টাকা লেনদেন করলে ব্যাংক থেকে আপনার আয়ের উৎস জানতে
চাইবে। তখন আপনাকে আপনার বৈধ আয়ের উৎস দেখাতে হবে। এজন্য আপনি বিদেশ থেকে
বড় অংকের টাকা ব্যাংক একাউন্টে পাঠানোর আগে, ব্যাংকের লেনদেনের সীমা
ও নিয়ম জেনে টাকা পাঠাবেন।
ব্র্যাক ব্যাংক দিয়ে রেমিটেন্স গ্রহণের সুবিধা
ব্র্যাক ব্যাংক দিয়ে রেমিটেন্স গ্রহণের সুবিধা অনেক বেশি। বর্তমানে
ব্র্যাক ব্যাংকের মাধ্যমে অনেক প্রবাসীরা, তাদের রেমিটেন্স পাঠাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে আমি প্রথম আলোর একটি আর্টিকেল পড়লাম। যেখানে বলা
হয়েছে ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরে ব্র্যাক ব্যাংক বিদেশ থেকে প্রায় ২৯৭
কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে এনেছে।
আরো পড়ুনঃ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম
এজন্য ব্র্যাক ব্যাংক এখন আমাদের দেশে সবথেকে বড় রেমিট্যান্স
ব্যাংকগুলোর মধ্যে তৃতীয়তম স্থানে জায়গা দখল করেছে। এই জায়গা দখল
করার কারণ হচ্ছে, ব্র্যাক ব্যাংকের সুবিধা বেশি। প্রবাসীরা
যেহেতু ব্র্যাক ব্যাংকে সুবিধা বেশি পেয়েছে। তাই এই
ব্যাংকে প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছে।
-
ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বৈধভাবে পাঠানো টাকা দ্রুত ও নিরাপদে গ্রহণ
করতে পারবেন।
-
ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বিশ্বের অনেক দেশের অনুমোদিত রেমিটেন্স
পার্টনারের মাধ্যমে এই টাকা পাঠানো যায় এবং এই টাকা সরাসরি
ব্যাংক একাউন্টে এসে জমা হয়।
-
সহজে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং এর
মাধ্যমে লেনদেন ও একাউন্টে থাকা টাকা চেক করতে পারবেন।
-
ব্র্যাক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সের টাকা আপনারা ব্র্যাক ব্যাংকের
শাখায় অথবা এটিএম থেকে তুলতে পারবেন।
- ব্র্যাক ব্যাংকে বৈধভাবে টাকা পাঠালে এবং প্রযোজ্য শর্ত পূরণ হলে, সরকারি রেমিটেন্স প্রণোদনা পাওয়া যাবে।
-
ব্র্যাক ব্যাংকের আধুনিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, যার
কারণে এ ব্যাংকে রেমিট্যান্স পাঠানো বা লেনদেন করা নিরাপদ।
ডাচ বাংলা ব্যাংক দিয়ে বিদেশি টাকা আনার সুবিধা
আপনারা যদি ডাচ বাংলা ব্যাংক দিয়ে বিদেশি টাকা আনেন। তবে এই টাকা খুব
দ্রুত এবং নিরাপদে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হয়ে যাবে। ডাচ
বাংলা ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনুমোদিত রেমিটেন্স পার্টনারের
মাধ্যমে টাকা নিরাপদে,
তাড়াতাড়ি ব্যাংক একাউন্টে পাঠিয়ে থাকে। তাছাড়া এই ব্যাংকের শাখা,
নেটওয়ার্ক ব্যবস্থা, এটিএম সেবা এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধার কারণে
রেমিটেন্স গ্রহণ করা ও ব্যবহার করা অনেক সহজ। আপনারা নেক্সাস পে ও
ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক একাউন্টে
টাকার পরিমাণ ও লেনদেনের হিস্টরি দেখতে পারবেন এবং এটিএম সহ ডাচ বাংলা
ব্যাংকের যেকোন শাখায় টাকা উত্তোলন করতে পারবেন। এই ব্যাংকের মাধ্যমে
রেমিটেন্স পাঠালে সরকারি রেমিটেন্স প্রণোদনা পাওয়া যাবে। আপনারা বিদেশ
থেকে টাকা পাঠাতে চাইলে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারেন।
ইসলামী ব্যাংক কি রেমিটেন্সের জন্য ভালো
ইসলামী ব্যাংক রেমিট্যান্স গ্রহণের জন্য অনেক ভালো একটি মাধ্যম হতে
পারে। প্রতিমাসে প্রবাসে থাকা ভাই ও বোনেরা প্রচুর টাকা ইসলামী
ব্যাংকে বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে থাকে। ইসলামী ব্যাংক বিশ্বের
অনেকগুলো দেশ ও আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজের সঙ্গে রেমিট্যান্সে
অংশীদারিত্ব আছে।
এর কারণে প্রবাসীরা সহজ উপায়ে বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারে এবং
