ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৬ আপডেট

আজকের আলোচনাতে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার, অ্যাকাউন্ট খুলতে কি লাগে, অনলাইনে একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা সহ বিদেশ থেকে একাউন্ট খোলার নিয়ম জানানো হবে।
ইসলামী-ব্যাংক-একাউন্ট-খোলার-নিয়ম
আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চান, তাদের জন্য আজকের আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের আর্টিকেল ভালোভাবে পড়লে, আপনারা ইসলামী ব্যাংক একাউন্ট খোলার পদ্ধতি ২০২৬ সম্পর্কে জানতে পারবেন।

পেজ সূচিপত্রঃ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

চলুন ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম 2026 সম্পর্কে জেনে নিই। ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আপনি কোন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। এরপর এই অ্যাকাউন্ট আপনি দুইভাবে খুলতে পারবেন। প্রথমত অনলাইনে সেলফিন অ্যাপের মাধ্যমে।
আর দ্বিতীয় সরাসরি ব্যাংক অফিসে গিয়ে। কিভাবে আপনারা ব্যাংকের অফিসে গিয়ে আপনি ইসলামী ব্যাংকে একাউন্ট করবেন এই সম্পর্কে এখন জানাবো। এবং নিচে কয়েকটি পয়েন্ট পরে সেলফিন অ্যাপ এর মাধ্যমে অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানাবো।

সরাসরি ব্যাংক শাখায় গিয়ে অ্যাকাউন্ট তৈরির নিয়মঃ প্রথমে আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলবেন, তা নিশ্চিত হবেন। এরপর আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংক একাউন্টের যিনি নমিনি হবে, তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

আপনার পেশা বা আয়ের প্রমাণপত্র, টিন সার্টিফিকেট, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স, প্রয়োজনে ইউটিলিটি বিল সাথে নিয়ে ইসলামী ব্যাংক শাখায় যাবেন। শাখায় গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন এবং একাউন্ট খোলার জন্য ফর্ম নিবেন। সঠিক তথ্য দিয়ে এই ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দিবেন। তাহলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।

পরামর্শঃ সব ধরনের অ্যাকাউন্টে এক রকম কাগজপত্র, যোগ্যতা ও টাকা লাগে না। তাই অ্যাকাউন্ট খোলার আগে ইসলামী ব্যাংকে গিয়ে একাউন্টের ধরন অনুযায়ী কত টাকা একাউন্ট খুলতে লাগবে, কি কি কাগজপত্র লাগবে এবং বয়স কত হতে হবে, এসব বিষয়গুলো ভালোভাবে জেনে নেওয়া দরকার।

ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার

ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখলাম কিছু জায়গায় তিন প্রকার বলা হয়েছে। আবার কিছু জায়গায় চার প্রকার বলা হয়েছে। এখানে বিভ্রান্তির কারণ হচ্ছে, কেউ মূল অ্যাকাউন্ট ক্যাটাগরি ধরে হিসাব করে। আবার কেউ নির্দিষ্ট সেভিংস স্কিম বা

একাউন্ট প্রোডাক্ট আলাদা করে হিসাব করে। সহজভাবে বললে ইসলামী ব্যাংকের প্রধান একাউন্ট গুলোর মধ্যে সেভিংস একাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, মেয়াদী ও মাসিক সঞ্চয় বা ডিপোজিট একাউন্ট রয়েছে। এর পাশাপাশি স্টুডেন্ট একাউন্ট, কৃষক একাউন্ট সহ বিভিন্ন গ্রাহকের জন্য 

একাধিক বিশেষ সেভিংস অ্যাকাউন্ট ও সঞ্চয় স্কিম আছে। এজন্য ব্যাংক একাউন্ট কত প্রকার তার নির্দিষ্ট সংখ্যা বলার চেয়ে, আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তা, নির্বাচন করবেন। তারপর ব্যাংকে গিয়ে সে একাউন্টের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে একাউন্ট খুলে নিবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে

