পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব? - সম্পূর্ণ গাইড ২০২৬
পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব? এই প্রশ্নে আজকে আমরা পেঁয়াজের
রস চুলে ব্যবহারের সঠিক পদ্ধতি আলোচনা করেছি। আজকে আমরা শুধু পেঁয়াজের রসে
কি মিশিয়ে ব্যবহার করবেন বলবো না।
বরং দেখাবো পেঁয়াজের রস আসলে কিভাবে কাজ করে, কতদিনে ফল পাবেন, সবচেয়ে বড়
সমস্যা পেঁয়াজের গন্ধ কিভাবে দূর করবেন। তাই দেরি না করে চলেন পেঁয়াজের রস চুলে
ব্যবহারের সঠিক প্রক্রিয়া এবং বিস্তারিত সব তথ্য জেনে নিন।
পেজ সূচিপত্রঃ পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব
- পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব
-
পেঁয়াজের রস কি সত্যিই চুলের জন্য কাজ করে? বিজ্ঞান কী বলছে
- পেঁয়াজের রস কি চুল গজায়?
- পেঁয়াজের রস কি চুল পড়া বন্ধ করে
- পেঁয়াজের রস চুলে কতক্ষণ রাখা উচিত?
- পেঁয়াজের রস সারারাত চুলে রাখা যাবে কি?
- প্রতিদিন চুলে পেঁয়াজের রস দিলে কি হয়
- চুলে পেঁয়াজের রস দিলে কি ক্ষতি হয়
-
পিয়াজের গন্ধ দূর করার উপায়
-
ফলাফল কতদিনে দেখা যাবে
- পেঁয়াজের রস দীর্ঘদিন সংরক্ষণের উপায়
- পেঁয়াজের রস খেলে কি চুল পড়া কমে?
- প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
- মন্তব্যঃ পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব
পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব
অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব।
আপনাদের এই প্রশ্নের সুন্দর একটি সমাধান আমরা নিয়ে এসেছি। কিভাবে পেঁয়াজের রস
চুলে ব্যবহার করবেন, চলুন এর পুরো প্রক্রিয়া জেনে নেওয়া যাক। প্রথমে
আমাদেরকে পেঁয়াজের রস তৈরি করতে হবে।
আরো পড়ুনঃ ছেলেদের চুল পড়া বন্ধ করার ১১টি তেলের নাম
পেঁয়াজের রস তৈরির পদ্ধতি
১. প্রথমে একটি মাঝারি আকারে পেঁয়াজ নিবেন। এরপর খোসা ছাড়িয়ে পেঁয়াজকে ছোট
ছোট টুকরো করে কেটে নিবেন। তারপর পেঁয়াজের টুকরো বাড়িতে থাকা ব্লেন্ডার অথবা
পাটাই কোন রকমের পানি না দিয়ে সুন্দর করে বেটে নিবেন।
২. একটা পাতলা সুতির কাপড় অথবা ছাঁকনিতে বাটা পেঁয়াজ ঢেলে ভালো করে চেপে রস বের
করবেন। এই রস পরিষ্কার কাচের বাটিতে সংরক্ষণ করবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজে
দুই থেকে তিন চা চামচ রস বের হবে, যা একবার ব্যবহারের জন্য যথেষ্ট।
ব্যবহারের আগে শরীরে লাগিয়ে পরীক্ষা করুন
পেঁয়াজের রস তৈরি করা হয়ে গেলে। আমাদেরকে এই রস চুলে ব্যবহার করার আগে প্যাচ
টেস্ট করতে হবে। আমরা অনেকেই আছি যারা এ বিষয়টা এড়িয়ে যায়, ফলে এখান থেকে
ক্ষতি হয়। পেঁয়াজের রস পুরো মাথায় লাগানোর আগে হাতে অথবা কানের পেছনে
লাগিয়ে দেখতে হবে।
