২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন

২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন? কিন্তু কোন ফোন নিবেন তা বুঝতে পারছেন না? তাহলে আজকের এই আর্টিকেল আপনার জন্য।
২৫-থেকে-৩০-হাজার-টাকার-মধ্যে-ভালো-ফোন
কারণ আজকে আমরা ৩০ হাজার টাকার মধ্যে কোন ফোন কেনা আপনার জন্য ভালো হবে, তা জানাবো। তাছাড়া ফোন কেনার আগে কি দেখতে হয়, এই বাজেটে গেমিং ও ব্যাটারি ব্যাকআপ কেমন এবং কোন ব্র্যান্ডের ফোন নিবেন তাও বলবো।

পেজ সূচিপত্রঃ ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন

২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন

২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন আপনারা অনেকগুলো পাবেন। এই বাজেটে আপনারা ফোনের মধ্যে ভালো ক্যামেরা পাবেন, শক্তিশালী প্রসেসর পাবেন, অ্যামুলেড ডিসপ্লে সহ বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধাও পাবেন। যা দিয়ে আপনারা প্রতিদিনের কাজ যেমন গেমিং,
ছবি তোলা, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন ধরনের কাজ সহজে করতে পারবেন। কিন্তু এই বাজেট নিয়েও অনেকেই ফোন বাছাই করতে ভুল করে। কারণ বাজারে এই টাকার মধ্যে আপনি অনেকগুলো ব্র্যান্ডের ফোন দেখতে পাবেন। তাই সঠিকভাবে সঠিক ফোন বেছে না নিতে পারলে।

পরবর্তী সময়ে ফোন নিয়ে আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। এ জন্য আমরা এই টাকার মধ্যে পাঁচটি ফোন বেছে সিলেক্ট করেছি। যে ফোনগুলোতে আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ক্যামেরা, শক্তিশালী প্রোসেসর, ফাস্ট চার্জিং সুবিধা সহ আরো বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবেন। নিচে এই ছয়টি ফোনের পুরো ডিটেলস দেওয়া হলো।

১. Vivo T5x 5G

যারা মোবাইলে ভালো ব্যাটারি ব্যাকআপ ও খুব ভালো পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য Vivo T5x 5G ফোন একটা সুন্দর চয়েস হতে পারে। এই ফোনের মধ্যে আপনি ৬.৭৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে রিফ্রেশ রেট ১২০Hz পাবেন। যা আপনাকে গেম খেলা ও অ্যাপ চালানোর সময় ভালো স্মুথি ফিল দিবে।

তারপর ফোনের উচ্চ ব্রাইটনেসে খোলা পরিবেশ বা রোদের মধ্যেও স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যায়। ফোনে যেন প্রতিদিনের কাজ ও হালকা থেকে ভারী গেমিং করা যায়। এজন্য এতে অক্টাকোর প্রসেসর হিসেবে MediaTek Dimensity 7400 Turbo চিপসেট দেওয়া আছে। তাছাড়া আপনারা এই ফোনে ব্যাক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল পাবেন।

এই ফোনের ক্যামেরা ব্যবহার করে আপনি কনটেন্ট, ভিডিও, ছবি শেয়ার ভালোভাবে করতে পারবেন। এছাড়াও এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এতে আপনি ভালো পরিষ্কার ভিডিও বানাতে পারবেন। Vivo T5x 5G এই ফোনের সব থেকে আকর্ষণীয় দিকটি হচ্ছে, এর ৭২০০mAh ব্যাটারি যা আপনি একবার চার্জ করলে অনায়াসে দুই দিন পার করে দিতে পারবেন।

সাথে এই ফোনের ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিংও পাবেন। এছাড়াও এই ফোন ধুলাবালি এবং পানির বিরুদ্ধেও ভালো কাজ করে। তাই হুট করে পানিতে ফোন পড়ে গেলে ফোনের কোন সমস্যা হবে না। তাই এই ফোনের বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর উন্নত, সব ফিচার এবং 5G সুবিধা থাকার কারণে ২৬৫০০ টাকা বাজেটে এই ফোন আপনার জন্য বেস্ট হতে পারে।

২. Vivo T4r 5G

Vivo T4r 5G এই ফোনের ডিজাইন অনেক সুন্দর হওয়ার জন্য। এ ফোন মার্কেটে অনেক বেশি চলছে। এই ফোন অনেক আধুনিক হওয়ার কারণে এর পারফরমেন্স অনেক ভালো। আপনারা যারা পাতলা ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এই ফোনটা নেওয়া ভালো হবে। শুধুই এ ফোনটা পাতলা না। বরং এই ফোনের ক্যামেরা, প্রসেসর,