ইসলামী ব্যাংকে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলছেন। তার ওপর নির্ভর করে ভিন্ন রকম কাগজপত্র প্রয়োজন হতে পারে। তবে যেসব কাগজপত্র থাকলে আপনারা কম বেশি সব ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেসব ডকুমেন্টগুলো হচ্ছে।
  • অ্যাকাউন্ট কারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট
  • অ্যাকাউন্ট কারীর পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি
  • নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট
  • নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • ইউটিলিটি বিলের কাগজ প্রয়োজন হলে
  • পেশা বা ব্যবসায়িক প্রমাণপত্র
  • টিন সার্টিফিকেট যদি থাকে
  • ব্যবসায়িক ট্রেড লাইসেন্স
  • একাউন্ট তৈরি করার পর প্রথম ডিপোজিট ফি

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে? এই প্রশ্ন অনেকেই করেছেন। আসলে এই ব্যাংকে একাউন্টের ধরন অনুযায়ী টাকার পরিমান আলাদা হতে পারে। তবে এই ব্যাংকে আপনি যদি সেভিংস একাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে সর্বনিম্ন এক হাজার টাকা লাগতে পারে।

এবং একাউন্টে সর্বনিম্ন ৫০০ টাকা জমা দিতে হবে, যে টাকা পরবর্তীতে উত্তোলন করা যাবে না। শুধুমাত্র একাউন্ট ক্লোজ করার পর, এই টাকা আপনি উঠাতে পারবেন। আশাকরছি ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য কত টাকা লাগে, তা আপনারা জানতে পেরেছেন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

সেলফিন অ্যাপ দিয়ে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্ট খোলার সময় আপনার এনআইডি নিয়ে বসবেন। একাউন্টের নমিনি যে হবে তার এনআইডি, ছবি ও তার ঠিকানা লাগবে। আমরা এখন কিভাবে সেলফিন অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে তা, জানবো। এরপর আমরা জানবো এই অ্যাপের মাধ্যমে কিভাবে ব্যাংক একাউন্ট তৈরি করতে হবে।

১. গুগল প্লে স্টোর থেকে SellFin (সেলফিন) অ্যাপ ডাউনলোড করবেন। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন। অন্য কোন দেশ হলে আব্রড নির্বাচন করবেন। পূর্বে অ্যাকাউন্ট করা না থাকলে ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। একাউন্ট সম্পূর্ণভাবে খোলা হলে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে।

২. তারপর একটি সচল মোবাইল নাম্বার দিয়ে সিম অপারেটর নির্বাচন করে সেলফিন অ্যাপে পাসওয়ার্ড বা পিন নাম্বার দিবেন। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বারে ওটিপি কোড আসবে। অ্যাপে কোড বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর ভোটার আইডি কার্ডের সামনের ও পিছনের ছবি তুলে আপলোড করবেন।

৩. পরবর্তীতে জাতীয় পত্রে দেওয়া তথ্য দেখাবে। বাকি তথ্যগুলো নিজ থেকে পূরণ করবেন। তারপর নেক্সট বাটনে চাপ দিবেন। আপনার ফেস স্ক্যান করে ছবি আপলোড করবেন। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে এগ্রি বা নেক্সট বাটন ক্লিক করে, একাউন্ট তৈরি করার প্রক্রিয়া সম্পন্ন করবেন। অ্যাকাউন্ট তৈরি করা সম্পন্ন হলে কনফার্মেশন এসএমএস আসবে।

সেলফিন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে পরবর্তীতে, এই অ্যাপের মাধ্যমে ব্যাংক একাউন্ট তৈরি করতে হবে। চলেন কিভাবে সেলফিন অ্যাপ দিয়ে ব্যাংক একাউন্ট খুলবেন তা দেখে নিই।

সেলফিন অ্যাপ দিয়ে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

১ ধাপঃ সেলফিন অ্যাপ একাউন্ট খোলা হলে। আপনারা (ওপেন একাউন্ট) অপশনে ক্লিক করবেন। তারপর সেলফিন একাউন্টের পিন নাম্বার দিয়ে (সাবমিট) করবেন। এরপর আপনি একটি ফর্ম পাবেন। এই ফর্মে আপনার নিকটস্থ ব্যাংক শাখা সিলেক্ট করার পর। এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য সঠিক দিয়ে সম্পূর্ণ করবেন।
ইসলামী-ব্যাংক-একাউন্ট-খোলার-নিয়ম
২ ধাপঃ তথ্য দেওয়া সম্পন্ন হলে (নেক্সট বা কনফার্ম) বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে স্টুডেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট অপশন দেখাবে। প্রয়োজন অনুযায়ী একটি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর আরেকটি ফর্ম আসবে, এখানে নমিনির ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে নেক্সট করবেন।
ইসলামী-ব্যাংক-একাউন্ট-খোলার-নিয়ম
৩ ধাপঃ সকল তথ্য সঠিক কি না, তা চেক করে কনফার্ম করবেন। তারপর Ok ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। পরবর্তীতে সেলফিন অ্যাপের হোমপেজে আপনি দেখতে পাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, একাউন্টে থাকা টাকার পরিমাণ সহ একাউন্ট বিষয়ে যাবতীয় সব তথ্য।
ইসলামী-ব্যাংক-একাউন্ট-খোলার-নিয়ম

ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা

ইসলামী ব্যাংকে একাউন্টের ধরন অনুযায়ী সুবিধা আলাদা হতে পারে। তবে এর এমন কিছু সুবিধা আছে যা সকল অ্যাকাউন্ট ধারী মানুষরাই পাবে। যেমন পুরো দেশে আপনারা ইসলামী ব্যাংকের এটিএম বুথ এবং শাখা পেয়ে যাবেন।

যেটা ব্যবহারকারীদের জন্য বড় একটি সুবিধা। আধুনিক ইন্টারনেট ব্যাংকিং সেবা এবং মুদারাবা ভিত্তিক সঞ্চয়ী একাউন্টে সরিয়া ভিত্তিক মুনাফা অর্জনের সুযোগ। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স গ্রহণ ও সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা ব্যবহারের সুবিধা। 

সেই সাথে ডেবিট কার্ড, এসএমএস ব্যাংকিং, সেলফিন অ্যাপ সহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা রয়েছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট এবং Term Diposit সহ বিভিন্ন সঞ্চয় স্ক্রিমে অ্যাকাউন্ট করতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ফরম

আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে অথবা অনলাইনে সহজে একাউন্ট তৈরি করতে পারবেন। আপনি যদি সরাসরি ইসলামী ব্যাংকে গিয়ে একাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে একাউন্ট খোলার জন্য ফরম।

এই ফরম আপনি সরাসরি ব্যাংকে গিয়ে নিতে পারবেন। আবার চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা যদি অনলাইন থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ফর্ম ডাউনলোড করতে চান, তবে এই লিংকে গিয়ে ডাউনলোড করতে পারেন।

ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম

আপনার যদি ইসলামী ব্যাংকে একাউন্ট থাকে, তবে ব্যালেন্স চেক করার জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে তা জানতে পারবেন।

গ্রামীন সিম ইউজারদের জন্যঃ ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে IBBL <space> BAL <space> লিখবেন। এরপর ২৬৯৫৬ নাম্বারে এসএমএস পাঠিয়ে দিবেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে আপনার একাউন্টে থাকা ব্যালেন্স এবং যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।
অন্য সিম ব্যবহারকারীদের জন্যঃ মোবাইলের এসএমএস অপশনে IBBL <space> BAL <space> লেখার পর ১৬২৫৯ নাম্বারে এসএমএস পাঠিয়ে দিবেন। পরবর্তীতে ইসলামী ব্যাংক থেকে একটি এসএমএস আসবে। এতে আপনার একাউন্টে থাকা ব্যালেন্সের পরিমাণ ও একাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

প্রবাসীদের জন্যঃ ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে IBBL <space> BAL <space> এটা লিখে +৮৮০১৭১৪০০৬৯৬৯ নাম্বারে পাঠিয়ে দিবেন। তাহলে এসএমএস এর মাধ্যমে আপনারা একাউন্টের ব্যালেন্স এবং একাউন্ট সম্পর্কিত বিষয়গুলো জানতে পারবেন।

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম

অনেক প্রবাসী বিদেশ থেকে ইসলামী ব্যাংকে কিভাবে একাউন্ট খুলতে হয় জানতে চেয়েছেন। তাদেরকে বলতে চাই, আপনারা বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সুবিধায় বিদেশে থাকা অবস্থায় ব্যাংকে একাউন্ট তৈরি করতে পারবেন। এবার হয়তো ভাবছেন কিভাবে একাউন্ট তৈরি করবেন?

