কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৬

কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৬ এই প্রশ্ন বেশি করে, যারা নতুন মোবাইল ফোন কিনতে চাচ্ছেন। যাই হোক আজকের আর্টিকেলে আমরা ২০২৬ সালের সব থেকে ভালো মোবাইল ফোন নিয়ে আলোচনা করবো। যে ফোনে আপনি আপনার বাজেটে ভালো ব্যাটারি,
কোন-মোবাইল-সবচেয়ে-ভালো-২০২৬
ভালো ক্যামেরা, ভালো প্রসেসর সহ ভালো পারফরম্যান্স পাবেন। তাছাড়া আজকে ছাত্র ছাত্রীদের জন্য কোন মোবাইল ভালো হবে? সে ফোন নিয়েও আলোচনা করা হবে। তাই যারা ভালো মোবাইল ফোন কিনবেন বলে খুঁজছেন। তারা আজকের আলোচনা ভালোভাবে দেখে নিবেন।

পেজ সূচিপত্রঃ কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৬

কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৬

কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৬ এই বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। যারা ২০২৬ সালে একটি ভালো ফোন নিতে চান। তাদের জন্য অনেক রিসার্চ এবং গবেষণা করার পর আমি ৫টি ফোন আজকের এই আলোচনাতে রেখেছি।
এই ৫টি ফোনের মধ্যে আমি ১টি ফোন অনেক হাই বাজেটে রেখেছি, দুইটি ফোন মিডিয়াম বাজেটে রেখেছি এবং দুইটি ফোন, যাদের বাজেট ২০ থেকে ২৫ হাজার, তাদের জন্য রেখেছি। এই বাজেটের মধ্যে আশা করা যায় ২০২৬ সালে। এই ফোনগুলো হবে আপনার জন্য সবথেকে বেস্ট চয়েস।

১. Motorola Moto G45

Motorola Moto G45 এই ফোন বাজারে এসেছে ২৮ আগস্ট ২০২৪ সালে। এই ফোন আপনি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি (8GB+128GB) ২১ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফোনের মেন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম আছে এবং 5G সাপোর্টেড। 

এই ফোনে প্রসেসর Qualcomm SM6375 Snapdragon 6s Gen 3 দেওয়া হয়েছে। স্ক্রিন প্রটেক্টর হিসেবে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ফোনের ওজন ১৮৩ গ্রাম। সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা আছে। এছাড়াও এই ফোনে ৫০০০ mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা আপনি অনায়াসে একদিন ব্যবহার করতে পারবেন।

আমার মতে ২১ হাজার টাকায় আপনাদের জন্য এই ফোনটি বেস্ট হবে। কারণ ২১ হাজার টাকার মধ্যে আপনি এই ফোনে ভালো গেম খেলতে পারবেন। ভালো ক্যামেরা পাচ্ছেন, ভালো প্রসেসর পাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ সহ প্রতিদিনের কাজ করতে যেসব সুবিধা লাগে সেসব সুবিধা পাচ্ছেন। তাই বাজেট যদি ২১ হাজার টাকা হয়। তবে এই ফোনটা আপনি একবার দেখতে পারেন।

২. Vivo iQoo z9

Vivo iQoo z9 এই ফোন বাজারে এসেছে ১৩ মার্চ ২০২৪ সালে। এই ফোন আপনি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি পেয়ে যাবেন 8GB+128GB এবং 8GB+256GB। যদি (8GB+128GB) নেন, তবে এর দাম পড়বে ২৫ হাজার ৫০০ টাকা। আর যদি (8GB+256GB) নেন, তবে দাম পড়বে ২৯ হাজার টাকা। এই ফোনে মেন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং

সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল দেওয়া হয়েছে। এই ফোন ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 5G সাপোর্টেড। Vivo iQoo z9 ফোনে Octa core (2x2.8 GHz Cortex A715 & 6x Cortex A510) প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি এই ফোনে ব্যাটারি ৫০০০mAh ব্যবহার করা হয়েছে। এই ফোনে এমুলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে আপনি 120Hz রিফ্রেশরেট পেয়ে যাবেন।