যদি ২৪ ঘন্টার মধ্যে লালচে ভাব, চুলকানি বা জ্বালাপোড়া না হয়। তবে বুঝতে হবে
এটা মাথায় ব্যবহার করা নিরাপদ। আর যদি মাথায় চুলকানি, জ্বালাপোড়ার মতো
প্রতিক্রিয়া দেখা দেয়। তাহলে বুঝতে হবে ত্বক সালফারের প্রতি সংবেদনশীল,
এক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না।
পেঁয়াজের রস চুলে ব্যবহার করার টুল ও কৌশল
উপরের পদ্ধতি অনুসরণ করে পেঁয়াজের রস বানানোর পর তুলা, ড্রপার অথবা স্প্রে বোতল
এর মাধ্যমে খুব সহজেই চুলের গোড়ায় এবং পুরো মাথায় ব্যবহার করতে পারবেন। চলুন
কি প্রক্রিয়াই পেঁয়াজের রস আপনি চুলে ব্যবহার করবেন জেনে নিন।
তুলাঃ বর্তমান সময়ে প্রত্যেক বাড়িতে তুলা আছে। আপনারা অল্প একটু তুলা নিবেন,
এগুলোকে ছোট ছোট বল করে পেঁয়াজের রসে ভিজিয়ে চুলের সিঁথি বরাবর লাগাবেন। এতে
তুলোতে থাকা পেঁয়াজের রস আপনার চুলের গোড়ায় পৌঁছাবে।
ড্রপার/ড্রপঃ আপনার মাথায় যে জায়গায় চুল পাতলা, সে নির্দিষ্ট জায়গাতে ড্রপের
মাধ্যমে পেঁয়াজের রস সরাসরি ব্যবহার করবেন। ড্রপ দিয়ে পেঁয়াজের রস চুলে ব্যবহার
করলে ভালো ফলাফল পাওয়া যাবে।
স্প্রে বোতলঃ যদি কোন কাজ থাকে আর দ্রুত যদি আপনার মাথায় পেঁয়াজের রস ছড়িয়ে
দিতে চান, তবে স্প্রে বোতল আপনার জন্য ভালো হবে। কিন্তু স্প্রে করে আঙ্গুল দিয়ে
ভালোভাবে চুলের গোড়া মাসাজ করতে হবে।
চুলে ধরন অনুযায়ী পেঁয়াজের রস ব্যবহার
সবার চুল একরকম হয় না, তাই পেঁয়াজের রস একই রকম ভাবে বানালে সবার জন্য কাজ নাও
করতে পারে। এজন্য চলুন চুলের ধরন অনুযায়ী কিভাবে আপনারা পেঁয়াজের রসের মিশ্রণ
তৈরি করবেন জেনে নিই।
তৈলাক্ত ত্বকের জন্যঃ আপনাদের যাদের মাথার ত্বক তৈলাক্ত, তারা এক চা চামচ পেঁয়াজ
রসের সাথে এক চা চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করবেন। এতে আপনার
ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকবে।
শুষ্ক ও রুক্ষ ত্বকের জন্যঃ আপনাদের ত্বক যদি অতিরিক্ত শুষ্ক বা রুক্ষ হয়, তবে ২
চা চামচ পেঁয়াজের রসের সাথে এক চামচ নারকেল তেল অথবা অলিভ অয়েল তেল মিশিয়ে
চুলের গোড়ায় লাগাবেন। এতে আপনার ত্বকের রুক্ষভাবে দূর হবে।
খুশকি প্রবণ ত্বকের জন্যঃ যাদের মাথায় খুশকি হয়, তারা পেঁয়াজের রসের সাথে তিন
থেকে পাঁচফোঁটা টি ট্রি ওয়েল মিশাবেন। এই তেল পেঁয়াজের রসের সাথে মিশিয়ে ত্বকে
লাগালে, এন্ট্রিফাংগাল গুণ খুশকির ছত্রাক দূর করতে সাহায্য করবে।
রং করা চুলের জন্যঃ যাদের চুল কালার করা আছে তারা পেঁয়াজের রসের মিশ্রণ অল্প
ব্যবহার করার চেষ্টা করবে এবং সময় কমিয়ে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ধুয়ে ফেলার
চেষ্টা করবেন। নয়তো চুলের রং নষ্ট হয়ে দ্রুত ফেকসা হওয়ার সম্ভাবনা থাকবে।
চুলের যত্নে লাল পেঁয়াজের রস নাকি সাদা পেঁয়াজের রস?