খুব সহজ আপনার হাতে থাকা স্মার্টফোনের প্লেস্টোরে গিয়ে SellFin অ্যাপ ডাউনলোড করবেন। এর মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় অ্যাকাউন্ট সহজে তৈরি করে নিতে পারবেন। কিভাবে করবেন তা, উপরে আমি আলোচনা করেছি। আপনারা চাইলে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট কিভাবে খুলবেন তার নিয়ম জেনে আসতে পারেন।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সময় সাধারণ ভুল

ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার সময় আপনি যদি ছোট একটা ভুল করেন। এটাও আপনার অ্যাকাউন্ট তৈরিতে বড় একটা সমস্যা তৈরি করতে পারে। এজন্য সাধারণ ভুলগুলো সব সময় এড়িয়ে চলা উচিত। যেসব সাধারন ভুলগুলো এড়িয়ে চলা উচিত সেগুলো হচ্ছে,

১. বর্তমান ঠিকানা সঠিকভাবে না দেওয়া
২. নমিনির তথ্য সঠিকভাবে না দেওয়া
৩. একাউন্ট খোলার জন্য টাকা জমা ও চার্জ ফি সম্পর্কে আগে না জানা
৪. আবেদন ফরম ফাঁকা রেখে দেওয়া
৫. এনআইডি কার্ডের তথ্যের সঙ্গে আবেদন পত্রের তথ্যের অমিল
৬. ভুল নম্বর বা নিজের নম্বর না দেওয়া
৭. ওয়াই স্পষ্ট বা পুরনো ছবি জমা দেওয়া
৮. সিগনেচার বা স্বাক্ষর অমিল থাকা

অবশ্যই ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার সময় এসব বিষয়গুলোর দিকে নজর দিবেন এবং সঠিকভাবে কাগজপত্র রেডি করে আবেদন জমা দিবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত সময় লাগে?

ইসলামী ব্যাংক একাউন্টের ধরন অনুযায়ী একাউন্ট খুলতে সময় আলাদা লাগতে পারে। ইসলামী ব্যাংকে এমন কিছু সেভিংস একাউন্ট আছে, যেগুলো কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যেই খোলা সম্ভব। তবে এমন কিছু একাউন্ট আছে, যা খোলার জন্য ব্যাংক আপনার কাগজপত্র ও তথ্য যাচাই করতে পারে।

তাই আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন, কি কি কাগজ লাগবে তার ওপর নির্ভর করে সময় কম বেশি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি প্রয়োজনীয় সব কাগজপত্র আগে থেকে প্রস্তুত থাকে। তবে অ্যাকাউন্ট খুলতে সময় কিছুটা কম লাগবে। তাই চেষ্টা করবেন অ্যাকাউন্ট খোলার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার আগে ১০টি বিষয় যাচাই করবেন

আপনারা যারা ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে চাচ্ছেন। তারা অবশ্যই এই ১০ টি বিষয় অ্যাকাউন্ট খোলার আগে যাচাই করবেন। এইসব বিষয়গুলো আগে থেকে যাচাই করলে পরবর্তীতে অ্যাকাউন্ট নিয়ে কোন ঝামেলার মধ্যে পড়তে হবে না।

১. প্রয়োজন অনুযায়ী একাউন্ট নির্বাচন করবেন
২. যে অ্যাকাউন্ট খুলবেন মিনিমাম কত টাকা জমা দিতে হবে তা, ব্যাংক শাখা থেকে জেনে নিবেন
৩. ডেবিট কার্ডের ফি এবং সুবিধা সম্পর্কে জানবেন
৪. এসএমএস বা ইন্টারনেট ব্যাংকিং সুবিধা তে চাকরি আছে কিনা দেখবেন
৫. নমিনের কি কি তথ্য প্রদান করতে হবে জানবেন
৬. এনআইডি কার্ডের সাথে অন্য তথ্যের মিল আছে কিনা ভালোভাবে দেখবেন
৭. বর্তমান ঠিকানা আলাদা হলে ইউটিলিটি বিল জমা দিতে হবে কিনা জানবেন
৮. মুনাফা, টাকা উত্তোলন সহ একাউন্টের শর্ত ভালোভাবে বুঝে নিবেন
৯. একাউন্ট খুলতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে ব্যাংক শাখায় জেনে নিবেন