ফোনের ওজন ১২৮ গ্রাম, যা ব্যবহার করে অনেক ভালো ফিল পাবেন। আপনাদের বাজেট যদি ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হয়। তবে এই ফোন আপনার জন্য ভালো হতে পারে। কারণ এই বাজেটে আপনারা ভালো গেম খেলতে পারবেন, ভালো ছবি তুলতে পারবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ফোনটি ব্যবহার করে অনেক ফ্রেশ ফিল পাবেন।

৩. Motorola Edge 70

Motorola Edge 70 এই মডেলের ফোনটি ২৯ অক্টোবর ২০২৫ সালে বাজারে এসেছে। এই ফোন আপনি বাংলাদেশ বাজারে আনঅফিসিয়াল ৪০ হাজার টাকায় (8GB+256GB) পেয়ে যাবেন। এই ফোনের মেন ক্যামেরা ৫০+৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। এই ফোন ৬৮ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে এবং

স্ক্রিন প্রটেক্টর হিসেবে গরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে। Motorola Edge 70 ফোনে qualcomm sm7750 ab snapdragon 7 gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাটারি ৫০০০mAh দেওয়া হয়েছে এবং ফোনের ওজন ১৫৯ গ্রাম রাখা হয়েছে। সাথে ফোনের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন।

আপনাদের যাদের বাজেট ৪০ হাজার টাকার আশেপাশে, তারা এই ফোনটি দেখতে পারেন। এই বাজেটে এই ফোনটি আপনার জন্য অনেক দুর্দান্ত হতে পারে। কারণ এই বাজেটে আপনি ভালো ডিসপ্লে সহ ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো প্রসেসর, ভালো ক্যামেরা এবং ভালো বিল্ডকোয়ালিটির একটি ফোন পাবেন।

৪. OnePlus Turbo 6

আপনাদের বাজেট যদি ৪০ থেকে ৫০ হাজার টাকা হয়। তাহলে আপনারা OnePlus Turbo 6 ফোন দেখতে পারেন। এই ফোন ৮ জানুয়ারি ২০২৬ সালে বাজারে এসেছে। যা আপনি আনঅফিসিয়ালি ৪৬ হাজার টাকায় (12GB+256GB) পেয়ে যাবেন। এই ফোনে ব্যাক ক্যামেরা ৫০+২ মেগাপিক্সেল এবং

ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ব্যাটারি ৯০০০mAh দেওয়া হয়েছে। যা ৮০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে শক্তিশালী প্রসেসর (qualcomm sm8735 snapdragon 8s gen 4) ব্যবহার করা হয়েছে। এতে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেট ডিসপ্লে আছে, যাতে আপনি 165Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন।

এই ফোনের বিল কোয়ালিটি অনেক সুন্দর, ব্যাটারি বড় হওয়ায় এর ওজন ২১৭ গ্রাম। এই ফোনে আপনি গেমিং থেকে শুরু করে ছবি তোলা, ভালো ব্যাটারি ব্যাকআপ, খুব তাড়াতাড়ি চার্জ হওয়া সহ মোবাইল ফোনে প্রতিদিনের কাজগুলো খুব সহজে করতে পারবেন এবং ব্যবহার করেও ভালো অনুভুতি পাবেন।

৫. Vivo X300 Ultra

এখন আমি যে ফোনের নাম বলবো, এই ফোনের দাম একটু বেশি হবে। আপনাদের যাদের বাজেট ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, তারা Vivo X300 Ultra এই ফোন দেখতে পারেন। এই ফোন ৩০ মার্চ ২০২৬ সালে বাজারে এসেছে। এই ফোন আপনি বাজারে আনঅফিসিয়াল 12GB+256GB,

12GB+512GB, 16GB+512GB তিনটি ভেরিয়ান্টে পাবেন। যার দাম পড়বে ১৩২,৫০০ টাকা, ১৪১,৫০০ টাকা ও ১৪৭,০০০ টাকা। এই ফোনে অনেক শক্তিশালী qualcomm sm8850-ac snapdragon 8 elite gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। তাছাড়া আপনি ব্যাটারি 6600mAh পাবেন। যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই ফোনটি ওয়াটার প্রুফ এবং এই ফোনের ডিসপ্লে রিপ্লেস রেট ১৪৪Hz। ফোনের মেইন ক্যামেরা ২০০+২০০+৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। ফোনটির ডিজাইন অনেক সুন্দর। কিন্তু ব্যাটারি বড় হওয়ায় এই ফোনের ওজন ২৩২ গ্রাম।

