আশা এনজিও লোন নেওয়ার পদ্ধতি ২০২৬ নতুন নিয়মে

আশা এনজিও লোন পদ্ধতি বিষয়ে আপনারা অনেকেই জানতে চান। এজন্য আজকে আশা এনজিও লোন নেওয়ার পদ্ধতি, আশা এনজিও লোন কী ও কেন নেওয়া হয়, লোনের ধরন, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, কিস্তি, সুদের হার ইত্যাদি বিষয়ে আলোচনা করবো।
আশা-এনজিও-লোন-পদ্ধতি
আপনারা যারা আশা এনজিও থেকে লোন নেওয়ার কথা চিন্তা করছেন। কিন্তু কিভাবে নিতে হয়? কোন লোন নিবেন? কিভাবে কিস্তি পরিশোধ করতে হবে এ বিষয়ে জানার জন্য আজকের আর্টিকেল পুরোটাই পড়ার চেষ্টা করবেন, তাহলে আশা এনজিও লোন সম্পর্কে সমস্ত তথ্য জেনে যাবেন।

পেজ সূচিপত্রঃ আশা এনজিও লোন পদ্ধতি

আশা এনজিও লোন পদ্ধতির ধাপসমূহ

আশা এনজিও থেকে ক্ষুদ্রঋণ নিতে হলে, আপনাকে জানতে হবে আশা এনজিও লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে। আপনারা যদি আগে থেকে আশা এনজিও লোন আবেদন করার নিয়ম জানেন। তবে এখান থেকে লোন পাওয়া আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তাই চলুন কিভাবে আপনারা আসা এনজিও থেকে লোন নিবেন সে ধাপগুলো জেনে নেই।
ধাপ ১ঃ প্রথমে আশা শাখায় গিয়ে যোগাযোগ করবেন এবং তাদের কাছে লোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানবেন। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী কোন লোন উপযুক্ত হবে, তা নির্বাচন করবেন।

ধাপ ২ঃ এরপর শাখার সদস্যপদ নিয়ে। তাদের কর্মসূচিতে যোগদান করে প্রয়োজনীয় সঞ্চয় সম্পন্ন করবেন। আপনার নিয়মিত উপস্থিতি এবং সঞ্চয় জমার উপর নির্ভর করে। আপনাকে অফিস থেকে লোনের জন্য আবেদন করতে বলা হবে।

ধাপ ৩ঃ সকল শর্ত ও নিয়ম মেনে চলার পর এনজিও থেকে লোন আবেদন করতে বলবে। এনজিও থেকে আবেদন ফরম তুলে পূরণ করবেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফরমের সাথে আশা এনজিও শাখাতে জমা দিবেন।

ধাপ ৪ঃ আবেদন ফরম জমা দেওয়ার পর। আশা এনজিওর কর্মীরা আপনার পরিচয় বর্তমান ও স্থায়ী ঠিকানা, ইনকামের উৎস, ব্যবসা ও লোন পরিশোধ করার সক্ষমতা আছে কিনা যাচাই করবে। সব তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে আসা ব্যাংক থেকে লোন অনুমোদন করা হবে।

ধাপ ৫ঃ লোন অনুমোদন করা হলে। কত টাকা ঋণ পাবেন, কত দিনে এবং কিভাবে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে জেনে নিবেন। সবকিছু ঠিক থাকলে এনজিও শাখা থেকে সরাসরি অথবা চেকের মাধ্যমে লোনের টাকা আপনার হাতে হস্তান্তর করবে।

আশা এনজিও লোন কী এবং কেন নেওয়া হয়

আশা এনজিও কার্যক্রমের আসল উদ্দেশ্য হচ্ছে, অল্প ইনকাম করা মানুষদের কাছে প্রয়োজনীয় আর্থিক সেবা পৌঁছে দেওয়া। আশা এনজিও ১৯৯১ সালে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি চালু করেছিল এবং বর্তমানে এ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিসরে আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম তারা পরিচালনা করছে।