আপনাদের অনেকের প্রশ্ন বাজারে দুই ধরনের পেঁয়াজ রয়েছে লাল এবং সাদা। তাহলে
কিভাবে বুঝব কোন পেঁয়াজ চুলে ব্যবহার করা ভালো হবে? চলুন এ বিষয়টাকে আমরা
সুন্দরভাবে জেনে নি, বাজারে দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায় লাল এবং সাদা।
এর মধ্যে আপনি চুলের যত্নে লাল পেঁয়াজ বেছে নিবেন। কারণ লাল পেঁয়াজকেই চুলের
যত্নে বেশি কার্যকর হিসেবে ধরা হয়। এতে সালফার ও কেয়ারসেটিন নামের
অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। তাই বলে সাদা পেয়াজ কাজ করে না এটা বলা ঠিক হবে
না।
অনেকেই সাদা পেঁয়াজের গন্ধ কম হওয়ায় প্রথমদিকে এটিই ব্যবহার করে। পরবর্তীতে
অভ্যাস হলে তখন লাল পেঁয়াজ ব্যবহার করে। আপনারা লাল এবং সাদা উভয় পেঁয়াজ
ব্যবহার করতে পারেন। তবে দ্রুত ফলাফল নিতে চাইলে লাল পেঁয়াজ সাদা পেঁয়াজের থেকে
কিছুটা এগিয়ে থাকবে।
চুলের যত্নে আরো কিছু কার্যকর কম্বিনেশন
উপরে চুলের যত্নে পেঁয়াজের রস ব্যবহার করার জন্য যে মিশ্রণগুলো বলা হয়েছে এগুলো
বাদেও আরো দুইটি মিশ্রণ অনেকের জন্য ভালো ফলাফল দিয়েছে বলে জানা গেছে। চলেন
এই মিশ্রণ দুইটির সম্পর্কে আপনাদেরকে জানাই।
১. এলোভেরার জেল ও পেঁয়াজের রসঃ এক চামচ এলোভেরা ও এক চামচ পেঁয়াজের রস
ভালোভাবে মিশিয়ে মাথায় বা চুলের গোড়ায় ব্যবহার করলে ঠান্ডা অনুভূতি পাওয়া
যাবে। এতে পেঁয়াজের রসের জ্বালাভাব অনেকটা কমে। তাই যাদের ত্বকে পেঁয়াজের রস
দিলে জ্বালা করে, তাদের জন্য এই মিশ্রণ ব্যবহার করা ভালো হবে।
২. পেঁয়াজের রস ও কাস্টার তেলঃ দুই চামচ কাস্টর অয়েল প এক চামচ
পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করবেন। কাস্টার ওয়েল অনেক ঘন ও চটচটে হয়। এ কারণে
এটি লাগানো কঠিন, কিন্তু পেঁয়াজের রসের সাথে মিশিয়ে লাগালে ভালো ফল পাওয়া
যায়। চুলের গোড়া মোটা করতে কাস্টার তেলের সুনাম বহুদিন ধরে আছে।
যে দুইটা মিশ্রণের কথা বললাম, আপনারা এই মিশ্রণ চুলে দিয়ে ভালোভাবে চুলের
গোড়া ও মাথা মাসাজ করবেন। এরপর মিনিমাম ৩০ থেকে ১ ঘন্টা রাখবেন, তারপর চুলে
শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন।
পেঁয়াজের রস কি সত্যিই চুলের জন্য কাজ করে? বিজ্ঞান কী বলছে
পেঁয়াজে সালফার প্রচুর পরিমাণে থাকে। আমাদের চুলের মূল প্রোটিন কেরাটিন তৈরি
করতে এই সালফার সরাসরি জড়িত থাকে। ধরেন আপনার চুল ভেঙ্গে যাচ্ছে বা আগা পাতলা
হয়ে ফেটে যাচ্ছে, এর অন্যতম কারণ হতে পারে চুলের গঠনগত দুর্বলতা। আর সালফার সেই
গঠনকে মজবুত করতে সাহায্য করে।
এছাড়া পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে।
ফ্রি রেডিক্যাল কি করে জানেন? এটা চুলের ফলিকল বা চুল যেখান থেকে গজায় ওই
থলিটাকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। ফলিকল যদি দুর্বল হয়, তবে চুল পাতলা হতে
হতে এক পর্যায়ে ঝরে পড়তে শুরু করে। অ্যান্টিঅক্সিডেন্ট চুলের এই ক্ষয় কমাতে