আপনি এই ফোনে ৪০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাবেন। এই ফোনটি ২০২৬ সালের সব থেকে ভালো মানের একটি ফোন হতে পারে আপনার জন্য। এই ফোনের ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর ও ডিসপ্লে এ টু জেড আপনি অনেক হাই কোয়ালিটির পেয়ে যাবেন এবং এটি ব্যবহার করে অনেক স্মুথ ফিল পাবেন।

মোবাইল কেনার আগে কোন বিষয়গুলো বিবেচনা করবেন

অনেকেই ফোন কিনার টাকা হলে ধৈর্য না ধরে তাড়াহুড়া করে ফোন কিনে নেয়। কিন্তু কখনই তাড়াহুড়া করে ফোন কেনা উচিত নয়। কারণ ফোন তাড়াহুড়ো করে কিনতে গিয়ে অনেক সময় ভুল ফোন কেনার মত সমস্যা তৈরি হতে পারে। অনেকেই আছে ব্র্যান্ডের নাম শুনে এবং ফোনটি দেখতে সুন্দর হওয়ায় ফোন কিনে নেই। যেটা মোটেও সঠিক সিদ্ধান্ত নয়।

একটি ভালো স্মার্টফোন কিনতে হলে। আপনার কি রকম ফোন প্রয়োজন, তার সঙ্গে মিলিয়ে বাজেট নিশ্চিত করতে হবে। সঠিকভাবে ফোন যাচাই বাছাই করে কিনলে। এ ফোন অনেকদিন চালাতে পারবেন এবং এখান থেকে ভালো পারফরমেন্সও পাবেন। ফোন কেনার আগে ফোনের প্রসেসর, ফোনের Ram, মেমোরি, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ,

নেটওয়ার্ক পারফরমেন্স সহ এই ফোনের ওয়ারেন্টি ও সার্ভিস সেন্টারের বিষয়গুলো দেখে নিতে হবে। আপনি ফোনে ভালো গেমিং করতে চাইলে ফোন কেনার সময় প্রসেসর ও ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ বা ১২০Hz এর উপর গুরুত্ব বেশি দিবেন। মোবাইলে ভালো ক্যামেরা চাইলে মেগাপিক্সেল দেখলেই চলবে না। ক্যামেরার সেন্সর, 

ক্যামেরার প্রসেসিং ক্ষমতা ও ক্যামেরার অ্যাপাচার ভালো থাকতে হবে। বর্তমান সময়ে ফোনের ব্যাটারি কমপক্ষে ৫০০০mAh দেখে নিতে হবে এবং চার্জিং সাপোর্ট অন্তত ৩৩ ওয়াট হতে হবে। আপনার বাজেট হলে ফোনের ডিসপ্লে Super AMOLED বা AMOLED নেওয়ার চেষ্টা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফোন কেনার আগে জেনে নিবেন।

অন্তত তিন থেকে চার বছর ফোনের নিরাপত্তা জনিত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে কি না। এইসব বিষয়গুলো যদি বুঝতে সমস্যা হয় তবে আপনারা ফোন কেনার আগে অনলাইন থেকে কি রকম ফোন নিবেন তা সার্চ করে সে ফোনের রিভিউ দেখবেন এতে ফোন সম্বন্ধে ভালো অভিজ্ঞতা পাবেন। এতে ফোন কিনতে এবং বাজেট নিশ্চিত করতে আপনার অনেক সহজ হবে।

