বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম সহ বিকাশে টাকা পাঠানোর নিয়ম কি, বিকাশ থেকে টাকা তোলার নিয়ম, বিকাশ সেন্ড মানি হাজারে কত টাকা এবং বিকাশ লেনদেন সম্পর্কিত সকল তথ্য আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।
বিকাশ-পার্সোনাল-নাম্বারে-টাকা-পাঠানোর-নিয়ম
আপনারা যারা বিকাশের মাধ্যমে লেনদেন করেন বা এজেন্ট নাম্বারে কিভাবে টাকা পাঠাবো জানতে চান, তাদের জন্য আজকের আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই চেষ্টা করবেন আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বসহকারে পড়ার।

পেজ সূচিপত্রঃ বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম

আপনি অন্য একজনের ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চাইলে, আপনাকে বিকাশ সেন্ড মানি সেবা ব্যবহার করতে হবে। এই অপশন ব্যবহার করলে আপনি নিজের ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে অন্য কারো ব্যক্তিগত বিকাশ একাউন্টে সহজে এবং
নিরাপদে টাকা পাঠাতে পারবেন। তবে এর জন্য আপনাকে জানতে হবে, বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে। এ বিষয়ে ধারণা থাকলে আপনারা কয়েক মিনিটের মধ্যেই লেনদেন সম্পূর্ণ করতে পারবেন। বিকাশ পার্সোনাল নাম্বারে আপনি দুই ভাবে টাকা পাঠাতে পারবেন।

প্রথমটি হচ্ছে, বিকাশ অ্যাপ ব্যবহার করে। আর দ্বিতীয়টি হচ্ছে, বাটন ফোন বা কোড ব্যবহার করে। চলেন কিভাবে আপনারা বিকাশ অ্যাপ এবং কোড ডায়াল করে বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠাতে পারবেন এর প্রতিটা ধাপ দেখে নিন।

বিকাশে টাকা পাঠানোর সহজ পদ্ধতি (বিকাশ অ্যাপ দিয়ে)

  • প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করবেন। যদি বিকাশ অ্যাপ না থাকে তবে মোবাইল ফোনে প্লে স্টোরে গিয়ে সেখানে বিকাশ অ্যাপ সার্চ করে ডাউনলোড করবেন।
  • বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর আপনার বিকাশ নাম্বার এবং পিন নাম্বার দিয়ে অ্যাপে লগইন করবেন।
  • এরপর সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। তারপর যার কাছে টাকা পাঠাবেন অর্থাৎ প্রাপকের নাম্বার দিবেন। নিচে পরবর্তী ধাপে ক্লিক করে এগিয়ে যাবেন।
  • কত টাকা পাঠাবেন তা উল্লেখ করবেন বা টাকার পরিমান লিখবেন। এরপর পরবর্তী ধাপে এগিয়ে যাবেন।
  • টাকা পাঠানোর জন্য আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন।
  • সব তথ্য ঠিক আছে কিনা তা, ভালোভাবে যাচাই করবেন। এরপর নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন।
  • সফলভাবে টাকা পাঠানো হয়ে গেলে। আপনার কাছে কনফার্মেশন মেসেজ আসবে এবং স্ক্রিনশট দেখাবে।
বিকাশ অ্যাপ দিয়ে কিভাবে ধাপে ধাপে টাকা পাঠাবেন, তার স্ক্রিনশট নিচে দিলাম।
বিকাশে-টাকা-পাঠানোর-নিয়ম

বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম বাটন ফোন

এখনো আমাদের দেশে এমন অনেক ব্যবহারকারী আছে যারা স্মার্টফোন ব্যবহার করে না। এজন্য তাদের প্রয়োজন বিকাশ অ্যাপ ছাড়া কোড ডায়াল করে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জেনে নেওয়া। এ বিষয়ে জানা থাকলে সাধারণ ফোন বা বাটন ফোন ব্যবহারকারীরা খুব সহজেই টাকা লেনদেন করতে পারবে।
  • প্রথমে মোবাইল ডায়াল প্যাডে *247# ডায়াল করবেন।
  • এরপর মেনু থেকে (Send money) অপশন ১ নির্বাচন করবেন।
  • যার কাছে টাকা পাঠাবেন, তার বিকাশ নাম্বার লিখবেন।
  • এরপর কত টাকা পাঠাবেন পরিমাণ লিখবেন।
  • চাইলে টাকা পাঠানোর রেফারেন্স দিতে পারেন, না দিলেও সমস্যা নেই।
  • সবশেষ আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন।
সতর্কতাঃ যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বার সঠিক কিনা যাচাই করবেন। ভুল নাম্বারে যদি টাকা চলে যায়, তবে ১৬২৪৭ এই নাম্বারে অভিযোগ করবেন। বিকাশ পিন নাম্বার ব্যবহার করার সময় আশেপাশে লোক থাকলে সতর্ক থাকবেন। লেনদেন করার পর একটি এসএমএস আসবে।

