কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন পদ্ধতি ২০২৬
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন কিভাবে করতে হয়, তা আজকে জানানো হবে। তাই আপনারা যারা কর্মসংস্থান ব্যাংক লোন
আবেদন কি, আবেদন কিভাবে করতে হয়, কারা কর্মসংস্থান ব্যাংক লোন পাবে, কি কি
কাগজপত্র প্রয়োজন জানেন না, তাদের জন্য আজকের এই আর্টিকেল।
আজকে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন আবেদন অনলাইন এবং অফলাইন দুইভাবে দেখানো
হবে। সেই সাথে কর্মসংস্থান ব্যাংক লোন পরিশোধ পদ্ধতি ও সময়সীমা ও কর্মসংস্থান ব্যাংক ফোন
নাম্বার ও যোগাযোগের উপায় জানানো হবে। তাই তথ্যগুলো ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন।
পেজ সূচিপত্রঃ কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন
- কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন কী
- কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন পদ্ধতি
- কর্মসংস্থান ব্যাংক লোন কারা পাবেন
- লোনের আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র
- কর্মসংস্থান ব্যাংকের লোনের ধরন ও টাকার পরিমান
- কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন ফরম কোথায় পাবেন?
- লোন পাওয়ার পর কী করবেন?
- কর্মসংস্থান ব্যাংক লোন সুদের হার কত?
- কর্মসংস্থান ব্যাংক লোন পরিশোধ পদ্ধতি ও সময়সীমা
- কর্মসংস্থান ব্যাংক লোনের সুবিধা ও গুরুত্বপূর্ণ টিপস
- কর্মসংস্থান ব্যাংক ফোন নাম্বার ও যোগাযোগের উপায়
- (FAQ)আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর
- মন্তব্যঃ কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন পদ্ধতি
কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন কী
কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন বলতে কেউ নিজের ব্যবসা, আত্মকর্মসংস্থান বা ইনকাম
জনিত প্রকল্প পরিচালনার জন্য। কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নেওয়ার উদ্দেশ্যে
নির্ধারিত নিয়ম মেনে আবেদন করার পদ্ধতিকে বোঝায়।
আরো পড়ুনঃ বুরো বাংলাদেশ এনজিও লোন পদ্ধতি
সহজ ভাবে বললে একজন নতুন উদ্যোক্তা যখন তার ব্যবসা বা প্রকল্পের জন্য আর্থিক
সহায়তা চান এবং সেই উদ্দেশ্যে কর্মসংস্থান ব্যাংকের কাছে প্রয়োজনীয় তথ্য ও
কাগজপত্র জমা দিয়ে আবেদন করে। সেটিকেই মূলত কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন বলা
হয়।
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন পদ্ধতি
বর্তমান সময়ে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য অনলাইনে প্রাথমিক আবেদন
করার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা অনলাইনে ঘরে বসে ঋণের জন্য আবেদন করতে চান,
তারা প্রথমে কর্মসংস্থান ব্যাংকের এই
ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই
ওয়েবসাইটে প্রবেশ করার পর এখন আমি আপনাদেরকে কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন
আবেদন পদ্ধতি ধাপে ধাপে বলবো।
প্রথম ধাপঃ যারা নতুন আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে ঢোকার পর
রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার সামনে একটি
ফর্ম আসবে, সেখানে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন। নাম
ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে।