(FAQ)আলোচিত কিছু সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্নঃ ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে বয়স কত লাগে?
উত্তরঃ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছরের উল্লেখ করা আছে। তবে কিছু ক্ষেত্রে কম বয়সী স্টুডেন্টদের জন্য একাউন্ট খোলার সুবিধা রয়েছে। এক্ষেত্রে অ্যাকাউন্ট কারীর ১৮ বছর না হলেও, তার জন্ম সনদ এবং পিতা মাতার এনআইডি কার্ড দিয়ে একাউন্ট খোলা যাবে।

প্রশ্নঃ NID দিয়ে কি ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায়?
উত্তরঃ ইসলামী ব্যাংকে আপনারা একাউন্ট খুলতে গেলে প্রথমেই আপনার কাছে যে ডকুমেন্ট চাইবে তা হচ্ছে আপনার এনআইডি কার্ড। আর যদি পর্যাপ্ত বয়স না হয়, তাহলে একাউন্ট কারীর জন্ম সনদ এবং মাতা পিতার ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে।

প্রশ্নঃ অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায় কি?
উত্তরঃ ইসলামী ব্যাংকের অনলাইন অ্যাপ আছে। এই অ্যাপ ব্যবহার করে অনলাইনে সহজে ইসলামী ব্যাংকে একাউন্ট তৈরি করতে পারবেন। আপনারা গুগল প্লেস্টোর থেকে SellFin অ্যাপ সার্চ করে ইন্সটল করতে পারেন। কিভাবে অ্যাপের মাধ্যমে আপনারা একাউন্ট খুলবেন তা, উপরে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে জেনেও আসতে পারেন।
বিদেশ-থেকে-ইসলামী-ব্যাংক-একাউন্ট-খোলার-নিয়ম
প্রশ্নঃ ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট কি?
উত্তরঃ ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট হচ্ছে, মুদারাবা পদ্ধতিতে পরিচালিত হওয়া সঞ্চয়ী একাউন্ট। ইসলামী ব্যাংকের অফিসিয়াল তথ্য মতে, এই একাউন্টে আমানতকারীরা ব্যবসায়িক মুনাফার নির্ধারিত অংশ পায়। সেই সাথে নিয়ম অনুযায়ী প্রকৃত ক্ষতি হওয়ার ঝুঁকিও থাকে।
প্রশ্নঃ নমিনি দিতে কি লাগে?
উত্তরঃ সাধারণ সেভিংস একাউন্ট খুলতে নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি ও বর্তমান ঠিকানা প্রয়োজন হবে। ব্যাংকের নিয়ম মাঝেমধ্যেই পরিবর্তন হয়। তাই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক নমিনের আরো কিছু প্রয়োজনীয় তথ্য চাইতে পারে। এজন্য অ্যাকাউন্ট খোলার আগে ব্যাংকের শাখা থেকে জেনে নেওয়া উচিত হবে।

মন্তব্যঃ ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

যদি সঠিকভাবে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম জানেন। তবে একাউন্ট খুলতে প্রয়োজনীয় কাগজপত্র রেডি করা এবং কোন ধরনের অ্যাকাউন্ট আপনার জন্য উপকারী তা, নির্ধারণ করা সহজ হবে। আপনারা সঞ্চয় করার জন্য মুদারাবা সেভিংস একাউন্ট খুলতে পারেন। নিয়মিত লেনদেন করতে চাইলে কারেন্ট একাউন্ট খুলতে পারেন। আর নির্দিষ্ট সময়ে টাকা রাখতে চাইলে Term Deposit একাউন্ট খুলতে পারেন।

এখানে প্রতিটি অ্যাকাউন্টের উদ্দেশ্য আলাদা। উপরে একাউন্ট খোলার নিয়ম এবং অনলাইনে একাউন্ট খোলার নিয়ম, একাউন্ট কত প্রকার ও কি কি, প্রয়োজনীয় কাগজপত্র সহ ইসলামী ব্যাংক একাউন্ট খোলা নিয়ে ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। তাই চেষ্টা করবেন তথ্যগুলো ভালোভাবে পড়ার। ব্যাংকের তথ্য মাঝেমধ্যে পরিবর্তন হয়। এজন্য অ্যাকাউন্ট খোলার আগে সর্বশেষ তথ্য শাখা থেকে জানার চেষ্টা করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url