আয়ের উৎস তৈরি ও ইনকাম বৃদ্ধির জন্য জন্য মূলধনের প্রয়োজন হয়। আর তখনই মানুষ ক্ষুদ্রঋণ নেওয়ার কথা বিবেচনা করে। যেমন দোকানে নতুন জিনিসপত্র উঠানো, গবাদিপশু পালন, মৎস্য চাষ, কৃষিকাজ, ক্ষুদ্র ব্যবসা বা ছোট উদ্যোগকে বড় করার জন্য উদ্যোক্তারা এই ক্ষুদ্র ঋণ নিয়ে থাকে।

তাই বলে লোন নিলে লাভ হবে ভাবা যাবে না। আপনি যে কাজের জন্য টাকা নিচ্ছেন। সেই কাজ থেকে সম্ভাব্য লাভ হবে কিনা ও কিস্তি দিতে পারবেন কিনা, এসব বিষয় হিসাব করতে হবে।

আশা এনজিও কী কী ধরনের লোন প্রদান করে?

আশা এনজিও অনেক ধরনের লোন প্রদান করে। এখানে বিশেষ করে গ্রাহকদের চাহিদা উপর ভিত্তি করে লোনের স্কিম তৈরি করা হয়েছে। যার যেরকম প্রয়োজন সে এখান থেকে তাদের প্রয়োজন অনুযায়ী একটি লোন স্কিম ব্যবস্থা নির্বাচন করে সুবিধা নিতে পারে। যাই হোক চলুন আশা এনজিও কি ধরনের লোন প্রদান করে তা জেনে নিই।

ক্ষুদ্রঋণঃ এই ঋণ আশা এনজিওর সব থেকে জনপ্রিয় ঋণ বলে পরিচিত। যারা নতুন আসা এনজিওর সদস্য হন, তারা মূলত প্রথমে এ লোন নিয়ে শুরু করে। এই লোন বেশি নারী ও ছোট ব্যবসায়িকরা নিয়ে থাকে। বিশেষ করে যারা ছোটখাট দোকান দিয়েছে, সবজি বিক্রি করে বা সেলুনের দোকান আছে।

MSME লোনঃ যেসব ব্যবসায়ী বা সদস্যরা আশা এনজিও থেকে প্রথম ক্ষুদ্রঋণ নেওয়ার পর। তাদের ব্যবসা বা কর্মক্ষেত্রকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে, সেসব সদস্য বা ব্যবসায়ীদেরকে MSME লোন দেওয়া হয়। এই ঋণের পরিমাণ ক্ষুদ্রঋণের থেকে বড় হয়। এই ঋনের উদ্দেশ্য ব্যবসায়ীরা যেন, তাদের ব্যবসা বা প্রতিষ্ঠান আরো বড় করতে পারে।

কৃষি ও মৎস্য লোনঃ গ্রামের মানুষের জীবনকে উন্নত করার জন্য আশা এনজিও কৃষি ও মৎস্য লোনের ব্যবস্থা করেছে। এই লোন ব্যবহার করে গ্রামের মানুষ, তাদের অর্থনৈতিক অবস্থাকে আরো উন্নত করতে পারে। এ ঋণ কৃষির সাথে জড়িত কাজগুলোর জন্য দেওয়া হয়। যেমন ফসল উৎপাদন, গবাদিপশু পালন, খামার, মাছ চাষ ইত্যাদি।

বিশেষ উদ্দেশ্যে দেওয়া লোনঃ এ ঋণ আশা এনজিও সদস্যদের জীবন মান উন্নত এবং জরুরি প্রয়োজনে প্রদান করে থাকে। বিশেষ করে স্বাস্থ্য লোন, শিক্ষা লোন ও জরুরী লোন এই সিস্টেমের আওতাভুক্ত।

লোন পাওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে?

আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য আশা এনজিও লোন পাওয়ার যোগ্যতা খুব সহজ করেছে। যেন সহজে আর্থিকভাবে দুর্বল মানুষরা ঋণ নিয়ে, তাদের আর্থিক অবস্থা শক্ত ও উন্নত করতে পারে। আশা এনজিও থেকে লোন নিতে হলে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

অবশ্যই তার ১৮ থেকে ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে। সেসাথে আবেদনকারীকে আশা এনজিওর একজন নিয়মিত সদস্য হতে হবে। সদস্য হিসেবে আশা এনজিওর নিয়মিত বা সাপ্তাহিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে এবং প্রতি সপ্তাহে নির্ধারিত পরিমানে সঞ্চয় জমা করতে হবে।

পাশাপাশি লোন পরিশোধ করার সক্ষমতা বা আয়ের ভালো উৎস থাকতে হবে। এইসব যোগ্যতা থাকলে মূলত আশা এনজিও থেকে লোন পাওয়া অনেক সহজ হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আগের যদি ঋণ বাকি থাকে, তবে তা আগে পরিশোধ করতে হবে।

লোন আবেদনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন?