দ্বিতীয় ধাপঃ রেজিস্ট্রেশন করার পর (প্রাথমিক আবেদন করুন) এই লেখা দেখতে
পাবেন। এখানে ক্লিক করলে নতুন ফর্ম আসবে। এই ফরমে কত টাকা ঋণ চান, কোন
শাখা থেকে ঋণ চান, পিতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী
ঠিকানা, সচল মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করবেন।
তৃতীয় ধাপঃ আবেদন ফরমে সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর। নিচে সাবমিট অপশনে
ক্লিক করে ফরম জমা দিয়ে দিবেন। যখন আবেদন ফরম পূরণ করবেন, এই ফরমে দেওয়া
তথ্যগুলো আপনার এনআইডি কার্ড অনুসারে পূরণ করবেন।
অনলাইনে প্রাথমিক আবেদন করার পর, আপনার তথ্য ও ঋণের যোগ্যতা ব্যাংক থেকে যাচাই
করা হবে। প্রাথমিক যাচায়ে উপযুক্ত হলে ব্যাংক থেকে আপনাকে জানানো হবে।
তারপর নির্ধারিত ফর্মে চূড়ান্ত আবেদন করতে হবে।এরপর প্রয়োজনীয় কাগজপত্র
ব্যাংকে গিয়ে জমা দিতে হবে।
পরবর্তীতে তারা মাঠ পর্যায়ে আরো কিছু যাচাই বাছাই করতে পারে। সবকিছু ঠিক থাকলে
ব্যাংক থেকে আপনাকে ঋণের অনুমোদন দেওয়া হবে। আবেদনের কাগজপত্র এবং আবেদন ফরম
সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। নয়তো তথ্য ভুল হলে আবেদন ফরম বাতিল হয়ে যাওয়ার
ঝুঁকি থাকবে।
কর্মসংস্থান ব্যাংক লোন কারা পাবেন
কর্মসংস্থান ব্যাংকের ঋণ মূলত দেশের বেকার ও অর্ধবেকার মানুষের কর্মসংস্থান
তৈরি করার জন্য দেওয়া হয়। যারা নিজের ব্যবসা বা আয়মূলক কাজ শুরু করতে চান এবং
ব্যাংকের নিয়ম ও শর্ত পূরণ করতে পারবেন। তারা এই ঋণের জন্য আবেদন করতে পারেন।
এই ঋণ নিতে হলে আবেদনকারীকে বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে। আবেদনকারীর একটি
বাস্তবসম্মত ব্যবসা বা প্রকল্প পরিচালনার পরিকল্পনা থাকতে হবে, আবেদনকারীর বয়স
১৮ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে, আবেদনকারীকে বেকার বা অর্ধ বেকার হতে হবে,
যে শাখায় আবেদন করবেন, সে শাখার স্থায়ী বাসিন্দা অথবা একজন স্থায়ী
বাসিন্দাকে গ্যারান্টার লাগবে। এইসব যোগ্যতা থাকলে ব্যাংক আপনার প্রকল্পের ধরন,
আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ঋণ অনুমোদনের সিদ্ধান্ত নিবে।
লোনের আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র
মনের আবেদন করতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে। যেগুলো আগে থেকে
জানা থাকলে আবেদন করতে সহজ হবে এবং ঋণ অনুমোদন হওয়ার সম্ভাবনা
বাড়বে। চলুন প্রয়োজনীয় কাগজপত্র গুলোর তালিকা জেনে নিন।
-
আবেদনকারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি।
-
আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
-
প্রকল্প পরিচালনার বাস্তব প্ল্যান থাকতে হবে।
-
যদি অর্ধ বেকার হন তবে আয়ের উৎসের প্রমাণপত্র।
-
ইউটিলিটি বিল, যা আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
-
গ্যারানটারের আইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
- সরকারি প্রশিক্ষণের সনদপত্র।
কর্মসংস্থান ব্যাংকে লোনের জন্য আবেদন করতে গেলে এগুলো প্রয়োজন হবে। তবে
ঋণের ধরন ও টাকার পরিমানের ওপর নির্ভর করে প্রয়োজনীয় কাগজপত্র আলাদা
হতে পারে। তাই ঋণ নেওয়ার আগে ব্যাংক শাখা থেকে কোন ঋণ নিবেন? সে ঋণ অনুযায়ী
প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, তা জেনে নেওয়া উচিত।
কর্মসংস্থান ব্যাংকের লোনের ধরন ও টাকার পরিমান
কর্মসংস্থান ব্যাংক বিভিন্ন ধরনের ব্যবসা, শিল্প ও আত্মকর্মসংস্থান মূলক