দেশে থাকা মানুষ বা প্রিয়জন সহজে টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণ
করতে পারেন। ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠানোর বড় সুবিধা হচ্ছে,
এখানে দ্রুত টাকা পাঠানো যায় এবং
বাংলাদেশের প্রায় সব জেলাতেই শাখা রয়েছে। যেখানে আপনারা গিয়ে টাকা
তুলতে পারবেন, তাছাড়া এই ব্যাংকের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা ও
নিরাপদ লেনদেন ব্যবস্থা থাকার জন্য এটা জনপ্রিয়। তারপর এই ব্যাংকের
মাধ্যমে টাকা পাঠালে সরকারি রেমিটেন্স প্রণোদনা পাওয়ার সুযোগ থাকে।
ব্যাংকে নাকি মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো ভালো
আপনারা প্রশ্ন করেছেন ব্যাংকে টাকা পাঠানো ভালো নাকি মোবাইল
ব্যাংকিংয়ে টাকা পাঠানো ভালো। এটা আসলে আপনার ব্যবহারের উপর নির্ভর
করবে। আমার মতে বড় অংকের টাকা নিরাপদে সংরক্ষণ ও ব্যবহার করার
জন্য, ব্যাংক একাউন্টে টাকা পাঠানো ও গ্রহণ করা ভালো হবে। আর টাকার
পরিমাণ যদি কম হয় এবং আপনার যদি টাকা দ্রুত প্রয়োজন হয়।
যেমন ধরেন বিল পরিশোধ, মোবাইল রিচার্জ বা তাৎক্ষণিক লেনদেন করতে
হয়, তবে মোবাইল ব্যাংকিং বেশি ভালো হবে। তাই বলা যাই তার প্রয়োজন
অনুযায়ী ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং যেকোনো একটি ব্যবহার করলেই
হলো। তাছাড়া আপনারা চাইলে কিন্তু বিদেশ থেকে টাকা পাঠাতে কোন
ব্যাংক ভালো? তা উপর থেকে জেনে আসতে পারেন।
আপনাদের উপকারে আসবে এরকম আরো কিছু পোস্টের তালিকা
বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর সুবিধা
উপরের আলোচনা গুলোতে আমরা বিদেশ থেকে টাকা পাঠাতে কোন ব্যাংক
ভালো এবং বিদেশ থেকে ব্যাংকে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায় এসব
বিষয়ে বেশ কিছু আলোচনা করেছি। এখন আমরা জানবো বৈধ চ্যানেলে
রেমিটেন্স পাঠানোর সুবিধা সম্পর্কে। আপনারা যারা বিদেশে আছেন,
তারা যদি সরকারি অনুমোদিত ব্যাংক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান বা
এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিটেন্স পাঠান। তবে এই অর্থ নিরাপদে
এবং দ্রুত ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে। আপনারা ব্যাংকের শর্ত
পূরণ করতে পারলে। সরকারিভাবে আপনার পাঠানো টাকার উপর ২.৫%
রেমিট্যান্স প্রণোদনা পেতে পারেন।
এছাড়াও বৈধ চ্যানেলে টাকা পাঠালে লেনদেনের রশিদ ও ট্রানজেকশন
সুবিধা পাবেন। যা পরবর্তীতে প্রয়োজন হলে আপনারা ব্যবহার করতে
পারবেন। তাই টাকা হারানোর ঝুঁকি কমাতে, নিরাপদে দ্রুত দেশে টাকা
পাঠাতে আপনারা সবসময় বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন।
মন্তব্যঃ বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক ভালো
আজকের মেন আলোচনা ছিল বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কোন ব্যাংক
ভালো হবে? এই বিষয়ে। আপনাদের অনেকের জানার আগ্রহ দেখে আজকের
এই আর্টিকেলটি লেখা। আশাকরি আপনারা বিদেশ থেকে টাকা পাঠাতে কোন
ব্যাংক ভালো হবে তা, জানতে পেরেছেন। আমরা শুধু বিদেশ থেকে কোন
ব্যাংকে টাকা পাঠানো ভালো হবে এ বিষয়ে নিয়ে আলোচনা করিনি।
আপনাদের সুবিধার্থে আমরা বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর
নিয়ম, এই টাকা ব্যাংকে আসতে কত দিন সময় লাগে, বিদেশ থেকে
ব্যাংকে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? ব্র্যাক ব্যাংক দিয়ে
রেমিটেন্স গ্রহণের সুবিধা সহ ডাচ বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংক
জন্য ভালো কিনা সেটাও আলোচনা করেছি। আপনি যদি প্রবাসে থাকেন
এবং ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, তবে এই আর্টিকেলটি আপনার
জন্য উপকারী হবে।


অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url