ভালো মোবাইল কিভাবে চিনবেন তার উপায়

ভালো মোবাইল চিনতে হলে আপনাকে বেশ কিছু বিষয়ে ফোনের যাচাই বাছাই করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফোনের প্রসেসর। ফোনের প্রসেসর যদি শক্তিশালী হয়, তাহলে এই ফোন থেকে ভালো পারফরম্যান্স পাবেন। তাই ফোনে শক্তিশালী প্রশাসন দেওয়া আছে কিনা, তা দেখবেন। এরপর এই ফোনের র‍্যাম ও মেমোরি দেখবেন।
ভালো-মোবাইল-চেনার-উপায়
বর্তমান সময়ে অন্তত 8GB+128GB নেওয়ার চেষ্টা করবেন। যদি বাজেট থাকে, তবে ফোনের ডিসপ্লে Super AMOLED বা AMOLED অথবা উচ্চমানের LCD ডিসপ্লে দেখবেন। এতে কমপক্ষে ৯০ বা ১২০Hz রিফ্রেশ রেট থাকতে হবে। ব্যাটারি কমপক্ষে ৫০০০mAh এবং ফাস্ট চার্জিং সুবিধা থাকতে হবে। ক্যামেরা শুধু মেগাপিক্সেল দেখলে হবে না।
ক্যামেরার সেন্সর, ক্যামেরার প্রসেসিং ক্ষমতা ও ক্যামেরার অ্যাপাচার ভালো কিনা দেখতে হবে। বর্তমান সময়ে ফোনে 5g সমর্থন কিনা সেটাও দেখা প্রয়োজন। এছাড়াও ভালো ফোন চিনতে হলে আপনি অনলাইন থেকে ভালো ফোনের রিভিউ বাস্তব অভিজ্ঞতা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা দেখবেন এতে ভালো ফোন খুব সহজে চিনতে পারবেন।

কোন মোবাইল ফোনের ক্যামেরা ভালো?

মোবাইল ফোন কেনার সময় শুধু ফোনের ক্যামেরার মেগাপিক্সেল দেখবেন না। কারণ অনেক ফোন আছে, যে ফোনগুলোতে মেগাপিক্সেল বেশি থাকলেও ভালো ছবি উঠে না। আবার অনেক ফোন আছে, যেগুলোতে মেগাপিক্সেল কম থাকলেও অনেক ভালো ছবি উঠে। তাই ফোন ক্যামেরার বাস্তব পারফরম্যান্স কেমন এবং বাস্তবে এই ফোনে ছবি তুললে ছবি কেমন হয়।

এর ওপর বিবেচনা করে ফোন কেনা উচিত। ২০২৬ সালে ভালো ক্যামেরার ফোনগুলোর মধ্যে জায়গা দখল করে আছে আইফোন, স্যামসাং গ্যালাক্সি S সিরিজ, শাওমির Ultra সিরিজ, গুগল পিক্সেল, Vivo X সিরিজ, OPPO Find সিরিজ সহ টেকনোর Ultra সিরিজের ফোন। এইসব ফোনের ক্যামেরাতে উন্নত মানের সেন্সর, 4K ও 8K ভিডিও রেকর্ডিং, নাইট মোড, প্রটেক্টমোড, অপটিক্যাল জুম সহ, 

AI ইমেজ প্রসেসিং এর মত অনেক আধুনিক সুবিধা দেওয়া হয়েছে। যার কারণে এই ফোনগুলোতে আপনি ভালো ছবি ও ভালো ভিডিও করতে পারবেন। কিন্তু এইসব ফোন কিনতে হলে বাজেট অনেক বেশি রাখতে হয়। তাই আমার মতে আপনারা আপনাদের বাজেটের মধ্যে ভালো ক্যামেরার ফোন বাছাই করবেন। তবে আমি আপনাদের সুবিধার জন্য কয়েকটি মোবাইলের নাম বলবো,

যেগুলোর ক্যামেরা ভালো হবে। আপনাদের বাজেট যদি ৪৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা হয়। তবে ক্যামেরার জন্য আপনারা (Tecno Camon 50 Ultra) ও (Motorola Edge 60Pro) এই ফোন দুইটি দেখতে পারেন। এছাড়াও Honor 400 Pro এবং Nothing Phone 3a এটা ফোনের ক্যামেরাও অনেক ভালো আপনারা ক্যামেরার জন্য এই দুইটা ফোন দেখতে পারেন।

গেমিং করার জন্য কোন মোবাইল ভালো?