প্রকল্পের জন্য ঋণ দিয়ে থাকে। আবেদনকারী এককভাবে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা
এবং গ্রুপের মাধ্যমে সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে। এমনকি
পর্যায়ক্রমে জামানত ছাড়াই সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা ঋণ পাওয়ার সুবিধা
রয়েছে। নিজস্ব অর্থায়নে ঋণের প্রসেসিং ফি ০.৩০ শতাংশ এবং ঋণ সর্বোচ্চ মেয়াদ
পাঁচ বছর পর্যন্ত রয়েছে।
আরো পড়ুনঃ ইসলামী ব্যাংক স্টুডেন্ট লোন আবেদন পদ্ধতি
চলুন কর্মসংস্থান ব্যাংক কোন কোন খাতে ঋণ দিয়ে থাকে তা জেনে নিন,
১. মৎস্য সম্পদঃ মাছ চাষ, পোনা উৎপাদন, চিংড়ি ও বিভিন্ন
ধরনের বাণিজ্যিক মৎস্য প্রকল্পে ঋণ দেয়।
২. প্রাণিসম্পদঃ গরু মোটাতাজাকরণ, দুগ্ধ খামার, ছাগল ও ভেড়া পালন এবং
বিভিন্ন পোল্টি খামার।
৩. শিল্প কারখানাঃ পশু ও মাছের খাদ্য উৎপাদন, রাইস মিল, বেকারি ও অন্যান্য
উৎপাদন মূলক শিল্প এবং কৃষি যন্ত্রপাতি।
৪. সেবা খাতঃ কম্পিউটার সেবা মোবাইল ফোন মেরামত, বিউটি পার্লার
ডায়াগনস্টিক সেন্টার সহ বিভিন্ন সেবামূলক ব্যবসা।
৫. বাণিজ্যিক খাতঃ হার্ডওয়ার, হোটেল ও রেস্টুরেন্ট, মুদির দোকান, কাপড়ের
ব্যবসা, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদি।
তবে একটা জিনিস মাথায় রাখবেন আবেদনকারী ঠিক কত টাকা ঋণ পাবে, এটা তার ব্যবসা
বা প্রকল্পের ধরন, অর্থের পরিমাণ, যোগ্যতা এবং কর্মসংস্থান ব্যাংকের যাচাই
বাছাইয়ের উপর এটি নির্ভর করবে।
কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন ফরম কোথায় পাবেন?
কর্মসংস্থান ব্যাংকের লোন আবেদন ফরম আপনি শাখা থেকে সরাসরি তুলতে পারবেন।
প্রতিটা জেলা ও উপজেলায় এ ব্যাংকের শাখা রয়ে। নিজের এলাকার নিকটস্থ
শাখায় গেলে বিনামূল্যে ফরম পাওয়া যাবে। তাছাড়া আপনারা চাইলে ব্যাংকের
আঞ্চলিক ও প্রধান কার্যালয় থেকেও ফর্ম সংগ্রহ করতে পারবেন। আর যদি অনলাইনে
লোনের জন্য আবেদন করতে চান,
তবে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে
পারবেন। অবশ্যই ফরম পূরণ করার জন্য আপনার প্রকল্প বা ব্যবসার বিবরণ,
ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র একদম সঠিকভাবে
দিবেন। তবে আমার পরামর্শ থাকবে নির্ভুল ও হালনাগাদ তথ্যের জন্য আবেদনের আগে
ব্যাংক শাখায় যোগাযোগ করা ভালো হবে।
লোন পাওয়ার পর কী করবেন?
কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, এ টাকা
সঠিক ভাবে ব্যবহার করা। যে প্রকল্প বা ব্যবসার জন্য ঋণ নেওয়া হয়েছে, সেই খাতে
পুরো অর্থ ব্যয় করা উচিত। অন্য কাজে টাকা খরচ করলে, পরবর্তীতে ঋণ পরিশোধ করা
কঠিন হতে পারে।
প্রথমে আপনি বাস্তবসম্মত একটি হিসাব তৈরি করবেন। কোন খাতে কত টাকা লাগবে, কবে
থেকে আয় শুরু হবে এবং কিস্তি পরিশোধের সময়সূচি কেমন হবে। অবশ্যই নিয়মিত
কিস্তি পরিশোধে গুরুত্ব দিতে হবে। কারণ সময়মতো কিস্তি না দিলে, ঋণ খেলাপির
তালিকায় নাম উঠতে পারে।
এতে ভবিষ্যতে যেকোন ব্যাংক থেকে ঋণ পাওয়া কঠিন হবে। এজন্য প্রকল্পের আয়
ব্যয়ের হিসাব আলাদাভাবে সংরক্ষণ করবেন। আর সম্ভব হলে ব্যাংক কর্মকর্তার সাথে
যোগাযোগ রাখবেন এবং প্রকল্প বা ব্যবসার অগ্রগতি জানাবেন। ব্যাংক প্রয়োজনে
আপনার ব্যবসা বা প্রকল্প পরিদর্শন করতে পারে। এজন্য প্রকল্প বা ব্যবসা স্বচ্ছ ও
সচলভাবে পরিচালনা করা বুদ্ধিমানের কাজ।
কর্মসংস্থান ব্যাংক লোন সুদের হার কত?