ভবিষ্যতের জন্য এসএমএস সংরক্ষণ করে রাখবেন। বাটন ফোনে লেনদেন করার সময় তথ্যগুলো ধীরে ধীরে লিখবেন। যাতে নম্বর বা টাকার অংক ভুল না হয়। আপনারা যদি বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম সঠিকভাবে ফলো করেন, তবে খুব সহজে নিরাপদে আপনারা লেনদেন করতে পারবেন।

বিকাশ থেকে টাকা তোলার নিয়ম

অনেক নতুন বিকাশ ব্যবহারকারী আছে, যারা বিকাশ থেকে টাকা তোলার নিয়ম জানতে চান। এজন্যই এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা বিকাশ একাউন্ট থেকে সরাসরি এজেন্টের মাধ্যমে টাকা তুলতে পারবেন। বিকাশ থেকে টাকা তোলার জন্য প্রথমে আপনি আপনার বাজারে অথবা

কাছে থাকা বিকাশ এজেন্টে যাবেন। সেখানে গিয়ে তাদেরকে বলবেন, আপনি ক্যাশ আউট করতে চান। এরপর এজেন্ট আপনাকে একটি নম্বর দিবে। বিকাশ অ্যাপ অথবা বাটন ফোনে কোড ডায়াল করে ক্যাশ আউট অপশনে গিয়ে এজেন্ট নম্বরটি এবং টাকার পরিমাণ লিখবেন। পরবর্তীতে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন। 
টাকা লেনদেন হয়ে গেলে এজেন্টের মোবাইলে কনফার্মেশন মেসেজ যাবে। এরপর এজেন্ট আপনাকে টাকা দিবে। আপনি চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে (কিউ আর কোড) স্ক্যান করেও ক্যাশ আউট করে নিতে পারেন, এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। বিকাশ থেকে টাকা তোলার জন্য কিছু ক্যাশ আউট চার্জ কাটবে।

সতর্কতাঃ এজেন্ট এর কাছে টাকা নেওয়ার সময় ভালোভাবে গুনে নিবেন এবং টাকা ক্যাশ আউট করার সময় টাকার পরিমাণ ভালোভাবে মিলিয়ে নিবেন।

বিকাশে টাকা পাঠানোর নিয়ম কি

বিকাশে অনেক রকম ভাবে টাকা পাঠানোর নিয়ম আছে। নতুন বিকাশ ব্যবহারকারীরা শুধু ভাবেন যে বিকাশে হয়তো সেন্ড মানি ছাড়া আর কিছু নেই। কিন্তু সেন্ড মানি ছাড়াও বিকাশে আরো অনেকগুলো অপশন ব্যবহার করা হয় টাকা পাঠানোর জন্য। যেমন ধরেন সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন ও অ্যাড মানি। চলেন এগুলোকে একটু বিস্তারিতভাবে জেনে নিই।

১. সেন্ড মানিঃ সেন্ড মানি সরাসরি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে টাকা পাঠানো একটি মাধ্যম। সেন্ড মানি করলে আপনি আপনার পার্সোনাল বিকাশ একাউন্ট থেকে অন্য একজন ব্যক্তির পার্সোনাল বিকাশ একাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন। তবে সেন্ড মানি করলে সরাসরি উঠাতে পারবেন না। টাকা উঠাতে হলে আপনাকে ক্যাশ আউট করতে হবে।