আপনি যদি একজন নিয়মিত গেমার হয়ে থাকেন এবং অনেক ভারী ভারী গেম নিয়মিত খেলেন। তবে অবশ্যই আপনাকে গেম খেলার জন্য ভালো শক্তিশালী একটি মোবাইল কিনতে হবে। মাথায় রাখবেন গেম খেলার জন্য শুধু প্রসেসরের দিকে তাকালে হবে না।

বরং ফোনের Ram, মেমোরি, উন্নত কুলিং সিস্টেম এবং ডিসপ্লের রিফ্রেশ রেটের দিকেও নজর দিতে হবে। ২০২৬ সালে বড় ও হাই কোয়ালিটির গেমগুলো খেলার জন্য। আপনারা যেসব ফোন কিনতে পারেন, সেগুলোর লিস্ট নিচে দেওয়া হলো।
  • Redmi Turbo 4Pro
  • Iqoo z10 turbo pro
  • Redmi Note 12Pro 5G
  • Redmi K80
  • Xiaomi Mi 10 t pro 5G
  • Infinix  GT 30 Pro
  • Asus Rog Phone 5
  • Asus Rog Phone 2
এই ফোনগুলোতে আপনি ভালো শক্তিশালী চিপসেট সহ ১২০Hz রিফ্রেশ রেট, উন্নত ডিসপ্লে, উন্নত গ্রাফিক্স, ভালো ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং সুবিধা সহ ভালো পারফরম্যান্স পাবেন। তবে এইসব ফোন কিনার আগে আপনারা ভালোভাবে অনলাইনে। এই ফোনগুলোর রিভিউ দেখে নেবেন, এতে কোন ফোন নিতে হবে, তা সহজেই বুঝতে পারবেন। এতে নিশ্চিন্তে তখন আপনার বাজেটে ফোন কিনতে পারবেন।

ছাত্র ছাত্রীদের জন্য কোন মোবাইল ভালো হবে

ছাত্র ছাত্রীদের জন্য ফোনের কথা হলে, মনে হতে পারে কম দামি ফোনগুলোর কথা। কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য শুধু কম দামি ফোন কিনলেই হবে না। বরং ছাত্রছাত্রীদের জন্য এমন একটি ফোন কিনতে হবে, যে ফোনে ভালোভাবে পড়াশোনা, অনলাইনে ক্লাস, নোট নেওয়া যাবে, ভিডিও দেখা যাবে এবং

বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করা সহ মাঝে মধ্যে গেমিং ও ছবি তোলার মতো কাজগুলো সহজে করতে পারা যাবে। তাই ছাত্র ছাত্রীদের জন্য ফোন নির্বাচন করার সময় বাজেটের পাশাপাশি। এই ফোনের ভালো পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ সহ যেন অনেকদিন এই ফোন ব্যবহার করা যায়, এসব বিষয়ে দেখতে হবে। ২০২৬ সালে আমাদের দেশে ফোন প্রতি দাম বেড়েছে, প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা।

তবে আপনি যদি ১৫ থেকে ৩০ হাজার টাকার ভেতরে ফোন কিনেন। তাহলে স্টুডেন্টদের প্রয়োজনীয় সব কাজ এই ফোনগুলোর মাধ্যমে করা যাবে। আপনি অনলাইনে ১৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন লিখে সার্চ করে রিভিউ ভিডিও দেখতে পারেন। অথবা ১৫ হাজার টাকার মধ্যে মোবাইল এই পোস্ট পড়তে পারেন। এতে কোন ফোন কিনতে হবে, তা নির্বাচন করা আপনাদের জন্য অনেক সহজ হবে।

(FAQ) মোবাইল নিয়ে সাধারণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্নঃ আইফোন নাকি অ্যান্ড্রয়েড কোনটা ভালো?
উত্তরঃ ফোনের মধ্যে অনেকদিন ধরে আপডেট, ভালো নিরাপত্তা ও অনেক বেশি পারফরম্যান্স নিতে চাইলে। আইফোন আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি কম বাজেট থেকে বেশি বাজেটের মধ্যে ভালো ফিচারযুক্ত ফোন নিতে চান। তবে আপনার জন্য অ্যান্ড্রয়েড ফোন নেওয়া ভালো হবে। অ্যান্ড্রয়েড ফোন নাকি আইফোন কিনবেন, তা পুরোটা আপনার ব্যবহার ও বাজেটে নির্ভর করবে।