লোনের ধরন ও আবেদনকারীর পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আলাদা হতে পারে। তবে সাধারণত যেসব কাগজপত্রগুলো বাধ্যতামূলক থাকা লাগবে, সে কাগজপত্রগুলো হচ্ছে

১. আবেদনকারীর এনআইডি কার্ডের ফটোকপি।
২. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি।
৪. বর্তমান ও স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
৫. আয়ের প্রমাণ বা আয়ের উৎস।

আশা এনজিওতে লোনের অনেকগুলো ধরন আছে, যেমন ব্যবসায়িক লোন, কৃষি লোন, জরুরী লোন ইত্যাদি। এখানে এইসব কাগজপত্রগুলো বাদেও লোনের ধরন অনুযায়ী, আপনার কাছে অতিরিক্ত কিছু তথ্য ও কাগজপত্র নেওয়া হতে পারে।

তাই লোন নেওয়ার সময় শাখা থেকে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে, তা জেনে নেওয়া ভালো। কাগজপত্র কি কি লাগবে, তা জেনে নেয়ার পর আপনারা আশা এনজিও লোন পদ্ধতি উপরের আলোচনা থেকে জেনে নিবেন।

আশা এনজিও লোনের প্রধান সুবিধাগুলো

আশা এনজিও লোন নেওয়ার অন্যতম সুবিধা হচ্ছে, এখান থেকে স্থানীয় পর্যায়ে সহজে আর্থিক সেবা নেওয়া যায়। আশা এনজিওর সদস্যরা এদেশের বিভিন্ন এলাকায়, তাদের কার্যক্রম করে থাকে। যার কারণে সাধারণ মানুষেরা সহজে কাছে থেকে লোন, সঞ্চয় এবং অন্যান্য সেবা সম্পর্কে জানতে পারে। এখানে ক্ষুদ্রঋণের পাশাপাশি কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যেও অর্থায়নের সুযোগ আছে।
আশা এনজিও লোনের সুবিধা
  • সহজ পদ্ধতিঃ লোনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করে তুলনামূলক সহজ প্রক্রিয়াতে লোনের জন্য আবেদন করা যায়।
  • স্থানীয় পর্যায়ে সেবাঃ শাখা এবং মাঠে কর্মরত থাকা কর্মীদের মাধ্যমে সদস্যদের কাছে গিয়ে বিভিন্ন সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
  • সঞ্চয়ের সুযোগঃ এখানে লোন নেওয়ার পাশাপাশি সদস্যদের সঞ্চয় করার সুযোগ থাকে।
  • আয়মূলক কাজে অর্থায়নঃ নতুন ব্যবসা বা ব্যবসা ছোট ব্যবসা বড় করতে, কৃষিকাজ সহ অন্যান্য আয়মূলক কাজে প্রয়োজনীয় অর্থ লোন পাওয়ার সুবিধা।
  • বিভিন্ন ধরনের অর্থায়নঃ আশাতে মাইক্রোফাইন্যান্সের পাশাপাশি কৃষি লোন, শিক্ষা লোন, স্বাস্থ্য লোন, জরুরী ঋণ সহ MSME লোনের ব্যবস্থা রয়েছে।
  • জামানতের বিষয়টি ঋণভেদেঃ এখানে এমন কিছু ক্ষুদ্রঋণ আছে, যেগুলোতে কোন কিছু বন্ধক বা জমা রাখতে হয় না, তবে প্রতিটি ঋনের শর্ত আলাদা হয়। তাই আবেদন করার আগে জামানতের বিষয়টি এনজিও শাখা থেকে নিশ্চিত করা উচিত।