ডিসপ্লে, ব্যাটারী সহ প্রতিটি জিনিসই ভালো। Vivo T4r 5G ফোনের বডি ৭.৪ মিমি পাতলা, ওজন ১৮৩.৫ গ্রাম। এই ফোনের ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০Hz এবং HDR10+ সাপোর্ট করে। যা গেম খেলা, ভিডিও দেখা এবং বিভিন্ন ব্যবহারে অনেক ফ্রেশ একটা অনুভূতি তৈরি করে। এই ফোনের পারফরম্যান্স বাড়াতে,

এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 প্রসেসর। এর কারনে আপনারা এই ফোন অনেক স্মুথ ভাবে ব্যবহার করতে পারবেন। যা থেকে ফোনের অ্যাপ ও গেমিংয়ের পারফরম্যান্স অনেক ভালো পাওয়া যাবে। Vivo T4r 5G ফোনের RAM ও মেমোরি, ১২৮GB/৮GB, ২৫৬GB/৮GB এবং ২৫৬GB/১২GB। এই ফোনের ব্যাক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল,

সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট আছে। এই ফোনের ৫৭০০mAh ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফ্লাশ চার্জার আছে। আমার মতে ৩৩ হাজার টাকায়, এই ফোনে আপনি ভালো ব্যাটারি, ভালো ডিসপ্লে, ভালো চার্জার সহ এর প্রসেসর এবং 5G সুবিধা পাচ্ছেন। যা আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে।

৩. Infinix Gt 30 5G

Infinix Gt 30 5G এই ফোন বাংলাদেশের বাজারে ১১ আগস্ট ২০২৫ সালে এসেছে। এই ফোনে নেটওয়ার্ক সিস্টেম আপনি 5G LET সাপোর্ট অপশন পাবেন। এই ফোনের ওজন ১২৭ গ্রাম। এই ফোনে প্রসেসর MediaTek Dimensity 7400 (4nm) ব্যবহার করা হয়েছে। যা গেম খেলা সহ অনেক ভারী কাজ করা যাবে। Infinix Gt 30 5G ফোনে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে,

যা ১৪৪ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এতে ব্রাইটনেস অনেক বেশি আছে। আর ডিসপ্লে সুরক্ষায় Gorilla Glass 7i ব্যবহার করা হয়েছে। এই ফোনে ব্যাক ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল দেওয়া আছে। যা দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনের সৌন্দর্য বাড়ানোর জন্য অন্যান্য ফোনের থেকে আলাদা করতে গিয়ে,

ইনফিনিক্স কোম্পানি এতে আরজিবি এলইডি যুক্ত করেছে। আর আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনে আপনি আবার ৫৫০০mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। সাথে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোন আপনি বাংলাদেশ বাজার থেকে অফিসিয়ালি ৮/১২৮ ও ৮/২৫৬ দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। যার দাম পড়বে ৩০৯৯৯ টাকা।

৪. Redmi Note 13 Pro 5G

Redmi Note 13 Pro 5G এই ফোন ২১ শে সেপ্টেম্বর ২০২৩ সালে বাজারে লঞ্চ হয়েছে। যারা এক ফোনের মধ্যে ব্যাটারি, ক্যামেরা, গেমিং সহ সারাদিনের ভারী কাজ করতে চান, তাদের জন্য এই ফোন অনেক ভালো হবে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে,

যার ১২০Hz রিফ্রেশ রেট আছে। এই ফোনে ভারী গেমিং সহ অন্যান্য ভারী কাজ স্মুথ ভাবে যেন চলে। এজন্য এই ফোনে প্রসেসর দেওয়া হয়েছে Qualcommm Snapdragon 7S Gen 2 যা, এই ফোনের শক্তি বাড়িয়ে দিয়েছে। Redmi Note 13 Pro 5G স্টোরেজ অনেক রকম ভেরিয়েন্টে ৮/১২৮, ১২/২৫৬ পাবেন।

সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে ব্যাক ক্যামেরা ২০০ মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনি অনেক সুন্দর এবং ডিটেইলে ছবি তুলতে পারবেন। এমনকি এই ফোনে আপনি ভিডিও 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনের ব্যাটারি ৫১০০mAh, 