সাহায্য করে।
মাথার ত্বকে পেঁয়াজের রস ঘষলে কিছুক্ষণ জ্বালা ভাব লাগে, এটা কি কখনো খেয়াল
করেছেন? এ জ্বালায় আসলে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। আর রক্ত সঞ্চালন
বাড়লে ফলিকল বা চুলের গোড়ায় অক্সিজেন ও পুষ্টি বেশি পৌঁছায়। মনে করতে পারেন
ব্যায়াম করার পর পেশিতে যেভাবে রক্ত বেশি চলাচল করে বিষয়টা ওইরকমই।
আসল প্রশ্ন হচ্ছে, এটা শুধু কি ধারনা ছিল, নাকি প্রমাণ আছে? ২০০২ সালে জার্নাল অব
ডার্মাটোলজিতে প্রকাশিত এক গবেষণায় অ্যালোপেসিয়া এরিয়াটা, অর্থাৎ এক ধরনের
অটোইমিউন হেয়ার লস আক্রান্ত রোগীদের ওপর পেঁয়াজের রস প্রয়োগ করা হয়েছিল। এই
পরীক্ষার পর ফলাফল ছিল চমকে দেবার মতো, মাত্র চার সপ্তাহের মধ্যে ৭৩.৯%
রোগীর চুল আবার গজাতে শুরু করে, আর ৬ সপ্তাহে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮৬.৯% এ।
তবে এই ধরনের গবেষণা কিন্তু এখনো সংখ্যায় অনেক কম, নমুনার আকারও ছোট। তাই
পেঁয়াজের রস ব্যবহার করলেই চুল গজাবে এমন দাবি করা উচিত না। বরং একে প্রাকৃতিক
সহায়ক পদ্ধতি হিসেবে ব্যবহার করতে হবে। কারণ এটার পিছনে কিছুটা হলেও বৈজ্ঞানিক
ভিত্তি আছে।
পেঁয়াজের রস কি চুল গজায়?
অনেকের মনে প্রশ্ন আছে পেয়াজের রস কি চুল গজায়? এটার উত্তর হবে নির্দিষ্ট
কিছু পরিস্থিতিতে পেঁয়াজের রস চুল গজাতে সাহায্য করে, তবে সবার ক্ষেত্রে এটা
সমানভাবে কাজ করে না। যেমন একটু আগেই উপরে যে গবেষণাটির কথা বললাম
(অ্যালোপেসিয়া এরিয়াটা) সম্পর্কে, যেখানে ইউমিন সিস্টেম নিজেই চুলের ফলিকলকে
আক্রমণ করে।
আরো পড়ুনঃ মাথার উকুন মারার উপায়
এখানে পেঁয়াজের অ্যান্টি ইনফ্লামেটরি গুণ কাজ দিতে পারে। কিন্তু আপনার যদি
জেনেটিক সমস্যা হয়, যেমন পুরুষের কপালের দুপাশ বা মেয়েদের সিথির চারপাশ।
সেখানে হরমনজনিত কারণ (DHT) প্রধান ভূমিকা রাখে। পেঁয়াজের রস এখানে ফলিকলকে
কিছুটা সুস্থ রাখতে সাহায্য করবে, তবে হরমোনের প্রভাব থামাতে পারবেনা।
তাই প্রত্যাশা একটু বাস্তবসম্মত রাখাই ভালো হবে।
পেঁয়াজের রস কি চুল পড়া বন্ধ করে
নিয়মিত আপনারা যদি পেঁয়াজের রস চুলে ব্যবহার করেন, তবে আস্তে আস্তে চুল পড়ার
সংখ্যা কমে আসে এবং নতুন চুল মজবুত হয়ে গজায়। কিন্তু একদম চুল পড়া বন্ধ হয়ে
যাবে এমন প্রতিশ্রুতি বা বিশ্বাস করলে হবে না। শুধু যে পেঁয়াজের রস তাই না
বাজারের কোন শ্যাম্পু বা তেল এই প্রতিশ্রুতি দিতে পারেনা।
যদি চুল পড়ার পেছনে পুষ্টির ঘাটতি যেমন আয়রন, প্রোটিন, হরমোনের সমস্যা,
মানসিক চিন্তা থাকে। তাহলে শুধু স্ক্যাল্পে রস লাগিয়ে খুব বেশি লাভ হবে না।
কারণ ভেতরে সমস্যা রেখে বাইরে সমাধান খোজা বোকামু হবে। ভেতর থেকে সমস্যা থাকলে,
এই সমস্যা আগে সমাধান করতে হবে। আর তখন পেঁয়াজের রস সহায়ক হিসেবে কাজ করবে,
একমাত্র সমাধান হিসেবে নয়।
পেঁয়াজের রস চুলে কতক্ষণ রাখা উচিত?