আশা এনজিও লোন কিস্তি পরিশোধের নিয়ম

আশা এনজিও লোনের কিস্তি মাসিক হবে নাকি সাপ্তাহিক হবে? কতটি কিস্তি হবে এবং নির্দিষ্ট তারিখ কি? এসব লোনের ধরন ও অনুমোদিত চুক্তির ওপর নির্ভর করবে। সাধারণত আশা এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিলে। এই ঋণ পরিশোধ করতে হয় সাপ্তাহিক কিস্তিতে,
আশা-এনজিও-লোন-পদ্ধতি
তবে আশা থেকে বড় অংকের টাকা ঋণ নিলে, তা মাসিক কিস্তিতে পরিশোধ করতে হতে পারে। প্রতি সপ্তাহে এবং মাসে আশা এনজিওর অনুষ্ঠান বা বৈঠক হয়। এই বৈঠকে আশা এনজিওর কর্মকর্তারা ঋনের কিস্তি এবং সঞ্চয়ের টাকা জমা নেয়।

আশা এনজিও লোন সুদের হার কত?

আশা এনজিও লোন পদ্ধতি নিয়ে সব থেকে বেশি প্রশ্ন করা হয় সুদের হার বা সার্ভিস চার্জ কত এ বিষয়ে। আশাতে বিভিন্ন ধরনের লোন সুবিধা থাকে। তাই এখানে সব লোনের জন্য নির্দিষ্ট একটি সুদের হার ধরে নেওয়া ঠিক হবে না। কারণ এখানে লোনের ধরন, সময়কাল

এবং বর্তমান নীতিমালার ওপর সুদের হার আলাদা হতে পারে। সাধারণত আশা এনজিও লোনের বার্ষিক সুদের হার ৯ থেকে ১৫ পার্সেন্ট এর মধ্যে হয়ে থাকে। তবে কোন লোনের জন্য কত টাকা সুদ দিতে হবে? এটা লোন আবেদন করার আগে শাখা থেকে লিখিতভাবে জেনে ও বুঝে নিতে হবে।

আশা এনজিও থেকে সর্বোচ্চ কত টাকা লোন নেওয়া যায়?

আশা এনজিও থেকে আপনি সর্বোচ্চ কত টাকা পাবেন তা নির্ভর করবে আপনার আয়ের উৎস আপনার প্রতিষ্ঠান বা ব্যবসা সহ লোনের ধরন, পরিশোধের সক্ষমতা এবং পরিশোধ রেকর্ডের ওপর। আপনি যদি আশা এনজিওতে নতুন সদস্য হন, তাহলে প্রথমে বড় অংকের টাকা ঋণ পাবেন না। প্রথমে ক্ষুদ্রঋণ দিয়ে শুরু করতে হবে।

পরবর্তীতে আপনি যদি এই ঋণ নিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারেন এবং সময়মতো কিস্তি পরিশোধ ও তাদের শর্ত পূরণ করতে পারেন। তাহলে পরবর্তীতে আপনারা এখান থেকে বড় ধরনের লোন নিতে পারবেন। সাধারণত এই বড় ঋণের সীমা নির্ধারণ করা হয়। আপনার প্রতিষ্ঠান বা আর্থিক সক্ষমতার ওপর বিবেচনা করে।

লোন নেওয়ার সময় সতর্কতা

অবশ্যই আশা এনজিও থেকে লোন নেওয়ার আগে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যেন পরবর্তীতে লোন সম্পর্কিত বিষয় নিয়ে কোন ঝামেলা বা সমস্যার মধ্যে না পড়তে হয়। লোন নেওয়ার আগে এসব বিষয়গুলো নিয়ে সর্তকতা অবলম্বন করবেন।
  • লোন অনুমোদন করাতে কোন দালালকে অগ্রিম বা অতিরিক্ত টাকা দিবেন না।
  • লোন নেওয়ার আগে লোনের চুক্তি বা শর্ত ভালোভাবে পড়বেন তারপর স্বাক্ষর করবেন।
  • কিস্তির রশিদ বা প্রমাণপত্র নিয়মিত সংগ্রহ করবেন।
  • নিজের ব্যক্তিগত তথ্য যেমন এন আইডি কার্ড, ওটিপি বা পিন নাম্বার কাউকে দিবেন না।
  • লোনের টাকা যে উদ্দেশ্যে নিবেন সে উদ্দেশ্যে ব্যবহার করবেন।
  • নিজে যতটুকু টাকা পরিশোধ করতে পারবেন ততটুকুই লোন নিবেন অতিরিক্ত লোন নিবেন না।
  • লোনের সঙ্গে যুক্ত সঞ্চয়, বীমা বা অন্য কোন চার্জ থাকলে, তার উদ্দেশ্য ও পরিমাণ কত জেনে নিবেন।