যা আপনি অনায়েসে একদিন পার করে দিতে পারবেন। আবার খুব দ্রুত চার্য করতে পারবেন। কারণ এই ফোনের ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং আছে। Redmi Note 13 Pro 5G ফোন অনেক পাতলা এবং ওজন ১৮৭ গ্রাম। যা এই ফোনের ডিজাইনকে আরো আকর্ষণীয় করে তুলেছে। Redmi Note 13 Pro 5G ফোন আপনারা বাজারে ৮/১২৮ ২১০০০ এবং ১২/২৫৬ ২৫৫০০ টাকায় বাজারে পাবেন।

৫. iQOO Z9 5G

iQOO Z9 5G এই ফোনের ডিজাইন যেরকম সুন্দর। তেমন এই ফোনের পারফরমেন্সও অনেক ভালো। কারণ এই ফোনের মধ্যে আপনারা পাবেন ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট, উচ্চ ব্রাইটনেস, MediaTek Dimensity 7300 প্রসেসর, ব্যাক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল যা দিয়ে আপনারা 4K ভিডিও বানাতে পারবেন।

এই ফোনের ওজন ১৮৮ গ্রাম সাথে ৫০০০mAh ব্যাটারি পাবেন, যা দিয়ে আপনি এমনিতেই একদিন পার করে দিতে পারবেন। এই ফোনের আপনি Ram/Rom তিনটি ভেরিয়েন্টে ৮/১২৮, ৮/২৫৬ ও ১২/২৫৬ পাবেন। যেটা ৮/১২৮ এর দাম ২৬১০০ টাকা ও ৮/২৫৬ এর দাম ৮/২৫৬ টাকা। এই দামের মধ্যে আপনার জন্য ফোনটা অনেক ভালো হবে।

ফোন কেনার আগে যেসব বিষয় দেখবেন

ফোন শুধু কিনলেই হবে না, কেনার আগে বেশ কিছু বিষয় দেখে ফোন কিনতে হবে। যারা ভারী কাজ ও গেমিং করতে চান। তারা ফোনে প্রসেসর ও পারফরম্যান্সের উপর নজর দিবেন। এখানে যত শক্তিশালী প্রসেসর লাগা থাকবে, আপনি ফোন থেকে তত বেশি পারফরম্যান্স ভালো পাবেন।
ডিসপ্লে AMOLED এবং ১২০Hz রিফ্রেশ রেট দেখে নিবেন। যদি ফোন অনেকক্ষণ ধরে চালাতে চান এবং বেশিরভাগ সময় আপনি বাইরে থাকেন। তাহলে বেশি mAh ব্যাটারি দেখে কিনবেন। ফাস্ট চার্জিং সুবিধা যেন থাকে RAM/ROM ৮/১২৮ সর্বনিম্ন যেন ৬/১২৮ এর নিচে না হয়। এগুলো ছাড়া আপনারা যখন ফোন নিবেন,
২৫-থেকে-৩০-হাজার-টাকার-মধ্যে-ভালো-ফোন
তখন ক্যামেরা পারফরম্যান্স দেখবেন, নিয়মিত ফোনের সফটওয়্যার আপডেট হয় কিনা তা জেনে নিবেন। আর ফোন কেনার আগে আপনারা গুগল ও ইউটিউব থেকে ফোনের রিভিউ দেখবেন। তারপর আপনার বাজেটের সাথে ফোনের কনফিগারেশন মিলাবেন। যে ফোন আপনার পছন্দ হবে, তখন আপনি সে ফোন কিনবেন।

এই বাজেটে গেমিংয়ের জন্য কোন ফোন ভালো

২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে আমি পাঁচটি ফোনের কথা বলেছি। এই বাজেটে আমি চেষ্টা করেছি পাঁচটি ফোনে যেন আপনারা ভালো গেমিং ও ভারী কাজ করতে পারেন। তবে এই ফোনগুলোর মধ্যেও আমি গেমিংয়ের জন্য কিছু ফোনকে এগিয়ে রাখবো। যা থেকে আপনারা গেমিংয়ের পারফরমেন্স আরো ভালো পাবেন।

(১)Redmi Note 13 Pro 5G (২) Infinix Gt 30 5G এই দুইটি ফোনের ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, র‍্যাম, স্টোরেজ, ব্যাটারি সবদিক থেকেই ভালো। এই ফোনে আপনারা যেকোন হেভিওয়েট গেমিং করতে পারবেন এবং ভালো স্মুথ পারফরম্যান্স পাবেন। তবে এই দুইটি ফোনের পাশাপাশি উপরে আরো যে তিনটি ফোনের নাম বলেছি।