পেঁয়াজের রস চুলে কতক্ষণ লাগিয়ে রাখা উচিত? এটার সাধারণ নিয়ম হচ্ছে ২০
মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত। তবে আপনি কিভাবে পেঁয়াজের রস ব্যবহার করছেন।
অর্থাৎ পেঁয়াজের রসে কি মিশিয়ে লাগাচ্ছেন এর ওপর সময় কিছুটা কম বেশি হতে
পারে।
আপনি যদি শুধু পেঁয়াজের রস লাগান, তবে ৩০ থেকে ৪০ মিনিট রাখলেই যথেষ্ট।
কিন্তু আপনি যদি তেল অথবা অন্য কোন মিশ্রনের সাথে লাগান, সেক্ষেত্রে সময়
একটু বেশি বাড়িয়ে দেওয়া ভালো এই ধরেন ১ থেকে ২ ঘন্টা। কারণ তেল দিলে রসের
প্রভাব অনেকক্ষণ থাকে,
যা শুকাতে অনেক সময় নেয়। আপনাদের যাদের মাথার ত্বক সেনসিটিভ, তারা প্রথমবার
১০ থেকে ২০ মিনিট লাগিয়ে পরীক্ষা করবেন। কোন সমস্যা যদি না হয়, তবে পরেরবার
সময় বাড়াবেন। কিভাবে পেঁয়াজের রস চুলে ব্যবহার করবেন? উপরের প্রথম
পয়েন্ট (পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব) এখানে এর উত্তর পেয়ে যাবেন।
পেঁয়াজের রস সারারাত চুলে রাখা যাবে কি?
কখনোই সারারাত পেঁয়াজের রস চুলে লাগিয়ে রাখা সাজেস্ট করা হয় না। কারণ
অনেকগুলো এর মধ্যে দুইটা কারণ হচ্ছে, দীর্ঘ সময় চুলের
গোড়ায় পেঁয়াজের রস লেগে থাকলে জ্বালাপোড়া বা এলার্জির প্রতিক্রিয়া
বাড়বে। আর দ্বিতীয় হচ্ছে, বালিশের কভার গন্ধ ও অপরিষ্কার হয়ে যায়, যেটা
পরিষ্কার করা
একটা ঝামেলার বিষয়। তাই চেষ্টা করবেন দিনের বেলায় পেঁয়াজের রস চুলে
দিয়ে ধুয়ে ফেলার। যদি দিনে কাজের জন্য সময় বার করতে না পারেন, তবে
সন্ধ্যায় পেজের রস চুলে লাগিয়ে ১, ২ ঘন্টা রেখে ধুয়ে ফেলে ঘুমাতে
যাবেন। এটাই সবথেকে ভালো হবে, সারারাত রাখার প্রয়োজন নেই।
প্রতিদিন চুলে পেঁয়াজের রস দিলে কি হয়
অনেকের মনে হতে পারে প্রতিদিন চুলে পেঁয়াজ দিলে হয়তো ফলাফল
তাড়াতাড়ি পাওয়া যাবে। কিন্তু এই ধারণার জন্য বাস্তবে এর
ফলাফল উল্টো হতে পারে। কারণ পেঁয়াজে সালফার প্রচুর পরিমাণে থাকে। আর
প্রতিদিন যদি পেঁয়াজের রস চুলের ত্বকে ব্যবহার করা হয়। তখন ত্বক
শুষ্ক হয়ে যাবে,
ত্বকের প্রাকৃতিক তেল কমে যাবে এবং দীর্ঘ মেয়াদে ত্বকে জ্বালাপোড়া শুরু
হবে। এজন্য প্রতিদিন ব্যবহার না করে। সব থেকে ভালো উপায় হচ্ছে,
সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করা। এতে ত্বক রিকভার হওয়ার সময় পাবে,
আর সালফারের উপকারী গুণও পাওয়া যাবে।
চুলে পেঁয়াজের রস দিলে কি ক্ষতি হয়
চুলে পেঁয়াজের রস দেওয়া অনেকের জন্য উপকারী হলেও, কিছু মানুষের জন্য এটা
নিরাপদ না। সাধারণত যেসব সমস্যা দেখা দিতে পারে তা হচ্ছে,
১. ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি।
২. অতিরিক্ত ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে ফেটে যাওয়া এবং সংবেদনশীল ত্বকে
লালচেভাব তৈরি হওয়া।
যাদের ত্বকে কাঁটা ক্ষত আছে, একজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যা আছে
বা ত্বক সংবেদনশীল। তাদের উচিত হবে পেঁয়াজের রস এড়িয়ে চলা। গর্ভবতী
মহিলাদের জন্য পেঁয়াজের রস ব্যবহার করা সাধারণত কোন সমস্যা তৈরি করে না।
তারপরেও প্রথম যদি ব্যবহার করার কথা ভাবেন,
তবে ডাক্তারের সাথে একবার কথা বলে নেওয়া নিরাপদ হবে। যদি চুলে পেঁয়াজের
রস ব্যবহার করার পর অনেক জ্বালা করে, ফোলাভাব দেখা দেয় বা চুলকানি হয়,
তবে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং প্রয়োজনে চর্মরোগ
বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
কখন ডাক্তার দেখানো জরুরী
যদি পেঁয়াজের রস ব্যবহার করার পর জালা ভাব বা লালচে ভাব কিছুক্ষণের মধ্যে
ঠিক হয়ে যায় তাহলে চিন্তার কোন কিছু নেই কিন্তু আপনার যদি নিচের কোন একটি
লক্ষণ বেশি সময় ধরে থাকে তাহলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে
যাওয়া নিরাপদ হবে.
১. চুল ধুয়ে নেওয়ার ২৪ ঘন্টা পরেও যদি জলে বা লালচে ভাব হয়ে থাকে।
২. তোকে ফোসকা বা ফুলে যাওয়ার মত সমস্যা দেখা দিলে।
৩. যদি শ্বাসকষ্ট এবং মুখ চোখ ফুলে যায়, তবে সাথে সাথে জরুরি
চিকিৎসা নিতে হবে। এটা মারাত্মক এলার্জির প্রতিক্রিয়ার লক্ষণ।
৪. ব্যবহার করার কয়েকদিন পরেও যদি টকে ঘা বা ইনফেকশন এর মতো অবস্থা তৈরি
হয়।
এই সমস্যাগুলো খুবই নগণ্য অর্থাৎ এগুলো হওয়ার ঝুঁকি অনেক কম তবে অগ্রিম
এইসব বিষয়ে জানা থাকলে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হবে।
পিয়াজের গন্ধ দূর করার উপায়
অনেকেই পেঁয়াজের উপকারিতা সম্পর্কে জানে। কিন্তু তার পরেও তারা
পেঁয়াজের তীব্র গন্ধের ভয়ে এটি ব্যবহার করা থেকে বিরত থাকে। তবে এটার
সমাধান আছে, পেঁয়াজের রস চুলে ব্যবহার করার আগে আপনারা এতে এক চামচ
লেবুর রস মিশিয়ে নেবেন। লেবুর রসে তীব্র সাইট্রাস আছে যা,
পেঁয়াজের গন্ধ অনেকটাই কমিয়ে দেবে।
দুই থেকে তিন ফোটা ল্যাভেন্ডার বা রোজমেরি এসেন্সিয়াল তেল দিলে
গন্ধ আরো অনেক কমে যাবে। লেভেন্ডার বা রোজমেরি তেল ব্যবহার করলে
সুন্দর সুগন্ধ পাওয়া যাবে। চুল ধোয়ার সময় হালকা গরম পানি দিয়ে চুল
ভিজিয়ে নিবেন। তারপর শ্যাম্পু করবেন, এতে পেঁয়াজের রস ভালোভাবে ধুয়ে
যাবে। শ্যাম্পু করার পরেও যদি হালকা গন্ধ থেকে যায়।