(FAQ)আলোচিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ আশা এনজিও লোন নিতে কত টাকা সঞ্চয় করতে হয়?
উত্তরঃ সঞ্চয়ের প্রয়োজনীয়তা, লোনের ধরন ও নীতিমালার উপর নির্ভর করবে। আশার বর্তমান তথ্য অনুযায়ী মাইক্রোফাইন্যান্স সেবার সঙ্গে সঞ্চয়ের সুযোগ যুক্ত আছে। তাই নির্দিষ্ট কত টাকা সঞ্চয় করতে হবে, তা আবেদন করার আগে এনজিও শাখা থেকে জেনে নেওয়া উচিত।

প্রশ্নঃ আশা এনজিও লোনের কিস্তি সাপ্তাহিক নাকি মাসিক?
উত্তরঃ আশা এনজিওতে সাপ্তাহিক এবং মাসিক উভয় ঋণের ব্যবস্থা আছে। তবে আপনি কোন ধরনের ঋণ নিচ্ছেন? তার ওপর নির্ভর করবে আপনাকে আসলে সাপ্তাহিক নাকি মাসিক কিস্তি দিতে হবে।

প্রশ্নঃ আশা এনজিও লোন পেতে কত সময় লাগে?
উত্তরঃ লোন পেতে কত সময় লাগবে? এর কোন নির্দিষ্ট সময় বলা যায় না। কারণ লোন কত তাড়াতাড়ি পাবেন, এটা নির্ভর করে আবেদনের যাচাই, সদস্যপদ, কাগজপত্র, লোনের ধরন ও শাখার নিয়মনীতির ওপর। তবে অন্যান্য এনজিও বা ব্যাংকের থেকে আশা এনজিও থেকে লোন দ্রুত পাওয়া যায়।
আশা-এনজিও-লোন-পদ্ধতি
প্রশ্নঃ আশা এনজিও লোন নিতে জামানত লাগে কি?
উত্তরঃ আশা এনজিওতে বিভিন্ন ধরনের লোন সুবিধা থাকাই। সব লোনের জন্য একই নিয়ম প্রযোজ্য হয় না। সাধারণত লোনের ধরন ও বর্তমান শর্ত অনুযায়ী জামানত লাগতে পারে, তবে ক্ষুদ্রঋণ নেওয়ার ক্ষেত্রে আশা এনজিওতে কোন জামানত দেওয়া লাগে না।
প্রশ্নঃ কিস্তি দিতে না পারলে কি হতে পারে?
উত্তরঃ কিস্তি যদি সময় মত দিতে না পারেন, তবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার ওপর বকেয়া তৈরি হবে এবং পরবর্তীতে লোন নিতে গেলে সমস্যার মধ্যে পড়তে হবে। যদি কোন কারণে সমস্যা হয়, তবে কিস্তি এড়িয়ে না গিয়ে এনজিও শাখাতে যোগাযোগ করে সমাধান করে নেওয়া উচিত হবে।

মন্তব্যঃ আশা এনজিও লোন পদ্ধতি ২০২৬

লোন নেওয়া অনেক সময় ব্যবসা বা আয়ের উৎস বাড়াতে পারে। আবার ভুল পরিকল্পনায় এটি আর্থিক চাপের কারণও হতে পারে। এজন্য আশা এনজিও লোন পদ্ধতি জানার পাশাপাশি নিজের আয়, নিজের প্রয়োজন এবং কিস্তি দেওয়ার সক্ষমতা সহ লোন নেওয়ার মোট খরচ কত হবে? সবকিছু বিবেচনা করা প্রয়োজন।

তাই আজকে আমরা আশা এনজিও লোন নেওয়ার পদ্ধতি ২০২৬, আশা এনজিও লোন কি এবং কেন নেওয়া হয়, কি ধরনের লোন তারা প্রদান করে, কি যোগ্যতা ও কাগজপত্র প্রয়োজন হবে এবং এই লনের সুবিধা সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। আশাকরি উপরোক্ত আলোচনা সম্পূর্ণ পড়লে আপনারা আশা এনজিও ঋণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url