প্রশ্নঃ গেমিং এর জন্য কোন ব্র্যান্ড ভালো?
উত্তরঃ গেম খেলার জন্য টপে আছে Asus Rog ব্র্যান্ড। তবে iphone, samsung galaxy, Infinix, Xiaomi ও Iqoo এই ব্র্যান্ডগুলো পিছিয়ে নেই। তাই আপনাদের সামর্থ্য অনুযায়ী বাজেট নিশ্চিত করে। এই ব্র্যান্ডগুলোর মধ্যে যেকোনো একটি ব্র্যান্ড গেমিংয়ের জন্য বেছে নিতে পারেন। এইসব ব্র্যান্ডের মধ্যে গেমিং ফোন কিনলে। আপনারা গেম খেলে ভালো পারফরম্যান্স পাবেন।
গেমিং-করার-জন্য-কোন-মোবাইল-ভালো
প্রশ্নঃ কোন ফোনের ক্যামেরা সুন্দর?
উত্তরঃ আপনি যদি বিউটি ক্যামেরা এবং ফ্রেশ ছবি নিতে চান। তাহলে ভিভো এবং অপ্পো ফোন কিনতে পারেন। কারণ ভিভো ও  অপ্পো ফোনের ক্যামেরা অনেক সুন্দর হয়। এই ফোনগুলোতে ছবি সুন্দর হয়। তবে আপনি যদি বাস্তব একদম ন্যাচারাল ছবি নিতে চান তাহলে আইফোন বা স্যামসাং ফোন কিনতে পারেন।

প্রশ্নঃ কোন ফোনে বিউটি ক্যামেরা আছে?
উত্তরঃ এখনকার সময়ে প্রায় সব আধুনিক ফোনগুলোতে ডিউটি ক্যামেরার অপশন পাওয়া যায়। আগে স্যামসাং ফোনে বিউটি ক্যামেরা অ্যাভেলেবল ছিল। কিন্তু এখন প্রায় সব ফোনেই কমবেশি এই ক্যামেরা পাওয়া যায়। যেমন ভিভো, অপ্পো, রিয়েল মি, শাওমি ও ইনফিনিক্স।
প্রশ্নঃ ফোনের ন্যূনতম কত জিবি Ram/Rom হওয়া উচিত?
উত্তরঃ বর্তমান সময়ে দিন দিন অনেক আধুনিক ফোন বাজারে আসছে। উন্নত মানের গেম খেলা এবং প্রয়োজনীয় বিভিন্ন কাজগুলো করার জন্য ভালো প্রসেসর সহ ভালো Ram ও স্টোরেজ দরকার। তাই বর্তমান সময়ে ন্যূনতম মোবাইল ফোনের 6GB RAM ও 128GB Rom হওয়া উচিত। তবে 8GB RAM ও 256GB Rom হলে সব থেকে ভালো হয়।

মন্তব্যঃ কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৬

আপনাদের কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৬ সালে? এই প্রশ্ন নিয়ে আজ বেশ কিছু ফোন রেখেছি এই আলোচনাতে। উপরে যেসব ফোন নিয়ে কথা বলেছি এইগুলো ২০২৬ সালে ভালো পারফরম্যান্স ও ট্রেন্ডিংয়ে এগিয়ে আছে। তাই আপনারা ভালো ফোন নিতে চাইলে, উপরের তালিকায় রাখা ফোনগুলো দেখতে পারেন। আশাকরি এই ফোনগুলোয় আপনি ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর সহ ওভারঅল সব দিকেই ভালো পারফরম্যান্স পাবেন।

২০২৬ সালের সবচেয়ে ভালো মোবাইলের পাশাপাশি আপনি কিভাবে ভালো মোবাইল চিনবেন, কোন মোবাইল ফোন ক্যামেরা ও গেমিংয়ের জন্য ভালো হবে এবং ছাত্র ছাত্রীদের জন্য কোন মোবাইল কেনা বেস্ট হবে, তা জানিয়েছি। সেই সাথে কিছু ফোন কেনার জন্য আপনাদেরকে সাজেস্ট করেছি। তাই আপনারা ভালো ফোন কিনতে চাইলে। উপরের তালিকা থেকে যেকোনো একটি ফোন। আপনাদের বাজেটের সাথে মিল রেখে কিনে নিতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অপরাজিতা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url