শেষে ১কাপ পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে
চুলে ঢেলে দুই মিনিট রেখে ধুয়ে নিবেন। দেখবেন পেঁয়াজের গন্ধ চলে
গেছে। যদি সকালে অফিস অথবা ক্লাসে যাওয়ার আগে এটা ব্যবহার করতে চান, তবে
অন্তত এক ঘন্টা সময় হাতে রাখবেন। কারণ পেঁয়াজের রস চুলে লাগিয়ে অপেক্ষা
করা এবং ভালোভাবে শ্যাম্পু করা সহ চুল শুকাতে সময় লাগবে।
ফলাফল কতদিনে দেখা যাবে
পেঁয়াজের রস চুলে লাগিয়ে রাতারাতি ফলাফল পাওয়া সম্ভব না, এর জন্য সময়
লাগবে। পেঁয়াজের রস প্রথম দুই সপ্তাহ নিয়মিত চুলে লাগানোর পর হয়তো
তেমন কোন তফাৎ চোখে পড়বে না। কিন্তু আপনারা যদি সপ্তাহে দুই থেকে তিন
দিন পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন।
তবে চার সপ্তাহে আপনি চিরুনিতে চুল পড়ার পরিমাণ কমেছে তা, বুঝতে পারবেন।
আর ছয় থেকে আট সপ্তাহ ব্যবহার করার পর স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করতে
পারবেন। এটাই আসলে বাস্তব প্রক্রিয়া কারন, এটা খুব তাড়াতাড়ি ফল দেয়
না, আস্তে আস্তে আপনার চুলের উন্নতি করে ।
পেঁয়াজের রস দীর্ঘদিন সংরক্ষণের উপায়
পেঁয়াজের রস তাজা অবস্থায় ফ্রিজে রাখলে সর্বোচ্চ ১ থেকে ২ দিন ভালো
থাকবে। তারপর এর কার্যকারিতা বা পুষ্টিগুণ কমবে এবং গন্ধ বেশি
তীব্র হবে। তাই চুলে ব্যবহার করার জন্য পেঁয়াজের রস একবারে অনেক না
বানিয়ে, প্রয়োজনমতো প্রতিবার তাজা বানানো উচিত হবে।
তেলের ক্ষেত্রে বিষয়টা আলাদা, বাতাস ঢুকবে না এরকম কাচের শিশিতে
ঠান্ডা জায়গায় রাখলে দুই থেকে তিন সপ্তাহ ভালো থাকবে। ফ্রিজে
রাখলে আরো কিছুদিন চালাতে পারবেন। শিশি খোলার সময় খেয়াল রাখবেন
ভেতরে যেন পানি না ঢুকে যায়, নয়তো তেলে ছত্রাক জন্ম নিতে পারে।
পেঁয়াজের রস খেলে কি চুল পড়া কমে?
শুধু চুলের গোড়ায় বা মাথায় পেঁয়াজের রস লাগালেই নয়। কাঁচা পেঁয়াজ
বা রান্না করা পেঁয়াজে সালফার, ভিটামিন সি ও ফোলেট রয়েছে যা, শরীরের
ভেতর থেকে কোলাজেন উৎপাদন ও রক্ত সঞ্চালনে সাহায্য করে। এটা পরোক্ষভাবে
চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।
তাই বলে বেশি পেঁয়াজ খেলে যে চুল পড়া বন্ধ হয়ে যাবে, তা
না। এটা তখনই কাজ করবে, যখন সামগ্রিক ডাইটে প্রোটিন, আয়রন ও
অন্যান্য পুষ্টি উপাদানও ঠিকঠাক থাকবে। তাই বাইরে থেকে চুলে পেঁয়াজের
রস লাগালে এবং ভেতর থেকে খাদ্যাভ্যাস ঠিক রাখলে সবচেয়ে ভালো
ফলাফল পাওয়া যাবে।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্নঃ গর্ভাবস্থায় চুল পেঁয়াজের রস ব্যবহার করা যাবে কি?