২. ক্যাশ আউটঃ সেন্ট মানি করলে এই টাকা সরাসরি হাতে আসেনা। বরং একাউন্টে গিয়ে জমা হয় কিন্তু ক্যাশ আউট করলে এই টাকা সরাসরি আপনার হাতে চলে আসবে। অর্থাৎ আপনার একাউন্টে যদি টাকা থাকে এবং এই টাকা যদি আপনি উঠাতে চান, তবে এজেন্টের কাছে গিয়ে এজেন্টের নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে। যত টাকা ক্যাশ আউট করবেন এজেন্ট আপনাকে তত টাকা দিবে।

৩. ক্যাশ ইনঃ ক্যাশ ইন মানে হচ্ছে আপনার বিকাশ একাউন্টে টাকা ঢুকানো কে বলা হয়। ধরেন আপনার বিকাশ একাউন্টে টাকার প্রয়োজন। এখন এই একাউন্টে টাকা ঢোকাতে হলে আপনাকে বিকাশ এজেন্ট এর কাছে যেতে হবে। সেখানে গিয়ে এজেন্টকে বলে একাউন্টে টাকা ক্যাশ ইন করে নেওয়া যাবে।

৪. অ্যাড মানিঃ অ্যাড মানের মাধ্যমে আপনি চাইলে আপনার বিকাশ একাউন্ট অথবা অন্য কারো বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারবেন। বর্তমান সময়ে অ্যাড মানি ব্যবহার করে ব্যাংক থেকে বিকাশে অথবা কার্ড থেকে বিকাশে খুব সহজে টাকা পাঠাতে পারবেন।

বিকাশ সেন্ড মানি হাজারে খরচ কত

বিকাশ সেন্ড মানি হচ্ছে পার্সোনাল বা ব্যক্তিগত সেবা। এর মাধ্যমে পার্সোনাল বিকাশ একাউন্ট থেকে অন্য একটি পার্সোনাল বিকাশ একাউন্টে টাকা পাঠানো যায়। আপনি যদি বিকাশ সেন্ড মানি করেন অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে অন্য একজনের একাউন্টে টাকা সেন্ড মানি করেন।

তাহলে কোন টাকা খরচ হবে না। অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা বা তার বেশি টাকা পাঠান, তবে আলাদা করে হাজারে কোন ফি কাটা হবে না। যদি সেটি বিকাশের নির্ধারিত ফি সেন্ড মানি নীতির আওতাভুক্ত থাকে। এখানে অনেকেই মনে করে সেন্ড মানি এবং ক্যাশ আউট একই জিনিস।

কিন্তু এই দুইটা আলাদা আপনি যদি আপনার বিকাশ একাউন্ট থেকে অন্য ব্যক্তির বিকাশ একাউন্টে টাকা পাঠান। তবে এটাকে বলা হবে সেন্ড মানি। কিন্তু সেই ব্যক্তি যদি এজেন্টের মাধ্যমে নগদ টাকা তোলে। তখন ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। আপনি যদি বিকাশ সেন্ড মানি না করে,

বিকাশ ক্যাশ আউট করেন। অর্থাৎ টাকা সরাসরি এজেন্টের কাছ থেকে উত্তোলন করেন। তাহলে প্রতি হাজারে ১৮.৫০ টাকা খরচ হবে। তবে আপনি যদি প্রিয় এজেন্ট করে টাকা উত্তোলন করেন। তবে প্রতি হাজারে ১৩.৯৫ টাকা খরচ হবে। এই খরচে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দিনে ক্যাশ আউট করা যাবে।

এজেন্ট নাম্বারে কিভাবে টাকা পাঠাবো?

অনেক বিকাশ ব্যবহারকারীরা আছে, যারা পার্সোনাল বিকাশ নম্বর এবং এজেন্ট নম্বর এর মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এজেন্ট এর কাছে টাকা পাঠাতে গিয়ে সেন্ড মানি অপশন নির্বাচন করে বসে থাকে। যাই হোক আপনি যদি এজেন্ট থেকে নগদ টাকা তুলতে চান, তাহলে সরাসরি সেন্ড মানি করবেন না।

সেন্ড মানির জায়গায় আপনি ক্যাশ আউট অপশন ব্যবহার করবেন। প্রথমে আপনি বিকাশ এজেন্টের দোকানে যাবেন। এরপর টাকা উঠাবেন বলে এজেন্টের কাছে, এজেন্ট বিকাশ নম্বরটি নিবেন। বিকাশ অ্যাপ ব্যবহার করলে ক্যাশ আউট অপশনে প্রবেশ করবেন।