এ ফোনগুলোতেও আপনি ভালোভাবে গেম খেলতে পারবেন এবং পারফরমেন্স ভালো পাবেন। আপনি যদি ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, ভালো ব্যাটারি ব্যাকআপ একটি ফোনের মধ্যে নিতে চান। তাহলে উপরের যেকোনো একটি ফোন আপনি নিতে পারেন।

২৫-৩০ হাজারে কোন ফোনের ক্যামেরা ভালো হবে

আপনারা যারা ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ফোনের ভালো ক্যামেরা নিতে চাচ্ছেন। তারা (১) Vivo T5x 5G (২) Vivo T4r 5G (৩) Infinix Gt 30 5G এই তিনটি ফোন দেখতে পারেন। এই তিনটি ফোনে আপনারা ভালো মেগাপিক্সেলের ব্যাক ও সেলপি ক্যামেরা পেয়ে যাবেন।

যা দিয়ে রিয়েল লাইফে ফোনের ক্যামেরাগুলো থেকে আপনি অনেক সুন্দর ও প্রফেশনাল টাইপের ছবি তুলতে পারবেন। এমনকি এই ফোনগুলোতে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আমি বেস্ট ফোনগুলোর মধ্য থেকে এই পাঁচটি ফোন বাছাই করে তালিকা করেছি। যে ফোনগুলোতে আপনারা ভালো ক্যামেরা, 

ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি, ভালো প্রসেসর সহ ফোনের বিভিন্ন দিকগুলো ভালো পেয়ে যাবেন। তাই ভালো ব্যাটারি বলেন, ভালো প্রসেসর বলেন, ভালো ক্যামেরা বলেন বা ভালো ডিসপ্লে বলেন। আপনারা উপরের এই পাঁচটি ফোনের মধ্যে, যেকোনো একটি ফোন নিলে ভালো ক্যামেরা পেয়ে যাবেন।

এই বাজেটে ব্যাটারি ব্যাকআপে কোন ফোন এগিয়ে আছে

উপরের সবগুলো ফোনেই ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো পেয়ে যাবেন। তবে এই পাঁচটি ফোনের মধ্যে ব্যাটারি ব্যাকআপে সব থেকে এগিয়ে আছে Vivo T5x 5G। কারণ এই ফোনের ব্যাটারি ৭২০০ mAh,

যা দিয়ে এমনিতেই দেড় থেকে দুই দিন চালানো যাবে। এর পরের অবস্থানে আছে Vivo T4r 5G। কারণ এই ফোনের ৫৭০০mAh ব্যাটারি। যা ফোনের এই তালিকার মধ্যে ব্যাটারি ব্যাকআপে দ্বিতীয় নম্বর স্থানে জায়গা দখল করে আছে।

এই বাজেটে ফোন নিলে যা সুবিধা ও অসুবিধা হবে

আপনারা এই বাজেটের মধ্যে অর্থাৎ ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে, যে ফোন কিনবেন বা উপরে আমি যে ফোন গুলোর কথা বলেছি। ফোনগুলো যদি কিনেন, তবে এগুলো থেকে আপনারা ভালো পারফরম্যান্স পাবেন, উন্নত মানের ডিসপ্লে পাবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ফাস্ট চার্জিং সুবিধা পাবেন,

5G তো আছেই সাথে ভালো ফ্রেশ ও প্রফেশনাল টাইপের ক্যামেরা পাবেন। যার কারণে এই ফোনগুলো ব্যবহার করে আপনারা অনেক রকম সুবিধা নিতে পারবেন। তবে এই বাজেটে ফোনগুলোর এত সুবিধা থাকার পরেও, এই সুবিধাগুলোর কিছু সীমাবদ্ধতা আছে।

অর্থাৎ কিছু অসুবিধার দিক আছে, যেমন ক্যামেরার মান ভালো থাকলেও ফ্ল্যাগশিপ ফোনের মতো ভালো ছবি ও ভিডিও রেকর্ড করা যায় না। বিল্ডকোয়ালিটিতে কিছু সীমাবদ্ধ থাকে, অনেকদিন ধরে সফটওয়্যার আপডেট হয় না, গেমিং এর জন্য সব ফোন একই রকম পারফরম্যান্স দেয় না।