উত্তরঃ গর্ভাবস্থায় চুলে পেঁয়াজের রস ব্যবহার করা নিরাপদ। কারণ
পেঁয়াজের রস শরীরে শোষিত হয়ে বাচ্চার উপর প্রভাব ফেলার কোন সম্ভাবনা
থাকে না। কিন্তু প্রথম যদি পেঁয়াজের রস
গর্ভাবস্থায়
ব্যবহার করেন, তবে ডাক্তারের পরামর্শ নেওয়া নিরাপদ হবে।
প্রশ্নঃ বাচ্চাদের চুলে ব্যবহার করা যাবে কি?
উত্তরঃ বাচ্চাদের চুলে সরাসরি পেঁয়াজের রস ব্যবহার করবেন না।
কারণ বাচ্চাদের ত্বক প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি সংবেদনশীল হয়। এজন্য
ব্যবহার করার আগে আপনারা অবশ্যই প্যাচ টেস্ট, অল্প কানের পেছনে বা হাতে
পরীক্ষা করবেন। কোন সমস্যা না হলে ব্যবহার করবেন, তবে চর্মরোগ
বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো।
প্রশ্নঃ পেঁয়াজের রস দিয়ে সাথে সাথে শ্যাম্পু করা যাবে?
উত্তরঃ পিয়াজের রস কাজ করার জন্য অন্তত ৩০ মিনিট সময় নিয়ে থাকে।
তাই চুলে পেঁয়াজের রস দেওয়ার পর অন্তত ৩০ মিনিট রাখার চেষ্টা করবেন,
নয়তো কোন উপকারে আসবে না।
প্রশ্নঃ রং করা চুলে পেঁয়াজের রস ব্যবহার করা যাবে?
উত্তরঃ রং করা চুলে পেঁয়াজের রস ব্যবহার করা যাবে। কিন্তু ঘন ঘন
ব্যবহার করলে চুলের রং কিছুটা ফ্যাকাশে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই
চুল রং করা থাকলে পেঁয়াজের রস ২০ থেকে ২৫ মিনিট রেখে
ধুয়ে ফেলবেন।
আরো পড়ুনঃ সরিষার তেল গায়ে মাখলে কি হয় জানেন কি?
প্রশ্নঃ পুরুষ ও নারীদের জন্য ব্যবহারের নিয়ম কি একই?
উত্তরঃ পেঁয়াজের রস চুলে ব্যবহার করার নিয়ম পুরুষ মহিলাদের একই।
কারণ পেঁয়াজে থাকা পুষ্টিগুণ লিঙ্গ ভেদে বদলায় না। এখানে পার্থক্য
শুধু থাকে মেয়েদের চুলে, কারণ বেশি পেঁয়াজের রস ব্যবহার করতে
হয়, আর ছেলেদের চুলে কম। এছাড়া আর কোন পার্থক্য নেই।
মন্তব্যঃ পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব
আপনারা পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করবেন জানতে চেয়েছিলেন।
আশাকরি উপরোক্ত আলোচনা থেকে কিভাবে পেঁয়াজের রস চুলে ব্যবহার করে ভালো
ফলাফল পাওয়া যায়, তা আপনারা জানতে পেরেছেন। আসল বিষয় হচ্ছে
পেঁয়াজের রস ব্যবহার করলেই জাদুর মত ফলাফল পাওয়া যাবে না। তবে সঠিক
নিয়ম মেনে ব্যবহার করলে, এটা চুলের যত্নের সত্যিকারে ভালো ভূমিকা
রাখবে।
অবশ্যই পেঁয়াজের রস ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করবেন। সপ্তাহে দুই
থেকে তিন দিনের বেশি ব্যবহার করবেন না এবং অন্তত ছয় থেকে আট সপ্তাহ
ধৈর্য ধরে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা যদি ইতোমধ্যে পেঁয়াজের
রস ব্যবহার করে থাকেন, এতে আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের কমেন্ট
বক্সে জানাবেন। আর নতুন যদি শুরু করতে চান, তাহলে আজকে থেকেই শুরু করতে
পারেন।



অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url