আর যদি বাটন ফোন ব্যবহার করেন, তবে *২৪৭# ডায়াল করবেন করে ক্যাশআউট মেনু নির্বাচন করবেন। এরপর এজেন্টের নাম্বার লিখে, কত টাকা তুলবেন তা, লিখবেন। সবশেষে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন।

লেনদেন হওয়ার পর আপনার ফোনে এবং এজেন্টের ফোনে লেনদেনের একটি এসএমএস যাবে। সতর্ক থাকবেন ব্যক্তিগত নম্বরে সেন্ড মানি করার পরিবর্তে ভুলবশত এজেন্ট নম্বরে সেন্ড মানি করলে। লেনদেনে সমস্যা তৈরি হতে পারে। তাই লেনদেনের সময় সঠিক অপশন নির্বাচন করবেন।

(FAQ) আলোচিত কিছু সাধারণ প্রশ্ন উত্তর

প্রশ্নঃ বিকাশ পার্সোনাল নাম্বারে কত টাকা পাঠানো যায়?
উত্তরঃ বিকাশ পার্সোনাল নাম্বারে প্রতিদিন আপনি ৫০ হাজার টাকা সর্বোচ্চ পাঠাতে পারবেন। আর এভাবে প্রতি মাসে সর্বোচ্চ তিন লক্ষ টাকা বিকাশ পার্সোনাল নাম্বারে লেনদেন করা যাবে।

প্রশ্নঃ বিকাশ কোন দেশে ব্যবহার করা হয়?
উত্তরঃ বিকাশ বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল একটি সার্ভিস। এটা বাংলাদেশের ভেতরে আর্থিক লেনদেনে ব্যবহার করা হয়। তবে বিদেশে থাকা প্রবাসীরা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে দেশের বাইরে থেকে বাংলাদেশে অর্থ পাঠালে তা, বিকাশ একাউন্টে গ্রহণ করা যাবে।
বিকাশ-থেকে-টাকা-তোলার-নিয়ম
প্রশ্নঃ বিকাশ একাউন্ট কিভাবে বন্ধ করব?
উত্তরঃ আপনার বিকাশ একাউন্ট যদি আপনি স্থায়ীভাবে বন্ধ করতে চান, তবে বিকাশ অফিসে অথবা কাস্টমার কেয়ারে ভোটার আইডি কার্ড সাথে নিয়ে যাবেন। এরপর অফিস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আবেদন করতে হবে। অবশ্যই অ্যাকাউন্ট বন্ধ করার আগে একাউন্টে থাকা টাকা তুলে নিতে হবে এবং লেনদেন চলমান থাকলে তা, শেষ করতে হবে।
প্রশ্নঃ পাঠানো টাকা বাতিল করা যাবে কি?
উত্তরঃ যদি টাকা সফলভাবে অন্য ব্যক্তির একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়, তবে এ অবস্থায় টাকা লেনদেন বাতিল করা যাবে না। কিন্তু ভুল নাম্বারে টাকা পাঠালে বা প্রতারণার শিকার হলে খুব দ্রুত বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। এতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকবে।

মন্তব্যঃ বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম

বর্তমান যুগে বিকাশ আমাদের প্রতিদিনের আর্থিক লেনদেন কার্যক্রমকে অনেক সহজ করে দিয়েছে। এজন্য নিরাপদ ও ঝামেলামুক্ত লেনদেনের জন্য বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম জেনে নেওয়া উচিত। যে নাম্বারে টাকা পাঠাবেন নাম্বার সঠিক কিনা, পিন নাম্বার গোপন রাখা, অনুমোদিত সেবা ব্যবহার করা এবং প্রতিটি লেনদেন করা তথ্য সংরক্ষণে রাখার অভ্যাস করতে হবে। 

তে আপনি আর্থিক লেনদেনের ঝুঁকি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আমি আশাকরি আজকের উক্ত আলোচনা থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা যারা নিয়মিত বিকাশ ব্যবহার করেন। তারা বিকাশ লেনদেনের চার্জ, লেনদেনের সীমা ও নতুন কি কি সুবিধা আপডেট হয়েছে চেক করবেন। এতে আপনাদের লেনদেন সহজ হবে এবং এখান থেকে ভালো সুবিধা পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url