কর্মসংস্থান ব্যাংকের সব ধরনের লোনে সরল সুদ পদ্ধতি চালু রয়েছে। অর্থাৎ
চক্রবৃদ্ধি সুদের ঝামেলা এ লোনের মধ্যে নেই, তবে সুদের হার প্রকল্প ভেদে
কিছুটা আলাদা হতে পারে। সাধারণত বিভিন্ন কর্মসূচির আওতায় সুদের হার ৮% থেকে
৯% পার্সেন্টের মধ্যে থাকে। যেমন ধরেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে
বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পরিচালিত ঋণের সুদের হার প্রায় ৮% আবার
বঙ্গবন্ধুর সহ অন্যান্য কিছু কর্মসূচিতে সুদ প্রায় ৯% পর্যন্ত রয়েছে। সুদের
হার সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিবর্তন হয়। তাই ঋণ
নেওয়ার আগে কর্মসংস্থান ব্যাংকের শাখাতে গিয়ে সুদের হার যাচাই করে নেওয়া
নিরাপদ।
কর্মসংস্থান ব্যাংক লোন পরিশোধ পদ্ধতি ও সময়সীমা
কর্মসংস্থান ব্যাংকের ঋণ পরিশোধের মেয়াদ সাধারণত ধরা হয় দুই বছর। তবে
প্রকল্প বা ব্যবসার ধরন, আকার, ঋণের পরিমাণ এবং আয়ের উপর নির্ভর করে,
মেয়াদ ন্যূনতম ১ থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত হতে পারে। কৃষিভিত্তিক
শিল্পস্থাপন সংক্রান্ত ঋণের ক্ষেত্রে, এর মেয়াদ সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত
বাড়ানো যেতে পারে।
ঋণের ধরনের ওপর নির্ভর করে কিস্তি পরিশোধ পদ্ধতি নির্ধারণ হয়। মাসিক,
ত্রৈমাসিক, এককালীন যেকোন একটি পদ্ধতিতে কিস্তি দেওয়া যায়। তবে আপনি
চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন।
এজন্য আপনাকে ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফি আগাম পরিশোধ করতে হতে
পারে।
কর্মসংস্থান ব্যাংক লোনের সুবিধা ও গুরুত্বপূর্ণ টিপস
আপনারা কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিলে যেসব সুবিধা পাবেন সেগুলো
হচ্ছেঃ বেকার, অর্ধবেকার মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
ব্যবসা, মৎস্য, কৃষি, প্রাণিসম্পদ, শিল্প সহ বিভিন্ন সেবা খাতে ঋণ নেওয়ার
সুযোগ আছে। এমন কিছু নির্দিষ্ট কর্মসূচি আছে,
যেগুলোতে জামানতবিহীন ঋণ নেওয়ার সুবিধাও পাবেন। একক ও গ্রুপভিত্তিক ঋণের
সুবিধা নিতে পারবেন। আরেকটি বড় সুবিধা আছে যেমন, আপনি অনলাইনে প্রাথমিক
ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই ব্যাংকের ঋণের সুদের হার অন্যান্য
ব্যাংকের থেকে কম এবং সহজ শর্তে পরিশোধ করা যায়।
গুরুত্বপূর্ণ কিছু টিপস
১. আবেদন করার আগে নিজের যোগ্যতা ও ঋণের শর্ত ভালোভাবে পড়ে বুঝবেন এবং
যাচাই করবেন।
২. আপনি যে প্রকল্প বা ব্যবসার জন্য ঋণ নিবেন সে ব্যবস্থা বা
প্রকল্পের সঠিক পরিকল্পনা তৈরি করবেন।
৩. ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিবেন।
৪. যে উদ্দেশ্যে লোন নিবেন সেই উদ্দেশ্যেই টাকা ব্যবহার করবেন।
৫. কিস্তি সময় মত পরিশোধ করবেন নয়তো পরবর্তীতে ঋণ নেওয়া কঠিন হয়বে।
৬. কখনোই কোন দালালের মাধ্যমে ঋণ নেওয়ার চেষ্টা করবেন না এতে প্রতারণার
শিকার হতে পারে।
কর্মসংস্থান ব্যাংক ফোন নাম্বার ও যোগাযোগের উপায়
কর্মসংস্থান ব্যাংকে যোগাযোগ করার জন্য আপনারা নিকটস্থ শাখায় গিয়ে সরাসরি
যোগাযোগ করতে পারেন। তাছাড়া বাংলাদেশে কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন বা
অনেকগুলো শাখা আছে। তাই শাখাভেদে ফোন নাম্বার ও মোবাইল নম্বর আলাদা হয়।
তবে যেকোনো তথ্য বা সাহায্য নেওয়ার জন্য আপনারা কর্মসংস্থান ব্যাংকের হট
লাইন ১৬৮১২ নম্বরে সরাসরি ফোন করতে পারেন এবং pro@kb.gov.bd এই ঠিকানায়
ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে একটি লিংক
দিলাম আপনি যে বিভাগের বাসিন্দা,
সে বিভাগে কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন শাখা রয়েছে। যোগাযোগ নম্বর
এই লিংকে প্রবেশ করলে আপনি আপনার বিভাগ অনুযায়ী সব শাখার তালিকা দেখতে
পাবেন এবং সেখান থেকে আপনার নিকটস্থ শাখার মোবাইল নম্বর বা যোগাযোগের নম্বর
সহজে খুঁজে নিতে পারবেন।
আপনাদের উপকারে আসবে এরকম আরো কিছু পোস্টের তালিকা
(FAQ)আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ এনআইডি ছাড়া আবেদন করা যাবে কি?