(FAQ) ফোন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ৩০ হাজার টাকার মধ্যে কোন স্যামসং স্মার্টফোন দুর্দান্ত?
উত্তরঃ ত্রিশ হাজার টাকার মধ্যে Samsung A17 এই ফোনটি দুর্দান্ত হতে পারে। আপনার বাজেট যদি ৩০ হাজার টাকা হয় তাহলে এই ফোনটি দেখতে পারেন এই ফোনের বর্তমান মার্কেট প্রাইস ৬/১২৮ দাম পড়বে ২৭৯৯৯ টাকা, ৮/১২৮ দাম পড়বে ২৯৯৯৯ টাকা আর ৮/২৫৬ দাম ৩৩৯৯৯ টাকা।

প্রশ্নঃ দীর্ঘদিন ব্যবহারের জন্য কোন ফোন কেনা উচিত?
উত্তরঃ দীর্ঘদিন ফোন ব্যবহার করার জন্য আপনারা শুধু প্রসেসর ও ক্যামেরা দেখবেন না। দীর্ঘদিন ফোন ব্যবহার করার জন্য আপনারা RAM 8GB এবং ROM 128GB নিবেন। নিয়মিত সফটওয়্যার আপডেট হয় এরকম দেখে ফোন কিনবেন। তবে আপনাদের বাজেট যদি ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে থাকে। তাহলে samsung, vivo, xiaomi এইসব ব্র্যান্ডের ফোন নিবেন। এই ব্র্যান্ডের ফোন দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য ভালো উপযোগী।
২৫-থেকে-৩০-হাজার-টাকার-মধ্যে-ভালো-ফোন
প্রশ্নঃ ৮GB RAM নাকি ১২GB RAM ভালো?
উত্তরঃ সাধারণভাবে ব্যবহার করার জন্য আপনারা যদি ৮ জিবি র‍্যামের ফোন নেন, তাহলে যথেষ্ট হবে। কারণ ৮ জিবি র‍্যামে ভারী ও হাই কোয়ালিটির গেম খেলতে পারবেন। কিন্তু ১২ জিবি র‍্যাম নিলে, এতে পারফরম্যান্স আরো ভালো পাবেন। এতে হাই কোয়ালিটির গেম সহ অনেক ভারী কাজও করা যাবে। তাই একজন গেমার ও অনেক হার্ড ইউজারদের জন্য ১২ জিবি ভালো। আর সাধারনদের জন্য ৮ জিবি।
প্রশ্নঃ কোন ব্র্যান্ডের ফোন ভালো?
উত্তরঃ বাজারে অনেক রকম ব্র্যান্ডের মোবাইল ফোন আছে। কিন্তু যেকোন ব্র্যান্ডের ফোন নিলেই হবে না। ফোন নেওয়ার আগে আপনি কি কাজের জন্য কিসের জন্য এবং কি কারণে ফোন নিবেন এর ওপর নির্ভর করে আপনাকে ফোন নির্বাচন করতে হবে। এখনকার সময়ে বেশি জনপ্রিয় ব্র্যান্ডগুলো হচ্ছে Xiaomi, Samsung, Vivo, Realme, Infinix এই ব্র্যান্ডগুলো।

মন্তব্যঃ ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন

২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন গুলো নিয়ে আমি উপরে তালিকা করেছি। আপনারা যারা এই বাজেটের মধ্যে ফোন কিনতে চাচ্ছেন। তারা উপরে ফোনের তালিকা থেকে যেকোনো একটি ফোন ফোন বেছে নিতে পারেন। আমি বেশ কিছু ফোনের মধ্যে, যেগুলো ভালো পারফরমেন্স ভালো, ক্যামেরা, ভালো ব্যাটারি, ভালো প্রসেসর সহ কমবেশি সব দিক থেকেই ভালো কাজ করে। এইসব ফোনগুলোকে বাছাই করে তালিকা করেছি।

তাই আপনারা এই ফোনগুলোর মধ্যে যেকোন ফোন নিতে পারেন। তবে ফোন কেনার আগে ফোন দিয়ে কি কাজ করবেন, তা ভেবেচিন্তে ফোন বাছাই করবেন। ফোন কেনার আগে আপনি যদি ভালোভাবে ফোন সম্পর্কে জানেন এবং ভেবেচিন্তে ফোন কিনেন। তাহলে পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে না। তাই ফোন কেনার আগেই ফোনের প্রসেসর, ফোনের ব্যাটারি এবং ফোনের আরো গুরুত্বপূর্ণ দিকগুলো ভালো কিনা, তা দেখে ফোন কিনা উচিত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url