উত্তরঃ যদি এনআইডি না থাকে, তবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আবেদন
করতে পারবেন। তবে এনআইডি কার্ডের পাশাপাশি যদি ড্রাইভিং লাইসেন্স বা
পাসপোর্ট কোনটিই না থাকে, তাহলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রশ্নঃ অনলাইনে আবেদন করতে কি কোন ফি লাগে?
উত্তরঃ সাধারণত কর্মসংস্থান ব্যাংকে লোনের জন্য অনলাইনে প্রাথমিকভাবে আবেদন
করা যায়। আর এ আবেদন করতে কোন টাকা বা ফি লাগেনা। তবে পরবর্তীতে ব্যাংক
শাখাতে গিয়ে ডকুমেন্ট প্রসেসিং হিসেবে কিছু চার্জ বা ফি লাগতে পারে। তাই
আপডেট তথ্য ব্যাংক শাখা থেকে জেনে নেওয়া উচিত হবে।
প্রশ্নঃ কিস্তি না দিতে পারলে কি হয়?
উত্তরঃ যদি কিস্তি দিতে না পারেন বা কিস্তি বাদ পড়ে, তবে ৮% সুদের
বদলে এই কিস্তিতে ১০ পার্সেন্ট সুদ ধার্য করা হতে পারে। আর এভাবে যদি
কিস্তি অনেকবার বাদ পড়ে, তবে নতুন করে ভবিষ্যতে লোন পাওয়ার সুযোগ
বন্ধ হয়ে যেতে পারে।
প্রশ্নঃ একসাথে একাধিক প্রকল্পের জন্য লোন নেওয়া যাবে?
উত্তরঃ একসাথে একই গ্রাহক একাধিকবার একাধিক প্রকল্পের জন্য লোন নিতে
পারবে না। অর্থাৎ একই ব্যক্তি বা একই গ্রুপ যদি একি সময়ে বিভিন্ন
প্রকল্পের জন্য লোনের আবেদন করে, তবে তা বাতিল করা হবে।
আরো পড়ুনঃ ইসলামী ব্যাংক হোম লোন পদ্ধতি
প্রশ্নঃ আমি কিভাবে অনলাইনে লোন আবেদন করতে পারি?
উত্তরঃ কর্মসংস্থান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনের
মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারবেন। সব উপরের দ্বিতীয় পয়েন্ট পড়লে,
কিভাবে অনলাইনে লোন আবেদন করতে হয় জানতে পারবেন। কারণ উপরে ধাপে ধাপে
অনলাইনে লোন আবেদনের প্রক্রিয়া দেখানো হয়েছে।
মন্তব্যঃ কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন পদ্ধতি
কর্মসংস্থান ব্যাংকে লোনের জন্য আবেদন করতে হলে যোগ্যতার শর্ত পূরণ করবেন,
কাগজপত্র আগে থেকে গুছিয়ে রাখবেন এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে
রেজিস্ট্রেশন করে আবেদন করবেন। আবেদন করা হলে নিয়মিত লগইন করে নোটিফিকেশন
দেখবেন। কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন পদ্ধতি আসলে জটিল কিছু নয়।
আপনার সঠিক তথ্য জানা থাকলে সহজেই আবেদন করতে পারবেন। ব্যাংকের নিয়ম নীতি
সময়ের সাথে পরিবর্তন হয়। তাই ব্যাংকের যেকোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
নেওয়ার আগে কর্মসংস্থান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। অথবা নিকটস্থ শাখা
থেকে সর্বশেষ তথ্য একবার যাচাই করে নিবেন। কোন নির্দিষ্ট প্রশ্ন বা মতামত
থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।





অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url